এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুত

    deepten
    অন্যান্য | ১৩ মার্চ ২০০৬ | ৩৯৬৭৪ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৯ মার্চ ২০০৬ ০০:৫৪497713
  • বরিশালের ভুত রা খুব ভালো ছিল। একটা ভুত ছিলো খুব খেতে ভাল বাসতো, সে নাকি বেচারা কোনো গঞ্জের মেলায় চ্যালেঞ্জ নিয়ে তিন সের চালের ভাত খেতে গিয়ে ওখানেই অক্কা পায়। ভুত হবার পর তার একটাই বায়্‌না ছিল তাকে রোজ রাত্রে এট্টু ভাত আর কলাই এর ডাল দিতে হোতো, পুকুরের পাড়ে তার জন্য থালা করে রেখে আসা হত রাত্রে। আর আশ্চর্য্য ঠাকুমার ঠাকুমা নিজে হাতে ঐ ভাট টুকু যেদিন রাঁধতেন না সেদিন উনি খেতেন না।

    অভিমান এ। কি রকম জ্ঞাতি ভাই ছিল যেন! খুব ভালো ভুত।

    সমস্তই obviously পুরো পুরি সত্যি!
  • amit | ১৯ মার্চ ২০০৬ ০১:২৩497724
  • তারাশংকরের কিছু ছোট গল্পে একটি ঘটনার উল্লেখ আছে,বীরভুমের পুরাতন প্রচলিত ঘটনা।
    ডাইনিরা মন্ত্রবলে গাছ উড়িয়ে নিয়ে যেতে পারতো। একবার এক গুণীন দুই বন্ধুর সাথে এক মাঠের মধ্য দিয়ে যাচ্ছে,সোঁ সোঁ শব্দে সচকিত হয়ে দ্যাখে একটা গাছ আকাশপথে উড়ে যাচ্ছে। গুণীন তৎক্ষণাৎ মন্ত্র পড়া শুরু করল। কিছুক্ষণ পরেই শিকড় সুদ্ধ গাছ মাটিতে নেমে এল,কিন্তু তারা অবাক হয়ে দেখল এক অপূর্ব সুন্দরী মেয়ে গাছের ডালে দাঁড়িয়ে আছে,সম্পূর্ণ নিরাভরণ। মেয়েটি বলল, গুণীন আমি ডাইনী হলেও মেয়ে তো,এতগুলো লোকের সামনে আমাকে এই অবস্থায় নামালে,অন্তত লজ্জা নিবারণের ব্যবস্থাটুকু কর। গুণীন হেসে বলল, হবে হবে, একটু দাঁড়াও। কিন্তু পাশের বন্ধু দুজনের একজন হঠাৎ গুণীনের কাঁধ থেকে গামছা তুলে নিয়ে মেয়েটির দিকে ছুঁড়ে দিল। গুণীন হাঁ হাঁ করে উঠল, কি করলে কি করলে!! ততক্ষণে মেয়েটি হাসতে হাসতে গামছাটি গায়ে নিয়ে পিছন দিকে ঘাড় থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দুপায়ের ফাঁক দিয়ে সামনে এনে কাঁধের উপর ফেলে দিল। ওদিকে গুণীন মন্ত্র পড়া শুরু করেছে, কিন্তু তা অসমাপ্তই থেকে গেল। বন্ধুরা অবাক আতঙ্কে দেখল, গুণীনের চামড়া পা থেকে মাথা অব্দি গুটিয়ে গেল আর গুণীন ছাল ছাড়ানো মুরগির মত মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেল। গাছটার কিছু অংশ মন্ত্রের জোরে সেখানেই থেকে গেল, আর বাকি অংশ মেয়েটি উড়িয়ে নিয়ে চলে গেল। সেই থেকে ঐ মাঠের নাম হল ডাইনীর মাঠ।
  • dam | ১৯ মার্চ ২০০৬ ১০:৫২497735
  • ইঁ:! কলির ভুতটা ভারী নোংরামতন তো! পা না ধুয়েই সিলিঙে চড়েছে? অত উঁচুতে পোস্কার করাও ভারী ঝামালি।

    তা কলি, সেটা পোস্কার কত্তে কি আরেট্টা সভ্য গোছের, সিভিক সেন্সওয়ালা ভুত ডাকলে?

    DD কে পোশ্নো: বিদ্যেসাগর মশাই পড়ায় খুব ভাল ছ্যালেন? মানে ফাস সেকেন হতেন? কোত্থাও পড়ি নাই এ সম্পক্কে কিচ্ছু। কিন্তু লোকে সবসময় বলবে উনার নাম। য্যানো উনি হলেন গিয়ে বিদ্যে বিষয়ে এক্কেরে আল্টি। ক্যানো?
  • dd | ১৯ মার্চ ২০০৬ ২০:৩৫497746
  • বিদ্যেসগর ছাত্র হিসেবে ফাস সেকেন হতেন, তেমন তো শুনিনি। বিবেকানন্দও নয়।
    বংকিম হয়েছিলেন। নেতাজীও। এঁয়ারা সব ভালো ইশ্‌টুডেন্ট ছ্যালেন।

    রবি ঠাকুর, আমি আর আলেকজান্দার ছাত্র হিসেবে তেমন সুবিধ কত্তে পারি নি। (আমি অবশ্যি ক্লাস থিরিতে পঞ্চত্ত প্রাপ্য করেছিলাম - স্বীকার কত্তেই হবে)
  • dd | ১৯ মার্চ ২০০৬ ২১:২১497757
  • বদ্ধোমানের আগে যখন কুচবিহার ছিলাম তখন এক প্রতিবেশিনী মাসীমার পুজার ঘরের দেওয়ালে চুনকামের উপর জলের দাগ পরে পর পর কয়েকটা জটাজুটওলা মুখ ফুটে উঠলো। অমন জলের দাগ আর এট্টু নিজের কল্পনা মিশিয়ে বিড়াল থেকে তপস্বী - সব কিছুই ভাবা যায়, কিন্তু ছোট্টো যায়গায় অতগুলি সাধুবাবা (মানে দাড়ি আর লম্বা চুলের মুখ)কাকতালীও হিসবে মানা কঠিন। এটা আমার দেখা।

    আর মাসীমা খুব একটা ধর্মপ্রানাও ছিলেন না। কিন্তু কুচো নিমকি বানাতেন চমৎকার।

    আর সন্দীপন চট্টোর (আমাদের ঈশেনের সন্দীপন)অলৌকিক দর্শনের কথা বলিচি ? বলিনি ? সেটাও বোলবো।
  • tan | ১৯ মার্চ ২০০৬ ২১:২৫497768
  • বলুন বলুন শীগগির।
    কিন্তু একটা কথা ভারী অবাক লাগলো, আলেকজান্ডার নিয়ে। উনি কোন্‌ দু:খে ইস্কুলে যাবেন? উনি তো রাজপুত্তুর!আর যদি বা দয়াধম্ম করে যানও,ওনাকে হারিয়ে অন্য কেউ ফাসটো হবে,সেটাই বা সম্ভব কিকরে? যে হবে তার তো প্রাণটি শূলে! :-)))
  • dam | ১৯ মার্চ ২০০৬ ২১:৩৪497779
  • না না তা কেন? উনি কৈফিয়ৎ চাইলেই গুরুমশাই বলতেন --- ইহা ছাত্রের প্রতি শিক্ষকের ব্যবহার --- ইত্যাদি ইত্যাদি। আর তাই শুনেই ভারী খুশী হয়ে আলেকজেন্দার লাস্টো হয়ে যেতেন। :-))))
  • tan | ১৯ মার্চ ২০০৬ ২২:০৩497790
  • তা অবিশ্যি হতেই পারে। গুরুমশাই ও তো সোজা লোক নন,আলেকজান্দারের কিরকম যেন পিসেমশাই।:-))
    তবে ঘোড়ায় চড়া পরীক্ষায়(যে পরীক্ষাটার ভয়ে অরবিন্দ না সুভাষচন্দ্র কে যেন আই সি এস ছেড়ে দিলেন)কিন্তু আলেকজান্দার ফাস্টোই হতেন বেশী বলেই মনে হোলো।:-)))
    এই বিষয়ে দীপ্তেন্দা কি বলেন?
  • be-the | ১৯ মার্চ ২০০৬ ২২:০৪497801
  • থ্রেডের বিষয় নয়, তবুও দু-পয়সা।

    ফাস্‌-সেকেনের ফান্ডা তখন ছিল কিনা জানি না, তবে ঈশ্বরচন্দ্র বাঁড়ুজ্জে বছর বছর বৃত্তি পেয়ে উপুর কেলাসে উঠতেন।

    ন বছর বয়েস পজ্জন্ত বীরসিং গ্রামে (তখন এই গ্রাম ছিল হুগলি জেলার অন্তর্গত) ঠাকুরদাসের কাছে বেসিক হাতেখড়ি, তাপ্পরে পায়ে হেঁটে কলকেতা আসার সময়ে ইংরিজি সংখ্যা পরিচিতি, মেইনলি ছেলেদের পড়াশুনোর জন্যই ঠাকুরদাস কলকাতায় সেটেল করেন। পয়সার সঙ্গতি ছিল না, বই জুটত না, ঘরে বসে আরশুলোর তরকারি আন্না করতে করতে ভাইদের পড়াতেন, নিজে পড়তেন গ্যাসবাতির আলোয়, সেরেফ বৃত্তির জোরে বিনে পয়সায় পড়াশোনা করেছিলন। ফাস সেকেন না হলে কি বৃত্তি পেতেন?
  • tan | ১৯ মার্চ ২০০৬ ২২:৩৭497824
  • মাত্র ন মাইল হেঁটেই ডেসিম্যালের দশখানাই জেনে যাওয়া...হুঁ হুঁ বাবা,সোজা কথা নয়।একদম অপটিমাম।
    ঠাকুরদাসের প্ল্যানিংটাও ভুলো না,ক্রেডিট দিও,অমন একখানা মাইলস্টোন-অলা রাস্তা দিয়ে এনেছেন ছেলেকে!
  • kali | ১৯ মার্চ ২০০৬ ২২:৪৬497835
  • আরে না দমু দি,আমার তখন চার না পাঁচ বছর বয়েস ছিলো মোটে।সভ্য সিভিক সেন্স হওয়া ভুতদের তো চিনলাম আরো বড় হয়ে।তখনকার মত বোধায় চুনকামের মিস্তিরিই কাজটা সামাল দিয়েছিলো।
    তবে আরেকটা (বা আরো কতগুলো) ভুত ছিলো ভীষণ পাজি,তারা আমার ব্ল্যাকি বলে সুন্দর কালো কুকুর কে ভয় দেখিয়ে বাগানে নিয়ে গিয়ে গলা মুচড়ে মেরেছিলো।
  • dam | ২০ মার্চ ২০০৬ ১০:১৭497846
  • দেখেছ!! ভুতেদের মধ্যেও কি ভীষণ রেসিজম!! কালো কুকুর আবার তার নামও ব্ল্যাকি----- অমনি মেরে ফেললে! কি অন্যায়। কলি, ঐজন্যই কবি বলেছেন সর্বদা সাদা কুকুর পুষিবে।
  • kali | ২১ মার্চ ২০০৬ ০১:২৮497857
  • দমু দি, আমার সাদা কুকুরও ছিলো বৈকী,তার নাম ছিলো 'হাতুড়ি'। হুম্‌ম্‌ম,ভুতেরা রেসিস্ট আছে .... সাদা কুকুর মারবে কি? নিজেরাই তো মাঝে মাঝে সাদা কুকুর সাজে,আরণ্যক মনে করো।
  • dd | ২২ মার্চ ২০০৬ ১২:১১497868
  • আমার এক বন্ধু আলিপুর চিড়িয়াখানায় থাকতো .... আহা! মানে তার বাবার চিড়িয়াখানার কর্মী ছিলেন, ওখানেই কোয়াটারে থাকতেন।

    তখন নাকি নিশুতি রাতে চাঁদমালা নামে একটা হাতীর ভুত বেড়োতো। অনেক কর্মচারী আর বেশ কিছু সাদা বাঘ তাকে দেখেছে।

    তো, আর কেউ যদি কোনো তিমি মাছের ভুতের গপ্পো না জানেন, তবে ভুতের ইতিহাসে এটাই সর্ব বৃহৎ ভুতের গপ্পো। আমি বল্লাম।
  • tan | ২২ মার্চ ২০০৬ ১৯:৩২497879
  • জাহাজের ভুত দ্যাখা যায়।সেগুলো তিমির থেকেও বড়ো, তবে কিনা জ্যান্ত তো নয়,জাহাজ!!!
    খুব জাঁহাবাজ এই জাহাজেরা, বলতেই হবে। কলম্বাস থেকে আরম্ভ করে ম্যাগেলান ফ্যাগেলান তো বটেই আজকালকার দিনের বহু লোকেও নাকি মাঝে মাঝে জাহাজভুত দ্যাখে। হারানো জাহাজেরা ফিরে আসে ভুত হয়ে।
    কলিদি,দুপয়সা দাও এই নিয়ে।দেখেছ কি?
  • dd | ২৪ মার্চ ২০০৬ ০৯:৫৮497890
  • অবন ঠাকুর পুরী যাচ্ছেন। রাত্রি বেলা, বালুর চরের উপর দিয়ে তার পাল্কী চলেছে। দেখেন পাশ দিয়ে আরেকটি পাল্কী চলেছে ঝড়ের গতিতে। প্রশ্ন কল্লে তার বেহারারা বল্লো ওটা দেউ আছে। দেখো না।

    বোঝা গেলো - ভুতেরা খুব তাড়াতাড়ি চলে। মানুষের সাথে শান্তিপুর্ন সহাবস্থান। কেউ কাউকে ধাক্কা মারছে না, বিরক্ত করছে না।

    কিন্তু প্রশ্ন অতো হনহনিয়ে ছুটে ভুতের পাল্কী গেলো কোথায় ? ওরাও কি পুরীর মন্দির দেখতে গেছিলো ?
  • r | ২৪ মার্চ ২০০৬ ১০:২৬497901
  • আজ থেকে এগারো দিন বাদে কলকাতায় কচ্ছপের ভূত দেখা যাবে। তবে এতই আস্তে চলে যে তাড়া করলেও ভয় পাবেন না। ব্যাঙ্গালোরে প্রচুর কুকুরের ভূত আছে। রাত্রে বাড়ি ফেরার সময় গলিতে অগণিত কুকুরের ভৌ ভৌ। কারুর ছায়া পড়ে না।
  • m | ২৪ মার্চ ২০০৬ ১১:০৭497912
  • দীপ্তেন্দা,
    সন্দীপনের ভূত এর গপ্পো টা বলবে কখন?
  • r | ২৪ মার্চ ২০০৬ ১১:২০497923
  • সন্দীপন কোতায়? চারু মজুমদারের ভূতের গপ্পো। আজিজুলের "কারাগারে আঠেরো বছরে" বিশদ বর্ণনা আছে।
  • m | ২৪ মার্চ ২০০৬ ১১:৩১497935
  • র,উদয়ন নাম্বুদিরি পড়ে মাতা গরম হয়েছে তো?চোখে আর মনে সামান্য সর্দি লেগেছে।১৯ শে মার্চ এর দীপ্তেন্দা,স্পষ্ট লিখেছে,ঈশানের সন্দীপনের ভূতের গল্পটা পরে বলবে।ইনি আবার কোথা থেকে চারুবাবুর ভূত নিয়ে এলেন।
    ভ্যাট
  • dd | ২৪ মার্চ ২০০৬ ২১:৫৯497946
  • সন্দীপনের ছোটো ভাই, তার বউ আর বাচ্চা, আমেরিকায় কার অ্যাক্সিডেন্টে মারা যায়। জান্তে? circa 1986

    সে বড় দু:খের সময়। সেই সময়ে সন্দীপনের রথ ভুমি স্পর্শ করে।

    তিনি বলেন (কোথায় ? ঈশেন, খুঁজে বা করো)এই ঘটনার এক বছর আগে, দীঘায় সমুদ্রের জলে তিনি টের পান, একটা অঘটন হতে যাচ্ছে। তার ভাতৃবধুকে নিয়ে।

    এটাই ভুত। যেটা আজিজুল বা সন্দীপনকেও আচ্ছন্ন করে। আমি তো গননার মধ্যেও আসি না।

    শুধু মুচকি হাসি। যেটা ভিকিদার ঘোর অপছন্দ।
  • r | ২৪ মার্চ ২০০৬ ২২:০৩497957
  • পুণ্যলগ্নের পূর্বে প্রেতকাহিনীচর্চা নিষিদ্ধ।
  • dd | ২৪ মার্চ ২০০৬ ২৩:১০497968
  • আরো।
    স্বয়ং সন্দীপন বল্লেন তাদের কুলগুরু কুলদারঞ্জন কুষ্ঠি করে বলেছিলেন ঐ সময়ে একটা ফাঁড়া আছে।
    যদি আমার কথা জিগাও তো কই - এখনো ঠিকুজি,কুষ্ঠি,পুরুতের কাছে মাথা নোয়াই নি। সুসময়,অসময়,দু:সময়ে না।
    কিন্তু অনেক অনেক আইকনকেই দেখলাম ......
  • tan | ২৪ মার্চ ২০০৬ ২৩:৪০497979
  • নোয়ালেই বা কি? আহা ওদেরও তো করে খেতে হবে,নাকি?
    আর পাঠকের কথা ভেবে একটু দয়াধম্ম করে এসব লিখতে হয় লেখকের,নইলে বেচারা পড়বেই বা কি এই ঘোর ভৌতবৈজ্ঞানিক নীরস ডাল অবিশ্বাসী ও দু:খী জগতে?
    এই তো সিদিন দেখলুম একজন গাছেদের ভুত নিয়ে লিখেছেন!একজন অলৌকিক বনদেবতা নিয়ে অলৌকিক সুখাবেশের কাহিনি লিখেছেন।
    আর আইকন? শুনিচি স্বয়ং আলেকজান্ডার ঘোর শীতে ডেলফিতে গিয়ে বুড়ী পুরোহিতনীকে খুব জোরজার করে ওরাকলের রিচুয়াল করতে বলেন,যাতে ভবিষ্যৎ বলতে পারেন উনি। ভদ্রমহিলা বলেন বসন্তে আসতে,শীতে ওসব হয় না। কিন্তু আলেকজেন্ডার শুনবেন কেন? উনি ভদ্রমহিলাকে টেনে পবিত্র ঘরের দিকে নিয়ে যাবার সময় সস্নেহে বুড়ী বলেছিলো,"You are invincible."
    ব্যস,তাতেই কাজ হয়ে গেলো।:-)))))
  • kali | ২৫ মার্চ ২০০৬ ০৮:৪৮497990
  • তনু,
    না দেখিনি, জাহাজের ভুত। পড়েছি। ঐ যে গাছের ভুত বল্লে, সেও পড়েছিলাম, 'ক্রীপ' বলে গল্প। কেউ পড়েছো? গাছ মানুষকে খুব ভালোবেসেছিলো.... কেটে ফেলার পর,তাই ভুত হয়ে ফিরে এসেছিলো,জড়িয়ে ধরার জন্য।
  • Ishan | ২৫ মার্চ ২০০৬ ০৯:৫৪498001
  • খুঁজে বার করার কি আছে, এটা তো "হিরোশিমা মাই লাভ'। তবে ঐ ভদ্রলোকের কোনো কথা/লেখাই বিশ্বাস করার কোনো কারণ নেই :-)
  • dd | ০৬ এপ্রিল ২০০৬ ১৪:২৯498012
  • ভুতের কথা হেথা কেহ তো কহে না ....... তক্কের বিষয় কি ? না মহাবিশ্ব কি আদতে ইয়ো ইয়ো না বেলুন। রসগোল্লা হলেই বা কার কি? বুঝি না।

    যাহোক, বহুল প্রচারিত সেই সংক্ষিপ্ত ভুতের গপ্পোটা আবার শুনুন।

    ট্রেনে সহযাত্রীকে যেই জিজ্ঞেশ কল্লাম "মশাই, আপনি ভুতে বেশ্বাস করেন?" অমনি কটমট করে আমার দিকে চেয়ে বল্লো "না" আর চোখের সামনে ঝুর ঝুর করে স্রেফ উবে গ্যালো।
  • Tim | ১৭ আগস্ট ২০০৭ ১০:৪৯498023
  • স্বাধীনতার ৬০ বছর উপলক্ষ্যে ভূতেদের উন্নতিকল্পে ""মামদো রোজগার যোজনা""'র অংশহিসেবে এই পুরোনো আপিসটা আবার খোলা হল। এই একটা ছেঁড়া শতরঞ্চি পেতে দিলুম.... কাঁটালকাটের চ্যার টেবিল এলো বলে। ততক্ষণ....
  • Samik | ১৭ আগস্ট ২০০৭ ১১:০১498034
  • মামদো-তে আবার কেমন একটা কম্যুনাল ব্যাপার স্যাপার থাকবে, এমনি ভূত যোজনা করলেই তো হয়!

    লে লুল্লু!
  • Tim | ১৭ আগস্ট ২০০৭ ১১:০৮498043
  • অ্যাঁ? তাই নাকি? মিসটেক মিসটেক! বেশ, তাইলে "" শুদ্ধভূত যোজনা""? (আরে, নামটা ভাল না হলে ডোনেশান দেবে না কেউ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন