এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরু (৩)

    kd
    বইপত্তর | ২৫ মার্চ ২০১০ | ১৬৪৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | ১৫ জুন ২০১০ ২০:৩৫442564
  • হড়কাবেন, তিনি হড়কাবেন
    ভরসা চাই তাই ধড়পাকড়
    সপাটে একখানা চড় খাবেন
    ফরসা, ছরকুটে, (বরাতজোর)

    বরফে ধিকিধিকি কালচে লাল
    বদলে যায় খালি প্রেক্ষাপট
    দলবদলে নামা পঙ্গপাল,
    পাততাড়ি? নাকি সর্বঘট?
  • rabaahuta | ১৬ জুন ২০১০ ১৩:৩২442575
  • কাব্য ব্যাকরণ সর্বঘট
    কাঁঠালীকলা নাকি মর্তমান
    পটুয়া রং করে চিত্রপট
    ঝঞ্ঝাঘনঘোর বর্তমান

    শ্যামেরচন্দ সে কি নটখট
    ঝুলনা ঝুলে খুব কর্তুকাম
    কাগুজেগুরু সেও শিওরশট
    জিতবে দক্ষিণ এবং বাম

    মর্মপীড় তাকে আশিস দেন
    পীড়ের থানে গুরু সিন্নি দাও
    বিকিনিলাঞ্ছিত চিয়ার গার্ল
    লক্ষীসোনা এসো, পক্ষী যাও।
  • vikram | ১৬ জুন ২০১০ ১৮:২১442586
  • ঘোমটা টানা নতুন গুরুর
    খ্যামটা, মানে "শরম", "ব্রীড়া",
    তাক লেগেছে বেঙ্গালুরুর
    মর্মপীড়ের শির:পীড়া

    মামু এবং জাক দেরিদার
    হে মর্মপীড় - সৎশ্রীআকাল,
    ছাপড়া হিলে লাল চুড়িদার,
    যো বোলে সো হ্যায় না নিহাল?
  • Manish | ১৬ জুন ২০১০ ১৯:৩১442597
  • খুব সুন্দর হচ্ছে। চলুক।
  • h | ১৭ জুন ২০১০ ০১:৪৮442608
  • মর্মপীড় ! মর্ম পীড়
    বুঝিনা মানে
    গা চিড়বিড়!
    কে যে জানে
    সব তো স্থবির
    ওদিক পানে
    সুমন কবীর
    মর্ম পীড় মর্ম পীড়!
  • ranjan roy | ১৭ জুন ২০১০ ০৯:২৫442609
  • হুতো,
    মর্মপীড়ের মাহাত্ম্যগাথায় "করিনাম্যাডাম"কে করিনা-ম্যাম করলে মাত্রা ঠিক থাকনে মনে হয়। হতে পারে করিনা- কে দেখলে তুমি মাত্রাবোধ হারিয়ে ফেল। সু শুনছে কি?:))))))))))
  • rabaahuta | ১৭ জুন ২০১০ ১২:১৮442610
  • :P
  • rabaahuta | ১৭ জুন ২০১০ ১২:২৫442611
  • দাদরা নাকি কাহারবাতে
    ছাপাই গুরুর চন্ডালি চাল
    হৃৎকমলে বণহি ধূমাৎ
    আসবে কুমীর ঝিলমিলি খাল

    মর্মপীড়ের বেজায় কৃপায়
    দুলছে তরী ফুলতেছে পাল
    কাণ্ডারী পীড় রাস্তা দেখাও
    ভিজছে গুরু খাটাও ত্রিপাল

    চলছে চলুক ধুমখ্যাঁচাখাই
    আর খাবো না পর মুখে ঝাল
    আসছে গুরু চাম্পি বাঁধাই
    জঙ্গী স্থবির টনটনে মাল
  • rabaahuta | ২১ জুন ২০১০ ১৩:২২442612
  • একটি গুরুত্বপূর্ণ ইস্তেহার
    ************************
    মর্মপীড়ের অশেষ কৃপা শিরের ঘর্ম পড়ছে পায়ে
    ভেজাল মারা ডিজেল ঢেলে লাগলো দোলা কাগুর নায়ে
    সম্পাদকের শশ্ম্রু পাকে সম্পাদিকার ইমেল বোঝাই
    আসছে গুরু চণ্ডালি চাল ঝিঙ্কু গেটাপ চাম্পি বাঁধাই
    লিখছে পাঠক আঁকছে কবি প্রাবন্ধিকের লাগছে হুড়ো
    চক্ষু মুদে ভাবছে গুরু চণ্ডালি চাল কেমনতরো
    আসছে গুরু লম্ফ দিয়ে কাঁপছে ধরা চরন ভারে
    আসছে গুরু চণ্ডালি চাল পক্ষী গিয়ে বলগে তারে
    *************************
    এসে গেল এসে গেল এসে গেল
    কাগুজে গুরুচণ্ডা৯ ৬ ও ৭ বিশেষ যুগ্ম সংখ্যা

    পড়ুন ও পড়ান শীতল পরান হবেই হবে এই অভিধান

    কাগু এখানে পাওয়া হয়:
    কলেজ স্ট্রীট- পাতিরাম, বই-চিত্র আরো কোথায় কোথায় যেন, নিজে খুঁজে নিন

    বিলম্বে পস্তাবেন, বিফলে মূল্য ফিরৎ নাই।

    জয় মর্মপীড়ের জয়।
    কাগুর মহিমা অক্ষয়।
    চণ্ডালি এই অব্যয়
    পড়ে নিন, দুর হবে ভয়।
  • Samik | ২১ জুন ২০১০ ১৩:৫৭442614
  • পড়ুন ও মতামত দিন। এক্ষপার্ট কমেন্ট, নভিস কমেন্ট, উড়ন্ত কমেন্ট, সব চলিবেক।
  • Samik | ২১ জুন ২০১০ ১৩:৫৮442615
  • নয়ডা ও দিল্লির জনতা, কালকের মধ্যে কাগুজে গুরু ৬-৭ যুগ্ম সংখ্যা নয়ডা ও ইন্দিরাপুরমের দোকানে পৌঁছে যাবে। জওহরলাল নেহরু ইউনিতে পৌঁছবে আরও পাঁচ ছ দিন বাদে। ফুরিয়ে যাবার আগে সত্বর কপি সংগ্রহ করিবেন।
  • rabaahuta | ২৪ জুন ২০১০ ১৯:১২442616
  • দিব্যি মোটাসোটা রঙচঙে হয়েছে।
    ভারী সোন্দর।
  • Abhyu | ২৪ জুন ২০১০ ২০:৪৫442617
  • দেশে পোস্ট করা হয়েছে? আমার বাবা কবে পাবে কল্যাণীতে বসে?
  • Nina | ২৪ জুন ২০১০ ২১:০৫442618
  • আমরা কবে পাইব :-০
    আম্রিগায়?
  • pi | ২৫ জুন ২০১০ ০১:৫৩442619
  • পোস্টের জন্য চলে গেছে, দিন সাতেক হল।
  • pi | ০৪ জুলাই ২০১০ ০২:০১442620
  • জরুরি দরকার!

    আগামী এক হপ্তার মধ্যে কলকাতা বা ব্যাঙ্গালুরু থেকে কেউ আম্রিগা আসছেন? নিউ জার্সিতে ? বিশ্ব বঙ্গ সম্মেলনের স্টলে গুরু রাখার বন্দোবস্ত হয়েছে, কিন্তু এবারের বই এখানে নাই।:(
    চটিও না। :(
  • sumeru | ০৪ জুলাই ২০১০ ১৪:২৯442621
  • উদ্যোগপতিদের কাউকে চিনোলে জিগাও কোলকেতা থেকে গান গাইতে কোন কোন আর্তিস যাচ্ছে। বিশেষত ব্যান্ড হলে পাঠাতে সুবিধা হবে।
  • kd | ০৯ জুলাই ২০১০ ১৩:২২442622
  • খুব খারাপ ব্যাপার।

    কাগুজে গুরু নতুন সংখ্যা পোস্ট করা হয়েছিলো বেশ কয়েকদিন আগে। দিন চারেক আগে জানা গেলো কলকাতা এয়ারপোর্ট সব ফরেন পোস্ত ফেরত পাঠিয়ে দিয়েছে 'পোস্টেজ ডিউ' বলে - ওদের মতে এগুলো বুকপোস্ট নয়, লেটার (কলকাতা এয়ারপোর্ট এসব বলার কে, তা জানি না)। শুভাসিস, মানে যে আমাদের হয়ে পোস্ট করে, সে বেলঘরিয়া পোস্ট আপিসে গিয়ে খুব চেঁচামেচি করতে অনেক বড়কর্তা involved হয়ে যায় - কিন্তু ওদের মতে ওটা দিতেই হবে তবে এই ব্যাপারটা PMGর কাছে গেছে, উত্তরে জন্যে অপেক্ষা করতে হবে। আমি শুভাসিসকে বল্লুম ঐ একস্ট্রা পোস্টেজ দিয়ে পাঠিয়ে দিতে, এমনিতেই প্রচুর দেরী হয়ে গেছে (১১০ টাকা মতো স্ট্যাম্প দেওয়া ছিলো, আরও ৩৪ টাকা মতো লাগবে)। শুভাসিস পোস্ট আপিসে গিয়ে জানতে পারলো, যতক্ষণ না PMGর আপিস থেকে অর্ডার আসছে, ততক্ষণ ওরা রিলিজ করবে না। শুভাসিস এখন PMGর আপিস দৌড়োদৌড়ি করছে। আমাদের লটের সঙ্গে ক্যালকাটাওয়েবের লটের একই হাল।

    সরি এভরিবডি।
  • Abhyu | ০৯ জুলাই ২০১০ ১৩:৩৫442623
  • আচ্ছা দেশে সবাই পেয়ে গেছে? আমাদের কল্যাণীর বাড়িতে নাকি এখনো আসে নি।
  • de | ০৯ জুলাই ২০১০ ১৩:৪৩442625
  • মুম্বইতে আমিও পাই নাই!
  • kd | ০৯ জুলাই ২০১০ ১৪:১৩442626
  • তা জানি না, তবে কোনো ঝামেলার কথা শুনিনি।

    তবে সত্যি, এবার সিরিয়াসলি একটা অলটারনেটিভের কথা ভাবতে হবে।
  • Arijit | ০৯ জুলাই ২০১০ ১৪:২৬442627
  • আম্রিকাতে যদি ১০ কপি যায়, তাইলে প্রতিটা আলাদা পোস্ট না করে একসাথে একজনের কাছে পাঠানোর পর সে যদি লোকাল পোস্টে বাকিটুকু করে - আমার মনে হয় সেটা একটু বেশি রিলায়েবল আর কম খরচে হবে।
  • Swapan Sahoo | ০৯ জুলাই ২০১০ ১৫:১২442628
  • আমার দিল্লীর ঠিকানায় গু চ ৫ এখনো আসেনি। তার আগের দুটো এসে গেছিল। নতুন সংখ্যার জন্য অপেক্ষা করছি, সঙ্গে যদি গু চ ৫ পেয়ে যাই তো ভালো হয়। অনেক ধন্যবাদ।
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৫:৩৬442629
  • স্বপনবাবু,

    আপনার ঠিকানা আমায় জানান mukherjee.samik জিমেলে। আমার কাছে কিছু এক্সট্রা কপি আছে, আপনাকে কালকের মধ্যেই পৌঁছে দিতে পারি।
  • kd | ০৯ জুলাই ২০১০ ১৬:১৩442630
  • অরিজিতের সাজেশন একটা অল্টারনেটিভ। আমি আগে এদিকটা চেক করেছি। এখান থেকে ক্যুরিয়ারে (delivery in 5 days) Rs. 1000/kg upto 2kgs; Rs. 800/kg upto 5kgs. আর ওখানে $2.38 uptp 1lb। আগের ইস্যুগুলো প্রায় ১০০ গ্রাম, এইটা প্রায় ১৮০ গ্রাম। এইবার মনে হয় ২৫ টা যাচ্ছে - তার মানে Rs. 4000 + $60 - এখন টোটাল পড়ছে Rs. 3500

    বেশী টাইম নেবে এমন ক্যুরিয়ার এখনও চেক করিনি।

    তবে আরও আরও সাজেশন দাও। আর যদি কোনো কন্ট্যাক্ট দিতে পারো তাও চেস্টা করবো। আমি এদেশে কাজ করিনি বলে অনেক অ্যাভিনিউই জানিনা, so please consider that
  • Swapan Sahoo | ০৯ জুলাই ২০১০ ১৬:১৮442631
  • ঠিকানা তো আপনার বাড়ির পাশে। গাজীপুর ক্রসিং এর কাছে। তাজ এপার্টমেন্টে। অযথা আপনাকে বিরক্ত করতে চাইনি, যখন পোস্টে ই এসে যাচ্ছিল। ই মেলে ঠিকানা ও ফো নং পাঠাচ্ছি। আসার আগে একবার ফোন করে দেবেন। যদি পারি বাড়িতে থাকবো। জানিনা পারবো কিনা, সকালে বেরিয়ে রাত দশটায় ফিরি। তবে রবিবার বাড়িতে আছি। অনেক ধন্যবাদ আপনাকে।
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৬:৪১442632
  • ওব্বাবা। আপনি তো আমার প্রতিবেশি।

    ঠিক আছে। ঠিকানা ফোন্নং পেলে পৌঁছে দেব খন। রবিবারেই।
  • Guruchandali | ১২ জুলাই ২০১০ ০৩:৪৩442633
  • স্বপন বাবুর মত আর কেউ যদি কোনো ইস্যু না পেয়ে থাকেন তো [email protected] এ মেইল করুন। কয়েকটি ঠিকানায় বই পোস্ট করা সঙ্কেÄও কিছু ইস্যু পৌঁছায়নি ক্যানো বোঝা যাচ্ছে না।

    গতবারের মত এবারেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে কাগুজে গুরু।
    পেতে হলে যোগাযোগ করুন, মোল্লা সাগরের সাথে ( +৮৮ ০১৭১৫০১২২৮৪ )
  • kd | ১৩ জুলাই ২০১০ ১০:৫৭442634
  • গতকাল PMG অপিসের পার্মিশন পাওয়া গ্যালো - বইগুলো ফেরত নিয়ে ৩৪ টাকার এক্সট্রা স্ট্যাম্প দিয়ে আবার বিদেশে গুরু পাঠানো হ'লো (মানে ১৪৫ টাকার সঙ্গে)। এবার দেখা যাক কখন পৌঁছয়।
  • Abhyu | ১৩ জুলাই ২০১০ ২১:০৬442636
  • মেল করলাম !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন