এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৫৪৫২৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhumjhumi | ১৯ জুন ২০১৩ ১৮:২৪440754
  • গত রাত্তিরে ঘুমোনোর আগে ছোটোজনের আবদার হল গল্প বলো। এটা তার প্রাত্যহিক আবদার। এদিকে দিদি ও বাবা ঘুমিয়ে পড়েছে। তাকে নরমে-গরমে বোঝানোর চেষ্টা হল, কিন্তু তিনি কিছুই শুনতে রাজি নন। এদিকে মা ও গল্প বলবে না (আসলে মায়ের তখন গল্প মনে পড়ছিলো না)। মাকে গল্প বলাতে না পেরে রেগে গিয়ে তিনি বলতে শুরু করলেন 'সব বাজে, একদম বাজে, কেন যে এদের কাছে আছি! চলে যাব আমি, একদম পরীদের কাছে চলে যাব। ওরা আমাকে ওদের মত ডানা দেবে আর ঐ যে যেটা দিয়ে ম্যাজিক করে সেটা দেবে, তখন উড়ে উড়ে এখানে আসবো আর দাদা ছাড়া এদের সব্বাইকে ব্যাঙ বানিয়ে দেবো।' (দাদা হলেন তার সব খেলার সাথী)
  • pi | ১৯ জুন ২০১৩ ১৮:২৬440755
  • ঃ))
  • Kaju | ১৯ জুন ২০১৩ ১৯:১৮440756
  • বাঃ ভালো তো, ব্যাঙদি হওয়া কি সোজা কথা? কিন্তু ব্যাঙ বলে ডাকল এতে ব্যাঙদি খুব রাগ করবে! বলা উচিৎ ছিল 'এদের সব্বাইকে ব্যাঙমাসি বানিয়ে দেবো।'
  • ppn | ২২ জুন ২০১৩ ১২:০৬440757
  • মায়ের কাছে বকা খেয়ে গোমড়া মুখে শিশুটি স্কুলের খাতায় বাক্যরচনা করেছে - "আই ডু নট লাইক এনি অফ দ্য গিফটস"।

    "এনি" দিয়ে একটা কিছু লিখতে বলেছিল!
  • কৃশানু | ২২ জুন ২০১৩ ১২:০৯440758
  • খ্যা খ্যা :-)
  • PM | ২২ জুন ২০১৩ ২০:৩০440759
  • কাল আমার মেয়ে (৮ বছর) বলেছে আঁকার চাকরি করবে আর কিছুতেই বিয়ে করবে না, বাচ্ছা "নেবে" না।

    যে আন্টিকে বলছিলো, সে একা থাকলে কতো কষ্ট ইত্যাদি বোঝানোর পরে বাচ্ছা "নিতে" রাজী হয়েছেন শুনলাম কিন্তু এখোনো বিয়ে করতে তীব্র আপত্তি বজায় আছে। তার মতে বরের কোনো দরকার-ই নেই।

    আমার খুব সন্দেহ গুরুর মহিলাকুলের সাথে আমার মেয়ের কোনো ভাবে যোগাযোগ হয়েছে নির্ঘাত
  • pi | ২২ জুন ২০১৩ ২০:৩১440760
  • ঃ))
  • byaang | ২২ জুন ২০১৩ ২০:৩৫440761
  • বাঃ। খুবই বুদ্ধিমান এবং প্র্যাকটিকাল। খুব খুশি হলাম।
  • byaang | ২৪ জুন ২০১৩ ১৯:৪০440762
  • জানিস তো, মেঘ আর গুঞ্জাদের ইস্কুলে আজ পনেরোটা হাতি ঢুকে পড়েছিল!
    "আই হোপ দে আর সেফ।"
    হ্যাঁ হ্যাঁ ওরা ঠিক আছে। ওরা আজ ইস্কুলে যায় নি। স্কুল হয়ই নি, হাতি ঢুকেছে বলে।
    "অতগুলো হাতি স্কুলে এল কী করে? কেন?"
    সেই হোসকোটের জঙ্গল থেকে এসেছে বলে পারমিতামাসি লিখেছে। ওরা হয়তো খাবারের খোঁজে এসেছে। মানুষরা ওদের জঙ্গল কেটে দিচ্ছে, গাছ কেটে দিচ্ছে, বাড়ি বানাচ্ছে। ও বেচারা যায়টাই বা কোথায় আর খায়টাই বা কী?
    "হাতিগুলো কখন এসেছে ওদের স্কুলে?"
    টিভিতে বলল সকাল সাড়ে ছটায় নাকি হাতিগুলোকে ইস্কুলে দেখা গেছে।
    (ফিকফিক করে হাসতে হাসতে) "মেঘদের স্ন্যাক্স ব্রেক কটায় হয়? বেচারা হাতিগুলো টাইমিং জানে না। স্ন্যাক্স ব্রেকে এলে ওদের ব্রেড-ডিম-কলাগুলো খেয়ে যেতে পারত। ওদেরও পেট ভরত। স্টুডেন্তগুলো-ও বাঁচত। ওসব বাজে খাবার খেতে হত না।"
  • byaang | ২৪ জুন ২০১৩ ১৯:৪৫440765
  • বুঝেছি। তার মানে আজও টিফিন খাস নি। দেখি টিফিনবাক্সটা! বা বা বাঃ! পাঁউরুটির ফয়েলটা খুলিসই নি। কলাগুলো-ও যেমনকার দিয়েছি, তেমনি নিয়ে চলে এসেছিস। আজ রাত্তিরে আর ভাত পাবি না, ঐ পাঁউরুটি-কলাই খেতে হবে। বুঝেছিস?
    "হাতিগুলোকে কীভাবে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে? তুমিও ওদের সাথে চলে যাও না জঙ্গলে? তুমিও হাতিদের খাওয়াতে পেরে খুশি হবে, আর হাতিরাও খেতে পেয়ে খুশি হবে।"
  • pipi | ২৪ জুন ২০১৩ ১৯:৫১440766
  • হ্যা হ্যা হ্যা হ্যা ওরে বাবা রেঃ-) ব্যাংদির কি রেপু ছেলের কাছে :D
  • pharida | ২৪ জুন ২০১৩ ২০:১০440767
  • মাসখানেক আগের ঘটনা -
    তাকে স্কুলে পাঠানর আগে চান করানর প্রস্তুতি চলছে - হঠাৎ আঙুল তুলে ব্যাটাচ্ছেলে বলে কিনা - "ইউ ক্যালিপ্ট আস - আই ক্যালিপ্ট ইউ"!!!

    পুরো ব্যোমকে ছিলাম সারাদিন।

    পরের দিন - সেই একই সময়ে - "বাবা বলতো কোন সহরে শুধু মোটা লোকেরা থাকে ?"
    আমি - "বাবু তাড়াতাড়ি করো - বাসের টাইম হয়ে যাচ্ছে কিন্তু"
    সে - "পারলে না তো ! ইজি - ওবেসিটি"

    দিন চারেক আগে খাওয়ার টেবিলে এক রাতে -
    সে -"একটা লোক সব সময়ে ডিকশনারি বানিয়ে চলছে - অন্য কিছুতে তার মন নেই তাকে কি বলবে?"

    - পারলাম না - পাস দিতে হল - বল্ল - অ্যাডিকশনারি !!!
  • siki | ২৪ জুন ২০১৩ ২০:১৯440768
  • ক্যাও কুইজ! আমরা কলেজে খেলতাম। :)
  • | ২৫ জুন ২০১৩ ০৬:০২440769
  • http://imgur.com/a/QH95n#0
    কোথায় দেবো বুঝতে না পেরে এখানেই দিলাম।
    টিনটিনের খুব ভালো লেগেছে।
    সমকামিতা নিয়ে ছেলেমেয়েদের কাছ থেকে প্রশ্ন এলেই এইটা খুব কাজে লাগবে।
  • aranya | ২৫ জুন ২০১৩ ০৬:০৮440770
  • আমারও ভাল লাগল
  • aranya | ২৫ জুন ২০১৩ ০৬:১৫440771
  • তবে ছেলেটা হয়ত মাকে মিস করে, বাবা আর তার বন্ধু সুখে আছে, তাই আমিও সুখী - ইকুয়েশন কি আর এত সহজ। তবে তা অন্য প্রসঙ্গ, সমকামের সাথে জড়িত নয়।
  • pi | ২৫ জুন ২০১৩ ০৬:৩০440772
  • পট্ট, দারুণ !!
  • শ্রী সদা | ০৪ জুলাই ২০১৩ ২১:২৫440773
  • আমাদের বাড়িতে মাঝে মাঝে এক ভদ্রলোক আসেন। নাম শ্রী রাজদীপ, সদ্য প্লে স্কুলের গন্ডি পেরিয়ে সাউথ পয়েন্টে ঢুকেছেন। কম্পিউটারে তুখোড়, খেলাধূলোয় চ্যাম্পিয়ান ইত্যাদি।
    আজকে তিনি এসে খাটের উপরে আমার অফিস আই-কার্ডটি পেয়েছেন।
    ~এটা কী?
    ~ বলো কী?
    ~ কাঠ্‌।
    ~ কাঠ নয়, কার্ড বলো।
    ~ কাট .... কী লেখা আছে?
    ~ পড়ো।
    ~ এস - এ -আই- কে - এ - টিইইই
    ~ কী হলো তাহলে?
    ~ উঁ .... (মাথা চুলকে) উঁ..... (ছবিটা নজরে পড়েছে এবার) - দাদাভাই !!!!
  • pi | ০৪ জুলাই ২০১৩ ২১:২৮440774
  • ঃ))
    রুবানবাবুও আমার আইডি কার্ড পড়ে এমনি কনফিডেন্টলি জানিয়েছিলেন, জেম্মা ভৌমিক !!
  • ppn | ০৫ জুলাই ২০১৩ ২১:৪৭440776
  • হুম্ম। ঃ)

    আমার মেয়েও এককালে আমার "কাট" দেখে বানাম করে পড়ত - আই-জি-এ-টি-ই -- অফিস!
  • Chotto paakhi | ০৫ জুলাই ২০১৩ ২২:৫৭440777
  • আমার কন্যে সাড়ে তিন বছর বয়স থেকে ফোনিক সাউন্ড করে মোটামুটি পড়তে পারতো। এক দিন দেখি মাথা অর পেছন থেকে চিত কার করছে মাম্মি নো ফ্যাসবুক নো ফ্যাসবুক জাস্ট লজ আউট লজ আউট। বহুদিন ওব্দি হ্যান্ড জেল কে হ্যান্ড গেল বলতো
  • jhumjhumi | ০৭ জুলাই ২০১৩ ১৫:১৩440778
  • সেদিন কোন একটা নাম নিয়ে দুই বোনে কথা হচ্ছিল। হঠাৎ বড়জন বললো,'আমার ছেলের এই নামটা রাখবো'। তাই শুনে আমি বললাম, কিন্তু তুই তো বলিস বিয়েই করবি না। তার উত্তর হলো, 'তাতে কি হয়েছে, ছেলের জন্য বিয়ে করতে হবে কেন?'

    ইয়ে, আমার মেয়ে তো PTর মেয়ের কথা জানেও না। তবে কি এরা সবাই একই রকম ভাবে?
  • jhumjhumi | ০৭ জুলাই ২০১৩ ১৫:১৫440779
  • সরি, মিসটেক। PT নয় PM হবে।
  • piu | ০১ আগস্ট ২০১৩ ১৩:০৩440781
  • বাবা আর ছেলের TV দেখা চলছিল . ছেলে CN দেখতে চাই আর বাবা news চ্যানেল। চেঞ্জ করতে করতে হটাত কোনো একটা গানের channel-e সিলসিলার সেই বিখ্যাত গান -টা হচ্ছিল …তাই বাবা কিছুক্ষণ সেখানে গানটা দেখছিলেন এদিকে ছেলে ঘ্যান ঘ্যান করে চলেছে …হটাত গানের মধ্যে হারিকেন দেখে বাবা বললো ওই দেখ হারিকেন …তুই হারিকেন দেখেছিস ? …ছেলে বললো হাঁ …বাবার প্রশ্ন কোথায় ? …ছেলে গম্ভীর হয়ে উত্তর দিলো হাতে …সেই শুনে মা হেসে কুটোপাটি
  • de | ০১ আগস্ট ২০১৩ ১৩:১৫440782
  • আমারটি যদিও শিশু নয় --

    তবুও অনেক ছোট থেকেই PM আর ঝুমঝুমির মেয়ের মতোই বলতো, ওর বন্ধুরাও এরকমই বলে --

    দেখেও আশা হয়, আমরা যা পারিনি, ওরা পারবে ঃ)

    অনেক দিন পর শিশুটকে এসে অনেক হাসলাম -- শিশুরা কৈশোরের দিকে এগোচ্ছে বলেই কি এই টই আর আগের মতো ভাসে না? টুকরো টুকরো শৈশবের কথামালা!
  • siki | ০১ আগস্ট ২০১৩ ১৩:৪৬440783
  • শিশুর সেদিন স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে। শিশুর বাবা গলগলিয়ে ঘামছে স্ট্যান্ডে দাঁড়িয়ে। অপর এক শিশুর মায়ের কাছে বাস টিচারের নম্বর ছিল, ফোন পাওয়া গেল না। সবাই উৎকণ্ঠিত, এমন সময়ে অন্য একটা বাস এল, কুড়ি মিনিট দেরি করে।

    কী ব্যাপার? না, বাসের চাকা ফ্ল্যাট হয়ে গেছিল, তাই অন্য বাস এল, তাই দেরি হল।

    ঘরে ফিরে খেতে বসে, শিশু ফোন করে মা-কে ঘটনাটা জানিয়ে বলল, হবে না? পাঁচ বছর ধরে চলছে একই বাস, এর মধ্যে মাত্র দু বার পেট্রল পাম্পে ঢুকেছিল পেট্রল নিতে। খারাপ তো হতেই পারে।

    কে বলল, শিশুরা বড় হয়ে যায়?
  • de | ০১ আগস্ট ২০১৩ ১৩:৫২440784
  • ঃ)))))
  • pharida | ০১ আগস্ট ২০১৩ ২২:২০440785
  • শিশু পিছনের সীটে, বাবা - মা সামনে।
    শিশু - বলতো ইংল্যাণ্ডের গরীব লোকেদের কি বলে?
    বাবা - তুই বল?
    মা- পারব না।
    শিশু - কম্পাউন্ড
    বাবা - সে কি? কেন?
    শিশু - ওদের পাউন্ড শিলিং কম কম থাকে তো তাই।

    - শিশুরা বড় হয় না - সোজা জ্যাঠা হয়ে যায়...
  • pi | ০১ আগস্ট ২০১৩ ২২:২২440787
  • পিউ, সিকি, ফরিদাদা ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন