এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৩৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫৫616709
  • pi
    কোথায় থাকেন? বাঙালীরা চারপাশে ধুতি পরে কাজে যায় তো? মেয়েরা শাড়ি পরে কাজে যাচ্ছে? সহকর্মীদের সঙ্গে বাংলায় কথা বলে? সাহেবদের সাঙ্গে খেতে বসে মাছের মুড়ো চিবিয়ে খায়? কর্ণাটকে, তামিলনাডুতে দ্বিতীয় প্রজন্মের বাচ্চারা ফরফর করে বাংলা পড়ছে এবং বলছে তো?

    অন্যদের মত হয়ে যায়নি বাঙালী? সত্যিই, আর কিছু বলার নেই।
  • maximin | ১৬ আগস্ট ২০১৩ ০০:০৫616710
  • Schools mainly use English and Nepali as their media of instruction.
  • cm | ১৬ আগস্ট ২০১৩ ০০:০৭616711
  • ওদের শুধু গোর্খা রাজা নাই।
  • maximin | ১৬ আগস্ট ২০১৩ ০০:১০616712
  • তাই দেখছি।
  • PT | ১৬ আগস্ট ২০১৩ ০০:১৭616713
  • A number of news articles and reports from a range of sources suggest that there is anywhere from 589 050 to 12 million Nepalese currently residing in India

    ..........primarily in Sikkim, Darjeeling, Siliguri, Shillong, Dehradun, Himachal Pradesh and Gorakpur-Lucknow belts) have established a countrywide organization called the Akhil Bharatiya Nepal Ekta Samaj (ABNES)”

    http://www.refworld.org/pdfid/4b6fe2bf0.pdf

    এদের কতজন ১৯৪৭-এর আগের আর কতজন পরের কে ঠিক করবে?
  • দেব | ১৬ আগস্ট ২০১৩ ০০:১৮616714
  • @পিটি

    ১। ক্যাটেগরিকালি বলা হয়েছে ভাগ হলে একবারই। যেকোন ভিত্তিতে হোক। একের বেশী নয়। সুতরাং না জাষ্টিফায়েড নয় সে জাতিসত্ত্বা নিয়ে মত যেটাই হোক না কেন।

    ২। একশোবার ইল্লিগ্যাল রিফিউজি। প্রশ্নটা হল প্রস্তাবিত গোর্খাল্যান্ডের অধিকাংশ বাসিন্দা কি তাই? নেপালী যারা এসেছেন তারা কাজ খুঁজতে আসেন। তাদের লক্ষ্য বড় শহর। কিছু নিশ্চয়ই ফাউন্ড দেয়ার ওয়ে টু দার্জিলিং। সেটার জন্য সবাইকে নেপাল ফেরত যেতে বলাটা কিরকম শুনতে লাগে? আপনি সত্যিই দার্জিলিং এর ইতিহাস জেনেও যদি এই কমেন্ট করেন তো আর কি বলার থাকে।

    ৩। বাঙ্গালী যেরকম খুশি হোক আপত্তি নেই। কিন্তু হলে নিজের চয়েসে হোক। সেই সুযোগটা বাঙ্গালীর আছে। গোর্খাদেরও থাকা উচিত। তারা বাংলা/হিন্দি স্রোতে মিশবেন কি না সেটা ঠিক করবেন তারাই।
  • PT | ১৬ আগস্ট ২০১৩ ০০:২৩616715
  • কোন ব্যাদে লেখা আছে যে একবারের বেশী ভাগ হবেনা?-পাকিস্থান ভেঙ্গে বাংলাদেশ হয়নি?

    ওপরের দেওয়া তথ্য থেকে দেখুন -বিশাল সংখ্যায় নেপালী Sikkim, Darjeeling, Siliguri, Shillong-এ বাস করে।

    নিজের চয়েস মানে? পেটের টানে পব ছাড়াটা কি "নিজের চয়েস" নাকি আর্থ-সামাজিক কারণে?
  • দেব | ১৬ আগস্ট ২০১৩ ০০:৩৭616716
  • @পিটি

    গোলপোষ্ট ক্রমশই সরে যাচ্ছে।

    ১। কথা চলছে ডিভিসন বাই মিউচুয়াল এগ্রিমেন্ট। তার বাইরে নিয়ে নয়।

    ২। শুধু দার্জিলিং নয়, ইউপি, বিহারের উত্তরের অনেককটি জেলা এবং সিকিমও নেপাল থেকে কেটে বের করা। যে লিঙ্ক দিয়েছেন ওখানে গোটা ভারতের হিসেব দিয়েছে। সংখ্যাটা বড় হওয়াই স্বাভাবিক। তাতে দার্জিলিংবাসী হোলসেল মাইগ্র্যান্ট হয়ে যান না।

    ৩। নিয়মটা দুদলের ক্ষেত্রেই এক। গোর্খাদেরও যদি পেটের টানে ঘর ছাড়তে হয় তাদেরকেও একই জিনিশ ফেস করতে হবে। নিজের স্টেট এ নিজের মত। অন্যের স্টেট এ তাদের মত। মুশকিলটা এই যে বাঙ্গালীর 'নিজের' স্টেট বলে একটা জিনিশ আছে। গোর্খাদের নেই। এটা অনেকেই অনেকবার বলেছেন।
  • maximin | ১৬ আগস্ট ২০১৩ ০০:৪৭616719
  • মিউচুয়াল এগ্রিমেন্ট আবার কীসের? যাদের উচ্ছেদ করতে চাইছে তারা রাজি কেন হবে?
  • cm | ১৬ আগস্ট ২০১৩ ০০:৪৭616717
  • কি জ্বালা আমার নিজের স্টেট মানে কি একটু বুঝিয়ে বলবেন? মানে সেখানে আমি বাড়তি কি কি সুবিধে পাবো? হয়ত অনেক কিছু পাওনা কিন্তু জানিনে বলে নিতে পারছিনে।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০০:৪৮616720
  • টির বক্তব্য শুনে যা বুঝলাম, যে পশ্চিমবঙ্গকে "প্রশাসনিক সুবিধে"র জন্য চৌকো গোল বা অশ্বডিম্বাকার শেপে ভাঙতে ওনার অসুবিধে নেই। "প্রশাসনিক সুবিধে"টা যে রাজ্য তৈরি করার মূল কারণ নয়, এইটা আগে বুঝুন। সেটা বোঝার জন্যই রাজ্য তৈরির প্রাথমিক যে গাইডলাইনগুলি ভারত রাষ্ট্র ভেবেছিল, সেটা নিয়ে একটু পড়ে নেওয়া প্রয়োজন। আপনি সেসবের ধার না ধেরেই লিখতেই পারে, আটকাবে কে। রাস্তার ধারের ভবঘুরে লাল গামছা মাথায় জড়িয়ে ট্রাফিক কন্ট্রোলের ভঙ্গী করে। যতক্ষণ না রাজ্য গঠনের মূল ভাবনাটা বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন, ততক্ষণ আপনার ভঙ্গীটিও অবিকল একই থাকবে। গোর্খাল্যান্ড আর চার্নল্যান্ডের তফাত বুঝবেন না। তা, এই হল সংক্ষেপে লাল গামছার মাহাত্ম।

    আর আমি পোস্টাপিস খোলা বা বন্ধের বিখ্যাত প্রবলেমে কান দিতে চাইনি কে বলল? আপনি নাম শুনেছি কিনা জিজ্ঞাসা করলেন, আমি বললাম শুনিনি। এই ব্যাপারে টেনে আনার প্রয়োজনও বুঝ্নি। টেনে আনার প্রয়োজন হলে ব্যখ্যা করার মতো করে লিখবেন। নিশ্চয়ই পড়ব। আদারওয়াইজ কার পোস্টাপিস খোলা আর কোন পোস্টাপিস বন্ধ, সে ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই।
  • দেব | ১৬ আগস্ট ২০১৩ ০০:৫২616721
  • @সিএম

    ওই যেটা লিখেছিলাম, ভারতে 'নিজের' স্টেট বলতে যেটা আমি যে ভাষায় কথা বলি সেটার ভিত্তিতে তৈরী হওয়া স্টেট।

    বাড়তি সুবিধা আমার কাছে যেটা আসে সেটা একটা সাইকোলজিক্যাল ফিলিং। একটা কমফর্ট।
  • দেব | ১৬ আগস্ট ২০১৩ ০০:৫৪616722
  • @ম্যাক্সিমিন

    ঠিক বুঝলাম না। উচ্ছেদ কেন হবে?
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০০:৫৫616723
  • "বাংলা শেখার অসুবিধে কোথায়? যে সকল ভারতীয় ইংল্যান্ড আমেরিকাতে রয়ে গেল তারা কি বাংলা বলে জীবন যাপন করছে? "

    -- না করেনি।। বাংলা আইডেন্টিটিকে বিদেশের বাঙালিরা রক্ষা করতে পারেনি। চায়ওনি হয়তো। সেই জন্য তারা আলাদা রাজ্য চায়নি। আশা করি মাথায় ঢুকল।

    "তা গোর্খারা মূলস্রোতে মিশলে কার অসুবিধে আর কার আপত্তি?"

    গোর্খাদের বাঙলা বলতে বাধ্য করলে, সেটাকেই মূলস্রোতে মেশা বলে ধরে নিলে উগ্র জাতিয়তাবাদের পুঁজ-রক্তের পক্ষে সুবিধেই হয়। কিন্তু গোর্খাদের অসুবিধে থাকতেই পারে। যেমন বিধানসভায় ফ্রেঞ্চ বলতে হলে, বা আকাশবাণীতে সারাদিন উর্দু প্রোগ্রাম হলে অনেক বাঙালিরই আপত্তি থাকবে।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০০:৫৭616724
  • "মাক্কালি আমি ঈশানের পোস্ট পড়েছি। ঈশান বলল ডকু পড়ে দেখতে কি কি ভারতীয় কাঠামোয় স্বীকৃত। কঠামোয় স্বীকৃত মানে কি?"

    ডকুটা পড়লেই বোঝা যাবে। না পড়ে শুধু মন্তব্য করব হলে বোঝা যাবে কিকরে?
  • aka | ১৬ আগস্ট ২০১৩ ০০:৫৮616725
  • ডকুটা পড়লাম তো।

    তারপরেই বলছি ভারতীয় রাষ্ট্রের পরিকাঠামো সব মেনে নিলে তো সিঙ্গুরে জমি অধিগ্রহণও আইনত।

    অতঃপর?
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০১:০০616726
  • সিঙ্গুরে জমি অধিগ্রহণ আইনতঃই তো হয়েছিল। সে নিয়ে কী সমস্যা?
  • aka | ১৬ আগস্ট ২০১৩ ০১:১৫616727
  • সমস্যা তো ঈশান বলবে, ঈশান তো বিরোধীতা করেছিল।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০১:২১616728
  • কি জ্বালা, অধিগ্রহণ বে-আইনী তো বলিনি। সরকারের কিছু কাজকর্ম বে-আইনী বলে থাকতেও পারি, সে অন্য কথা। কিন্তু খামোখা এখানে সিঙ্গুর নিয়ে কথা বলতে যাবই বা কেন? ডিরেল করে দেবার ইচ্ছে থাকলে অন্য কথা।
  • maximin | ১৬ আগস্ট ২০১৩ ০১:৩৯616730
  • @দেব
    জনসংখ্যার চাপ আছে ও ক্রমশ বাড়ছে। কাজেই কিছু লোককে তারা সরাতে চাইবে। গোর্খা জনমুক্তি মোর্চার একটা বক্তব্য হল বাংলাদেশ থেকে আসা রিফিউজিরা শিলিগুড়ি থেকে গোর্খাদের তাড়িয়েছিল। এর প্রতিক্রিয়া হবে না?
  • T | ১৬ আগস্ট ২০১৩ ০২:২০616731
  • ঈশানবাবু, তাহলে একটু ভেঙেই বলছি। বর্তমানে যদি কখনো সরকার মনে করে যে রাজ্যকে চৌকো খোপে ভাঙলে প্রশাসনিক সুবিধে হবে তাহলে সে ভাঙতেই পারে। এর সাথে রাজ্য তৈরীর মূল ঐতিহাসিক কারণ কি ছিল সেটা গোলানোর খুব দরকার আছে কি? আপনি বলছেন প্রশাসনিক সুবিধে রাজ্য তৈরীর মূল কারণ ছিল না (আমিও কিন্তু কোনো ভাবেই অমনটা দাবী করিনি)। আমি বলছি কোনো সরকার যদি কখনো মনে করে যে রাজ্য চৌকো খোপে ভাঙলে প্রশাসনিক সুবিধে হবে তাহলে সমস্যা নেই কারণ, এই 'প্রশাসনিক সুবিধে'র আওতায় অনেক কিছুই আসছে যে। চৌকো খোপে ভাঙলে যদি প্রতি খোপেই জাতিসত্ত্বা প্রকাশের বিদ্রোহ হয় তাহলে সেটি নিশ্চয়ই প্রশাসনিক সুবিধের কথা বলে না, বা ইন্ডিকেশন নয়। আত্মনিয়ন্ত্রণের অধিকার বা জাতিসত্ত্বা ইত্যাদি বিভিন্ন চৌখুপি বিরোধী দাবী 'যদি' কখনো পেছনের সারিতে চলে যায় তো সেটি যেকোন রকম প্রশাসনিক বিভাজনের সুবিধেকে বাধা দেয় না। অর্থাৎ এই প্রশাসনিক 'সুবিধে' পাওয়া যাচ্ছে অ্যাজাম্পসন ধরলে একই সাথে এটাও ধরা হচ্ছে যে ভাষাভিত্তিক কি জাতিভিত্তিক দাবিদাওয়াটা একেবারে প্রথম স্তরে নেই। ফলে, এই সময়ে দাঁড়িয়ে কেউ যদি দ্যাখে যে, তার, কোন একটি হিসেবে, একটি প্রশাসনিক ভাগের ফলে, সুবিধে ম্যাক্সিমাম হচ্ছে (অর্থাৎ সে ধরে নিচ্ছে আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন বা জাতিসত্ত্বা এখন পিছনের সারিতে চলে গেছে) তাহলে অতীতে আগে হয় নি বলে সেটা করা যাবে না এমন বাধ্যবাধকতা নিশ্চয়ই নেই। গোটা দেশের মধ্যে ভারতীয়ত্বের প্রকাশ যদি অন্য সমস্ত সত্ত্বাকে পিছনেই ঠেলে দেয় তাহলে পশ্চিমবংগের বা অন্য রাজ্যগুলির এখনকার বাউন্ডারী উড়িয়ে দিলে সমস্যা নেই। তখন বিভিন্ন পার্টিশনের বিভিন্ন সুবিধে। এই হল বক্তব্য।

    কিন্তু, কিছু মনে করবেন না, এই বিষয় নিয়ে আমি আর আপনার সাথে আলোচনাতে আগ্রহী নই।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০২:২৪616732
  • আলোচনায় আগ্রহী নন বলে উত্তর দিলাম না। তবে এর সঙ্গে একমত হবার কোনো প্রশ্নই নেই, সেটাও জানিয়ে রাখলাম।
  • maximin | ১৬ আগস্ট ২০১৩ ০২:২৫616733
  • গোর্খা জনমুক্তির দাবি ছিল রাজ্য সরকার যেন বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা লোকেদের আইডেন্টিফাই করে ও ডিপোর্ট করে। (অগাস্ট ২০০৯)। তাদের নিজেদের রাজ্য হলে কিছুলোককে তারা উচ্ছেদ করতে চাইবে। অনেক মারামারি বাকি আছে এখনও।
  • Az | ১৬ আগস্ট ২০১৩ ০২:৩৮616734
  • এই লিংকটা এখানে দিতে ইচ্ছে হলো।
    http://www.anandabazar.com/15edit4.html

    বিচ্ছিন্নতাবাদ যদি বাড়তে থাকে, তাহলে মাঝখানে যাতাকলে পড়ে যাওয়া এইরকম সব মানুষদের কী হবে?

    আগে আগে শুনতাম নাকি ইউনিয়নের মতন ব্যব্স্থা ক্রমে হয়ে চলবে, পারস্পরিক হানাহানির ইহিহাস অতিক্রম করে বিভিন্ন দেশ সমঝোতায় আসবে অর্থনৈতিক সামাজিক মানবিক ইত্যাদি কারণেই---এখন দেখছি উল্টোদিকে শুরু হয়েছে---দেশগুলো তো পরস্পরের দিকে "এই মারলাম এই খাইলাম "করছেই, এখন দেশগুলোর ভিতরে ভিতরেও শুরু হয়েছে ভাঙাভাঙির মহড়া।
  • aka | ১৬ আগস্ট ২০১৩ ০২:৪৭616735
  • সিঙ্গুরে জমি অধিগ্রহণ আইন নিয়েও তখন প্রচূর কথা ঈশানও বলেছিল তারমধ্যে অন্যতম ছিল আইন তৈরি হয়, সেই আইন বদলেরও দরকার হয়। সময় নেই বলে লিং দিলাম না। ঈশানই পাতা উল্টে দেখে নিতে পারে।

    তাই আজকের পরিকাঠামোয় কি আছে সেইখান থেকে নিজের পছন্দমতন তুলে নিয়ে লাভ নেই। সেই পরিকাঠামো বদলের দাবী উঠতেই থাকে যেমন বিজেপি বা আরএসএস রা তুলছে, যেমন মারাঠায় মারাঠীরা তুলছে। সেখানে পরিকাঠামোয় কি আছে তার থেকেও বড় হয়ে ওঠে সাম্প্রতিক ইতিহাস, এভিডেন্স ইত্যাদি। পরিকাঠামোয় নেই বলে হবে না বললে জিজ্ঞেস করি, পরিকাঠামো মেনেই আফস্পা হয়েছে।

    এইসব আরি কি। বাই।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০২:৫৬616736
  • আ। এই কথা। সেতো ঠিকই কথা। আইন কানুন তো আর পাথরে লেখা নয়। সিঙ্গুরে আমি এবং আরও অনেকে ব্রিটিশ আমলের একটি আইন নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বলেছিলাম জালি আইন।

    এক্ষেত্রে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি নিয়ে প্রশ্ন। রাজ্য পুবর্গঠনের ভিত্তি নিয়ে আপত্তি থাকলে বলুন না, ভিত্তিটাই জালি। তামিলনাড়ু, অন্ধ্র, আসাম পঃবঃ -- এইসব ভাষাভিত্তিক রাজ্য বানানোটা ভুল। শিলচরের বাঙালিদের ভাষা আন্দোলন টান্দোলন করে বিষয়টাকে ঘুলিয়ে না দিয়ে "উন্নয়ন" নিয়ে ভাবার কথা ছিল। রামালুর অনশন টনশন করে প্রাণ দেওয়াটা নেহাৎই ভুলভাল কারণে। এসব ভুল সংশোধন করে উন্নয়ন ভিত্তিক রাজ্য কাঠামো হওয়া উচিত। চৌকো চৌকো বা গোল গোল।

    এগুলো দম থাকলে বলে ফেলুন না। নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। ঈশান অমুক জায়গায় অমুক বলেছিল বলে লাভ নেই। ঈশানের স্ট্যান্ড কিলিয়ার।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০২:৫৮616737
  • ওহো আফস্পা মিস করে গেছি। আফস্পা, ইউএপিএ এগুলো জালি আইন। তুলে নিয়ে আফস্পা ও ইউএপিএর যাবতীয় প্রয়োগ প্রত্যাহার করা উচিত। যাদের উপর ব্যবহার করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই হল আমার বক্তব্য।

    রাজ্য পুনর্গঠনের ভিত্তি সম্পর্কে আপনার বা আপনাদের স্ট্যান্ড কি? জিনিসটাই জানি? পরিষ্কার করে জানিয়ে ফেলুন।
  • aka | ১৬ আগস্ট ২০১৩ ০৩:০৮616738
  • আরে নিজের স্ট্যান্ড বহুদিন আগেই লিখেছি। পড়েন নি বোধহয়? সে আশাও করি নি। ঃ)
  • Ishan | ১৬ আগস্ট ২০১৩ ০৩:২৩616739
  • নাঃ। রাজ্য পুনর্গঠন পর্ষদের "রাজ্যগঠনের ভিত্তি" সম্পর্কে কোনো স্ট্যান্ড দেখিনি। যদি বাইচান্স না দেখে থাকি তো আন্তরিক ভাবে দুঃখিত। সেক্ষেত্রে আরেকবার জানতে চাইবঃ "ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য পুনর্গঠনের যে স্বীকৃত ভিত্তিটি আছে, সেটি কি আপনি সঠিক মনে করেন, না জালি?"

    আগের পোস্টটির টাইম স্ট্যাম্প লিখে দিলেই চলবে। পড়ে নেব। তারপর বাকি কথা। আশা করা যায় সোজা সাপ্টা উত্তর পাব।
  • aka | ১৬ আগস্ট ২০১৩ ০৭:৫৬616741
  • ফাগোল নাকি? আমার সময় নেই।

    রাজ্য পুনর্গঠনের যে স্বীকৃত ভিত্তি আছে সেটা নেহাতই বেসিক ইভলভ করে নি। ভাষা দিয়ে রাজ্য করতে গেলে ভারতে n-সংখ্যক রাজ্য হতে হয় আইডিয়ালি। বাঁকড়োর ভাষা আমার নয়, পুরুলিয়ার ভাষা বাঁকড়োর নয় ইত্যাদি।

    ওর মধ্যে অ্যাজাম্পশন আছে পুরুলিয়া, বাঁকড়ো জীবনে নতুন রাজ্য চাইবে না।

    নতুন করে ভাবেন, সময় গিয়েছে ২০ ২০ বছর পেরিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন