এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ৩৯৫০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ২২ জুন ২০১০ ২১:১৫456183
  • এই যে, বুঝেও না বোঝার ভান করো। তৃণমূলকে আর পয়সা খরচ করে মিছিলে লোক আনতে হয় না - সিপিএমএর সৌজন্যে।
    আর কতোকাল বালিতে মুখ গুঁজবে?
  • nyara | ২২ জুন ২০১০ ২২:১৭456184
  • তৃণমূল তো বুর্জোয়া দল। সিয়ার পয়সা পায়, মালিকপক্ষ ঢেলে দেয়।

    কিন্তু সর্বহারার দলের এত পয়সা আসে কোত্থেকে?
  • aka | ২২ জুন ২০১০ ২২:২৫456185
  • এটা একদম ঘোড়ার মুখ থেকে। সিপিএম নাকি এবারে ৪০০ টাকা, বিরানি আর তারসাথে চাঁপও দিতে চেয়েছিল, তাও কেউ যায় নি।
  • Arpan | ২৩ জুন ২০১০ ০০:৪৪456186
  • যা বুঝলাম ২০০৯ সালের নির্বাচনের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের লোকজন খুব রাজনীতি সচেতন ছিলেন। বিরিয়ানির গন্ধ নাকে গেলেই তাঁদের প্রবল বিবমিষা হত। আর টাকা দেখলেই উল্টোদিকে দৌড় লাগাতেন।
  • a x | ২৩ জুন ২০১০ ০২:৩৪456187
  • তার চেয়েও বড় কথা, প:ব:'র লোকজন ভারী সুখে আছে বলেই এই কান্ড ঘটেছে ;-) সিরিয়াসলি, একসে বড় কর এক থিওরি!
  • SC | ২৩ জুন ২০১০ ০২:৪২456188
  • এস বি মনেহয় পার্টির কথা বলছেন। ঠিক বুঝিনি।
    তবে হ্যাঁ, এটা ঠিকই, এদ্দিন ক্ষমতার সুখে থাকা পার্টিতে কে আর এসব আন্দোলন ফান্দোলন করতে যায়।
    ক্ষমতায় থেকে যদি কোনো লাভ হচ্ছে না দেখা যায়, তখন বিরোধী আসনে বসতে ক্ষতি কি?
    এটাও তো একধরণের স্‌ট্‌র্‌যাটেজি হতে পারে। রাষ্ট্রক্ষমতার জন্য যেরকম আকুলিবিকুলি দেখছি, সেটা কি সিগন্যাল দিচ্ছে।

    সমস্যা হচ্ছে ভোটে হারছি, কি করে জিতবো, এরমধ্যেই ক্ষিতি বুদ্ধর ভাবনা সীমিত।
  • Sibu | ২৩ জুন ২০১০ ০৩:৩৬456190

  • http://www.nytimes.com/2010/06/22/opinion/22brooks.html?hpw

    Some Kool-Aid sippers on the left say the problem is that Republicans have better messaging (somehow John Boehner became magically charismatic to independents). Others say the shift to the right is a product of bad economic times. But Dr. Faustus saw a deeper truth. Moderate suburban voters do not see the world as liberals do, even in the most propitious circumstances, and never will.
  • kallol | ২৩ জুন ২০১০ ১২:০৭456191
  • এসবি -
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
    ২য় অনুচ্ছেদের ১২ - ২৭ নম্বর লাইন। এগুলো করাই যেতো। কিন্তু করা হয় নি।
    এগুলো করলেই আর টাটা-বিড়লা বাবুদের বাধাঁ হতে হতো না।
  • kallol | ২৩ জুন ২০১০ ১২:২২456193
  • অ - পিটি গ্যালেন কই? জয়দেব বসু যে কানতেছে।
  • SB | ২৩ জুন ২০১০ ১৪:০৪456194
  • কল্লোলদা, এখানে আলোচনা করার পরিবেশ নেই, তাই কাটিয়ে দিলাম
  • kallol | ২৩ জুন ২০১০ ১৪:০৯456195
  • ও। আচ্ছা।
  • Sags | ২৩ জুন ২০১০ ১৪:১১456196
  • দুটো কথা বলার আছে যেহেতু আমার মন্তব্য নিয়ে হিসাব এবং আলোচনা হয়েছে (লিংক দেওয়া হয়েছে)।

    আমার কথাটা দিয়ে হিসাব না করাই ভালো, কারণ এটা আমার শোনা কথা, অতএব আমি নিজেও হিসাব করবো না। তবে ৪০০ না হয়ে ১০০ হতেও পারে, আর তার জন্যে সিয়ার দরকার নেই, দুটো লোকাল ভালো ক¾ট্রাক্ট থেকেই ঐ পয়সা বেরিয়ে আসবে। এবং ঐ ১০০ দু-পক্ষই দিতে পারে। এটাই বোধয় পরিবর্তন হয়েছে। আগে শুনতাম বিমারু আর দক্ষিনের রাজ্যে এই ঘটনা ঘটত, টাকা আর অন্য কিছু দিয়ে ভোট পাওয়া যায়।

    দ্বিতীয়ত, ঐ টাকার জন্যেই তো আজকাল সকলে সরকারে থাকতে চায়। সরকারে থাকা মানে ঐ লোকাল ক¾ট্রাক্ট নিজের লোকের হাতে, মানেই বাড়তি পয়সা, যা ইলেকশানে লাগানো যাবে। ইউপি, এমপি, এপি, তামিল, কর্নাটক, মহারাষ্ট্র, বিহার সর্বত্রই তো এসব চলছে। অতএব এই মডেলটা আমদের রাজ্যে প্রয্যোজ্য হবে না কেন?
  • Arpan | ২৪ জুন ২০১০ ০০:৩৬456197
  • প্রবন্ধের শিরোনাম আর বক্তব্য দুইই আমার মনের কথা।

    http://www.anandabazar.com/23edit3.htm
  • SC | ২৪ জুন ২০১০ ০৩:০১456198
  • ভালো লাগলো। ব্যাক্তি মমতা আমার কাছে একটা বিস্ময়। এবং মমতার উত্থান যেন রুপকথার গল্প। সাদা ধুতি, নন্দনে মার্কেজ পড়া ভদ্রলোক বুদ্ধবাবুর থেকে রাজনৈতিক নেতা হিসেবে যেকোনোদিন মমতার মতো কাউকে চাইবো।

    আর জনসংযোগ কমান বলে মনেহয় পশ্চিমবঙ্গের একটা বিরাট বড় শতাংশ মানুষের মনের কথাটা বলেছেন। সিপিয়েমের দাদাগিরিতে বোধহয় এখন সকলেই কমবেশী তিতিবিরক্ত।
  • ranjan roy | ২৪ জুন ২০১০ ০৬:২৭456199
  • SB, কাহে কো বেকার বুম মার রহে হো? তুমি নিজেই মানছো যে ঔদ্ধত্য, দম্ভ পেশি-প্রদর্শন জনতাকে বিমুখ করেছে। তারপর আর কি বাকি থাকে? তুমি সিরিয়াসলি বিশ্বাস করো যে টাকা দিয়ে ব্যাপক জনগণকে যে কোন দিকে ভোট দেয়ানো যায়! তাহলে বাম-রাজনীতি করার কোন মানে হয় না।
    আজকের পাবলিক অতি ত্যাঁদড়, আমার ক্যাম্পে দাঁড়িয়ে লুচি খেয়ে আমার গাড়িতে চড়ে চুপচাপ তোমাকে ভোট দেবে। এটা বঙ্গের দোষ বলছি না, হিন্দি বেলটেও একই ব্যাপার। নইলে আজও সিপিএম এর সাংগঠনিক ক্ষমতার কাছে দিদি দাঁড়াতে পারে না।
    এসব পাতি-বকোয়াস ছেড়ে লাইনের কথায় এস। তিনোমূলের হাভাতেপনা বেড়ে গেছে। ক্ষমতাকে রসিয়ে রসিয়ে উপভোগ করার সংস্কৃতি নেই। এর মধ্যেই দাঁতনখ বেড়িয়ে পড়ছে। তোমরা কি করছ?

    বিমানবাবুর বক্তব্য দেখলাম--- ১)গরীবের ভোটব্যাংক ফিরে পেতে হবে। ২)মন্ত্রীদের সপ্তাহে অন্তত: চারদিন অফিসে বসে কাজ করতে হবে।
    টু লেট স্যার! অ্যাদ্দিন কি করছিলেন?
    গরীবের বিশ্বাস ফিরে পেতে হলে আগে আপনি ১) শিশির বাজোরিয়াকে (এবং এই প্রজাতির অন্যদের) আলিমুদ্দিন থেকে তাড়ান। ২) পার্টি অফিস গুলোকে কর্পোরেট অফিসের মত না করে আবার আগের মত করুন, যেখানে গরীব-গুব্বোরা সহজে ঢুকে নিজেদের কথা বলতে পারে।
    পারবেন না। আপনাদের কথাবার্তা ও রোজকার জীবনশৈলীতে আকাশ-পাতাল তফাৎ।
    একদিকে রেলের পরীক্ষায় যে বাপ-ছেলের র‌্যাকেট ধরা পড়েছে তারা নাকি দেবীজির হ্যান্ডপিকড্‌। আবার কোর্টে এক মধ্যস্তরের শিল্পপতি বাম সরকারের বিরুদ্ধে মামলা করেছে যে বাম সরকার দুটো নামকরা ইস্পাত কারখানাকে আগে থাকতেই গোটা চার কয়লা খাদান স্থায়ী লীজ দিয়ে দিয়েছে। সেই কারখানাগুলো এখনো ফ্যাক্টরিই বানায় নি। আমরা কোথা যাই! " যাঁহা নাগনাথ, তাঁহা সাপনাথ''!
  • SB | ২৪ জুন ২০১০ ১০:৫৯456200
  • রঞ্জনদা, এই যে আপনি লিখলেন আমি সিরিয়াসলি বিশ্বাস করি কিনা টাকা দিয়ে ভোট কেনার ব্যাপারটা, এইটা নিয়েই আমার আপত্তি।

    তিণোমূল বিস্তর টাকা ছড়িয়েছে, সেটা যে আপনারা মেনে নিতে পারছেননা, এটাও গাঁটামি। মেনে নিতে পারছেন না বলে আমার মুখে কথা বসাচ্ছেন যেন আমি বলেছি টাকা পয়সা দিয়ে বামফ্রন্ট সরকার কে হারিয়ে দেওয়া হচ্ছে। এই ভাবে অলোচনা হয়না। আপনাদের তিণোমূলকে এভাবে সতিসাদ্ধি প্রমাণ করার দায় কেন নিতে হচ্ছে আজ সেটা বুঝলাম না।

    পুরোভোটের ফলাফল নিয়ে প্রথম বার যখন লিখলাম (http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1274673501245&contentPageNum=10) তখনই লিখেছিলেন নির্দিষ্ট খবর আছে একেকটা ওয়ার্ডে ৭ - ২১ লক্ষ টাকা খরচ করেছে তিণোমূল। এটাও একইসাথেই লিখেছিলাম এতে কতটা ভোট ইনফ্লুয়েন্সড হয়েছে বলা মুস্কিল।

    তার পরেও এসব অবান্তর কথাবার্তার উত্তর দেব কেন আমি? তাই জাস্ট কাটিয়ে দিলাম। আপনার তো আসলে শুনতে চাননা, আপনাদের মতামত টাকে চাপিয়ে দিতে চান, এভাবে আলোচনা হয়কি? :)
  • santanu | ২৪ জুন ২০১০ ১১:২২456201
  • খুব হয়, ১০ অবদি এমনি এমনি গেল!!
  • dukhe | ২৪ জুন ২০১০ ১১:৫৮456204
  • হ: - SB ঠিকই ধরছেন - অ্যাদ্দিন সিপিয়েম টাকা ছড়িয়েছে, এবার তিনোমুল ছড়াচ্ছে। এই তো ব্যাপার। শুদ্ধিকরণ শেষ হলে সিপিয়েমও আবার অর্থতোলন অভিযানে নামবে। জগ্‌ৎসভায় শ্রেষ্ঠ আসনও ফিরে পাবে।
  • Bratin | ২৪ জুন ২০১০ ১১:৫৮456202
  • শান্তনু দা, তোমার ফোন নং দাও আমাকে। ওর্কুটে msg করে দাও বা [email protected] এ। বই র ব্যাপারে দরকার আছে।
  • kallol | ২৪ জুন ২০১০ ১৩:২১456205
  • এটুকু করলেই মাও/জঙ্গী থেকে দূরে সরে যায় মানুষ। সরকার এটুকুও করে না। একজন ব্যক্তি মানুষ যেটা পারে - সরকার কেন পারে না?
    http://www.anandabazar.com/24desh3.htm

    এসবি - তৃণমূল টাকা ছাড়িয়ে কি ছড়ায় নি, সেট কি বিষয়? টাকা ছড়ানোতে লোকে তৃণমূলকে ভোট দেয়নি। সেটা যখন তুমিও মানো, তখন টাকা ছড়ানো নিয়ে এতো কথার কি আছে? নাহায় মানাই গেলো তৃণমূল তোমার হিসাব মতই টাকা ছড়িয়েছে, তাতে কি? তাতে তো ভোটের ফল প্রভাবিত হয় নি। আর যদি তুমি মনে করো - তাতে ভোটের ফল প্রভাবিত হয়েছে। তাহলে ব্রেখ্‌শ্‌ট সায়েবের কবিতার মতো জনগনকেই পাল্টে দাও। আসলে তোমরা এখন আড়াল খুঁজছো। কখনো, টাকা, কখনো শান্তিতে থাকার অরাজনৈতিকতা এসব খুঁজছো। তাতে আসল সত্যটা চাপা পড়ছে। সেটা মারাত্মক ভুল।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৩:২৭456206
  • এই রিকার্সিভ টইটিতে তর্কপ্রিয় বাঙালীগণ কি "নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন' ব্যাপারটা বোঝেন?

    প্রোব্যাবলি না।
  • dukhe | ২৪ জুন ২০১০ ১৪:২৫456207
  • না, বোঝেন না। আমরা বোঝাতে পারিনি। সেই সুযোগে অশুভ শক্তি মানুষকে বিভ্রান্ত করছে।
  • Sags | ২৪ জুন ২০১০ ১৫:০২456208
  • সিধুজ্যাঠা বলছেন,
    For the World Cup tournament, FIFA uses the following criteria to rank teams in the Group Stage:

    greatest number of points in all group matches;
    goal difference in all group matches;
    greatest number of goals scored in all group matches;
    greatest number of points in matches between tied teams;
    goal difference in matches between tied teams;
    greatest number of goals scored in matches between tied teams;
    drawing of lots by the FIFA Organising Committee.
  • Sags | ২৪ জুন ২০১০ ১৫:০৩456209
  • দুখিত ভুল জায়্‌গায় পোস্ট করেছি, পারলে ডিলিট করে দিওগো
  • SC | ২৬ জুন ২০১০ ১০:৫৫456211
  • বিশ্বকাপের বাজারে রাইনীতি পিছনের পাতায় চলে গেলো গো। :(
  • kallol | ২৭ জুন ২০১০ ১৩:২৭456212
  • ঠিক তা নয়। এখন অনেকেই রণে ক্ষ্যান্ত দিয়েছেন। প:ব: সিপিএম-তৃণমূল নিয়ে আর কোন তন্ময়তা নেই যা পাঠককে টেনে রাখবে। আবার বিধানসভা ভোটের আগে জেগে উঠবেন তাঁরা। শেষ চেষ্টা হিসাবে।

    অ পিটি - আগামীকাল অরেট্টা সোম্বার এসে গেলো যে। জয়দে.....যাগ্গে।
  • Mmu | ২৭ জুন ২০১০ ১৪:৪২456213
  • PT দা আপনি কোথায় ? পেট্রোপন্যের দাম আবার বাড়লো যে।
  • ranjan roy | ২৭ জুন ২০১০ ১৭:৫২456215
  • ধ্যাৎ, শৈবাল!
    আমি আদৌ তৃণমূল( বা সিপিএম) টাকা ছড়িয়েছে কি ছড়ায়নি সেই তর্কেই যেতেচাইছি না। কল্লোলের সঙ্গে গলা মিলিয়ে বলছি যে এই পয়েন্ট টা অবান্তর। টাকা ছড়ানোয় মার্জিনাল বেনিফিট পাওয়াযায়। এমন ধ্বস নামার ব্যাখ্যা করা যায় না।
    তোমাকে সিরিয়াস রাজনীতি চর্চার লোক বলে রেসপেক্ট করি। তাই বলছিলাম-- এহ বাহ্য রামানন্দ, আগে কহো আর! এইটুকুই!
    এই যে কেউ কেউ এই সূতোতে সিপিএম এর বিরোধিতা করলেই দিদির কাছে কোন পোস্ট বা টাকা পাওয়ার লোভটাই মোটিভ বলে সরাসরি গাল দিচ্ছেন-- তা কি তুমি আমাদের সম্বন্ধে বিশ্বাস করো? নিশ্চয়ই না। করলে আমাদের সঙ্গে আলোচনা করতে না।
    আমাদের স্ট্যান্ড কিলিয়ার! কেরালা মডেল। নইলে বেনোজল বেরুবে না। আর দিদিকে গুড সার্টিফিকেট দেয়ার আমাদের কোন দায় নেই। সিপিএমকে ব্যাড দেয়ার দায় আছে। কারণ ক্ষমতায় রয়েছে। অপেক্ষা কর। দিদির পার্টি ক্ষমতায় এলে রোজ এখানে তৃণমূলকে ক্ষমতার অপব্যবহারের জন্যে খিস্তি করব, খিল্লি করব, মাক্কালী!! নইলে আমার নামে কুকুর পুষো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন