এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দম্ভ বিষয়ক | ২৩ মার্চ ২০১৫ ১২:৪৪71190
  • ধুর বাবা, এবার ভিক্টিম সেজে ঘ্যান ঘ্যান শুরু হল। এ চলতেই থাকবে অনন্তকাল। বিরক্তিকর।
  • a | ২৩ মার্চ ২০১৫ ১২:৪৭71191
  • মেইল গুলো কপি পেস্ট করেই দিন। আমরা একটু দেখি। :))
  • গন্দোবুড়ো | ২৩ মার্চ ২০১৫ ১২:৪৮71192
  • এয়্যাঃ এই টৈটায় কি দুর্গন্দো ছড়িয়েচে বাপ্পো। এয়াকজন হাগু করেচে এয়াকজন পটি।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১২:৫১71193
  • না না, ভিক্টিম কেন? এঁয়ারাতো সব মামলাবাজ। দেখুন না একখুনি মামলা করতে ছুটবেন সব। কেঁদে কেটে একসা হয়ে পুলিশের কাছে, আরো কতো কী কী আছে সেসবখানে রিপোর্ট করতে হবে তো!
    আগেও এমন অনেক শুনেছি। গাদা গাদা গাল খেয়েছি। কেউ প্রতিবাদ করেনি। একটা লোকও না। বরং, কাঁদুনি, ভিক্টিম, এইসব বিশেষণে বিভূষিত করা হয়েছে আমাকে। তাছাড়া দল তো ভারী আছেই। উপরন্তু সে কী হুম্‌কি! এই করব, অই করব!
    তো কর।
    কী করবি কর।
    আমিও চুপ করে সহ্য করব না আর। মামলা পুলিশ কী আছে কর। দেখি বুকের পাটা।
  • a | ২৩ মার্চ ২০১৫ ১২:৫৩71194
  • একদম ঠিক বলেছেন।
  • a | ২৩ মার্চ ২০১৫ ১২:৫৬71195
  • "কোনো কিছুই কম বা বেশি না। ভিসি বিচার-পদ্ধতির অন্তরায় ছিলেন, তার সরে যাওয়া জরুরি ছিল। "

    পুরো মাথার উপর দিয়ে গেল। অন্তরায়কে সরিয়ে যদি কোন রেজাল্টই হল না তো আন্দোলন করে কি লাভ হল? যাক ছেড়ে দেন, এই মাসিক হ্যাজ আর ভাল লাগে না। একটা সোজা কথার সোজা উত্তর পাওয়া যায় না, হোক্কলরব মাই ফুট।

    বাই দা ওয়ে, মেয়েটির বর্তমান অবস্থা সম্পর্কে উত্তর আমারো দায়সারা ই লেগেছে। তবে কি করা যাবে বলুন, হোক্কলরব এখন জোকা নিয়ে এই নিয়ে ঐ নিয়ে তাই নিয়ে ব্যস্ত, ওসব তুচ্ছ বিষয়ে মন দেবার সময় কই? এদিকে ফেস্ট চলছে, তাতে ঝামেলা হলে লোককে ধরে কেলিয়ে দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে ধুর এটা যৈন হেনস্থা নাকি, এতো জাস্ট শারীরিক নিগ্রহ (কেউ বলছে না শারীরিক নিগ্রহ যে করেছে সেই ছেলেটির শাস্তি হোক!!)।
    মাইরি বিক্কলজে আর যাই হোক এরকম ঘুরে ঘুরে কথা পাকাবার সাহস পেত না কেউ, তাইলে নিজের পার্টির পাব্লিকই রাতে টাইম বোম ফাটিয়ে যেত!!!
  • hu | ২৩ মার্চ ২০১৫ ১২:৫৭71196
  • সে-র কথাগুলো অনেকক্ষণ ধরেই অত্যন্ত আপত্তিজনক লাগছে স্পষ্টই জানিয়ে গেলাম। আপনাকে বেছে বেছে লোকে কেন আক্রমণ করতে যাবে? সবাই ভুল আর আপনি ঠিক এটা ভাবার আগে ঠাণ্ডা মাথায় পুরো পরিস্থিতিটা ভেবে দেখুন। কেউ উপকার করলে জীবনে কোনদিন তার সমালোচনা করা যাবে না এমন দাবী কেউ করেনি। কিন্তু একটু ভদ্রতার আশা তো করা যেতেই পারে।
  • a x | ২৪ মার্চ ২০১৫ ০২:১১71285
  • দুটো কথা, এই ঘটনাটা জানে বা যুক্ত লোকেদের কথা থেকে যা শুনলাম। আরো অনেক কিছু শুনলাম, এই দুটো দরকারি বলে মনে হল।

    অভিযোগ কী হবে সেটা আইন ঠিক করে। মানে এটি যৌন হেনস্থা কি নয়, সেটা মেয়েটির ঠিক করার এক্তিয়ার নেই, সে যা যা হয়েছে বলবে, তার বেসিসে শারীরিক নিগ্রহ না যৌন নিগ্রহ ইত্যাদি ঠিক করবে আইন/পুলিশ, FIR নেবার সময়।

    দুই, ঘটনাটির পরে পুলিশে যাবার আগে মেয়েটি ফেটসুর কাছে যায় অভিযোগ করতে, জি এস বেসিকালি কোনো কথাই শোনেনা, এবং গালাগালি করে কাটিয়ে দেয়।
  • shatadal | ২৪ মার্চ ২০১৫ ০২:১৯71275
  • Comment from সে on 23 March 2015 17:00:14 IST 188.83.87.102 (*) #
    তে সে-র যে পোস্টটা। সেটায় পাই কি সব বলেছে বলে অভিযোগ। সেগুলো পাই কোথায় বলেছে খুঁজে পেলাম না। গুগল সার্চে 23 March 2015 17:00:14 IST -র পোস্টটা দেখাচ্ছে। কিন্তু পাইয়ের অ্যালিজড পোস্টটা দেখাচ্ছে না।
  • sosen | ২৪ মার্চ ২০১৫ ০২:২৬71276
  • সদা দ্যাখ কি একটা বলতে ভুলে গিয়েছিস ঃ)
  • pinaki | ২৪ মার্চ ২০১৫ ০২:৪৩71286
  • "অভিযোগ কী হবে সেটা আইন ঠিক করে। মানে এটি যৌন হেনস্থা কি নয়, সেটা মেয়েটির ঠিক করার এক্তিয়ার নেই, সে যা যা হয়েছে বলবে, তার বেসিসে শারীরিক নিগ্রহ না যৌন নিগ্রহ ইত্যাদি ঠিক করবে আইন/পুলিশ, FIR নেবার সময়।"

    কিন্তু পাবলিক পার্সেপশনে (এবং বস্তুগত জায়গা থেকেও) দুটোর মধ্যে পার্থক্য আছে। কাজেই এখানে মেয়েটার বা তার হয়ে যারা এটাকে যৌন নিগ্রহ বলে প্রচার করছে তাদের দায় আছে এটা যে প্রচলিত অর্থে যৌন নিগ্রহ নয়, জেন্ডার ডিস্ক্রিমিনেশনের কোনো ভূমিকাই যে এই 'নিগ্রহ'র পিছনে নেই - সেটাকে পরিষ্কার বিবৃতি দিয়ে বলা। নইলে এখন লীগাল ঘোরপ্যাঁচের আড়ালে বা পুলিশের আড়ালে আশ্রয় নেওয়াটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। বহু সূত্র থেকে ভেরিফাই করেছি আমিও। সকলেই বলেছে হাতাহাতিটা গেটে দাঁড়ানো মেয়ে ভলান্টিয়ারদের সাথে হয়েছে। অভিযুক্ত ছেলেদের সাথে কোনো হাতাহাতিই হয় নি। অথচ সেই মেয়েগুলোর কারুর নামে সামান্যতম নিগ্রহের অভিযোগ না এনে কেবল ছেলেগুলোর নামে যৌন নিগ্রহের অভিযোগ আনাটা একেবারেই ব্যাখ্যাতীত। যাদের কাছ থেকে ভেরিফাই করেছি তাদের দাবী হল মেয়েটি প্রথম গেটে দাঁড়ানো ভলান্টীয়ারদের কলার টানে।

    নিজেরা ওএটির প্রোগ্রামের একসময়ের সংগঠক হিসেবে জানি, ফেটসুর প্রচুর ছেলেমেয়ে (১০০-১৫০) ভলান্টীয়ার থাকে। যাতে তাদের একটা বড় দায়িত্ব থাকে কেউ যেন মালের বোতল নিয়ে ওএটিতে ঢুকতে না পারে। এছাড়াও কেউ যদি চূড়ান্ত মাতাল হয়ে ঢোকে তার বা তাদের জন্য স্পেশাল ম্যানিং করা হয়। বাড়াবাড়ি করলে বের করে দেওয়া হয়। কারণ এই প্রোগ্রাম গুলো বহু বহু বাইরের ছেলেমেয়ে/লোকজন ফ্রীতে দেখতে পায়। ৬০০০ - ১০০০০ দর্শক হয়। একটা অপ্রীতিকর ঘটনা একবার ঘটলে কেবল স্ট্যাম্পীড হয়ে লোক মরে যেতে পারে। ওএটি মানে চারদিক খোলা মাঠ নয়। ঘেরা। খোলা মাঠের প্রোগ্রামে এই সতর্কতা নেওয়ার দরকার হয় না। শুধু তাই নয়, বহুবার এই ওএটিতে এইসব বিশৃঙ্খলার অজুহাতে প্রোগ্রাম না করতে দেওয়ার চেষ্টা করেছে অথরিটি। তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছে। এখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে যে পুলিশ অথরিটির উপর নির্ভর না করেই আমরা সুষ্ঠুভাবে প্রোগ্রাম নামাতে পারি। সেই কারণেই চেকিং ইত্যাদি। এই ইতিহাসগুলো বা ওএটির প্রোগ্রামের চরিত্র - এগুলো না জেনে এটাকে সিসিটিভি সার্ভেইল্যান্সের সাথে তুলনা করাটা একেবারেই বাস্তবোচিত নয় মনে করি। এটা না করলে আইদার এই চেকিংটা অথরিটির হাতে তুলে দিতে হয়, অথবা ওএটিতে প্রোগ্রাম না করার সিদ্ধান্ত নিতে হয়।
  • sswarnendu | ২৪ মার্চ ২০১৫ ০২:৪৫71287
  • এইটাও থাক...



  • সিকি | ২৪ মার্চ ২০১৫ ০২:৪৬71277
  • কমরেড শ্রীসদা অমর রহে।
  • Ishan | ২৪ মার্চ ২০১৫ ০২:৫৯71288
  • ছেলেদুটির বিবৃতিও এখানে ছিল। কিন্তু একটা পাতা পড়া যাচ্ছেনা দেখলাম। সেটাও কেউ তুলে দিলে ভালো হয়।
  • a x | ২৪ মার্চ ২০১৫ ০৩:০০71289
  • পিনাকী, কিন্তু যৌন নিগ্রহ হয়নি, এটাই বা জানা গেল কীভাবে? আমি তো অন্যপক্ষ থেকে প্রচারই বেশি দেখছি - এই লিফলেট একটা এটা, ওপরে পাই-এর দেওয়া আরেকটা।
    যদি গালাগালির মধ্যে সেক্সিট কথাবার্তা থাকে, তালেও যৌন নিগ্রহ বলা যায়।

    আর এই সার্ভেলেন্সের পক্ষে তুমি যা যা বললে, তাই তো এক্স্যাক্টলি অথারিটি বলে সিসিটিভি বসানোর দাবীতে। এত বড় ইউনি, কোথায় কী ঘটছে, বিশ্ববিদ্যালয়ের সুনাম ইত্যাদি। দুই, চেকিং তো অথরিটির হাতেই তোলা উচিৎ! পুলিশি কাজকর্ম নিজেরা নিজেদের ওপর করবেই বা কেন আর কী অথরিটিতে করবে?

    আরেকটা জিনিস, এই ভিসি টিসি তারানো হল, খুব ভালো, আমি সমর্থনও করি, কিন্তু at the end of the day ভিসি আগের মেয়েটিকে মলেস্ট করেনি, করেছে সহপাঠিরা। এই পুরো আন্দোলনটা একটা জেন্ডার সেন্সিটাইজিং আন্দোলনে ইভলভ করবে আশা করেছিলাম, কিন্তু সেটা একেবারেই দেখলাম না।
  • sswarnendu | ২৪ মার্চ ২০১৫ ০৩:০৪71290

  • Ishan | ২৪ মার্চ ২০১৫ ০৩:০৮71291
  • "ভিসি আগের মেয়েটিকে মলেস্ট করেনি, করেছে সহপাঠিরা।" সেটাই বা কোথা থেকে জানা গেল? আমি তিন বা চার রকম ভার্সান শুনেছি। তার সবকটাতেই মরাল পুলিশিং টা কমন। সেটা হলেও তীব্র ভাবে নিন্দনীয়। অন্তত যাদবপুরের মতো জায়গায়। কিন্তু সেটা যৌন নিগ্রহ হতেই হবে তার কোনো মানে নেই। মরাল পুলিশিং আর যৌন নিগ্রহ তো এক না।

    ইস্যু খুবই সেন্সিটিভ হয়ে আছে। কিন্তু এইটুকু বলার দরকার আছে বলে মনে হয়।
  • s | ২৪ মার্চ ২০১৫ ০৩:১১71278
  • বাপরে কাল তো সীমান্তে গোলাগুলি বর্ষণ হয়ে গেছে।

    এদিকে।
  • একক | ২৪ মার্চ ২০১৫ ০৩:১৫71292
  • পিনাকীর বক্তব্য একটা সমস্যাকে তুলে ধরছে যে ব্যাগে নেশার জিনিস থাকতে পারে। এক্সেপ্টেড। কিন্তু স্টুডেন্ট রা তার জন্যে ব্যাগ খুলে দেখবে ক্যানো ?? যেখানে নিজেরাই সার্ভায়ল্যানস বিরোধী ?

    চেকিং /ম্যান মার্কিং দরকার। কিন্তু এগুলো তো অথরিটির কাজ। আর সত্যি যদি এটা সমস্যা হয়ে থাকে তাহলে অতবড় ইউনিভার্সিটি তে একটু উদ্যোগ নিলে সারা দিনের জন্যে একজন গার্ড শুদ্ধু স্নিফার ডগ পাওয়া যাবে। কারো ব্যাগ খুলতে হবেনা। যেখানে ভিসির কথায় নাকী স্পেশাল ফোর্স চলে আসে সেখানে আমাদের বিগ ফেস্ট আছে একজন নার্কোটিক এর স্টাফ বহাল করুন বললে পাওয়া যায়না ? যারা দাঁড়িয়েছিল তাদের নাকের ডগা দিয়ে কোকের ছোট্ট পাউচ লুকিয়ে নিয়ে গেলে বুঝতে পারবে তো ?

    নাকী কতৃপক্ষ করলে বিলা আর "নিজেরা" করলে লীলা এটাই স্ট্যানড।
  • a x | ২৪ মার্চ ২০১৫ ০৩:২১71293
  • এটা কী হোককলরবে যুক্ত লোকেদেরও বক্তব্য? যৌন নিগ্রহের অভিযোগ কোথাও ডিনাই করা হয়েছে এখনও দেখিনি। তাহলে বিশাখা গাইডলাইন এইসবই বা এল কেন?
  • Ishan | ২৪ মার্চ ২০১৫ ০৩:২৭71294
  • ওটা তো প্রথম থেকেই শোনা যাচ্ছে। ওএটি তে ফিডব্যাক, মহীন শুনতে গেছি, গাদা লোক হয়েছে, বাওয়ালও প্রভূত (যদুপুরের লোকেরা বেসিকালি নচ্ছার, কথায় কথায় গোলমাল), কিন্তু কেউ ব্যাগ চেক করেছে বলে মনে পড়েনা। সে অবশ্য বহু বছর আগে। এখন কি হয় বলতে পারবনা।

    কিন্তু ব্যাগ পরীক্ষা যুক্তিযুক্ত কিনা সেটা আলাদা টপিক। ব্যাগ পরীক্ষা এবং তা নিয়ে বাওয়াল হলে সেটা যৌন নিগ্রহ কিনা এই হল কোশ্নো।
  • Ishan | ২৪ মার্চ ২০১৫ ০৩:৩২71295
  • হ্যাঁ, হোক কলরবের সঙ্গে যুক্ত লোকেদেরই তিন-চারটি ভার্সান। সবই আন-অফিশিয়াল, বলাবাহুল্য। সেজন্যই "নিরপেক্ষ তদন্ত" ইত্যাদির দাবী। এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেনা বা বলবেনা, সেটাও খুবই যুক্তিযুক্ত। আমি এই কারণেই বললম, যে, "সুবিচার" হলে সেটা মেয়েটির পক্ষে নাও যেতে পারে। যেতেও পরে, অবভিয়াসলি।
  • subho | ২৪ মার্চ ২০১৫ ০৩:৪১71296
  • ধুস, এ কি করে যৌন নিগ্রহ হবে। পুলিশ ইনভল্‌ভ্‌ড না হলে কোনো নির্যাতন হয় নাকি! এক পক্ষ যদি পুলিশ হত তাইলে দেখতে সঙ্গে সঙ্গে সে কি হুংকার। পুলিশের বিরুদ্ধে অভিযোগ মিথ্যে কি না তা নিয়ে কাউকে কোনোদিন ভাবতে দেখেছ !
  • pinaki | ২৪ মার্চ ২০১৫ ০৩:৫২71297
  • সেটা আমার ধারণা পলিটিকালি কারেক্ট থাকার জন্য লিফলেটে বলছে না। লিফলেটটা তো প্রবল ভাবে ডিফেন্সিভ অবস্থান থেকে লেখা।

    আর এই তরফের যে বক্তব্য সে তো ফেসবুকেই দেখছি। প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়া তো ওভারল ঝুঁকে আছে 'দেখেছো যাদবপুরের ইঞ্জিনিয়ারিং এর ছেলেরা আবার মেয়েদের সাথে এইসব করেছে, এরাই আবার বড় বড় কথা বলে' - এই লাইনে। মেয়েটিও একটা সংগঠনের কর্মী। তার পিছনে সর্বভারতীয় সংগঠন আছে। কাজেই ওরকম 'কেন্দ্র বনাম প্রান্ত' সরলীকরণও এখানে খাটে বলে আমার মনে হয় না।

    আমি হোককলরবের অফিসিয়াল বক্তব্য জানি না। সেটা সম্ভবও নয়। কারণ অভিযোগকারী, অভিযুক্ত - সকলেই হোককলরবেরই পার্ট। ফেটসুর অফিসিয়াল বক্তব্যও জানি না।

    অথরিটির হাতে তুলে দিলেও তো সেই সার্ভেইল্যান্সই হল। এই দাবীটা বুঝছি না।

    এই পুরো স্টুডেন্ট ভলান্টীয়ার দিয়ে ব্যাপারটা নামানোর একটা হিস্ট্রি আছে। ব্যাপারটা বললাম তো আগেই। ১৯৯৬ এ ওএটি দেওয়া নিয়ে বিশাল আন্দোলন হয়েছিল। 'অথরিটিকে বাদ দিয়ে নিজেরাই চালিয়ে দেখিয়ে দেব' - এই স্পিরিটটা ওখান থেকেই তৈরী। সেসময় অথরিটি ওএটি ছাত্রদের না দিয়ে ব্যাবসায়িক ভাবে ভাড়া দিয়ে পয়সা তোলার চক্কর করেছিল। ছাত্রদের ধারণা হয়েছিল অথরিটির ওপর ছাড়া থাকলে কোনো একটা অপ্রিতিকর ঘটনা ঘটবেই, আর সেটাকে অজুহাত করে অথরিটি ওএটি দেওয়া বন্ধ করে দেবে। এই অবিশ্বাস থেকেই এগুলোর শুরু। এখন সেটা নর্ম হয়ে গেছে।

    এখন কেউ মনে করতেই পারে এটা হোককলরবের আদর্শের সাথে যায় না। তাই নিয়ে বিতর্ক তুলতে পারে। গেটে গিয়ে ব্যাগ চেকিং এর প্রতিবাদ করে প্রোগ্রাম বয়কট করল, স্লোগানিং করল লিফলেট দিল - এসবই চলতে পারে। কিন্তু গাজোয়ারি করে ঢুকে পড়ার চেষ্টা করা আর তারপরের হাতাহাতিকে যৌন নিগ্রহ বলে প্রচার চালানোটা প্রতিবাদের ফর্ম হিসেবে ঠিক নেওয়া গেল না।
  • ~L~ | ২৪ মার্চ ২০১৫ ০৪:০৬71298
  • মেয়েরাও মেয়েদের দিব্যি যৌন নিগ্রহ করতে পারে তো। সমলিঙ্গের জনতা ধাক্কাধাক্কির সময় যৌনাঙ্গ বা গৌণ যৌনাঙ্গে আঘাত করতেই পারে, সেক্সিস্ট খিস্তি দিতেও পারে।

    মেয়েদের সাথে ধাক্কাধাক্কি চলাকালীন পাশে থাকা ছেলেরা সেক্সিস্ট কথা বললে বা খিস্তি দিলে সেটাও যৌননিগ্রহই তো।

    বেসিকালি আমি তোমার কলার ধরলে সেটা বাওয়াল, তোমার বন্ধু আমায় সেক্সিস্ট খিস্তি দিলে সেটি যৌন নিগ্রহ - এই তো।

    পলিটিকাল রং গুলো ক্লিয়ার জানা গেলেই ব্যাপার অনেকটা বোঝা যাবে। অভিযুক্ত ছেলেরা ও ব্যাগ পরীক্ষক মেয়েরা ফেটসু, আর ভিকটিম ও তার বন্ধুরা আইসা - দিনের শেষে সবাই কলরবী এরকম কিছু?

    সেক্ষেত্রে অভিযুক্ত ও সাক্ষী সকলে ফেটসু হলে, ছেলেরা কেউ মেয়েটিকে টাচ্‌চ করেনি সেটা তদন্তসাপেক্ষই দাঁড়ায়।
  • a x | ২৪ মার্চ ২০১৫ ০৪:০৭71299
  • পিনাকী, তুমি তো অলরেডি ঠিক করেই ফেলছ হাতাহাতিকেই যৌন নিগ্রহের ফর্ম বলে চালানো হচ্ছে। এটা আমারও মনে হয়েছিল, যখন আমি বাকি তথ্য কিছুই জানতাম না। আবারও বলি, যদি সেক্সিট গালাগালিও দেওয়া হয়, সেটাও যৌন নিগ্রহ। ফেটসুর জি এসের কাছে অভিযোগ করতে গেলে যদি সেও এরকম কিছু করে, সেটাও পার্ট অফ যৌন নিগ্রহ হতে পারে।
  • কৌশিক | ২৪ মার্চ ২০১৫ ০৪:০৯71279
  • ভুল আশা করছেন। আগেরবার কার্পেটের নীচে গেছিল এবারও যাবে। যারা গ্রেপ্তার হয়েছিল তারা জামিন পেয়ে গেছে তাদের ইমোশান মাখো মাখো খোলা চিঠিও চলে এসেছে। সে চিঠি অনলাইন পোস্ট করাও হয়ে গেছে কারন কলরবিদের পাবলিসিটিতে কোনো খামতি নেই। কলরব আগের মতো চলবে।

    #হোক কলরব!
  • a x | ২৪ মার্চ ২০১৫ ০৪:১৬71301
  • কমেন্ট বলিনি, গালাগালি বলেছি। মানে জানার আগে পড়তে জানতে হয়।
  • নন্দ ঘোষ | ২৪ মার্চ ২০১৫ ০৪:১৭71302
  • ঠিক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন