এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৯২১৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ মে ২০১৪ ০৯:৫২640371
  • এমেম লিখেছেন 'অথচ সবাই জানে যে ....' এই 'সবাই' কারা? আর সবাইয়ের জানার কথা আপনিই বা কীভাবে জানলেন?

    কুমুর পোস্ট প্রসঙ্গে জর্জ ডাব্লিউ বুশ অনেকদিন আগেই তো বলেছে "You're either with us ...." ইঃ। সেই সূত্রই এক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে আর কি।
  • aka | ০৩ মে ২০১৪ ১০:০৯640372
  • আরও একটু রাম বাকি। লিখেই দেইঃ

    কোনো একটি টই বা পোস্ট যদি কোন ব্যক্তিকে ডিফেম করে এবং সেই ব্যক্তি চায় সেই টই বা পোস্ট ডিলিট হোক তবে সেই পোস্ট বা টই ডিলিট করা বেসিক এটিকেটের মধ্যে পড়ে। অবশ্যই সেই ব্যক্তি বা অন্য কেউ সেটা এক্সিকিউট করতে পারবে না। নেসেসারি অ্যাকসেসই নেই। কিন্তু ফোরামের এই বেসিক এটিকেটটা মেইনটেইন করা এথিকাল।

    আমি নিজে কখনোই চাইব না যে এমন একটা টই ব পোস্ট রয়েছে যা আমার নিজের তৈরি নয় অথচ সামহাউ আমার সোশ্যাল ইমেজে প্রভাব ফেলছে।

    এবার এটা গুরুর যাঁর কাছে প্রিভিলেজ আছে তিনি করবেন কিনা তাঁর ব্যক্তিগত চয়েজ অফ এটিকেট। আমি হলে করতাম। ব্যক্তি স্বাধীনতার জন্য।
  • তাপস দাশ | ০৩ মে ২০১৪ ১০:২৬640373
  • আমি নিজের পোস্ট পড়ে দেখলাম - আমার বক্তব্য থেকে পুরো টই ডিলিট করার মত একটা আর্জি শোনা যাচ্ছে। সেরকম না। এফবি অংশটাই ডিলিট হোক চাইছিলাম। ওটা ডিলিট হলেই বাকি টই তলিয়ে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু এখন তো সবাই ওই টইয়েই লিখছেন। যাগ্গে। ব্রতীনের এফবি থেকে তুলে আনা পোস্ট ডিলিট হোক। ঈশেন বোধয় ২৪ ঘন্টা সময় দিছিল। সে তো পেরিয়ে গেছে। এখনকার এই পোস্ট গুলো গ্রাহ্য কিনা কে জানে !
  • aka | ০৩ মে ২০১৪ ১১:০২640374
  • ২৪ কেন ৪৮ ঘন্টা হলেও গ্রাহ্য হত না কোনদিন হয়ও নি। শুধু যিনি এগুলো এক্সিকিউট করেন তিনি নিজেই মানতে চান না যে এসব টাইম লিমিট আসলে কর্পোরেট টার্গেটের মতন মায়া। টার্গেট ইয ডিফাইন্ড টু ফেল টু যাস্টিফাই দা স্ট্যান্স।
  • তাপস দাশ | ০৩ মে ২০১৪ ১১:১৩640375
  • এইটা কি ঈশেন ব্যাশিং?
  • PM | ০৩ মে ২০১৪ ১১:১৫640376
  • আকা বাবুর 10.09 AM কে "ক"
  • aka | ০৩ মে ২০১৪ ১১:১৯640377
  • আজ্ঞে না, অব্জারভেশন। দীর্ঘদিন বাদে এসেছেন মনে হতে পারে বুঝলাম।
  • aka | ০৩ মে ২০১৪ ১১:২৭640379
  • হ।
  • এমেম | ০৩ মে ২০১৪ ১৪:০০639742
  • F
    When both 1 and 2 are satisfied together. কারণ আপনি নিজেই বলেছেন, টইতে পোস্ট পড়ে গেলে সেই টই সমৃদ্ধ হয়ে ওঠে, প্রায়ই দেখা যায় রসস্নিগ্ধ হয়ে উঠেছে। তখন আর ডিলিট করার প্রশ্ন থাকে না। কেন? কারনটা আকা বলেছেন। এটিকেট। আই কোট --
    "যদি সেই ব্যক্তি চায় সেই টই বা পোস্ট ডিলিট হোক তবে সেই পোস্ট বা টই ডিলিট করা বেসিক এটিকেটের মধ্যে পড়ে। অবশ্যই সেই ব্যক্তি বা অন্য কেউ সেটা এক্সিকিউট করতে পারবে না। নেসেসারি অ্যাকসেসই নেই। কিন্তু ফোরামের এই বেসিক এটিকেটটা মেইনটেইন করা এথিকাল।"


    I went by objective criteria. ভাটে ও টইতে নিয়মিত আসা, অবসর সময়ের অনেকখানি গুরুতে কাটানো, বইমেলায় যাওয়া, বই নিয়ে আলোচনা করা, কি খেল সেটা বলা, গুরু লোকেদের সঙ্গে জিটিজি আয়োজন করা ইত্যাদি। আমি আর কতটুকু জানি, বইমেলায় ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার ছবি দেখে যতটুকু বুঝেছি। আপনারা অনেক বেশি জানবেন।
  • এমেম | ০৩ মে ২০১৪ ১৪:০৪639743
  • ওপরের পোস্ট রিরাইট করছি।

    F
    When both 1 and 2 are satisfied together. কারণ আপনি নিজেই বলেছেন, টইতে পোস্ট পড়ে গেলে সেই টই সমৃদ্ধ হয়ে ওঠে, প্রায়ই দেখা যায় রসস্নিগ্ধ হয়ে উঠেছে। তখন আর ডিলিট করার প্রশ্ন থাকে না।

    দ্বিতীয় কথা হল, ডিলিট করার পক্ষে বলছি কেন? কারনটা আকা বলেছেন। এটিকেট। আই কোট -- "যদি সেই ব্যক্তি চায় সেই টই বা পোস্ট ডিলিট হোক তবে সেই পোস্ট বা টই ডিলিট করা বেসিক এটিকেটের মধ্যে পড়ে। অবশ্যই সেই ব্যক্তি বা অন্য কেউ সেটা এক্সিকিউট করতে পারবে না। নেসেসারি অ্যাকসেসই নেই। কিন্তু ফোরামের এই বেসিক এটিকেটটা মেইনটেইন করা এথিকাল।"


    I went by objective criteria. ভাটে ও টইতে নিয়মিত আসা, অবসর সময়ের অনেকখানি গুরুতে কাটানো, বইমেলায় যাওয়া, বই নিয়ে আলোচনা করা, কি খেল সেটা বলা, গুরু লোকেদের সঙ্গে জিটিজি আয়োজন করা ইত্যাদি। আমি আর কতটুকু জানি, বইমেলায় ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার ছবি দেখে যতটুকু বুঝেছি। আপনারা অনেক বেশি জানবেন।
  • এমেম | ০৩ মে ২০১৪ ১৪:৩৫639744
  • সর্বসম্মতি প্রসঙ্গে কালেকটিভ চয়েস থিওরির দীর্ঘ ইতিহাস আছে। ১৯৮০-র সাড়া জাগানো রেজাল্ট ছিল -- সর্বসম্মতিবাদিত্ব দিয়ে চললে মিনিমাম লিবার্টারিয়ানিজম এর শর্ত লঙ্ঘিত হয়।

    Impossibility of the Paretian Liberal (A K Sen, 1980). লিবারাল বলতে যে এখানে লিবার্টারিয়ান বোঝানো হয়েছে, শর্তটি পড়ে নিলে তা পরিষ্কার হবে।
  • a x | ০৩ মে ২০১৪ ১৫:৫০639745
  • ভোট হোক ভোট! সার্ভে মাংকি খোলা হোক, ভুয়ো ভোট আটকানো হোক।
  • a x | ০৩ মে ২০১৪ ১৫:৫২639746
  • আচ্ছা ওমনাথ-ও তো অর্জিতের ফেবু থেকে কপি পেস্ট করেছিল ভাটে। সেইসব পোস্ট কি ডিলিট হয়েছিল?
  • ঈশান | ০৪ মে ২০১৪ ০২:৩৬639747
  • ১। এই টইয়ে টই বা পোস্ট ওড়ানোর পক্ষে এবং বিপক্ষে নানা মত পড়েছে। মতৈক্য নেই। সেটাই স্বাভাবিক। এর কোনো একটি মতকে প্রয়োগ করা যাবে, বাকিগুলি থাকবেনা। সেটাও স্বাভাবিক। সব পক্ষেরই যুক্তি আছে। আকা বা অন্য কেউ যদি মনে করেন, যে, এটিকেট বা মোছা সংক্রান্ত তাঁর মতটিই চূড়ান্ত, এবং সেটা না হলে কোনো মতামতই "গ্রাহ্য হতনা ও কোনোদিনই হয়না" তাহলে সেটা একরকম করে প্রত্যাশার সমস্যা। কারণ এখানে অনেকজন আপনার বিপক্ষেও মতামত দিয়েছেন। আপনার মতামটি "গ্রাহ্য" হলে একই ভাবে তাঁরাও বলতে পারেন, তাঁদের মতামতও "গ্রাহ্য হলনা ও কোনোদিনই হয়না"। এই অন্তহীন বৃত্ত কখনই শেষ হবেনা। মতৈক্য না থাকলে একটা জায়গায় কাউকে শেষ সিদ্ধান্ত নিতেই হবে, সেটা কিছু লোকের পছন্দসই হবেনা। সেটুকু মেনে নেবার মতো সহিষ্ণুতা থাকলে ভালো হয়। সকলেরই।

    ২। আমি সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কোনো সময়সীমা দিইনি। শুধু বলেছিলাম, ২৪ ঘন্টা কিচ্ছু করবনা, আপনারা মতামত দিন। চব্বিশ ঘন্টায় অনেকেই মতামত দিতে পারেননি। ফলে এখনও শুনছি। এখানে কোনো টার্গেট ছিলনা, কর্পোরেট মায়া-টায়াও না।

    ৩। ব্রতীন বিষয়ক টইটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। টইটি বা তার কোনো পোস্ট উড়ছে না। অন্য মুছে দেওয়া টইটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলে জানিয়ে দেব।

    ৪। আপাততঃ কিছু মোছা না হলেও, এর পরে অন্য কোনোরকম পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতেও পারে। কোনোকিছুই তো আর পাথরে লিখে দেওয়া নেই। ফলে আলোচনা চলতে কোনো অসুবিধে নেই। চালিয়ে যান। অবশ্যই যুক্তি-প্রতিযুক্তিগুলি পড়ছি ও জানছি।
  • ঈশান | ০৪ মে ২০১৪ ০২:৩৭639748
  • আর অক্ষর প্রশ্নের উত্তরে।
    ১। ভাট থেকে কিছুই ডিলিট হয়নি।
    ২। ভোট অসম্ভব। কারণ তাহলে আগে "গুরুর্লোক" ডিফাইন করতে হবে। :-)

    ন্যান। এবার লিখুন।
  • Ekak | ০৪ মে ২০১৪ ০২:৪৩639749
  • গুরুর্লোক ব্যাপারটা তো হিন্দুত্বের মত। :)) যারা গুরুর্লোক নয় তারা বাদ্দিয়ে সবাই গুরুর্র্লোক !
  • Newbie | ০৪ মে ২০১৪ ০৩:১৪639750
  • আর্য যা বললেন, বেসিক এটিকেট সংক্রান্ত, সেটা সম্পর্কে গুরুর নির্দিষ্ট ডিস্ক্লেইমার আছে। মন্তব্যের দায় মন্তব্যকারীর। ডিফেমেশনের দায়ও সুতরাং। আগেও এই কথা উঠেছে, যে কোথাও কেউ কাউকে ড্রাগাডিক্ট, যৌনরোগী, মদ্যপ, লম্পট, রেপিস্ট, চরিত্রহীন, মোলেস্টার বা অন্যের বউএর ঠোঁটে চুমুখোর লিখে গেলে, সেই লেখা মোছা না হলে, ভবিষ্যতে সেই লেখা পড়ে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে পাঠকের ভুল ধারণা জন্মাতে পারে।
    কিন্তু এখানেও গুরুর ডিসক্লেইমারটুকুই যথেষ্ট যে মন্তব্যের দায় মন্তব্যকারীর। যাঁর চরিত্রহনন হচ্ছে তিনি খারাপ লোক হতেও পারেন, আবার যিনি চরিত্রহনন করছেন তিনিও মিথ্যাবাদী হতে পারেন। এর ফয়সলা আদালতে হতে পারে, গুরুচন্ডালির পাতায় নয়। কেউ যদি এ পাতায় করা অভিযোগ পড়ে কারো সম্বন্ধে সিদ্ধান্ত নেন, সেটা তাঁর বুরবাকি, গুরুর এতে দায় থাকতে পারেনা, কারণ মন্তব্যের দায় মন্তব্যকারীর এটা গোটা গোটা করে লেখা রয়েছে। সুতরাং কেউ কাউকে ডিফেম করে পোস্ট করলে সেটা ডিলিটযোগ্য হয়ে পড়ে না। ব্যক্তিগতভাবে মনে করি হেটস্পীচ লিখলেও না। কারণ শেষ বিচারে সেটাও লেখকের অসুস্থ মানসিকতার পরিচয়ই বহন করে। কাউকে গালি দিয়ে পোস্ট পড়লে তাই সেটা মোছার প্রয়োজন দেখিনা, যতক্ষন না গালি হিসেবে ব্যবহৃত শব্দগুচ্ছ কোনো সাবজেক্টিভ শ্লীলতার সীমারেখার সংজ্ঞা লঙ্ঘন করে, এক্ষেত্রে অ্যাডমিনের।

    শুধু অভিযোগে কেউ দোষী সাব্যস্ত হয় না। এমনকি তরুণ তেজপাল ও নয়। অভিযোগ প্রমাণ করতে হয়।
  • এমেম | ০৪ মে ২০১৪ ০৪:২০639751
  • 'মতৈক্য নেই। সেটাই স্বাভাবিক। এর কোনো একটি মতকে প্রয়োগ করা যাবে, বাকিগুলি থাকবেনা। সেটাও স্বাভাবিক। সব পক্ষেরই যুক্তি আছে।' একদম ঠিক কথা। ঈশানের পোস্ট ভালো লাগলো।
  • aka | ০৪ মে ২০১৪ ০৫:২২639754
  • আঃ কেন না, কি করে?
  • aka | ০৪ মে ২০১৪ ০৫:২২639753
  • নিউবি যে কি বলে। ফেসবুকও বলেছিল যে ইউজারের ডেটা আসকে তাদের সম্পত্তি কাউকে কিছু ওড়াতে দেওয়া হবে না। শেষ অবধি পারে নি। একবার ছোটো অক্ষরে বিড়বিড় করে বললেই হয়ে গেলে আম্রিগায় ফাইনান্সিয়াল রিফর্মের কথা উঠত না। আইন একবার হলেই যদি সেটা পাথরে লেখা হয় বলে মনে হয় তাহলে সিঙ্গুরে টাটার কারখানা আলবাত আইনত। বরং তাই নিয়ে আন্দোলনই আইন বিরুদ্ধ।

    কিন্তু নিউবি হয়ে আমার অজ্জিনাল নাম জানলেন কেন?
  • pi | ০৪ মে ২০১৪ ০৮:০১639755
  • যা কিছু বলার ছিল, দেখি নিউবি এসে বলে গেছেন।
  • aka | ০৪ মে ২০১৪ ০৯:১৭639756
  • আর নিউবি, অফকোর্স গুরু কি করবে সেটা অ্যাডমিন, কোর গ্রুপ/কমিটি ইত্যাদির ওপর নির্ভর করবে। এই নিয়ে কোর্টে গেলে কি হবে জানি না। তবে ঐ বিড়বিড় করে বলা ডিসক্লেমারের আড়ালে লুকোলে মাঝে মাঝে ফেসবুকের মতন গাল খেতে হবে। তাতে সম্পাদক/অ্যাড্মিন, কোর গ্রুপ/কমিটির কি মনে হবে তাঁরাই জানেন।
  • bratin | ০৪ মে ২০১৪ ০৯:২৯639757
  • আমি সাইবার আইন তেমন ভাবে জানি না আমার ফেসবুক থেকে কপি পেস্ট করার পরেও সেটা ডিলিট না করলে কোন আইনী ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা দেখছি।
  • :-( | ০৪ মে ২০১৪ ১০:১৯639758
  • "যদি কোন বাড়ির সাথে শত্রুতা করতে চাও, তাদের চিরস্থায়ী সমস্যায় ফেলতে চাও, সেখানে একটা মামলা ঢুকিয়ে দাও"- প্রাচীন অরণ্যের প্রবাদ। ইনি নিজেই নিজের বাড়িতে ঢোকাতে উদ্যোগী হচ্ছেন। তাও কিনা মায়া পাতার মারীচ, সুবাহুদের 'মায়ার খেলা'কে চটকাতে?! মিস্‌টেক... মিস্‌টেক...
  • cm | ০৪ মে ২০১৪ ১১:১৭639759
  • চিন্তা নাই, অতটা চাপ নেওয়ার মতন মানুষ বলে মনে হয় না।
  • Ranjan Roy | ০৪ মে ২০১৪ ১১:৪৪639760
  • আইনী পরামর্শ নিয়ে কিছু করবেন সে তো ভাল কথা, তবু ফিরে এসেছেন দেখে ভাল লাগল।
  • PM | ০৪ মে ২০১৪ ১২:১৬639761
  • ব্রতীন নিঃসন্দেহে জীবনে বিরাট চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে নিজেকে একটা স্ট্রাগলের মধ্যে ফেলে দিয়েছে একটা সিদ্ধান্ত নিয়ে। রিস্ক নেওয়া আর সফল হওয়ার মাঝে একটা সময় তো লাগে। ব্রতীনের এখন সেই সময়টাই চলছে। সকলকে অনুরোধ করবো বন্ধু হিসেবে ওর পাশে থাকার জন্য যাতে ও ওর সিদ্ধান্ত টা সঠিক বলে প্রমান করতে পরে।

    গুরুতে ওর কমেন্টগুলো নেহাত-ই পারিপার্শিক। আমি নিশ্চিত ব্রতীন বুঝবে এক রাত্রে সব বন্ধু শত্রু হয়ে যায় না যদি না দেখার পার্সপেক্টিভ পালটে যায়। আমি আশা করবো ব্রতীনের দেখার পার্স্পেক্তিভ আবার পাল্টাবে সময়ের সাথে আর আবার গুরুর পাতায় গলাগলির দিন/দলাদলির দিন ফিরে আসবে আবার।

    ব্রতীন তোমায় মিস করছি গুরুর পাতায়।
  • oguru | ০৪ মে ২০১৪ ১২:১৭639762
  • aka -র মন্তব্যে ১০-০৯ am (৩/৫) ৯-২৯ am (৪/৫) একমত। সব দেখে সন্দেহ পোক্ত হয় যে কোর গ্রুপ একটা আছেই যারা গুরুতে গুরুজনের স্ব-আরোপিত গুরুদায়িত্ব পালন করে, তাই তারা সমালোচনার উর্ধে।
  • aranya | ০৪ মে ২০১৪ ১২:২০639764
  • পিএম-কে ক, ভাল বলেছেন।
    ব্রতীন-কে আম্মো মিস করছি, আবার আগের মত লিখতে শুরু করলে ভাল লাগবে - ভাটে লিখেছিলাম, এখানেও লিখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন