এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ৩৪২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | ২০ জানুয়ারি ২০০৯ ১৪:১৯409691
  • কারণ, ব্যাঙ্কাররা রুলার নয়। ইট'স অল অ্যাবাউট দ্য সিস্টেম।

    যেটা সবসময় একধরনের ছেলেমানুষী বামপন্থায় দেখা যায়- মিস্টার পুঁজিপতি খুব পাজি, কুচরিত্তিরের লোক, আর শ্রীল শ্রীযুক্ত শ্রমিক হলেন স্বর্গের দেবদূত।

    মার্ক্স বারবার বলেছেন- অতীব সচ্চরিত্র, দয়ালু ও বিবেকবান পুঁজিপতি হলেও তাকে অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটালে ভাগ নিতেই হবে।কারণ দ্যাটস দ্য সিস্টেম, এবং একজন পুঁজিপতি সেই চাকার একটি ছোটো বল্টু।

    একইভাবে, ব্যাঙ্কারদের কোনোরকম সিক্রেট সোসাইটি না থাকলেও, ব্যাঙ্কারদের এইরকম নিউ ওয়ার্ল্ড অর্ডারের মতাদর্শ না থাকলেও পৃথিবীতে ফাইনান্সিয়াল ক্যাপিটালিজ্‌ম বহাল তবিয়তে পৃথিবী শাসন করত।

    যদি না পৃথিবীর ইতিহাসটাই ব্যাঙ্কারদের রচনা হয়ে থাকে। ম্যাট্রিক্সের মত তাহলে সব মায়া হয়ে যাবে। ;-))
  • dri | ২০ জানুয়ারি ২০০৯ ১৪:২৫409692
  • সে¾ট্রাল ব্যাঙ্কারদের থেকে সাধারণ পুঁজিপতির একটা তফাত আছে। বুমের সময় সবাই লাভ করে। কিন্তু বাস্টের সময়, মানি সাপ্লাই টাইটেন করার সময় সে¾ট্রাল ব্যাঙ্কারদের অ্যাডভান্টেজ এবং পাওয়ার অনেক বেশী। যেটা এখন হচ্ছে।
  • r | ২০ জানুয়ারি ২০০৯ ১৪:২৭409693
  • পেশাগত কিছু কারণে এবার নিজের উপর ঘোর সন্দেহ হচ্ছে। :-))))
  • dri | ২০ জানুয়ারি ২০০৯ ১৪:৩২409694
  • তবে আপনি বলছেন পাইকের চিঠিটা ঢপ হতে পারে। এটা একটু ভেরিফাই করতে হবে। আমি বেশ কয়েকটা জায়গায় দেখলাম। কিন্তু সত্যি উইকিতে পেলাম না।
  • dri | ২০ জানুয়ারি ২০০৯ ১৪:৩৫409695
  • তাহলে আপনি কি বলছেন কনস্পিরেসি অর নো কনস্পিরেসি আমরা ওয়ান ওয়ার্ল্ড গভর্মেন্টের দিকে এগিয়ে চলেছি? ইকনমিক থিওরিই তাই প্রেডিক্ট করে?
  • r | ২০ জানুয়ারি ২০০৯ ১৫:০০409696
  • মোটামুটি স্ট্যান্ডার্ড তঙ্কÄ অনুযায়ী, আপাতত: পৃথিবীর অর্থনীতি আর্থিক পুঁজির উপর খুব নির্ভরশীল। আর্থিক পুঁজি আগের পুঁজির থেকে আলাদা, কারণ এর জঙ্গমতা। একদিনে বিশাল পরিমাণ পুঁজি এক দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া যায়। অতএব রাজনীতির অনেকটাই নির্ভর করে আর্থিক পুঁজির চরিত্রের উপর। কিন্তু অন্যদিকে এক সরকারের পৃথিবীতে আর্থিক পুঁজির লাভ নেই। কারণ, তাহলে পুঁজির উপর রিটার্ন তো একটাই। যাকে ফিনান্সের জার্গনে বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন- সেই সুযোগটাই চলে যাবে। তার উপর আছে জাতীয়তাবাদের বাড়বাড়ন্ত, যা আর্থিক পুঁজির জঙ্গমতায় বাধা দেয়। অথচ মজা হল, আর্থিক পুঁজির আধিপত্য ও জাতীয়তাবাদ প্রায় পিঠোপিঠি ক্রিয়া-প্রতিক্রিয়ার মত বাড়তে থাকে। তবে যে পৃথিবীতে মোটামুটি একইরকম রিটার্ন, সেই পৃথিবীতে আর্থিক পুঁজি এই চেহারাতেই থাকবে না।
  • r | ২০ জানুয়ারি ২০০৯ ১৫:০৫409697
  • তবে দ্রি-এর সাথে একটা মিল পেলাম। আমিও গোগ্রাসে কনস্পিরেসি থিওরি, আর্বান লেজেন্ড, আনসলভ্‌ড মিস্ট্রি ইত্যাদি পড়ি- লক নেস মনস্টার, ডিঙ্গোনেক, থেকে বিল্ডারবার্গ গ্রুপ অবধি।
  • anaamik | ২০ জানুয়ারি ২০০৯ ১৫:৩৩409698
  • দ্রি,
    সাধারণত: বাস্ট আর মানিটরি টাইটনিং একসঙ্গে হয় না।
  • nyara | ২১ জানুয়ারি ২০০৯ ০১:১০409699
  • অ্যারন রুসোর ভিডিওটা বেশ ওভার-দা-টপ। দ্রি অবশ্য ওনাকে মাঝারি-মানের ফিল্ম মেকার বলে ছেড়ে দিয়েছেন, ওনার অ্যাক্টিভ পলিটিকাল কেরিয়ার সম্বন্ধে কিছু বলেননি। সেটা জানলে ভিডিওটা আর একটু পার্সপেক্টিভ পায়। দ্বিতীয়ত: এই অমুক আমাকে ৯/১১-এর আগে এই বলেছিল, একদম মিলে গেছে টাইপের ভবিষ্যৎবাণী অধিকাংশই বেশ গোলদার-টাইপ - ঝড়ের পরে প্রচারিত ঝড়ের পূর্বাভাস।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ০১:৫৮409102
  • রঙ্গন, আমি কিন্তু এইসব কনস্পিরেসি থিওরীর সাথে একেবারেই পরিচিত ছিলাম না এই কিছুদিন আগে পর্য্যন্ত। এই রিসেশানের সময় আমি ফেডারাল রিজার্ভ নিয়ে পড়তে শুরু করে, সে¾ট্রাল ব্যাঙ্কের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে এইসব কনস্পিরেসি থিওরীর কথা প্রথম জানতে পারি। তারপর দেখি এটা এক ধরণের আন্ডারগ্রাউন্ড থিওরী যেটা মেনস্ট্রীমে (অ্যাকাডেমিয়া এবং মিডিয়ায়) অস্ট্রাসাইজ্‌ড।

    কিন্তু যেটা ঘটনা সেটা হল অনেক ক্ষেত্রেই এই থিওরী আসেপাশে যা ঘটছে সেটাকে বেটার এক্সপ্লেন করছে দ্যান মেইনস্ট্রীম থিওরী। থিওরীর ওপর বিশ্বাস কিসে আসে? যখন এক্সপিরিয়েন্সের সাথে থিওরীর প্রেডিকশান মিলে যায়।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ০২:১৬409103
  • অনামিক,

    আপনি আরেকটু লিখুন না।

    আমি যেটা বলতে চেয়েছি যে এখন আমেরিকায় যেটা হচ্ছে সেটা এক ধরণের বাস্ট। বা রিসেশান, বা ডিপ্রেশান, বা কনট্র্যাকশান বা যাই বলুন। আমি জানি না এই মুহুর্তে ইকনমিক্সের অ্যাপ্রোপ্রিয়েট টার্মটা কি। কিন্তু নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হল জিনিষপত্রের দাম কিছুটা কমছে। এটা কিন্তু কনস্পিরেসি নয়। যা দেখছি তাই। নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম অল্প কমছে। আর ফালতু জিনিষের (আমেরিকায় ফালতু, না হলেও চলে এরকম জিনিষ প্রচুর) দাম বেশী কমছে।

    এটা হচ্ছে তার কারণ ফেড মানি সাপ্লাই টাইটেন করছে। যদি মুখে বলা আছে ইন্টারেস্ট রেট কম। কিন্তু সেই কম ইন্টারেস্ট রেটে ফেডের থেকে ধার পেতে পারে মাত্র বারোটি (বন্ধু) ব্যাঙ্ক, এই ব্যাঙ্ক অব আমেরিকা, জে পি মরগ্যান, গোল্ডম্যান স্যাকস ইত্যাদি। অন্য ব্যাঙ্করা সরাসরি ফেডের থেকে টাকা নিতে পারে না। তাদের নিতে হবে ঐ বারোটা ব্যাঙ্ক থেকে। এত বিলিয়ান ডলারের লোন গেছে ঐ বারোটা ব্যাঙ্কেই। কিন্তু ওরা পয়সাটা ধরে বসে আছে। মেনস্ট্রীম মিডিয়া রিপোর্ট করেছিল জে পি মরগ্যানের ব্যাঙ্কাররা নিজেদের মধ্যে বলাবলি করেছে এই টাকা অন্যদের লোন দেওয়ার জন্য নয়। ব্যাঙ্ক ফেল করলে তাদের কিনে নেবার জন্য। অতয়েব ঐ টাকা মেনস্ট্রীমে পৌঁছচ্ছে না। বরং ব্যাঙ্করা লোন রিকল করছে বলে মানি সাপ্লাই টাইটেন হচ্ছে।

    সেই জন্য যা হচ্ছে সেটা হল এক এক করে ছোট এবং মেজ ব্যাঙ্কগুলো ফেল করছে। সেগুলো সব এফ ডি আই সির আওতায় চলে আসছে। অর্থাৎ ফেডের ক®¾ট্রালে। মোটামুটি প্রেডিকশান হল আমেরিকায় ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে খুব কনসলিডেশান হবে। সাতশো আটসো ব্যাঙ্ক ছিল আমেরিকায়। সেটা কমে দশের কম হয়ে যাবে বলে বলছে। এক ধরণের সে¾ট্রাল ব্যাঙ্কারদের মনোপলি তৈরি হবে।

    সেই জায়গা থেকেই বলছিলাম যে এইরকম কনট্র্যাকশানের সময় ফেডের ক্ষমতা অপরিসীম। টাকা ছাপিয়ে বন্ধু ব্যাঙ্কদের দিয়ে দিতে পারে। কিন্তু ছোট ব্যাঙ্কদের দিচ্ছে না। ছোট পুঁজিপতি আর সে¾ট্রাল ব্যাঙ্কিংএর এখানেই তফাত।
  • nyara | ২১ জানুয়ারি ২০০৯ ০২:২৫409104
  • দ্রি কি 'এত বিলিয়ন ডলারের লোন গেছে ঐ বারোটা ব্যাঙ্কেই' বলতে TARP Money-র কথা বলছেন? তাহলে ভুল হচ্ছে, কেননা TARP Money বহু ছোট ব্যাঙ্কও পেয়েছে।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ০২:২৬409105
  • ন্যাড়াদা, রুসোর ভিডিওটা দারুণ বিশ্বাস করে ফেলার কিছু নেই। গ্রেন অফ সল্ট রাখাই ভালো। গ্রেন কেনো, নুনের গোলাও চলবে। কিন্তু পলিটিকাল কেরিয়ারের সাথে এই গুলের সম্পর্ক কি?

    এনিওয়ে বিশ্বাস হোক বা হোক, এটা একটা ডেটা পয়েন্ট। কে কি বলছে জেনে রাখা ভালো। বিশেষ করে মেনস্ট্রীম মিডিয়ায় যাকে দেখাচ্ছে না এমন একজন কি বলছে।

    জাস্ট ফর ফান, আমি মেনস্ট্রীম মিডিয়ার একটি গুলের এগ্‌জাম্পল দেব। এই যে মিডিয়া মাঝে মাঝে বার করে টপ ফিফটি রিচেস্ট পার্সনস ইন দা ওয়ার্ল্ড। তাতে একটাও ব্যাঙ্কারের নাম থাকে না। এটা একটা গুল। ব্যাঙ্কাররা পাবলিসিটির বাইরে থাকতে চায়। কিন্তু পাবলিককে এই বিশ্বাসে রাখা হয় যেন কোম্পানীর স্টকের ভ্যালু বেড়ে যাচ্ছে আর কোম্পানীর মালিক হু হু করে বড়লোক হয়ে যাচ্ছে।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ০২:৩০409106
  • টার্প যেই পাক, ঐ বারোটা ব্যাঙ্কের থ্রুতেই পেয়েছে। কারণ ফেড শুরু ডাইরেক্টলি বারো ব্যাঙ্ককের ধার দেয়। 'বহু' ব্যাঙ্ক পেলেও যত ব্যাঙ্কের যত অ্যামাউন্টে পাওয়া উচিত ছিল পায়নি। তা না হলে ব্যাঙ্কগুলো ফেল করছে কেন?
  • lcm | ২১ জানুয়ারি ২০০৯ ০৫:৩৯409107
  • যে প্রশ্নটা মনে ছিল, r করে দিয়েছে। সারা পৃথিবীকে ক®¾ট্রাল করছে একটা ছোট্ট গ্রুপ - এরকম কথা শুনলে যে প্রশ্ন স্বাভাবিকভাবে মনে আসে তা হল, এই "ক®¾ট্রাল' মানে কি?
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১১:৫৩409108
  • ক®¾ট্রাল মানে বোঝা গেল না?

    রুলিং ক্লাস সব সময়েই চেষ্টা করে পপুলেশানকে ক®¾ট্রাল করতে। অর্থাৎ একটা বাউন্ডারি ডিফাইন করে দেওয়া পপুলেশানের জন্য যার মধ্যে সে 'ফ্রি' থাকবে। কিন্তু তার বাইরে যদি কেউ যায় তো সে ক®¾ট্রালের বাইরে চলে গেল। এই যেমন আমেরিকার শহরে পাবলিক ট্রান্সপোর্ট খুব বাজে করে রাখা, ডাউনটাউনকে আনসেফ করে বসবাসের অযোগ্য করে রাখা, এবং বসবাসের আর্বান স্প্রল তৈরি করা, মানুষ কোথায় থাকবে সেই ডিসিশান নেওয়াটা ক®¾ট্রাল করে। এটা এক রকমের ক®¾ট্রাল। ইজরায়েলের ম্যাপ কিরকম হবে আর প্যালেস্টিনিয়ানরা কতটুকু জায়গার মধ্যে থাকবে সেটা এক রকমের ক®¾ট্রাল। কোন দেশ গুড বিহেভিয়ারের অস্ত্র পাবে, বা এইড পাবে সেটা আরেক রকমের ক®¾ট্রাল। কোন দেশে ব্যাড বিহেভিয়ারের জন্য স্যাংশান লাগানো হবে সেটাও ক®¾ট্রাল। কোন দুটো দেশের মধ্যে যুদ্ধ হবে সেটা আরেক রকমের ক®¾ট্রাল। কে নোবেল পীস প্রাইজ পাবে সেটা অরেক রকম ক®¾ট্রাল।

    আর ক®¾ট্রাল করা হয় মানুষের চিন্তার। মানুষ যেন সিস্টেমকে শ্রদ্ধা করে। মানুষ যেন স্যান্ডুইচে মেওনিজ আর মাস্টার্ডের বাইরে কিছু ভাবতে না পারে। এটসেট্রা।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১২:০০409109
  • বিহেভিয়ার ক®¾ট্রাল নিয়ে তো নানারকম এক্সপেরিমেন্ট হয়। নাৎসী জার্মানীতে বন্দীদের ওপর পরীক্ষা করে দেখা গেছিল খাবার জলে সামান্য ফ্লোরাইড মিশিয়ে দিলে বন্দীদের রেজিস্ট করার ক্ষমতা কমে যায়, এবং মানুষ বন্দী অবস্থাতেও 'সুখী' বোধ করে।

    এটা এক ধরণের ক®¾ট্রাল।
  • lcm | ২১ জানুয়ারি ২০০৯ ১২:০৩409110
  • তার মানে বলছ, এই যে তুমি এই কনস্‌পিরেসি নিয়ে এইখানে লিখছ এটাও একটা ক®¾ট্রাল :-) এই লেখালেখি, এই টুকুই অ্যালাউড বাউন্ডারি।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১২:১৩409112
  • আপনি কি গ্যোডেলস ইনকমপ্লিটনেস থিওরেমের মত একটা কিছু দাঁড় করাতে চাইছেন?
  • nyara | ২১ জানুয়ারি ২০০৯ ১২:১৭409113
  • অন্য কথায় ভুলে যাবার আগে বলি, TARP-এর পয়সা ব্যাঙ্কে গেছে ব্যাঙ্কের প্রেফারড স্টক আর ওয়ারেন্ট কেনার মাধ্যমে। সেখানে বারোটা ব্যাঙ্কের কোন গল্প আছে বলে জানিনা।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১২:২৮409114
  • উইকি থেকে --

    টার্পের বেনিফিশিয়ারি লিস্টে দেখাচ্ছে

    সিটিগ্রুপ
    ব্যাঙ্ক অব আমেরিকা
    এ আই জি
    জে পি মরগ্যান
    ওয়েলস ফার্গো
    জেনেরাল মোটর্স
    গোল্ডম্যান স্যাকস
    মরগ্যান স্ট্যানলি
    পি এন সি ফাইনান্সিয়াল্‌স
    ইউ এস ব্যাঙ্কর্প
    জিম্যাক ফাইনান্সিয়াল
    ক্রাইসলার
    ক্যাপিট্যাল ওয়ান
    আমেরিকান এক্সপ্রেস
    ব্যাঙ্ক অব নিউ ইয়র্ক

    গিভেন দিস, এবং দা ফ্যাক্ট যে এখনও পর্য্যন্ত সাতাশটা ছোট লোকাল ব্যাঙ্ক ফেল করেছে, এটা কি বলা যাবেনা যে ছোট পুঁজিপতিদের রক্ষা করার কোন ইচ্ছে ফেডের নেই? এটা শুধু কাউনসিল অন ফরেন রিলেশানসে মেম্বারশিপ আছে যেসব কোম্পানীর সিইওদের তাদের পকেটে টাকা ঢোকানোর তাল?
  • lcm | ২১ জানুয়ারি ২০০৯ ১২:৩৬409115
  • দ্রি-র থিওরিটা থিওরেম-তো হলই না, লেমা বা করোলারি-ও নয়, এটাকে প্যারাডক্স বা বড়জোর কনজেক্‌চার বা অ্যাক্সিয়ম বলা যেতে পারে :-)
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১২:৪৫409116
  • :-)। ঐ কনে্‌জকচারটাই থাক।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১২:৪৭409117
  • এবার এই কনস্পিরেসি থিওরিস্টরা কি প্রেডিক্ট করছে শুনবেন নাকি?
  • aja | ২১ জানুয়ারি ২০০৯ ১২:৪৮409118
  • ছোটদের রক্ষা করার ইচ্ছে ফেডের নেই সেটা তো অফিসিয়াল স্ট্যান্ড। শুধু যারা 'টু বিগ টু ফেইল' তাদেরই রক্ষা করা হবে।
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১২:৫৩409119
  • তাহলে আর এত তর্ক কিসের? এই দুর্দিনে ফেড যাকে রাখবেন তিনি ভাসবেন বাকিরা ডুববেন।

    অতয়েব প্রমাণিত হইল আপদ্‌কালে, বাস্টে ও রিসেশানে ফেডের ন্যায় শক্তিশালী কেহ নাই।
  • nyara | ২১ জানুয়ারি ২০০৯ ১২:৫৪409120
  • ওটা আংশিক তালিকা। নভেম্বর ২৪ অব্দি ৯৭টা ব্যাংক সাহায্য পেয়েছে। এই হল লিস্ট -

    http://bailout.uslaw.com/?page_id=353
  • aja | ২১ জানুয়ারি ২০০৯ ১২:৫৯409121
  • ফেড সর্বশক্তিমান তো বটেই। কিন্তু সেটা তো কনস্পিরেসি নয়!!
  • dri | ২১ জানুয়ারি ২০০৯ ১৩:১৭409123
  • তাহলে তো দেখা যাচ্ছে অনেকেই টুকটাক পেয়েছে। একটা গুরুচন্ডালী ব্যাঙ্ক খুলে ফেললে আমরাও এক আধ মিলিয়ান পেয়ে যেতাম।

    ফেডকে তো কেউ কেউ কনস্পিরেসি মনে করে। ১৯১৩ সালে যে ফেডারাল রিজার্ভ অ্যাক্টের পর এক ডলারের নোট ছাপা হয়, তার পেছনে উল্টে দেখুন একটা পিরামিডের তলায় লেখা আছে 'নোভো অর্দো সেক্লোরাম'। অর্থাৎ কিনা সেই কনস্পিরেটোরিয়াল নিউ ওয়ার্ল্ড অর্ডার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন