এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ৩৯৫৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | ২৯ জুন ২০১০ ২৩:৩৬455641
  • ইনফ্যাক্ট দুটো ইকুয়েশনের ডানদিকে একটা করে '+কবি' বসবে!
  • kallol | ৩০ জুন ২০১০ ০৬:২৮455642
  • নানুরের প্রাক্তন সিপিএম এমএলএকে খুনের প্রতিবাদ জানাচ্ছি।
    এই জঘন্য খুনোখুনি বন্ধ হোক।
  • Samik | ৩০ জুন ২০১০ ০৯:৪৪455643
  • নানুরে কাল খুব বাজে কেস হয়ে গেছে। ভদ্রলোককে বাড়ি থেকে ডেকে বের করে এনে একেবারে সামনে থেকে গুলি চালিয়েছে তৃণমূলের গুণ্ডারা।

    ছি:।
  • Samik | ৩০ জুন ২০১০ ০৯:৪৫455644
  • আর ইয়ে, জয়দেব বসুর বই আবার বেরোবে। আরো কিছু লিখুন! ২০১১ নাগাদ বেরোবে। যেমন চন্দ্রিলের উত্তম মাধ্যম বেরিয়েছিল।
  • Ishan | ৩০ জুন ২০১০ ১০:৪৫455645
  • তিনোমূলের হয়ে এসেছে।
  • de | ৩০ জুন ২০১০ ১২:২২455646
  • কি হয়ে এসেছে?
  • quark | ৩০ জুন ২০১০ ১২:৩৮455647
  • পশ্চিমবাংলার গ্রামাঞ্চল বধ্যভূমি হয়ে উঠেছে। কবে যে কার নম্বর কেউ জানে না।
  • Ishan | ৩০ জুন ২০১০ ১৪:৫৯455648
  • দিন ঘনিয়ে এসেছে। তবে পরের ভোটটা জিতেই যাবে।
  • Sibu | ৩০ জুন ২০১০ ২১:৫৮455649
  • পোতিবাদে কি হবে মশায়? যাদের হয়ে এতদিন ওকালতি করেছেন তাদের অপকর্মের দায় কিছু নিন।
  • aka | ৩০ জুন ২০১০ ২২:৩৯455652
  • আমি অবাক হব না ডিডিজি যদি এটা অভিরূপ সরকারের উদ্দেশ্যে লিখে থাকেন। :))
  • kallol | ৩০ জুন ২০১০ ২৩:১০455654
  • সিপিএম যাক। এনিয়ে কোন দ্বিধা নেই আজও। তার বদলে যেই আসুক, সেও যদি সিপিএমএর মতই হয়, তবে তার কাজেরও প্রতিবাদ করব।
  • Sibu | ৩০ জুন ২০১০ ২৩:১৩455655
  • পোতিবাদ করব। কিন্তু সে থাক চাইব।
  • ranjan roy | ৩০ জুন ২০১০ ২৩:৩৬455656
  • না, আদৌ চাইব না। কেন চাইব? কেরালা মডেল সবাইকে বদলাবার কথা বলে। এক নাগনাথ তো দুসরা সাঁপনাথ। আর সিপিএম এর অ্যাদ্দিনের অপকম্মের দায় কে কে নিচ্ছেন?
    অক্ষদার ""ঝাঁটা'' চালানো! উ:, দাদা বড্ড লেগেছে।
  • Sibu | ৩০ জুন ২০১০ ২৩:৪৬455657
  • বেশ। যখন চাইবেন না, তখন দেখব। আপাতত: ওটা যাস্ট কথার কথা।
  • kallol | ০১ জুলাই ২০১০ ০৭:৪৯455658
  • কে থাকবে তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই। সিপিএম যাক। যেই আসুক, তারও খারাপ কাজের প্রতিবাদ চলবে। বরং নন্দীগ্রাম ঘটার আগে সিপিএমএর খারাপ কাজের প্রতিবাদ করেছি, কিন্তু চেয়েছি বাম সরকার থাক।
  • a x | ০১ জুলাই ২০১০ ০৮:১৭455659
  • ওটা ঐ অশ্রু ও জয় ইত্যাদির লেখা নিয়ে বলা রঞ্জনদা।
  • PT | ০২ জুলাই ২০১০ ১০:৪২455660
  • প: বঙ্গের স্বাস্থ্য-ব্যবস্থা নিয়ে যাঁরা আলোচনাতে উদ্যোগি হয়েছিলেন তাঁদের জন্য। একবছর ক্ষমতাতে থেকেই তৃণমূলের নেতা দীনেশ ত্রিবেদীর উপলব্ধি:
    ""এই পরিস্থিতিতে দীনেশের যুক্তি, মন্ত্রীরা নীতি নির্ধারণ করেন। তা বাস্তবায়িত করার দায়িত্ব আমলাদের। কিন্তু তাঁরাই সম্পুর্ণ ব্যর্থ। দোষ এসে পড়ছে মন্ত্রীদের ঘাড়ে।"" এই তত্বটি কি প: বঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য? পকাবুরা কি বলেন?
    http://www.anandabazar.com/2desh4.htm
  • quark | ০২ জুলাই ২০১০ ১৪:১৩455662
  • অবশেষে বিধাননগরে পরিবর্তন! নবনির্মিত পুরসভার প্রথম কাজ, সব রাস্তার নতুন নাম রাখা, মহাপুরুষদের নামে।

    আচ্ছা দিদির নাম "নাম-তা" দিলে কেউ আপত্তি করবে?
  • nyara | ০২ জুলাই ২০১০ ১৪:২০455663
  • দীনেশবাবুকে কেউ একটু মার্কিনি লব্জ শেখান - the buck stops at the minister's desk

    সল্ট লেকের ব্লকের নাম আর ট্যাংকের বদল হলে আমাকে আমরণ লাগাতার অনশনে বসতে হবে।
  • kallol | ০২ জুলাই ২০১০ ১৪:৩৭455664
  • আমলাদের মনিটর করার জন্যি তো মন্ত্রীরা আছে। তারা নীতি প্রনয়ণ করেই কেশ উৎপাটনে ব্যাস্ত হয়ে যাবেন তা তো হবে না। সে তৃমূ-ই হোক আর সিপিয়েম।
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৫:০১455665
  • ভাবো একবার, তেরো নম্বর ট্যাংক আর কেউ চিনবে না, সবাই বকুলতলার মিনি ধরার জন্য হয়রান হয়ে খুঁজে বেড়াবে নন্দীগ্রাম ট্যাংক। শ্রাবণী-লাবণীর নাম হবে শুভাপ্রসন্ন আর সুচিত্রা সেন। সেক্টর এক হবে রবীন্দ্রনাথ সেক্টর, দুই হবে দ্বিজেন্দ্রলাল রায় সেক্টর, তিন হবে মাদার টেরিজা সেক্টর, নিকোপার্কের নাম বদলে হবে শহীদ যতীন দাস পার্ক। :-)
  • Arpan | ০২ জুলাই ২০১০ ১৫:২৪455666
  • কিন্তু এই যে গোলকের গোলকধাঁধার ভ্রান্ত বিভ্রান্তি এর কী হবে?
  • saikat | ০২ জুলাই ২০১০ ১৫:৩১455667
  • বললে হবে না, এবারের পুর ভোটে সল্লেকে ডি এল রায় বলে একজন ভোটে দাঁড়িয়েছিলেন।
  • Bidwajjan | ০২ জুলাই ২০১০ ১৫:৩৫455668
  • সে¾ট্রাল পার্কের নাম বদলে তাপস-শতাব্দী পার্ক হতে পারে, ইন্দিরা ভবনের সামনে রাস্তাটার নাম অবিলম্বে সিদ্ধার্থশংকর রায় রোড হউক।

    তবে সবার আগে বিধাননগর গভ: কলেজের রাস্তাটিকে ইষ্ট জর্জিয়া রোড করতেই হবে।
  • PT | ০২ জুলাই ২০১০ ১৮:৩১455669
  • ""সে তৃমু-ই হোক আর সিপিএম""-- কেউ যেন কঁগ্রেসের প্রতি বড্ডই ক্ষমাশীল আর স্নেহপ্রবণ হয়ে পড়েছেন। বিশেষত: এই দেশের আমলাতন্ত্র যেখানে কংগ্রেসেরই স্নেহচ্ছায়ায় মহীরুহতে পরিণত হয়েছে!!
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৮:৩৮455670
  • চিংড়িঘাটার মোড়ের নাম হবে আন্দোলন ক্রশিং। পাশে সুকান্তনগরের নাম বদলে হবে মা-মাটি-মানুষ কলোনি।
  • ranjan roy | ০২ জুলাই ২০১০ ১৮:৫৩455671
  • PT,এই সময়ে বঙ্গে কংগ্রেসের নাম তৃণমূল। মমতা কি আকাশ থেকে টপকেছে নাকি? যেমন তামিলনাড়ুর চিদুবাবু।
  • ranjan roy | ০২ জুলাই ২০১০ ১৮:৫৭455673
  • আরে অক্ষ, আমি খুব এনজয় করেছি। অনেকদিন পরে এমনি কাঁচা বেশ ভাল লেগেছে।
    শিবু,
    না, একদম কথার কথা নয়। কখনই বলা হয় নি মমতা আসুক, বা মমতা এলে বিরাট পরিবর্তন হবে।
    বলা হয়েছে--- সিপিএম যাক্‌। বদলে ল্যাম্পপোস্ট, মমতা, হরিদাস পাল,কালে চোর-- কোঈ ভী আয়ে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন