এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৯২০৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৪ মে ২০১৪ ১২:২১639765
  • উরিস্লা, আইনের হুমকি। জমে গেছে তো। ঃ-)
  • bratin | ০৪ মে ২০১৪ ১২:৩২639766
  • কারন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। প্লেন অ্যান্ড সিম্পল।

    আর অন্য টই র সাথে আমার নামে খোলা টই র একটা বেসিক তফাৎ আছে। অন্য জায়গায় পিটি দা নিজে সেই টই ডিলিট করতে অনুরোধ জানান নি।যেটা আমি জানিয়েছি। অবশ্য জেউ এটা আমার নিজে ওয়েব সাইট আমার যা উচ্ছা টাই করবো এমন একট স্ট্তান্ড নিতেই পারে। তবু বেসিক তফাৎ তা জানিতে রাখলাম।

    আর হ্যাঁ উড়ো চিঠির ক্ষেত্রে বাড়ির লোকের প্রবল আপত্তি তে FIR কএআ যায় নি। এটা
    cm কে। তবে এবারে দেখা যাক তারা কী বলেন
  • aranya | ০৪ মে ২০১৪ ১২:৪৩639767
  • একটা জিনিস করা যেতে পারে - এটা ঈশানকে বলছিঃ

    কিছুই ওড়ানো হবে না - এই জেনারেল গাইডলাইন-টা থাক, যেমন এখন আছে। তার সাথে ব্যতিক্রম হিসাবে এই রুল-টা অ্যাডাও যে কেউ নিজে তার নামে ডিফেমেটরি কোন টই বা পোস্ট ডিলিট করতে চাইলে, সেটা মুছে দেওয়া হবে।

    প্রচুর রিকোয়েস্ট যদি আসে বিভিন্ন টই বা পোস্ট ডিলিটানোর জন্য, তাইলে সমস্যা -তেমন হবে না আশা করি। কিছুদিন এভাবে চালিয়ে দেখা যেতে পারে।
  • PM | ০৪ মে ২০১৪ ১২:৪৭639768
  • নিউবি যা লিখলেন, অলংকার সরালে তার মানে হয় অনেকটা এই রকম-

    " গুরু আনমডারেটেড। এখানে যে কেউ যে কারুর সম্পর্কে যা খুশী লিখতে/অভিযোগ/গালাগালি করতে পরে। যদি কারোর আত্ম সন্মান নিয়ে বেশী সেন্সিটিভিটি থাকে তো এ চত্তর মারাবেন না। কারন এখানকার লেখকদের ব্যক্তি সন্মান রক্ষার কোনো দায় গুরুর নেই"।

    আমাকে গুরুতে ব্যক্তিগত ভাবে কেউ চেনে না, আমি এখানকার কারুর ফেসবুকে নেই। আমি ঝামেলায় পড়লে আরেকটা নিক নিয়ে লিখবো। তা ছাড়া আমি মুলতঃ পাঠক, তাই আমার সমস্যা অনেক কম। কিন্তু এখানে অনেক সুলেখক আছেন যারা এই রকম সমস্যায় পড়লে একে একে ঝরে যাবেন। এতে গুরুর কোন লাভ ক্ষতি হবে কিনা তা গুরুর সম্পাদক মন্ডলি নিশ্চয়ই ভাববেন।

    গুরুতে বছরে ৫% নতুন লেখক-ও আসেন না। সেক্ষেত্রে আমি পুরোনো সুলেখককুলকে ব্যক্তি আক্রমন/কুৎসা থেকে সামান্য সুরক্ষা দেবার পক্ষে।
  • cm | ০৪ মে ২০১৪ ১২:৪৮639769
  • তাহলে x-এর অপছন্দের টই-এ x বেনামে x সম্পর্কে খারাপ কথা লিখে, তার পর স্বনামে টই ওড়াতে বলবেন না তেমন গ্যারান্টী আছে?
  • aranya | ০৪ মে ২০১৪ ১২:৫১639770
  • সিএম, কোন কিছুরই কোন গ্যারান্টি নেই, তাই লিখেছি কিছুদিন ট্রাই করে দেখতে।
    কোন রুলই পাথরে লেখা নয়, ঈশান যেমন বলেছে, পরিস্থিতি অনুযায়ী পাল্টানো যেতে পারে
  • pinaki | ০৪ মে ২০১৪ ১২:৫৩639771
  • বোতিন, ছেলেমানুষি করে নিজের অশান্তি নিজেই ডেকে আনছো। এতে কার লাভ হচ্ছে? ইন্টারনেটে কে কোথায় তোমার সম্পর্কে চারলাইন লিখল সেটাকে এত সিরিয়াসলি নেওয়া বা তাই নিয়ে উতলা হওয়ার কী আছে? এত উতলা হওয়াটা তোমার দুর্বলতা হিসেবেই লোকে দেখছে।

    তবে তোমার আঙুল তুমি সোজা রাখবে না ব্যাঁকাবে সে তোমার ব্যাপার। খালি খেয়াল রেখো অন্যের জন্য আঙুল ব্যাঁকাতে গিয়ে নিজের আঙুল ভেঙে বোসো না। সেক্ষেত্রে আরো অশান্তির একশেষ হবে।
  • aranya | ০৪ মে ২০১৪ ১২:৫৭639772
  • টই ওড়ানোর চেয়ে পোস্ট ওড়ানো সহজ।
    কারও নাম করে গাল দিয়ে টই খোলা হলে সেই টই পুরোটাই ওড়ানো যেতে পারে।
    সিএম-এর উদা অনুযায়ী কোন টই-এর বিশেষ কোন পোস্ট আপত্তিজনক হলে, সেই পোস্ট-টা শুধু ওড়ানো যেতে পারে।

    আমি চাই না কোন কিছুই ওড়ানো হোক। তবে কেউ নিজের সম্পর্কে ডিফেমেটরি কিছু ওড়াতে রিকোয়েস্ট করলে, স্পেশাল কেস হিসাবে দেখা যেতে পারে -এইটুকুই
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৩:০২639773
  • অরণ্যদা সেক্ষেত্রে হীরক রাণীর টই তো এক পাও এগোবে না। ধরুন পিটিদা আমাকে দ্বিচারী বললেন আর আমি দিলাম মডরেটরের কাছে ডিফেমেশন কেস ঠুকে। পিটিদার সাত দিনের ফাঁসি হয়ে গেল। তারপর? ভেবে দেখেছেন?
  • | ০৪ মে ২০১৪ ১৩:০৭639775
  • পিনাকী ব্যাপর টা অত সহজ নয়। আমার প্রত্যেক টা
    আত্মীয় কে ও ই মেল পাঠানো হয়েছে। উদ্দেশ্যে মহৎ তাতে আমি বিচলিত হয়ে "সিপিএম র গুণগান" বন্ধ করি। এবং ও ই মেল টা পড়লে দেখা সব কথ অযে "খুব ভালো" এমন নয়।

    কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি একটু "গাঁট"। আমি ইন ফ্যাক্ট তার পর থেকে "হীরক রাণী ২" তে লেখা বাড়িয়েছি।

    কিন্তু তারপরে যখন আমার নামে টই খোলা হল ( গুরু র ভাশহয় বলতে আমি "জাতে" উঠ্লুম।
    তখন আমি যখন টই টা ডিলিট করতে বললুম তখন "গাঁটামো" করে আমাকে "আইন" /"গুরু র পলিসি" এই সব দেখানো হল।

    সেক্ষেত্রে ওমনাথ অরি র ফেসবুক থেকে তুলে এনে যে সব পোস্ট করছিল সবাইকে "আলোকিত" করর জন্যে সেগুলো কেন ডিলিট করা হল না?
  • সিদ্ধার্থ | ০৪ মে ২০১৪ ১৩:১০639777
  • এই কঠিন সময়ে যারা চুপ করে ছিল,
    যারা প্রতিবাদ করেনি,
    যারা কিছু দেখেও দেখেনি,
    অথবা ভেবেছিল অন্যের সমস্যায় আমার কিছু যায় এসে না-
    তাদের জন্যে রেখে গেলাম একটা বন্দুক আর দুখানা বুলেট।
    পারলে আত্মহত্যা কোরো।
  • তাপস দাশ | ০৪ মে ২০১৪ ১৩:১০639776
  • কেউ যদি কাউকে থ্রেট না দেন, তাহলে কম খারাপ লাগবে। ভালো লাগার ব্যাপার তো আর নেই এই সম্পর্কে। তবে একটু খুঁটিয়ে দেখতে অনুরোধ করব বাক্যটাকে - কেউ যদি কাউকে থ্রেট না দেন। কেউই যদি কাউকেই থ্রেট না দেন। কোনো ফর্মেই। এইরকম আর কী !
  • | ০৪ মে ২০১৪ ১৩:১১639778
  • আর দুর্বলতা নয় ও ই "ভালো মানুষের পো" কে একটু শিক্ষা দেবার ইচ্ছা ছিল পিনাকী। খুব অস্বাভাবিক মনে হচ্ছে?
  • aranya | ০৪ মে ২০১৪ ১৩:১৭639779
  • পিনাকি, খুব কম ক্ষেত্রেই এই 'মডরেটরের কাছে ডিফেমেশন কেস ঠুকে' দেওয়ার মত ঘটনা ঘটবে বলে মনে হয়।
    সেজন্যেই বলছি, কিছুদিন ট্রাই করে দেখতে, এরকম কত ডিফেমেশন কেস আসে।
    আর একটা লেয়ার অ্যাড করা যায় - কোন মন্তব্য সত্যিই ডিফেমেটরি কিনা, সেটা ঈশান ঠিক করবে, ডিলিট রিকোয়েস্ট পাওয়ার পর। ওর ডিফেমেটরি মনে হলে, তবেই ডিলিট করবে।
    'দ্বিচারী ' আখ্যার জন্য, সেক্ষেত্রে হয়ত পোস্ট ওড়াবে না, যদি ঈশানের মনে হয় ওটা খুব সিরিয়াস কিছু না। ব্রতীনের নামে করা কিছু পোস্ট বা টই হয়ত ওড়াবে।
  • | ০৪ মে ২০১৪ ১৩:১৯639780
  • সম্পাদক বলে দিয়েছে টই ওড়ানো যাবে না xyz কারণে। এদিকে আমি যাই ও ই টই ওড়ানো হোক।

    কাজেই অনুরোধের পরে আমার হাতে আর যা অস্ত্র আছে সেগুলো প্রয়োগ করতে হবে ( তা অবশ্য কিছু হবে কিনা আমার জানা নেই। ও ই আইন আমি এখনো কিছু জানি না। কালকে কনসাল্ট করতে যাবো )। একে থ্রেট মনে হলে আমি নাচার।

    ও ই যে বললুম আমি একটু "গাঁট"। বিশেষ করে "কিছু কিছু" ক্ষেত্রে।
  • aranya | ০৪ মে ২০১৪ ১৩:২০639781
  • এ সবই ঈশানের জন্য সাজেশন। ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই ওর নিজের
  • | ০৪ মে ২০১৪ ১৩:২৪639782
  • ইয়ে সিড দুটো বুলেট কেন? একট ফস্কে গেলে? ঃ)))
  • সিদ্ধার্থ | ০৪ মে ২০১৪ ১৩:২৭639786
  • টু বি শিওর। একটাতে অনেক সময় মরে না। হেমলক সোসাইটি দ্রষ্টব্য।
  • এমেম | ০৪ মে ২০১৪ ১৩:২৭639784
  • অরণ্য ১২ ৪৩
    'তার সাথে ব্যতিক্রম হিসাবে এই রুল-টা অ্যাডাও যে কেউ নিজে তার নামে ডিফেমেটরি কোন টই বা পোস্ট ডিলিট করতে চাইলে, সেটা মুছে দেওয়া হবে।'

    এই প্রসঙ্গে বলি, একজনকে ও তার পরিবারকে অত্যন্ত খারাপ ভাবে হ্যারাস করা হয়েছে 'নেটে' আসে বলে। রীতিমত চিঠি দিয়ে হ্যারাস করা হয়েছে। সুতরাং এই বিশেষ কেসটিকে অতি অবশ্যই ব্যতিক্রম বলে ধরার কথা ছিল।
  • সিদ্ধার্থ | ০৪ মে ২০১৪ ১৩:২৭639783
  • ঈশাণ!
    দেখতে কি পাও
    যুদ্ধের নিশান?
  • | ০৪ মে ২০১৪ ১৩:২৯639787
  • খ্যাক খ্যাক ঃ))))))))))))))))))))
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৩:৩৪639788
  • আরে তোমার সম্বন্ধে যারা মেল করেছে সেটা যে বাজে টাইপ এর খচরামো সে নিয়ে তো সন্দেহ নেই। এটা নিয়ে যারা কমেন্ট করেছে বা করে নি তারা সবাই সেটা মনে করে। কথা হল সেটা তুমি কিভাবে হ্যান্ডল করবে। অনেক সময় ইগনোর করাটা হল বেটার পন্থা। যে করেছে সে বুঝলো যে এসব করে তোমাকে প্যাঁচে ফেলা যাবে না। সে থেমে যাবে। অনেক ক্ষেত্রে এভাবেই সলভ হয় ব্যাপারটা। এক্ষেত্রে ইগনোর করাটাই তোমার স্ট্রেঙ্থ। কিন্তু তুমি যেইমাত্র সেটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়লে একশন নেওয়ার জন্য, সাথে সাথে যে এটা করেছে সে বুঝল, বাঃ এভাবে তো বেশ ঝাঁট জ্বালানো যাচ্ছে। তবে আরো একটু চুলকাই। হয়তো সে ই বা তার দেখাদেখি উৎসাহিত হয়ে তোমার নামে টই খুলল। হু নোজ? উদ্দেশ্যটা তোমাকে জ্বালানো। এবং যে পরিমাণে তুমি এফেক্টেড হচ্ছ, তাতে তার উদ্দেশ্য সফল হচ্ছে। তুমি রাতারাতি ৬০ জনকে আনফ্রন্ড করলে। রেগে গিয়ে পাঁচটা কমেন্ট করলে। যার সাথে তোমার কিছুই হয় নি এমন লোকেদেরও তোমার প্রতি বিরূপ করে দিলে। তোমাকে নিয়ে লোকে হাসাহাসি করল। এতে কার লাভ হল। তোমার? নাকি যে তোমাকে জ্বালাতে চেয়েছিলো - তার? এবার ধরা যাক তুমি আইনের সাহায্য নিলে। প্রথমতঃ সেটা যার বিরুদ্ধে নিচ্ছ তার কতটা হেডেক হবে সেটা পরের ব্যাপার, তোমার জন্য কিন্তু একটা হেডেক বটেই। দ্বিতীয়তঃ, তুমি আদৌ জানো না এরকম একটা ব্যাপারে আদৌ আইন দিয়ে তুমি কিছু সুবিধে করতে পারবে কিনা, তৃতীয়তঃ আইন দিয়ে সুবিচার পাওয়া অনেক ক্ষেত্রেই সুদূরপ্রসারী আর এমন ভাবার কোনো কারণ নেই, যার বিরুদ্ধে তুমি লড়ছ সে আইনী আত্মরক্ষার কৌশল জানে না। এবার যতদিন তুমি সুবিচার না পাবে ততদিন কিন্তু এই অশান্তি তোমাকে ছাড়বে না। তার চেয়ে কি এইটা ভালো নয়, যে তুমি এগুলো উপেক্ষা করলে, নর্মাল জীবন চালালে। আর লোকজনের শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য একটু ধৈর্য দেখালে। এটা কি বেটার স্ট্র্যাটেজি নয়? ইন্টারনেটের বাইরেও তো তোমার বন্ধুবান্ধব রয়েছে, ফ্যামিলি রয়েছে, তাহলে এখানের দুচারটে বিরক্ত করাকে এত গুরুত্ব দেবে কেন?

    ভেবে দেখো। কিন্তু তর্ক ঝগড়া এখানেই চালাও। সেটা অনেক বেটার।
  • এমেম | ০৪ মে ২০১৪ ১৩:৪৪639789
  • আইন দিয়ে সুবিচার পাওয়া অনেক ক্ষেত্রেই সুদূরপ্রসারী বলেই বন্ধুরা পাশে দাঁড়ায়। 'সত্যি করে' পাশে দাঁড়ায়। নিজের সাধ্যমত। একটা টই ওড়ানো নিশ্চয় অসাধ্য ছিল না।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৩:৫৩639790
  • আরো একটা ব্যাপার ভাবতে বলব। এই একই জিনিস যদি তোমার সাথে ফেসবুকে হত - কী করতে? ফেসবুককে রিকোয়েস্ট করলে ফেসবুক থ্রেড উড়িয়ে দিত বলে তোমার মনে হয়? না ওড়ালে তোমার কী করার থাকত? গুরুতে এসে মার্ক জুকারবার্গকে ফিস্তি করতে? তাতে কিছু পাল্টাতো? তোমাকে বিরক্ত করা বন্ধ হয়ে যেত?

    একই কথা এমেম কেও। একটা সাইট কখনো 'বন্ধু'দের জন্য এক নীতি আর অন্যদের জন্য অন্য নীতি নিতে পারে না। এখানে বোতিনের রিএকশনের অনেকখানিই আসছে এই ফীলিং থেকে যে ঈশান আমার এতদিনের চেনা, সে আমার জন্য এটুকু করল না? ঈশানের জায়গায় মার্ক জুকারবার্গ হলে আমি গ্যারান্টি দিতে পারি বোতিন বা আপনার রিএকশন একই রকম হত না।
  • | ০৪ মে ২০১৪ ১৩:৫৯639793
  • তার মানে অনুসিদ্ধান্ত হলো গুরু = ফেসবুক।

    কিন্তু ফেসবুকের সাথে গুর র মিল কত টা?

    ১। ফেসবুক, কত টা রাজনীতি প্রমোট করে?
    ২। ফেসবুক, সরকার পক্ষ কে কোন "খসড়া" পাঠায় কি?
    ৩। ফেসবুক কাউ কে ভুলভাল কিছু লিখলে যত তাড়াতড়ি সেট মোছা হয় না অ্যাকশন নেওয়া হয় বা কোন ইউজার কে ডিলিট করা হয়্তার সাথে গুর র কত টা মিল?

    তাই এই তুলনা কি "ঠিক" হল পিনাকী? ঃ))
  • সিকি | ০৪ মে ২০১৪ ১৩:৫৯639792
  • পিনাকীকে একগাদা ক দিয়ে, একটু পজ্‌ দিয়ে, ব্রতীনকে আরেকবার বলি,

    যা করছো, নিতান্ত ছেলেমানুষি ছাড়া আর কিসুই হচ্ছে না সেটা। একটু ম্যাচিওরড হও। মাথা ঠাণ্ডা হলে বোলো, আমি আমার মতন করে তোমার সাথে আলোচনা করতে পারি। চাইলে অফলাইনেও।
  • সিদ্ধার্থ | ০৪ মে ২০১৪ ১৩:৫৯639791
  • ব্রতীনদা, অনেক হয়েছে, এবার ঘুরে দাঁড়ানোই ভাল (সিপিএম-এর মতন না, সত্যি সত্যি)।

    উচ্চকণ্ঠে বলো, 'যেতে পারি, কিন্তু বাল যাব!'
  • lcm | ০৪ মে ২০১৪ ১৪:০২639794
  • কি ঝামেলা! কনফিউজিং।

    ঐ যে ঐ "ওয়ান্স হার্মাদ অলওয়েজ হার্মাদ..." একটা টই কে একজন খুলল না, ওটা ঈশান ডিলিট করে দিল, বলে যে ওতে নাকি ফেসবুক থেকে কিসব কাট-পেস্ট করা আছে। যথারীতি অনেকে ডিলিট করতে বারণ করেছিল, এবং, অনেকে ডিলিট করতে বলেছিল। অবশ্য ঐ ক্ষেত্রে হার্মাদ নামের কেউ রিকোয়েস্টও করে নি, যে তার নামের টই ডিলিট করতে হবে। তবু ঈশান রাতারাতি ওটা ডিলিট করে দিল। কি এমন আপত্তিকর জিনিস ছিল সেটা দেখতেই পেলাম না, সে যে কি হতাশা।

    যাই হোক, এবারে "বোতিন স্বাভাবিক মানুষ..." টইতে দুটো জিনিস হল - ফেসবুক থেকে কাট-পেস্ট হল, আর বোতিন নিজেই রিকোয়েস্ট করল ওর নামের টই উড়িয়ে দেবার জন্যে।

    ইতিমধ্যে, ঈশান এই টইটা খুলে ফেলল আলোচনার জন্যে। এবার এখানে লোকজন মতামত দিতে থাকল। এর মধ্যে ঈশান লিখে দিল, যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বোতিন টই ডিলিট হবে না, এবং ওখান থেকে কোনো পোস্ট ডিলিটও হবে না, শুধু হার্মাদ টইটি ফিরিয়ে আনবে কিনা সেইটা ভাবছে।

    তো সব সিদ্ধান্ত যদি নিয়েই ফেলো বাপু, তাইলে আবার এই টই খুললে কেনো। কি কনফিউশন!
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:০৫639795
  • তুলনাটা করছি এই জায়গা থেকে যে একটা সাইটের সম্পাদককে এমন নীতি নিতে হয় যেটা ইউনিভার্সাল। কখনো সেটা তোমার ফেভারে যেতে পারে কখনো এগেইনস্টে। এটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে এই আলোচনাটা কখনই ব্যক্তি ঈশানের সাথে তোমার ক্যাচালে টার্ন করবে না। সাইটের নীতিবিষয়ক তর্ক - এই জায়গাতেই থাকবে।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:১০639797
  • লসাগুদা একটা সিকোয়েন্সে ভুল। বোতিনের টইটা ওড়ানোর রিকোয়েস্ট যখন বোতিন করেছে তখনো বোতিনের টইতে ফেবু থেকে কপি পেস্ট হয় নি। ওটা বোতিন গুরু ছেড়ে দেওয়ার পরে হয়েছে। কাজেই বোতিনের টই ওড়ানোর রিকোয়েস্টকে ফেবু থেকে কপি পেস্ট বাদ দিয়ে দেখতে হবে। ফেবু থেকে কপি পেস্ট নিয়ে কোনো সিদ্ধান্ত হলে এমন হতে পারে যে বোতিনের টই থাকল, খালি ফেবু থেকে কপি পেস্টটা উড়ল।

    দুটো আলাদা ইস্যু। একটা কারুর নামে মানহানি করার জন্য টই। আর একটা হল ফেবু থেকে কপি পেস্ট। অন্ততঃ আমি যেভাবে বুঝেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন