এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৯২১৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ০৪ মে ২০১৪ ১৪:১৪639798
  • যারা আমাকে আইনের সাহায্য নিতে বারণ করছে তারা ইশেন কে টই টা ডিলিট করার সহজ পরামর্শ কেন দিচ্ছে না এটাও আমি বুঝতে পারছি না। ঃ))
  • lcm | ০৪ মে ২০১৪ ১৪:১৬639799
  • বেশ, কিন্তু ফেসবুক থেকে কপিপেস্টের কারণে হার্মাদ-টই উড়ে গেল, অথচ বোতিন-টই থেকে গেল - সেটা কেমন একটু ইয়ে ঠেকছে না।

    আর তোমার ক্থা ঠিক, কিন্তু সম্পাদকের ইউনিভার্সাল নীতি কখনও তো তার নিজের ইচ্ছের এগেইন্স্টেও যেতে পারে। অবশ্য নাও যেতে পারে, মানে সম্পাদক তার খুশী মতন ডিশিসন নিতেই পারেন, ইউজারারা না পোষালে অন্য রাস্তা দেখবেন, মানে যেমন ফেসবুকের ক্ষেত্রে মার্ক এবং তার দলবল করে আর কি।
  • শ্রী সদা | ০৪ মে ২০১৪ ১৪:১৯639800
  • পিনাকীদার আজকের যাবতীয় পোস্টে ক। বোতিন্দার যায়গায় আমি থাকলে এইসব উটকো অনলাইন ঝামেলা পাতি ইগনোর করতাম। করি ও।
    এই কদিন আগে একজন চাড্ডি (আমার ফ্রেন্ডলিস্টে নেই) আর আমার এক বন্ধুর মধ্যে কথোপকথনে ফোড়ন কেটেছিলাম বলে সেই হনুমানের বাচ্চা আমাকে পার্সোনাল মেসেজ করে প্রচুর খিস্তি দিয়েছে। তো আমি কি পুলিশে ডাইরি করতে গেছি নাকি ঃ)
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:২৪639801
  • না না, তুমি আইনি সাহায্য নাও না। কে বারণ করেছে? ঃ-) তুমি যে ABMM মোডে আছো সে কি আর বুঝছি না? ঃ-)

    আমার কথা যদি বলো, আমি তো কোনো কিছুই না ওড়ানোর বিপক্ষে মত দিয়েছি। এটা তো আমার স্ট্যান্ড। তুমি তোমার স্ট্যান্ড নিয়ে তর্ক করো। আমি আমারটা নিয়ে। যদি তোমার বক্তব্যের পক্ষে বেশী লোক মত দেয় তাহলে হয়তো তোমার টই উড়ে যাবে। অসুবিধে কী? কিন্তু না উড়লে তোমার ব্যাপক সম্মানহানি হচ্ছে, আর এই যে তুমি ছেলেমানুষি করছ তাতে তোমার মর্যাদা হেবি বেড়ে যাচ্ছে - এটা আমি মনে করি না।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:২৬639802
  • সরি

    কোনো কিছুই না ওড়ানোর পক্ষে মত দিয়েছি।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:৩২639804
  • লসাগুদা, হার্মাদের টই ফেরানো নিয়ে ঈশান ওপেন আছে বলে লিখেছিল।

    তোমার দ্বিতীয় পয়েন্টটা ইম্পর্ট্যান্ট। এখানে যদি ফেবুর মত লগিন দিয়ে ঢোকার নিয়ম থাকত, তাহলে সবচেয়ে ডেমোক্র্যাটিক পদ্ধতি ছিল ওপিনিয়ন পোল করে ডিশিসন নেওয়া। কিন্তু ঈশান যেমন বলল, এখানে যেহেতু গুরুর লোক ডিফাইনই করা যাবে না ঐভাবে। কাজেই ওপিনিয়ন পোলটা অবাস্তব। একটা ব্যাপারই করা যায়, বিতর্কিত বিষয়ে টই খুলে আলোচনা করা। তাতে মেজরিটির ওপিনিয়নের একটা আভাস নেওয়ার চেষ্টা করা। সেটাকে 'যত দূর সম্ভব' পলিসিতে রিফ্লেক্ট করানোর চেষ্টা করা। এটা আমার মত।
  • lcm | ০৪ মে ২০১৪ ১৪:৩২639803
  • এগজ্যাক্টলি, কিছুই উড়িও না।
    সত্যি কথা বলতে কি, এমন কিছু আপত্তিকর কিছু তো কোনো টই-তেই দেখি না (মানে দ যেরকম লিস্ট দিয়েছিল) যাতে করে টই উড়িয়ে দিতে হয়। আর কার এত সময় আছে বসে বসে টই সেন্সর করে।
  • এমেম | ০৪ মে ২০১৪ ১৪:৩৪639805
  • ফেসবুকে দুরকম হয়। গ্রুপ ও গ্রুপের বাইরে অন্য পোস্ট। গ্রুপে মডারেশন হয়। সাধারণত হয়। অন্য গ্রুপ হলে ফেসবুককে রিপোর্ট করা যায়। ফেসবুক বলে ইজ দিস পোস্ট এবাঊট ইউ? তারপর তাদের বলে পোস্ট বিষয়ে আপত্তি এসেছে। তারপর ফিরে রিপোর্ট করে, তিনি পোস্টটি ডিলিট করেন নি। তখন রাগটা পড়ে যায়। পিনাকীকে বললাম।
  • lcm | ০৪ মে ২০১৪ ১৪:৩৭639806
  • আবার, এগ্‌জ্যাক্টলি!
    ঈশান যে এই টই খুলেছে আলোচনার জন্যে সেটাই গুরুচন্ডালি সাইটের বিশেষত্ব, যেখানে পাঠক/লেখক/সম্পাদক/ওয়েবমাস্টার সব এক হয়ে যায়। তার মানে এই নয় যে, এই আলোচনা অনুযায়ী সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু, আলোচনার মধ্যে ঈশান যদি লিখে ফেলে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তখন এই ওপেননেস-এর, ইনক্লিসিভনেস-এর স্পিরিটটা একটু হার্ট হতে পারে। এই আর কি...
  • lcm | ০৪ মে ২০১৪ ১৪:৩৯639808
  • *ইনক্লুসিভনেস্‌-এর স্পিরিট...
  • এমেম | ০৪ মে ২০১৪ ১৪:৪০639809
  • উল্টোদিকের কথা হল, খবরের কাগজের লেখার কমেন্টে সবকিছু মডারেটেড হয় না। ব্যক্তি আক্রমণ যেমনকার তেমন থেকে যায়। লেখক কখনও কখনও আরেকটি লেখা লিখে প্রতিবাদ করেন।
  • pi | ০৪ মে ২০১৪ ১৪:৪২639810
  • লসাগুদা, এটাও তো লেখা হয়েছে।
    'আপাততঃ কিছু মোছা না হলেও, এর পরে অন্য কোনোরকম পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতেও পারে। কোনোকিছুই তো আর পাথরে লিখে দেওয়া নেই। '
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:৪৪639811
  • পোস্ট ডিলিট আর টই ডিলিট একটু আলাদা। টইতে তো অনেকের পোস্ট থাকে। ডিলিট হলে তারা নাও মানতে চাইতে পারে।
  • pi | ০৪ মে ২০১৪ ১৪:৪৫639813
  • পিএম দার 04 May 2014 -- 12:16 PM এর প্রথম প্যারার বক্তব্য ঠিক বুঝলাম না। মানে যেটা আন্দাজ করেছি, সেটা সঠিক হলে বলবো, এর মধ্যে ব্যক্তিগত বা প্রফেশনাল জীবন প্রসঙ্গ না আনাই ভালো।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:৪৫639812
  • আগের পোস্ট এমেমকে।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৪:৫২639814
  • হুম্ম। আমিও ঈশানকে সাজেস্ট করব, ৩ নং পয়েন্টটাও এই আলোচনার এক্তিয়ারে রাখা হোক। ডিশিসন হয়ে গেছে বলে দিলে কেউ আর মত দিতে উৎসাহ নাও পেতে পারে। বরং এভাবে দেখা হোক, যে আপাততঃ যা যা রয়েছে বা ডিলিট হয়েছে সেরকমই থাকছে। আরো কিছুদিন আলোচনা চলার পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
  • সিকি | ০৪ মে ২০১৪ ১৪:৫৫639815
  • যে পোস্টটা এফবির নিকে করা হয়েছে, সেটা যথেষ্ট আপত্তিকর। এর মাধ্যমে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ষাটজন বন্ধুকে বাদ দিলেও, আসল যে ব্যক্তিটিকে নিজের ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দেওয়া উচিত ছিল, ব্রতীন তাকেই ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দেয় নি। অন্যদের থেকেও সে যে সে যে ব্রতীনের বেশি শত্রু, সেটা ব্রতীন সময়ে বুঝতে পারে নি।

    এটা ব্রতীনের দোষ নয়, ঐ জায়গায় আমি থাকলে আমিও চিনতে পারতাম না। কেউই পারত না। জানি না, সে ব্যক্তি আইডন্টিফায়েড হয়েছে কিনা বা ব্রতীনের বন্দুক লিস্ট থেকে বাদ গেছে কিনা, না গেলে সে ব্রতীনের ফেসবুক মেসেজ নিয়ে আরও বড় ধরণের ক্ষতি ভবিষ্যতেও করতে পারে, এইটুকু ব্যাপার আমি হাইলাইট করে রাখতে চাই। এখানে কেউ রিয়্যাক্ট করল কিনা, ইশান ডাবল স্ট্যান্ডার্ড কেন নিল, কয়েকজন কেন খিল্লি করছে, এইসব নিয়ে যতক্ষণ চর্চা হবে, ততক্ষণ আসল ব্যাপারটার সমাধান হবে না।

    পার্টিকুলারলি এফবির ঐ পোস্টটি আমি উড়িয়ে দেবার পক্ষপাতী, তার আগেপিছের খিল্লি নয়। কারণ বাকি খিল্লিগুলো ক্ষতিকর নয়, ঐ বিশেষ পোস্টটি ক্ষতিকর। ডকুমেন্টেশনের পারপাসে ঐ পোস্ট রাখার কোনও যৌক্তিকতা আমি দেখছি না।

    এই মুহূর্তে যারা এখানে আলোচনা চালাচ্ছে, তারা সবাইই ব্রতীনকে চেনে, জানে, সেই কারণেই এদের তরফে ব্রতীনকে ভুল বুঝবার আলাদা কোনও অবকাশ নেই, ব্রতীন মিছেই এদের ওপর রাগ করছে। সবার আগে মনে হয় ব্রতীন নিজের পার্সোনাল ফ্রেন্ডলিস্টের থেকে এই ব্যক্তিটিকে চিহ্নিত করে এখানে এক্সপোজ করুক, সেটা সবচেয়ে বড় কাজের কাজ হবে। আমরা সকলেই ব্রতীনের সঙ্গে আছি (সমবেত প্রণাম স্টাইলে)।

    সবশেষে, ব্রতীনের কিছু প্রশ্নের উত্তর - ফেসবুকের সঙ্গে গুরুর মিল কতটা।

    ১। ফেসবুক, কত টা রাজনীতি প্রমোট করে?
    - করে না। গুরুও রাজনীতি প্রমোট করে না। রাজনীতি নিয়ে কথা বলে গুরুর লোকজন। গুরু অ্যাজ আ সাইট কোনও রাজনীতি প্রমোট করে না।
    ২। ফেসবুক, সরকার পক্ষ কে কোন "খসড়া" পাঠায় কি?
    - না পাঠায় না। গুরুও কোনও খসড়া পাঠায় নি। পাঠিয়েছে গুরুতে ভাট মারা কয়েকটা লোকজন। তাও উপযাঅচক হয়ে নয়, চাওয়া হয়েছিল, তাই বানিয়ে পাঠানো হয়েছে।
    ৩। ফেসবুক কাউ কে ভুলভাল কিছু লিখলে যত তাড়াতড়ি সেট মোছা হয় না অ্যাকশন নেওয়া হয় বা কোন ইউজার কে ডিলিট করা হয়্তার সাথে গুর র কত টা মিল?
    - প্রায় মিলই নেই। গুরুতে সচরাচর পোস্ট বা মেসেজ ডিলিট মারা হয় না। যে যা লিখছে, সম্পূর্ণ নিজ দায়িত্বে লিখছে। গুরুতে মেসেজ ডিলিট করার রেকর্ড খুব খুব রেয়ার, মাত্র তিন কি চারবার ঘটেছে এটা।

    হার্মাদ টইটা ওড়ানোর পক্ষে ছিলাম না, শুধুমাত্র ঐ ফেসবুকের কপি পেস্ট-ওলা পোস্টটুকুই ডিলিটের পক্ষপাতী ছিলাম। কারণ তা ব্যক্তিবিশেষের প্রাইভেসি ব্রীচ করছিল। এক্ষেত্রেও শুধুমাত্র ফেসবুকের কপি করা পোস্টটুকুই ডিলিট করার পক্ষে আমি। বাকি আগে পিছের আলোচনা, থাক।
  • lcm | ০৪ মে ২০১৪ ১৪:৫৮639816
  • ঈশান লিখেছে
    -------
    ৩। ব্রতীন বিষয়ক টইটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। টইটি বা তার কোনো পোস্ট উড়ছে না। অন্য মুছে দেওয়া টইটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলে জানিয়ে দেব।

    ৪। আপাততঃ কিছু মোছা না হলেও, এর পরে অন্য কোনোরকম পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতেও পারে। কোনোকিছুই তো আর পাথরে লিখে দেওয়া নেই। ফলে আলোচনা চলতে কোনো অসুবিধে নেই। চালিয়ে যান। অবশ্যই যুক্তি-প্রতিযুক্তিগুলি পড়ছি ও জানছি।
    ------
    ৩নং পয়েন্টের পরে ৪নং দেখে - মনে হতে পারে ঈশান বলতে চাইছে -
    আপনারা আলোচনা করুন, অসুবিধে নেই, শুনছি, তবে আমি ভেবে দেখব এখন, আমার সিদ্ধান্ত পাথরে লেখা নয়, তবে বদল করতে হলে আমিই করব, ফাইনাল ডিশিসনও আমিই নেব, যেমন বোতিনের টই-এর ক্ষেত্রে নিলাম। বা যেমন ভাবছি, হার্মাদ টই ফেরৎ আনব কি না। আপনারা ভাট চালিয়ে যান। আমি কোনো সিদ্ধান্ত নিলে জানিয়ে দেবো।

    এই অ্যাপ্রোচ আমার মতে ঈশানের নিজের টই খোলার স্পিরিটের সঙ্গে যায় না।
  • kumu | ০৪ মে ২০১৪ ১৫:০১639817
  • অত্যন্ত বিনয়ের সংগে একটি প্রশ্ন-এমেম ৪ মে,১ ২৭ পি এম এটি গুরুর কারো কাজ বলে জানা গেছে কি?মানে এতগুলো টইতে আলোচনা ছড়িয়ে গেছে,ঠিকঠাক খেই ধরা মুশকিল।
  • pinaki | ০৪ মে ২০১৪ ১৫:০৩639819
  • টাইপ করলে পোচুর পিঠে ব্যথা হচ্ছে, তাই আর লিখছি না। বোতিনকে আবারও বলার, যাদের তুমি শত্রু ভাবছ, তারা তোমার শত্রু বা তোমার হ্যারাসমেন্ট চায় - সেটা নয়। এটা তুমি যত জলদি বুঝবে ততই মঙ্গল।
  • | ০৪ মে ২০১৪ ১৫:০৪639820
  • নট নেসেসারিলি সিকি। মানে যিনি কপি পেস্ট মেরেছেন তিনি ব্রতীনবাবুর ফ্রেন্ড লিস্টে থাকতেও পারেন, নাও পারেন। স্ট্যাটাস দেওয়া এবং গুরুতে আড্ডা মারা সকল 'শু-বা'দের নিয়ে আলোচনা চলার সময় যদি সিকিউরিটি সেটিংস Friends of Friends দের জন্য খোলা থেকে থাকে তাহলে ওনার ডায়রেক্ট ফ্রেন্ড নয় কিন্তু বন্ধুর বন্ধু কেউ সেটি দেখে এবং কপি করে থাকতেই পারে।

    ইন ফ্যাক্ট ব্রতীনবাবু সাইবার সেলে অভিযোগ জানালে ওরা এইটাই প্রথম দেখবে।

    যদি সিকিউরিটি সেটইংস সেইসময় Friends Only থেকে থাকে তাহলে বলা যায় বন্ধুতালিকার কেউ করেছে। সেক্ষেত্রেও পুলিশ প্রথমে সেই লোকটিকে খোঁজার চেষ্টা করবে।
  • pi | ০৪ মে ২০১৪ ১৫:০৬639821
  • 'চালিয়ে যান। অবশ্যই যুক্তি-প্রতিযুক্তিগুলি পড়ছি ও জানছি।'

    এটাকে আমার 'আপনারা ভাট চালিয়ে যান' সেন্সে বলা হয়নি বলেই মনে হয়েছে।
  • এমেম | ০৪ মে ২০১৪ ১৫:১১639822
  • লসাগু, স্পিরিটের সঙ্গে যায় না তা নয়। ওই বিশেষ টইতে পরে অনেক পোস্ট পড়ে গেছে। ভালো পোস্ট, সুন্দর পোস্ট। আমারও মনে হয়েছিল, বলেছি সেকথা, ঐ টই এখন আর ডিলিট না করা ভালো।
  • lcm | ০৪ মে ২০১৪ ১৫:২২639823
  • ম্যামিদি,
    আমি কিন্তু টই ডিলিটের কথা বলছি না। শুরুতেই বলে দিয়েছি, আবার বলছি, ডিলিট করার মতন কিছুই আমি দেখি নি কোথাও। ফেসবুক/টুইটার/গুগলপ্লাস থেকে এন্তারসে কাট-পেস্ট সব জায়গাতেই হয়, হবে, আটকানো যাবে না। এখানেও অনেক হয়েছে বলে আমার ধারনা।

    প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে একটি থ্রেড হাইড করে দেওয়া হয়, একই কারণে অন্য থ্রেড হাইড না করলে - একটা কনফিউশন তৈরী হতে পারে।
  • lcm | ০৪ মে ২০১৪ ১৫:৪০639824
  • সুতরাং, আগেরটিকে আনহাইড করে দিলে - গেলো ল্যাঠা চুকে।

    আর একটা পয়েন্ট হল, এই ফেসবুক/টুইটার/গুগলপ্লাস... সোশ্যাল মিডিয়া সাইট থেকে কাট-পেস্ট করলে সেটা নিয়ে এত হৈচৈ, তার জন্যে টই/পোস্ট উড়িয়ে দেওয়া - এটা একেবারে অবাস্তব।

    ধরো, আমি ফেসবুকে কাউকে ফোন নাম্বার বা ঠিকানা দিতে চাই, আমি তো ওয়ালে বা থ্রেডে লিখি না, ফেসবুকেই প্রাইভেট মেসেজ আছে সেটা দিয়ে পাঠাই, চ্যাটের মতন।
    আমি যদি সত্যিই চাই কোনো কনভার্সেসন প্রাইভেট রাখতে, আমি ইমেইল পাঠাতে পারি বা ফোন করতে পারি।

    আর, ভবিষ্যতে এমন কাট-পেস্ট হবে। কত ইমেইল আসে ফেসবুকের লিংক, পোস্ট, ছবি দিয়ে - এ নিয়ে এত ভাবনার কিছু নাই।
  • এমেম | ০৪ মে ২০১৪ ১৫:৪৫639825
  • হ্যাঁ।
  • PM | ০৪ মে ২০১৪ ১৫:৫৩639826
  • পাই, আমি ব্রতীনকে ব্যক্তিগতভাবে বা প্রফেসনালি চিনি না, মনে কখোনো দেখা হয় নি।

    ব্রতীন যতটুকু ইন্ফোরমেসন এই পাতায় দিয়েছে তাতে আমার মনে হয়েছে ব্রতীনের রিঅ্যাক্সনের "প্রেক্ষিত" টা খুব গুরুত্বপূর্ণ।

    কিছুদিন আগে হলে বা পরে হলে ব্রতীন এই চিঠি প্রেরককে বা টই লেখককে চাট্টি গালাগাল দিয়ে বা না দিয়েই ছেড়ে দিতো বলে অম্মর মনে হয় যেমনটি অনেকে সাজেস্ট করছেন
  • PM | ০৪ মে ২০১৪ ১৫:৫৮639827
  • যেই টই খুলুক তার উদ্দেশ্য সফল -- এটা বলতে অসুবিধা নেই
  • pi | ০৪ মে ২০১৪ ১৫:৫৯639828
  • হ্যাঁ, কিন্তু পার্সোনাল আ প্রফেশনাল ইনফো যদি কেউ দিয়েও থাকে, সেই প্রেক্ষিতকে আনা বা জড়ানো কি জরুরি ? অন্য একটা টইতে হাইফেনের করা পোস্ট নিয়ে তো সেই কারণেই আপত্তি তোলা হল। অবশ্য ওঁর পোস্টটা আক্রমণমূলকও ছিল, আপনারটা তা নয়। কিন্তু আমার মনে হয়, অন্য প্রেক্ষিত তোলা নিয়েও অনেকের যেমন আমার আপত্তি ছিল।
    আর এই ঘটনাটা নিয়ে ব্রতীনদার আপত্তি করাকে ব্রতীনদা ব্যক্তিগত বা প্রফেশনাল জীবনে সমস্যার প্রতিক্রিয়া হিসেবে দেখানোটা আমার মনে হয়না ব্রতীনদারও ঠিকঠাক লাগবে। আমার তো অন্ততঃ লাগেনি।
  • kumu | ০৪ মে ২০১৪ ১৬:০৪639830
  • এমেম ৩ ৪৫ আমকে ব্স্লা হলে থ্যাংকস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন