এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ১০৭৮৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩২515382
  • আপনি বাল্মিকী রামায়ণ পড়েছেন নাকি? বা বাল্মিকী রামায়ণ পড়েছে এমন কাউকে জানেন নাকি?
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩৫515385
  • আমি আজ থেকে রিদ্ধির পাখা হলুম। হাহাপগে। :-))))
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩৫515384
  • ফের! আমি সহমত কি না সেটার উত্তর পাবার আগে আপনি নিজের লেখা ছত্রটি ডিফেন্ড করুন। নইলে একটাও প্রশ্নের উত্তর দেবো না। এক সন্ধ্যে দুবার সেম ঘটনা। আমার মত লোকের লেখা পড়ে বুঝতে পারে না, আবার বিবেকানন্দ বুঝবে, যত্তসব!
  • ridhhi | 108.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩৬515387
  • তারপর আবার এসব করে ফাদার পোপ ( সে কোন তালেবর, ভগাই জানে) কে ডিসিভ করার ধান্দা।
    চিঠি বেরিয়ে গেছে, মশায়। এটার নাম স্ক্যান্ডাল
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩৬515386
  • আরে একই সন্ধ্যেতে দুইবারই রিকনফার্ম করছি তো। সন্ধ্যে বলেই কি আগেরটাও সান্ধ্য ভাষায় উত্তর দিলেন?
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৪১515388
  • শিরীষ যাদব সম্পর্কে আরেকটা রিজয়েন্ডার, যারা ওকে কলেজের দিনগুলোতে চিনত, সেই সময়কার অনে ধারণা, থ্রী ইডিয়টসের আমীর খানের চরিত্রটা শিরীষ যাদবের চরিত্র এবং অবিশ্বাস্য সব কান্ডকারখানার ছায়া অবলম্বনে তৈরি।
  • EL d | 220.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৪২515389
  • সিপিএম ক্যাডার, কংগ্রেসী ক্যাডার, চাড্ডি ক্যাডার অনেক অনেক দেখিচি

    নাম ধারী রামকেষ্ট ক্যাডার এই টইয়ে পেথম দেখা পেলুম
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৪৬515390
  • আমিও ব্যাঙ, রিদ্ধির লেখা পড়ে হাহাপগে! তবে কারণটা আলাদা হতেই পারে।
    জাকগে, রিদ্ধি, আমি তো লেখা "প পারি নে; তা এই তিতি বিরক্ত হওয়া হোস্টদের স্যাম্পেল সাইজ কেমন? মানে, স্বামীজী তো ইউরোপে আমেরিকায় প্রচুর প্রচুর লোকের সঙ্গে ছিলেন, এদের মধ্যে কজন পজিটিভ কজ নেগেটিভ কমেন্ট করেছেন সে নিয়ে কোনও গবেষনা আছে?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:০১515391
  • আমিও ব্যাঙ, রিদ্ধির লেখা পড়ে হাহাপগে! তবে কারণটা আলাদা হতেই পারে।
    জাকগে, রিদ্ধি, আমি তো লেখা "পরতে" পারি নে; তা এই তিতি বিরক্ত হওয়া হোস্টদের স্যাম্পেল সাইজ কেমন? মানে, স্বামীজী তো ইউরোপে আমেরিকায় প্রচুর প্রচুর লোকের সঙ্গে ছিলেন, এদের মধ্যে কজন পজিটিভ কজ নেগেটিভ কমেন্ট করেছেন সে নিয়ে কোনও গবেষনা আছে?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:০৯515393
  • রিদ্ধিকে লিখেছিলুম "পরতে" পারিনে, কিন্তু কেমন খাপছ্‌ড়া এসেছে।
    তবে শিবুর আমাকে রামকৃষ্ণ বলার থেকেও এল ডির রামকৃষ্ণ ক্যাডার অভিধাটি খুব, খুব খুব পচ্ছন্দ হয়েছে। ধন্যবাদ!
    আর, আকাভাই, তোমার জন্য ইস্পেশাল সান্ধ্য ভাষা ... চোখের ছানি আর পেটের পানির সঙ্গে জমবে যেমন, ঠিক তেমন।
    কাল যখন আসবে, তখন বাল্মীকি বানানটা শিখে এসো। রামায়ণটা না পড়লেও চলবে। শুধু ঐ সংক্রান্ত কোট করো না তা হলেই হবে। ঠিক আছে?
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:১০515394
  • নেম, আরে রাগেন কেন! আমি তো চেনা নাম দেখে জাস্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরেকজন প্রাত:স্মরণীয় তৈরি করর। তার আগে প্রচারের গ্রাউন্ডওয়ার্কটা সেরে নিতে হবে না, অমুকে এই বলেছেন, তমুকে ঐ বলেছেন বলে! সে তো ইউটিউবে, গুগলে হাজার একটা ভিডিও পাওয়া যাবে ভাঙা হার্ড ডিস্ক সারানোর। কিন্তু ভক্তদের প্রচারে, আর বাকি্‌য়্‌বন্যাসের নমুনায় কেমন করে এটাকেই অলৌকিক বলে মহাপুরুষ নির্মাণ করা যায় সেটা বোঝাতে চাইছিলাম। তো আপনার হাতে রইলো বিবেকানন্দ, আমার হাতে শিরীষ যাদব। এই টইয়ের পোস্ট সংখ্যা ৬০০ হওয়ার আগে শিরীষ যাদবকে আমিও বিবেকানন্দর কাছাকাছি একটা কেউ বানিয়ে দিতে পারব আশা করি। রেগে গিয়ে এখন বানানভুল-ও ধরবেন?
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:১৪515395
  • * করার,
    *বাক্যবিন্যাস

    ইয়ে, বানানের ভুল সংশোধন তিনবার করে লিখতে হবে না তো? আমাদের স্কেলে ভুল করলে তিনবার করে লিখতে হত। প্লিজ আরো বানান ভুল ধরবেন না প্লিজ। যুক্তি কম পড়েছে বুঝতেই পারছি, তাই বলে বানান ভুল ধরবেন না।
  • ridhhi | 108.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:১৭515396
  • নেম, আপনি বেসবল ব্যাট দিয়ে ক্রিকেট খেলতে নেমেছেন। এটা প্রুভ/ডিস্প্রুভ এর প্রশ্ন। হাইপোথেসিস টেস্টিং এর নয়। বিবেকানন্দ সন্ন্যাস গ্রহন করার পর ত্যাগী যিবন থেকে বিচ্যুত হননি- এটার কাউন্টার এক্সাম্পল দেখাতে মাত্র একটা ডেটা পয়েন্ট লাগে। দুটো বা তিনতে এরকম পয়েন্ট অভিজিতের লেখাতেই আছে।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:১৯515397
  • না, ব্যাঙ, রাগি নি তো। ঐ রাগ ব্যাপারটা সামহাও আমার আসে না। কেন কে জানে! তবে, বাচ্ছাদের ভয় দেখাবার জন্য মাঝে মাঝে চোখ পাকাতেই হয়। নইলে দেখুন না, আকার পড়ার অভ্যাসই তৈরী হচ্ছে না। আপনি লিখুননা শিরীষ, পলাশ, বকুল পারুল সব্বাইকে নিয়ে। আমার ভালো লাগছে। একা একা নইলে কি বকবক করব।
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:২০515398
  • নির্মল, নির্মল।
  • ppn | 216.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:২২515399
  • একাধিক নির্মল হলে একবারে সুনির্মল লেখাও যায়।
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:২৪515400
  • আনন্দ, আনন্দ।
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:২৫515402
  • এবার দেখি, একাধিক আনন্দ হলে কী লিখতে হয়?
  • T | 14.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:২৫515401
  • ঋদ্ধি, 'বিবেকানন্দ সন্ন্যাস নেওয়ার পর ত্যাগী জীবন থেকে বিচ্যুত হন নি', এর কাঊন্টার এগজাম্পল দেখানোর আগে ত্যাগী জীবনকে ডিফাইন করতে হবে যে। তা, সেইটি আগে ডিফাইন করা হোক। নাকি ৩০ ডলারের কোট না পরাই হল ত্যাগী জীবন?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:২৮515405
  • যুক্তি কিছু কম পড়ে নাই, সুচেতনা। তবে কুযুক্তি, ইয়েস, একটু পরেই শেষ হয়ে যায়। আর কু-তার্কিক পড়া লেখা না করে এপাশ ওপাশ থেকে কোটেশন দিয়ে যারা কথা বলে তাদের জন্য এই সব কুযুক্তি ছাড়া আর কিই বা দিতে পারেন? তো সেই দিয়ে যাচ্ছি ক্রমাগত। তাতেও তো খেলা চলছে... ভাবুন, কি আশ্চর্য্য!!
    আর, রিদ্ধি, না কোনও মানুষকেই "বিচার" করার জন্য একটা ডেটা পয়েন্ট যথেষ্ট নয়। তার জন্য পজিটিভ ভার্সেস নেগেটিভ রেশিও নিয়ে কথা বলতে হয়। তবে ছিদ্রান্বেষনের জন্য হ্যাঁ একটাই যথেষ্ট। তা আমি তো মেনে নিয়েছি যে আপনি সফল ছিদ্রান্বেষী। আর কি চাই?
  • ppn | 204.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৩০515406
  • স্টারানন্দ।
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৩৬515407
  • নেম, টু উ উ গুড। মজা আ গিয়া। পরের পোস্টে রিদ্ধির এমপ্লয়ি কোড নং টাও লিখে দেবেন প্লিজ। আর আকার আম্রিগার বাড়ির নম্বরটাও। এই আকা, রিদ্ধি এরা তো পড়ালেখা করে না, এইভাবে এদের মুখোশ খুলে দিন।
    ইয়ে মুখোসে দন্ত্য স নাকি তালব্য শ?
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৩৯515408
  • প্পন, খিক খিক। হেব্বি হয়েছে এইটে। :-))
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৪২515409
  • আরে, সুচেতনা, এত রাগে না! ওরাই তো কেবল অভিজিতবাবুর লেখার বাইরে কিছু পড়বে না বলে বসে আছে। তাই থেকে তো আমার এমন ধারণা হল, যে ওরা অরিজিনাল টেক্‌স্‌ট পড়ে না! যাক গে,
    কারও বাড়ির নম্বরে আমার আগ্রহ নেই। আপনার থাকলে আকাকে সরাসরি শুধিয়ে নিন।
    আলোচনা শেষ বলেই তো মনে হচ্ছে, যদি তাই হয়ে গিয়ে থাকে, তবে -- বিবেকানন্দ থেকে স্টারানন্দ... বৃত্ত সম্পূর্ণ। জ্জিও, জ্ঞানপিপাসু বাঙালী! আবার দেখা হবে স্বামীজীর ১৭৫ বছরের উৎসবে! বাই!
  • siki | 123.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৪৫515410
  • ক্কিমুশকিল। পার্সোনাল লেভেলে চাটাচাটি কেন বাপু? যা হচ্ছিল হোক না! কে ছিদ্রান্বেষী, কে মহাপুরুষ, এসব ছেড়ে কাজের কথায় আসুন না!
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৫২515411
  • শমীক আমারে বললেন? আমি যে রিদ্ধির এমপ্লয়ি নাম্বার বা আকার বাড়ির নাম্বার জানি নে। কিন্তু সুচেতনা যে সেসব জানতে চান। আপনিও কি সেই সব "কাজের" কথায় আগ্রহী? তবে তো সাহায্য করতে নারব!
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৫৮515413
  • যাক, আপনার "বাই" বলায় বোঝা গেল, আকা-রিদ্ধির কিছু পাড়া না থাকলেও আপনারও কিছুই পড়া নেই। তাই ওদের একটি প্রশ্নেরও সরাসরি উত্তর দিতে পারেন নি। যুক্তির বদলে ব্যক্তিগত আক্রমণ দিয়ে কাউন্টার করেছেন।
    এখানে আমরা অনেকেই নিকনেম ব্যবহার করি, একে অপরকে সেই নামেই উল্লেখ করি, ব্যক্তিগত জীবনে একে অপরের সঙ্গে রোজ দেখা-কথা হলেও এখানে লেখার সময়ে এখানকার নামটিই ব্যবহার করি। আর আপনার সত্যিই বিবেকানন্দকে নিয়ে কিছু বলার বা লেখার থাকলে আরো ২৫বছর অপেক্ষা না করে, এখন থেকেই আবার লিখতে পারেন। আমরা আপনার জন্য অপেক্ষা করব। তবে অবশ্যই বলব এখানে লিখতে হলে, মানুষকে তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করবেন না। সেক্ষেত্রে আপনিও name নামের আড়ালে যাকিছুই লিখবেন, তা অর্থ এবং প্রাসঙ্গিকতা হারিয়ে খ্যামটানাচের সমতুল্যই হবে।
  • T | 14.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১২:৫৮515412
  • এই আলোচনা ও তর্কবিতর্কের মাঝে খেয়াল করলুম, রিমিদেবী প্রশ্ন করেছেন ২০১২ থেকে শুরু করে ২০৫০ সালের মধ্যে ভারতীয় শিক্ষিত মধ্যবিত্তের জীবনে বিবেকানন্দকে কতটুকু দরকার এবং কেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এর উত্তর বিপ্লববাবু এককথায় দিয়েছেন 'দরকার নেই'।
    এই ভেবে আশ্চর্য হলুম যে, বিপ্লববাবুর প্রতিলেখাতেই সমাজের অন্তর্নিহিত ক্যাওটিক এলিমেন্টের উল্লেখ থাকে। লোকাল ক্যাওটিক বিহেভিয়ারের উপর উনি জোর দেন। সেই বিপ্লববাবু কি করে ২০৫০ সালের সামাজিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হলেন তা দেখে আশ্চর্য হলুম। এটি বিপ্লববাবুর ‘দার্শনিক স্ববিরোধীতার’ নামান্তর।
    উপরোক্ত মন্তব্যটি শিরোনাম: বিপ্লব পাল: একটী নির্মোহ ব
  • Bratin | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১৩:০০515414
  • ব্যাঙ একদম ঠিক বলেছে। বিবেকানন্দ ইউনি তে পড়নোর সময় শিরীষ মহারাজের সাক্ষাতে আসার সুযোগ হয়েছে। সেই সময় Phd করার বাসনা ও ছিল ওনার বেশ কিছু ক্লাস করেছি। শক্ত জিনিশ করে সহজ করে কী ভাবে পড়াতে হয় সেটা ওনার ক্লাশে ভালো ই বুঝেছি। এছাঢ়া ক্লাশের বাইরের নানা আলোচনার সময় দেখেছি কম্প্যুটার সায়েন্স থেকে শুরু করে নানা বিষয়ে ওনার কী অসাধারন জ্ঞান। আর সব সময় যার সাথে কথা বলছেন তার লেভেলে নেমে এসে বোঝাতেন। অসম্ভব down to earth
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১৩:১৫515416
  • অনুরোধ করার আগে আপনি দেখান আমি আকা বা রিদ্ধির ব্যক্তিগত জীবন নিয়ে কিছু লিখেছি। নইলে ফালতু জ্ঞান দেবার জন্য অন্য লোক দেখুন। প্লাস, আপনার লেখা তো আমি প্রসংশাই করেছি। হথাৎ ঝগড়া করতে এলেন কেন?
    এনিওয়ে, আপনার সঙ্গে আমি বেকার কথায় আগ্রহী নই।

    T ভালো অব্‌সার্ভেশন।
    এমন নির্মল আনন্দের (?) টই সত্যি খুব কম আছে। বাঙালীর কি করুণ অবস্থা, দেখলে খারাপ লাগে। আমিও সেই দুর্বলতা নিয়ে শুধু খিল্লিই করে গেলাম। আহার নিদ্রা মৈথুন, টাকা স্বর্গ টাকা ধর্ম টাকা মোক্ষ, শুধু আত্মসর্বস্বতা এর থেকে উত্তরণের কোনও চেষ্টা নেই। শুধু ঠাট্টা --- বিবেকানন্দের এই খারাপ, রবীন্দ্রনাথের ঐ বাজে, রামকৃষ্ণের ঐ ধান্দা, সারদা এই রকম অশিক্ষিত.... শুধু এইই। মিথ্যে বলব না এরা স্বীকার করেছে, রামমোহন বা বিদ্যাসাগর আরও ভালো। বীর। তবু রামমিহনকে নিয়ে কোনও টই দেখিনি। বিদ্যাসাগরের বর্ণপরিচয় যে কি অপদার্থ বই সে নিয়ে সে কি ঝড়! সত্যি, আজও এই অবস্থা! খারাপ লাগল এতক্ষণ এদের দুর্বলতার সঙ্গে খিল্লি করে, তাই এইটুকু লিখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন