এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবেকি কন্ঠ ও মার্কিন সরকারের বদমাইশি

    shyamal
    অন্যান্য | ২৯ জুন ২০০৮ | ৩৫৯৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | ০৩ জুলাই ২০০৮ ০৩:৩৩400348
  • আপনি যতই ভারতকে পাকিস্তানের স্তরে নামাতে চান, কেউ বিশ্বাস করবেনা। অনেক ত্রুটি থাকা সত্বেও ভারত স্টেবল, সেকুলার গণতন্ত্র, পাকিস্তান ইসলামিক দেশ। সবে যে গণতন্ত্রটা হয়েছে সেটা কদিন টেঁকে দেখা যাক। ভারত অন্য দেশকে নিউক্লিয়ার টেকনোলজি বেচেনা। আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু এ কিউ খান নিজে এটা করেছিল, আমি বিশ্বাস করিনা। সরকারের ইন্সট্রাকশনে করেছিল।
    পাকিস্তান তিনবার + কার্গিল ভারত আক্রমণ করেছে। ভারত একবারও করেনি।
    আপনি বিদেশ মন্ত্রী হলে পাকিস্তানকে কাশ্মীর তো পুরো দিতেনই, তার সঙ্গে হায়দ্রাবাদ, জুনাগড়, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব দিয়ে দিতেন। এগুলো সব পাকিস্তান চেয়েছিল।
    এক থেকে দশ স্কেলে ( এক : মহা বদমাশ, ১০: সুইজারল্যান্ড) আমার মতে পাকিস্তান ৩, ভারত ৮, আমেরিকা ৭।
    আপনার মত টা শুনি।
  • arjo | ০৩ জুলাই ২০০৮ ০৩:৩৮400349
  • আচ্ছা শ্যামল বাবু কি এই খুদা কে লিয়ে টাইপের যুক্তি গুলো সিরিয়াসলি দেন। বুঝি না ঠিক মতন।
  • cam | ০৩ জুলাই ২০০৮ ০৩:৫৩400350
  • হরি হে তুমিই সত্য।
    প্রেইজ দ্য লর্ড!

    প্রায় দুশো হয়ে গেছে। কিন্তু গ্রোথরেট আরো বাড়ানো দরকার।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ০৩:৫৫400351
  • মনে রাখবেন, বাংলাদেশকে আলাদা করার জন্য ভারত সেনা নামিয়েছিল এবং আলাদা করেই ছেড়েছে। তাতে নিশ্চয়ই আপনি কোনো দোষ দেখেন না। হাজার হলেও নিজের দেশ বলে কথা। আর পাকিস্তান কাশ্মীরে সাহায্য করলে সেটা হয়, কি যেন, "ভারতের অখন্ডতায় আঘাত'। :)

    আর আমি বিদেশমন্ত্রী হলে?

    হ্যাঁ, কাশ্মীরের জনতা যদি পাকিস্তানে যেতে চায়, আমি তাদের পাকিস্তানে যেতে দেবার পক্ষে। কাশ্মীর আমার জমিদারি না, যে, গায়ের জোরে আটকে রাখব। কিন্তু এটা আমার প্রজেক্টের একটা অংশ মাত্র। পুরো প্রজেক্টটা সংক্ষেপে এরকম:

    এক। আমি সার্বিকভাবেই জাতিসত্বাগুলিকে সম্মান দেবার পক্ষে। সে কাশ্মীরি হোক বা নাগা।
    দুই। আমি একই সঙ্গে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যোগাযোগ বাড়ানোর পক্ষে। বন্ধুত্ব বাড়ানোর পক্ষে। এতটাই বাড়ানোর পক্ষে, যেখানে, কাশ্মীর ভারতে রইল, না পাঞ্জাব পাকিস্তানে, প্রশ্নটাই গৌণ হয়ে যাবে।

    আমি কাশ্মীরে গিয়ে আপেল খেতে চাই। হাত দিয়ে টসটস করে রস গড়িয়ে পড়বে এমন আপেল। উইকেন্ডে ঢাকা থেকে ঘুরে আসতে চাই। পছন্দ হলে সেখানে থেকেও যেতে পারি, যেন কেউ না কেলায়। এছড়াও নিজের ভাষায় পার্লামেন্টে কথা বলতে চাই। আর নটা-পাঁচটার মোটা মাইনের চাকরি চাই। স্বার্থপর ভাবেন না, শুধু নিজের জন্য না, সবার জন্যই চাই :)।

    এর বাইরে ছেঁড়া কাগজের ম্যাপে কে কোথায় রইল, তাতে আমার কোনো ইন্টারেস্ট নাই। এই কাটাকাটি-ছেঁড়াছেঁড়ি মেইনলি নেহেরু আর জিন্নার পার্সোনাল অ্যাম্বিশনের বিষ জাত। ওনারা দুজনেই মরে ভুত। এবার এগুলো বন্ধ করার সময় এসেছে।
  • shyamal | ০৩ জুলাই ২০০৮ ০৩:৫৬400352
  • খুদা কে লিয়ে বাস্তবধর্মী পাকিস্তানি ছবি বলে সর্বত্র প্রশংসা পেয়েছে।
  • cam | ০৩ জুলাই ২০০৮ ০৪:০০400353
  • কিন্তু বন্ধ করতে দিচ্ছে কে? এইসব খাড়াখাড়ি জিইয়ে না রাখলে ঐ যে জিডিপি না কি বলে সেটা তো...
    ঐ ইকুয়েশনে যে রফতানিও আছে! যারা অস্ত্র রফতানি করে তাদের জিডিপি গন্ডগোল হয়ে যাবে না?
    গোল তো পৃথিবীটা! একদিক থেকে যায়, অন্যদিকে জমে!
  • Blank | ০৩ জুলাই ২০০৮ ০৪:০৪400354
  • জগতে বেশ কিছু বাস্তব ধর্মী ডকু আছে, যেগুলো অনুসারে আমেরিকা বদমাশের স্কেলে ২০ হবে।
  • Blank | ০৩ জুলাই ২০০৮ ০৪:০৫400355
  • সরি উল্টো টা তো স্কেলে। মানে ১ এই থাকবে।
  • shyamal | ০৩ জুলাই ২০০৮ ০৪:১০400356
  • ঈশানবাবু এটা ভাল বলেছেন। আপনার পোস্টের প্রথম লাইনগুলো পড়লে মনে হবে বাংলাদেশ স্বাধীন করে ভারত ভীষণ দোষ করেছে।
    বাংলাদেশ হয়েছে প: পাকিস্তানের শয়তানীর জন্য, ভারতের জন্য নয়। পুর্ব পাকিস্তানের থেকে যা রেভিনিউ তুলত তার সামান্য অংশ সেখানে উন্নতির কাজে লাগাত। বলেছিল বাংলা লিখতে হবে উর্দু স্ক্রিপ্টে। ১৯৭০এর ভোটে মুজিবুর মেজরিটি পেয়ে মন্ত্রীসভা গড়তে চাইলেন। তখন তাকে জেলে পোরা হল। কোটি কোটি বাংলাদেশী খুন হল, রেপ হল।
    ভারত কাঠি দিচ্ছিল ঠিকই, কিন্তু যুদ্ধে নামেনি। ৩ ডিসেম্বর, ১৯৭১ ইয়াহিয়া পাঞ্জাব, হরিয়ানার সব এয়ার ফোর্স বেস বম্ব করল। তাতে যুদ্ধের শুরু।
    ভারত বাংলাদেশকে সমর্থন করেছে তার কারণ
    ১) কোটি কোটি রেফিউজি আসায় ভারত বিশেষ করে প:বঙ্গের ঝাড় অবস্থা।
    ২) ভারত দেখল পুরো ইস্টার্ন কম্যান্ডের দরকার থাকবে না বাংলাদেশ হলে। খরচ কমানোর পক্ষে আইডিয়াল।
    ৩) শত্রু পাকিস্তান খোঁড়া হয়ে যাবে।
  • Blank | ০৩ জুলাই ২০০৮ ০৪:১৬400358
  • ২ নাম্বার টা দারুন পয়েন্ট
  • shyamal | ০৩ জুলাই ২০০৮ ০৪:১৮400359
  • ক্যাম,

    সব কথা বিশ্বাস করবেন না যাচিয়ে না নিয়ে। এক শ্রেনীর লোক বলে আসে যে অস্ত্র রপ্তানী করে আমেরিকা, অর্থাৎ বোয়িং, লকহিড মার্টিন সব বড়লোক হয়ে গেল।

    ২০০৭এ আমেরিকা মোট রপ্তানী করেছে সাড়ে সাত বিলিয়নের অস্ত্র। এটা আমেরিকার জিডিপির দুহাজার ভাগের এক ভাগ।

    তুলনার জন্য বলছি, ভারতের প্রতিরক্ষা বাজেট ২৬ বিলিয়ন।
  • lcm | ০৩ জুলাই ২০০৮ ০৫:৩৪400360
  • ক্যাম,
    প্লিজ, শ্যামলের কথা শুনুন। সব কিছুর হিসেব করবেন জিডিপি-র হিসেবে? এই যেমন, আজ আমি যে লাঞ্চ খেয়েছি আজকে, সেটা হল ধরুন জিডিপি-র 0.0000000002 ভাগ :-)
  • shyamal | ০৩ জুলাই ২০০৮ ০৬:৪৬400361
  • এই থ্রেডটা শুরু হয়েছিল নিকারাগুয়া নিয়ে। উইকিপিডিয়ায় ইরান-ক¾ট্রা টপিকে পেয়ে যাবেন। ইরান ছিল আমেরিকার শত্রু কারণ ১৯৭৯ তে তেহরানে আমেরিকান এমব্যাসীতে ছাত্ররা ঢুকে এক বছরের ওপর লোকেদের হস্টেজ করে রেখেছিল আর খোমেইনির সরকার ছাত্রদের সরায়নি।
    ইরান আবার প্যালেস্টাইনে হেজবোল্লাদের টাকা দিত। হেজবোল্লারা কয়েকজন আমেরিকানকে কিডন্যাপ করে। অলিভার নর্থ বলে এক কর্নেল ঠিক করে, ইরানকে ইজরায়েল মারফৎ মার্কিন অস্ত্র বেচবে, তার বদলে ইরান হেজবোল্লাকে চাপ দেবে মার্কিনি নাগরিকদের মুক্তি দিতে। নর্থ আবার ঠিক করল লাভের টাকার একাংশ ক¾ট্রাদের দেবে যারা নিকারাগুয়ার কমিউনিষ্ট সরকারের বিরুদ্ধে লড়ছিল।

    এগুলো সবই বেআইনি। আইন অনুযায়ী আমেরিকা ইরানকে বা ক¾ট্রাদের অস্ত্র বেচতে পারেনা।

    তদন্ত করার জন্য সেনেটার জন টাওয়ারের নেতৃত্বে তদন্ত কমিশন বসল। পরে লরেন্স ওয়ালশ সরকারের উকিল হন। তিনি বেসিকালি ছড়ান। এর আগে টাওয়ার কমিশনে নর্থ ফিফথ অ্যামেন্ডমেন্ট নেয়। এটা হল সংবিধানের একটা নিয়ম যে উকিল যদি কোন প্রশ্ন করে যাতে উত্তর আসামীর বিরুদ্ধে যাবে তবে আসামী উত্তর না দিয়ে চুপ করে থাকতে পারে। নর্থ ফিফথ নিল আবার সে আর তার বস মিলে অনেক প্রয়োজনীয় তথ্য শ্রেড করল। কম্পিউটার থেকে পুরোন ইমেল ডিলিট করল। জানত না যে সেগুলো উদ্ধার করা যায়।
    তখন সবাই ভাবছে রেগ্যানের জেলে যাওয়া অবধারিত। কারণ তার ইঙ্গিত ছাড়া এই বেআইনী কাজ হয়েছে, কেউ বিশ্বাস করেনা। অথচ কোন প্রমাণ নেই। লোকে বলে রেগ্যান ক¾ট্রাদের টাকা দেওয়া অ্যাপ্রুভ করেছিল কিন্তু সেসব কাগজ শ্রেড করা হয়েছে।

    রেগ্যানকে কমিশনে ডাকা হল। তিনি বলে গেলেন, এরকম কোন অ্যাপ্রুভাল তিনি দিয়েছেন বলে মনে পড়ছেনা। তা কি আর করা যাবে।

    পরে ওয়ালশ অনেক কজনকে দোষী সাব্যাস্ত করেন। নর্থ ছিলনা কারণ ফিফথ নেওয়ায় তাকে দ্বিতীয়বার তদন্ত করা যায়না। সেই দোষীদের বুশ (বাবা) প্রেসিডেন্ট হয়ে মাপ করে দেন।
    নর্থ আজকাল ফক্স টিভিতে যুদ্ধের ওপর শো করে।
  • d | ০৩ জুলাই ২০০৮ ০৬:৫৪400362
  • আচ্ছা শ্যামলকে একটা কথা অনেকদিন ধরে জিগ্যেস করব ভাবছি। করেই ফেলি।

    অনেকদিন আগে অন্য একটা সাইটে একজন শ্যামল লিখেছিলেন, নিউ জার্সি না নিউ ইয়র্ক কোথায় যেন শত্রুঘ্ন সিনহাকে দেখে কিছু পাবলিকের মুগ্‌ধতা মাতামারি ইত্যাদির কথা। তাতে আরো বলেছিলেন, সেই শ্যামল নাকি শত্রুঘন সিনহার গাড়ীর সামনে নাচতে নাচতে কোথায় একটা গেছিলেন প্রসেশান করে।

    আপনিই কি সেই শ্যামল? "শ্যামল ও লিলি' নামে লিখতেন?

    কিছু না জাস্ট কৌতুহল, কাটিয়েও দিতে পারেন।
  • shyamal | ০৩ জুলাই ২০০৮ ০৭:০২400363
  • জীবনেও শত্রুঘ্ন সিনহাকে দেখিনি সিনেমাতে ছাড়া। আর শত্রুঘ্নকে দেখার জন্য ঠেঙ্গিয়ে নিউ ইয়র্ক যাওয়ার মত ক্রেজি নই।
    তবে প্রতি বছরই ১৫ই আগস্টের সপ্তাহে নিউ ইয়র্কে ইন্ডিয়া ডে প্যারেড হয় রবিবার। তাতে অনেক ফিল্ম স্টারকে দেখেছি। যথা রাজ কাপুর, হেমা মালিনী, অমিতাভ, বিনোদ খান্না।

    আর নাচ? মুখে গরম আলুসেদ্ধ না পড়লে নাচিনা ( মুজতবা আলিকে কোট করে)।

    না অমি সেই শ্যামল নই।
  • lcm | ০৩ জুলাই ২০০৮ ০৭:১৩400364
  • শ্যামল,
    তুমি কি ঐ বইটা পড়েছ, লিবারেলিজ্‌ম এ মেন্টাল ডিসর্ডার ?
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ০৭:৫৪400365
  • শ্যামলবাবু অনেকক্ষণ স্ট্রেট ব্যাটে খেলছিলেন। এবার অল্প গুপি করছেন। ইরান অ্যামেরিকার শত্রুতা ১৯৭৯ থেকে ধরলেন - হস্টেজ ক্রাইসিসকে শুরু ধরে। কিন্তু হস্টেজ ক্রাইসিস কেন হল সেটা চেপে গেলেন। পঞ্চাশের দশকে ডেমোক্র্যাটিকালি ইলেক্টেড গভর্নমেন্ট ফেলে দেবার অ্যামেরিকান (এবং ব্রিটিশ) খেলাটা চেপে যাচ্ছেন কেন?
  • lcm | ০৩ জুলাই ২০০৮ ০৮:৩৮400366
  • শ্যামল সবকিছুই নিজের মতন করে ইন্টারপ্রেট করে। তাতে ভুল কিছু নেই। কিন্তু সেটাকে সর্বজনগ্রাহ্য করে তুলতে চায়। অন্যের ইন্টারপ্রিটেশনকে কাউন্টার করতে গিয়ে, সিনেমা, জিডিপি, আফ্রিকা, মিত্তল.. সব নিয়ে একেবারে মেখে যায় ব্যাপারটা।

    অবশ্য, ভারত-চিন সম্পর্ক, আমেরিকা-ভারত, ইরাক যুদ্ধ, ই উ, ... কনটেম্পোরারি পলিটিক্স - এ সব ব্যাপারে চায়ের দোকানে আনন্দবাজার পাঠক থেকে রবার্ট ফিস্ক সকলেই যে যার স্কেলে এক্সপার্ট। সকলেই বোঝাতে চায় তার চিন্তাভাবনা/বক্তব্য মৌলিক, তথ্য সমৃদ্ধ... সুতরাং আলোচনা হেজিয়ে যাবার সম্ভাবনা থাকে।
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ০৯:০৭400367
  • একটা কথা মানব, শ্যমলবাবু যে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন তার পেছনে একট যুক্তি সাজাচ্ছেন। যুক্তির প্রেমিসগুলোর সঙ্গে অধিকাংশই একমত হতে পারছে না বলে মতানৈক্য। মোটামুটি অনেক ডেটা নিয়ে উনি নিজের কনক্লুশনে আসছেন। ঐ একই ডেটা নিয়ে অপরে অন্য কনক্লুশনে আসছে। সে ঠিক আছে। এই ইরান কেসে দেখলাম নিজের থিওরিকে ফিট করাতে ডেটা চেপে দিলেন। হয়তো উনি পঞ্চাশের অপারেশনের কথা জানেন না, এটাও হতে পারে। কিন্তু সেটার প্রব্যাবিলিটি অত্যন্ত কম, অলমোস্ট ইম্পসিবল ইভেন্ট।
  • dri | ০৩ জুলাই ২০০৮ ০৯:২৬400370
  • শ্যামলের ইন্টারপ্রিটেশনে আমি ওয়েস্টার্ন মেনস্ট্রীম মিডিয়ার ইন্টারপ্রিটেশানের ছায়া পাই। খুব জোরালোভাবে।
  • dri | ০৩ জুলাই ২০০৮ ০৯:৪৪400371
  • কিন্তু 'ইরাকে তো আমেরিকা তেলের জন্য যায়নি'টা এখনও গিলতে পারছি না। এই কথাটা মিডিয়াসহ অনেকেই বলার চেষ্টা করে। এই মিথ্যে কথাটার কাউন্টার করা উচিত, ইভেন অ্যাট দা রিস্ক অফ বিয়িং এক্সেসিভলি রিপিটিতিভ। আলাদা টই লাগবে।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১০:১০400372
  • যা: সবাই সব বলেই দিলো। সেলফিশ জায়েন্ট।
  • h | ০৩ জুলাই ২০০৮ ১০:৩২400373
  • হেজবোলা সংগঠনটার বেস প্যালেস্টাইনে নয়।লেবাননে।

    ন্যাড়া যে তথ্যে ভুলটা ধরিয়ে দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১০:৩৭400374
  • ফিস্কের বইটা পড়লে ইরান আর আম্রিকার বন্ধু-শত্রু খেলার গল্পটা শ্যামল ভালো জানতে পারতেন। শুধু ইরান নয়, ইরাক আর সৌদির ব্যাপারটাও।
  • umesh | ০৩ জুলাই ২০০৮ ১২:১৩400375
  • ১২০০ বিলিয়্‌ন ডলার প্রতিরক্ষা খাতে! আমি যদি টোটাল world GDP না ধরে world population ধরি, তাহলে দাড়াচ্ছে ২০০ ডলার মাথা পিছু।
    পৃথিবীর অর্ধেক মানুষের সারা বছরের আয় ২০০ ডলার কি?
  • h | ০৩ জুলাই ২০০৮ ১২:৪২400376
  • অস্ত্র তৈরি করতে মাথা পিছু খরচ ধরাটা বেশ স্যাড লাগলো। অস্ত্র পিছু কত মাথা মরতে পারে তার একটা হিসেব করেন কেউ এইবার। জাস্ট ফর ম্যাথ'স সেক।
  • r | ০৩ জুলাই ২০০৮ ১৩:০৯400377
  • শ্যামলবাবুর ব্যাপারটা অনেকটা বিশ্ব হিন্দু পরিষদ কি জামাত উলেমা টাইপের। মিডিয়া, বা এইক্ষেত্রে পাঠক-পাঠিকা যত চেপে বসবে, বক্তব্যের তত বেশি পাবলিসিটি। বিশেষত:, প্রায় বামপন্থী, এবং সম্পূর্ণ আমেরিকাবিরোধী শিবিরে এই সব মণিমুক্তা ছড়ালে লড়াই অনিবার্য। যেমন মহরমের মিছিল বা গণেশ চতুর্থীর মিছিল অন্য ধর্মসম্প্রদায়ের মানুষের বসতির মধ্য দিয়েই যায়। :-)
  • umesh | ০৩ জুলাই ২০০৮ ১৩:১০400378
  • শ্যামলদা বলতে চাইলে যে প্রতিরক্ষা খাতে ব্যয় টা world GDP এর মাত্র সামান্য অংশ।
    আমি just অঙ্ক টা একটু বদলে দিয়ে বলতে চাইলাম, সেটা পৃথিবীর অর্ধেক মানুষের আয় এর সমান।
  • Riju | ০৩ জুলাই ২০০৮ ১৮:৩৮400379
  • শ্যামলের কোন কথার সমর্থনে নয়, পড়ে আমার একটা পয়েন্ট মনে হল।
    এত কথার কি দরকার - নির্লিপ্ত ভাবে ভাবুন না। ১৯৭১ এ পাকি রা ফার্স্ট অ্যাটাক করার ভুল করেছিলো। মিলিটারি স্ট্রাটেজিক পজিশন থেকে অ্যাডভান্টেজ পাওয়া যাবে বলে ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে যোগ দেবার সিদ্ধান্ত নেয়।প্লাস ক্ষমতা জাহিরের গল্প,ভোটে মাইলেজ নেওয়ার গল্প ছিলো।সোভিয়েতের পরোক্ষ মদত ছিলো ম্যারিকাকে ডাউন দেবার - সেটাই বা বাদ দেব কেন, কমিউনিস্ট বলে?
    আর আমরাই না বাংলাদেশ গঠন হবার সময় টাক্‌ডুম্‌টাক্‌ডুম বাজাই করে ঢোল বাজিয়েছিলাম।যুদ্ধের বিরোধিতাও করব আবার ঐ নাচানাচি ও করব ! কেন ভাই?
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৮:৫১400381
  • ইয়ে - এইটা কি ঋজুর সিরিয়াস মত? না এয়ার্কি করল? মানে এক ডাণ্ডায় ইরাক আর বাংলাদেশকে এক করে দিলো কিনা...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন