এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঘোষ এয়ন্দ কোম্পানী ঋইউপর্ন ঘোষ

    kanti
    অন্যান্য | ০৭ ডিসেম্বর ২০০৮ | ১৫৪২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৯404261
  • ছোট করে ঈশান এবং অক্ষদিকে প্রচন্ড ক দিয়ে গেলাম।

    rub it on your face প্রসঙ্গে :, যেসব লোকে প্রকাশ্য রাস্তায় ছেলেমেয়েকে চুমু খেতে দেখলে নিতে পারেন না, তাদের সামনে এই কর্মটিই করতে আমার দারুণ লাগবে। যারা গে বা লেসবিয়ানদের চুমু দেখলে অস্বস্তি বোধ করেন, আমার কোন গে বা লেসবিয়ান বন্ধু ঠিক তাদের সামনে এসে চুমুপর্ব করলে হেব্বি আনন্দ পাব। এই যেমন যেসব গুরুজন মেয়েদের স্বাধীনচেতা কথাবাত্তা বলতে শুনলে খাবি খান ঠিক তাদের সামনে সেইরম কিছু এক্সট্রিম কথাবাত্তা বলতে কী ভালই যে লাগে ! ব্যক্তিগত ভাললাগা আর কি :-))))
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:০৮404262
  • ঈশান আর অক্ষ দুজনকে একসাথে ক দেওয়া কি করে সম্ভব? ঈশান তো বললে মুখ ঘুরিয়ে নেবে আর অক্ষ বললে মুখে ঘষে দেবে।

    এর পর প্রশ্ন বিপাশা বসু কি বলত?
  • san | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২৩404263
  • দুজনকে দুটো আলাদা বিষয়ে ক। ওরা নিজেরা দেখলে কিকরবে সেবিষয়ে নয় :-)

    বিপাশা বসু কোথা থেকে এল? কি প্রশ্নে সে কি বলত?
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২৬404264
  • একটা সিরিয়াস প্রশ্ন।

    কোন একটি ব্যবহার কোথাও চলবে কি বা না চলবে এটা কে বা কারা ঠিক করে?
  • tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:৫০404265
  • বোঝো!!! চুমুও লোকে "মুখে ঝামা ঘষে দেবার" পার্পাসে খেতে পারে!!!
    ওটা অন্তত: প্রেম্পেলে খাওয়ার কথা, বা চুম্পেলে।
  • Sibu | ০২ ডিসেম্বর ২০০৯ ১১:০৮404266
  • ঠোঁটে কড়া থাকলে চুমু খাওয়া মুখে ঝামা ঘষার চেয়ে কম কিছু হবে না। নিদেন স্যান্ড পেপার আঠা দিয়ে ঠোটে ছিপকে নিলেও কাজ চলবে।
  • san | ০২ ডিসেম্বর ২০০৯ ১১:১৪404268
  • প্রেম্পেলে তো চুমু খায়ই লোকে, কিন্তু কেউ অন্য লোককে রাগাবে বলে খেতে পারবেনা এমন তো কোন 'কথা' নেই ;-)

    ইন ফ্যাক্ট, কিসে কি হওয়ার 'কথা' সেও তো খুব সাবজেক্টিভ ব্যাপার। অ্যাবসলিউট মতামত দেওয়া যায়না।

    কিন্তু এর থেকেও জরুরি প্রশ্ন হল : ঠোঁটে আবার কড়া পড়ে নাকি ?????
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৯ ১১:১৪404267
  • ইশ্‌শ্‌শ্‌শ্‌শ মুখটা নিশপিশ কচ্চে এট্টু মুজতবা কচলানোর;-)
  • Sibu | ০২ ডিসেম্বর ২০০৯ ১১:১৬404269
  • এক বান্ধবী তার প্রেমিকের ঠোঁটের কড়া নিয়ে কমপ্লেন করেছিল। ভেরিফাই করিনি অবশ্য।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৯ ১১:১৯404271
  • ফাটা ঠোঁট হলে আগে বোরোলীন লাগিয়ে নিন;-)
  • Sibu | ০২ ডিসেম্বর ২০০৯ ১১:২৩404272
  • ইন ফ্যাক্ট, অপ্রেমে চুমু খেলে সবাই রেগে যায়। তাই চুমুর দুটি মিউচুয়ালি এক্সক্লুসিভ ও এক্সসটিভ সেট - চুমু, প্রেমে ও অপ্রেমে।
  • lcm | ০২ ডিসেম্বর ২০০৯ ১১:২৪404273
  • লাস্ট পর্বটা একটু দেখলাম। ঋতুপর্ণ ঘোষ তো প্রায় মীর-এর পেশা ধরে টানাটানি শুরু করেছে - ...দিনের পর দিন এভাবে পয়সা উপার্জন করছিস, বার বার করেছিস... এসেট্রা....। কিন্তু, টিভিওয়ালা-দের দোষ দিল না। যারা এগুলো দেখে তাদেরও দোষ দিল না। মুশকিল, খুব মুশকিল। এখানেও মুশকিল।
  • a | ০২ ডিসেম্বর ২০০৯ ১২:০০404274
  • মামু, সায়ন দীপংশুর ঋতুপন্নোর পোগ্রামে গে নিয়ে একটা খিল্লি বাদে (যাক গে, কি গে?) বাকিটা তো ভীষণ রকম ঋতুমূলক খিল্লি। ঋতুর ম্যানরিজ্‌ম আর মির কে ডেকে চাটর প্রেক্ষিতে।

    সে তো ওরা মির কে নিয়ে, জুন মালিয়াকে নিয়ে, দেবলীনাকে নিয়ে, ওদের দিরেক্টর কে নিয়ে, আরেন্টিকে নিয়ে, প: ব: সরকারকে নিয়ে হামেশাই করছে। এতে জদি লাইন পেরোবার দোষ হয়, তাইলে লাইনটা নিয়েই আবার ভাবা দরকার।

    in fact সারা ভারতে প্রায় প্রতিটা চ্যানেলে আর বহু হিন্দি মুভিতে এফিমিনেট পুরুষদের খিল্লি করা হয়। মূলগত ভাবে, কোনো ব্যক্তি বা কমুনিটির percieved manarism নিয়ে খিল্লি করটা একটা প্রচলিত art form। এতে দোষের কি আছে এইটা মাথার উপর দিয়ে যাচ্ছে।

  • lcm | ০২ ডিসেম্বর ২০০৯ ১৪:১৪404275
  • তাই তো। ঈশান মনে হচ্ছে খিল্লিহীন সমাজ চায়! সোষনহীন সমাজ হবে না বুঝে এখন খিল্লি-র পেছনে কেন বাবা!
    খিল্লিহীন মনুষ্য জীবন - উহ! সে কি ভয়াবহ দিন।
  • I | ০২ ডিসেম্বর ২০০৯ ১৭:১৫404276
  • মামু বহুত চালাক। যেই দেখেছে ভাটে আর টইয়ে রিশেসন, অমনি একটা গরমাগরম টপিক বাজারে ছেড়ে দিল। আমরা কি এসব বুঝি না?
  • dd | ০২ ডিসেম্বর ২০০৯ ২১:৩৪404278
  • হয়তো, আরে হয়তো আবার কি? লিচ্চয়ই আগেই কেউ না কেউ না কয়ে দিয়েছে; তা ও, আবার রিপীট করি। এম্নি আমার সত্যনিষ্ঠা।

    (১) দ্যাখুন, রিতুপন্নো অতীব ন্যাকা। কোনো বয়স্থা মেয়েও অমন ন্যাকামি করে না। অ্যামন কি মুনমুন স্যান ও না। যদি কোনো মেয়ে মানুষ অম্নি ন্যাকামি কত্তো তো লোকে তারে খ্যাপাতো। ঠ্যাং টানতো। এ ক্ষেত্রেও করেছে। সেটা = হোমোফোবিয়া নয়।

    ২)আর কানাকে কানা খোঁড়াকে খোঁড়া, গে গনকে গে বলে এয়ার্কি মাল্লে ব্যাপারটা কদর্য হয়, শুনতেও বিশ্রী লাগে। কিন্তু নাকা ম্যানারিজম কে? সেটা নিয়েও কি খিল্লি খাওয়া যায় না? তাইলে বাকী থাকলো কি?

    (৩) দীপাংশু আর সায়ন যা কল্লো সেটা কিন্তু ভাল্লাগ্লো না। হ্যান্ডু লোক দেখলেই গায়ে হাত ইত্যাদি। এগুলো খুব সহজপাচ্য হিউমার তো মনে হোলো না।

    (৪) এবং মীর। শেষ মিনিটে চুমু খে'যা বোঝাতে চাইলেন - সেটা আদৌ ইম্পার্স্নল নয়। ইম্প্রম্‌প্‌টু ও নয়। নিশ্চয়ই রিহার্সড এবং প্ল্যানড। সুতরাং ব্যাপারটা যদি দোষের মানেন তো মীরকেও বাদ্দেয়া যায় না।

    (৫) আর যদি জিগান রিতুপন্নো? আর রিতুপন্নো? কই তার টক শো নিয়া তো কোনো পোতিবাদ কল্লেন্না? আপুনি কি তাইলে, তাইলে নিরপেক্ষ নন ? হ্যাঁ?

    আসলে কি জানেন- রিতুপন্নোর জিগানো কোশ্চেন হ্যান ত্যানামার, অমার না, একদম খারাব লাগে নি। নিজের প্রবলেম কি সরাসরি অ্যাটাক করেছেন। বা:, বেশ তো।
  • pinaki | ০২ ডিসেম্বর ২০০৯ ২১:৫১404279
  • তারপরে ঐ ""আমার লাটক দেখতে হলে চুপটি করে বোস"" - এখানে নাটক কে লাটক বলাটা মোটেই ঋতুপর্ণকে নিয়ে খিল্লি নয়। হিজড়েদের নিয়ে খিল্লি। কারণ ঋতুপর্ণ নাটককে লাটক বলেন না। তাছাড়াও পুরুষালি গলায় মাঝে মাঝে ""এ বাবা"" আওয়াজ -যেগুলো পরিষ্কার হিজড়েদেরকে ইঙ্গিত করে।

    আর সারা ভারতে হিজড়েদের নিয়ে খিল্লি চলে মানেই সেটা খুব কাম্য - এমন তো নয়।
  • d | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:১৫404280
  • ডিডির ৪ নংটা নিয়ে আমিও ভেবেছিলাম। রিহারসড না হলে কোনো স্ট্রেট লোক কি ঐভাবে প্রকাশ্যে সমলিঙ্গের কাউকে চুমু খেতে পারে!
  • tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৩৮404283
  • বিশেষ করে দোস্তানাতে রিহার্সড চুমু খেয়েও যখন অভিষেক আর জনের যখন ঐ অভিব্যক্তি ছিল ! অবশ্য চিত্রনাট্যের স্বার্থে সবই সম্ভব :-)
  • a x | ০২ ডিসেম্বর ২০০৯ ২২:৪৯404284
  • এই টইটা বেশ মজার। একদম এক্সপেক্টেশনের সাথে মিলে যায়। যার যা বলার কথা সে ঠিক তাই বলেছে ;-)
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৩404285
  • না না লাটক তো অশিক্ষিতরা বলে। ওখানে রিতুকে অশিক্ষিত বলে গাল দেওয়া হয়েছে। তবে যাই বলো আর তাই বলো রিতুই শুরু করেছে। চ্যাংড়ামিতে পাল্লা দিতে পারছে না। মীরকে নিয়ে খিল্লি করে একটা গোটা সিনেমা নামিয়ে দেওয়াটা বোধহয় পরতায় পোষাচ্ছে না। :)
  • PT | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫404286
  • একবার তৃ-প-কা-বু-১ এ "বৃহন্নলা" শব্দ ব্যবহার করাতে ব্যাপক মারধোর খেয়েছিলাম। এখানে তো দেখছি বিনাপ্রতিবাদেই তার থেকেও উলঙ্গ শব্দ ব্যবহার হচ্ছে!!
  • a | ০৩ ডিসেম্বর ২০০৯ ০০:০৬404287
  • একটু লজিকে ফেলি

    ১) সারা ভারতে এফিমিনেট পুরুষদের নিয়ে খিল্লি করা হয়। এটা মোটামুটী খিল্লির একটা established area। টলিউডেও। (**আমার মনে হয় না এমন কোনো ব্যনার আছে যার সাথে ঋতু কাজ করেছে আর সেই ব্যানার কোনোদিন এফিমিনেট খিল্লিকে সিনেমাতে ইউজ করে নি)

    ২) রিতুপন্নো এফিমিনেট পুরুষ

    ৩) মির রিতুপন্নো কে নিয়ে খিল্লি করে,

    ৪) কখনো সখনো সেটা so called line cross করে যায় আর সেটা শুধু রিতুপন্নোকে খিল্লির বাইরে গিয়ে (১) এর কন্ডিশনে পড়ে যায়

    তো, উপরের চারটি পয়েনের ভিত্তিতে,রিতুপন্নোর মির কে নিজের শোতে ডেকে তার পেশা আর কাজ নিয়ে খিস্তি মারাকে কিভাবে মামুjustify karabe?

    আমার simple justification হল, ঋতুর নিজের গায়ে পোচ্চুর লেগেছে, সেটারি ঝাল ঝাড়লো।ওসব এফিমিনেট পুরুষদের প্রতিনিধি ফিধি বাজে কথা।

    তবে হ্যা, আজ আরেকবার দেখে মনে হল সায়ন-দীপাংশুর ঋতুমূলক প্রোগ্রামটা মিরের দ্বারা staged হতেও পারে।

    (Btw ঋতু কিন্তু বাবা:, এ বাবা ইত্যাদি বলেই থাকেন)
  • pi | ২৪ ডিসেম্বর ২০০৯ ২১:৫৭404288
  • ঋতুপর্ণ ঘোষ অভিনীত প্রথম সিনেমা
    বিখ্যাত যাত্রাশিল্পী চপল ভাদুড়ি, যিনি জীবনের বেশিরভাগ সময় নারী চরিত্রে অভিনয় করেছেন, তার জীবনী অবলম্বনে তৈরি 'ছায়া ছবি' মনোনীত হল বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষ, এছাড়াও পার্শ্ব চরিত্রে আছেন রাইমা সেন ও ইন্দ্রনীল। পুরুষের শরীরে থেকেও এক নারীর সঙ্কÄ¡ অন্তরে নিয়ে রাখার দ্যোতনা এই ছবির মূল উপজীব্য।
    .

    ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়
  • pi | ২৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫০404289
  • একজনের কাছে জানলাম। এটা হলে খুব ভাল খবর।
    মানবী সোমনাথের নিগ্রহের প্রতিবাদে উনি সই করতে রাজী হননি শুনে (সত্যি মিথ্যে জানিনা) যতটা বাজে লেগেছিলো, এই খবরটাতে ততটাই ভালো লাগলো।

    তবে এই ব্যাপারটা নিয়ে একটু সংশয় আছে আমার, পুরুষ শরীরে নারী সত্তা অনুভব করা, এই সিনড্রোমটার কি একটা বেশ লম্বা চওড়া স্পেকট্রাম হয় ?
    না, সমকামিতার কথা বলছিনা কিন্তু, ঐ তিস্তাদি কিম্বা সঞ্চিতাদির লেখায় উল্লিখিত জেনেটিক আইডেন্টিটি ডিসর্ডারের কথা বলছি, ডিসর্ডার বলা উচিত কি উচিত না সেই তক্কে অবশ্য এখন যাচ্ছি না।
    স্পেকট্রাম বলতে, যেখানে এক এক্সট্রেমে ঐ তিস্তাদির মত অপারেশনের মাধ্যমে সেক্স বদলে নেবার ইচ্ছা জাগে, আবার অন্যদিকে এই সিনেমার নায়ক ঋতুপর্ণ বা বাস্তবের ঋতুপর্ণ (এটা নিয়ে খুব শিওর নই)। মানে, যাঁরা ভিতরে অন্য সত্তা অনুভব করেন আর সেটা আচার আচরণে প্রকাশ করেন, কিন্তু শারীরগত দিক দিয়ে কোনোরকম পরিবর্তন করাননি। ধরে নিচ্ছি, করাতে চাননি বলেই করাননি।
    নারী শরীর গ্রহণের তেমন কোনো ইচ্ছা জাগেনা কিন্তু নারীর মত আচরণের ( কোনটাকে নারীসুলভ আচরণ বলবো,সেটাও একটা বিতর্কিত বিষয় যদিও, কিন্তু আপাতত সেফলি যেগুলো বলা যায়, যেমন নারীর মত সাজগোজ করা,পোশাক আশাক পড়ার ইচ্ছা ইত্যাদি) ইচ্ছা জাগে, এ ব্যাপারটা যদি ঐ বায়োলজিক্যাল স্পেকট্রামের ই অন্তর্ভুক্ত হয়, কোনো ব্যক্তি স্পেসিফিক ট্রেট না হয়, তাহলে কিন্তু ঋতুপর্ণের অনেক আচরণ খিল্লিযোগ্য হয় না ( ঐ তুই তুই করে, নাম ধরে যাকে তাকে ডাকা ইত্যাদি নিয়ে বলছিনা), কিন্তু কথা বলার ভঙ্গি, টোন, পোশাক, সেটা ক্যারি করা, এগুলো নিয়েও আমরা খিল্লি করে থাকি কিন্তু।

    সিনেমাটি দেখলে হয়তো কিছু উত্তর পাবো।
  • kd | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯404290
  • পাই যে মেয়েলী ব্যাপার-ট্যাপারের কথা লিখেছে, তা তো আজকাল রাস্তাঘাটে আক্‌চার দেখছি ছেলেদের মধ্যে - কানে ছোট ছোট গয়না, রংবিরঙ্গি কুর্তা-কাট পাঞ্জাবি, দোপাট্টা, ফেসিয়াল, ভুরু প্লাক - আমাদের জমানায় কোন ছেলে এ'গুলো করলে খিল্লি করে তার ভূত ভাগিয়ে দেওয়া হ'ত আর এই জমানায় সে বন্ধুর সঙ্গে দরজি আর হেয়ার সালনের ডাটা এক্সচেঞ্জ করে। ঋতুপর্ণ তো এদের থেকে দু'এক কাঠি এগিয়ে মানে বছর পাঁচেক বাদে সকলেই তো (মীর ইনক্লুডেড) এর'ম ভাবেই ঘুরে বেড়াবে।

    ভালোই তো হবে। সমাজ আস্তে আস্তে ইউনিসেক্স হয়ে যাবে, কিংবদন্তী আর কিন্নরী মার্জ করে যাবে, সঙ্গমে ছেলে মেয়েরা একদরজা দিয়েই ঢুকবে। এছাড়া এখনকার অনেক বড় বড় সিরিয়াস ইস্যুও আপনাআপনি সল্‌ভ্‌ড হয়ে যাবে।
  • d | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:১৮404291
  • ইকি! কেডি মেট্রোসেক্সুয়াল ছেলেদের কথা শোনেন নাই? আপনি যাদের কথা বলছেন তাদের বৃহদংশই মেট্রোসেক্সি। পাই মনে হয় ঠিক তাদের কথা বলছে না। তবে একটা ওভারল্যাপিং সেট আছে নিশ্চয়ই।
  • a x | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৪:৫০404292
  • এই ভদ্রলোকই "শূন্য এ বুকে" বানিয়েছিলেন না? "ভরা বুক না বুকভরা ভালোবাসা" :-) মিক্সড রিভিউ পেয়েছিলাম।

    যাইহোক, খুবই প্রশংসনীয় যে এধরণের সিনেমা হচ্ছে।

    তোমরা বয়েজ ডোন্ট ক্রাই দেখেছ? না দেখলে দেখনা। সত্যি ঘটনাকে নিয়ে। অত্যন্ত মর্মান্তিক পরিণতির সত্যি ঘটনা নিয়ে। হিলারি সয়াঙ্কের অসাধারণ অভিনয়।
  • pi | ২২ মার্চ ২০১০ ০৯:৫৬404294
  • মীরের শোয়ে ঋতুপর্ণ :)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন