এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১১৮৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Umesh | ১৪ এপ্রিল ২০১৩ ০০:৫৪556125
  • এবার উইগ্যান নিয়ে বলি, গতবারের সাইভাইবাল লড়াই এর পথে ওরা ম্যানু আর চেলসি কে হারিয়েছিল। তাহলে কি ওরাও সন্দেহজনক হচ্ছে না? একা একা হারা যায়, কিন্তু অন্য দল না ম্যাচ ছাড়লে একা একা ম্যাচ জেতা যায় না।
  • Umesh | ১৪ এপ্রিল ২০১৩ ০১:০২556126
  • আজকের আই-লিগ নিয়ে কিছু কথা হলো না?
  • গান্ধী | ১৫ এপ্রিল ২০১৩ ০০:০৩556127
  • আমি আগেই বলেছি, আমরা চার্চিলকে দুবার হারাবো কিন্তু তাতে কাকের কি?

    আমরা যাদের ঘরে গিয়ে ৫গোল দিয়ে আসি, চ্যাম্পিয়নশিপের তথাকথিত দাবিদার তাদের ঘরের মাঠে গোল দিতে পারেনা।

    এদিকে দারুণ ভালো কোচ, সেও ম্যাচ জিততে না পেরে, খেলার শেষে প্লেয়ারদের সেলফিস, নির্বোধ, এইসব বলেছে নাকি প্রেসমিটে (শোনা কথা, এখনো এবিপি পড়িনি)
  • cb | ১৫ এপ্রিল ২০১৩ ০০:০৯556128
  • যাইহোক, অবনমন বেঁচে গেল, গুড নিউজ

    আর মোবা যাকেই হারাক না কেন, কিছুই প্রভাব পড়বে বলে মনে হয় না।
  • aranya | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:২৩556129
  • কনগ্র্যাটস্‌, মোবা।
  • কৃশানু | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:২৫556132
  • ঠিকই, এটা গান্ধীকে জানানো উচিত ছিল। কনগ্রা গান্ধী :-)
  • গান্ধী | ১৫ এপ্রিল ২০১৩ ১১:১৭556133
  • !!!!
  • Tim | ১৫ এপ্রিল ২০১৩ ১১:২১556134
  • হ্যাঁ হ্যাঁ কনগ্র্যাটস। পরেরবারের দলটাও তো বেশ ভালোই হচ্ছে দেখলাম।
  • গান্ধী | ১৫ এপ্রিল ২০১৩ ১১:২৬556135
  • করিম এফেক্ট, টিমটা ব্যালেন্সড হচ্ছে। জ্যাকবসকে যে কারণে আনা হয়েছিল, মাঝমাঠে পাসিং-এর জন্য।

    এবছর ৩টে পজিশনে ৪জন আছে। ওডাফা-স্ট্রাইকার, কাটজুমি-মিডফিল্ড, ইচে-স্টপার, টোলগে মেইনলী উইং-এই খেলবে আশা করা যায়। কাটজুমি প্লেয়ারটাকে যেকটা ম্যাচে দেখেছি, ভাল লেগেছে।

    মেহতাব-নবীর পর যাকে পরবর্তী বাঙালীর মুখ ভাবছিলাম সেই জুয়েল রাজা কেরিয়ারের শুরুতেই একটা বাজে রেপুটেশন বানালো, আগে আমিই লিখেছিলাম খবরটা ভুল, কিন্তু ওটাই ঠিক। মার্চের মাঝামাঝি সে মোবার প্র্যাক্টিশ কাটিয়ে ইবের নিতু সরকারের সাথে দর কষাকষি করতে গেছিল, যে কারণে ও এখন মোবার প্রথম ২০ জনের দলে চান্স পায়না।
  • গান্ধী | ১৫ এপ্রিল ২০১৩ ১২:৩৪556136
  • নবী ক্যাপটেন, বার পুজো করল আজ, ইবের মেহতাব
  • gandhi | ১৫ এপ্রিল ২০১৩ ১৫:৫২556137
  • মে মাসে কোস্টারিকার সাথে ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারত। তাও আবার্ফুলহ্যামের স্টেডিয়ামে!!!!
  • ঊমেশ | ১৫ এপ্রিল ২০১৩ ১৬:৩০556138
  • কোন স্টেডিয়ামে? লন্ডনে ফুলহ্যাম এর মাঠে?
  • Jay | ১৫ এপ্রিল ২০১৩ ১৭:১২556139
  • ডি ক্যানিওটা অসাঃ ক্ষি রিয়াক্সন
  • গান্ধী | ১৫ এপ্রিল ২০১৩ ১৭:১৭556140
  • হুম্ম, লন্ডনে, কোলকাতাফুটবলে দিচ্ছে, আরো দুটো ম্যাচ খেলার চেষ্টা চলছে
  • ঊমেশ | ১৫ এপ্রিল ২০১৩ ১৭:৩২556141
  • গান্ধী, তুমি যে বলেছিলে kolkatafootball.com বন্ধ হয়ে গেছে, দুঃখ লেগেছিল। যাক বেঁচে আছে, দারুন খবর।

    লন্ডনে ইন্ডিয়া ফুটবল টিম, এটাও দারুন খবর।

    কাল বিবিসি তে একজনের মন্তব্য দেখলাম, দি ক্যানিও কে নিয়ে। "making of Marinho"
    সেকেন্ড গোলটার পর, যা করলো, এরকম ইংল্যান্ডের মাঠের ধারে অনেকদিন দেখিনি।

    কাল ভাবতেও পারিনি স্যান্ডার্ল্যান্ড জিতবে!!!!!
    তবে জিতে ভালো হয়েছে, মনে হচ্ছে আমার ইচ্ছে মতো স্টোক সিটি অবনমণের পথে চলেছে। পরের ম্যাচে QPR ওদের হারালে বেশ ভালো হয়। এবছর প্রথম কোনো ম্যাচে QPR জিতুক চাইবো।
  • Avada Kedavra | ১৬ এপ্রিল ২০১৩ ০৯:৫২556143
  • আপাতত ফুটবল নিয়ে কিছুদিন চুপচাপ থাকতে হবে। ঘরের মাঠে এই রেজাল্ট ডিসগ্রেসফুল বললে কম বলা হয়। এই রাইভ্যালরি নিয়ে যতটুকু জানি, বছর দশেক লেগে যাবে এই ঘা শুকোতে।
  • stoic | ১৬ এপ্রিল ২০১৩ ১৩:৩৭556144
  • হারার পরে ব্যাপক বাওয়াল করেছে তোমাদের সাপোর্টার রা। বিবিসি তাই লিখেছে।
  • ঊমেশ | ১৬ এপ্রিল ২০১৩ ১৩:৪৬556145
  • আজকের জবর খবরঃ রুনী'র PSG ডিল হয়ে গেছে।

    আজ রাতে ৫০ বছর পর কার্ডিফ সিটি টপ লিগে উঠতে পারে।
  • গান্ধী | ১৬ এপ্রিল ২০১৩ ১৯:৩৪556146
  • বাংলার ক্লাবগুলো জোটবদ্ধ হয়ে ভালই খেলছেঃ) সাদার্ণ মুম্বাইকে হারিয়ে দিয়ে ভবানীপুরের সুবিধা করল।

    একটা অদ্ভুত সিচুয়েশন। ভবানীপুর-ডোডসালের পয়েন্ট এক, গোলের হিসেব পুরো এক, হেড-টু-হেড ড্র, এবার কে আগে, কে পরে থাকবে???
  • ঊমেশ | ১৭ এপ্রিল ২০১৩ ১১:৫০556147
  • কার্ডিফ প্রিমিয়ার লিগে। ওয়েলস থেকে এখন দুটো টিম। শুধু সোয়ান্সি প্রিমিয়ার লিগ খেলার জন্যে ওয়েলস এর GDP নাকি বেশ বেড়েছিল, এবারতো দুটো টিম।
    সবথেকে বড়ো কথা, ইংল্যান্ড দ্বীপের সবথেকে জনপ্রিয় ডার্বি গুলো'র একটা আবার ফিরবে। সাউথ ওয়েলস ডার্বি।

    কাল এমন দুটো টিমের খেলা ছিল, যাদের একজন এবারের লিগে প্রথম ১৫ মিনিটে সবথেকে বেশী গোল করেছে (এভার্টন) আর একজন শেষ ১৫ মিনিটে সবথেকে বেশী গোল করেছে (আর্সেনাল)। খেলাটাও যেন তেমনই হলো, প্রথম ১৫ মিনিটে ওরা খেললো, আর শেষ ১৫ মিনিট আমাদের টিম, কিন্তু গোল হলো না। আর প্রথম চারের অনিশ্চয়তা নিয়ে কিছু দিন কাটাতে হবে। কাল জিতলে বেশ কিছুটা নিশ্চয়্তা পাওয়া যেত।

    গান্ধী, ডোডসাল তো এমনি চান্স পেয়ে যাবে, তাই মনে হচ্ছে তোমাদের ছোটো ভাইরাই উঠবে।
  • গান্ধী | ১৭ এপ্রিল ২০১৩ ১২:৩৬556148
  • ওফ, কাল রাতের খেলা দেখছিলাম, কি বিরক্তিকর খেলেছে দুটো টিমই। ঘুমিয়েই পড়েছিলাম মাঝে।

    ওদিকে গোমেজ ফর্মে নেই বলে আলোচনার ফাঁকে কাল ৭৭মিনিটে মাঠে নেমে ৮৬ মিনিটের মধ্যে হ্যাট্রিক করে দিয়েছে। মান্ডজুকিকের জায়্গাতে পিজারো-গোমেজের যেই নামুক, বার্সার চাপ আছে।
  • ঊমেশ | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:৩১556149
  • কাল বেশ বাজে খেলা হয়েছে। জানি না কেন চেম্বারলীন কে প্রথম থেকে খেলাচ্ছে না।

    যখন বাকি এশিয়ান মালিকানা'র টিম গুলো ছড়িয়ে লাট করছে, টিম চালানো'র পদ্ধতি নিয়ে ব্যাপক কথা উঠছে, সেই সময় আর এক এশিয়ান মালিকের আন্ডারে কার্ডিফ সিটি'র প্রিমিয়ার লিগে উঠে আসাটা একটা হালকা মধু'র বাতাস।
  • গান্ধী | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:৪০556150
  • http://www.indianfootballnetwork.com/blog/2013/04/17/indian-football-tri-series-with-pakistan-and-bangladesh-in-england/

    যদিও পাকিস্তান-বাংলাদেশের সাথে, তবু লন্ডনে। ফিফা কনফার্ম করেছে এই ম্যাচগুলো।

    আগেরদিনের কোস্টারিকার খবরটার কোনো লিংক এখনো পেলামনা। ২৩শে মে তারিখটা খালি আছে, ঐদিনই কোস্টারিকা ম্যাচের কথা। কোস্টারিকারও ঐদিনটা ফাঁকা। এরকম কন্টিনিউ করতে পারলে আশা আছে।

    http://www.fifa.com/worldfootball/results/index.html
  • Melkor | ২২ এপ্রিল ২০১৩ ১০:৪২556151
  • লুইস সুয়ারেজটা কি পাগল? কাল একজনকে কামড়ে দিয়েছে!
  • গান্ধী | ২২ এপ্রিল ২০১৩ ১০:৫৮556152
  • সুয়ারেজের এ বছর হয়ে গেল মনে হচ্ছে, কাল ফ্রাস্টেঅশন থেকে করেছে পুরো। প্পেনাল্টি খাওয়ানোর পর পাগলে গেছিল। কাল অনেক কটা গোল মিসের পর দুম করে ইভানোভিচকে কামড়ে দিল, কোনো দরকার ছিলোনা।

    তবে কাল জেতা উচিত ছিল লিভারপুলের

    এদিকে পাড়ার কিছু ইবে সাপোর্টার নিজেরা চ্যাম্পিয়ন হতে পারবেনা বলে আমাদের দুষছে। আমাদের সীমিত শক্তি, চার্চিলকে হারব ভেবেছিলাম, কিন্তু সন্দীপ নন্দী আটকে দিল
  • Tim | ২২ এপ্রিল ২০১৩ ১১:২৭556154
  • মাইরি হাসালো। সীমিত শক্তি। ওডাফা-টোলগে সমেত পুরো টিম নিয়ে খেলেও সীমিত শক্তি? এই দুদিন আগেই যখন জিতছিলো তখন এই টিমই দূর্ধর্ষ লাগছিলো।

    আর পাড়ার আলবাল সাপোর্টারদের কথায় কান দিওনা। ইবে এয়ার ইন্ডিয়ার সাথে যেদিন ড্র করলো সেদিন থেকেই জানা ছিলো এবারে হবেনা।
  • Tim | ২২ এপ্রিল ২০১৩ ১১:৩২556155
  • গোল ডট কমের কমেন্ট সেকশনে এক $%^&* লিখেছে সুয়ারেজের কাজটা নাকি "গার্লিশ বিহেভিয়ার"। কোন দেশের লোক গেস করার জন্য কোন পয়েন নেই।
  • গান্ধী | ২২ এপ্রিল ২০১৩ ১১:৪১556156
  • যাব্বাব্বা!! কাল তো ডিফেন্সটাই ছিলোনা

    টিমদা, হুম্ম, দেখলাম, গোল.কমঃ)

    এই সাইটটা কি ভারতের বাইরে বেশি ভালো চলেনা??? কমেন্ট সেকশনে বেশির ভাগ ভারতীয়ই দেখি
  • গান্ধী | ২২ এপ্রিল ২০১৩ ১১:৪২556157
  • মাঝখান থেকে সুয়ারেজটা না ক্লাব ছেড়ে দেয়, বড়সড় ব্যান হলেঃ(
  • ঊমেশ | ২২ এপ্রিল ২০১৩ ১১:৫২556158
  • সপ্তাহান্ত টা ভালো গেল না। আর্সেনাল জেতা আর এভার্টন হারা ছাড়া কিছু ভালো হলো না।

    ভেবেছিলাম, QPR জিতবে আর স্টোক অবনমণের দিকে এগিয়ে যাবে, কিন্তু হলো না। উইগ্যান, ভিলা আর স্টোক এর মধ্যে অবশ্য-ই স্টোক নেমে যাওয়া ভালো, যা ভুল-ভাল খেলে।

    রবিবারে প্রথমেই মোবা হারলো, (ইবে হয়েও খারাপ লাগলো, গান্ধী কি হাসছে?)
    তারপর সিটি আশা জাগিয়ে ১০ মিনিটের ঝড়ে উড়ে গেল।
    আবার চেলসী এগিয়ে গেল, তারপর আর খেলা দেখার ইচ্ছে রইলো না।

    পরে সুয়ারেজ এর খবর টা দেখে হাই-লাইট্স দেখলাম। যাতা মাইরি। তবে সুয়ারেজ এর পক্ষে সব সম্ভব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন