এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ২১০৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ২২ মে ২০১১ ১২:৪৬475527
  • *হিসেব দেওয়ার
  • Bratin | ২২ মে ২০১১ ১২:৪৯475528
  • মমতা কে সমর্থন করা বলেই যে তার বই লেখা পড়তে হবে বা ভালো লাগবে এরকম কোথাও বলা আছে কি? অন্যের কথা জানি না আমি তার একটা বই তো চোখে দেখি নি। আর আমি শিক্ষিত বলেই অন্য কে খিল্লি করার অধিকার জন্মে গেল এমন টা কী হয়? শিক্ষা র মানুষ কে আরো 'বিনয়ী' করে তোলার কথা না? কে জানে বাবা।

    আর, আজকাল জ্যোতি বসু র জীবনি আর কাজ ছাপায় কত খন্ডে যেন? আর সেই 'মহান' লোকদের জীবনী কার কেনেন?
  • d | ২২ মে ২০১১ ১২:৫২475529
  • হ্যাঁ পিনাকী সেটুকুই আমার বক্তব্য।

    ভুল বাংলা, হিন্দী, ইংরিজী নিয়ে খিল্লী আমি করেছি আর স্টবাজি ও আমিই বলেছি। কাজেই ব্রতীনবাবু আমাকেই 'অন্ধ সমর্থক' বলছেন বুঝলাম। আমিসিপিএমের অন্ধ সমর্থাক !!!!!!!!! :))))))))))))))))))
    ব্রতীননানু, পারলে নির্বোধ ট্যাগিঙের আগে পুরানো ভাট, টই এইসব একটু পড়ে দেখুন। নাহলে হ্যাপী ট্যাগিং।

    ও হ্যাঁ 'কাজের লোক'এর অ্যানালজি টানার আগে আমার প্রথম পোস্টে দেখুন আমার এক পিসীর কথাও উল্লেখ করেছি যিনি আমার দেখা প্রথম লোক। দেখেছেন নিশ্চয়ই। এখন ইচ্ছে করে ইগনোর করছেন কি উদ্দেশ্যে?

    সেই নন্দীগ্রাম কান্ডের সময়ে একজন অক্ষ-কে সিপিএম বলে গালি দিয়েছিল আর আজ এই আমাকে। :))
  • Bratin | ২২ মে ২০১১ ১২:৫৫475530
  • আপনাকে লিখতে যাবো কেন? আপনার নাম কি আমি লিখেছি ? তার আগে র পোস্ট গুলো পড়ে দেখুন।
  • Bratin | ২২ মে ২০১১ ১২:৫৯475531
  • মডিফায়েড অনুসিদ্ধান্ত: মমতা গুরু এক র পাঠকের পিসী মতো ই খারাপ বাংলা বলেন। তবে সেই পাঠকের বাড়ির কাজের লোক মমতার থেকে ভালো বাংলা বলেন, যদিও তিনি তেমন শিক্ষিত নন।

    আমি বোধহয় এই বার পলেটিক্যালি কারেক্ট :-))
  • Bratin | ২২ মে ২০১১ ১৩:০৩475532
  • আর এটাও আমাদের একটা প্রব্লেম। সব জেনে ফেলা। আপনি আমাকে নির্বোধ বলেন কোন সাহসে?
  • Suvajit | ২২ মে ২০১১ ১৩:০৫475533
  • d কিছু মনে করবেন না। প্রশ্নটা ঘুরেফিরে একই লাইনের। মমতা কি এমন ছবি আঁকে যে লোকে পয়সা দিয়ে সেটা কিনবে। আর কিনছে যখন হয় মমতা মুখ্যমন্ত্রী হবে বলে তার গুড বুকে আসার জন্য কিনছে, নয়ত এ সুযোগে কেউ কালো টাকা সাদা করে নিচ্ছে। কালো টাকার ব্যপারটা হতে পারে নাও হতে পারে। কিন্তু প্রশ্নটা উঠছে মমতা বলেই। যামিনী রায় বা জোগেন চৌধুরি বা ফিদা হুসেন হলে উঠছে না।
    সেরকম ভাবে রক্তকরবীর রক্তস্নান বা আজিজুল, দেবেশের লেখাকে আপনি খিল্লি করেন (আমিও করি অনেকসময়), কিন্তু আমাদের তথাকথিত প্রতিষ্ঠিত লেখক লেখিকারা ক্রমাগত একের পর এক ট্রাশ নামিয়ে গেলেও আমরা বেশীরভাগ চুপ থাকি। এমনকি এই গুরুচন্ডালির পাতায়ও বহু ছ মার্কা লেখা মিউচুয়াল অ্যাডমিরেশন সোসাইটির পিঠচাপড়ানি পেতে দেখেছি। সেখানে আমরা 'খিল্লি' করি না, মৌচাকে ঢিল মারতে ভয় পাই।
    তবুও মমতার লেখা 'ট্রাশগুলো' বেস্ট সেলার হচ্ছে, কি আর করা যাবে। নিশ্চয়ই আমাদের পরিচিত সর্কেলের বাইরে অনেক লোকের তা ভালো লাগছে। হয়ত আপনার কোন্নগরের বাড়ীর কাজের দিদির তা ভালো লাগছে। অথবা পিনাকীর মত অন্ধ মমতা ভক্তদের।
  • Suvajit | ২২ মে ২০১১ ১৩:১০475534
  • * পিনাকির মতামত অনুযায়ী অন্ধ মমতা ভক্তদের।
  • Suvajit | ২২ মে ২০১১ ১৩:১৮475535
  • দমদি, অক্ষ - সিপিয়েম সমর্থক?
    ব্রতীন - এনারা গুরুর সুপরিচিত সিপিয়েম বিরোধী। সিঙ্গুর, নন্দীগ্রামের সময়ের এদের লেখা কালেক্ট করে রাখার মত।
    আমার ভালো লাগছে যে এই মামাম্মা সরকারকেও আমরা একইভাবে প্রশ্ন করছি। কিন্তু দমদির সঙ্গে আমার যে বিতর্কটা হচ্ছে সেটা রাজনৈতিক না, সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে। আশাকরি দমদি এ ব্যপারে একমত।
  • santanu | ২২ মে ২০১১ ১৩:১৯475537
  • মমতার বই বেস্টসেলার কি করে হয়? এ তো সোজা হিসেব। ওনাকে (তৃনমুল আর উনি একই) এবার প্রায় দুকোটি লোক ভোট দিয়েছেন, তার ১% যদি ওনার খূঊব সমর্থক হন আর ওনার লেখা ৬০-১০০ টাকা দামের বই বেরোলেই কিনে ফেলেন - হয়ে গেল বেস্টসেলার।

    জয়ললিতা, মায়াবতী, মোদিবাবু - এনারাও যদি কিছুমিছু লিখে ফেলেন ও বই হয়ে বেরোয় - সে ও বেস্টসেলার হবে, হবেই।
  • santanu | ২২ মে ২০১১ ১৩:২৩475538
  • আচ্ছা ব্রতীন ও নির্বোধের মাঝে একটা নানু আছে, ওটা কি বাবুর বদলে?
  • d | ২২ মে ২০১১ ১৩:২৪475540
  • শুভজিৎ,

    আপনি একটা স্থির ধারণা নিয়ে এগোলে আমি আর এগোচ্ছি না। আমি ছবি বুঝি না, একদমই বুঝি না। কিন্তু মকবুল ফিদা বা যোগেন চৌধুরীর ছবি বিক্রী হলে কি ক্রেতার নাম গোপন রাখা হয়? যদি গোপন রাখা হয়, তাহলে বলব সেটাও ঠিক নয়। অন্যায়। কারণ সাদা টাকা দিয়ে কিনলে সেটা না জানানোর কোনও কারণ নেই।

    আর বিখ্যাতদের ট্র্যাশ নিয়ে আমিসহ অনেকেই নিয়মিত খিল্লী করে থাকে। যেমন সুনীল, শীর্ষেন্দুর এখনকার রাবিশস্য রাবিশ লেখাগুলো নিয়ে ভাটে অনেকেই নানারকম টীকাটিপ্পনি কেটে থাকে।

    আপনার গুরুর যেসব লেখা অত্যন্ত 'ছ-মার্কা' লাগে আপনি সেটা বলে দিন। আমার তো সমরেশ মজুমদারও অখাদ্য লাগে। তো? তাতে কি বাকী বাজেগুলোকে বাজে বলা যাবে না নাকি?
  • til | ২২ মে ২০১১ ১৩:২৪475539
  • মুখ্যমন্ত্রীর যোগ্যতাবলীর মধ্যে কি 'ভাল বাঙলা বলিতে/লিখিতে হইবে' পড়ে? অষ্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর উচ্চারণ তো heavily accented, লোকে তাই নিয়ে মস্করাও করে থাকে, তিনি নিজেও তা নিয়ে বলেন! (ইনিও ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আট /দশ বছর বয়সে মাইগ্রেট করে আসেন মা বাবার সঙ্গে!)
    --
    বিষয় ছবি বিক্রী:
    এদেশেও তো দেখি পলিটিক্যাল ফান্ড রেজিং ডিনারের প্লেট বিক্রী হয় পাঁচ হাজার ডলারে, নামী দামী ব্যবসায়ীরা, লবিগ্রুপ সকলেই কেনেন। মমতার ছবি যদি কেউ কেনেন, সে তাঁর ইচ্ছে। সাদা টাকা নাকি কালো টাকা সে ইনকাম ট্যাক্সওয়ালারা বুঝবেন। যিনি কিনছেন, তিনি হয়তো বিশুদ্ধ ইনভেষ্টমেন্ট হিসেবেই টাকা লগ্নী করছেন, আজ থেকে ২০ বছর বাদের ঐ ছবি যে ১০০ গুণ দামে বিকোবে না কে বলতে পারে।
  • bb | ২২ মে ২০১১ ১৩:৩০475542
  • ব্রতীন, দময়ন্তী কিন্তু আপনাকে নির্বোধ বলেন নি। উনি বলেছেল 'নির্বোধ ট্যাগিংয়ের আগে,......' ইত্যাদি। আপনার বোঝার ভুল হচ্ছে।
  • nyara | ২২ মে ২০১১ ১৩:৩০475541
  • মমতার ছবি, লেখা; বুদ্ধর কবিতা, নাটক এগুলো নিয়ে এসব গভীর ডিসকোর্স বেসিকালি বাজে বাওয়ালি। কে কিনেছে জানতে চাওয়ার অধিকার তো নেই-ই, কারণও নেই।

    হতে পারে আমি সিপিয়েম-তাড়াও ফান্ডে পয়সা দেব বলে দশ লাখ টাকা দিয়ে মমতার ছবি কিনেছি। তার মানে এই নয় টাকার সঙ্গে সঙ্গে আমার প্রাইভেসির অধিকারকেও সেই ছবির বিনিময়মূল্য হিসেবে দিয়েছি। আমি যদি বেসিকালি ধান্দাবাজ বেওসায়ি হই, আমি বিভিন্নভাবে আমার বেট কে হেজ করব। কিন্তু সে সব খবর বাইরে চাউর হোক, অবশ্যই চাইব না।

    আর মমতা কেমন বাংলা জানেন না, সেটাও সেই পূর্বতন 'হোলিয়ার দ্যান দাউ' ডিসকোর্সের অংশ। অথবা মহর্ষি উবাচর উল্টোপিঠ, 'উনি ভাল মুখ্যমন্ত্রী, কারণ উনি আধুনিক বাংল কবিতা আওড়াতে পারেন।" যদিও 'জ্যোতিবাবু বাংলা জানেননা' অবশ্য নালে-ঝোলে-অম্বলে চ্যাপটারে পড়বে, যেমতি 'আমার ছেলেটা না একদম বাংলা বলতে পারে না - ছোটোবেলা থেকে কনভেন্টে পড়েছে তো!'

    কে কী কারণে কী করছে, সে জানার কোন গুরুমশাই আমি বা আপনি?
  • d | ২২ মে ২০১১ ১৩:৩২475543
  • উরিত্তারা কি তাড়াতাড়ি পোস্ট পড়ছে রে!! কিন্তু আমি আপাতত বেথের সাথে দেখা করতে বেরোব। ফিরে এসে বাকীটা দেখছি।

    শুভজিৎ, হ্যাঁ সামাজিক। একমত। আমার এই ভোট সম্পর্কে আর অবশ্যই মমতা সম্পর্কে একটা লেখা আজই সচলে তুলব। সেখানে এই নিয়ে অনেকটা বিস্তারিত লিখেছি।

    শান্তনু, অ্যাল, হ্যাঁ ওটা 'বাবু' হবে।
  • Bratin | ২২ মে ২০১১ ১৩:৩৫475545
  • শান্তনু দা, আমাদের বেশীর ভাগ বাঙালীর সমস্যা কী জান? আমরা নিজেদের খুব পন্ডিত ভাবি আর ভাবি আমার মতো বোদ্ধা আর নেই। তাই অন্যদের খিল্লি করে নিজের 'টেস্ট' আর 'অবস্থান' জানান দি। :-))

    শুভজিত মোটামুটি ২০০৬ থেকে গুরু পড়ছি। প্রায় সব্বাই কে জানি তাদের রং সমেত।
  • nyara | ২২ মে ২০১১ ১৩:৩৫475544
  • বাই দ ওয়ে, সদবির নিলামেও মাঝে মাঝে দেখা যায় মাল্টি-মিলিয়ন ডলার আর্টওয়ার্ক কিনেছেন an anonymous buyer

    কালো টাকা সম্বন্ধে তথ্য থাকলে অথরিটিকে জানান উচিত। কিন্তু আমার মতন ম্যাংগো পাবলিকের কৌতুহল হয়েছে বলেই অন্যের প্রাইভেসিকে মায়ের ভোগে পাঠাতে হবে, এরকম নিয়ম নেই বোধহয়।
  • Bratin | ২২ মে ২০১১ ১৩:৪০475546
  • হ্যাঁ। ব্যাপারটা এই রকম :

    ধরা যাক কেউ বললো:

    you have spoiled my bed room with your uncivilized boots .

    এখানে uncivilized শব্দ টা boot র বিশেষন হলেও সেটা মালিক কেই পয়েন্ট করছে তাই না?

    তাই দময়ন্তী দেবী র থেকে জানতে চাই আমি 'নির্বোধ' কেন? আর বোধ ফিরে আসার উপায় কী কী?
  • Somnath | ২২ মে ২০১১ ১৩:৫৯475548
  • ছবি নিয়ে আমি কিছু বলতে চাই।

    মমতা ব্যানার্জির ছবি বিক্রি স্পষ্টত:ই কোনো শৈল্পিক উৎকর্ষের জন্য নয়। পার্টিফান্ডে সহায়তা বা ব্যক্তিগতভাবে তাঁর কার্যকলাপ ও পরিবর্তনপ্রচেষ্টার অ্যাপ্রিসিয়েশনে টাকাটা দেওয়া হয়েছে। ছবি বিক্রি ব্যপারটা একটা মাধ্যম বা "জড়িয়া"-মাত্র। যে বা যাঁরাই টাকাটা দিয়ে থাকুন, এক বা একাধিক ছবির বিনিময়ে, তাঁদের বক্তব্য খুবই পরিষ্কার, টাকাটা দিদিকে আর্থিক সাহায্য করার একটা পথ। আমজনতারও এটা না বোঝার কোনো কারন নেই।

    এর মধ্যে, টাকা যিনি/যাঁরা দিয়েছেন তাঁর/তাঁদের নাম জানার চেষ্টা, নিছক কৌতুহলের বাইরে - যেটুকু বোঝা যায় - স্পষ্টত:ই ট্যাগিং ও টার্গেটের জন্য। আমি ব্যক্তিগতভাবে এই নাম প্রকাশ না হলেই সবচেয়ে খুশি হব।
  • pinaki | ২২ মে ২০১১ ১৪:১৫475549
  • শুভজিৎ, 'অন্ধ' শব্দটা আমি ব্যবহার করি নি। কিন্তু এটা ঠিক - যিনি কোনো কারণে অলরেডি বিখ্যাত - তিনি কিছু লিখলে সেটা বিক্রি বেশী হওয়ার সম্ভাবনা বেশী থাকে। আজ যদি সৌরভ গাঙ্গুলী একটা আত্মজীবনী নামান বাংলায়, সেটা লেখা হিসেবে খারাপ মানের হলেও বেশ কিছুদিন বেস্ট সেলার থাকবে - তা চোখ বুজে বলা যায়। অনেকে জাস্ট কৌতূহলের জায়গা থেকেই কিনবেন। কিন্তু মমতার ক্ষেত্রে একটা বাড়তি ইস্যু আছে। যেটা আমি উল্লেখ করেছি। সেটা হল একটা বড় অংশের মানুষের কাছে ওনার ত্রাতা ইমেজ। আমাদের মধ্যে এটা আছে - আইকনিক হীরোদের মধ্যে আমরা সমস্ত গুণের সমন্বয় দেখতে চাই। এটা আমাদের ভেতরকার চাহিদা। সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেট খেলেন। আমাদের ভেতর থেকে একটা চাওয়া থাকবে তিনি ভালো কমেন্টেটর হোন, তিনি ভালো অ্যাংকর হোন, তিনি পরবর্তীকালে ভালো কোচ হোন, এমনকি তারপর আত্মজীবনীটাও দারুণ লিখুন। এটা হলেই যেন বৃত্তটা সম্পূর্ণ হয়। মমতার রাজনীতির বাইরের আর সমস্ত কার্যকলাপেও তিনি দারুণ ভালো হবেন - সেটা অসংখ্য মানুষ - যাঁরা তাঁকে ভালোবাসেন - তাঁদের ভেতরকার চাহিদা। কখনও সেটা 'অন্ধ' হতেই পারে। সাধারণত: এমনটাই হয়। সবাই সবাইকে নির্মোহভাবে বিচার করে স্পষ্ট করে ভালো মন্দ সবরকম মতামত রাখতে পারলে খুবই ভালো হত। কিন্তু সেটা বাস্তবে কতটুকু হয়?

    কিন্তু কবিতা প্রসঙ্গে আমি যেটা লিখেছি - সেটা আমার খুব ভেতরের উপলব্ধি। আমরা যাকে ভালো কবিতা বলি - আমজনতা সাধারণভাবে সেগুলোকে 'হাইফাই' মনে করে এড়িয়ে চলে। এমনিতেই কবিতা পড়ে হাতে গোণা লোক। সহজবোধ্য সোজাসাপটা ইমোশন এবং অন্ত্যমিল হলে তবেই কিছু লোক সেটা পড়তে আগ্রহ দেখায়। তাও যারা পড়ে - তাদের অনেকেরই অ্যাপ্রোচটা হল - বা:, দারুন লিখেছে তো। কিন্তু সেই পড়াটা যে খুব বিনোদন দিল - সিনেমা দেখা বা গান শোনার মত - তা কিন্তু নয়। অর্থাৎ যে মমতার বই কিনেছে, বা সেই কবিতা যার ভালো লাগছে - সে-ও যে অবসর সময়ে রিল্যাক্স করার জন্য সিনেমা দেখা বা গান শোনার বদলে মমতার লেখা একটা কবিতার বই নিয়ে বসে কবিতা পড়বে - তা মোটেই নয়। এখানে কবিতা ভালোবাসা আমাদের মত মুষ্টিমেয় লোকজন আর বাকি জনতার মধ্যে একটা বিশাল তফাৎ আছে চিন্তাভাবনার।
  • Suvajit | ২২ মে ২০১১ ১৪:২৩475550
  • ন্যাড়াদাকে 'ক'।
    সোমনাথকে 'খ'। (মানে আংশিক 'ক)
    দমদির মত আমিও বিক্রি হওয়া ছবির শৈল্পিক উৎকর্ষ বুঝি না। তাই মমতার ছবি কেন স্বতসিদ্ধভাবে শৈল্পিক উৎকর্ষের জন্য মোটেই বিক্রি হয় না, কিন্তু অন্যদের ছবি হয় সেটা একটু বুঝতে চাই। মানে মমতা রাজনৈতিক নেত্রী বলে তার পার্টিফান্ডে টাকা ঢালা ছাড়া অন্য কোনো কারণ তার ছবি বিক্কিরির ক্ষেত্রে ধরা হবে না, এই কনফিডেন্সটা বাঙালি আঁতলামির কন্সেপ্টটাকেই সুদৃঢ় করছে কিনা জানতে চাইছি।
    ডি: বাংলা লেখা বিস্তর কঠিন। প্রতিপদে অনুভব করছি।
  • pinaki | ২২ মে ২০১১ ১৪:৩০475551
  • ছবির ব্যাপারটা শৈল্পিক উৎকর্ষ ভাবতে একটু চাপ নিতে হবে। এলিটিজম বা আঁতলামোটা একটা কারণ হতেই পারে। কিন্তু মমতা খুব ভালো ছবি আঁকেন - এরকম আগে শুনেছি বলে তো মনে পড়ে না। তো ওয়ান ফাইন মর্নিং একজন ছবির একজিবিশন করবেন আর প্রচুর লোক শুধু সেই ছবির শৈল্পিক গুণের জন্যই লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই ছবি কিনে নিয়ে যাবে - এটা ভাবতে মাথাকে একটু বেশী খাটাতে হচ্ছে। তার চেয়ে এটা পার্টির ফান্ডরেইজিং হিসেবে ভাবতে চাপ কম নিতে হচ্ছে। আমার ক্ষেত্রে ব্যাপারটা এটুকুই। :-)
  • Suvajit | ২২ মে ২০১১ ১৫:৩০475553
  • যাহ্‌ এভাবে তক্কো হয় নাকি।
    এই যে দাড়িদাদুর ছবি।


    এই ছবিও তো আর্ট গ্যালারি আলো করে রয়েছে। সে কি চিত্রকার নোবেল পেয়েছেন বলে? না তাঁর দাড়ি আছে বলে?
  • pinaki | ২২ মে ২০১১ ১৫:৫৫475555
  • ওমনাথকে ধন্যবাদ। আমার মেয়ে হেব্বি খুশি হবে ছবিগুলো দেখলে। এমনিতেই সে ডিক্লেয়ার করে দিয়েছে সে মমতা দিদুনের ফ্যান। তার উপর যদি জানতে পারে মমতা দিদুন ছবিও আঁকে আর অনেকটা তার স্টাইলেই চোখ-মুখ আঁকে - তাহলে তো আর কথাই নেই। এটা ব্যাঙ্গ না। জেনু বল্লাম। :-)
  • pinaki | ২২ মে ২০১১ ১৬:০২475557
  • আর মাঝে মাঝে আমার মনে হয় - মমতা দাড়িদাদুর লেভেলটা অ্যাচিভ করতে চান। (অবশ্যই দাড়িটা বাদে)। বিভিন্ন কার্যকলাপ দেখে এটা আমার জাস্ট মনে হওয়া। ভালো মন্দ কোনো মতামত দিচ্ছি না। মনে হয় উনি সেটা অ্যাচিভ করেও ফেলবেন। ওনার ডিটারমিনেশন নিয়ে তো কোনো কথা হয় না। আনপ্যারালাল।
  • til | ২২ মে ২০১১ ১৬:০৩475559
  • এইটে দেখুন
    http://artsearch.nga.gov.au/Detail.cfm?IRN=168804&PICTAUS=True
    দু না আড়াই মিলিয়ন ডলার দিয়ে অষ্ট্রেলিয়ান ন্যাশনাল গ্যালারী কিনেছে।
    এটাও দেখুন
    http://artsearch.nga.gov.au/Detail.cfm?IRN=122875&PICTAUS=TRUE
    সবই শিল্প, প্রথমটা মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছিল, দ্বিতীয়টা অনবদ্য!
    অ্যান্ড সর্বশেষে
    http://nga.gov.au/international/catalogue/Detail.cfm?IRN=36334&MnuID=2&GalID=1
    এইটা প্রথম দেখে মোটেই ভালো লাগেনি, কিন্তু যত দেখছি ততই এর মায়ায় আটকে পড়ি, মাঝে মাঝেই যাই আর দেখি!

    মমতা পলিটিশিয়ান বলেই দূর ছাই করাটা কি উচিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন