
ঝিরঝিরে বৃষ্টি, ভোরের আকাশ ঘোলাটে মেঘে ছেয়ে আছে; যেরকম হয়ে থাকে সচরাচর লন্ডনের আবহাওয়া। রাস্তার পাশে পার্ক-করা গাড়িগুলোর বনেট বিন্দু বিন্দু জলে ভরে যাচ্ছে। ছোটো ছোটো ফোঁটা জুড়ে বড়ো হয়ে গড়িয়ে পড়ছে। শহর এখনও পুরোপুরি জাগেনি। রাস্তা, রাস্তার পাশে পেভমেন্ট, বন্ধ ক্যাফে বা পাবের বাইরে বসার জায়গাগুলো — সব আচ্ছন্ন হয়ে রয়েছে বৃষ্টির ধূসরতায়। ... ...

একটা কাঁসার থালা কেমন গল্প তৈরি করবে টিনার জীবনে? — এই কথকতাই পড়ুন মহুয়া দাশগুপ্তের লেখা মেট্রো গল্পটিতে। ... ...

ক্রিসমাসের সাজের সঙ্গে পয়েনসেটিয়া গাছের অচ্ছেদ্য সম্মন্ধ। উজ্জ্বল লাল পাতার এই গাছটিতে ডিসেম্বরে ফুল ফোটে। ঠিক যেন একটি লাল তারা প্রতিটি ডালের ওপর বসানো আছে। মেক্সিকোর স্থানীয় গাছ এটি, ঝোপেঝাড়ে জন্মায়, বুনো গাছ। পয়েনসেটিয়া ছাড়া ক্রিসমাসের সজ্জা হবেই না। এই গাছটিকে ঘিরে মেক্সিকোতে একটি উপকথা চালু আছে, লোকের মুখে মুখে ঘোরে। সেই গল্পটি অবলম্বনে এই লেখা। ... ...


নিউজটা ছিল এ বছর সংঘটিত তুলকালাম বন্যার জন্য দায়ি ইঁদুর! ইঁদুরেরা বন্যা রক্ষা বাঁধ কেটে দিয়েছে তাই হুড়মুড় করে জল ঢুকে এলাকার পর এলাকা তলিয়ে গেছে! এরকম একটা ডাহা গাজাখুজে অপবাদের তীব্র প্রতিবাদ এবং বন্যাগ্রস্ত ইঁদুর সম্প্রদায়ের জন্য করনীয় ও ত্রাণ বিষয়ক জরুরী বৈঠকের ডাক দেন ইঁদুর সমাজের প্রধান ধেড়ে ইঁদুর! এবারই প্রথম প্রজাতিগত জাতীয়তার উপর আঘাত পড়ায় ইঁদুর সমাজের সকল দল উপদল গোত্র থেকে প্রতিনিধিরা একত্র হয়েছেন ইঁদুরদের এই আঞ্চলিক সভ্যতা রক্ষার তাগাদায়! ... ...

গাছ হয়ে যাওয়া একটি মেয়ে আর এক আশ্চর্য ভয়ের গল্প ... ...

হিমু এই মন্তরটা পাঠাল ! আমাদের হিমাদ্রী পাল। বললো, - দাদা, সকাল বেলা শুদ্ধ চিত্তে এই মন্ত্র টা তিনবার পাঠ করলে যাবতীয় সমস্যা, পূর্ব জন্মের পাপ, সব ধুয়ে মুছে যাবে আমি কিছুদিন করে দারুণ লাভ পেয়েছি। ... ...

সুমনা আয়নার দিকে অনেকক্ষন ধরে তাকিয়ে ছিল। বাইরে থেকে কিংশুক এসে চেঁচিয়ে উঠলো,"রমা! রমা!"বাড়িতে কাজের লোক বলতে রমাই একা। তাকে স্পেশালি রেখেছিল কিংশুক মা সুমনার দেখাশোনার জন্য। ... ...

সুমাতা তো অনেকেই হয়। কিন্তু কুমাতা হলে? গল্পটা কেমন হবে? ... ...

একটা টি সেট আর একটি মেয়ে!এই নিয়েই কথকতা। ... ...


--- আরে একটা অন্য প্রবলেম হয়েছে। --- কী হল স্যার? শরীর টরির ঠিক আছে তো? --- হ্যাঁ হ্যাঁ সে সব ঠিক আছে। বলছি এই বাজারে বাইরে থেকে কেউ এলে লোকাল লোকেরা ঝামেলা করছে শুনছি। --- হ্যাঁ সে রকম ঘটনা ঘটেছে কিছু। তবে আপনি ভাবছেন কেন? আপনি তো নিজের বাড়িতে ফিরবেন। --- তা তো ফিরব। আসলে প্রবলেমটা অন্য জায়গায়। ব্যাপার হচ্ছে আমার পাড়ায় এক মাতব্বর আছে, চিন্তাটা তাকে নিয়ে। মাস কয়েক আগে পাশের বাড়ির মালীকে ফালতু কারণে চড় থাপ্পড় মেরেছিল। তখন যে দু-চার জন প্রোটেস্ট করেছিল, সুযোগ পেলেই এখন তাদের হ্যারাস করে। --- বুঝলাম। ওই দু-চার জনের মধ্যে আপনিও ছিলেন আর এখন ভয় পাচ্ছেন লোকটা এই সুযোগে আপনার পিছনে লাগবে। --- ঠিক তাই। লোকটার নুইসেন্স ভ্যালু আছে। ঝামেলা পাকাতে ওস্তাদ। আর করোনা ইস্যুতে সঙ্গী পেয়ে যাবারও চান্স রয়েছে। বলছি হোটেলে থাকা যায় না? ১৪ দিন না হয় হোটেলেই থাকলাম। ... ...

মেয়েটি আর তার জুতো! নতুন কিছু বার্তা দেবে কী? ... ...


গল্প আর গল্পকার যখন এক হয়ে জয়, তখন কী কান্ড হতে পারে! ... ...

কয়েকটা নিঃসঙ্গ রেখা, যারা তার অবয়বটুকুকে ফুটিয়ে তুলেছে, তাদের সাথে সংলগ্ন হয়ে একমনে সেলাই করছিল জানলার পাশে বসে; হাতের বইটা মুড়ে আমি বললাম — এত কম আলোয় চোখ ঠেরে ঠেরে সেলাই কোরোনা অনু, চোখ খারাপ হয়ে যাবে। সে তাকাল না আমার দিকে, যেন শুনতে পায়নি, এত বেশি দূরত্বে রয়েছে; তারপর চোখ তুলে হাসল। বলল — বিকেল ফুরিয়ে এল, তুমি হাঁটতে গেলে না? ... ...



হারান যেন এল হড়পা বানের মত। আগল ছিঁড়ে। বাঁধন উপড়ে। রসিক ভেসে গেল সে বানের জলে! বিজলিকে হারান কেশবতী নাচনির গল্প বলে। অত যে বিখ্যাত রসিক বাউরীবন্ধু মাহাত, তাকে ছেড়ে, তার দলকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল না কেশবতী। তবে? বার বার শুনে শুনে মনে বল আসে। তারপর একদিন দুজন মিলে বাসে চেপে কাশীপুর টাউন। পিছনে পড়ে রইল রসিকের পুঁজি হারানোর হাহাকার, আঙ্গুল মটকানি, অভিশাপ। ... ...
