
সপ্তদশ শতাব্দীর শেষভাগেও দুর্গাকে মা রূপে পুজোর প্রচলন ছিল। সেই সময় থেকেই দুর্গা হয়ে ওঠেন একপ্রকার 'গার্ল নেক্সট ডোর' অর্থাৎ পাশের বাড়ির মেয়ে। ইংরেজ শাসনকালে পরিবর্তন এল দুর্গাপুজোয়। দুর্গাপুজো ব্যবহৃত হতে থাকল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। এমনকি ঠাকুরবাড়ির দুর্গাপুজো এর ব্যতিক্রম ছিল না। মুর্শিদাবাদ বা লখনৌ থেকে নাচিয়েরা এসে আসর জমিয়ে গেছেন, ঠাকুরবাড়িতে রয়েছে এমন উদাহরণও। তবে ইংরেজদের চাটুকারিতার উদ্দেশ্যে আয়োজিত দুর্গাপুজোর ইতিহাসে যবনিকা পড়ল ঊনবিংশ শতকের উত্তাল সময়ে। দুর্গা তার চিরাচরিত মাতৃরূপ থেকে হয়ে উঠলেন ইংরেজ বিতাড়নের অন্যতম অস্ত্র। ... ...

ভাবনার মৌলবাদ শুরু হয় কোত্থেকে? ... ...

কিন্তু সবথেকে আশ্চর্য লাগতো এইটা দেখে যে বাকি সব পুজো-পার্বণ এদিক-ওদিক গড়াগড়ি খায়, কিন্তু ওই এক বিশ্বকর্মা পুজো নট-নড়নচড়ন, ফি বচ্ছর ১৭-ই সেপ্টেম্বর বাঁধা। সেই দমদম জংশনের প্ল্যাটফর্মে যেমন সদর্পে ঘোষণা থাকতো, 'সব জ্যোতিষী বারবার, অমৃতলাল একবার!' (বলাই বাহুল্য, অমৃতলালের কেরিয়ার নিয়ে সেই থেকে কিছুটা সংশয় এযাবৎ রয়েই গেছে)। তো এবারের গল্প, থুড়ি, রচনা আমাদের সেই 'নিষ্পাপ' ছোটোবেলার একমাত্র ফিক্সড পয়েন্ট নিয়ে, যার নাম ১৭-ই সেপ্টেম্বরের আকাশ, ধারকাছ দিয়ে গেলে সাবধান, এই বয়সে ভোঁকাট্টা হলে দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষের নয়। ... ...


ঘুড়ি ওড়ানোর সাথে জড়িত নানাবিধ পতনের রঙিন গল্প আমাদের চার পাশে উড়ে বেড়াচ্ছে বহুদিন ধরে। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাত থেকে পড়ে যাওয়া, কেটে যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে পুকুরে পড়ে যাওয়া, অন্যের ছাতে পড়ে থাকা ঘুড়ি চুরি করতে গিয়ে সে বাড়ির মেয়ের প্রেমে পড়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। তবে সে সব নয়, আমার হল না-ওড়ানোর গল্প। ... ...


বিল গেটস এক নতুন সাক্ষাৎকারে বলেছেন, পরের প্যান্ডেমিক বা অতিমারীর জন্যে ভারত প্রস্তুত থাকবে, এবং লক্ষ লক্ষ এম-আরএনএ ভ্যাকসিন ভারতে তৈরী হবে। ... ...


তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯৬৮, ৬৯ আর ৭০ সালে তিনটে বড়ো গল্প লেখেন, তিনটে দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকীতে। আপাতভাবে ভূতের গল্প হলেও, এই ট্রিলজির অনেক স্তর, আর অনেক ক্ষেত্রেই তারা ইউনিক। এই 'ভূতপুরাণ' নিয়েই আমার চিন্তাভাবনা। ... ...


এগারোই সেপ্টেম্বরের কুড়ি বছর উপলক্ষ্যে আমার ব্যক্তিগত অনুভূতি আর অভিজ্ঞতার কথা। দূর থেকে লেখা নয়। একেবারে নিজের জীবনের কথা। লেকচার নয়। মনের কথা। ... ...

সালটা ১৮৪২। কলকাতার বুকে তখন পুরোদমে বেজে চলেছে নবজাগরণের দামামা। প্রতি মুহূর্তে পালটে যাচ্ছে কল্লোলিনী তিলোত্তমার চালচিত্র, বদলে যাচ্ছে শহর কলকাতার আট থেকে আশির রোজকার যাপন। চিৎপুর রোড, যা বর্তমানে পরিচিত রবীন্দ্র সরণি নামে সেই রাস্তা ধরে কিছুদূর হাঁটলেই চোখে পড়ে দ্বারকানাথ ঠাকুরের গলি যা ছিল তৎকালীন কলকাতার বুকে নবজাগরণের কেন্দ্রস্থল। শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি নয়, সেই সময় বাঙালির ব্যবসা-বাণিজ্যেরও অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেছিল এই ঠাকুরবাড়ি। ... ...


সেই ঘনায়মান আঁধারে এক সময় বালুদা এসে বসে ছিল আমার পাশটিতে। নেশা মেশানো নীচু গলায় বলেছিল : দাদাবাবু, আমার বড় সপপন ছিলো লালন মুর্দাফরাশ হবে না। জিন্দা আদমি তুলবে... ইলাজের জন্য হাসপাতাল আনবে এম্বুলেন্স চাপিয়ে। .... হল না। শালা মর্গে ডিউটি পেল -- অ্যানাটমি ঘরেও নয়। সবাই বলে ওখানে পয়সা আছে। ডেড দের গায়ের আংটি-হার ঘুরিয়ে দিলেই হলো। আমি লেকিন হেরে গেলাম দাদাবাবু। ..... মুর্দাফরাশের বেটা ডাক্তার হবে তো ভাবলাম না -- এটেন্ড্যান হবে... এটা তো ভাবা যায় বলুন? লালন তো ইন্টার পাশ ভি করল! তবুও.... "। স্তোকবাক্য শুনিয়েছিলাম বালুদাকে। বলেছিলাম : আরে, লালনের বিয়ে হবে... ছেলেমেয়ে হবে...তাদের ভালোভাবে পড়িয়ো... হয়ত একদিন কেউ ডাক্তারই হবে ! সেদিন যেন জানাতে ভুলোনা দাদা! " বালুদা ম্লান হেসে বলেছিল : দাদাবাবু, আর একটু মানসু নিতেই হবে লেকিন। ... ...

রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ'র প্রয়োজনে স্কুল খোলা একান্ত প্রয়োজন। কিন্তু তাহলে সংক্রমণের ভয় থাকছেই। আমাদের টিকা করণ পরিকল্পনা কিছু বদল আনলে অনেকটা সহজেই কম সময়ে সুরক্ষা পাওয়া যাবে।... ... ...

কৃষক আন্দোলন সম্পর্কে মিডিয়া আর বেশি কিছু কথা বলেনা। মানুষকে ভুলিয়ে দেওয়ার খেলা, দৃষ্টি সরিয়ে দেওয়ার খেলা চলেছে নিরন্তর। এ এক নতুন ধরনের "জার্নালিজম অফ এক্সক্লুশন" -- সুকৌশলে বর্জন করার সাংবাদিকতা। আমার নতুন বই "আপনি কি দেশদ্রোহী?" (RBE, কলকাতা, ২০২১) থেকে এই বিষয়ে একটা ক্ষুদ্র অংশ এখানে পোস্ট করলাম। ... ...

বাবু বিলাসের মধ্যমণি রায় দিলেন : দোয়াতদানি বরফ জলে চুবিয়ে আনা হোক... তারপর সেই বিকচ স্ফটিক-সম দ্রাক্ষারিষ্ট ঢেলে দেওয়া হলো তাতে। যেন বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ জল-বারান্দায় বসা মানুষ জনের শহুরে বোধের মরম ছুঁয়ে গেল ! এলো ইলিশ-কেভিয়ার ! নাহ, সেই Royal Mother Of Pearl এর চামচ দিয়ে নয় -- দু আঙ্গুলের মধ্যে নিয়ে তাকে চেখে দেখার নিদান দিলেন সেই ঋজু-পুরুষ। স্বাদ কোরক গুলি বুঝি এক অজ্ঞাতপূর্ব আশ্লেষে... আবেশে অশেষ হয়ে উঠেছিল সেই প্রথম পরশনে... দরশনেও বটে ! ইলশে গুঁড়ির আনন্দে ততক্ষণে বারান্দার মেহগিনি কাঠের রেলিং সেজে উঠেছে - "রোদ্দুরে রিমঝিম"। সেই মাটির পাত্র যখন স্বাদে -আনন্দে - সুরে আর সুরায় উচ্ছল, লালাদা কেন জানি গেয়ে উঠেছিলেন -- : বেদনায় ভরে গিয়েছে পেয়ালা -- পিয়ো হে পিয়ো। : গান শেষে চোখ মুছে বললেন : : এটা কেন গাইলাম ? ইলিশ মাছের "এলিজি " ! এই মানুষ "কোয়েলের কাছে" লিখবেন না তো কে লিখবে ? ... ...

সর্বজয়া ভৈরবী সুরের সেদিন যে কি সর্বগতা রূপ দেখেছিলাম -- আজ সকালে কেন জানি মনে পড়ে গেল। 'ফেড আউট' হতে চলা স্মৃতিকে অজস্র ধন্যবাদ তার জন্য। ... ...

সম্প্রতি WHO জানিয়েছেন যে ভারত এবং উগান্ডায় নকল কোভিশিল্ড টিকার সন্ধান পাওয়া গেছে। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এক খবর প্রকাশিত হয়েছে। ... ...

ছুঁতে ছুঁতেই মনে হচ্ছে অনেকটা ছুঁয়ে ফেললাম, একটা উনিশ বছর। এই চরাচর এর মতো ছুঁয়ে যাওয়া আমায় একটা পাড়া, শৈশব, বড়ো হওয়া বেঁধে দেয়। যেই পাড়াতে নাগরিকত্ব পেতে পাড়াতুত দাদাদের চোঁখ আমাকে স্বজনের মৃত্যু মনে করায়। তবুও কি সহজেই বেপাড়া গুলো নিজের হয়ে যায়। আসলে সেইসব পাড়ারা বাঁধ মানেনা। তাই এই বসে থাকা বদ্রীদাস টেম্পল রোডেও মাঝে মাঝে চরাচর এসে ধরা দেয় পূর্ণিমার আগের রাতে। আমি দীনেন্দ্র স্ট্রিট, গৌড়িবাড়ী লেন হয়ে এক একটা নতুন পাড়া খুঁজে ফিরি। ... ...