
নগ্নতাকে গিন্সবার্গ বরণ করে নিয়েছিলেন জীবনবোধ হিসেবে। আক্ষরিক অর্থেও যেমন, কবিতায়-শিল্পেও ঠিক তেমন-ই। লিখেছিলেন, “Scribble down your nakedness. Be prepared to stand naked because most often it is this nakedness of the soul that the reader finds most interesting”। সত্যিই তো, নিজেকে সম্পূর্ণ উন্মোচন না করলে সত্যিই কি পড়া যায় প্রত্যেকটি বলিরেখা? পুরোপুরি সৎ হওয়া যায় শিল্পের কাছে? গিনসবার্গ সত্যিসত্যিই বিশ্বাস করতেন, “Candor ends paranoia”! ... ...

মঙ্গলবার সকালে গাড়িতে পেট্রোল ভরলাম ১১৪ টাকা ২২ পয়সা দরে। আজ সকালে দেখলাম কলকাতায় পেট্রোলের লিটার আরও বেড়ে ১১৫ টাকা ১২ পয়সা। খবরের কাগজ বলছে, "এখনও পর্যন্ত এটাই তার সর্বোচ্চ দর"। এই পর্যবেক্ষণ বর্তমান পরিপ্রেক্ষিতে নেহাতই অসার। সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার গলা টিপে দেওয়া হচ্ছে। তবু এই পরিস্থিতেও জনজীবনে মূল্যবৃদ্ধি নিয়ে সোচ্চার প্রতিবাদ টের পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত অস্তিত্ব টিকিয়ে রাখার মরীয়া তাগিদে বিনা প্রশ্নে, বিনা প্রতিবাদে, পরিস্থিতির সঙ্গে আপস করে সব কিছু মেনে নেওয়াই বোধ হয় ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। যে বা যাঁরা এই পরিস্থিতির জাঁতাকলে পড়ে সহ্যের শেষ সীমায় চলে যাচ্ছেন, তাঁরা মর্মান্তিক ভাবে চরম পদক্ষেপ বেছে নিচ্ছেন। সস্তা-গন্ডার দিনকালের কথা পাওয়া যায় সুরসিক যম দত্তের রম্যরচনাতে -- "আশু মুখুজ্জে মহাশয় যখন ভীমনাগের দোকান হইতে রোজ রোজ করিয়া সন্দেশ খাইতে আরম্ভ করেন, তখন সন্দেশের সের চোদ্দ আনা দাঁড়ায় আর এখন?... " সন্দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে তিনি বাঙালির মেধা ও বুদ্ধিবৃত্তির চূড়ান্ত চাঞ্চল্যকর তুলনা করেছেন। তাঁর ভাষাতেই ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক -- "যখন সন্দেশের সের দুই আনা তিন আনা তখন দেশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত জন্মাইয়াছেন, যখন সন্দেশের দর চার আনা ছয় আনা তখন দেশে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ জন্মাইলেন, যখন সন্দেশের সের এক টাকা, দেড় টাকা তখন দেশে সুনীতি চাটুজ্জে, সত্যেন বসু, মেঘনাদ সাহা জন্মাইয়াছেন; যখন সন্দেশের সের দুই টাকা, আড়াই টাকা তখন শ্যামাপ্রসাদ, সুভাষ বসু জন্মাইয়াছেন। আর এখন ছয়, সাত টাকা সের সন্দেশ কয়জনেই খাইবে?...বাঙালি মরিয়া গেল।" ... ...

কর্পোরেট মিডিয়াতে বিশ্লেষণ থাকেনা। আমার সামান্য জ্ঞানবুদ্ধিতে যা মনে হলো, তাই লিখলাম। কারণ, আজ শ্রীলঙ্কা, কাল ভারত ও বাংলা। ... ...

স্যাক্রামেন্টো আর শ্রীলঙ্কা ধরনের ট্র্যাডিশন সমানে চলেছে। এখানে বন্দুকবাজি ও প্রকাশ্য রাস্তায় হত্যা। ওখানে অর্থনৈতিক মহাসঙ্কট এবং অদৃশ্য গণহত্যা। ... ...


যত বেশি যুদ্ধ, তত বেশি এপার্টমেন্ট কমপ্লেক্স। যত বেশি জেল, তত বেশি সল্ট লেকে জমি। সে নোনা হ্রদ বা নিউ টাউন পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। ... ...

এক কালুয়া আর এক কালুয়াকে অস্কার হলিউডে চড় কষিয়েছে। সেই নিয়ে তুলকালাম কাণ্ড। ছি ছি কী লজ্জা! ... ...

ব্যতিক্রম বাদ দিলে মোটামুটি এই হলো আমেরিকা। "উই আর দ্য বেস্ট, এন্ড নো কোয়েশ্চেনস অ্যাস্ক্ড।" ... ...

রামপুরহাট বগটুই বীরভূমের হত্যার রাজনীতি নিয়ে দু একটা ব্যক্তিগত কথা। ... ...

আপাত কঠিন মানুষগুলোও একা একা পথ চলতে চলতে, স্বাবলম্বীতার আড়ালে কোনও কোনও ঘটনায় বড্ড ক্লান্তি অনুভব করে .. কোথাও যেন একটা স্নেহবহূল স্পর্শের চাহিদা সবসময়ই রয়ে যায় তাদের মনের গভীরে... ... ...

ঊনিশশো একাত্তরের মার্চ থেকে আজ এই দুহাজার বাইশ সালের মার্চ পর্যন্ত পৃথিবীতে কতগুলো যুদ্ধ হয়েছে? ... ...

তিনি মধুপ্রিয়। তাঁর পছন্দ নীল। তাই রুপোলি বুটিদার নীল রেশমের কাপড়ের পশ্চাৎপটে সিংহাসনে অধিষ্ঠিত গৌরবর্ণ সুস্মিত দারুবিগ্রহের বুকের কাছে ধরা বাম হাতটিতে মধুর বাটি। হাতের ফাঁকে গোঁজা রয়েছে একটি হল। মাথার উপরে অনন্তনাগের প্রসারিত ফনার নিচে ডান হাতের মুঠিতে ধরা মুষল। তিনি বিষ্ণুর বাহন সর্পরাজ শেষাবতার। তিনি শ্রীকৃষ্ণের দাদা বলদেব। তিনিই তো হলধর কিংবা হলায়ুধ, বলরাম বা সঙ্কর্ষণ অথবা পুরীর মন্দিরে জগন্নাথদেবের পাশে বসা বলভদ্র। তিনি এক তবু অনন্য। বর্ধমানের রায়না থানার বোড়ো গ্রামে দশ হাত উঁচু, চোদ্দটি হাতের অনার্য-পূজিত প্রাচীন বলরাম মন্দির রয়েছে। যার উল্লেখ পাওয়া যায় ধর্মমঙ্গল কাব্যে -- "বোড়ো গ্রামের বলরামে নত কৈনু শির।" উত্তর কলকাতার রাজবল্লভ পাড়ার কাছে 'হারানো বলাই' মন্দিরও আছে। কিন্তু বেলেঘাটার শুঁড়া অঞ্চলে ইতিহাস-প্রসিদ্ধ রাজাবাহাদুরের গৃহদেবতা বলদেব ও শেষজায়া অর্থাৎ রেবতীরানির এই বিশেষ মূর্তি ভূ-ভারতে আর দ্বিতীয়টি নেই। বিভিন্ন মন্দিরে বা পারিবারিক দেবালয়ে রাধা-কৃষ্ণের বিগ্রহ সুপরিচিত ও জনপ্রিয় হলেও বলদেব ও রেবতীরানির ঠাকুরবাড়ি একেবারেই ব্যতিক্রমী। শ্রীকৃষ্ণের দাদা, তাই পরিবারের ভক্তহৃদয়ে এই কুলবিগ্রহের মৌখিক পরিচিতি একান্ত আপনার 'দাদা-বৌদি' হিসেবেই। আর এই দারুবিগ্রহের সঙ্গেই জড়িয়ে রয়েছে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় প্রধান, বাংলার রেনেসাঁসের পুরোধা ব্যক্তিত্ব রাজা রাজেন্দ্রলাল মিত্রের নাম। রবীন্দ্রনাথ 'জীবনস্মৃতি'তে লিখেছিলেন, "রাজেন্দ্রলাল মিত্র সব্যসাচী ছিলেন। তাঁহার সঙ্গে পরিচিত হইয়া আমি ধন্য হইয়াছিলাম। রাজেন্দ্রলালের স্মৃতি আমার মনে যেমন উজ্জ্বল হইয়া বিরাজ করিতেছে, এমন আর কাহারো নহে।" তাঁর দ্বিশতজন্মবার্ষিকী উদযাপন হচ্ছে চলতি বছরেই। ... ...

রবীন্দ্রনাথের গানের হারিয়ে যাওয়া শিল্পীদের কথা ... ...

আসল কথা হল, রামমন্দির হয়ে গেছে। বাবরি মসজিদ নিয়ে কথা বলে না আর কেউ। এবার আমরা যাবো মথুরা। শাহী ইদগা ভেঙে সেই জায়গায় মাখনের হাঁড়ি বসাবো (যদিও মাখন-ইতিবৃত্ত বেন্দাবনের, মথুরায় কেষ্টা পিউবার্টি পেরিয়ে গেছিল)। ইতোমধ্যেই কোর্টে কেস ঠুকে দিয়েছি। জিতে গেলে তো কথাই নেই, না জিতলেও, কে আটকায়? ... ...

ভারতের আদালতে হিজাব নিষিদ্ধ করার নতুন নির্দেশ -- এর বিশ্লেষণ কী? ... ...

এই ভয়ঙ্কর ঘৃণা, হিংসা, যুদ্ধ এবং মিথ্যা প্রোপাগাণ্ডার দিনে, পরিবেশ ও জলবায়ু ধ্বংসের দিনে সাধারণ মানুষ কি লড়াই করতে আদৌ পারবে? না কি ১%'এর নিপীড়নে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে? আমি আমার কথা লিখলাম। ... ...

যুদ্ধের বিগ্রহ এক শ্রেষ্ঠ দেবতা। তিনি তাঁর মায়ায় আর সবকিছুকেই ম্যাজিকের মতো ছায়া করে দিতে পারেন। বা আমাদের ভাষায় বলতে পারেন, হাওয়া। ... ...


কলকাতা বইমেলাতে যেতে পারলাম না। বন্ধুদের পাঠালাম আমার লেখা বইগুলোর প্রাপ্তিস্থান। ... ...

পুতিন একজন স্বৈরাচারী শাসক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ফোঁপরদালালি হিপোক্রিসি। ... ...