
মাঝরাতে ওয়াইফাইয়ের কানেকশন পাওয়ার জন্য ফোন এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে কখন যে ডাইনিং টেবিলের তলে ঢুকে গেছি নিজেও জানিনা। ওয়াইফাই পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবলমাত্র নোটিফিকেশনটা চেক করতে যাবো এমন সময় চাপা আর্তনাদ শুনলাম,-কে!কে ওখানে!!কে!!!আমি জবাব দিলাম না। তবে বুঝতে পারছি মানুষটা আমার খালা। গতকালই বেড়াতে এসেছেন আমাদের বাসায়।জবাব না পেয়ে ইতিমধ্যেই খালা আয়াতুল কুরসি পড়তে শুরু করেছেন। দোয়ার মাঝামাঝি পর্যায়েই ফিট হয়ে মেঝেতে পড়ে গেলেন। তারমধ্যেই টেবি ... ...

ডাক্তার সাহেব গম্ভীর গলায় বললেন, রাহাতের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি একটা চিল্লানি দিয়ে বললাম, না! এ হতে পারে না। ডাক্তার সাহেব! বলে দেন যে এ মিথ্যা।ডাক্তার সাহেব গম্ভীর গলায় বললেন, মিথ্যা না। মাথায় আঘাত পাওয়ার কারণে আপনার স্বামীর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। সরি! আমাদের আর কিছু করার নেই।আমি রাহাতের হাত ধরে বললাম, তুমি আমাকে চিনতে পারছো না! ভালো করে দেখো! মনের চোখ দিয়ে দেখো। আমাদের এতদিনের ভালোবাসা এতদিনের পাশে থাকা মিথ্যা হয়ে যেতে পারে না!রাহাত ... ...

এন আর এস এর ঘটনাটি যে এতটা স্পর্শকাতর ইস্যু হয়ে উঠতে পারল এবং দেখিয়ে দিল হাসপাতালগুলির তথা স্বাস্থ্য পরিষেবার হতশ্রী দশা, নির্দিষ্ট ঘটনাটির পোস্টমর্টেম পেরিয়ে এবার সে নিয়ে নাগরিক সমাজে আলোচনা দরকার।কিন্তু এই আলোচনা কতটা হবে তাই নিয়ে সংশয় আছে। কারণ মধ্যবিত্ত শিক্ষিত সমাজ যারা এই আলোচনা করবেন, তারা তো মেডিক্লেম এর আওতায় প্রাইভেট হাসপাতালে চলে এসেছেন বেশ কিছুদিন হল।মেডিক্লেম পলিসির শর্তাবলী, রি ইমবার্সমেন্ট, ক্যাশলেস ট্রিটমেন্ট এর অ্যাপ্রুভাল - এসবই তো সেখানে মনযোগের বিষয় বস্তু। ... ...

কুশান গুপ্ত'র কবিতা ... ...

সাম্প্রতিক একটি প্রতিবেদন বলছে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আবারও বেড়ে গেছে। এই নিয়ে প্রতিবছর মে মাসে পরপর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে বর্তমানে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ রেকর্ড সংখ্যক। গত মাসে (মে-তে) কার্বন ডাই অক্সাইডের গড় মাত্রা ছিল ৪১৪.৭ পার্টস পার মিলিয়ন। যা গত বছরের ওই সময়ের কার্বন ডাই অক্সাইডের পরিমাণের চেয়ে (৪১১.২ পিপিএম) ৩.৫ পিপিএম বেশি ছিল। আর ১১ই মে, ২০১৯ তারিখে পাওয়া গিয়েছিল বায়ুতে রেকর্ড সংখ্যক কার্বন ডাই অক্সাইড। এই প্রথমবারের মত বাতাসে কার ... ...

রাণী ছিল গাঁয়ের মেয়ে। ছোট্ট। লক্ষ্মী। শান্ত। যেমনটি মেয়েদের হতে হয় আর কি। মানে যেমন হলে লোকে লক্ষ্মী মেয়ে বলে। ধরা যাক তাকে নিয়ে একটা গান বাঁধা হল। ... ...

আজ আমি প্রায় সারাদিন ধরে লিখছি বলা চলে। এরপরও যদি বিপ্লব না হয় আমার কিছু করার নেই। প্রথমেই সেই অমোঘ প্রশ্নের উত্তর দিয়ে ফেলা যাক, যে পর্ব ৬ লেখার পর হপ্তাদুয়েক ঘাপটি মেরে থেকে আজ হঠাৎ ফিরে এসে আমি পর্ব ১০ লিখতে বসলাম কেন! জানিয়ে রাখা যাক যে এসব পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, নিয়তিদেবী করিয়ে নিচ্ছেন। হয়েছে কি, আমি "পর্ব ৭" লিখছিলাম দুপুর থেকে সন্ধ্যে অবধি, সেটা পোস্ট করতে গিয়ে উড়ে গেলো। তারপর ঘন্টাদুয়েক বাদে মনের জোর সংগ্রহ করে এসে "পর্ব ৭ অথবা ৮" নাম দিয়ে লিখতে গেলাম, সেটাও তলিয়ে গেলো সার্ভারের গর্ ... ...

বেশ কয়েক বছর আগের কথা; পলিমার সোসাইটি-র একটা আলোচনাসভায় পলিমারবিজ্ঞানী প্রফেসর অনিল ভৌমিক-এর বক্তৃতার বিষয়বস্তু ছিল ‘আরো বেশি প্লাস্টিক ব্যবহার করুন’। পৃথিবীর নানারকম সমস্যার সমাধানে প্লাস্টিক কিভাবে কার্যকরী হয়ে উঠতে পারে, তা সেই আলোচনায় ব্যাখ্যা করা ছিল। আর গত ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খবরের কাগজ থেকে শুরু করে সেই দিনের যাবতীয় কার্যকলাপের দিকে চোখ রেখে মনে হল পরিবেশ মানে শুধু দূষন আর বিশেষভাবে প্লাস্টিক দূষণ, আর ৫ই জুন আসলে প্লাস্টিক বিরোধি দিবস; তাই সমস্ত আলোচনা-পদক্ষেপ সবই প্লাস্টিক দ ... ...

এখানে ঘরের চাল মাঝে মাঝে রাংতার তৈরি মনে হয়। কেননা ওগুলো নতুন টিনের তৈরি, আর প্রখর রোদে ঢেউখেলানো,কোঁচকানো রাংতার মত ঝকঝকে। পুরো ট্রেণরাস্তা জুড়ে সুপুরি গাছের ফাঁকে ফাঁকে উঁকি দেয় উত্তরবঙ্গের এইসব বসত, চালাঘর। কয়েকমাস আগেও, আর এখনও দেখি ঐ রাংতা ফুঁড়ে ওঠা সরু লম্বা বাঁশের ডগায় উজ্জ্বল কমলা পতাকা। সরু, ত্রিকোণ। ভেতরে লেখা জয় শ্রীরাম। অনেক বাড়িতে। এক সদ্য আলাপিনী, এতো শান্ত, কোমল, উত্তর বঙ্গের প্রকৃতির মতো, জানাল তার বাড়ির পাশে ময়নাঝোড়া, নখ দিয়ে আঁচড়ালেই মাটি চিরে সেখানে কুল ক ... ...

পত্রিকায় বিজ্ঞান নিয়ে লেখালেখি করতাম। এর সুবাদে কিছু পাঠক পেয়ে যাই, যেটাকে বলে একরকম জনপ্রিয়তা, এবং এরই ধারাবাহিকতায় বিজ্ঞান বিষয়ক কয়েকটি বই আমার প্রকাশিত হয়। বইয়ের জনরা হিসেবে ধরলে এগুলি পপ সায়েন্সের বই। বিজ্ঞান নিয়ে আমার আগ্রহ অনেক, সেই আগ্রহ থেকেই এ বিষয়ে লেখালেখির শুরু।হঠাৎ করেই একবার সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যেগুলির ব্যাখ্যা হয়ত পাওয়া যাচ্ছে না, এসবের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিয়ে গল্প লেখার চেষ্টা করি। সে চেষ্টাতেও সফল হই। প্রিয় পাঠকেরা আমার গল্পগুলিকে ভালোভাব ... ...

ঋতুবৃত্তান্ত এক কিস্তিতে শেষ হবার নয়। এতো বহুমাত্রিক তাঁর কাজ যে বারবার দেখি। ফিরে ফিরে দেখি। হয়তো একটু বেশিই সাজানো গোছানো। একটু বেশি মাত্রায় নান্দনিক। সাজের টেবিলে ঠিক যে ফুল থাকলে মানায় তাই থাকে। ঠিকঠাক থাকে পর্দার রং। দেওয়ালে রবীন্দ্রনাথের ছবি চোখ দিয়ে কথা বলে। অধিকাংশ চরিত্র কথা বলেন নিচু স্বরে। পরিশীলিত। মৃদু।সোফিস্টিকেশনের চূড়ান্ত। খাবার টেবিলের আলো থেকে শুরু করে ল্যাম্প শেড, পোশাক, গয়না, কোথাও এতটুকু খুঁত নেই। ঋতুপর্ণর ছবিতে অন্দরসজ্জা। এই নিয়ে একটা প্রবন্ধ হয়। লেখার সুপ্ত ইচ্ছেও আছে। কারণ ওঁর ছবিত ... ...

পরমাণু গল্প মানুষের ক্রমশ সময় নাকি কমে আসছে। সময় কমে আসার সাথে সাথে কথাও ফুরিয়ে আসে। যোগাযোগ, সম্পর্ক, প্রেম, রাগ, দুঃখ, অভিমান প্রকাশের ভাষা সবকিছু এখন ইমোজি নির্ভর। সেই কবেই পৃথিবীটা ছোট হতে হতে স্যাটেলাইট আর বোকা বাক্সতে বন্দী হয়ে গেছিল। এখন এই বন্দীদশা মুঠো ফোনে এসে ঠেকেছে। তাই উপন্যাস, বড় গল্প, ছোট গল্প, অণু গল্প থেকে এই পরমাণু গল্প কিংবা পরমাণু বিস্ফোরণ !!(১) রাজনীতি হ্যালো, শুনতে পাচ্ছিস, আজ রাতে একটা লাশ পড়বে, মিছিলটা রেডি রাখিস। ... ...

একজন মানুষ বাংলার দুর্ভিক্ষে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন, যাঁর বিচলিত হওয়ার বিশেষ কোনো কারণ ছিল না। কিম্বা এভাবেও বলা যেতে পারে, বিচলিত না হয়েও তিনি দিব্যি জীবন কাটিয়ে দিতে পারতেন। ইনি স্টেটসম্যান পত্রিকার তৎকালীন মুখ্য সম্পাদক ইয়ান স্টিফেন্স। আপাদমস্তক রক্ষণশীল ইংরেজ এই মানুষটি ভারতের স্বদেশী আন্দোলনের প্রতি আদৌ সহানুভূতিশীল ছিলেন না। গান্ধীর তিন সপ্তাহব্যাপী অনশনকে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছিলেন; বলেছিলেন-প্রচারের আলোয় আসার উদ্দেশ্যে একজন রাজনীতিবিদের হীন প্রয়াস।এহেন স্ট ... ...

ফেব্রুয়ারী মাস প্রেমের মাস, ভাষারও মাস। শুধুই প্রেমের কুহুতান নয়, "অমর একুশে" ডাক দেয় এ মাসেই। আমার ভায়ের রক্তে রেঙে লাল হয়েছে ঢাকার রাজপথ, অমর একুশেই। হোক না পদ্মার ওপারের গল্প, তবুও বরকতরা তো আমারই ভাই, আমারই রক্ত। যে ভাষার জন্য তাদের আন্দোলন সেটা আমারই মায়ের ভাষা, যে সংস্কৃতির জন্য তাদের লড়াই সেটা আমারই সংস্কৃতি। অনেক লম্বা সে প্রেক্ষাপট। স্বাধীনতা-উত্তর দূর্বল রাষ্ট্রীয় কাঠামো নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্র (পশ্চিম পাকিস্তান) চেয়েছিল "পূর্ব পাকিস্তানের" উপর সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখতে। ... ...

বাংলাভাষায় ‘দীক্ষা’ শব্দটি বড়ই অভাগা। ‘শিক্ষা-দীক্ষা’-র মতো যুগলে ছাড়া সে এককভাবে কানে এলেই কেমন একটা ‘ধম্ম-ধম্ম’ গন্ধ পাওয়া যায়! বেশিরভাগ অভিধানেই শব্দটির অর্থ হিসেবে পাওয়া যায়, ‘হিন্দুধর্মীয় সংস্কারবিশেষ’ বা ‘গুরু কর্তৃক শিষ্যকে বিশেষ কোনো দেবতার মন্ত্র দান’ বা ‘নির্দিষ্ট দেবতার উপাসনায় উপদেশ দান’, ইত্যাদি। এই কথা ঠিক যে, হিন্দুধর্ম্মে শাক্ত, শৈব, বৈষ্ণব, ইত্যাদি বিভিন্ন মতে দীক্ষার প্রচলন আছে। তান্ত্রিক মতে দীক্ষা দুই প্রকারের হয়, ‘বহির্দীক্ষা’ ও ‘অন্তর্দীক্ষা’। পূজা, হোম প্র ... ...

মামাতো ভাই ইমুর নামে প্রায়ই উল্টাপাল্টা কথা শুনি। পাশের বাসার আন্টি প্রায় রোজই আমাকে দেখলেই বলেন, তোমার ভাই এত বেসন কেনে কেন? পাড়ার দোকান থেকে যখনই দেখি বেসন কিনছে। আর বারবার বলে বেসনের দাম এত বাড়াইছেন,আব্বার কাছ থেকে টাকা নেয়াই ঝামেলা। এত বেসন সে কি করে? তোমরা কি ভাজাভুজির ব্যবসা শুরু করেছো?ব্যাপারটা বুঝে নিয়ে আমিও হালকা হেসে উড়িয়ে দেয়ার চেষ্টা করতে করতে বলি,রোজার মাসতো আন্টি! বেসন একটু বেশী লাগে। তাছাড়া আমাদের বাসার সবার চপ,পেঁয়াজু এসব একটু বেশী পছন্দ।কিন্তু ভ ... ...

কিছু টাকা তোলার চেষ্টা কিরছি আমার মামার ক্যানসারের চিকিৎসার জন্য।রোগটি জটিল ও ভীষণ ব্যয় সাপেক্ষ। আর্থিক অসঙ্গতির জন্য প্রথমে সরকারি হাসপাতালে (নীলরতন সরকার মেডিকেল কলেজ) চেষ্টা করা হয়রছিল কিন্তু রোগীর শারীরিক অবস্থা ভাল না হওয়ায় আমরা বাধ্য হয়ে নিউটাউন টাটা মেমোরিয়াল হসপিটালের দ্বারস্থ হয়।ওনারা যা এস্টিমেট দিয়েছেন তাতে চিকিৎসার খরচ প্রায় ৫ লাখ(সমস্ত মেডিকেল চেকআপ, সিটিস্ক্যান, এম আর আই যা এস্টিমেশনের মধ্যে ধরা নেই)এখনো অবধি আমরা সমস্ত রকম ব্লাড টেস্ট, সিটি স্ক্যান এম আর আই, কোলনস্ ... ...

৩৪ বছরের বাম শাসনে অত্যাচার ছিল। সরকারী অব্যবস্থা ছিল। স্বজন পোষণ ছিল। লোকাল কমিটির একচ্ছত্র ক্ষমতা ছিল। সামান্য আড়াল রেখে তোলাবাজিও ছিল। এমন কি আর্থিক কেলেঙ্কারীও ছিল। একজন সিপিএম কর্মী সমর্থক হিসাবে এ কথা অস্বীকার করার উপায় নেই। এগুলো জেনেই মাঠে নেমেছি।৩৪ বছরের পালা শেষ হবার পরে আরো আট বছর কেটে গেছে। উপরিউক্ত প্রত্যেকটা সমস্যা এখনো শুধু আছে তাই নয়, শাখাপ্রশাখা বিস্তার করে এমন জাঁকিয়ে বসেছে, মাঝে মাঝে মনে হয় যেন তারাই শুধু আছে। সেটাও সত্যি নয়, বর্তমান সরকারেরও কিছু ভাল দিক আছে, বিরোধী ... ...

আপনাকে কিছু কথা বলার আছে। এটা সেই সময় যখন "গণশত্রু" পাঁচবার দেখা হয়ে গেছে। কিন্তু খুব কষ্ট হচ্ছে দেখে। হাঁসফাঁস লাগছে। সত্যজিত তখন স্বাস্থ্যজনিত কারনে আউটডোর শুটিং বন্ধ করে দিয়েছেন। বাড়িতে অতিথি আসামাত্র ডাক্তার গৃহিণী বলছেন,"আপনি চা খাবেন তো?" অতিথি তখনও দোরগোড়ায় দাঁড়িয়ে। খবরের কাগজের সম্পাদককে আনন্দিত চিত্তে বলছেন, "আমার মেয়ে একটা স্কুলে চাকরি করে।রমেশের সঙ্গে বিয়েটা হয়ে গেলে অবশ্য চাকরিটা ছেড়ে দেবে।" এতে কারুর কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। ডাক্তার স্ত্রীকে জিজ্ঞেস ... ...

ফেক আইডিতে সুন্দর একটা মেয়ের ছবি প্রোফাইলে দিয়ে বরকে নক দিলাম। "কেমন আছেন? আপনি আমার রিকোয়েস্ট এক্সেপ্ট করছেন না কেন?"ঘন্টাখানেক পর রিপ্লাই পেলাম,"আসলে এই আইডিতে একটু সমস্যা আছে,এটাতে সব ফ্যামিলি মেম্বার! বাইরের মেয়ে দেখলে রাগ করে। আপনি আমার ফেক আইডিতে রিকোয়েস্ট দিতে পারেন!''আমি আঁতকে উঠলাম। দুঃখী চোখে মোবাইলের স্ক্রিনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম,-আপনার ফেক আইডির লিংক দেন।সে লিংক পাঠালো। আইডি নেম, এলোন বয় শিহাব! প্রোফাইলে ... ...