
শ্রী মহেশ প্রসাদ ভার্মাকে চেনেন? ... এই নামে না-ও চিনতে পারেন, কিন্তু মহাঋষি মহেশ যোগী বললে এক্ষুনি চিনতে পারবেন। জীবদ্দশায় তাঁর বিপুল ভ্রমণ, জীবনদর্শন ও কীর্তিকলাপের ডিটেইল খবরাখবর হয় তো আমরা উন্নাসিক তর্কপ্রিয় বাঙালিরা রাখি না, মোটামুটি তাঁকে এই জন্যেই চিনি যে, তিনি পপ গ্রুপ বীট্লসদের ধর্মগুরু ছিলেন, মানে বীটল্সদের শিষ্যত্বই তাঁকে বেশি খ্যাতি এনে দিয়েছিল, আর এ মাসের পাঁচ তারিখে তিনি ইহলোক ত্যাগ করেছেন। ... ...

সেজকাকা চটে লাল। দোষের মধ্যে আমার বোনটি গুনগুন করছিল কলেজ-সোশ্যালে শোনা গান,-----"" যেখানেতে ঘটে যত অনিস্টি, সকলের মূলে কমিউনিস্টি,,। ব্যস, শুরু হয়ে গেল লেকচার। ---""না হয় দিনকাল কিছু পাল্টেছে, বাজার আজ ভগবান হয়েছে, তা'বলে নতুন জেনারেশান এইসব আজেবাজে গান গাইবে আর আমাদের শুনতে হবে! '' পুরনো দিনের পার্টি মেম্বার আমার কাকাকে বোঝানো মুশকিল যে এটা আসলে অন্নদাশংকর রায়ের বিখ্যাত ছড়া, আর সুর দিয়েছেন বিখ্যাত গণশিল্পী অজিত পান্ডে। বোন আমার দিকে করুণ চোখে তাকায়-- রেজিস্টার্ড বক্বক্ করনেওলা দাদাটির ওপর তার অনেক ভরসা। দাদা নিশ্চয় কিছু উল্টোপাল্টা যুক্তি-কুযুক্তি দিয়ে বাবাকে চুপ করাবে। ... ...

শখ বা হবি তো অনেকেরই অনেক রকমের থাকে, নিজের পড়াশোনা, চাকরি বাকরির বাইরে। লিস্টি করতে গেলে হেজে যাব, কিন্তু রাজনীতি কখনও কারুর হবি হয়, শুনেছেন কখনও? সেদিন আপিসের তরফে একটা ভাটের সফ্ট স্কিলের ট্রেনিং প্রোগ্রাম ছিল। কর্পোরেট আপিস তো, তাই ভেনুগুলো বড় বড় হোটেলে হয়। এটা ছিল দিল্লির পার্ক হোটেলে। ... ...

সেই যে রাজা মন্ত্রীর জামায় গন্ধ পেয়েছিলেন, সেই গন্ধ বিচার করতে সাহস করে কেউ এগিয়ে আসে নি, শের পালোয়ান ভীমসিং থেকে রাজার শালা চন্দ্রকেতু, সকলেই নিজ নিজ নাক এই বিচারে গলাতে অস্বীকার করেছিলেন। শেষমেশ ভাগ্যিস নবতিপর বৃদ্ধ নাজির হাজির ছিলেন, তাই সে যাত্রা শেষরক্ষা হয়েছিল। কিন্তু মজার কবিতাতেই শুধু নয়, গন্ধের ক্ষমতা আসলে মোটেই হেলাফেলা করার মত নয়। জীবনসঙ্গী / সঙ্গিনী বাছার ক্ষেত্রেও গন্ধবিচার যথেষ্ট প্রাসঙ্গিক। ক্লেইম করছে একটি ডেটিং ওয়েবসাইট, সঙ্গী নির্বাচনের চাবিকাঠি নাকি আসলে লুকিয়ে আছে গায়ের গন্ধে। মেয়েরা পছন্দ করে সেই ছেলেদের, যাদের গায়ের গন্ধ তাদের নিজেদের গায়ের গন্ধের থেকে সবচেয়ে বেশি আলাদা। অ্যান্ড ভাইসি ভার্সা। ... ...

কিছুদিন আগে মঙ্গল গ্রহের ধূসর প্রান্তরে একলা এক নারীকে দেখে যারা উৎফুল্ল হয়েছিলেন, তাদের জন্য একটা সুখবর আছে। কিছুদিন অপেক্ষা করলেই তাঁরা হয়তো দেখতে পাবেন কোনো এক বিশাল UFO বা স্পেসশিপ এসে থামলো তাঁদের বাড়ির সামনে, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো ভিনগ্রহবাসী নারীরা, গান গাইতে গাইতে। হয়তো তখন ভিনগ্রহবাসীদের কন্ঠে থাকবে Now let me hold your hand, I want to hold your hand। খুব অদ্ভুত লাগছে তো শুনতে? যদিও আজ শুক্রবারের রাত্রি, তবুও এই খবরটা আমি এখন লিখছি খুব ঠান্ডা মাথায়। আসলে সদ্য পাওয়া খবরে জানা গেছে যে NASA এইবারে মহাকাশে বীটল্সদের দের গান বাজাবে। ... ...

প্রেম করার, প্রেমে পড়ার আগে পড়ে ফেলুন এই বিশ্বপ্রেমের গাইডবুক। জেনে নিন, কি করবেন, কি করবেন না। সংযম অভ্যাস করুন - প্রেম করবেন পরে। আগে ইন্দ্রিয় জয় করুন, সংযমী হন। স্মরণে রাখবেন স্বয়ং কবিগুরু বৌকে ভাই (ছুটি) বলে ডেকে গেছেন। জাতির পিতা নেহাৎই এমনি-এমনি পিতা হওয়া যায়না বলে কষ্টেশিষ্টে একটু চুপচাপ ফুলে ছাপ দিয়েই আজীবন সংযম প্র্যাকটিস করেছেন। ভুলবেন না আমরা জাতির পিতার সন্তান, কবিগুরু আমাদের ধ্রুবতারা, ব্রহ্মচর্য আমাদের রক্তে। সতত: বিপ্লব বলতে বাতেলা বুঝবেন আর প্রেম বলতে ব্রহ্মচর্য। ... ...

কাদাখোঁচা পাখী দেখেছেন তো সকলেই। ছোট্টবেলায় ভাবতাম সত্যি হয়তো এরা কাদামাটি খায় ক্ষিদে পেলে। পরে জেনেছিলাম যে এরা নরম কাদামাটি খুঁড়ে পোকামাকড় বার করে খায়। আচ্ছা সত্যি কি এমন কোনো প্রাণী জীবজগতে আছে যারা কাদামাটি খেয়ে জীবন কাটায়? নাহ, এর উত্তর খোঁজার জন্য গুগল খুলে বসতে হবে না, এমনকি আফ্রিকার কোনো এক গভীর জঙ্গলের কোনো এক নাম না জানা প্রাণীর কথাও ভাবতে হবে না। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে এক ছোট্ট দেশ আছে হাইতি নামে। সেই দেশের অজস্র মানুষ আপাতত মাটি আর কাদা খেয়েই দু' বেলা নিজেদের পেট ভরাচ্ছেন। ... ...

সম্প্রতি হাতে এলো আফ্রিকার ছোটগল্পের একটি সংকলন। বেশ পুরোনো বই, ১৯৭১ সাল নাগাদ প্রথম সংস্করণ প্রকাশিত হয়। আগে বলে নেওয়া যাক কি কি নেই আকিনতোলা কোলের একাত্তর পাতার এই গল্প সংকলনে। গল্পগুলোর সঠিক রচনাকাল দেওয়া নেই, প্রকাশকের কোন বক্তব্য নেই, লেখকের নিজের লেখা যৎসামান্য ভূমিকা দিয়েই সংক্ষেপে কাজ সেরে ফেলা হয়েছে। শুরুটা যেমন হঠাৎ করে, শেষটাও সেরকম। গল্পের শেষে কোন টীকা নেই, বইয়ের শেষে নেই কোন সূচক বা লেখক পরিচিতি। প্রসঙ্গত:, অগোছালো এই বইটি প্রকাশিত হয় Vantage Press থেকে। ... ...

মানুষকে বেঁচে থাকতে গেলে, এমনকি মরতে হলেও দুটি শব্দ বলা বা না বলার নিয়ম শিখতে হয়- হ্যাঁ এবং না। প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই একই নিয়ম। আমরা যে দুটি প্রতিষ্ঠানের সাথে সবথেকে বেশি পরিচিত, অর্থাৎ, রাষ্ট্র ও বাজার- উভয়ই স্বধর্ম বজায় রাখে কিছু কাজে "হ্যাঁ" করে ও কিছু কাজে "না" করে। কয়েক দশক হল এই দুই বৃহৎ প্রতিষ্ঠানের বাইরে আরও একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার নাম সিভিল সোসাইটি। খুব বেশি না ঘেঁটে এইটুকু বলা যায় যে রাষ্ট্র ও বাজার মিলে মানবসমাজের সব জরুরী কাজগুলো সেরে ফেলতে পরছে না দেখে মানবসমাজ কিঞ্চিৎ স্বালম্বনের প্রতিজ্ঞা নিয়ে ঠিক করেছে যে কিছু কাজ নিজেরাই সেরে ফেলা যাক। ... ...

যতই কালো রঙে বাঙালী পাত্রদের আপত্তি থাক, জগৎ জুড়ে কিন্তু কালো রঙ নিয়ে চিন্তা ভাবনার শেষ নেই। কবিরা কালো রঙে হরিণের চোখ দেখেন, আবার বিজ্ঞানীরা কালো রঙে ব্ল্যাক হোল খোঁজেন। তো সেই কৃষ্ণ জগতে, কিছুদিন আগেই ঘটে গেছে এক নতুন ঘটনা। নিউ ইয়র্কের Rensselaer Polytechnic Institute এর দুজন গবেষক বানিয়ে ফেলেছেন পৃথিবীর সবচেয়ে কালো বস্তু। গবেষকদের দাবী তাঁদের বানানো এই বস্তুটি ৯৯.৯% আলো শোষণ করে নেয়। বহুদিন ধরেই বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন সম্পুর্ণ কালো কোনো বস্তু তৈরি করতে। সম্পুর্ণ কালো বলতে বোঝায় এমন এক বস্তু যা ১০০% আলোই শোষণ করে নেবে। ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী অজয়ন এবং শন-ইউ লিনের তৈরী কালো বস্তুটি কিন্তু সেই লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছে। ... ...

জীবনের যেকোনো ক্ষেত্রেই ধারাবাহিকতা খুবই প্রশংসনীয় গুণ। রাহুল দ্রাবিড় যেমন ক্রিকেটদুনিয়ায় ধারাবাহিকতার জন্য বিখ্যাত, রাজনৈতিক নেতারা যেমন ডিগবাজী, দুর্নীতি ও আলটপকা মন্তব্যের জন্য, তেমনি আমরা, যারা এমনিতে সাদা ও সিধে (মানে কালো ও বাঁকাদের মোটেই পছন্দ করি না), শ্রমজীবী ( মানে কিনা, অন্যের শ্রমের ওপর নির্ভর করে থাকি), এবং অতীব সাধারণ ( বিনয়টা লক্ষ্য করুন) মানুষ ( বায়োলজিকালি) বলে নিজেদের পরিচয় দিয়ে থাকি তাদেরও কিছু কিছু ব্যাপারে ধারাবাহিকতা অসাধারণ পর্যায়ে চলে যায়। ... ...

ইয়োর অনার, আমি সত্যি কথাই বলব। আমি তো আর কম দেখলাম না, স্যার, জগতটা যদি ঠিকঠাক দেখেন আপনার ঘেন্না করবে স্যার! এভাবে বেঁচে থাকাও অন্যায়। বাপ ফাপ জানি না কিন্তু যা কিছু করছি তাতে তো কিছু সুবিধার বুঝছি না। আজ আমাদের মানুষ মরছে কাল ওদের। আচ্ছা স্যার আমাদের তোমাদের কী? মানুষের ভাগ বাটোয়ারা সেসব তো হত স্যার মিশরে, হলিউডের ফিল্মে। লোহার শিকলের ঝনঝন শব্দ, মানুষ মরুভূমির বুকে পাথর টেনে আনছে, পিরামিড তৈরি হচ্ছে। ... ...

একটা ধারণা রয়েছে যে "ওপেন সোর্স কোডের প্রতিটা লাইন যেহেতু সকলের সামনে খোলা পাতা, তাই এই সফটওয়্যার ভেঙে ঢোকাও সহজ'। ধরা যাক ওপেন সোর্স ওয়ার্ড-প্রসেসর "ওপেন অফিস'-এ তৈরী করা একটা ডকুমেন্ট। ডকুমেন্টটা আপনি সুরক্ষিত করতে চান - অর্থাৎ অন্য কেউ যাতে খুলে পড়তে না পারে - হয়তো আপনার ইনকাম ট্যাক্সের গোপন কথা, বা গোপন ডায়েরী - তো, এর সহজ উপায় হল পাসওয়ার্ড প্রোটেকশন রাখা, আপনি তাই করলেন। ... ...

প্রণম্য পাঠক, এই মুহূর্তে আপনি বাহিরে আসিলেন, মোবাইল বোতামে মৃদু চাপ দিলেন, ভূগর্ভ হইতে কামোদ্দীপক আশ্চর্য স্লিক শকট অনুগত ভৃত্যের মত আপনার সম্মুখে গরুড়সদৃশ করজোড় ভঙ্গিতে একরূপ উদয় হইল বলিয়া-- এই সমস্তই আমি জ্ঞাত আছি। আপনার জিহ্বা নাচিতেছে প্রশ্ন করিবার নিমিত্ত, অজস্র প্রশ্নে সজ্জিত আপনার যোদ্ধ্বৃবেশ-- ইহাও আমি বিলক্ষণ অবগত। তবে, এখনকারটি হইল, "কে বে তুই?' অর্থাৎ, আমি কে? বলিবার কথা, এই প্রশ্নটি এক অনন্তকে টানিয়া আনে এবং মনুষ্য প্রজাতিকে নানাভাবে বিড়ম্বিত করে। ... ...

গ্রামের নাম ছোট দেওয়ান পাড়া বললে কেউ চিনবে না, "ঠাউর বাড়িত যামু' বললে সাত মাইল দূরের ঐ মহকুমা শহর ব্রাহ্মণবাড়িয়ার যে কেউ তোমাকে নরাইল থানার ছোট দেওয়ান পাড়া গ্রামের ঐ ঠাকুর বাড়িতে যাওয়ার রাস্তা বাৎলে দেবে, হাতে সময় থাকলে পৌঁছেও দেবে। এমনই তাঁদের প্রভাব ও প্রতিপত্তি। সেই গ্রামের নাম ছোট দেওয়ান পাড়া আর সেই ঠাকুর বাড়ির ঠাকুর আব্দুল গাফ্ফারের কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে সে সব কিস্সা কিন্তু গল্পকথা নয়। ... ...

আমার দাঁতে অনেকটা জীবন জড়িয়ে গেছে। জার্মান শেফার্ড জিভ ইচ্ছে মত ক্লান্ত হয়। ঐ সব ফাঁকফোকর ঘুরে 'তাড়ানো তাড়ানো' পরিচ্ছেদ গুলোতে চরম ক্লান্তি ওর। অন্য সময়ে ওকে ভার্মিয়ের বলে ডাকতেও ইচ্ছে করে কোনো কোনো দিন। ভালোই। গুঁড়ো গুঁড়ো না তাড়ানো জীবন অনেক ক্ষণ ধরে জিভের আঁচে দমপুখ্ত,'চাওয়াদের' ঝিকমিকে সব চে ভালো বাসাটা থেকে আখরোট-বাসরে সেঁধিয়ে যায়। রোজ রোজ। অহনের সব বেলাগুলো, বার্ষিকগতির রাস্তায় পড়ে পাওয়া ঋতুরা,আমার শৈশব,কৈশোর,আমার প্রৌঢ়ত্ব,ইন্তেকাল,একমাত্র ওই টের পায়। জিভটা। আমার ভার্মিয়ের। ... ...

রাতের চন্দ্রাহত জানালায় একফালি নরম কলজে রেখে এসেছি। জানালা বন্ধ করেছি ঠিকঠাক। এখন ভোরের অপেক্ষায় অ্যাশট্রে জ্বলছে নিভছে। জানলায় রেখে আসা কলজের টুকরোটায় আমার ইতিহাস কতখানি মিশে আছে, আর কতখানি তাতে এ শহরের স্বাদ- গন্ধ- রং, তা জানি না। শুধু মনে পড়ে জেসিকা আমাকে বলেছিল- সাধারণ মেয়েরা ভাল থাকে, খারাপ থাকে। ডাইনিরা শুধু জেগে থাকে। চিরকাল। অনন্তকাল। ... ...

নিরালম্বের বাবা বৃকোদর ইংরেজ জমানার ফাঁসু¤ড়ে। সন্ধ্যেবেলা একশো ওয়াট বালেÄর নীচে ম হ'য়ে বসে থাকেন। চা-মু¢ড় খান। আর মাঝে মাঝে "হুম' শব্দে আওয়াজ ছাড়েন। হয়তো এই ¢ন¢খল সংসারকে বু¢ঝয়ে দেন -- "আ¢ম আ¢ছ'। আছেন তো বটেই। বদহজম, বদরাগ আর বদন¢সব -- এই ¢তন ¢নয়ে ¢ত¢ন রী¢তমত আছেন। বদহজমের জন্যে পাড়ার হো¢মওপাথের স® প্রায়ই আলোচনা হয়। "এখনকার স¢ব্জ পর্যন্ত... বুঝলে ডাক্তার। এখনকার স¢ব্জ পর্যন্ত যেন কেমন ¢বষাক্ত হ'য়ে গেছে। তখন ক¥মড়ো খেলে... বুঝলে ডাক্তার ("বুঝলে ডাক্তার'টা তাঁর কথার মাত্রা)।' ... ...

ট্যাংকের শৈশব কেটেছে প্রথম বিশ্বযুদ্ধে। একটা ট্যাংক বনাম ট্যাংক লড়াই ও হয়েছিলো কামব্রাইতে - কিন্তু সেটা নেহাৎই অ্যাকাডেমিক। যুদ্ধ নয়, যুদ্ধের মহড়া। আর নাৎসি বাহিনী পোল্যান্ড আক্রমন করে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অফিসিয়াল খাতা খুলল ১৯৩৯ সালে। এই অন্তর্বর্তী একুশ বছরে ট্যাংক নিয়ে কিছুটা চিন্তা ভাবনা হয়েছিলো। ... ...

সমাজতন্ত্র সংকটে। আজ আর এই নিয়ে কোনো বিতর্ক নেই। একদিন ছিলো। কিন্ত অন্য একটা বিতর্ক আছে - আবার নেইও বটে। সংকটের শুরু কোথায়? বির্পযস্ত সমাজতন্ত্রের তলায় চাপা থাকা এই বিতর্ক খুঁড়ে আনা যাক। পুরোনো কাসুন্দি নেহাৎ খারাপ কিছু নয়। ... ...