
পেটরোগা বাঙালীরা যেখানে সারাদিন গ্যাস অম্বলের ওষুধ পকেটে নিয়ে দিন কাটান সেখানে কেউ যদি দুবেলা পাথর চিবিয়ে খাবার কথা বলেন, তাহলে বাঙালী তো তাকে মহাপুরুষ বলে ধরে নেবেই। গল্প উপন্যাসে এইসব মহাপুরুষদের কথা মাঝে মাঝে আমরা শুনেওছি। তবে এতদিনে মনে হয় সেই সব মহাপুরুষদের চোখে দেখার সৌভাগ্য হবে আমাদের। যদিও এনারা কেউ মহাপুরুষ নন, বরং মহানারী বলা যায় এঁদেরকে। সকাল বিকেল পাথর চিবিয়ে খান এঁরা। তবে এই পাথরে দাঁত ভাঙেনা। ... ...

মেহিকো দেশে যে কল্পগাথাটি প্রচলিত আছে : তখন কেহই ছিলো না ........ সন্ধ্যামুখীন সীসারঙের আকাশ আর বুনো ঘাসঝোপ ঘিরে না জোনাকিপোকা, না ঝিঁঝিপোকা। রোগা নদীটির নাবাল জমিতে নেই বুনো কুকুর-পরিবার ও তাদের তন্ময় হলুদ চোখ, ক্যাকটাস-ঝোপের গর্তে নেই সাবলীল সাপ। নিস্পন্দ অন্ধকারের দিকে পাশ ফিরে তাকানো বৃক্ষশাখায় নেই একটিও ঘুমন্ত কাক। এমনই প্রাণীশূন্য সন্ধ্যাবাতাস স্পর্শ করে সামনে এসে দাঁড়ায় এক জরতী স্ত্রী-মূর্তি। কোঁচড় হাতড়ে সে বার করে কয়েকটি অস্থি-অবশেষ। সেগুলো সে মাটিতে সাজায়,মন্ত্র পড়ে, চিত্ত অভিনিবেশ করে সৃজন প্রক্রিয়ায়। ... ...

আমরা, মানে মানুষরা একে অপরকে চিনি মুখ দিয়ে। বিভিন্ন লোকের মুখ এবং ধরা যাক হাতের ছবি মেলাতে বললে কিন্তু বেশ মুশকিলেই পড়ব। আরও মুশকিলে পড়ব যদি হাতের বদলে যেসব অঙ্গপ্রত্যঙ্গ পোশাকে ঢাকা থাকে সেইসব অঙ্গপ্রত্যঙ্গ মেলাতে দেওয়া হয়। কিন্তু শিম্পাঞ্জীরা অবলীলাক্রমে মিলিয়ে দিতে পারে মুখের সাথে পশ্চাৎদেশ বা যৌনাঙ্গ। সম্প্রতি "অ্যাডভান্স সায়েন্স লেটার" নামক জার্নালে এমনই একটি পরীক্ষার কথা বলা হয়েছে। এই পরীক্ষায় বেশ কিছু শিম্পাঞ্জীকে তার সাথীদের পশ্চাৎদেশ এবং যৌনাঙ্গের ছবির সাথে সাথে মুখের ছবি দেখানো হয় এবং শিম্পাঞ্জীরা সহজেই মিলিয়ে দেয় বন্ধুদের যৌনাঙ্গ এবং পশ্চাৎদেশের সাথে মুখ। ... ...

বাংলায় বলে প্রজাতন্ত্র দিবস, কিংবা সাধারণতন্ত্র দিবস, দূরদর্শনপ্রচারিত হিন্দি মাধ্যমে এরই নাম গণতন্ত্র দিবস। শুদ্ধ হিন্দিতে মূর্ধণ্য ণ-টা একেবারে মূর্ধণ্য ণ-য়ের মতই উচ্চারণ হবে, খানিকটা "ড়ঁ' ঘেঁষা। গড়ঁতন্ত্র দিবস। ... ...

মিশিগানের সেই দম্পতিকে মনে আছে তো? এই গেল সপ্তাহেই যাদের খবর বেরিয়েছিল? আমেরিকায় রিয়েল এস্টেটের বাজার এখন বেশ মন্দা যাচ্ছে, বাড়ি বেচা-টেচা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে দিন-কে-দিন। তো গেরি আর সিন্ডি মান তাঁদের বাড়ি বেচার এক অভিনব প্ল্যান বের করেছিলেন। পুতুলের বাড়ী বিক্রী করতে চেয়েছিলেন এক লাখ উনসত্তর হাজার ডলারে, সাথে নিজেদের বাড়ি ফ্রি। আসলে নিজেদের বাড়িটাই বেচা উদ্দেশ্য ছিল, কিন্তু খদ্দের জুটছিল না। তা, এই পুতুলের বাড়ীর সাথে আসল বাড়ীটি বেচার ফান্ডা তো মার্কেটে হু-হু করে ছড়িয়ে গেছে, তাঁদের বাড়িটা ইন্টারনেট আর মিডিয়ার কল্যাণে রাতারাতি বেশ বিখ্যাত হয়ে গেছে। এইমাত্র খবর পাওয়া গেল, তাঁদের বাড়ি কেনার লোক পাওয়া গেছে। আরও ভালো খবর, সেই ক্রেতা কেবল মূল বাড়িটাই কিনছেন, পুতুলের বাড়ীতে তিনি হাতও লাগাচ্ছেন না। ... ...

দিল্লি অতি খাজা জায়গা .... সেই কবে কোন বিস্মৃত অতীতে অর্ণব চ্যাটার্জি অ্যালিয়াস ন্যাবা চিঠিতে লিখে সাবধান করেছিল তার প্রিয় বন্ধু আসমা চৌধুরি জয়িতা, ওরফে জয়ি-কে। তা, কে কার কথা শোনে! এই যুগে ভালো কথার কে-ই বা দাম দেয়, কে-ই বা শোনে। গ্যাঁড়ারই বা অতএব, শোনার কী দায় পড়েছে! একবিংশ শতাব্দী ঝক্কাস করে এসে পড়েছে তার স্লোডাউন সমেত, ওয়াইটুকে-র ম্যাজিক তখন একেবারে গায়ব-ইট'স গন-চলে গেছে কেস, তখন গ্যাঁড়ার দিব্যদৃষ্টি খুলে গেল, একেবারে পোষ্কারভাবে গ্যাঁড়া বুঝতে পারল জীবনের সমস্ত সাফল্য দিল্লিতেই মিলবে। ভুবনেশ্বরে নয়, বাড়ির পাশে কলকাতাতে তো নয়ই, প্রেমিকাকে বিয়ে করে শুরু থেকে পাশে পেতে হলে দিল্লিই একমাত্র সম্ভাব্য ডেস্টিনেশন। ... ...

বাদ্যযন্ত্রের অভাব? সঙ্গীতে বৈচিত্র্য চান? একঘেয়েমি কাটাতে, বা সম্পূর্ণ মৌলিক ঘরানা শুরু করতে চাইলে জাপানের জো মাসাওকে দেখে অনুপ্রাণিত হতে পারেন। কুড়ি বছর বয়স থেকে মি: মাসাও বেলচা বাজান। গত ডিসেম্বরে ""বিশ্ব বেলচাবাদ্য প্রতিযোগিতা""য় (এই প্রথম এমন প্রতিযোগিতা হলো) বিজয়ী হওয়ার পর থেকে ৬৬ বর্ষীয় জো'র জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। প্রতিযোগিতায় ৪০ জন অংশ নিয়েছিলেন। ... ...

দেশে ফিরছেন? কলকাতায়? অনেককাল বিদেশে আছেন কি? এই ধরেন আট-দশ-বারো বছর? একা না দোকা? নাকি পোঁটলা-পুঁটলি, থুড়ি ছানা-পোনাও আছে? তাইলে পড়ুন ভাট প্রকাশনী থেকে সদ্য প্রকাশিত "দেশে ফেরা ফর ডামিজ' - অনিশ্চয়তা থেকে মুক্তি পান, জেনে নিন কি কি আপনার জন্যে অপেক্ষা করে আছে, কোথায় কখন কি করবেন এবং করবেন না। এই বই এক কথায় আপনাকে তৈরী করে দেবে দেশে পা রাখার জন্যে। ... ...

সবাই জানে দুটো বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব হচ্ছে সরলরৈখিক। তাই বলা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার সময় সরলরৈখিক পথে চললেই সবথেকে কম এনার্জী খরচ হবে। কিন্তু পাহাড়ে চড়ার সময় গল্পটাই অন্যরকম। পাহাড়ে চড়তে আমাদের শরীরের ক্রিয়াকলাপ, বা এনার্জী খরচ করার পদ্ধতি সম্পূর্ণ বদলে যায়। চড়াই ওঠার সময় এমন এক একটা মোড় আসে যেখানে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করা "মেটাবলিকালি" অনেক বেশি খরচ সাপেক্ষ। তাই আমরা এঁকেবেঁকে চলে কমিয়ে নিই কষ্ট। ... ...

কয়েকদিন বাজারের দাম এত বেড়ে গিয়েছিল যে নাভিশ্বাস উঠছিল সংসার চালাতে। মাঝে ভেবেছিলাম সংসার থেকে পালাব, সাধনসঙ্গিনী জোগাড়ও করে ফেলেছিলাম কিন্তু সে পে স্লিপ দেখতে চেয়ে বসল। তা দেখালাম কিন্তু দেখে বলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যায় মাইনে না পেলে আমি তোমার সাধন সঙ্গিনী হব না। মাইনে জিজ্ঞেস করা অপরাধ কিনা, আমি সে সব জটিল প্রশ্ন যাইনি। চুপচাপ চেপে গেছি। ঘরে ফিরে আবার পুরোনো খেলা শুরু করে দিয়েছি, আদিখ্যেতার চরম নিদর্শন অনেকটা প্যাঁচা কহে প্যাঁচানি, খাসা তোর চেঁচানি স্টাইলে। বৌ বলছে, তুমি কী ভাল, আমি ততোধিক চেঁচিয়ে বলছি, তুমি ভালোরও ভালো। ... ...

সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার দেশ। বলাবাহুল্য, অত্যন্ত গরীব দেশ। ১৯৯১ থেকে ২০০২ অবধি গৃহযুদ্ধে বিধ্বস্ত এই দেশের অন্যতম প্রধান শহর ফ্রিটাউন থেকে সুইডেনের এক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল এক ফুটবল ক্লাব, এফ সি জোহানসন। এই প্রথম কোনো আফ্রিকার দল খেলল এই টুর্নামেন্টে, তাই উদ্যোক্তারা যারপরনাই উত্তেজিত ছিলেন। যদিও এটা কোনো খবর নয়। প্রথমবার খেলেই প্রতিযোগিতায় রানার আপ হয়ে দেশে ফিরেছে এফ সি জোহানসন, এটাও খবর না। খবর হলো, দেশে ফিরতেই দলটি বাঁধনছাড়া অভ্যর্থনা পায়, কারণ, তারা ফিরে এসেছে। এর আগে অনেকবারই এই দেশের অ্যাথলিটরা বিদেশে গিয়ে বেপাত্তা হয়ে গেছেন, স্রেফ খেয়ে-পরে একটু ভালোভাবে থাকার আশায়। ভালো-খারাপের ঊর্ধ্বে, হয়ত বা শুধু বেঁচে থাকতেই ওঁরা এভাবে পালিয়ে যেতে চেয়েছিলেন। ... ...

এই ভ্যাপ্সা গরমে বুকে কফ জমে গিয়ে চিত্তির! শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। পুরনো ব্রংকাইটিসের ধাত। শেষে দুগ্গা বলে প্রেডনিসোলোন নামের স্টেরয়েড দুই গুলি আর একটা বাজারচলতি ব্রংকোডায়ালেটর কফ সিরাপ দুই চুমুক খেয়ে গোঁফ মুছে টিভি চালিয়ে পিঠে বালিশ আর হাতে বই নিয়ে একটু আরামে শুয়েছি কি কখন চোখ লেগে গেছে! ... ...

প্রথমেই লেখকের কথা বলে নেওয়া যাক। ১৯৪১ সালে জন্ম। ১৯৬৯ তে আইন পাস করে ওকালতি শুরু করেন। সাথে সাথেই চলে বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালেখি ও সম্পাদকের দায়িত্বপালন। ক্রমশই রাজনৈতিক তৎপরতা বাড়ে। অবশেষে ১৯৭৩ সালে গেরিলা সংগঠন MPLA ' র সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার হন। এরপরেই জন্মভূমি অ্যাঙ্গোলায় ফিরে এসে ম্যানুয়েল পাকাপাকিভাবে রাজনৈতিক পদে আসীন হন। "ইয়েস কমরেড!" অ্যাঙ্গোলার সেইসব টালমাটাল রাজনৈতিক দিনগুলোর কথা বলে। ... ...

ছোট্ট থেকে মিতুলের মা মিতুলকে শেখায়, কোনও খাবার একা একা খাবে না, ভালো খাবার হলে, সবাইকে দিয়ে খেতে হয়, সবার সাথে মিলেমিশে খেতে হয়। ... বাঁদরের মা বাঁদরছানাকে এইরকমভাবে শেখায় কিনা জানা যায় নি, তবে বাঁদরেও দিয়ে থুয়ে খাওয়া পছন্দ করে। অন্যের সাথে মিলেমিশে খাবার যে মজা, অন্যকে কিছু দেবার মধ্যে নিজের ভেতরকার যে আনন্দ, তা বাঁদরের মধ্যেও বিলক্ষণ প্রকাশ পায়। আমেরিকান গবেষকরা গবেষণা করে দেখেছেন। ... ...

বিগত দুইমাস ধরিয়া বোকাবাক্সের তামাশা আসমুদ্রহিমাচল ভারতবাসীর যারপরনাই আকর্ষণের কেন্দ্র হইয়াছিল। বিশেষ করিয়া চব্বিশঘন্টা নবীন-নবীন চটপটি খবর দেখানোর জন্য কৃতসংকল্প চ্যানেলগুলি। ইহাদের টিআরপি রেট এমন এক্স্পোনেন্শিয়ালি বাড়িতে লগিল যে লাফটার চ্যানেল, সিনেমা, ফ্যাশন প্যারেড ইত্যাদির সি ই ও দিগের চাকরি যায়-যায় রব উঠিয়াছিল। এই উচ্ছলজলধিতরঙ্গে গা' ভাসাইতে অনেক উৎসাহী কাঁচাপয়সা ওয়ালা গৌরীসেনের দ্ল কিছু নবীন কচিকাঁচা চ্যানেল শুরু করিয়া দিলেন। ... ...

সারা বিশ্ব যখন মেতে রয়েছে খেলার মহাযজ্ঞে, চতুর্দিকে কান পাতলেই যখন শোনা যাচ্ছে বিভিন্ন দেশের মেডেল কাউন্ট আর তার সাথে অনেক সাফল্য আর ব্যর্থতার খবর - ঠিক সেই সময়েই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্ত যে আপাতত খেলাধুলো, বিশেষ করে গলফের মতন খুব দামী খেলাধুলোকে কিছুদিনের জন্য সরিয়ে রাখা দরকার। সম্প্রতি প্রেসিডেন্ট Lee Myung-Bak এক নতুন নির্দেশ জারি করেছেন যে প্রশাসনের সাথে যুক্ত কর্তাব্যক্তিরা যেন কিছুদিন তাঁদের গলফ খেলার অভ্যেসটাকে সামলে রাখেন। ... ...

এগারোই আগস্ট, ২০০৮ এর সকাল। অন্যান্য সকালের মতই খুব সাধারণ আর একটি সকাল। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোথাও হাল্কা রোদ্দুর খটখটে শুকনো মাটি, কোথাও বা বৃষ্টিভেজা প্যাচপেচে কাদা। রোজকার খবরেও বৈচিত্র আশা করেনি কেউই তেমন। বন্যা, উত্তাল কাশ্মীর,রাজনীতিকদের চাপানউতোর, ছুটছাট দুর্ঘটনা, বাজারে মুল্যবৃদ্ধির আগুন এইসব নিত্য নৈমিত্তিক হেডলাইন চোখে নিয়ে ঘুম ভাঙছিল কোটি কোটি দেশবাসীর। হঠাৎ একটা খবর, একটা অন্যরকম খবর! আকাশে বাতাসে এ চ্যানেলে ও চ্যানেলে আর শেষমেশ এর মুখে তার মুখে সারা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। ... ...

পৃথিবীর দীর্ঘতম রেললাইন কোনটি? ছোটবেলায় জানা অজানার কথায় আমরা সবাই পড়েছি ৫৭৭২ মাইলের ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। কিন্তু আর বেশিদিন না। সবকিছু ঠিকঠাক চললে এবছরের শেষেই শুরু হচ্ছে লণ্ডন থেকে নিউ দিল্লী হয়ে ঢাকার ট্রেন। পৃথিবীর দীর্ঘতম রেলপথ প্রায় ৭০০০ মাইল লম্বা। ট্রেন চলবে পুরনো সিল্ক রোড ধরে - ইস্তাম্বুল, তেহরান, লাহোর হয়ে দিল্লী ও শেষে ঢাকা পৌঁছতে লাগবে সব মিলিয়ে ২৩ দিন। ইউনাইটেড নেশনের এই প্রোজেক্টে ভারত এখনো অবধি ৯০ মিলিয়ন পাউণ্ড খরচ করেছে। শুধুই পর্যটন নয় নতুন এই রেল খুলে দেবে বাণিজ্যের দরজাও। সহজে, কম পয়সায় জিনিষপত্তর আদান প্রদান করা যাবে এক দেশ থেকে অন্য দেশে। ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে আছে লণ্ডন থেকে চীনের ইউনান প্রদেশ ও সিঙ্গাপুরের যোগাযোগ স্থাপন। বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যেতে গেলে ভিসা লাগবে কি? এখনো ঠিক জানা নেই। ... ...

ডোব্যারমান দাদু, স্প্যানিয়েল মাসি, কালীতলা ব্যায়াম সংঘের কাকু পিসিরা সকলেই দেখেছো সকাল সকাল কিচিমিচি করে মুখ ধুয়ে নিয়ে, কিরকম কেলগ দুধ খেয়ে কিরকম মাম্মার কাছে সুন্দ করে ঝুপু ঝুপু করে নিয়ে চুল আঁচড়ে দামুদাদার মাদিদুনের দেওয়া জামা পরে কিরকম সেজ্জে গুজ্জে নক্কি হয়ে পতাকা দিয়ে ইনজিপেনজি স্পাইদার খেলছে। খেলছে না? ঐ দ্যাকো টিভিতে মনমোহনদাদু কেল্লায় দাঁড়িয়ে নিজে নিজে পড়াশুনো কত্তে কত্তে মাইকে গান গাইছে, দেকেছো? কিসানো কি রুআফজা কে লিয়ে বলছে দেখেচো? ... ...

কখন কি ঘটে যায়, কিচ্ছু বলা যায় না। টগবগে ফিটনেস নিয়ে অনেককে সুস্থ ও দীর্ঘজীবী হতে দেখা যায়, এতে তেমন অবাক হওয়ার কিছু নেই। অবাক লাগে যখন টগবগে স্বাস্থ্য নিয়ে একজন প্রফেসর নিজের মৃত্যুদিন জেনে নিয়ে শেষ বক্তৃতা দিয়ে যান হাসিমুখে, এবং বক্তব্য রাখার মাঝে রীতিমত ডনবৈঠক দিয়ে প্রমাণ করে দেন শ্রোতাদের অধিকাংশের থেকে তিনি বেশি ফিট। আর এর থেকেও আশ্চর্যের কথা হলো, ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ওজন কখনো কখনো মৃতসঞ্জীবনীর কাজ করতে পারে। যেমন কিনা ঘটতে পারে রিচার্ড কুই নামের এক মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত আসামীর ক্ষেত্রে। ... ...