
সমস্যাটা আসলে ঠিক কোথায় বোঝা যাচ্ছেনা। বেঙ্গালুরু এবং আমেদাবাদে সারি দিয়ে বোমা বিস্ফোরণ হল। অনেক মানুষ প্রাণ হারালেন। সুরাটে খুঁজে পাওয়া গেল না ফাটা বোমা। প্রবল পুলিশী তদন্ত এবং কয়েকটি জঙ্গী সংগঠনের স্বীকারোক্তি সত্ত্বেও কারা বোমা ফাটালো জানা গেলনা। আমেদাবাদে বোমা ফাটার পাঁচ মিনিট আগেই নাকি দস্যু মোহন স্টাইলে আগাম খবর দেওয়া ইমেল আসে সংবাদ সংস্থার দপ্তরে। তা সত্ত্বেও বোমা বিস্ফোরণ আটকানো যায়নি। একজন জঙ্গীও ধরা পড়েনি। দিন কয়েকের মধ্যেই কলকাতার এক সংবাদসংস্থার দপ্তরে এল একই রকম ইমেল। ইমেলে নাকি লেখা ছিল, কলকাতার বিভিন্ন জায়গায় অবিলম্বে বোমা বিস্ফোরণ হবে। ... ...

পূর্ব ডেনমার্কের দু-হাজার বছরের পুরনো এক কবরখানা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাবশেষ, বিজ্ঞানীদের অপরিসীম আগ্রহ জাগিয়ে। সেই সব দেহাবশেষ পরীক্ষা করে তাঁরা যা জানতে পেরেছেন, তা হিটলার প্রবর্তিত বহুচর্চিত আর্যজাতিতত্ত্বকে এক ফুৎকারে উড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট। দুহাজার বছর আগেকার সেই সব দেহাবশেষে এত ধরণের জেনেটিক ভেরিয়েশন পাওয়া গেছে, যা-যা আজকের পৃথিবীর মানুষের দেহে পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন থেকে সম্প্রতি অ্যামেরিকান জার্নাল অফ ফিজিকাল অ্যান্থ্রোপলজিতে প্রকাশিত এক রিসার্চ পেপারে এর ওপরে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে, যা নাজিদের সযত্নলালিত "নর্ডিকরাই সুপিরিয়র" আইডিয়ার মূলে কুঠারাঘাত করে। ... ...

আর্যদের ভারতে আগমন: রাম শরণ শর্মা। ওরিয়েন্ট লংম্যান। আমার সংগ্রহের বইটি মূল ইংরাজীর অনুবাদ, করেছেন গৌতম নিয়োগী। খুবই অ্যাকাডেমিক তর্ক। কিন্তু ব্যাপারটা ঘোলাটে হয়েছে কিছু হিন্দুত্ববাদী অধ্যাপকের জন্য, যারা আর্যরাই ভারত থেকে পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পরেছেন এইরকম একটা থিওরী খাড়া করতে বদ্ধপরিকর। ... ...

দেয়ালে দেয়ালে 'প্রস্রাব করিবেন না' লিখেও যখন কোনোভাবেই বাঙালীদের আটকাতে পারে না পৌরসভা, তখন তাদের জন্য নতুন সুখবর বয়ে নিয়ে এলো NASA। এই মুহূর্তে NASA র মেসেজ বোর্ডে রয়েছে বড় করে প্রস্রাব করার বিজ্ঞপ্তি। সাহায্য চাওয়া হচ্ছে সবার কাছ থেকে, ডোনেশান হিসেবে শুধু আপনাকে দিতে হবে একটু 'ছোট বাথরুম'। ... ...

এপ্রিল মাসের শুরুতে আমরা পাহাড়ে যাই। তখনও পাহাড়ে গোলমাল এতটা বেড়ে ওঠেনি। গোর্খাল্যান্ডের দাবীতে নতুন করে আন্দোলন সবে দানা বাঁধতে শুরু করেছে। খবরের শিরোনামে আসাও শুরু হয়েছে। এই উত্তাল হয়ে ওঠা পাহাড়ে খবর আমরা পাই মূলত: খবরের কাগজের মারফত। পাহাড়ের বাস্তবতা কি, সেখানে মানুষ কি ভাবছেন, রাজনৈতিক নেতারাই বা কি ধরণের চিন্তাভাবনা করছেন, সত্যি বলতে কি, এ সম্পর্কে আমাদের, সমতলের মানুষদের তেমন কোনো ধারণা নেই। পাহাড় যেন এক অজানা অঞ্চল, যার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। পাহাড়ের পটভূমিকা আমাদের অজানা, অনেকটা অবোধ্যও বটে। কলোনি আমলের মতো, পাহাড় যেন, আজও দেশের মধ্যে একটুকরো বিদেশ। ... ...

কমিউনিজমকে পশ্চিম দুনিয়ায় ক্রিমিনালাইজ করার পর থেকে তথাকথিত "দক্ষিণ্পন্থী" মানুষ তাঁদের চরমভাবাপন্ন মত জনসমক্ষে জাহির করতে দ্বিধা করছেন না। আমাদের দেশে এর প্রভাব, আমাদের দেশে যেমনটি হওয়া খুব স্বাভাবিক, ধর্মের ওপর পড়েছে। মূলত: মুসলমান ধর্মের ওপর পড়েছে। ভারতবর্ষে বিবিধের মধ্যে মিলন যেমন প্রবল, মিলনের মধ্যে ভেদবুদ্ধি তেমনই প্রখর। পাশাপাশি থেকে একটি সুন্দর পটচিত্র রচনা করেও আমরা খুব একটা মিশতে পারিনি, আপন "স্বাতন্ত্র্য" বজায় রেখেই চলেছি। ... ...

প্রথমেই রেসিজম নিয়ে সাম্প্রতিক খবরটা দিয়ে দেওয়া যাক। আমেরিকার এনসিবি ( National Children's Bureau ) শিশুদেরকে বর্ণবিদ্বেষজনিত অপরাধের আওতায় আনার সুপারিশ করে আপাতত খবরের শিরোনামে। সরকারী সহায়তায় চলা এই সংগঠনটির মতে, শিশুদের আচরণবিধি ভালো করে পরীক্ষা করা উচিত, এবং তাদের সাধারণ কথাবার্তা থেকে রেসিজমের নামগন্ধ পেলেই যথাস্থানে জানানো উচিত। এই সুপারিশে তিন বছরের ঊর্ধ্বে সমস্ত শিশুদেরই নতুন নিয়মের আওতায় আনতে বলা হয়েছে। এনসিবির রিপোর্টে বলা হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়ার সময় ছোটোরা অন্য সম্প্রদায় সম্পর্কে আপত্তিকর কথা বলে ফেললে বা কোনো খাবার সম্পর্কে ঘৃণাসূচক প্রতিক্রিয়া জানালে সেগুলো বর্ণবিদ্বেষের মধ্যেই পড়বে। ... ...

গত ৭ই জুলাই কাবুলের ভারতীয় দূতাবাসে বীভৎস আক্রমণ, এক নজিরবিহীন ঘটনা। আশির দশকের সিভিল ওয়ারের অন্ধকারাচ্ছন্ন সময়, কিম্বা ২০০১ থেকে শুরু হওয়া যুদ্ধের সময়ও কাবুলে ভারতীয় দূতাবাস অথবা অন্যান্য কোনও দূতাবাসও কখনও এরকম হিংস্রভাবে আক্রান্ত হয় নি। এই আত্মঘাতী হানায় মৃত্যু হয়েছে ৪১ জনের, আহত ১৪০। মৃতদের মধ্যে আছেন ভারতের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার আর ডি মেহ্তা, কূটনীতিক ভেঙ্কটেশ্বর রাও এবং দুজন ভারতীয় প্যারামিলিটারী গার্ড। ... ...

অনেক দিন আগে, মনে পড়ছে, পঁচিশে বৈশাখের আগে পরে দূরদর্শন একটা সার্ভে মত করেছিল, আজকের বাঙালি রবীন্দ্রনাথকে কতটুকু জানে-টানে। তাতে টিভি ক্যামেরায় মুখ দেখাবার সুযোগ পেয়েছিলেন শহর কলকাতার আপিসবাবু থেকে মেদিনীপুরের চাষীর বউ পর্যন্ত। গ্রামের লোকজন দেখা গেছিল অনেকেই রবীন্দ্রনাথের নাম পর্যন্ত শোনে নি। কলকাতার এক ভদ্রলোক তো রবীন্দ্রনাথের নাম শুনেই এমন আপ্লুত হয়ে পড়েছিলেন, "তাঁর মত এত বড় একজন শিল্পস্রষ্টা, একাধারে কবি, গায়ক, পেইন্টার, রাজনীতিক ...' ওখানেই থামিয়ে অ্যাঙ্কর তাঁকে রবীন্দ্রনাথের একটি কবিতা স্মৃতি থেকে বলতে বলায় তিনি প্রচন্ড আবেগের সাথে হাত পা নেড়ে আবৃত্তি করেছিলেন "দুর্গম গিরি কান্তার মরু'। ... ...

বিষয়ে কয়েকটি কথা। পশ্চিমবঙ্গের এখনকার বাংলা সাহিত্য মুখ্যত আনন্দ গোষ্ঠী নামক একটিমাত্র কারখানার উৎপাদন। এ বিষয়ে তর্কের অবকাশ থাকলেও সন্দেহের কোনও অবকাশ নেই। "মুখ্যত", কারণ যে সব জনপ্রিয় কথাশিল্পীরা শব্দ সৃষ্টি করে জীবনধারণ করে আছেন তাঁদের অধিকাংশই আনন্দ গোষ্ঠীর বেতনভোগী। আনন্দগোষ্ঠীর আনুকূল্যে ইদানীংকালে বেশ কিছু ভালো লেখক-লেখিকা সীমিত সময়ের জন্য লোকচক্ষুর সামনে উদ্ভাসিত হয়ে উঠলেও তাঁদেরই ইচ্ছায় বা রোষে আবার "পিছিয়ে পড়েছেন"। ... ...

হাওড়া স্টেশনে নেমে সবার আগে কিসের দিকে চোখ পরে বলুন তো? হ্যাঁ, ঠিকই, সবার আগে দরকার হয় কুলীর। সাথে বাক্স প্যাঁটরা তো কম থাকে না। নিজেদের দুটো সুটকেশ, একটা বড় ব্যাগ ছেলে মেয়ের, পুরী থেকে আনা প্রসাদের চ্যাঙারি, বাপের বাড়ি আর শ্বসুর বাড়ির জন্য কেনা গিফটের বোঁচকা বুঁচকি। ভারী তো কম নয়, কে বইবে বলুন তো এই সব !! তার চেয়ে কুলি ডাকা ভাল। না হয় দুটো পয়সা বেশী যাবে, তবু আরামে হাঁটা তো যাবে। তবে এই সব কষ্টের দিন ফুরিয়ে এলো প্রায়। দুটো পয়সা বেশী দেবেনই যখন, তখন আরো দুটো পয়সা বেশী ঢেলে কিনে ফেলুন অ্যান্টি গ্র্যাভিটি সুটকেশ। এই নতুন ধরনের সুটকেশে আপনি যতই জিনিস রাখুন না কেন, আপনার সব সময়েই ওটা খালি মনে হবে। পাঁচ বছরের গবেষনার পরে শেষ পর্যন্ত সফলতা মিলেছে এমন ধরনের সুটকেশ বানানোতে। ... ...

এই সপ্তাহে সমস্ত চ্যানেলে একটাই খবর। রোজ অফিসে ট্রেনে বাসে নিত্যযাত্রীদের কথোপকথনে একটাই খবর। ২৫ জুনের পরে সরকার থাকবে কি যাবে। তার সঙ্গে একটি প্রশ্ন সবার মুখেমুখে: ভারতকে আমেরিকার সঙ্গে প্রস্তাবিত নিউক্লিয়ার সন্ধিপত্রে হস্তাক্ষর করা উচিৎ কি না? যুযুধান দুই পক্ষই জনতাকে বোঝাতে ব্যস্ত। কেউ বলছেন এই সন্ধিতে লাভের চেয়ে লোকসান বেশি। পারমাণবিক জ্বালানি আমাদের পরম্পরাগত জ্বালানির চেয়ে অনেক মাহাংগা। ... ...

শিরোনাম যতই আধুনিক কবিতাসম হোক না কেন, ইহা আদি ও অকৃত্রিম বৈজ্ঞানিক বিষয়। আ মরি ইনজিরিতে এরে কয় ক্রপ সার্কল্। শস্যক্ষেত্রে বিভিন্ন জ্যামিতিক প্যাটার্ন তৈরী করার এই প্রথা অনেকদিনের পুরোনো। খেতের কিছু শস্যকে আংশিকভাবে নুইয়ে এই প্যাটার্নগুলো বানানো হয়ে থাকে। একটা সময় অবধি সবাই জানতো, এই ছবিগুলো প্রাকৃতিকভাবেই তৈরী। অন্য একদল এদের ভিনগ্রহের মহাকাশযানের চিহ্ন বলে প্রচার করতে চাইতেন। সত্যি-মিথ্যেয় মেশানো এই ক্রপ সার্কলের ইতিহাস। ... ...

এশিয়ার বৃহত্তম বস্তি - ধারাভি। মুম্বাইয়ের যে কোন অপরাধমূলক কাজকর্ম্মে ভদ্রসমাজের আঙুল ওঠে যে দিকে তা হল - ধারাভি। সেন্ট্রাল রেলওয়েজ আর ওয়েস্টার্ন রেলওয়েজের রেললাইনের মাঝামাঝি হৃদয় আকৃতির এক বিশাল ভূখন্ড - ধারাভি। এর তিন কোণায় মুম্বাইয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্টেশান, মাহিম, মাতুঙ্গা আর সিওন। ১৭৫ হেক্টর জমির ওপরে গড়ে ওঠা ধারাভি বস্তিকে অনায়াসে ভারতবর্ষের একটি ক্ষুদ্র রেপ্লিকা বলা যায়। এখানে প্রায় সব ভাষাভাষি ও প্রায় সবরকম পেশার দশ লাখ লোক বাস করে। দশ লাখ, সংখ্যাটি সরকারী। বেসরকারী হিসাবে কত, তা কেউ অনুমান করারও চেষ্টা করে না। ... ...

প্রতি বারের মতো এবারও ফিসফিসের প্রশ্ন-উত্তর নাম-ধাম সবই বানানো। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। এতদিন মাথার উপর বস ছিলেন, সম্প্রতি একার ঘাড়ে একটি ব্রিজ বানানোর দায়িত্ব পড়েছে। বিম আর কলাম নিয়ে হিমশিম খাচ্ছি। সহজে সিদ্ধিলাভের কোনো শর্টকাট আছে? ... ...

যা দিয়ে লেখা শুরু করেছি তা হয়ত ঠিক প্রচলিত নিয়মকানুনের সঙ্গে যায় না। আসলে উল্লিখিত বিষয়বস্তু নিয়ে ভাবতে গেলেই আমার সবচেয়ে প্রথমে যা মনে পড়ে বা যে মুখ মনে পড়ে, তা দিয়েই শুরু করেছি। হয়ত এ ঘটনা অত্যন্ত মামুলী, লেখার মত নয়, তবু আমার কাছে এর গুরুত্ব অপরিসীম। ট্র্যাডিশনাল যৌথ পরিবারের ঘেরাটোপে বড় হয়েছি, সম্পর্কের নানান কঠোর দিক সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা ছিলনা। ভাবতাম বাকী যা যেরকমই হোক, বাবা মা আর সন্তানদের মধ্যেকার সম্পর্কের মত নিখাদ অমলিন আর কিছুই হয়না। ... ...

গল্পটা চেক দেশের গন্ডগ্রামের এক রেলস্টেশন আর সেই স্টেশনের লোকজনদের নিয়ে। মেনলি এক বয়:সন্ধিপ্রাপ্ত কিশোরের। সময় WWII, তাই রেলগাড়িতে করে জার্মান(নাৎসি)দের ছাগল, গরু, নার্স ও বন্দুক-গোলাবারুদ যায়। কিন্তু কেউই প্রায় পাত্তা না দিয়ে হুশ করে স্টেশনের উপর দিয়ে বেরিয়ে যায়। এখন কিশোরের নাম মিলোস হ্র্মা। তার বাপ রেলের ইনজিন চালাতো, আর দাদু ছিলো সম্মোহনকারী। মিলোস বললো ল্যাদ খাওয়ার সুপ্রাচীন অভ্যাসের জন্যই নাকি দাদুর অমন পেশা গ্রহণ। সেও ল্যাদ খেতে চায় ... ...

দেখতে দেখতে এক বছর হয়ে গেল। চলে গেল ১৬ই এপ্রিল। সময় নদীর মত, শতদু:খের ক্ষতস্থানও ধুয়ে শীতল প্রলেপ দেয়। গত বছর এই সময় সদ্য স্বজন হারানো মানুষেরা বুঝে উঠতেও পারছিলেন না, কিভাবে, কোন শক্তিতে ভর করে তাঁরা সামনের দিনগুলোয় পথ চলবেন। অথচ এখন সবকিছু কত স্বাভাবিক। এখন শোকের তীব্রতা অনেক কমে গিয়েছে। সবাই আবার ব্যস্ত নিজেদের কাজকর্মে, রোজকার প্রতিযোগিতায়। দূর্গের মত বাড়িটার সামনে প্রস্তরফলক বসেছে সবার নামে নামে। তরতাজা ফুলের তোড়া সাজিয়ে রাখা হয়েছে সযত্নে। আর একটু পরেই চার্চের বাজনা বেজে উঠবে, শুরু হবে তেত্রিশজন অকালমৃতের স্মৃতিফলকে শ্রদ্ধাজ্ঞাপন। ... ...

প্রেম আবিষ্কৃত হয় ১১৭৪ সালে। ত্রুবাদুর-চূড়ামণি আন্দ্রিয়াস ক্যাপেলানাস সংজ্ঞা দেন, 'বিপরীত লিঙ্গের মনুষ্যের সন্দর্শন ও তাহার সৌন্দর্য্য সম্পর্কে অহোরাত্র চিন্তনের ফলে হৃদয়ে যে বিশেষ জন্মগত বেদনা অনুভূত হয়, তাহাই প্রেম। ইহার কারণে উভয় লিঙ্গের মনুষ্যেরই প্রধান আকাঙ্ক্ষা হইয়া দাঁড়ায় অপরের আলিঙ্গন ও পরস্পরের পূর্ণ সম্মতিক্রমে প্রণয়ের অন্যান্য প্রকরণ অভ্যাস'। অর্ক চট্টরাজের 'মধ্যযুগের চারণকবি' গ্রন্থে অনূদিত এই বিখ্যাত সংজ্ঞা নিয়ে পরে যখন ধুন্ধুমার সেমিনার হল 'অ্যাকাডেমিক সেন্টার'-এর ব্যবস্থাপনায়, মনীশ পাড়ুই বললেন, 'জন্মগত হলে সে অনুভূতিকে আবার বিপরীত লিঙ্গের 'সন্দর্শন'-এর অপেক্ষা করতে হল কেন? ... ...

ন্যানো একটি গৃহপালিত গাড়ি। ইহার চারটি চাকা, একটি স্টিয়ারিং, একটি ইঞ্জিন। লেজ বা ডিকি নেই। বসার জায়গা চারজনের হলেও বসতে পারবেন মিনিমাম পাঁচজন জনতা, এই জন্য একে জনতার গাড়ি বলা হয়। জনতা মানে জনতা পার্টি নয়, জনতা মানে মুষ্টিবদ্ধ হাত। জনতা মানে গোবিন্দার ছবি। জনতা মানে রক্তের রঙ লাল, ওয়েভ লেংথ চারশো ন্যানোমিটার। জনতা মানে ক্ষমতা। জনতা মানে ইতিহাস। ... ...