---অশোক এর বিবেক দংশন--- রক্তবর্ণ নদীতীরে ঘটনায় সান্ধ্য ছায়া, স্নিগ্ধ চাঁদের আলোয় স্নাত মৃত্যুপুরীর কায়া। যত্রতত্র রক্ত-মাংস-লসিকার হোলিখেলা বিজয় দর্পে হয় আভরণ,সাজে এ হরষ বেলা। মৃত সোপানের এ শ্মশানপুরীতে শোণিত
আমার কৃতিত্ব এটাই আমার বাড়িতে মার্বেল! পঞ্চাশ বছর আগের সেই পূবের স্বপ্ন... তারপর, হানিমুনে মার্বেল প্যালেস থেকে আজকের দিন! হাওয়া মোরগের তীরটাই শুধু পশ্চিমে ঢলে পড়েছে!!
একদমই সাদামাটা দেখতে মেয়ে বলে মল্লিকার বিয়েই হলনা। না! কোনো রূপের ঝলক নেই। নেই তার দেহ সৌষ্ঠবে কোনো উষ্ণতা। এমন নিস্তরঙ্গ মেয়েকে সম্বন্ধ করে কেই বা ঘরের বৌ করে নিয়ে যাবে? কোনো পুরুষ তার প্রেমেও কখনও পড়েনি। মল্লিকার যখন উনিশ বছর বয়স তখন থেকেই আত্মীয়স্বজনদের বলাবলি করে কিছু সম্বন্ধ এসেছিল। কিন্তু একবার দেখে গিয়ে আর দ্বিতীয়বার কেউই কথা বাড়ায়নি। মামাতো এক দাদার বাড়ি বীরভূমে ... ...
অববাহিকার ছোট ছোট জলধারা একে অপরের সাথে মেশে, ঠিক যে ভাবে মেশে এক ভাষা আরেক ভাষার সাথে। বড় বড় ভাষার বা নদীর নাম আমরা জানলেও, ছোট-ছোট ভাষা ছোট-ছোট নদীরা অপরিচয়ের অন্ধকারে হাতড়ে মরে। গঙ্গা, তিস্তা, সুবর্ণরেখা - কেবলতো আর নদী নয়। নদীর বহমান স্রোতের ধারায় ধরা থাকে অববাহিকার ইতিবৃত্ত। অববাহিকা জোড়া জীবনের চালচিত্রে গঙ্গা, তিস্তা, সুবর্ণরেখারা তাই নিত্য নৈমিত্তিক রীতি রেওয়াজের অংশ ... ...
অনেকভাবে মানুষকে ঠকানো যায়। এই লেখায় আমি জিনিসপত্র কেনাকিনি সংক্রান্ত ঠকানো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বাবা একটা ঘটনা নিজের চোখে দেখেছিল। এরকম নাকি শেয়ালদা স্টেশনে হামেশাই হ'ত। যাই হোক, বাবা যা দেখেছিল- একটা লোকাল ট্রেন ইন করল। শত শত যাত্রী নামল। তাদের মধ্যে কয়েকজন প্ল্যাটফর্ম থেকে না বেরিয়ে এটা ওটা দেখছিল। একজন যাত্রী ব্যাগবিক্রেতা এক হকারের সামনে ... ...
গাছের সঙ্গে ইট বেঁধে মানত করতে দেখেছি ইটের মধ্যে কি আছে ভাঙতে ভাঙতে ভাঙতে ধুলোয় এসে থেমেছি বুকের মধ্যে পাহাড় আছে সেই কবে মানত করেছি ভাঙতে ভাঙতে ভাঙতে নদীর কাছে এসেছি নদী বলেছে সাগরে যাও সাগর দেখিয়েছে আকাশ
মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন লাগে আগুন মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন লাগে ফাগুন মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন, দস্যি দামাল
কালীবাবুর অবশ্য ঘটনাক্রমে এরকম একটা অস্বস্তিকর ঝক্কি নেবার দরকার হল না শেষ পর্যন্ত। সাগর সন্ধেবেলা সেদিন সাইকেল চালিয়ে কর্ণওয়ালিস স্ট্রিট দিয়ে শ্যামবাজারের দিকে যাচ্ছিল। হাতিবাগানে নেমে একবার বাজারে ঢুকল সাইকেল নিয়েই। একটু দূর থেকে নিজেকে আড়াল করে নজর রাখল মনোরমা ভান্ডারের দিকে। না, ওখানে দোকানের সামনে টুল চেয়ার
গান্ধীজী সবে তাঁর সান্ধ্য ভজন সেরে, আশ্রমের বারান্দায় বসে চরকা চালাচ্ছেন। বারান্দায় একটা সুদৃশ্য সেজ বাতি ঝুলছে। এটি এনে দিয়েছেন ঘনশ্যাম দাস। এটা তাঁর ডাক নাম। দেশের বড় শিল্পপতি। বিড়লা সাম্রাজ্য তাঁরই উদ্যোগে আজ দেশে প্রভুত বিস্তার লাভ করেছে। তবে, তাঁর ঘনিষ্ট মহলে তিনি সংক্ষেপে জি.ডি. বিড়লা নামেই অধিক পরিচিত। মূলত, মাড়োয়ারী সম্প্রদায়ের হলেও, তাঁর তুখোড় ... ...
যশপাল নামে এক কেরানি সরকারি টাইপ রাইটার ব্যবহার করে একটা চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হয়ে। তার জন্য ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী পদ বাতিল করেছিল এলাহাবাদ হাইকোর্ট। আর আজ দীঘা থেকে ট্রেন চলে আসছে বারাসত। সরকারি অর্থ ও ক্ষমতার অপব্যবহার নয়???
এই তো জীর্ণ জাদুগরী নগর, তার দেহে অমোঘ নোনা বাসের হর্ন, পাশে তুমি রাহগীর কনডাক্টর। জিরোও, ফুটপাথের মাংসপিন্ড, অচলায়তন। সাইরেনের মত রোদ এসেছে নাকী বুকে? নারী, জাগাও, নাগরিক
মেয়েটির কোনও নারী দিবস ছিল না উদযাপনের জন্য ছিল না বিশেষ কোনও দিন তবুও মেয়েটির একটি নীল জামা ছিল ভালোবাসার মত একদিন, তাও এক বন্ধুর জন্মদিনের
নারী দিবসে ———— সুপ্রিয়া চৌধুরী ———— দিকে দিকে আজ নারী দিবসের মহা আয়োজন- নারীদের জয়গান- ঘুরে ফিরে দেখো তার প্রতি আজ ও কত অন্যায় কতই অসম্মান ! হায় ! হায় ! এ কেমন প্রতিদান !! সর্বংসহা আখ্যা দিয়েছো
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা কি নীতিগত সিদ্ধান্ত? কেন রাজনীতিতে এলেন এই প্রশ্নে তিনি অত্যন্ত হেঁয়ালিপূর্ণ এক উত্তর দিয়েছেন, তৃনমূল তাকে মাঠে নামার ডাক দিয়েছে তাই তিনি মাঠে নামছেন। আরেকটা উত্তর তিনি দিয়েছেন, কোর্টে অন্যায়গুলো একটা পিটিশন আকারে এলে তবেই তার বিচার করা হয়। এমন অনেক অন্যায় হয় যেগুলো পিটিশন আকারে আসে না, কোর্ট তার বিচার করতে পারে না। এখানে প্রশ্ন থেকে যায় পিটিশন আকারে ... ...
তিন সপ্তাহ কেটে গেল এরপর। পুজো এসে পড়েছে দোরগোড়ায়। বারোয়ারি পুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছে জোর কদমে। বিভূতিবাবু টুকটুক করে কাছাকাছি পাড়ার প্যান্ডেল বাঁধার কাজ দেখে বেড়াচ্ছেন সকালে কিংবা বিকেলে। একদিন বিকেলে জন্মেজয়বাবুর সঙ্গে দেখা হল রামদুলালের মোড়ে। বিভূতিবাবু বললেন, ' বিবেকানন্দ স্পোর্টিং-এর প্যান্ডেল বাঁধা দেখতে যাচ্ছি ... হয়ে এল প্রায় .... চলুন ... ...
আজ বাজারে ভীড় খুব। বাজারের সরস্বতী প্যান্ডেল এখনো জ্যান্ত, এখনো ভাসায়নি ঠাকুর পরীক্ষা বলে। চারিদিকে কিচিরমিচির আর সাথে লাউডস্পিকারে গান এ আর রহমানের - চল ছেইয়া ছেইয়া ... আমি ভীতু মানুষ। বাজারহাট বুঝি কম। সকাল বেলায় বাজারটা
এখন জানালায় আর রোদ পড়ে না বিজ্ঞাপনের আড়ালে মানুষেরা মহাশূন্যের দিকে ঝিনুক কুড়িয়ে নেয়া সময়ের খোঁজ রাখে না কেউ বরং রূপচর্চায় গোলাপজল মিশিয়ে সে সময়ে স্পা করিয়ে নেয়া
ইনস্টাগ্রাম খুলতেই একটা খবরে চোখ আটকে গেল। গাজায় ছোট ছোট বাচ্চাদের ক্ষুধার্ত মুখগুলি এখনো আমাকে ভয়ার্ত করে তুলছে। কংকালসার চেহারায় তারা হাসপাতালে মৃত্যুর দিন গুনছে। গাজায় এখনো অবধি মৃতের অফিসিয়াল সংখ্যা ৩০,৭০০ ছুঁইছুঁই। মনে প্রশ্ন জাগে ইজরায়েলের এই ইহুদিরা কি সেই হলোকাস্ট পার করা মুষ্টিমেয় সারভাইভারদেরই বংশধর? নিজেদের পূর্বপুরুষদের সাথে হওয়া বর্বরতা ... ...
---এসো--- মনের কপাট রুদ্ধ আজি পূর্ণিমার আকাশে, চাঁদের আরশি প্রত্যাখ্যাত ব্যর্থ সব প্রয়াসে। সরিয়ে নিলেম আঁখিদুটি মোর জোনাকির মায়া হতে, ভ্রমরেরা ছুঁতে হবে অপারগ ফিরে যাবে
বিগত কয়েক বছরে একটা ব্যপার খুব লক্ষনীয় যে, বুদ্ধদেব ভাট্টাচার্য কে নিয়ে তখনই কথা হয় যখন তিনি অসুস্থ হয়ে পড়েন। এর কারনটা কি? এমনকি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীও সেই নিয়ে বলেন, ওনার মতো নীতিবান মানুষ আর হয়না। বাবুল সুপ্রিয় যাদবপুরে গিয়ে বলেন, বুদ্ধবাবুকে দেখে কিছু শিখুন। এখন ওনার একটা 'ব্যক্তিগত আলোকপ্রাপ্ত' প্রকারের একটা ছবি তৈরি হয়েছে। উপরোক্ত দুই ব্যক্তি ... ...