কালীবাবু বললেন, ' আপনের শরীর ঠিক আছে তো সাগরবাবু ? '----- ' হ্যাঁ হ্যাঁ ... তেমন প্রবলেম কিছু নেই। পেইন তো আছেই। যাবে আস্তে আস্তে ... এখন অনেক বেটার ফিল করছি ... 'সাগরের কথার ধরণে কালীবাবুর বিস্ময়ের মাত্রা ক্রমশ বাড়ছে। তিনি একটু সময় নিয়ে চায়ের গ্লাসে দুটো চুমুক দিলেন। একজনকে ডেকে সাগরের জন্য একটা ... ...
আজ বিশ্ব জল দিবস ২২ মার্চ দিনটি প্রতি বছর পালিত হয় বিশ্ব জল দিবস হিসেবে। আমাদের প্রাত্যহিক জীবনে জলের গুরুত্বের কথা নিশ্চয়ই কাউকে বুঝিয়ে বলার দরকার হয়না। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই বৈশ্বিক প্রাণধারাকে বজায় রাখতে জল সাহায্য করে। এক সময় বলা হতো পার্থিব জলের ভাণ্ডার হলো অফুরান সম্পদের উৎস। প্রকৃতির এই অকৃপণ সম্পদের কারণেই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র নীলগ্রহ ধরিত্রীর বুকেই বিকশিত হয়েছে বহু বিচিত্র প্রাণের ... ...
সারা দিন পরিশ্রমের শেষে সবারই রাত ভর্তি ঘুম দরকার হয়। তাছাড়া ক্লান্ত হলে মানুষ সকাল, বিকেল, দুপুর যে কোনো সময় ঘুমিয়ে পড়ে। ঘুম ক্লান্তি হরণ করে, শক্তি যোগায়, স্বপ্ন দেখায়।আবার অসময়ে গভীর ঘুম অনেক সময় সমস্যাও ডেকে আনে। ধরুন বাড়িতে আপনি একা এবং ঘুমিয়ে পড়েছেন, গভীর নিদ্রায় ডুবে গেছেন, সেই সময় বাইরে থেকে কেউ এসে কলিং বেল টিপল। বেল টিপে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিল। তারপরেও আপনি দরজা না খুললে সে ভয় পেয়ে যেতে পারে। লোকজন জড়ো করে ফের ধাক্কাধাক্কি এবং আপনার নাম ধরে ডাকার পর আপনার ঘুম ভাঙল। শান্তি!এই অবধি চিন্তার কিছু নেই। কিন্তু ভীষণ গভীর ঘুম না ... ...
খাওয়াদাওয়া নিয়ে আরো কয়েকটা কথা বলব আজ। কিছু অন্যের মুখে শোনা, কিছু নিজের চোখে দেখা ও শোনা। খাওয়াদাওয়ার সঙ্গে মানুষের আর্থিক সামর্থ্য জড়িয়ে থাকে। তার ওপর পরিবারের গিন্নি বাপের বাড়িতে যে ঘরানার রান্না শিখেছেন, তাঁর সংসারে সে ধরণের রান্নাই বেশি চলে। কে না জানে, বাঙাল ও ঘটি রান্নায় যথেষ্ট পার্থক্য তবে এটা খুবই হাল্কা করে বলা হল। তথাকথিত ঘটি রান্নারও ... ...
আজি বসন্ত জাগ্রত দ্বারে ……. আজ কত তারিখ বলুন তো ? ঠিক বলেছেন। আজ ২১ মার্চ, আজ বসন্ত বিষুব দিবস। আজ থেকেই পৃথিবীর উত্তর গোলার্ধের মানুষেরা বসন্ত কালকে আহ্বান জানায়। শীতের দীর্ঘ শীতল অনুভূতি দূরে সরিয়ে একটু উষ্ণতার জন্য আকুল হৃদয়ে দিনটিকে স্মরণ করার চেষ্টা। আর একটু খোলাসা করেই না হয় তাহলে বলি। সবসময় কি আর হেঁয়ালি ভালো লাগে? এ কথাতো সকলেরই জানা আছে যে আমাদের পৃথিবী সৌর পরিবারের ... ...
সার্কাস চইলছে বাবু, সার্কাস! আজব দেশের গজব রাজা সর্বক্ষন পাত্র-মিত্র, অমাত্যগণের সহিত আলোচনা করিয়া চলিয়াছেন, কী করিয়া অপরের পশ্চাতে কাঠি করা যায়। এতকাল দুর্নাম ছিল বাঙালির -- তাঁহার একমাত্র অস্ত্র নাকি কাঠি!!! সে মুড়ো ঝাঁটা কী দিয়াশলাই, জানা নাই -- কিন্তু বড্ড সূঁচালো, ফুটিলে লাগে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, আপামর বাঙালির সাধের এই একমাত্র অস্ত্রটি রাজা হস্তগত করিয়া নেন এবং বাঙালি অপেক্ষাও যথাযথ ... ...
বেলা দুটো থেকে অমল উৎকর্ণ হয়ে বসে আছে। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ পেলেই তার বুকের ভিতর টুপটাপ বৃষ্টি পড়তে থাকছে। এরকম কয়েকবার হল। এইভাবে প্রায় ঘন্টাখানেক কাটল। তবে হ্যাঁ, অমলের প্রতীক্ষা শেষ পর্যন্ত সার্থক হল। পায়ের আওয়াজের সঙ্গে সঙ্গে দুই বন্ধুর গলার অন্তরঙ্গ অস্পষ্ট কাকলি কানে এল। অমল 'কে কে?' বলে একটা পরিকল্পিত ভান ... ...
এ দেশে, কাউকে "ভালোবাসছি" মানে যেন তার ওপর চিরকালীন স্বত্ব জন্মে যায়। অথচ মানুষ জমি বা বাড়ী নয় যে তার ওপর চিরস্থায়ী স্বত্ব পাওয়া যাবে। এমন কী একতরফা ভালোবেসেও অনেকে চিরস্থায়ী স্বত্ব দাবি করেন। অবশ্য দু' তরফা ভালোবাসাতেও কেউ কারোর সম্পত্তি হয়ে যায় না। ভালোবাসা শব্দটির মানে হ'ল ভালোর মধ্যে বাস করা, মনের মানুষকে শাসন বা শোষণ করা তো নয়। কারোর ভালোর মধ্যে বাস করলে, তাকে তার মতো করে চলাফেরা করতে দিতে হ'বে বৈকী!তাছাড়া কাউকে ভালোবাসলে তাকে দখল করে রাখার মানসিকতা কোথার থেকে আসে? কোথা থেকে আসে প্রেমাাস্পদের মালিক হওয়ার মানসিকতা? যারা দাবি করেন, প্রেমাস্পদকে খুব ভালোবাসেন বলেই তার ... ...
ইংরাজীতে ‘COMPACT’ বলে একটা শব্দ আছে। ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’ সেই অর্থেই কমপ্যাক্ট লেখা। ঝরঝরে, নির্মেদ এক উপন্যাস, যার জন্যে পড়াশোনা করতে হয়। ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’ গত চার বছরের অন্যতম জনপ্রিয় এবং আলোচনাপ্রিয় উপন্যাস। মাথা চটকিয়ে দেওয়া এমন আর কোন উপন্যাস এযাবৎ মনে পড়ে কি? না। অন্তত এতদিন ধরে সাধারণ পাঠকসমাজে এতটা জনপ্রিয় হয়ে ওঠে নি আর কোনও উপন্যাস। বর্তমানে এর ২৩-তম মুদ্রণ প্রকাশিত হয়েছে। উপন্যাসটির রহস্যময়তা ... ...
প্রতিভা সরকারের লেখা পড়বার পরে কিছু লিখতে আমার ভীষনই সমস্যা হয়। প্রথমত আমি সে অর্থে রিভিউ লিখতে জানিনা, চেষ্টাও যথেষ্টই ত্রুটিপূর্ণ যে তাতে সন্দেহ নেই। তবে যে কথাগুলো মনের মধ্যে বুদবুদ করে ওঠে সেগুলো অক্ষর মালার সাহায্য নিয়ে প্রকাশের প্রয়াস চালাই, আর ঠিক এই কারনেই সমস্যার জন্ম।এই লেখিকার লেখা পড়ে কিছু লিখে ফেলার কিছুদিন পরে আমার নিজের আর সেই লেখার সাথে মনের ভাব মেলেনা,আসলে এসবের জন্য দায়ী ওনার কলমের ধার। একই ... ...
নেশা নেশা, বাংলা ভাষা, ফুরোতে ফুরোতে পথ ...কিছু শব্দ, কিছু উচ্চকিত স্মৃতি। ধানী মাঠ ছিল সুফিয়া কামালের কোনো এক কবিতায়। শীতের রাতে রান্নাঘরের মাদুরে বসে পড়েছিলাম, সেটা ক্লাস এইট। পাশে মা বাবা বোন। অনন্যোপায় হয়ে রাস্তা চলে যায়, আমাদের ছোট মফঃস্বল শহরের রাস্তা, খালের ওপর ব্রিজ, তার দুপাশে দোকান তার একদিকে পরিচিত মানুষ, অন্য দিকে বরফ পড়ে। ফিরতে হবে পনেরো বছর আগের সেই ... ...
রোডামিন-বি ও কিশোরবেলার ফাঁকি মিঠাই (১) চলুন একটু ঘুরে আসি। ভাবছেন কোথায়? না, না। একদম চিন্তা করবেন না। আমরা এখন স্মৃতি পথে মানসযাত্রা করবো। একেবারে হাল আমলের কচিকাঁচাদের বাদ দিয়ে পঞ্চাশোর্ধ্ব বা ষাটোর্ধ্ব মানুষজনের কাছে এই যাত্রা যে খুব স্মৃতিমেদুরতায় ভরা এক চনমনে আনন্দের পথচলা হবে তা আমি গোড়াতেই হলফ করে বলতে পারি। গরমের ছুটি পড়েছে স্কুলে। মধ্যাহ্ন ভোজনের পাট চুকিয়ে ... ...
বসন্ত ২ : আজ বাজারে ভীড় খুব। বাজারের সরস্বতী প্যান্ডেল এখনো জ্যান্ত, এখনো ভাসায়নি ঠাকুর পরীক্ষা বলে। চারিদিকে কিচিরমিচির আর সাথে লাউডস্পিকারে গান এ আর রহমানের - চল ছেইয়া ছেইয়া ... আমি ভীতু মানুষ। বাজারহাট বুঝি কম। সকাল বেলায় বাজারটা ঢুকলেই সামনে ফ্রেশ মাল সব। চাষীরা বেশি লাভের আশায় সারাদিন চাষী আর সকালে সবজি দোকানী। সেই বাজারের সোজা গিয়ে সব ফ্রেশ আর গলার জোর দেওয়া লোকগুলোর থেকে ... ...
অরিন্দম সরকার এর কলমে...নু* যখন শনাক্তকরণের চিহ্ন - পাঠপ্রতিক্রিয়া কলেজ স্কোয়্যার থেকে কেনার সময় নামকরণ দেখে ধাক্কা লেগেছিল। কিন্তু সৈকত বন্দোপাধ্যায়ের লেখার সঙ্গে চেনা থাকায় কিনেছিলাম। বইয়ের নাম একটু অন্যরকম হতেই পারত। হলে হয়তো ভালই হত। এই নাম অচেনা লোকের পড়তে বাধা হতে পারে। উল্টোদিকে নামকরণের পক্ষে বলা যায় যে বিষয়বস্তু বেছে নেওয়া হয়েছে তার জন্য অন্য কোনো নাম ভাবা শক্ত। হয়তো লেখক ধাক্কা দিতেই চেয়েছেন। নামকরণ ছেড়ে যদি বিষয়বস্তুতে আসি ... ...
নিখিল স্যার সবাইকে আজকের মতো ছুটি দিয়ে দিলেন। বললেন, ' আজ একটু কাজ পড়ে গেছে বুঝলে ... আবার সোমবার হবে ... ঠিক আছে ? ' ছাত্রীরা বই খাতা গুছিয়ে নিয়ে উঠে পড়ল। ওরা বেরিয়ে যাবার পর নিখিলবাবু বাইরে গেলেন। গিয়ে দেখলেন কাল খান্নার মোড়ে সিগারেটের খোলে যাকে বাড়ির ঠিকানা লিখে দিয়েছিলেন সেই লোকটি দাঁড়িয়ে আছে। নিখিল ব্যানার্জী বললেন, ' আপনি ? মানে ... সাগর ... ...
কাজু কিশমিশ এবং হাহুতাশশৌখিন খাওয়াদাওয়া ও স্বপ্নভঙ্গ নিয়ে এই সামান্য লেখা। তাও খুব বেশি ঘটনার কথা বলব না।আমার বোন মামনের বন্ধু, ধরা যাক তার নাম টুয়া। এই টুয়া বাবা মায়ের একটি মাত্র সন্তান। বেলঘড়িয়ায় তাদের বাড়ি। টুয়ার মায়ের লিভারে ক্যানসার হয়েছিল। সেই সময় মামন ও টুয়া দুজনেই এম এ পড়ছে। এক জন কলেজ স্ট্রিট, আরেক জন হাজরা ক্যাম্পাসে। টুয়ার বাবা স্ত্রীকে নিয়ে খুব বেশি দৌড়োদৌড়ি করতে পারতেন না। ফলে টুয়াকেই দৌড়তে হ'ত। হাজরা ক্যাম্পাসে ছোটা, আর জি কর হাসপাতাল দু' জায়গা সামলাতে সামলাতে সে হাঁপিয়ে উঠেছিল। সেই সময় মামন ওকে অনেক সাহায্য করেছে। টুয়া একেক দিন রাতে আমাদের বাড়িতে থেকেও ... ...
শ্রেয়া দাস এর কলমে... বই: রসিকার ছেলে লেখিকা: প্রতিভা সরকার প্রকাশনা: গুরুচন্ডালি প্রতিভা সরকারের রসিকার ছেলেকে ফিকশন বলে দাগিয়ে দেওয়ার দুঃসাহস বোধয় করা যায়না। লেখিকা তাঁর লেখার মাধ্যমে আমাদের এক রূঢ় বাস্তবের কাঠগোড়ায় দাঁড় করান। সেই বাস্তবে যেরকম বছর আষ্টেক আগের রোহিত ভেমুলা আছেন, সেইরকম হালফিলের আয়ুশ আসনা ও অনিল কুমারও আছেন। এই মৃত্যুমিছিলের যেন কোনো শেষ নেই। প্রতিভার গল্পের তাই ... ...
ব্যবসায়ীরা সরকারি দলকে ঘুষ দিয়েছে এতে এত হাঙ্গামা কেন? বিছে পার্টির ফেক আইডি প্রশ্ন করছে।উত্তর সামান্য একটুকারণ, ওষুধের কোম্পানি ঘুষ দিয়েছে। আর সরকার অবাধে ওষুধের দাম তিনগুণ বাড়াতে দিয়েছে। রেমডেসিভির করোনা চিকিৎসায়। কাজে লাগে না। তবু মিথ্যা প্রচারণা চালিয়ে ২৫০ টাকার জিনিস ২,০০,০০০ (দুই লাখ) টাকায় পর্যন্ত বেচেছে। বহু পরিবার সর্বস্বান্ত হয়েছেন। স্ত্রী গয়না গাড়ি বাড়ি বেচেছেন স্বামীকে বাঁচাতে। ১০০০ টাকার অক্সিজেন গ্যাস সিলিন্ডার ৮০ হাজার টাকায় পর্যন্ত ... ...
(বিধিবদ্ধ সতর্কীকরণ: এ লেখা নতুন কোন লেখা নয়। মৌলিকত্বের দাবী পেশ করতেও, এই লেখা লেখা হয় নি। শিক্ষা ব্যবস্থার একটি উৎপাদিত সামগ্রী হিসেবে - জনকল্যাণমুখী সর্বজনীন শিক্ষার প্রচারে ও প্রসারে নিযুক্ত কলের অংশ হিসেবে - আমার কিছু জোগাড় করা অনুভবের অগোছালো সংকলন এই লেখা।) দেশীয় ভাষায় শিক্ষাদান প্রসঙ্গে বিতর্কটা আজকের নয়, দীর্ঘ দিনের। সাম্প্রতিক কালে তাতে ঘৃতাহুতি দিয়েছে ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি সংক্রান্ত একটি প্রস্তাবনা। প্রস্তাবনার ... ...