বুরহানপুর কেল্লায় শাহাজাদা ঔরঙ্গজেব ছিলেন ন মাস, ষোলোশো তিপান্নর জানুয়ারি থেকে অক্টোবর। শাহাজাদা, যিনি ক্ষমতাবৃত্ত থেকে বরাবরের জন্য দূরে যার কাজ হল ঘন যুদ্ধের মধ্যে অথবা শান্তির সময় শাহেনশাহের জন্য ডালিম বা খরমুজা পাঠানো, এখন বাদশাহের বিশেষ প্রিয় আম গাছ বাদশাহ পসন্দের বোল পাহারা দিতে ব্যস্ত। লোক লাগাচ্ছেন, রাতের ঘুম চলে গেছে সবার। বাদশাহের কাছে ... ...
সম্প্রতি মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের শ্রীমতী অমৃতা রায় লোক সভায় বিজেপির প্রার্থী হয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের শ্রীমতী মহুয়া মৈত্রর বিরুদ্ধে আর রাজ পরিবারের সিরাজ বিরোধিতা ও ব্রিটিশের তেল বাজির কলঙ্ক ঢাকতে নামতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীকে। এ করতে গিয়ে শ্রীমতী রায়ের করা একটা মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওনার মন্তব্য আর তার পক্ষে সওয়াল করতে প্রধানমন্ত্রীর রাম মন্দিরের ... ...
আদর আপ্যায়ন লেখক :- শংকর হালদার শৈলবালা। কেলে পাড়ার গ্রাম্য পরিবেশ গাছে গাছে পাখিদের গানমাঠে মাঠে আলু আর আলুসরল সোজা চাষিদের মন। এলাকার ভূমিপুত্র দীপঙ্কর পোড়েলসমাজের বিশিষ্ট কবি ও সাহিত্যিক। স্বর্ণপদকে পিতা মাতার মুখ উজ্জ্বলবাংলার মানুষ মনে রেখেছে তার। এলাকায় সার্বজনীন বাৎসরিককালীপুজো-চব্বিশ উপলক্ষে ঘরেঘরে চলে মহা ধুমধামের উৎসবে বাড়ির বধূরা রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। দূরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ... ...
একেকটা খেলা কখনো শিল্প কখনো রীতিমতন নেশায় রূপান্তরিত হয়ে যায় কালক্রমে | লেগো ব্লক দিযে খেলা ঐরকম একটা ব্যাপার। লেগো কয়েক বছর ধরে প্রথাগত গাড়ি, এবং অন্যান্য বিল্ডের সঙ্গে ফুল, আর আঁকা ছবিকে লেগোর ফ্রেমে নিয়ে এসেছে। কিছুটা অন্যরকম কিন্তু বেশ পরিশ্রমসাধ্য| যেমন জাপানী চিত্রকর কাতসুশিতা হোকুসাই এর কানাগায়ার' ঢেউ, মূল ছবিটার সম্বন্ধে উইকিপিডিয়ার এন্ট্রি ... ...
“সময়ের সমস্ত চিহ্ন ইতিহাস তার পেটিকায় তুলে রাখে না। অনেক বাদ দিয়ে সামান্য কিছু সঞ্চয় ক’রে রাখে মাত্র। ইতিহাসের সেই সামান্য সঞ্চয় থেকে শুধু অস্পষ্ট একটা আদল ধরা পড়ে। শূন্যস্থানগুলি ভরাট করে নিয়ে সময়ের নবনির্মাণ ক’রে নেয় ইতিহাসাশ্রয়ী সাহিত্য। সেই নবনির্মানে সৃজনশীল কল্পনার মুক্ত পক্ষবিস্তার।” লিখছেন সন্মাত্রানন্দ। কথা সত্য। তবু কি এইটাই শেষ কথা ... ...
কালীকিঙ্করবাবু বেশ খোশমেজাজে আছেন আছেন আজ সকাল থেকেই। তার ছেলের চিঠি এসেছে বহরমপুর থেকে। তার কর্মক্ষেত্রে একটা পদোন্নতি হয়েছে। কালেক্টরেট অফিসে অফিসার সে। বহরমপুরেই স্ত্রী পুত্র নিয়ে থাকে। আজ অবশ্য ওদের ছুটির দিন। নববর্ষ। কালীবাবুর কোন ছুটি নেই। আর প্রমোশন টমোশনের তো কোন প্রশ্নই নেই। কালীবাবু ওসব নিয়ে আর চিন্তা করেন না। ভাবেন, আর ... ...
কোনও কোনও বন্ধু বলছেন, বলছেন, কিছু বিষয়ে নীরব থাকতে। উত্তর না দিতে। উত্তর না দিয়ে দিয়েই তো এই সর্বনাশ।রামায়ণ মহাভারতে মাংস ভক্ষণ আছে লিখলে ধর্মীয় অনুষ্ঠান মানেই প্রায় নিরামিষ প্রসঙ্গ আসতো না। রাম কী মাংস খেতেন তা লিখলে কোটি কোটি শিশু অন্তর বিষাক্ত হতো না। শিবাজির দেহরক্ষী মুসলিম মাদানি মেহতর।গোলন্দাজ বাহিনীর প্রধান মুসলিম। রাজস্বসচিব মুসলিম। এইসব লিখলে ... ...
ভারতীয় বিজ্ঞান - নির্মাণ ও বিনির্মাণরূপালী গঙ্গোপাধ্যায়গুরুচন্ডা৯দাম ১৫০ টাকাঅর্থনীতিবিদ ডঃ কৌশিক বসুর একটি লেখা পড়ছিলাম কিছুক্ষণ আগে। গত পঁচাত্তর বছরে আমাদের দেশের যাত্রাপথ নিয়ে কথা শুরু করেছেন, বলছেন, " ভারত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বেছে নিয়েছিল, সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেছিল, তৈরি করেছিল উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চার একাধিক প্রতিষ্ঠান। ভুলত্রুটি বিলক্ষণ ছিল কিন্তু সব মিলিয়ে রাজনৈতিক ও সামাজিক স্তরে ভারত যা অর্জন ... ...
তথ্যচিত্র লিংক: যদিও এইধরণের ভিডিওতে একটা বিশেষ উদ্দেশ্য বা দৃষ্টিভঙ্গি থেকে কোনো বিষয়কে দেখানো বা ব্যাখ্যা করার প্রবণতা থাকে, কিন্তু সেটা হয়ে থাকার ঝুঁকি নিয়েও ভিডিওটা দেখা ও আলোচনা করার মতন। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যা ভাবাবে। ডকুমেন্টারিটা খুব নতুন নয়, ২০১৭ এর। পৃথিবীময় টাকার যে বন্যা বয়ে চলেছে তার উৎস ও উৎপত্তি এবং তার ফলে উৎপন্ন ... ...
এরপর তিন মাস কোথা দিয়ে কেটে গেল। দিনগুলো যে কত দ্রুত মিলিয়ে যাচ্ছে কোন সীমানার ওপারে, জীবনের স্রোত যে কত দ্রুত কলকল করে বয়ে যাচ্ছে কোন উদ্দেশে তা আর ক'জন খেয়াল করে। দেখতে দেখতে পুজোর মরসুম এল আর গেল। উত্তুরে হাওয়া নিয়ম মেনে ছুটোছুটি শুরু করেছে গাছের ডালে ডালে, পুরোপুরি জাঁকিয়ে বসার আগে। বর্ষশেষের দিনও একসময়ে এসে পড়ল। কাল পয়লা জানুয়ারি। পৃথিবী পা রাখবে নতুন সাল, নতুন ... ...
ক্লাইভ তথা ইংরেজরা এত হিন্দুপ্রেমী যে বাংলায় আগে দুর্ভিক্ষ ছিল না, দুর্ভিক্ষ নিয়ে এল।সিরাজউদ্দৌলাকে প্রতারণা করে হারিয়ে খুন করার ১৩ বছরের মধ্যে দুর্ভিক্ষ হল।এবং তিন কোটির মধ্যে এক কোটি লোক না খেয়ে মারা গেলেন।সিরাজউদ্দৌলা হিন্দু বিরোধী তাই তাঁর প্রধানমন্ত্রী করেন হিন্দু মোহনলালকে। অর্থের দায়িত্ব দেন জগৎশেঠ ও তাঁর ভাই স্বরূপচাদঁকে। আর দাদুর শ্রাদ্ধে সংস্কৃত মন্ত্র পড়ান। হুগলির ফৌজদার হিন্দু নন্দকুমার, ঢাকায় দেওয়ান ... ...
দিতি ও মহারানিমৃণাল শতপথীগুরুচ্ন্ডা৯দাম ৬৬ টাকাসাতটি গল্প এই বইতে। ব্লার্বে যথার্থই বলা হয়েছে- এই গল্পগুলিতে পাঠকের পরিণতমন প্রাসঙ্গিক বিষয় খুঁজে নেবে। বস্তুত যে বয়সে 'বুদ্ধির এলাকায় বৈজ্ঞানিক সার্ভে ' আরম্ভ হয় না, 'সম্ভব-সম্ভবের সীমাসরহদ্দের চিহ্ন থাকে পস্পর জড়ানো', মৃণালের বইটি সেই নবীন সংবেদনশীল মনটির অন্বেষণে বেরিয়েছে।চিরঞ্জিত সামন্তের প্রচ্ছদ এবং রমিত চট্টোপাধ্যায়ের অলঙ্করণে বইটি রূপময়। গল্পগুলির ভাষা, বিষয়, গোত্র ... ...
শ্বাপদসঙ্কুল অরন্য পেরিয়ে একটি স্বপ্ন আমার পাশে এসে বসে, স্নিগ্ধ সৌন্দর্যের কোন এক নারীর মত; কিছুক্ষন। বিদ্রোহ, অনন্ত বিদ্রোহ এখন তবু আমার দুহাতে দাসত্ব, আমার স্বপ্ন, বৃষ্টির
মাস্টারমশাইদের নিয়ে অনেকেরই অনেক স্মৃতি। আমারও বেশ কিছু স্মৃতি আছে। তার ওপর আমার পরিচিত অনেককেই টিউশনি করতে দেখেছি। নিজেও করেছি তবে খুব বেশি নয়। সব মিলিয়ে কিছু অভিজ্ঞতা এখানে লিখছি। আর হ্যাঁ, শব্দটার যথাযথ ইংরিজি উচ্চারণ টিউশন না বলে এই লেখায় আটপৌরে টিউশনিই বলব আমি। একটা সময় আমরা টবিন রোডের কাছাকাছি সরকারি কোয়ার্টারে থাকতাম। অনেক পরে বুঝেছি, আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ওই সাড়ে এগারো বছর। তখন অবশ্য এই বোধ আসেনি। যাক গে, প্রসঙ্গে ঢুকি। "কোয়ার্টার বাস" এর সময় আমাদের ঠিক পাশের ফ্ল্যাটে একটি বড় পরিবার থাকত। গৃহকর্তা, গৃহিণী এবং এক মেয়ে ও চার ছেলে। আমরা যখন ওখানে যাই তখনই ... ...
আমি বিজেপি তুমি মোদী হে ভাতিছ ভারত মাঝে।। নদী সরযূতে যেন উজ্জ্বল প্রভা রামমন্দিরের বিরাজে।। তোমায় হেরিগো স্বপনে শয়নে বিশ্বগুরুর আসনে যদি অচিরেই যাই জিডিপেতে তৃতীয় বৃহৎ
কাউন্টার ন্যারেটিভের শক্তিশালী অস্তিত্ব দেশ জুড়েই আছে। সেই ন্যারেটিভের একটা এলিট, স্ট্রাকচার্ড প্রেজেন্টেশন হল জেএনইউ এসইউ নির্বাচনের ফলাফল। এটাকে বামপন্থার জয় বলার থেকে অন্য স্বরের আত্মঘোষণা হিসেবেই সবাই দেখছে, এমনকি গদি মিডিয়াও। এবিভিপি-র প্রতিনিধি
এর মধ্যে শ্রীলেখা কায়দা কৌশল করে চিঠিটা অসিতের হাতে গুঁজে দিতে পারল। ভাগ্যক্রমে আজকে ফাঁকায় পেয়ে গেল অসিতকে রিহার্সালের জন্য ওপরে ওঠার সময়। অসিত বলল, ' কি এটা ? ' ---- ' পরে পড়ে নিও ' বলে ধড়ফড় করতে করতে সরে গেল ঘরের ভিতর। অসিত ভাঁজ করা কাগজের টুকরোটা প্যান্টের পকেটে রেখে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে ভাবতে লাগল, এ আবার কিরে বাবা ... এতদিন বাদে আবার নতুন ক'রে চোতা ধরানো কি জন্য ! কি কেস কে ... ...
ছুড়ে দেওয়া পাথরের খবর আর কে রাখে। কোথায় গড়ায় বা চাপা পড়ে। মরে যায় নাকি আঘাতে আঘাতে রক্ত ঝরে।
মহাপরিনির্বাণ .............,....................... রাজগেহ, পাটলিপুত্ত, বৈশালী হয়ে ভোগনগরার পথে পা বাড়ালেন মহাকারুণিক। লক্ষ্য অতি দ্রুত পাবা তে পৌঁছানো। পাবা ও কুশিনর তখন মল্লের দুটি মহানগরী। মল্ল, ষোড়শ মহাজনপদের একটি। মল্লদের বরাবরের অনুযোগ ছিল যে তথাগত তাদের সময় দেননা। তথাগতের প্রিয় জায়গা অবশ্যই রাজগেহ, ইদানিং এই রাজগেহতে বর্ষাবাস কাটাতে ভালোবাসেন তিনি। দ্বিতীয় প্রিয় জায়গা বৈশালী। আম্রপালি এখানেই ... ...
যদি কিছু তামা'রে শুধাও নরেশ জানা ১ ঠাকুর ঘরের কোষাকুষি, পাইলস দমনের 'অব্যর্থ উপায়' হিসাবে আড়াই প্যাঁচের আংটি আর অম্বল নিবারনের জন্য ছোট্ট কলস অথবা গ্লাস। এর বাইরে গেহস্থলিতে আজকাল আর তামার ব্যবহার দেখিনা সচরাচর। সব তামা যেন সরু কিংবা মোটা তার হয়ে ইনসুলিটার আবৃত হয়ে বিদ্যুৎ পরিবহনের কাজে কিংবা মোটরে কয়েলবন্দি। আজকের ভারতীয় ... ...