এক || একটা বছরের গল্প এই বছরটাও একই রকম গেলো যেমন করে যায় আর আসে হিসেব মেলায় … যেমন করে নিজের নিক্তিটুকু মাপতে মাপতেনতুন যুগ জন্ম নেয়.. একটা বৃদ্ধ বছরের শেষে আরও একটা তরুণ বছর ... নতুন যৌবনে পড়া তরুণ বছরে মেয়েটি ভেবেছিলো তার হৃদয়ের সবটুকু ভালোবাসা সে দিতে পারে তার প্রেমিককে উদ্বেল ভালোবাসার জোয়ারে ভাসতে ভাসতে কুলে ফেরার পথটুকু সে ভুলেছিলএরপর বছর পুরোনো হতে সে বুঝলো শুধু মাত্র সে নয় তারই মত ছেলেটির একাধিক প্রেমিকা আছে।.... শহরের নামী এলাকায় বাড়ির এক কোণে একা থাকা তরুণ বছরে কোন এক বৃদ্ধা ভেবেছিল তার খোকন বা খুকি আসবে উড়োজাহাজে চেপে সাগরের ওপার থেকে তারপর বছর পুরোনো হতে সে বুঝলো বছরটা সময় চেয়েছে আরো এক বছরের তেমনি ভাবেই.. হিমেল শীতল দিনে ব্ল্যাক কফি ... ...
পাঠকের জন্য প্রাক্-লুটএই বইটি কোনো পূর্ণাঙ্গ গল্প বা সাবলীল আখ্যান নয়। এটা এক জোড়াভাঙা দর্পণ; যার টুকরোগুলো ছড়িয়ে আছে শহরের কংক্রিট জঙ্গল থেকে গ্রামের মাটিঝরা পথ পর্যন্ত। এখানে যত চরিত্র আছে, তাদের কেউই ‘নায়ক’ নয়—তারা প্রত্যেকে শিকার। শিকার ডিজিটাল নজরদারির, ভোগবাদী সংস্কৃতির, লুপ্ত হয়ে যাওয়া পরিচয়ের, এবং নিজের ভিতরেই পুঁতে রাখা এক নির্মম নীরবতার।‘ছায়া ও মুখশ্রী’ শুধু একটি উপন্যাস নয়। এটি একটি দলিল। এখানে কাহিনী নেই, আছে ‘কণ্ঠ’—কণ্ঠস্বরের একটি আর্কাইভ। যা কখনও খণ্ডিত, কখনও অসমাপিকা ক্রিয়ায় আবদ্ধ, কখনও স্থানীয় ভাষার তীব্রতায় ভরা। লেখক ‘আরিয়ান’ এবং তার অনামা সহযাত্রী Faceless_07 শুধু পর্যবেক্ষক নয়—তারা নিজেরাই বস্তু, নিজেদের গল্পের বন্দী। পড়ার আগে জানা ভালো- ... ...
Happy New Year ❤️ তুমি চলে যাওয়ার সময় বলতে চেয়েছিলামযেওনা, ওখানে অন্ধকারভাবলাম বলে লাভ নেইকারন তুমি আর আমাকে বিশ্বাস করো নাকে যেন তোমার কানে বাজিয়েছে সুরেলা বাশিআমিই নাকি তোমার জীবনটা নষ্ট করেছিঅথচ তুমি জানো এতে আমার কোন হাত ছিলো নাসব কিছুই কপালসুখ ছিলো শান্তি ছিলো, ছিলো অফুরন্ত ভালবাসাযেদিন থেকে অভাব এসে দরজায় উকি দিলোআস্তে আস্তে আমাদের জীবন থেকে সব হারিয়ে গেলএকদিন তুমিওনা, আমার কোন অভিযোগ নেইপৃথিবীতে সবাই সুখ চায়, তুমিও চাওআমার এখানে সুখ নেই, আছে অভাবতোমার চলে যাওয়ার কারন আছেচাইলে তুমি থেকে যেতে পারতেনতুন বছরে নতুন করে দূজনে জীবন শুরু করতে পারতামসব বছরই মানুষের জীবনে একই রকম হবে তাতো নয়হয়তো দূজনের ... ...
আমরা সবাই নিজেদের ভালবাসি মাঝে মধ্যে, হয়ত ছায়াহীন রোদের দুপুরে কিংবা জঙ্গলের মধ্যে যখন রাত্রি হয়ে যায়... ভালবাসা নিয়ে লেখালেখিও আছে, কমবেশী পেট খারাপের মত সবই স্মৃতি সংক্রান্ত যেভাবে মানুষ বেঁচে থাকে বা মরে যায় আসল কথাটা ভালোবাসা নয় ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র পাকস্থলী, গেস্ট হাউসের পাশে মিরামারে কাসল আর সমুদ্র আসল কথাটা সমুদ্রের জল নিয়ে কেন জল নীল কেন তীব্র লবনাক্ত ? কেন আজ নিজেকে বোঝাবার কেউ নেই ভেতরে ভেতরে ? ... ...
নতুন বছর ভালো কাটুক। ইংরেজদের দেশে ১৭৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত ২৫ মার্চ নববর্ষ শুরু হতো। ইংরেজি নববর্ষ নয়, খ্রিস্টিয় নববর্ষ। শুভেচ্ছা। প্রথম নববর্ষ উদযাপন শুরু করেন পারসিক বা ইরানিয়রা। ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ ৫০০০ হাজার বছর আগে। ব্যাবিলনিয়রা নববর্ষ পালন শুরু করে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। দুটোই কিন্তু পয়লা জানুয়ারি নয়। মিশরিয়দের অনুসরণ করে সিজার ক্যালেন্ডার চালু করেন। পরে এটা গ্রেগরিয় বর্ষপঞ্জি হয়। আর ইংল্যান্ড তো মাত্র ৪৫৩ বছর আগে পয়লা জানুয়ারি নতুন বছর মানা শুরু করে। ১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে নববর্ষের দিন ছিল ২৫ মার্চ।নববর্ষ মানে খাজনা আদায়ের দিন। ভারতে তার আগেই নববর্ষ পালন শুরু করেন মুঘল সম্রাট আকবর। ১ বৈশাখ। নববর্ষ পালন এবং কর আদায়ের দিনে করদাতাদের খাইয়ে। পারসিক নওরোজ উৎসবের অনুসরণ করে।এটা ইংরেজি নববর্ষ নয়। যেমন 1 ... ...
আঠেরো মাসে বছর, বাংলায় বাগধারা আছে। সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তবে, বছরের সব কটা মাস যদি ২৮ দিনের হয় তাহলে যেটা হতে পারে, তা নিয়ে ভাবছিলাম (হাতে কোনো কাজ না থাকলে যা হয় আর কি... এও একধরণের গাব জ্বাল দেওয়া...)। তো দেখা যাচ্ছে যে তাহলে পাওয়া যাবে: জানুয়ারি - ৩ দিনমার্চ - ৩ দিনএপ্রিল - ২ দিনমে - ৩ দিনজুন - ২ দিনজুলাই - ৩ দিনঅগাস্ট - ৩ দিনসেপ্টেম্বর - ২ দিনঅক্টোবর - ৩ দিননভেম্বর - ২ দিনডিসেম্বর - ৩ দিনএকুনে ২৯ দিন। অর্থাৎ, একটা লৌতুন মাস। তার মানে, এক মাস মাইনে বেশি পাওয়া। ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়া। অথবা সঞ্চয় বেড়ে যাওয়া। শুধু ... ...
স্মৃতির ভেতর রাষ্ট্র, রাষ্ট্রের ভেতর আমি অয়ন মুখোপাধ্যায় আমার প্রথম পরিচয়পত্র দিয়েছিল আমার পাড়া বলাগড় মন্দির তলা যদিও সকলের জীবনে প্রথম পরিচয় পত্র দেয় যে যার পাড়া সেখানে কাউকে কিছু কিছু বলতে লাগতো না এই যে আমি মানে আমার ছোটবেলা থেকে গলির মোড়ে দাঁড়ানো মানুষগুলো জানত আমি কার ছেলে, কোন স্কুলে পড়ি।বাজারে স্টেশনে যেখানেই যাই না কেনো কোথাও কোনো দিন আমার পরিচয়ের জন্য কোনও কাগজ লাগে নি এটাই স্বাভাবিক এবং সবার জন্য এটাই সত্য। মুখটাই ছিল প্রমাণ। ভুল করলে বকা, ভালো করলে মাথায় হাত রাখা—এই ছিল নাগরিকত্বের প্রথম পাঠ।তারপর বড় হলাম। রাষ্ট্র ধীরে ধীরে আমার কিংবা আমাদের জীবনে ঢুকল। প্রথমে পরীক্ষার ফর্মে, পরে চাকরির ... ...
হনুমানের রোমন্থন এবং মনস্তাপ গঙ্গার উৎসমুখ গঙ্গোত্রীর সন্নিকটে এক সুবিশাল বিস্তৃত শিলাখণ্ডের উপরে অধোবদনে উপবেশন করিয়া মহাবলী চিরঞ্জীবী হনুমান বিষণ্ণবদনে রোমন্থন করিতেছিলেন - তাঁহার জন্মগ্রহণের পর হইতে কত সহস্র বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে, এই ধরাধামে কত কিছু ঘটিয়া গিয়াছে, কত রাজা-মহারাজা-সম্রাটের উত্থান-পতন হইয়াছে, কত দুর্যোগে প্রাণীকুল বিপন্ন হইয়াছে, ক্ষমতার লালসায় কত যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হইয়াছে, তিনি সকলই চাক্ষুস করিয়াছেন। চিরঞ্জীবী হইবার বরপ্রাপ্তিতে তিনি যৌবনারম্ভে উৎফুল্ল হইয়াছিলেন, কিন্তু শ্রীরামচন্দ্রের জীবনাবসানের পর এবং তাঁহার সকল স্বজন মিত্র ও সুহৃদগণের স্বর্গগমনের পর হইতে যত দিন অতিবাহিত হইতেছে তিনি একাকীত্বের যন্ত্রণায় মানসিকভাবে তত বিপর্যস্ত হইতেছেন। মানসিক যন্ত্রণা হইতে মুক্তি ... ...
( ৩ ) আমহার্স্ট স্ট্রীট চোরবাগান লেনে সন্ধে নেমে এসেছে। প্রাচীন বাড়ির দোতলার পাথুরে বারান্দার পাথুরে কার্নিশ। বারান্দার সামনেই একটা সপ্তপর্ণী গাছ। অন্ধকারে একা একা দাঁড়িয়ে আছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো পড়েছে গাছের পাতায়।আমহার্স্ট স্ট্রীটে গাড়ির জ্যাম লেগে গেল হঠাৎ। সম্বুদ্ধ সিংহরায় দোতলার ঘরে বসে জানলা দিয়ে রাস্তার জ্যামের দিকে তাকিয়ে ছিলেন আনমনা হয়ে। তার মনে ক্ষণে ক্ষণে ভেসে উঠছে উড়ন্ত শ্বেত বলাকার মতো বাতাসে ভেসে আসা এক পেসার। বলটা অফস্টাম্পের একফুট বাইরে থেকে হাওয়ায় ডানদিকে বাঁক খেয়ে আচমকা নীচু হয়ে জাত গোখরোর মতো ছোবল ... ...
( ২ ) শাম্ব পাল আর সেন্টু সেনকে দিয়ে বোলিং ওপেন করাল প্রত্যয়। বোর্ডে অল্প রান। মৈনাক উইকেট নেওয়া বোলার হলেও ওকে প্রথমে আনল না প্রত্যয় কারন শাম্ব আর সেন্টু একদম জায়গায় বল রাখে। মারার জায়গা দেয় না ব্যাটসম্যানকে। তাছাড়া বল একটু পুরনো হলে হয়ত মৈনাক রিভার্স সুয়িং পেতে পারে এই হিসেবও হয়ত মাথায় ছিল।দীপশিখাকে কিন্তু প্রত্যয়ের এই সিদ্ধান্তে বেশ হতাশ দেখাচ্ছিল। সে বাঁশের একটা খুঁটি ধরে একটা পা আড়আড়ি করে দাঁড়িয়ে রইল। সে যাই হোক, প্রত্যয়ের ছক কিন্তু একেবারেই দাঁড়াল না। প্রতি ওভারে তিনের একটু ... ...
আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, তার শিরোনাম দেখে অনেকে ভাবতে পারেন, এ আর নতুন কী! দৈনন্দিন জীবনে যেভাবে দুটি বিষয়কে মিলেমিশে একাকার করে দেবার চেষ্টা চলছে তা থেকে ধরে নেওয়াই যায় যে আমাদের রাষ্ট্রীয় জীবনে হয়তো সত্যি ধর্মের সুবিশাল প্রভাব রয়েছে। আদতে আমাদের সংবিধান যতই 'ধর্মনিরপেক্ষ' শব্দটি ব্যবহার করে থাকুক এবং মৌলিক অধিকারের ২৫-২৮ নম্বর ধারায় নিজস্ব ধর্মাচরণ, বিশ্বাস ও ধর্মপ্রচারের স্বাধীনতা ও এবিষয়ে রাষ্ট্রের নিরপেক্ষতার কথা বলুক, বাস্তব বড়োই জটিল। Secular শব্দটি তো সংখ্যাগরিষ্ঠগণ এখন ব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহার করে থাকেন। প্রকৃতপক্ষে যার উৎপত্তি গ্রীক শব্দ 'Saeculum' থেকে। যার ইংরেজী অর্থ 'This time.' এইসময় বলতে এভাবে বোঝানো যায়, "যা ... ...
( ১ ) অশোকতরু মুখোপাধ্যায় হুইলচেয়ারে ছাড়া চলাফেরা করতে পারেন না। তার ছায়াসঙ্গী হল বিনোদ। বিনোদবিহারি জাতে বিহারি। সে-ই অশোকতরুবাবুর অন্ধের যষ্ঠি। রান্নাবান্না, বাজারহাট থেকে শুরু করে অশোকতরুবাবুর যাবতীয় পরিচর্যা সবই করে সে। কাজের একজন মাসি আছে অবশ্য। বাসন মাজা, ঘর মোছা, জামাকাপড় কাচার জন্য।অশোকতরুবাবু রুরকি আই আই টি -র অধ্যাপক ছিলেন মেটালার্জি বিভাগে। ষাট বছরে রিটায়ারমেন্ট। তার পরে বছর তিনেক এক্সটেনশান। কিন্তু স্বাভাবিক মেয়াদই তিনি শেষ করতে পারেননি। তার যখন আটান্ন বছর একটা বড় মাত্রার সেরিব্রাল অ্যাটাক হয় ক্যামপাসের মধ্যেই।প্রচুর চিকিৎসার পর তিনি প্রাণে বেঁচে ... ...
বাইরে আগুনবাইরে মিছিল, দিন বদলের আশা, বুকে আগুন,প্রতিশোধ নিতে চায়।আমার ঘুপচি ঘরে, পুরোনো কাঁথায় মোড়া বিছানা,ঘামে আর চোখের জলে ভেজা তেলচিটে বালিশের গন্ধ স্যাঁতস্যাঁতে রাত;রক্ত বলতে দাড়ি কামাতে গিয়ে কাটা গাল আর কোনো উন্মত্ত রক্তের রেফারেন্স নেই। বিকেল হলেই ক্লান্ত লাগে, সন্দেহ হয়আমার বেঁচে থাকা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেদিনে দিনে,সেই ভয় চেপে বসে বুকের উপর,ঘর যেতে মন চায় না।গভীর রাতে ঘরে ফিরি অন্ধকার ঘর ফিসফিস করে কার সঙ্গে যেনষড়যন্ত্র করে, কানাকানি চলে অন্ধকার আরো ঘন হয়ে আসে জীবনের বিভিন্ন ভয়ের চেহারা নিয়ে চারপাশে ঘিরে ধরে।আমার শৈশবের স্মৃতি কলকল করে ভুতের মত লাফিয়ে পড়ে বুকের উপর;ক্ষুধিত আত্মা সব জেগে ওঠে একে একে কামরা-জঠর ভরে ওঠেঅসম্ভব তীব্র আম্লিক অনুশোচনায়। ... ...
শেখ মুজিব যেদিন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে দেশে আসলেন সেদিন সৃষ্টি হলো এক ইতিহাসের। আমরা ছাত্রজীবনে সেই ইতিহাস পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম। তারপর অনেকদিন পর শেখ হাসিনা দেশে ফিরলেন, পরিবার হত্যার বিচার করলেন, স্বৈরশাসক হলেন তারপর একদিন লেজ তুলে ভারতে পালিয়ে গেলেন, হাসিনাও ইতিহাস সৃষ্টি করলেন। ডিসেম্বর এর ২৫ তারিখে তারেক রহমান দেশে ফিরলেন, বাংলাদেশের ভোটার আইডি পেলেন, তিনিও ইতিহাস সৃষ্টি করলেন। আমার এক ছোট ভাই তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফিরে এসে ফেইসবুক এ পোস্ট করলো “ আজ ইতিহাসের অংশ হয়ে গেলাম”। আমার এক বন্ধু সব সময় পেটনীতি নিয়ে ব্যাস্ত থাকতো হঠাৎ একদিন কোথায় যেন হোচট খেয়ে পড়ে গিয়ে উঠার সময় ... ...
নীরবতার ভিতর থেকেও আর্তনাদ শোনা যায়—যদি কান খোলা থাকে। আরাবল্লী আজ ঠিক তেমনই নীরব এক আর্তনাদ। হাজার হাজার বছরের পুরোনো এই পর্বতমালা, যে পর্বত ভারতীয় উপমহাদেশের জলবায়ু, জীববৈচিত্র্য ও সভ্যতার ভারসাম্য রক্ষা করে এসেছে, আজ সে নিজেই অস্তিত্বের সংকটে। “আরাবল্লী পর্বত বাঁচাও”—এটা আর কোনো আবেগী স্লোগান নয়, এটা জাতীয় বিবেকের কাছে তোলা এক কঠিন প্রশ্ন।রাজস্থানের শুষ্ক ভূমিকে মরুভূমির গ্রাস থেকে রক্ষা করেছে আরাবল্লী। দিল্লি–এনসিআরের ফুসফুস হিসেবে কাজ করেছে এই পাহাড়ি অরণ্য। বৃষ্টির জল ধরে রেখে ভূগর্ভস্থ জলস্তরকে জীবিত রেখেছে সে। অথচ আজ এই পর্বতকে কেটে, চিবিয়ে, চূর্ণ করে আমরা বানাচ্ছি সিমেন্ট, পাথর, কংক্রিটের নগর। উন্নয়নের নামে আমরা যে খনন চালাচ্ছি, ... ...
কয়েক মাস আগে আমাদের আদরণীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ্ জি সংসদে দাঁড়িয়ে বিরোধী সদস্যদের উদ্দেশ্যে বলছিলেন- আপনাদের ধিক্। আপনারা এই সংসদে শপথ নেওয়া বিদেশমন্ত্রী জয়শংকরজির বদলে বিদেশের কোন্ মন্ত্রী কি বলল সেটাকে বেশী বিশ্বাস করছেন? ধিক্ আপনাদের ধিক্। বিরোধী সদস্যরা উনার এই আরোপকে কতটা পাত্তা দিলেন, তা ঠিক বোঝা গেল না। আমি ভেবেছিলাম তার্কিক মহুয়া মৈত্র বা রসিক সায়ণী ঘোষ বা পণ্ডিত সৌগত রায় বা নিদেনপক্ষে মহারসিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি তত্ত্বের মৌলিক নীতিগুলির দার্শনিক দিক নিয়ে কিছু সারগর্ভ বা রমণীয় আলোচনা করে আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করবেন। কিন্তু সে গুড়ে বালি। আমি দেখলাম তারা অমিত শাহ্জির principle of logic এর এপ্লিকেশনের ... ...