"একা বেড়ানোর আনন্দে" - এই সিরিজে আসবে ভারতের কিছু জায়গায় একাকী ভ্রমণের অভিজ্ঞতা। এটি পর্ব - ৫ - - - যেন একটি শিশু কোনো আব্দার করেছে। সরল হেসে নিজের নামটি লেখেন আমার দেওয়া কাগজে। বলি, এটা আমি স্মৃতিচিহ্ন হিসেবে রাখতে পারি? মৃদু হেসে বিহারীলাল বলেন, বেশ তো, রাখুন। ... ...
"একা বেড়ানোর আনন্দে" - সিরিজের পর্ব ৪ - - - বিড় বিড় করে অস্পষ্টভাষী নন্দনবাবা নন্দী মাহাত্ম্য দিয়ে শুরু করে সমুদ্র মন্থনে পাক মেরে বিশ্বরূপ দর্শন ছুঁয়ে কী যে ঘন্ট পাকালেন মাথায় কিছুই ঢুকলো না। মহিলাটি শোনার চেয়ে বাবার বক্তব্য মোবাইলে রেকর্ড করতে ব্যাগ্ৰ। ব্যাটারি ডাউন হয়ে তাও বন্ধ হয়ে গেল। আমি মুখ নীচু করে হাসি চাপি। এক দশক কুয়েতবাসী মহিলা বাবাকে অতক্ষণ বকিয়ে, বাবামৃত আংশিক রেকর্ড করে বাবার ATMএ রাখলেন মাত্র দশটি টাকা! বাবা চকিতে দৃষ্টিপাত করেন আমার দিকে। তারা চলে যেতে আমার দিকে মর্মভেদী দৃষ্টিতে তাকিয়ে ঝোপড়ার সামনে খোলা আকাশে দু হাতে ফ্রেমের ভঙ্গি করে বলেন, LCD স্ক্রিন মে ইয়ে ড্রামা ক্যায়সা লাগা? বলি, য্যায়সা অনোখা সওয়াল এ্যাসেহী লা-জবাব জবাব। অস্পষ্টভাষী বাবা হাসেন প্রাণ খুলে। ... ...
"একা বেড়ানোর আনন্দে" - এই সিরিজে আসবে ভারতের কিছু জায়গায় একাকী ভ্রমণের অভিজ্ঞতা। এটি পর্ব - ৩ - - - জানতে চাই, ওখানে যেতে পারি? চুরি ছিনতাই বা বণ্যজন্তুর ভয় নেই তো। কথা বলে বুঝি, প্রায় চার কিমি দুর, শ তিনেক ফুট উঁচু পাহাড়ে ওঠার পথে কিছুটা সিঁড়ি আছে বাকিটা গিরিশিরা ধরে উঠতে হবে। হাঁটায় বা ওঠায় আমার অসুবিধা নেই। লোকজন কেউ যায়না, তাই লুটবেটা কাকে? ফলে চোর ছ্যাঁচোরও নেই। পান্না টাইগার রিজার্ভ থেকে কচিৎ কখনো ডোরাদা বা দিদিমণি হাওয়া খেতে এদিক ওদিক গেলেও এতোটা আসেন না, ভর দুপুরে তো নয়ই। সুতরাং বাস্তবিক বিপদের কোনো ভয় নেই। ... ...
"একা বেড়ানোর আনন্দে" - এই সিরিজে আসবে ভারতের কিছু জায়গায় একাকী ভ্রমণের অভিজ্ঞতা। এটি ২য় পর্ব - - - - ২৮৩ বছর ধরে এখানে চলে আসা ইদের নামাজ ১৯৬৫ সালে মধ্যপ্রদেশের তদান্তীন দাপুটে মুখ্যমন্ত্রী পন্ডিত দ্বারকাপ্রসাদ মিশ্রের হস্তক্ষেপে বন্ধ হয়। সরকারী অনুদানে সাঁচী রোডে তৈরী হয় নতুন ঈদগাহ। ২০০২এ ASI মন্দির চত্বরে একটি গুদাম বানিয়ে এখানে পাওয়া মূর্ত্তির ভগ্নাংশ তালাবন্ধ করে রেখে দেয়। কিছু উন্মুক্ত জমিতেও সাজিয়ে রাখা আছে। তার কারুকার্য বেশ উন্নত মানের। এখানে আছে অষ্টম শতকের একটি বাউলী (step well). তার দেওয়ালে খোদিত আছে কৃষ্ণলীলার কিছু দৃশ্য। অনুমান ওই মন্দিরের আগেও এখানে কিছু ছিল। ... ...
"একা বেড়ানোর আনন্দে" - এই সিরিজে আসবে ভারতের কিছু জায়গায় একাকী ভ্রমণের অভিজ্ঞতা। এই প্রথম পর্বটি এই সিরিজের প্রাককথন। ... ...
মধ্যপ্রদেশ ভৌগোলিক ভাবে ভারতের হৃদয় কিন্তু ওখানকার মানুষের সহৃদয়তার পরিচয়ও আমি বারংবার পেয়েছি ... ... ...
পরিচ্ছন্নতায় ভারত কোনোদিন সুইজারল্যান্ড বা সিঙ্গাপুরের ধারে কাছে আসবে এমন দুরাশা নেই তবে মানুষজন একটু সচেতন হলে ভারতও কিছুটা .... ... ...
ইয়ানির থেমে থেমে হোঁচট খাওয়া কন্ঠ থেকে বেরোনো শব্দগুলি ছিল গভীর সহানুভূতি মাখা। শারীরভাষ্যে ছিল দ্বিধাগ্রস্ততা - যেন দর্শকদের কাছে একদা সঙ্গীতের রাজকুমারের পরিচয় দেওয়া কী আমার সাজে? অকৃত্রিম আন্তরিকতার এহেন অভিব্যক্তি আরোপিত মনে হয় নি। এমন অভিব্যক্তি আসে গভীর উপলব্ধি থেকে যে, যতই আমরা নিজেদের আজ মহান ভাবি না কেন হয়তো ভবিষ্যতে কখনো আমাদের কাউকে তলিয়ে যেতে হতে পারে অপ্রাসঙ্গিক বিস্মৃতির অতলে। ... ...