বাথরুমে বসে বসে টাইলসের ডিজাইন দেখছিলাম,কয়টা টাইলস আছে গোনার চেষ্টাও করেছিলাম তবে মাঝপথে এসে গুলিয়ে যাচ্ছে। আজ ফোন আনিনাই,এজন্য সময় কাটছে না।
হঠাৎ দরজায় ধাক্কা পড়লো। আম্মু ধমক দিয়ে বললেন,এই তুই কতক্ষন লাগাবি? শুভ এসেছে!
আমি একটু চমকে উঠলাম। শুভ আমাদের প্রতিবেশী, আরো একটা পরিচয় হলো আমার ক্রাশের বড়ভাই! আরো একটা পরিচয় হলো আমার ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড।
মনের মধ্যে লাড্ডু পাকানো শুরু হয়ে গেছে আমার। আমি ভাবতে পারছি না ক্রাশ তার বড়ভাইকে পাঠিয়ে দিয়েছে বিয়ের প্রস্ ... ...
বরের সাথে কঠিন ঝগড়ার একপর্যায়ে নাক ডাকার শব্দ পেলাম। অবাক হয়ে তাকিয়ে দেখি বদটা ঘুমিয়ে গেছে।
ঝগড়ার বিষয়বস্তু অত্যন্ত সিরিয়াস। আমি তাকে বলেছি বাজার থেকে দেশী আদা আনতে আর সে এনেছে ইন্ডিয়ানটা। আমি বলতেছিলাম, ইন্ডিয়ান আদার কোনো ঝাঁঝ আছে? ওটা দিয়ে চা খাওয়া যায়? তুমিতো চাও না আমি শান্তিতে এককাপ চা খাই তাই না?
এ পর্যায়ে তাকিয়ে দেখি সে বসে বসে নাক ডাকছে।
আমার কোনো কথাই সে আসলে কানে তোলে না। এককান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। কোনো একটা কাজও ঠিকঠাক ... ...
সকাল সকাল সাত বান্ধবী বাড়ি এসে হাজির। কঠিনস্বরে মিলিত গলায় সবাই মিলে বলে উঠলো,তুই বিয়ে করবি কবে?
সদ্য ঘুম ভেঙ্গে উঠে আমি কিছু বুঝতে পারছি না।আমি বিয়ে করবো কেন? সেদিনই না ঠিক করলাম সন্ন্যাস জীবনযাপন করবো। বিয়ের কথা কেন উঠছে?
ওরা আবার বললো,বল! কবে বিয়ে করবি?
আমি নিচু স্বরে প্রশ্ন করলাম,কেন বলতো?
নাদিয়া বললো,তুই ভুলে গেছিস? লাস্টটাইম ফেসবুকে 'ফ্রেন্ডস গোলস' একটা পোস্ট দেখেছিলাম। সাত বান্ধবী একসাথে প্রেগন্যান্ট হয়,সাত বান্ধবীর একসাথে বাচ্চা হয়... ক ... ...
ঘর ঝাঁট দিতে এসে কাজের মেয়ে নিচু গলায় বললো, আপা! আমার রিকোয়েস্টটা এক্সেপ্ট করেন।
আমি হতভম্ব গলায় বললাম, কিসের রিকোয়েস্ট?
-ফেসবুক। রিকোয়েস্ট পাঠাইছি।
: ও আচ্ছা! নাম কি?
-ড্যাডিস প্রিন্সেস শাপলা!
আমি নিজেকে সামলালাম। এত অবাক হচ্ছি কেন? কিছুদিন আগেই তো আরেক কাজের খালা আমাকে ইমোতে ইনভাইট করেছিল। আমার ইমো নাই কিন্তু তার আছে। এত অবাক হলে চলবে না এই যুগে।
আমি হাসিমুখে আইডি খুঁজে বের করে রিকোয়েস্ট এক্সেপ্ট করে রাখলাম। প্রোফাইল পিকে একটা মে ... ...
প্রোফাইল পিক আপডেট দেয়ার কিছুক্ষণ পরই এক নামকরা বিউটিশিয়ান ফেসবুক ফ্রেন্ড আপু আমাকে নক দিলেন,
-হ্যালো! একটা কথা জানতে পারি?
আমি রিপ্লাই দিলাম, শিওর আপু,বলেন।
আপু-কি ক্রিম ইউজ করো
আমি একটা চশমাপরা ইমোজি দিয়ে রিপ্লাই দিলাম, ফেয়ার এন্ড লাভলী।
আপু মেসেজ সিন করে সেদিন আর কোনো রিপ্লাই দিলেন না। পরদিন আবার নক দিলেন,
-স্কিন কেয়ারের জন্য কি করো?
আমি: ঐযে আপু বললাম,ফেয়ার এন্ড লাভলী ইউজ করি। সকালে একবার,বিকালে একবার,রাতে একবার, মাঝরাতে ... ...
কয়েকদিন ধরে আমি প্রচন্ড আতঙ্কে আছি। ভয়ে রাতে ঘুমাতে পারি না। সারাটা দিন অদ্ভুত এক অনুভূতি কাজ করে নিজের মধ্যে। কেন জানিনা আমার মন বলছে আমার বর আমাকে খুন করবে। এটা মনে হওয়ার পেছনে কোনো যুক্তি নাই। আমার বর খুব ভালো একজন মানুষ। নরম-সরম,কখনো কোনো কিছুই আগেপরে নাই। কিন্তু এরকম নরম সরম মানুষগুলোই ভেতরে ভেতরে মিনমিনে শয়তান হয়। এটা আমার কথা না,বইয়ে পড়েছি।
সমস্যা হচ্ছে আমার। সেমিস্টার ব্রেক চলছে,এখন পড়াশোনা নাই। এজন্য কয়দিন ধরেই পরপর কয়েকটা ক্রাইম পেট্রোল, সাবধান ইন্ডিয়ার এপিসোড ... ...
ছয়মাস ফেসবুকে প্রেম করার পর আজ প্রথম দেখা করতে এসেছি। রেস্টুরেন্টে বসে বসে পানি খাচ্ছি আর পাশের মেয়েটার দিকে আড়চোখে তাকাচ্ছি। আমার মতো সেও কারোর জন্য অপেক্ষা করছে।
আমার নীল ড্রেস পরে আসার কথা ছিল। আমি একটা নীল রঙের কামিজ পরে এসেছি। ছেলেটার সাদা শার্ট পরে আসার কথা। সাদা শার্ট পরা কাউকে আসতে দেখা যাচ্ছে না এখনো। তবে পাশের টেবিলের ঐ মেয়েটার বফ চলে এসেছে। ছেলেটাকে আমার খুব চেনা চেনা লাগছে। আবার সেও আমার দিকে পরিচিত ভঙ্গিতে তাকাচ্ছে। আমি আজ চশমা আনিনাই। চশমা ছাড়া দূরের জিনিস আমি ভালো ... ...
জামাইকে বশে আনার জন্য জনৈক বান্ধবী আমাকে বুদ্ধি দিলো জামাইকে তাবিজকবচ করার। আমি এসবের ঘোর বিরোধী। প্রথমেই ওর বদবুদ্ধি শুনে রাগী গলায় বললাম,আমি এসব পারবো না!
ও আমার কাঁধে হাত রেখে বললো, আরে.. পুরুষমানুষের স্বভাব তো তুই জানিস! তারপর তোর জামাই হ্যান্ডসাম,সুন্দর। একে বশ না রাখলে চলে? তোর হুমায়ূন আহমেদেরই তো একটা কথা আছে, পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে সবসময় বেঁধে বেঁধে রাখতে হয়!
হুমায়ূন আহমেদের নাম শুনে আমি একটু নরম হলাম। হুমায়ূন আহমেদ আমার দূর্বলতা। হুমায়ূন আহমেদের নাম ... ...
রবিচন্দন বিশ্বাসের পুরো জীবনটার ধোঁকার ওপর চলে আসছে। তিনি ভাবেন এক,হয় আরেক। মন্দ ভাবলে ভালো হয়,ভালো ভাবলে মন্দ হয়।
যৌবনে বিয়ের জন্য পাত্রী দেখতে গেলেন। পাত্রীর বাবা হাসিমুখে বললেন, তুমি তো অনেক লম্বা বাবা!আবার গায়ের রংও একদম সাদা!
রবিবাবু লজ্জা পেয়ে গেলেন। অথচ তার বিয়েটা ভেঙ্গে গেল এই হাইট আর রংয়ের জন্য। পাত্রী ঘাড় গোজ করে জানালো তার শ্যামলা মিষ্টি চেহারার মিডিয়াম হাইটের ছেলে পছন্দ!
যাইহোক, অন্য একটা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল! মেয়েটা বাসররাতে গল্পে গল্পে ... ...
বিয়ের মাসখানেক পরপরই আবিষ্কার করলাম আমার বর একজন কপিবাজ। ফেসবুকে নিত্যদিনই অন্যজনের লেখা কপি করে নিজের নামে চালায়। অথচ আমি মুগ্ধ হয়েছিলাম তার এই লেখা দেখেই। অনেকবার তাকে বলেছি, তুমি তো আমার থেকেও ভালো লেখো! সে লাজুক স্বরে জবাব দিয়েছে, ঐ আরকি! হঠাৎ হঠাৎ মাথায় লেখা আসে!
আমি তার লেখা পড়ি আর মুগ্ধ হই। যতবার তার একেকটা লেখা পড়ি মুগ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকি আর ভাবি,এই মানুষটার থেকে আমার কত কি-ই না শেখার আছে। তার লেখার কাছে আমি এখনো বাচ্চা। আমাকে তার থেকে ভাষাজ্ঞান শিখতে হ ... ...