আশার ব্যাপার হল বিজেপি যে ফ্যাসিস্ট দল, বিজেপির ক্ষমতায় থাকা মানে ভারতীয় ঐতিহ্যের বিপর্যয় এটা সম্পর্কে সংখ্যাগুরু বিরোধীরা একমত হয়েছেন। তাঁদের বিভক্তির জন্যই ভারতীয় সমাজের পক্ষে বিপদজনক হিন্দুত্ববাদ ক্রমশ জাঁকিয়ে বসছে। এটা গঙ্গা যামুনি তেহজিবের মানুষরা আগেই উপলদ্ধি করেছেন। এখন এ বোধ অন্যান্য তেহজিবের মানুষরা উপলদ্ধি করছেন। যেমন পেরিয়ার পন্থী, ব্রাহ্মণ্যবাদ বিরোধী তেহজিবের মানুষেরা, কেরালার সমুদ্র তীরবর্তী অঞ্চলের মিশ্র তেহজিবের মানুষরা। এমনকি আঞ্চলিকতার সঙ্গে হিন্দুত্বের মিশেল আছে এমন মিশ্র তেহজিবের মহারাষ্ট্রের মানুষরা। তাঁরাও ছত্রপতি শিবাজি মহারাজের আদর্শ নিম্নবর্গের কৃষক জনতার দখিন জাতীয়তাবাদের কাছে চলে গিয়ে বিজেপির বিরুদ্ধে একজোট হচ্ছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বে। সে ক্ষেত্রে বরাবরের বেয়াড়া, কৃষক সত্ত্বার ... ...
বিদ্রোহের সময় শাহাজাদা শাজাহান নানা সুফি সিলসিলা -সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ তৈরি করেন যার মধ্যে চিস্তি ছাড়াও নক্সবন্দিরাও ছিলেন। এছাড়াও দক্ষিণ এশিয়াতে কাদিরি আর সুহরাবর্দি সিলসিলারও ভালোই প্রভাব ছিল। দ্বাদশ শতকে সুফি বিবর্তনের দ্বিতীয় পর্যায়টা তরিকা পর্যায় বলে পরিচিত সেসময়ই নানা সিলসিলার আলাদা হওয়া শুরু হয় প্রথম পর্যায়ে যা খানাকা পর্যায় বলে পরিচিত সেসময় সুফিরা আলাদা সিলসিলার পরিচিতি নিয়ে বিভক্ত ছিল না আদৌ। আরো পর সুফি আন্দোলনের তাইফা পর্যায়ে সুফিরা তো পীর বা সন্ত কেন্দ্রিক জনপ্রিয় ভক্তি আন্দোলনে বিবর্তিত হয়ে যায়। এই অন্তিম পর্যায়ের অনন্য উদাহরণ হলেন সন্ত কবির যিনি সুফিদের ইসলামী পন্থায় সরাসরি ভগবানকে পাওয়ার তারিকাকেও অতিক্রম করে নিজস্ব হিন্দুস্থানী ... ...
কুন্দেরা বলছেন ''কমিউনিজম আমাকে মুগ্ধ করেছিল স্ত্রাভিনস্কির সুরের মতো, পিকাসোর ছবির মতো, সুররিয়ালিজমের মতো। তা প্রতিশ্রুতি দিয়েছিল মহান, জাদুকরী রূপান্তরের (মেটামরফোসিস), এক্কেবারে নতুন আর আলাদা এক জগতের।'' বাস্তবের রূঢ় অভিঘাতে কমিউনিস্ট রাষ্ট্রিক পরিবর্তন যখন রূপান্তরের বা মেটামরফোসিসের সমার্থক হল না তখন কাফকার মতো কুন্দেরার টেক্সটও কি পোকা হতে চাওয়ার মেটামরফোসিস প্রতক্ষ্য ... ...
পাদশানামায় শুধু প্রদর্শন, বাদশাহ শাজাহানের প্রদর্শন, মোঘল বীরত্বের প্রদর্শন। রঙের ঝলকানি, অপূর্ব নীল আকাশের তলায় মত্ত হাতি সুধাকরের মুখোমুখি, চোখাচোখি সজোরে শুঁড়ে বর্শা বেঁধানো অকুতোভয় বীর শাহাজাদা ঔরঙ্গজেবের ল্যান্ডস্কেপের বিখ্যাত ছবি আঁকছেন শিল্পী গোবর্ধন। ছবিতে ধোঁয়ার প্রাবল্য, কিশোর ঔরঙ্গজেবের বীরত্বে শাজাহানের সেক্রেড সভরিনিটির মহিমার প্রাবল্য, সুজার বেরাদারির প্রাবল্য, জয় সিংহের রাজপুত বীরত্বর জান কসম করা প্রাবল্য কিন্তু কোথাও ঘোড়াটা নেই। কী দশা হয়েছিল তার?রাজা বাদশাহদের ইতিহাসে ঘোড়ার খোঁজ কি কেউ করবে না? এ জানতে বীরগাথার দেশ রাজস্থানে গেলে জানা যাবে ঘোড়া খুঁজে পাওয়ার ইতিহাস। চেতকের ধারণার নির্মাণ যে এক কল্পনার নির্মাণ এমনটাই বলছেন ইতিহাসকার সিনথিয়া টেলবট। আফগান সেপাইসালার হাকিম খান ... ...
আর্ট এন্ড হিউমানিটিস রিসার্চ কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এক্সেটার আর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির অসাধারণ এক প্রকল্প হল খাদ্য নিরাপত্তার সাপেক্ষে ভারত ও ব্রিটেনের পনেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো অবধি দুর্ভিক্ষ ও আকালের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা। ওখানে পিটার মুনডির সুরাট থেকে আগ্রা পর্যন্ত সফরের ম্যাপে ষোলোশো তিরিশ থেকে বত্তিরিশের দুর্ভিক্ষের মাপও পাওয়া যায়। ওই মাপে দুর্ভিক্ষের কম বা বেশি তীব্রতা ... ...
ষোলোশো কুড়ির শেষ থেকে তিরিশের শুরুর মধ্যে বুরহানপুর থাকাকালীন তৈরি শাহজাদা দারা শিকোহর একটা এলবাম -মুরাক্কা পাওয়া যায়। সেখানে বাদশাহের বড় ছেলে- শাহী সংগ্রহে থাকা অনেক বিখ্যাত ছবি আর ক্যালিগ্রাফি, নিজের - ছবি, রচনা, ক্যালিগ্রাফি সাঁটিয়ে রেখেছেন দেখা যাচ্ছে। মোঘল শাহী পরিবারে অবশ্য কেউ ছবি আঁকতে পারতেন এর কোন প্রমাণ নেই, তবে তাঁদের ক্যালিগ্রাফি প্রশিক্ষণের কথা আগেই জানা গেছে। এই মুরাক্কাটা দারার ক্যালিগ্রাফিতে দখলের ... ...
ষোলোশো একতিরিশের সতেরোই জুন চোদ্দতম সন্তান প্রসবের সময় মুমতাজের শরীর মারাত্মক বিগড়য়। মেয়ের জন্ম দিলেন তিনি - সে বেঁচে যায়, নাম রাখা হচ্ছে গৌহারা বা হীরে জড়ানো মেয়ে। কিন্তু মুমতাজের রক্তপাত হতেই থাকে। বড় বড় হেকিমরা ইউনানির দাওয়াই নিয়ে উপস্থিত। তাতে কাজ হচ্ছে না। চিকিৎসায় কাজ না হলে গ্যালেনের মতাবলম্বী হেকিমরা শরীরের চার মূল উপাদানের বা হিউমরের ঘনঘোর ভারসাম্যহীনতা লক্ষ্য করলেন, মোদ্দা কথা সবকিছুই বিগড়েছে। আধুনিক বিজ্ঞানের ... ...
এই দুর্ভিক্ষের দুটো লিখিত বয়ান পাওয়া যাচ্ছে। ১) ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী বিখ্যাত ভ্রমণ কাহিনীকার পিটার মুনডির বয়ান গুজরাট দুর্ভিক্ষ ষোলোশো তিরিশের খরার বছরে আরম্ভ হল। পরের বছরও ফসলে ইঁদুরের আক্রমণ আর পঙ্গপালের উৎপাতের সঙ্গে বন্যাও হয়। দুর্ভিক্ষ আর জলবাহিত রোগের মহামারীতে তিরিশ লক্ষ লোক মারা যায়। কম ক্ষতিগ্রস্থ এলাকায় পালাতে গিয়ে অনেকে রাস্তাতেই মরে পড়ে রইল আর মৃতদেহের পাহাড় ... ...
মধ্যযুগীয় বা প্রাক আধুনিক সিভিল কোডগুলো কি সর্বমান্য ছিল না? মনুস্মৃতির সাপেক্ষে ফতোয়া-ই-আলমগিরিকে ইসলামী মনে করার প্রশ্নটা তোলেন এসিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ উইলিয়ম জোন্স। কিন্তু বেদ বা পুরাণের থেকে, বেদান্তের থেকেও মনুস্মৃতি কি বেশি গুরুত্বপূর্ণ ছিল কোন কালে ? কতটা নীতি সম্মত এটা তা নিয়ে আধুনিকতা, জাতীয়তাবাদের নির্মাতারা গুরুত্বপূর্ণ বিতর্ক চালিয়েছেন। বাবাসাহেব মনুস্মৃতির অদম্য বিরোধিতা করার ন্যারেটিভ ... ...
ষোলোশো উনতিরিশেই সেপাইসালার খান জাহান লোদির সঙ্গে বাদশাহের সম্পর্কের অবনতি হয়। বাবরের হাতে ক্ষমতাচূত্য লোদি বংশের উত্তরপুরুষ ছিলেন তিনি, জাহাঙ্গীর ওনাকে দত্তক নেন - বিয়ে দেন নিজের মেয়ের সঙ্গে। সালতানাতের গুরুত্বপূর্ণ সেপাইসালার হয়ে উঠলেন খান জাহান লোদি। শাজাহানের বিদ্রোহের সময় লোদি নিরপেক্ষ ছিলেন, খানিকটা ঢলে ছিলেন নূর জাহানের দিকে। সেটা বাদশাহ হবার পর শাজাহানের পক্ষে মেনে নেওয়ার কথা নয় তবুও কিছুদিন ঠান্ডা সম্পর্ক ছিল। প্রথম বুন্দেলা ... ...