Surajit Dasgupta কে? সং গচ্ছধ্বং সং বদধ্বং সং বো মনাংসি জানতাম্।দেবা ভাগং য়থা পূর্বে সংজানানা উপাসতে।।সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী সমানং মনঃ সহ চিত্তমেষাম্।সমানং মন্ত্রমভি মন্ত্রয়ে বঃ সমানেন বো হবিষা জুহোমি।সমানী ব আকুতিঃ সমানা হৃদয়ানি বঃ।সমানমস্তু বো মনো য়থা বঃ সুসহাসতি।।(ঋগবেদ ১০/১৯১/২-৪)অনুবাদ- হে মনুষ্য! তোমরা একসঙ্গে চল, একসঙ্গে মিলে আলোচনা কর, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য কর্ম সম্পাদন করেছে ... ...
যদিও আমার পিতৃপুরুষেরা ফরিদপুর জেলার আদি বাসিন্দা ছিলেন, যা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত, কিন্তু তাঁরা দেশভাগের প্রাক্কালেই এদেশে চলে এসেছিলেন এবং পাকাপাকিভাবে বাংলাদেশ যুদ্ধের সময়ে সেই ভিটের সাথে নাড়ীর যোগ ছিন্ন হয়েছিল। এদেশে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে থিতু হতে না পেরে শেষ অব্দি বহরমপুরে থিতু হয়েছিলেন সেই পঞ্চাশের দশকের শুরুতে। আমার জন্ম এবং বেড়ে ওঠা সেই বহরমপুর শহরেই। সেকারণে পিতৃপুরুষ বঙ্গবাসী হলেও আমাকে বাঙাল বললে ছোটবেলা থেকেই ভীষণ রাগ হতো। এই রাগের কারণেই আমার নামের সাথে শব্দটি জুড়ে গিয়েছিল মাতৃকুলের বদান্যতায়। আমি মনে প্রাণে এদেশীয় মানে ঘটি। যে দেশ চোখে দেখিনি তার সম্পর্কে অনুরাগ থাকা আমার একেবারেই না পসন্দ ... ...
অভিধানের আক্ষরিক অর্থ শব্দকোষ, যে বইতে ভাষার বিভিন্ন শব্দের উৎপত্তি, বিবর্তন, সঠিক উচ্চারণ, অর্থ, প্রয়োগ, গুরুত্ব ইত্যাদি লিপিবদ্ধ করা থাকে তাকেই অভিধান বা শব্দকোষ বলা হয়। সেই ভাষার ব্যবহারকারীদের লিখতে, পড়তে বা বলতে শেখার কাজকে শাসন করে সেই ভাষার অভিধান। আমরা অবশ্য অভিধান বলতে সাধারণত বুঝি এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরের কথা। ব্যবহারিক জীবনে আমাদের সেই অভিধানগুলোই বহুল পরিমাণে ... ...
পৃথিবীর ইতিহাসে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে গণচেতনার উন্মেষ, গণজাগরণ, গণসংগ্রাম কতবার হয়েছে তার সংখ্যা গুনে শেষ করা যাবে না। আবার সহিংস আন্দোলন ছাড়া যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা রাজতন্ত্রের বিরুদ্ধে জয়ী হওয়া যায়নি কোনদিনই তার প্রমাণও হাতে গুনে শেষ করা যাবে না। বরং গান্ধীজির অসহযোগ আন্দোলনের মত অহিংস আন্দোলনের সংখ্যা পৃথিবীর ইতিহাসে সেরকম খুঁজে পাওয়া যায়না বললেই চলে (দক্ষিণ আফ্রিকার কথা বাদ দিয়ে)। ১৭৫৭ সালে পরাধীনতার শুরুর ... ...
সুরজিৎ দাশগুপ্ত ০৫.০৯.২০২৩ আপনি ছিলেন বলে, আজও শিরদাঁড়াটা সোজা আছে, বিকিয়ে যায়নি নীতিভ্রষ্টতায়। বিবেকটা আজও পীড়া দেয় মনকে, অনৈতিক কিছু ... ...
বর্তমানকালে বিজ্ঞানকে বোধহয় এযাবৎকালের সবচেয়ে বেশি বিরোধিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা আদিকালের ইতিহাস জানি যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলার জন্য গ্যালিলিওকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আজ হয়তো সেই পর্যায়ের বিরোধিতা হচ্ছে না কিন্তু এত উন্নতির পরেও যে পরিমাণ বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের তা যথেষ্ট আশ্চর্য্যের। বিজ্ঞানের উন্নতি ছাড়া মানব সভ্যতা এগিয়ে যেতে পারবে না, এই আপ্তবাক্যটি বোধহয় ... ...
আমাদের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে উপনিবেশ কথাটি। কথাটির ইংরেজি শব্দ কলোনি। অত্যন্ত সহজ, সরল, সাদাসিধে কথাটি। কিন্তু এর মধ্যে মানুষের যে হাহাকার লুকিয়ে আছে, চোখের জল লুকিয়ে আছে, লাঞ্ছনা লুকিয়ে আছে তার হিসেব ইতিহাস রাখেনি। আজও দেশের বিভিন্ন জায়গায় অনেক কিছুই রয়ে গিয়েছে সেই উপনিবেশের স্মৃতিচিহ্ন হিসেবে। আমাদের কাছে সেসব নিতান্তই এক জড় পদার্থ, সেইসব সৌধ বা স্থানের মধ্যে লুকিয়ে থাকা মানুষের লাঞ্ছনার ... ...
বিশ্বের সমস্ত দেশকে চমক দিয়ে, পেছনে ফেলে মহাকাশ বিজ্ঞানে প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান (প্রজ্ঞান) অবতরণ করাতে সক্ষম হলো শেষ অব্দি। চন্দ্রায়ন -১ এবং চন্দ্রায়ন -২ সফল না হলেও চন্দ্রায়ন -৩ সাফল্যের মুখ দেখলো। আমরা ভারতবাসী হিসেবে বিজ্ঞানের আঙিনায় আরও একবার গর্বিত হওয়ার সুযোগ পেলাম। এই সাফল্যের গায়েও রাজনীতির রং লাগানোর চেষ্টা বিভিন্ন সামাজিক মাধ্যমে লক্ষ করছি। আবার বিভিন্ন রকমের মন্তব্যের ঢেউও নজর এড়িয়ে যাচ্ছে না। আসলে এই ধরনের বিশ্লেষণ বা মন্তব্য আমাদের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে দীর্ঘকাল ধরেই। ফলে এইসব নিয়ে আর এখন মাথা ঘামাই না। আমার মাধ্যমিকের ফল প্রকাশিত হলে আমার এক আত্মীয় মন্তব্য করেছিলেন, সেকেন্ড ... ...
সেই বাল্যকাল থেকে নেতাজী আমার কাছে একজন আদর্শ পুরুষ। শুধু আমার বলি কেনো, সমগ্র পৃথিবীবাসীর কাছেই। কেউ তাঁর পায়ে মাথা নত করেন তো কেউ তাঁর ভয়ে কাঁপে। কেউ এখনও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি যিনি নেতাজীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। সেই নেতাজী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাহায্য নিয়েছিলেন। জাপানের সেনার সাথে একজোট হয়ে আজাদ হিন্দ ফৌজের সেনানীরা যুদ্ধ করেছিল। ফলে সেই জাপান সম্পর্কেও ছোটবেলা থেকেই ... ...
ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের বিধিনিষেধের মধ্যে বড় হয়েছি। আসলে সবটাই যে আমার বাবা - মায়ের জন্য তাও বলা যাবে না, কারণ সেই সময়টাও অন্য রকমের ছিল। সভ্যতা, ভদ্রতা, শালীনতা, রুচিশীলতা ইত্যাদি অনেকগুলো শব্দের আধিপত্য ছিল সেই সময়ে। আমার গুরুজনেরা হয়তো বলবেন আমাদের সময়ে এই আধিপত্যের মাত্রা কমতে কমতে শূন্যের কাছাকাছি চলে এসেছিল, তবুও আমরা বলব আজকের সময়ের তুলনায় সেই আধিপত্যের উপস্থিতি যথেষ্ট পরিমাণেই ছিল। ফলে আজকের ছেলেমেয়েরা যে পরিমাণ স্বাধীনতার স্বাদ ছোটবেলা থেকেই পায় তার এক কণাও আমরা ... ...