Surajit Dasgupta কে? নস্টালজিয়া-র বাংলা অর্থ হলো, স্মৃতিবিধুরতা বা স্মৃতি-রোমন্থন বা আবেগপ্রবণ হয়ে পড়া বা অতীতে ফিরে যাওয়ার ইচ্ছে। আবার বিধুরতা বলতে বোঝায় কাতরতা, দুঃখ, বিহ্বলতা ইত্যাদি। আর ব্যুৎপত্তিগত অর্থ বলতে গেলে বলতে হয়, "নস্টালজিয়া" শব্দটি গ্রিক ভাষার "নোস্তোস" (νόστος), যার অর্থ বাড়িতে ফিরে আসা এবং হোমারসৃষ্ট একটি শব্দ "আলগোস" (ἄλγος), যার অর্থ ব্যাথা বা বেদনা–এই দুইয়ের সমন্বয়ে গঠিত হয়েছে। বয়সের কারণেই ... ...
Philosophy of life বা জীবন দর্শন একটি বহুল প্রচলিত শব্দ। বিশেষ করে মহাপুরুষ বা সমাজের প্রতিষ্ঠিত লোকেদের সম্পর্কে কথাটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। মানুষের জন্ম থেকে মৃত্যু - এই বৃত্তটাকেই জীবন বলে আখ্যা দেওয়া হয়। আবার এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি থেকে আজ অব্দি বিবর্তনের যে বৃত্ত, সেই বৃত্তকেও জীবন বলে আখ্যা দেওয়া যায়। জীবন অর্থে সচল, একটি প্রাণ যেমন মৃত্যুর আগে অব্দি সচল, তেমনি প্রাণীকুলও সচল। প্রাণীকুলেরও জন্ম ... ...
ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, "Man proposes, God disposes"। আক্ষরিক অর্থ করলে দাঁড়ায়, মানুষ প্রস্তাব করে আর ঈশ্বর সেই প্রস্তাবের মীমাংসা করেন। যদিও একই শীর্ষকে এডউইন ল্যান্ডসিয়ার-এর ১৮৬৪ সালে আঁকা একটি চিত্রও আছে, তবে আমরা সেই আলোচনায় না গিয়ে শীর্ষকটিকে প্রবাদ হিসেবে ধরে নিয়েই এগিয়ে যাবো। মানুষ প্রস্তাব করে অর্থে মানুষ যা চায়। আমাদের চাওয়া পাওয়া সবটাই কিন্তু আত্মকেন্দ্রিক ... ...
বর্তমানের স্যোশাল মিডিয়ার যুগে যে কোনো দেশের খবর খুব সহজেই সারা পৃথিবীর লোক জানতে পেরে যায়। আর সব দেশেরই লোকেদের এখন অর্থ উপাজর্নের বা সহজে পরিচিতি পাওয়ার মাধ্যম হলো স্যোশাল মিডিয়া। স্যোশাল মিডিয়ার যেমন ভালো দিক আছে বা ভালোভাবে লোকেরা ব্যবহার করছে এই মাধ্যমকে তেমনি বহুলোক আছে যারা এই মাধ্যমকে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করছে। আবার বহুলোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বিতর্কিত ... ...
বর্তমান সময়ে একই রাজনৈতিক দল যদি কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় না থাকে তাহলে নাগরিকদের প্রাণান্তকর অবস্থা। সরকারী সাহায্য বা অনুদান কিছুই পৌঁছয় না জনগণের কাছে। সেই যাকে বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আমরা দেশের মূল কাঠামোটাকেই ভুলে গেছি। আমাদের রাষ্ট্রের কাঠামোটা যুক্তরাষ্ট্রীয়। কেন্দ্রে মূল সরকার, তার হাতে অর্থ, বিদেশনীতি, আভ্যন্তরীণনীতি, স্বরাষ্ট্রনীতি। রাজ্যের হাতে নাগরিক সুবিধার কিছু জিনিস ... ...
সেদিন সকালবেলায় খবরের কাগজ পড়ছিলাম প্রতিদিনের মতোই। সকালবেলায় চায়ের কাপে চুমুকের সাথে সাথে খবরের কাগজের বিভিন্ন খবর পড়া, দেশ বিদেশের হাল হকিকত জেনে নেওয়া প্রত্যেকের অভ্যাসের মধ্যেই পড়ে। হঠাৎ করেই মেয়ের প্রয়োজন পড়েছে একটা নির্দিষ্ট খবর দেখে নেওয়ার, তাই আমার কাছে এসে খবরের কাগজের পাতা ওল্টাতে থাকলো। সেদিনের কাগজে প্রায় তিরিশটি পাতা ছিল, ফলে অনেকক্ষন ... ...
তোমরা বলছো, আমি দেখতে দেখতে ২০২৩ টা বসন্ত পেড়িয়ে এলাম। যদিও এখন শীতকাল, কিন্তু বয়সের সাথে বসন্ত'ই খাপ খায়। কারণ আর কিছুই নয়, প্রতি বসন্তে পৃথিবী নতুন সবুজে ভরপুর হয়ে ওঠে, নতুন প্রাণ সঞ্চারিত হয় পৃথিবীতে এবং আমাদের মননে। তাই বসন্তের সাথেই বয়সের ভাব, অন্য ঋতুর সাথে আড়ি। ২০২৩ তো তোমরা হিসেব কষে রাখার নিয়ম যবে থেকে শিখেছো সেই হিসেব ... ...
ললনার সৌন্দর্য্য বা নারীর সৌন্দর্য্য। সৌন্দর্য্য বলতে প্রথমেই আমাদের মনে এইধরনের সৌন্দর্য্যের কথাই আসে। সৌন্দর্য্য কথাটি নারীর সাথে বা ললনার সাথেই মানানসই হয়। নারী বলতে সমগ্র নারী বা মহিলা জাতিকেই বোঝায়। আর ললনা বলতে স্ত্রী বা রমণী বোঝায়। অর্থাৎ শুধু নারী হলেই চলবে না তাকে স্ত্রী বা রমণী হতে হবে। এখন কোন সৌন্দর্য্য বেশী, সমগ্র নারী জাতির না শুধু ললনাদের, এটাই প্রথম প্রশ্ন। বিবাহের পরে অর্থাৎ বিবাহিত নারীর সৌন্দর্য্য ... ...
দেশ বিভাজনের কথা বললে প্রথমে ভাবতে হবে আদিকাল থেকে মানুষের মধ্যে গড়ে ওঠা ধর্মীয় মনোভাব এবং তার ক্রম বিবর্তন। বিভিন্ন ধর্ম, উপ-ধর্মের সৃষ্টি এবং মনুষ্য জাতি, গোষ্ঠী, উপ-গোষ্ঠীর সৃষ্টি ও বিবর্তন। পৃথিবীতে এত বেশী গোষ্ঠী, উপ-গোষ্ঠী তৈরী হয়েছে ধর্ম এবং অন্যান্য কারণে তা হাতে গুনে শেষ করা যাবে না। বিভেদের ইতিহাস এত প্রকট যে বিভিন্ন গোষ্ঠী স্বতন্ত্রভাব রক্ষা করে নিজেদের এগিয়ে নিয়ে যেতে ... ...
পৃথিবীর মানচিত্র ক্রমে ক্রমে বদলে যায়। এক দেশ ভেঙে গড়ে ওঠে নতুন কোনো দেশ। আবার দুইটি বা তার বেশী দেশ মিশে যায় একে অপরের সাথে। মানব সভ্যতার পাঁচ হাজার বছরের ইতিহাস দেখলে এইরকম উদাহরণ শত শত পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষের কাছে নিতান্তই একদিনের খবরের কাগজের হেডলাইন। তার বেশী কিছু নয়। ইতিহাস বইয়ের পৃষ্ঠায় আরো অতিরিক্ত একটি বাক্যের ... ...