এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৪৪৮৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৫ আগস্ট ২০১০ ১০:৩৩462475
  • অন্যায়ের উৎসমুখ, সব করাপশনের উৎসমুখ হইতে প্রবাহিনী অনন্তধারায় মিলিয়া, মিশিয়া একাকার হইবার জন্য, তাঁহাদের অঙ্গুলি ধরিয়া মসনদে বসিবার নিমিত্ত, মসনদকে ধরিয়া রাখিবার নিমিত্ত আকুলতায় কাহারা উন্মাদ, তাহা কি নেহরু-ইন্দিরা-রাজীব-জমানা হইতে এযাবৎ মনমোহন/প্রণব যুগ অবধি প্রমান হয় নাই?

    ইহা তো দেখি "তস্করের মাতার উচ্চতম কণ্ঠ।"
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ১৭:১৯462586
  • ধুদ্ধুর, ওদিকে ছাপ্পা মারতে গিয়ে কেউ এদিকে লিখছে না।
  • dukhe | ০৫ আগস্ট ২০১০ ১৭:৪০462697
  • তৃ-প-বু-ভূ সিরিজের শেষ টইয়ের নম্বর কত হবে ? কে বাজি ধরবেন ?
    নাকি - শেষ বলে কিছু নেই ? এই সিরিজ কেবল বাসাংসি জীর্ণানি পুরোনো নম্বর ফেলে দিয়ে নতুন নম্বর ধারণ করেন ?
  • ranjan roy | ০৫ আগস্ট ২০১০ ১৭:৫৭462808
  • শেষ নাহি যে শেষ কথা কে বলবে?
    খালি আমি কাটছি, মাক্কালী!
    একটা বল ক্লিয়ার করে যাই।
    আমার ধারণা ছিল মোটামুটি পকাবু-স্থিকাবু সবাই এখানে বামপন্থী দর্শনের দিক থেকে নিজেদের বক্তব্য রাখছেন। অবশ্যি ম্মু-ম্মু ইত্যাদি ব্যতিক্রম ও জনা-দুই আছেন।
    বামপন্থী দর্শনের চোখে দেখলে কংগ্রেসের কাছে অন্য কোন কিছু আশা করাই বাতুলতা ষাট-সত্তরের দশকে কোলকাতায় আমরা বলতাম-- পাগল না কংগ্রেস!
    তা পিটি যদি এটাকে কংগ্রেসের "" লুঠপাট'' ঢাকার অপচেষ্টা মনে করেন( কারণ গোপনে পকাবুদের কংগ্রেসে যোগ দেয়ার ধান্ধা হচ্ছিল, সেটা উনি জেনে গেছেন!!!) তাহলে আমি নাচার। টা-টা!
  • PT | ০৫ আগস্ট ২০১০ ১৮:৩৭462919
  • অনেক না হলেও কিছু প্রাক্তন নকশাল তো ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আর বেশ কিছু বামপন্থী পকাবু সরাসরি মমতাকে সমর্থন করছেন। প: বঙ্গে তো সর্বভারতীয় কংগ্রেস বলে বিশেষ কিছু অবশিষ্ট নেই। তৃণমূল তো তারই গর্ভজাত। ভুলটা কি বলেছি?
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:১১463030
  • বেলাইরাস কান্ড
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ১৯:১৪463048
  • তালিয়া! ব্যাঙ অবশেষে তৃবুভূ টইতে পোস্ট করেই দেখাল।
  • byaang | ০৫ আগস্ট ২০১০ ১৯:১৭463059
  • কত নম্বরে করবো, সেটা বলেছি কি?
  • aka | ০৫ আগস্ট ২০১০ ২০:০৩463070
  • আই'হ্যাভ পেইড মাই ডিউজ
    টাইম আফটার টাইম
    আই'হ্যাভ ডান মাই সেন্টেন্স
    বাট কমিটেড নো ক্রাইম
    অ্যান্ড ব্যাড মিস্টেকস
    আই'হ্যাভ মেড এ ফিউ
    আই'হ্যাভ হ্যাড মাই
    শেয়ার অফ স্যান্ড
    কিক্‌ড ইন মাই
    ফেস, বাট আই'হ্যাভ কাম থ্রু
    উই আর দা চ্যাম্পিয়নস
    মাই ফ্রেন্ড
    উই কিপ অন ফাইটিং টিল দা এন্ড
    উই আর দা চ্যাম্পিয়নস
    উই আর দা চ্যাম্পিয়নস
    নো টাইম ফর লুজারস
    উই আর দা চ্যাম্পিয়নস
    অফ দা ওয়ার্ল্ড
    .......
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ২০:১৩462476
  • রঞ্জনদা বড্‌ডো বুড়ো। আমরা শৈশবে শুনেছি পাগল না পায়জামা, বাল্যে শুনেছি পাগল না হাফপ্যান্ট, আর যৈবনে শুনেছি পাগল না সিপিয়েম!

    পাগল না কংগ্রেস এই প্রথম শুনলাম, মাইরি!!
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ২০:১৮462498
  • * পাগল
  • Arpan | ০৫ আগস্ট ২০১০ ২০:১৮462487
  • আরে আমি পাগাল না মমতাও শুনেছি।
  • SC | ০৫ আগস্ট ২০১০ ২০:২১462509
  • প্রথম পাতায় ছাপ না দিলে জীবন বৃথা। ভবিষ্যাতের ঐতিহাসিক এখেনেই আসবেন,একুশ শতকের শুরুর দিকের বাংলার রাজনীতি নিয়ে রসদ সংগ্রহের জন্য,এই বলে দিয়ে গেলুম।
  • Samik | ০৫ আগস্ট ২০১০ ২০:৩৭462520
  • অথচ ইশেনের আর্কাইভ করার ব্যাপারে কী ল্যাদ কী ল্যাদ।

    শুধু গুরুর জন্য মামু অমরত্ব প্রত্যাখ্যান করেছে ...
  • ranjan roy | ০৬ আগস্ট ২০১০ ২২:৫৪462531
  • পিটি,
    আপনার ভুল হচ্ছে একদেশদর্শিতা! নকশাল থেকে সিপিএম হওয়াদের দেখছেন না।
    আমি তিনটে ঘ্যামা নাম দিচ্ছি---- উৎপল দত্ত, আজিজুল হক, আর জয়দেব বসু। কুচোকাচা দের ছেড়েই দিলাম।
    এবার আপনি ক'জন ঘ্যাম নকশাল ঘাসফুলে যোগ দিয়েছেন তাদের নাম বলুন।
    আর দলে যোগ দেয়ার বদলে কোনো ইস্যুতে মমতাকে সমর্থন করেছে বল্লে ফাউল হবে। কারণ এবারের ইস্যুতে সংসদে কংগ্রেসকে কোণঠাসা করতে বামনেতারা সুষমা স্বরাজের চেম্বারে গিয়েছিলেন।

    আর এসব ছেড়ে জমীনী স্তরে যে দলে দলে লাল ক্যাডাররা ঘাসফুলে যোগ দিচ্ছে তার কি হবে ভাবুন। ক'মাস পরে বৈতরণী ওরাই ডোবাবে।
    আর্জেন্টিনার মত না খেলে জর্মানী বা স্পেনের মত খেলুন, ডিফেন্স শক্ত করুন। নইলে সেমসাইড গোল হবে যে!
  • SC | ০৬ আগস্ট ২০১০ ২২:৫৯462542
  • আমি পি টি কে সাহায্য করে গেলাম। :)
    কবীর সুমন, পূর্ণেন্দু বসু।
  • kallol | ০৭ আগস্ট ২০১০ ০৭:৫৬462553
  • সুমন আবার নকশাল ছিলো কবে?
    পুর্নেন্দু অবশ্যই নকশাল - কিন্তু আজিজুল বা, উৎপল দত্তের সমতুল্য কখনৈ নয়।
    জয়দেব বসুর ব্যাপার জানি না। তবে ওর যা বয়স, তাতে ৬৭-৬৮তে ওর পক্ষে নকশাল হওয়া সম্ভব ছিলো কি?
  • PT | ০৭ আগস্ট ২০১০ ০৯:১৫462564
  • উৎপল দত্ত সরাসরি গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন -- সে সময়ে নকশাল কোথায়? যদি তিনি কখনো নকশাল হয়েও থাকেন, তাহলে সিপিএম কে সমর্থন করাটা ঘরে ফেরার সামিল। আর আজিজুলকে সিপিএম বানাতে গেলে নাকের ওপরে দুটো চশমা লাগবে। আমি বিগত ভোটের আগেও তাঁর দীর্ঘ বক্তৃতা শুনেছি --তিনি সিপিএমকে সমর্থন করার ব্যাপারে একটি শব্দও উচ্চারণ করেননি। তাঁর লেখা বা বক্তৃতা থেকে আমি যা সার বুঝেছি সেটা হল যে কোন ভাবেই যেন ""লাল পতাকা"" ভুলুন্ঠিত না হয় (ঔদ্ধত্যের ঘোমটার আড়ালেও নয়)এবং বামেদের রাজনৈতিক বিচার থেকে যেন শ্রেণীচরিত্র বিশ্লেষণ বাদ না যায়।

    অধীর চৌধুরী আর শংকর সিংহ -- এঁরা নাকি নকশাল আন্দোলনের সংগে যুক্ত ছিলেন? আমি সঠিক জানিনা -- জানলে কেউ আলোকপাত করুন। আরেকজন বিতাড়িত তৃণমূলী-নকশাল হচ্ছেন দোলা সেন। অসীম চাটুজ্জেও দিদির দোর ধরেছিলেন সেটা ভুলে গেলে চলবে? তবু যাহোক দিন তিনেক আগে তিনি তারানন্দে মাওবাদীদের শ্রেণী বিশ্লেষণের ভ্রান্তি নিয়ে বিষোদগার করেছেন।

    আমি যা বুঝি তাতে সিপিএম-নকশাল বা উল্টো যাতায়াতটা অস্বাভাবিক নয়। কিন্তু নকশাল থেকে কংগ্রেস?- শ্রেণীর ব্যাপারটা বাদ দিয়ে দিতে হবে তো!! আর কংগ্রেসকে হটাতে বিজেপি বা বিজেপিকে হটাতে কংগ্রেসকে সমর্থন করার মধ্যে সমস্যা কোথায়? একজন ধুতির নিচে খাঁকি পড়ে আর একজন সরাসরি খাঁকি প্যান্ট পড়ে।
  • PT | ০৭ আগস্ট ২০১০ ১১:৫১462575
  • ..... আর মাওবাদী নেতা কিষেণজি তো প্রকাশ্যে মমতার ৯ই অগাস্টের সভার সমর্থনে প্রচার করছেন। সেই মমতা, যাঁর সমর্থনে টিকে থাকা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে যৌথবাহিনী কিষেণজির চ্যালা-চামুন্ডাদের প্যাঁদাচ্ছে এবং সামনে পেলে কিষেণজিকেও গুলি করে মারবে!!!!
  • nyara | ০৭ আগস্ট ২০১০ ১৩:১৭462587
  • মুখে আদর্শ আর কাজে সুবিধেবাদ - সমস্যাটা কোথায়?
  • kc | ০৭ আগস্ট ২০১০ ১৩:৩০462598
  • কোনও সমিস্যে নাই। তবে দল-ধর্ম ইত্যাদি নির্বিশেষে নিন্দুকেরা উহাকে '' ঘোমটার তলায় খ্যামটা নাচ'' বলিয়া অভিহিত করিয়া থাকেন।
  • nyara | ০৭ আগস্ট ২০১০ ১৩:৫৮462609
  • তাতে তো সিপিয়েম ও তার তল্পিবাহকদের কোন হেলদোল দেখা যাচ্ছে না!
  • kc | ০৭ আগস্ট ২০১০ ১৪:০২462620
  • ন্যাড়াদা, এটা কোনও উত্তর হল?
  • nyara | ০৭ আগস্ট ২০১০ ১৪:২৭462631
  • উত্তর নয়, স্বগতোক্তি। পিটিবাবুর 'কংগ্রেস হঠাতে বিজেপি ...' ইত্যাদি পড়ে।
  • dukhe | ০৭ আগস্ট ২০১০ ১৭:২৩462642
  • সত্যি - কিষেণজিটা কী বোকা ! মমতা ওকে গুলি করে মারতে যৌথবাহিনী নামাল, অথচ ও মমতাকে স্বাগত জানাচ্ছে। ওরে পাগলা - বুধুই যে তোর প্রকৃত বন্ধু - সেটা আর কবে বুঝবি ? তুইও যে বাপ নন্দীগ্রামের চাষীদের মত হলি। যৌথবাহিনীর বিরোধিতা যে একমাত্র বুধুই করছেন - সে খবরও রাখিস না নাকি ?
    বন্ধু তোমার পথের সাথীকে...
  • dukhe | ০৭ আগস্ট ২০১০ ১৭:২৯462653
  • আর কংগ্রেসলে পাওয়ারে আনতে কংগ্রেসের, বা ভাজপাকে পাওয়ারে আনতে ভাজপার হাত ধরার মধ্যে দোষের কী আছে ? ঠিকই তো। নইলে মোদের রাজার সাথে মিলব কী স্বত্বে!
  • SC | ০৭ আগস্ট ২০১০ ২১:৩২462664
  • ক্লাসে আসতেন কিনা জানিনা, তবে খাতায় নাম তো তুলেছেন কবীর সাহেব।
    মানব মিত্তিরের লেখা তো পাওয়া যায় লিবারেশন পত্রিকায়।

    বরং জয়দেব অদ্দুরও গিয়েছিলেন কিনা সন্দ।
  • | ০৮ আগস্ট ২০১০ ১৮:৫৪462675
  • ভুল-ভ্রান্তি-ঠিক-বেঠিক যাই হোক, নকশালবাড়ি আন্দোলনের সাথে জড়িত কোন শব্দ/দল/মতাবলম্বী/সমব্যথী-দের সমর্থক হিসেবে জয়দেব বসুর নাম যোগ হওয়াটা নকশালবাড়ি আন্দোলন, সেই সব দল, ইত্যাদির পক্ষে যথেষ্ট অপমানকর।
  • ranjan roy | ০৮ আগস্ট ২০১০ ২৩:৫৫462686
  • মাইরি পিটি, আপনি এসব ব্যাপারে কিস্যু জানেন না। প্রবলেমটা হচ্ছে আপনি যে জানেন না, সেটাও আপনি জানেন না।
    প্রথমত: উৎপল দত্ত।
    উৎপল আদৌ গণ নাট্যসংঘের অঙ্গ ছিলেন না। শিল্পগত প্রশ্নে গণনাট্য সংঘের সঙ্গে ওনার তীব্র বিরোধ ছিল। ওনার প্রথম দল লিটল থিয়েটার গ্রুপ পুরোপুরি ইউরোপিয় গ্রুপ থিয়েটরের আদলে তৈরি প্রসেনিয়ম স্টেজে বিশ্বাসী একটি দল। আদৌ গণনাট্য সংঘের কোনো স্কোয়াড নয়। বরং সি পিএম গড়ে ওঠার সময় উনি গণনট্য সংঘের সমান্তরাল একটি বামপন্থী নাট্য আন্দোলন গড়ে তোলার চেষ্টায় "সংযুক্ত গণ শিল্পী সংস্থা'' গড়ে তোলেন। সেটা ভেঙে যায় উনি '৬৭র নভেম্বরে ""নকশালবাড়ি ও কৃষক সংগ্রাম সহায়ক কমিটি''র মনুমেন্ট ময়দানের সমাবেশে যোগ দেয়ায় ও খোলাখুলি কানু সান্যাল- চারু মজুমদারদের সমর্থন করায়। তারপর উনি সেই সময়ই "" তীর'' বলে নকশালবাড়ির ওপর নাটক মঞ্চস্থ করেন। যাতে নকশালবাড়ি আন্দোলনকে সমর্থন করে কংগ্রেস ০ সিপিএম সরকারকে একই শ্রেণীস্বার্থের সংএঅক্ষক হিসেবে দেখান হয়েছে। উনি অ্যারেস্ট হন, মুচলেকা দিয়ে বেরিয়ে আসেন। ১৯৬৮তে।
    তারপর ধীরে ধীরে আজিজুল এর স্টাইলে সিপিএম এর শিবিরে চলে আসেন।
    আর আজিজুল নিয়মিত আজকালে প্রবন্ধ লিখেও সিপিএম সমর্থক নন? প্রবন্ধে উনি ও জয়দেব যেভাবে লাল পতাকা ও লাল আদর্শের রক্ষার কথা বলছেন সেখানে যে সিপিএম কেই রক্ষা করার কথা বলা হচ্ছে তা' আপনি বুঝতে পারেন নি?
    অথচ কবীর সুমন নকশাল?
    যাঁরা জয়দেব বসুর অতি অল্পকালীন নকু হওয়ার খবর দেখতে চান, তো ওনার সেই সময়ে লেখা ""জনগণতান্ত্রিক বিপ্লব'' কবিতা ও যাদবপুরের হোস্টেলে পুলিশের সঙ্গে ব্যারিকেড করে লড়াইয়ের কবিতাগুলো পড়ুন।
    আচ্ছা, নকশালদের সিপিএম শিবিরে আসা মানে ঘরে ফেরা?
    তালে দলে দলে লাল ক্যাডারদের সবুজশিবিরে ফেরাকে কিবলবেন? শ্বশুরবাড়ি যাওয়া?
    এবং কংগ্রেস-বিজেপি কে একের বিরুদ্ধে অন্যকে, কখনও এমনি কখনও সেমনি সমর্থন নিয়ে যা-যা বলেছেন দয়া করে আবার পড়ে দেখুন।
  • ranjan roy | ০৯ আগস্ট ২০১০ ০০:০৪462698
  • পিটি দলবদলের ব্যাপারে শ্রেণীচরিত্র ইত্যাদি অনেক কথা বলেছেন।
    আচ্ছা, যখন কেউ কংগ্রেস থেকে কমিউনিস্ট হয় তখন শ্রেণীদৃষ্টিকোণ ব্যাপারটা কি হয়, যদি একটু বলেন। ধরুন, নম্বুদ্রিপাদের কথা। বা কমিউনিস্ট থেকে কংগ্রেস-- মোহন কুমারমঙ্গলম।
    বা কংগ্রেসের বিরুদ্ধে কমিউনিস্ট সমর্থিত প্রার্থী হিসেবে সিদ্ধার্থশংকর রায়কে জেতানোর ব্যাপারটা। শ্রেণীচরিত্র? মাই ফুট্‌।
    আজিজুলের নির্বাচন বক্তৃতায় পিটি সিপিএম এর পক্ষে কিছুই শুনতে পান নি! আমার একটি সরল প্রশ্ন-- ওই নির্বাচনী সভায় আজিজুল কোন দলের প্রার্থীকে ভোট দেয়ার জন্যে ওকালতি করছিলেন-- দিদি পার্টির? সোনিয়াজীর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন