এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ২৫৪৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.*.*.* | ২৫ মে ২০১১ ১৮:২৭473919
  • শেষ হতে চলেছে আগের টই, আসুন এখানে একটু শিল্প, স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাক।

    গুরুর বুলবুলভাজায় বেরিয়েছে ""নতুন সরকার, নতুন নীতি: কিছু প্রস্তাব""। তার পূর্বশর্ত কি?

    ১/ সরকারের ঘাড়ে এই মুহূর্তে দুই লক্ষ কোটি টাকার দেনা ইত্যাদি। ... উন্নয়নের কাজে কোনরকম টাকা ঢালা খুব কঠিন।

    অথচ সরকারের প্রথম কদিনে কি দেখলাম?
  • aka | 168.*.*.* | ২৫ মে ২০১১ ১৮:২৮474030
  • শান্তনু আআর পোস্টাটি তুলে ইলাম

    --

    Name:santanuMail:Country:

    IPAddress:82.112.6.2Date:25May2011 -- 09:07AM

    ২ লাখ কোটি টাকার দেনা - কোষাগর দেউলিয়া। আমার মনে হয়েছিল মমতা এসে একটু বেল্ট টাইট করার ব্যবস্থা করবেন - যা যা করলেন এই কদিনে -

    ১। গরীব বড়োলোক নির্বিশেষে জলকর তুলে দিলেন
    ২। মন্ত্রিদের ঘর সারাতে ১।৬ কোটি
    ৩। সরকারী কর্মিদের কিছু আর্থিক নিষেধাগ্যা ছিল, সেগুলোর মধ্যে কিছু তুলে নেবার জন্য পার্থ বাবু দেখাশোনা করবেন
    ৪। শিক্ষক দের মাইনে ১ তারিখেই হবে, সব ব্যবস্থা হয়ে গেছে। (দেউলিয়া অবস্থা থেকে কি লটারী পাওয়া গেল?)
  • Update | 122.*.*.* | ২৫ মে ২০১১ ২০:২২474141
  • Name:BiplabPalMail:[email protected]Country:USA

    IPAddress:63.118.38.200Date:25May2011 -- 08:08PM

    এসবের থেকেও বেশী দরকার গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করা।

    তার জন্যে দরকার কোপারেটিভ ফার্মং
    চাষের খরচ ৮০ % কাট করতে হবে জলের খরচ এবং অপচয় কমিয়ে
    কৃষি ভিত্তিক প্যাকেজিং শিল্পের জন্যে প্রতিটা ছোট শহরে ইউনিট হোক
    সোলার বিদ্যুত দিয়ে গ্রামের বিদ্যুত ঘাটতি মেটাতে হবে, খাদ্য সংরক্ষন মেটাতে হবে।

    মনে রাখতে হবে রাজনীতি না-বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগই সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে দেয়। এবং ইতিহাস বলছে সেই প্রয়োগ একমাত্র দেখাতে পেরেছে আমেরিকা-যেখানে ইউনিভার্সিটি স্টার্ট আপ এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টদের একটা মেলবন্ধন আছে। স্টার্ট আপের জন্যে ফেবারেবল অবস্থা তৈরী করতে হবে। ছোট পুজির পথেই সমাধান আসবে।
  • 9 | 58.*.*.* | ২৫ মে ২০১১ ২১:১৬474252
  • "দেউলিয়া" নিয়ে কয়েকটি কথা: ভারতে কোনো সরকারই "দেউলিয়া" হবার ধারেকাছেও নেই। দেউলিয়া হয়ে যাওয়ার অর্থ যখন সরকার তার নিজের ইস্যু করা ঋণপত্রের উপর সুদ দিতে অক্ষম অথবা বাজারে সেই ঋণপত্রের মূল্য শূন্য। যুক্তরাষ্ট্রীয় অর্থব্যবস্থায় যেখানে রাজস্ব ভাগাভাগির সুনির্দিষ্ট নিয়ম আছে, বিশেষত; ফাইনন্স কমিশনের নিয়ম চালু হবার পরে, এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের অনুদানসহ অন্যান্য বিভিন্ন কেন্দ্র-রাজ্য আর্থিক বিনিময়ের ব্যবস্থা রয়েছে, সেখানে "দেউলিয়া" শব্দটি আপাতত: মিডিয়ার গর্জন মাত্র। সমস্যাটা বাজেট ঘাটতি এবং দেনা নিয়ে। যদিও অমিত ভাদুড়ি প্রমুখ বামপন্থীরা বাজেট ঘাটতি নিয়ে অযথা লাফালাফিকে খুব একটা পাত্তা দিতে চান না, কারণ যতক্ষণ সরকারী ব্যয় রাজ্য বা দেশের আয় বাড়াতে সহায়তা করছে ততক্ষণ বাজেট ঘাটতি শ্রেয়তর। দুটি সমস্যা হতে পারে। প্রথম, বাজেট ঘাটতির কতটা রাজস্ব ঘাটতি এবং কতটা মূলধনী ঘাটতি। মূলধনী ঘাটতির অনুপত বেশি হওয়া ভালো কারণ এই ব্যয়ের অধিকাংশ হয় পরিকাঠামো ও পরিষে বাবদ। রাজস্ব ঘাটতির ব্যয়ের মূল হল মাইনে এবং সুদের খাতে ব্যয়। অতএব, ঘাটতি থাকলে সেই ঘাটতির বৈশিষ্ট্যটাকে বোঝা দরকার। দ্বিতীয়, সরকারের যে ধার তা মেটাবার সামর্থ্য আছে কিনা। মোট দেনা অর্থাৎ দুই লক্ষ কোটি টাকার অঙ্কটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল দেনা ও রাজ্যের আয়ের অনুপাত। দেনা ও আয়ের অনুপাতের হিসেবে পশ্চিমবঙ্গ আঠাশটি রাজ্যের মধ্যে আঠেরো নম্বর স্থানে, অনুপাত হল ৪১%। আবার বিহারের অনুপাত যদিও ৩৮%, কিন্তু বিহারের আয়ও স্বল্প। অর্থাৎ বিহারের উচিত আয় ও দেনা- দুইদিকই বাড়ানো। অর্থাৎ, শুধু দেনা ও আয়ের অনুপাতও সম্পূর্ণ ছবিটা পরিষ্কার করে না। এইভাবে দেখলে পশ্চিমবঙ্গের আয় ব্যয়ের হিসেবটা খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু মুমূর্ষুও নয়। তাই খসড়া প্রস্তাবে আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের ব্যাপারটা পড়ে অদ্ভুতই লাগল। বস্তুত:, আয়বৃদ্ধি ও ব্যয় সংকোচনকে অ্যাজেন্ডায় নিয়ে আসেন নব্বইএর পরের "ওয়াশিংটন কন্সেন্সাস" অর্থনীতি, যাকে বামপন্থীরা "নিওলিবারেল" অর্থনীতি বলেন। আয় বা ব্যয়- কোনোটাই আলাদা আলাদাভাবে মূল সমস্যা নয়। যদি সমস্যাটাকে খতিয়ে দেখতে হয়, তাহলে ঘাটতির পরিমাণ ও চরিত্র এবং দেনা মেটাবার সামর্থ্যকে খুঁটিয়ে দেখতে হবে।
  • 9 | 58.*.*.* | ২৫ মে ২০১১ ২১:৪৫474363
  • আর একটি অদ্ভুত দাবী দেখলাম: "সমান্তরাল" অর্থনীতির ধ্বংসসাধন। এবং শিপপতিদের পি এফের টাকা ফাঁকি দেওয়া এবং হকারদের ফুটপাথে হকারির সমগোত্রীকরণ। ইনফর্মাল সেক্টর নিয়ে প্রচুর কাজকর্ম হয়েছে ও হচ্ছে। বামপন্থী ও বাজরপন্থী- দুই মহলেই। উদাহরণ:

    http://kafila.org/2010/03/24/auto-rickshaws-in-delhi-why-sheila-dikshit%E2%80%99s-comments-are-misguided/
    http://www.ccs.in/ccsindia/policy/live/studies/wp0017.pdf
    http://www.ccs.in/ccsindia/policy/live/studies/wp0002.pdf

    প্রস্তাবগুলো মনে হল কোনো চর্চা ছাড়াই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থেকে করা। যেহেতু বিষয়টি অভিনিবেশের দাবী রাখে, একটু পড়াশুনো করে নিলে ভালো।
  • Ishan | 117.*.*.* | ২৫ মে ২০১১ ২২:১০474474
  • একটু বোধহয় গোলমাল হচ্ছে। কোনো "অর্থনৈতিক' নীতি সংক্রান্ত আলোচনা ঐ খসড়াতে আদৌ আসেনি। সেটা বোধহয় করাও যাবেনা। যেটা দেওয়া হয়েছে, সেটা হল কিছু পূর্বশর্ত। একদম চালু কাঠামোর মধ্যে কিকরে প্রশাসনকে উন্নততর করা যায় এবং অর্থেরও ব্যবহারেও দক্ষতা আসে। সাব-সাব-হেডিং এর নামে কিছু কনফিউশন থাকতে পারে (যদিও কনটেন্টে গেলে থাকা উচিত নয়), কিন্তু বস্তুত এর মধ্যে অর্থনীতি আদৌ নেই, যেটা আছে, সেটা হল এফিশিয়েন্সি।

    অবশ্যই এরও একটা দর্শন আছে। কিন্তু সেইটা এখন লিখতে পারছিনা। হাতে কড়া পড়েছে। :) কিন্তু একটা কথা বলি, যে, এর পরেও যেটা করা হবে, সেটাও খুব পরিষ্কার। টেকনিকাল কচকচিতে সোজা জিনিসগুলোকে অযথা না গুলিয়ে ফেলে জনতা সোজা বাংলায় যা সাজেশন দিচ্ছেন, সেগুলোকে কোলেট করে একটা সুতোয় গেঁথে পাঠিয়ে দেওয়া হবে।

    এক লাইনে এই খসড়া হল পাতি পাবলিকের পাতি ইনপুট। বিশেষজ্ঞদের কোনো স্থান নেই। তাই ৯ এর প্রবন্ধে বিচলিত হবেন না। সোজা বাংলায় যা মনে আসছে নির্দ্বিধায় লিখে ফেলুন। বিশেষজ্ঞরা এখানে জাস্ট দর্শক। তাঁদের শুধু সমস্ত সাজেশন কোলেট করতে কাজে লাগানো হবে। :)

    মনে রাখবেন, কনটিকি নামক ভেলাটি যখন জলে নেমেছিল, সমস্ত বিশেষজ্ঞরা মিলিয়ে যা বলেছিলেন, তাতে তার একটি ইঞ্চিও ত্রুটিমুক্ত ছিলনা। কিন্তু কনটিকি অর্ধেক পৃথিবী টপকেছিল। এই প্রস্তাব আমাদের ছোটো ভেলা। এই আমাদের কনটিকি।

    পার করো মা পার করো। :)
  • lcm | 128.*.*.* | ২৫ মে ২০১১ ২২:২৫474510
  • ইয়ে, একটা পোশ্নো মনে জেগেছে... করেই ফেলি... বুলবুলভাজা, টই পড়ে মনে হল... তাই....

    গুরুচন্ডালি কি নতুন সরকার-কে পলিসি নিয়ে আইডিয়া/সাজেশন দিচ্ছে - মানে বিনে পয়সার উপদেষ্টা? মানে এই সব লিস্ট বানিয়ে কি পাঠানো হচ্ছে? এইরকম অযাচিত উপদেশ রিসিভ করার কোনো ডিপার্টমেন্ট আছে নাকি।

    নাদান পোশ্নো। রং খুঁজবেন না পিলিজ।
  • pi | 72.*.*.* | ২৫ মে ২০১১ ২২:৩১474521
  • এত লিং না দিয়ে ব্যাপারটা একটু বিস্তারিত বুঝিয়ে লিখলে ভালো হয়।
    ওপর ওপর অটো রিক্সার যে সমস্যাগুলোর কথা পড়লাম, তাতে মনে হল, এগুলোকে তো 'দক্ষতর প্রসাসন' দিয়েই কাউন্টার করা যায় বলে মনে হল। সেটা তো পূর্বশর্ত ই।
  • aka | 168.*.*.* | ২৫ মে ২০১১ ২৩:১৬474532
  • ঈশানের কথার সাথে একমত আবার নয়ও। এই যে দেনার ক্রাইসিসটা অন্তত মিডিয়ায় তৈরি হয়েছে সেটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। কেন? সেদিন পিনাকি (মনে হয় পিনাকি অন্য কেউও লিখে থাকতে পারে) লিখল পারলে সমস্ত দেনা শোধ করার বন্দোবস্ত হোক। কিন্তু রাজ্য হোক কিংবা কোম্পানি বা দেশ দেনার প্রয়োজনীয়তা আছে। কতটা সেটাই কথা। যেহেতু কি দাবী করব কতটা করব সেটার পূর্বশর্ত হিসেবে দেনার কথা এসেছে তখন এটা বোঝার দরকার অবশ্যই আছে কতটা দেনা রাখা যাবে, কতটা সত্যিই রাখা যাবে না। কারণ প:ব:য়ের লং টার্ম উন্নয়নের জন্য সরকারী বিনিয়োগ অবশ্যই দরকার।

    কিন্তু খুব বেশি টেকনিকাল কচকচি হয়ে গেলে পার্টিসিপেশন কমতে পারে। অতএব ব্যালান্স রাখাটাও জরুরি।
  • dri | 117.*.*.* | ২৫ মে ২০১১ ২৩:২৪473920
  • হানুদার আলোচনা ভালো লাগল। JNNURM এর স্কীমটা যা বুঝলাম একটা শহরাঞ্চলকে আরো শহারাঞ্চল করে তোলে। এবং ইন টার্ন সেখানে আরো মাইগ্রেশান এনকারেজ করে। এবং ইনডাইরেক্টলি সেই শ্যামলবাবুর আইডিয়ালকেই প্রোমোট করে। রুরাল এবং মফস্বল এরিয়ায় ফান্ড ফ্লো সেভাবে এনকারেজ করছে কৈ? আপনি যে লেখাটি লিখেছিলেন তার জিস্ট এই টইতে আলোচনা করুন না। আমি বিশেষ করে যেটার আলোচনা চাইছি সেটা হল, তৃণমূলের এবং বামেদের 'ঘোষিত' কৃষিনীতির (এবং ইফ পসিব্‌ল শিল্পনীতি) একটা তুলনামূলক আলোচনা। কতটা তফাত, নাকি একটু ভিন্ন ভাষাই সেই একই কথা (কৃষি আমাদের প্রেরণা, শিল্প আমাদের চেতনার মত)। আসলে কতটা কি হবে সেটা আমরা দুতিন বছর পর টের পাব। কিন্তু অন্তত প্রতিশ্রুতিটা জেনে রাখা ভালো। এবং এই বাজেটের মধ্যে কতটুকু করা সম্ভব (রিয়েলিস্টিক)সেই আলোচনাও মন্দ হবেনা। এই কৃষির আলোচনায় হানুদা, রঞ্জনদা এবং কুলদা, এই তিন দা'র পার্টিসিপেশান বিশেষ করে চাইছি। আমরা বাকিরা তো রয়েইছি।
  • pinaki | 122.*.*.* | ২৫ মে ২০১১ ২৩:৩৬473931
  • সকল 'দা' এর পার্টিসিপেশন আর পোনোবদার টাকা। আমরা তো আর কিচ্ছু চাই নি, আর কিচ্ছু চাই নি আর কিচ্ছুটি চাই নি। :-)
  • aka | 168.*.*.* | ২৫ মে ২০১১ ২৩:৩৮473942
  • আপাতত আমার এইসব দাবী দাওয়া:-

    ১। ব্যাকল্যাশ রুখতে প্রতি থানায় হট লাইন খোলা হোক। যেখানে ফোন তোলা এবং অ্যাকশন নেওয়া বাধ্যতামূলক করা হোক। টেকনলজি দিয়ে ফোন ফাঁকা আছে অথচ তোলা হয় নি এটা মনে হয় টেকনলজি দিয়েই ট্র্যাক করা সম্ভব।

    ২। ধস্তাধস্তি হলে দিন তিনেক জেলের ঘানি, খুনোখুনি হলে ঠিকঠাক বিচার। এই পয়েনটা নিয়ে মাথা ঘামানোর বেশি দরকার নেই। মানে হল আইনি পথে সবথেকে কড়া দাওয়াই দেওয়া হোক। কনসিসটেন্টলি।

    ৩। বেআইনি সমস্ত অস্ত্র বাজার থেকে তুলে নেওয়া হোক। সিপিএমের পার্টি অফিস থেকে যদি তোলা হয় তৃণমূলের অফিস থেকেও তোলা হোক। এই কথা বলবেন না যে তৃণমূলের কারোর কাছে কোন অস্ত্র নেই। পাব্লিক ঘাসে মুখ দিয়ে চলে না।

    ৪। ছোট্ট একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে এই ইন্সিডেন্স গুলো ডেমোগ্রাফি ধরে ধরে ট্র্যাক করা হোক।

    ৫। মনে রাখবেন সবার হাতে আজ মোবাইল। সেই মোবাইলে ছবিও তোলা যায়, মোবাইলে ছবি তুলে আপানোর বন্দোবস্ত করা হোক। সেই ছবি দেখে কাউকে শনাক্ত করা গেলে পুলিশ অন্তত কড়কে আসুক।

    মোদ্দা কথা এই খুনের রাজনীতি বন্ধ হোক, দাদাগিরি বন্ধ হোক। আমার এই ১ থেকে ৪ যাস্ট লিখতে লিখতে চিন্তা করা অতএব যা মনে হল - ঈশান যেমন বলেছে - তেমনই লিখলাম। এবারে অন্য কারুর যদি বেটার আইডিয়া থাকে এটার ওপর ইমপ্রুভ করুন। কিন্তু ঐটা কেন লিখিনি, এটা কেন লিখলাম এইসব প্যাঁচাল পারবেন না।
  • dri | 117.*.*.* | ২৫ মে ২০১১ ২৩:৫৫473953
  • ৯ এর বাজেট ডেফিসিট এবং পাবলিক ডেট নিয়েও আলোচনা চাইছি।

    প্রথমে আপনার ডেটার সোর্সটা দিন। ভুল জায়গায় খুঁজছি বলেই বোধ হয়, খুঁজে পাচ্ছি না। আয়ের সাথে দেনার যে রেশিওর কথা বলেছেন, আয় মানে কী জিডিপি মীন করেছেন?

    আর ঋণপত্র মানে বন্ড তো? আমাদের পশ্চিমবঙ্গের বন্ড আছে কী?
  • dri | 117.*.*.* | ২৬ মে ২০১১ ০০:০০473964
  • সারা পৃথিবীতে আজ যে ক্রাইসিস সেটা মূলত ডেট ক্রাইসিস। আম্রিকার বাজেট ডেফিসিট, জিডিপির রেশিও এখন ওয়েল উইদিন ১০%। পাবলিক ডেট, জিডিপির রেশিও ও ৬০% মত হবে। কিন্তু তাও আম্রিকা এখন ডিফল্টের মুখোমুখি।
  • aka | 168.*.*.* | ২৬ মে ২০১১ ০০:০৩473986
  • দ্রি আমেরিকা কিন্তু গত কয়েক দশকে অনেকবার ক্রেডিট ডিফল্টের মুখে পড়েছে। প্রতিবারই ক্রেডিট লিমিট বাড়িয়েছে। ওবামা এতদিন বলত, ক্রেডিট লিমিট বাড়ানো খুব খারাপ কাজ এখন মনে হয় রিগ্রেট করে।
  • dri | 117.*.*.* | ২৬ মে ২০১১ ০০:০৩473975
  • আজ গ্রীসের ক্রাইসিস, আয়ারল্যান্ডের ক্রাইসিস, পোর্তুগালের ক্রাইসিস, স্পেনের ক্রাইসিস সবই আসলে ডেট ক্রাইসিস। পাওয়ারফুল দেশগুলোর মধ্যে ডেট নেই, সারপ্লাস আছে শুধু জার্মানী আর চীন। বাকি সব্বার দেনা। এবং এখন কিন্তু সব্বাই কস্ট কাটিংএর কথাই বলছে। একটা সুইট নামও দিয়েছে। অস্টারিটি মেজার।
  • dri | 117.*.*.* | ২৬ মে ২০১১ ০০:১০473997
  • ভারতের অবস্থা এখনও অতটা শোচনীয় নয়। কিন্তু ডেট ক্রমাগত অ্যাকিউমুলেট হচ্ছে। এবং ওভারঅল অভিমুখটা ঐ একই। যাকে বলে, একই কনভেয়ার বেল্ট কিন্তু একটু পেছনে।

    আমার মনে হয় বাজেট ডেফিসিট, পাবলিক ডেট এই সবের সাথে যেটা দেখা উচিত সেটা হল একটা স্টেটের যা ইনকাম (ট্যাক্স ইত্যাদি মিলিয়ে) তার কত পার্সেন্টেজ চলে যায় সুদ দিতে প্লাস পাবলিক সার্ভিস কমিটমেন্ট দিতে (যেমন সরকারী চাকুরেদের মাইনে ইত্যাদি)। আমি শুনেছি (নিজের চোখে ডেটা দেখিনি, কোথাও থাকলে দেখতে ইচ্ছুক) এইটা পশ্চিমবঙ্গের খুব খারাপ, এক্সেপশানালি খারাপ। বেসিকালি প্রায় পুরোটাই বেরিয়ে যায়। এবং এর অর্থ হল, যদি না সরকার আয় বাড়ায়, তাহলে নতুন লোন নেওয়ার ক্যাপাসিটি, বা সরকারী কাজ বাড়ানোর ক্যাপাসিটি একেবারেই নেই।
  • dri | 117.*.*.* | ২৬ মে ২০১১ ০০:১৮474008
  • না, না, ক্রেডিট লিমিট বাড়ানোর একটা সীমা আছে। জাস্ট ক্রেডিট লিমিট বাড়ালেই কী কেউ ক্রেডিট ওয়ার্দি হয় নাকি?

    আম্রিকার ট্যাক্স বেস এখন ডিক্লাইনিং। বহু লোকের চাকরী নেই। বড় বড় ম্যানুফ্যাকচারিং সব দেশ ছেড়ে চীনে বাসা বেঁধেছে। অনেক বড় বড় মাল্টিম্যাশানালরা নানা রকম গুপি করে সুইস ব্যাঙ্ক এবং কেইম্যান আইল্যান্ডে টাকা রেখে ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা করেছে।

    এমত অবস্থায়, নিজে নিজে ক্রেডিট লিমিট বাড়ালেই কী কেউ ধার দেবে নাকি? গত বেশ কয়েক মাস ধরে চীন, রাশিয়া নেট সেলার অফ ট্রেজারি। এখন ট্রেজারি কিনছে ইংল্যান্ড! আর জাপান গত মাসেও কিনেছে। কিন্তু আর কদিন কিনবে। ওদের নিজেদেরই তো এখন বিশাল ডিজাস্টারের পর টাকা চাই।

    ওবামা এখন ইজরায়েল বিরোধী এবং ইসলাম তোষনকারী কথা কেন বলছে জানেন, হঠাৎ করে? যাতে সৌদি আরব এবং অন্যান্য দু একটা গাল্ফ কাϾট্র যদি ট্রেজারি কেনে।
  • lcm | 192.*.*.* | ২৬ মে ২০১১ ০০:২১474019
  • কি আর হবে। সব দেশেরই টাকা ছাপানোর যন্তর আছে।
    আজ যে ডেট বিশাল অ্যামাউন্ট মনে হচ্ছে, কাল হুড়মুড় করে গাদা গাদা টাকা ছাপিয়ে সেই ডেটকে ডিভ্যালুয়েট করতে কতক্ষন।
  • dri | 117.*.*.* | ২৬ মে ২০১১ ০০:২২474031
  • সরি, আগের কথাটা কি পরিষ্কার হল?

    আমার আয় যদি কমতে থাকে, কিন্তু ক্রেডিট কার্ড কোম্পানী যদি আমার ক্রেডিট লিমিট বাড়ায় তাহলে কেসটা কেমন হবে চিন্তা করুন।

    এমন লোককে লেন্ডার কেন ধার দেবে যার ঋণ শোধ করার ক্যাপাসিটি নেই?

    অফিশিয়ালি ডিফল্ট হয়ত করবে না। কিন্তু অত লোন নিলে ইন্টারেস্ট তো পে করতে হবে। সেটা আসবে কোত্থেকে?
  • dri | 117.*.*.* | ২৬ মে ২০১১ ০০:২৫474042
  • টাকা ছাপানোরও একটা লিমিট আছে। সেটা নির্ভর করে অন্য দেশ কতটা বন্ড কিনতে ইচ্ছুক, তার ওপর।

    এতদিন আমেরিকার প্রিন্টিং কেপেবিলিটি ছিল আনলিমিটেড। কারণ আম্রিকান বন্ড সব্বাই কিনতে চাইত। চোখ বুজে।

    নট এনি মোর।

    কেউ যদি আমার বন্ড না কেনে, তাহলে আমি টাকা ছাপাতে পারি না।
  • Mmu | 93.*.*.* | ২৬ মে ২০১১ ০০:৪০474053
  • ----------- শমিককে ধন্যবাদ------------

    শমিককে ধন্যবাদ, কারন আমার কম্প্যুতে বাংলা লেখা যাচ্ছিল না। মানে গুরুতে লিখতে গেলেই সমস্যা হচ্ছিল। শমিক ঠিক করে দিয়েছে। আমি Parisএ আর শমিক Delhi তে। আমি আগেও বলেছি শমিক জিনিয়াস। আমিতো এক্কেবারে শমিকের ফ্যান হোয়ে গেছি।

    অনেক অনেক ধন্যবাদ শমিক।

    (এই ধন্যবাদ দেওয়ার জন্য কোনো টই খোলা সম্ভব নয় তাই এখানেই............)

  • lcm | 192.*.*.* | ২৬ মে ২০১১ ০১:৩১474064
  • দ্রি,
    টাকা ছাপানোর ফরমূলা বদলাচ্ছে।
    কোয়ান্টেটিভ ইজিং - QE1, QE2। ২০০৮-এর পর থেকে অনেক দেশই QE2 ধরেছে....
    http://en.wikipedia.org/wiki/Quantitative_easing
    এই উইকি লিংকে একদম শেষে একতা সেক্‌শন আছে Printing Money। এর ফার্স্ট প্যারায় দেখো:
    ... the newly minted money is used to directly finance government deficits or pay off government debt (also known as "monetizing the government debt").
  • lcm | 192.*.*.* | ২৬ মে ২০১১ ০১:৪৬474075
  • টাকা ছাপার অ্যাস সাচ কোনো ফর্ম্যাল আপার লিমিট কোনো দেশেই নেই। সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে...
  • aka | 168.*.*.* | ২৬ মে ২০১১ ০২:০৪474086
  • কিন্তু এইভাবে টাকা ছাপালে এবং তাই ধার শোধ করলে সেই কারেন্সির ভ্যালু কমে যাবে না?
  • lcm | 192.*.*.* | ২৬ মে ২০১১ ০২:১২474097
  • কারেন্সি ম্যানিপুলেশন.....

    Bernanke Admits Printing $1.3 Trillion Out Of Thin Air
    http://usawatchdog.com/bernanke-admits-printing-1-3-trillion-out-of-thin-air/

    এইভাবে টাকা ছাপানোর প্রবল বিরোধিতা
    তো আছেই...
    ... Federal Reserve Prints Another $1 TRILLION – UN Recommends Dumping U.S. Dollar As World Reserve Currency...
    ওয়ার্ল্ড কারেন্সি রিজার্ভ - ইউএস ম্যানিপুলেট্‌স এন্ড ডোমিনেট্‌স --- এই একটা জায়গায় চায়্‌না লড়াই করেও পেরে উঠছে না। লবি, লবি।
  • aka | 168.*.*.* | ২৬ মে ২০১১ ০২:২৯474108
  • হ্যাঁ ডলারের ক্ষেত্রে সেইটা হয়। অন্য একটা দিকও আছে চীনই বোধহয় সবথেকে বেশি ট্রেজারি বণ্ড হোল্ড করে। ডলার ডিভ্যালু করে গেলে চীনের লস।

    কিন্তু ভারত ও প:ব:য়ের ক্ষেত্রে এরকম করা কি সম্ভব হবে। অনেক টাকা ছেপে দিলে মুশকিল হবে না?

    শুধু তাই নয়, টাকা ছাপলে ইনফ্লেশনও বাড়ে। ভারতের ক্ষেত্রে যতটা না রুপি ডিভ্যালু করার ভয় তার থেকেও বোধহয় ইনফ্লেশনের ভয়।
  • lcm | 192.*.*.* | ২৬ মে ২০১১ ০২:৪৭474119
  • ঠিক। ভারতের টাকা ছাপিয়ে খুব একটা সুবিধে.... গ্লোবাল কারেন্সি মার্কেটে দাদাগিরির চাবিকাঠি না থাকলে....

    টাকা ছাপিয়ে ডোমেস্টিক ইকনমিক প্রবলেম সমস্যা করতে গিয়ে মুশকিলে... যেমন ইদানীং, আর্জেন্টিনা বা জিম্বাবোয়ে। অবশ্য, জিম্বাবোয়ের হাইপার-ইনফ্লেশন এর গল্প বোধহয় একটু অন্য।
  • Mmu | 93.*.*.* | ২৬ মে ২০১১ ০৩:১৩474130
  • আচ্ছা এই বিপুল অস্ত্র উদ্ধার এই ব্যাপারে কেউ কিছু বলবেন ? বললে খুশি হতাম বিশেষ করে বাম সমর্থক বন্ধুরা। ৭২ - ৭৭ এত অস্ত্র উধ্বার হয়েছে কি ? এই অস্ত্র গুলো রাখা হয়েছিলো কি জন্য ? কাদের মারার জন্য ? মানুষ মানুষই, সে কখনও ডান বা বাম। সেই মানুষ মারার লক্ষেই এই বিপুল অস্ত্র সম্ভার। নই কি ? তাহলে ? এই অস্ত্র কার? কোন দলের ?
    যারা বিভিন্ন কথা বলে এই টইএ বিশাল লেখক তারা চিন্তা কোরবেন please

    ( আমি আগেও বলেছি আমি বেশি বুঝি না )

    (শেষ:- মমতাকে ওর মতো কাজ করতে দিন, যদি না পারে ছুড়ে ফেলে দেবেন না হয়। ৩৪ বছরে কত কিছুই তো হলো/ হলো না।
    শেষ ২:- বাস্তব নিয়ে আলোচনা করুন)
  • 9 | 61.*.*.* | ২৬ মে ২০১১ ০৮:৪৭474142
  • দ্রি, ঠিকই বলেছেন। দেনার ব্যাপারে আপনি খারাপ না ভালো অবস্থায় আছেন তা নির্ভর করে আপনার আয়ের উপর, অর্থাৎ আপনি সেই দেনা নিয়মিতভাবে শোধ করার অবস্থায় আছেন কিনা। যদি আপনার দেনার পুরোটাই খরচ হয় রাজস্ব খাতের খরচে, অর্থাৎ আয়ের ভবিষ্যৎ বৃদ্ধির জন্য কোনো বিনিয়োগই হচ্ছে না, তাহলে একটা সময়ের পর আপনার দেনার ভার সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে। এখানে আর একটা কথা আছে। রাজ্য ও দেশের দেনার পরিস্থিতির মধ্যে কিছুটা পার্থক্য আছে। দেশের দেনা ভারের একটা বড়ো অংশ বৈদেশিক ঋণের ভার। এই বৈদেশিক ঋণ শোধ করার গল্পের মধ্যে অন্যান্য আরও ফ্যাক্টর আছে যা রাজ্যের ঋণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার দেশের আভ্যন্তরীণ ঋণ শোধ করার একটি উপায় টাকা ছাপানো যা রাজ্যের নিয়ন্ত্রণে নেই। যদিও টাকা ইচ্ছেমত ছাপানো যায় না। তারও কিছু নির্দিষ্ট নিয়মকানুন ও বিধিনিষেধ আছে। অতএব দেনা শোধের ক্ষমতার অন্যতম পরিমাপ হল দেনা ও আয়ের অনুপাত (স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট)। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই অনুপাত হল ৪১%, খুব সম্ভতত: ২০০৮-২০০৯ সালের পরিসংখ্যান অনুসারে। আর বি আই, বা কেন্দ্রীয়/রাজ্য অর্থমন্ত্রকের ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করলেই পরিসংখ্যানগুলো পেয়ে যাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন