এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৪৮৯৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:০১541539
  • দয়া করে কেউ বিরক্ত হবেন না। কিছুকিঞ্চিৎ লেখার আছে। খানিক পরে লিখছি।

    তার মধ্যে কারুর কিছু বক্তব্য থাকলে লিখতে পারেন।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:১২541650
  • name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:22Mar2012 -- 11:28PM

    আমাদের প্রধান মন্ত্রী আর হাই কমিশনারের কাছে নাকি চিঠি গেছে, বাংলাদেশে গুরু বন্ধ করার জন্য :P

    জীবনে আর কত নির্মল আনন্দ যে বাকি চিল :)

    গুরুর নামে আরো নানাবিধ গ্রুপ ও খুলে গেছে :)

    name:Timmail:country:

    IPAddress:198.82.29.83Date:22Mar2012 -- 11:29PM

    কারণ?

    name:ppnmail:country:

    IPAddress:112.133.206.22Date:22Mar2012 -- 11:37PM

    কিন্তু আমাদের পোধানমন্তিকে বলে কী হবে? হাসিনাকে বললে হয়ত কাজ হত। :)

    name:akamail:country:

    IPAddress:168.26.215.13Date:22Mar2012 -- 11:56PM

    এই ফেবু গ্রুপটা আমি যদ্দুর দেখেছি কিছু বাঙলাদেশী নিজেদের মধ্যে প্রচণ্ড গালিগালাজ করে। মাঝে মাঝে কিছু মজার পোস্টও হয়।

    name:sdamail:country:

    IPAddress:117.194.201.19Date:23Mar2012 -- 12:32AM

    মাইরি এই বাংলাদেশীগুলোর যে কিসের এত ফ্রাস্ট্রু বুঝিনা। সারাদিন শুধু মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে ছিঁড়েই যাচ্ছে ছিঁড়েই যাচ্ছে। পাইদির সিরিয়াসলি ক্যালি আছে, এই দু পেয়ে গরু ছাগল চরানো সোজা কাজ না।

    name:mmail:country:

    IPAddress:50.82.180.165Date:23Mar2012 -- 12:37AM

    সদা, ভঙ্গীটা খারাপ লাগলো।

    name:aranyamail:country:us

    IPAddress:144.160.226.53Date:23Mar2012 -- 12:40AM

    বাংলাদেশের কল্যাণে ভারতের প্রধানমন্ত্রী অব্দি গুচ-র নাম জানলেন, দারুণ ব্যাপার তো !
    অন এ সিরিয়াস নোট, আশা করি এই ফালতু ঝামেলার জন্য গুরু ম্যানেজমেন্টকে কোন আইনী ঝামেলায় সময় এবং শক্তি ব্যায় করতে হবে না, হলে খুবই দু:খের ব্যাপার।

    name:sdamail:country:

    IPAddress:117.194.201.19Date:23Mar2012 -- 12:42AM

    m, এই কথাগুলো লিখতে না হলে আমিও খুব খুশী হতাম। গুরুর ফেসবুক প্রোফাইলে আমি শুরু থেকেই আছি, কোনদিন কোন গঠনমূলক সুস্থ আলোচনায় বাংলাদেশের সদস্যদের অংশ নিতে দেখিনি বললেই চলে, শুধু কে রাজাকার, কে পাকিস্তানের চর, কে ভারতের দালাল, কে কাকে গালাগাল করেছে এই নিয়ে অন্তহীন আলোচনা। গুরুর সৌজন্যে বাংলাদেশের লেখকদের লেখালিখি পড়ে দেশটার সংস্কৃতি সম্পর্কে যে শ্রদ্ধা গড়ে উঠেছিল মনে সেটা নষ্ট হয়ে গেছে এইসব দেখে।

    name:mmail:country:

    IPAddress:50.82.180.165Date:23Mar2012 -- 12:52AM

    অন্যের অসুস্থ আলোচনা দেখে হেজে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়াটা বোধহয় ঠিক না;)- আর তুমি নিজেই লিখেছো,ওদের ভালো লেখা ইত্যাদি পড়ে- কাজেই একটা অংশ কে দেখে সকলের সম্পর্কে দেগে দেওয়াটা কঠোর শোনায়-এইটুকুই বলার।

    name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:23Mar2012 -- 01:02AM

    আমার বোধহয় এবার উকিল লাগবে :)

    MohammadMofazzalHussainAimohilaterbanijjiksarthorokkharjonneBangladesherhighcourtkeobomanonakorekut-uktikariderindhonjugachhe,,,,, hernameisIpsitaPal
    http://www.facebook.com/profile.php?id=688266406
    23minutesago

    MohammadMofazzalHussainbangladeshkeobomanonarkichunomuna.
    [psitaPal
    খেলার কী খবর ?
    Like··FollowPost·aboutanhourago
    BiplobRahmanlikesthis.
    TumbajChakma কি আর করা,বাঘের পা আজ লেংরা ছিলো,তাই শামুক পায়ে রান নিয়া হেরে গেলো
    47minutesagoviamobile·Like·1

    :D

    name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:23Mar2012 -- 01:03AM

    সদা, ঝামেলা বাধায় কিছু লোকজন। আর তারা সত্যি অসুস্থ

    name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:23Mar2012 -- 01:04AM

    তবে খেলার খবর জানতে চেয়ে আমি যে বাংলাদেশের কী চরম অবমাননা করেছি সেটা ভেবে ভেবেই হেসে যাচ্ছি।

    name:sdamail:country:

    IPAddress:117.194.201.19Date:23Mar2012 -- 01:05AM

    বাণিজ্যিক স্বার্থ ? :O

    name:akamail:country:

    IPAddress:168.26.215.13Date:23Mar2012 -- 01:07AM

    অনলাইনের এই নিরন্তর চাপান উতোর, ভুলভাল তক্কাতক্কি আর ভাল্লাগে না। বয়স হচ্ছে মনে হয়। নাকি পোলেন এলার্জি? কে জানে?

    name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:23Mar2012 -- 01:09AM

    অরণ্যদা, প্রচণ্ডভাবে সময় তো নষ্ট হচ্ছেই। কাজ কর্ম সব। তাও কিছু লোকজনের সাহায্য পাওয়া যায়, নইলে যে আরো কী হত।
    গ্রুপে অনেক ভালো আলোচনাও হয়। অনেক লোক ই আছেন। আর তাই গ্রুপটাকে আওয়ামী, বি এন পি, জামাতী, আর এস এস যে যার মত ব্যবহার আর প্রচার করার সুযোগও নিতে চায়। ঝামেলাগুলো সেখান থেকেই বাঁধে।

    আর, সিপিএম টিএমিস র অনেক কাঠি উপর দিয়ে যায় সেগুলো।

    এর সাথে প্রচুর সেন্সিটিভ ইস্যু তো আছেই। ভারত বাংলাদেশ সীমান্ত্য সমস্যা, জল বণ্টন নিয়ে ঝামেলা, বাঙালী-আদিবাসী সমস্যা ... বিষয়গুলি খুব সেন্সিটিভ। তার উপর হিন্দু -মুসলমান ফ্যাক্টরও আছে। এদের মধ্যে ক্রসটক ভালও, দরককারও। আলোচনার মধ্যে দিয়ে নিজেদের অনেক ভুল বোঝাবুঝি এরা দূর ও করেছেন। কিন্তু ঐ, সবদিকেরই কিছু কট্টর সমর্থক,সবসময়ই ঝামেলা পাকাতে আছেন।

    name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:23Mar2012 -- 01:10AM

    সদা, তোর হাসি পাচ্ছে না ?

    আমার তো পাচ্ছে। কিন্তু ক্লান্তির চোটে আর সেটাও ঠিক করে হাসতে পারছিনা :(

    name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:23Mar2012 -- 01:13AM

    আমার নামে এখন যা ইচ্ছ তাই বানিয়ে গ্রুপে গ্রুপে এরা পোস্ট করে চলেচে। আই এক আই এর এজেন্ট হওয়া নিয়ে পরশু আরেক দফা যা নয় তাই ভাষায় খিস্তি খেলাম। এবার সিরিয়াসলি ভাবছি লিগাল স্টেপ নেব।

    name:sdamail:country:

    IPAddress:117.194.201.19Date:23Mar2012 -- 01:15AM

    আগে হাসি পেতো। এখন বাংলাদেশের যে কজন মানুষ এইসব ঢ্যামনামির বাইরে আছেন এখনো তাঁদের জন্য করুণা হয়।

    name:nkmail:country:

    IPAddress:151.141.84.239Date:23Mar2012 -- 01:16AM

    আই এক আই

    এটা একটা নতুন গূঢ়নারী/গূঢ়পুরুষবাহিনী হতে পারে যেখানে সবাই মিশে এক হয়ে গেছে, কোনো ভিন্ন আইডেন্টিটি নেই, আমি এক আমি র অংশ হয়ে গেছে। :-)

    name:sdamail:country:

    IPAddress:117.194.201.19Date:23Mar2012 -- 01:18AM

    আমার মনে হয় এই সাব হিউম্যান স্পিসিজগুলোকে ইগনোর করাই সবচেয়ে ভালো উপায়। লিগ্যাল স্টেপস ইত্যাদি মশা মারতে কামান দাগা হবে।

    name:pimail:country:

    IPAddress:72.83.76.34Date:23Mar2012 -- 01:20AM

    ইগনোর করে করেই আজ এই দশা হয়েছে। জাস্ট পেয়ে বসেছে। গ্রুপ থেকে কাউকে সচরাচর ব্যান করা হয়না, পোস্ট ডিলিট হয়না। সেই সুযোগ নেওয়া।
  • E | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:১৫541761
  • Hatespeechboltekibolahochhesetaektudefinekollebhalohoi.karondekhbentarkoektueguleupubliceseabusive, hatespeech, objectionsobkichhughneteghowkorbe.byapartaemondnarabejechokhthakteukanakekanabolleseultemokoddoma-rbhoydekhai !!
  • Zzzz | 99.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:১৮541872
  • প্রথম প্রথম খোরাক লগত এখন বিরক্তির সীমা ছড়িয়ে গেছে।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:২৩542039
  • কিছু পোস্ট এখানে তুলে দিলাম।

    সবার আগে আমি সদাকে একটু ডিফেন্ড করব। সদা বোধ হয় "সব বাংলাদেশী' সম্বন্ধে এই বিশেষণ লেখে নি। লিখেছে "এই বাংলাদেশীগুলোর', আমি ধরে নিচ্ছি সদা কেবল সেই অসুস্থ মানসিকতার লোকগুলোর সম্বন্ধেই বলেছে। বাংলাদেশী অ্যাজ আ জাতি কোনও জেনেরিক কমেন্ট করে নি।

    *** ***

    ফেসবুকে আমি কোনওদিনই তেমন স্বচ্ছন্দ নই, গুরুচন্ডালির গ্রুপে তো নইই। লোকজন পাগলের মত যখন তখন থ্রেড শুরু করে, তার ওপর দু চারটে স্বাস্থ্যকর পোস্ট পড়ে, তারপরেই শুরু হয়ে যায় চাপানউতোর, তুই রাজাকার, তুই পাকিপন্থী, তুই জামাত। একশোটার মধ্যে অন্তত নব্বইটা থ্রেডের এই দশা হয়। খুব পার্সোনিফায়েড অ্যাটাক চলে, কেমন বাচ্চা-বাচ্চা, বা ইমম্যাচিওরড অ্যাটিট্যুড নিয়ে।

    গুরুচন্ডালি ফেসবুক সাইটটা খোলা হয়েছিল গুরুচন্ডালি সাইট এবং তার কাগুজে এডিশনকে প্রোমোট করার জন্য। অনেক নতুন মুখ এসেছেন সাইটে, বইমেলায়, ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে, কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বসলে, সেটা খুবই সামান্য। গুরুচন্ডালিকে প্রোমোট করতে গিয়ে ঐ ফেসবুক গ্রুপ নিজেই আজ একটা প্যারালাল গুরুচন্ডালি তৈরি হয়ে গেছে। যেখানে সংখ্যাধিক্য বাংলাদেশের জনতার। এই বিপুল জনতা কোনওদিন গুরুচন্ডালি সাইটে আসেন না, এখানে এক লাইনও লেখেন না, কেবল ঐ ফেসবুকের চৌহদ্দির মধ্যে চুলোচুলি করে যান।

    বাংলাদেশ কী করে বুঝছি? কারুর প্রোফাইলে ঢুকে দেখা সম্ভব নয়, মোটামুটি লেখার ধরণ এবং টপিক সিলেকশন থেকে আন্দাজ করে নিতে হয় এঁরা বাংলাদেশের। বাংলাদেশের ডায়ালেক্ট ইউজ করেন, (যেটাতে আমি একেবারেই অভ্যস্ত নই)।

    আমার সারাদিনে এমনিতেই ফেসবুকে অ্যাক্সেস থাকে না, রাতের দিকে মাত্র ঘন্টাখানেকের জন্য খুলতে পারি, ততক্ষণে আগের রাতে পড়া টপিক যে নিচের দিকে কোথায় তলিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না, হারিয়েই যায়।

    ঈপ্সিতা নিরন্তর চেষ্টা করে, লোকজনের আলোচনাকে টইতে নিয়ে আসার, ভাটিয়ালিতে নিয়ে আসার, কিন্তু একটা লোকও ওখানে রেসপন্ড করে না। তারা তারও রিপ্লাই দেয় ঐ ফেসবুকেই। এবং রেপ্লাই প্রতি-রিপ্লাই চলতেই থাকে। কেবলমাত্র ফেসবুকে।

    অনেক ভালো ভালো আলোচনাও চলে, কিন্তু আমরা সেগুলো মিস করে যাই কেবলমাত্র ফেসবুকে লেখা হয় বলেই। গুরুচন্ডালি গ্রুপের মধ্যে থেকে কোনও পুরনো লেখা তুলে আনা প্রায় অসম্ভব লাগে আমার কাছে, আর লাইনের পর লাইন খিস্তিখেউড় দেখে আর স্ক্রোল করতে ইচ্ছেও করে না।
  • b | 125.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:২৩541983
  • বাকস্বাধীনতা। হে হে।
  • E | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:২৪542050
  • pagol (seana) durthekekhorakhotepare, gayeesethuthudileektubyabosthanitehoi.
  • E | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৩২542061
  • siki

    IpsitaFBtegurukeniyeesechhebhalouddesswoniei.amarantatohtaimonehoi.computhekebanglafonterproblemetcrjonnyeGurutesobsomoylekhajayna.aarFBteemnidhukletukkoregurutekicholchhenotificationdekheporeneuajaay.etatotechnology-rektabhalodikebongbhalodikekajelagatekenaachay.

    mushkilhoyechhe, beshibenojoldhukejaoay.ektumoderationdorkar.etajerajakar,jamatipromukhoderkhamcha-khamchikorarmonchonoiseibartatapouchhedileymonehoibenojolsorejaabe.

    ebargurukotripokkhojaabhabben...
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৩৩542072
  • তো, কেন এই অবস্থা? ওখানে লোকজন পাতার পর পাতা লিখে যায়, এখানে প্রায় লেখে-ই না। আমি কিছু নাম নেব এখানে, ক্ষমা করবেন। কুলদা রায়, বিপ্লব রহমান, সুশান্ত কর (ইনি আসামের লোক), জলধি রায়, এঁদের অনেক ভালো ভালো ডিসকাশন চলে কখনো কখনো ঐ গ্রুপে, কিন্তু গুরুচন্ডালির যে পাঠকবেস, তারা পুরোটাই মিস করে যায়। আমিও মিস করে যাই। ভাষাদিবসে সুশান্তবাবুর সঙ্গে একটা তর্ক জমে উঠছিল, সময় ছিল না বলে সেদিন উঠতে হল। পরদিন এসে আর খুঁজেই পেলাম না সেটা। এই আলোচনাটা এইখানে করা গেলে সুশান্তবাবু আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকত না, এখানেও বাংলা ভাষার অনেক পণ্ডিত সেমি-পণ্ডিত লোকজন আছেন, তাঁরাও যোগদান করতে পারতেন।

    কিন্তু হল না। থ্রেডটা হারিয়ে গেল।

    সামান্য কিছু তিনচারজন মানুষ ছাড়া আর কেউই এলেন না গুরুচন্ডলিতে লিখতে। ফেসবুক গুচ একটা প্যারালাল গুচ হয়ে রয়ে গেল।

    কেন?

    প্রাথমিকভাবে ধরে নিচ্ছি ইউনিকোডে লেখার অসুবিধা, এবং লোকজনের অতিরিক্ত ফেসবুক প্রীতি। লেখার যে কোনও প্ল্যাটফর্ম "ফেসবুকের' মত ফিচারওলা না হলে আজকাল অনেকেই লিখতে চান না।

    এ ছাড়া আর কিছু?

    ফেসবুক গুচ গ্রুপে ঢুকে দেখলাম, ডানদিকে রয়েছে গ্রুপের সম্বন্ধে দু-চার কথা। সেখানে যতটুকু দেখা যাচ্ছে, ( আমি এখন অফিসে, ফেসবুক হাতের সামনে নেই) এটি গুরুচন্ডালির একটি সাময়িকী পত্রিকা, যাকে আদর করে আমরা কাগুজে গুরু বলে ডাকি। এতে এই-এই ধরণের লেখাপত্র নিয়ে আমরা কারবার করি।

    তারপর ডট ডট ডট, সেটাতে ক্লিক করলে তবে দেখা যায় পরের দিকে আরও টেক্সট আছে, যাতে শেষের দিকে লেখা, শুধু এই-ই নয়, আমাদের একটি সাইটও আছে, গুরুচন্ডালি ডট কম।

    সাধারণ লোক, যারা ঐ গ্রুপে নিয়মিত যাওয়া আসা করেন, তাঁদের মধ্যে ঠিক কত পার্সেন্ট লোক ঐ এক্সপ্যান্ডের আইকনে ক্লিক করে পুরো লেখাটা পড়েছেন? সকলেই প্রথম দৃশ্যমান লেখাটুকুই পড়েন, এবং ধরে নেন, এটা গুরুচন্ডালি ছাপা পত্রিকার ফেসবুক পেজ। ফলে তক্কাতক্কি ফেসবুকেই চলতে থাকে। ওয়েবসাইটের কথা প্রথম প্যারাতে কোথাও-ই নেই।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৩৫541540
  • E, পাতার একদম ওপরে দেখুন, Unicode version লেখা আছে। তাতে ক্লিক করে সরাসরি ইউনিকোডে লিখুন, এমন কিছু কিন্তু কঠিন নয় এখানে ইউনিকোডে লেখা।

    আপনার বাকি কথার উত্তার আমি একটু পরে দেব, কেমন? লেখাটা শেষ করে নিই।
  • SC | 96.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৩৯541551
  • অনলাইন আলোচনা মানেই আলফাল লোকজনের খিস্তিখেউরে পরিণত হয় কিছুদিন বাদে। আগেও দেখেছি।
    কম দিন তো হলো না অনলাইন বাঙ্গালি দুনিয়ায়। একটা সিরিয়াস কিংবা এমনি হাল্কা চালে আলোচনা করতে এলেও দেখা যাবে কিছু লোক এসে খিস্তি, ব্যাক্তিগত আক্রমণ, এইসব করতে চলে এসেছেন। গুরুচন্ডালি সাইটের ভাগ্য ভালো সেইসব লোকজন এখানে পায়ের ধুলো দেননা। মনেহয় কষ্ট করে বাংলায় লিখতে হবে, তাই দেন না।

    তবে এই খিস্তি খেউরের মনেহয় কোনো এপার বাংলা, ওপার বাংলা নেই। সেই অর্কুটের পি আই ডব্লুবি, ক্যাল্কম থেকে শুরু করে অধুনা ফেসবুকের বেশ কয়েকটা কম। আসলে অনলাইন খিস্তি করা সহজ, এবং এর কোনো কনসিকিয়েন্স নেই তো, তাই খুব সহজ এগুলো করা।
  • Zzzz | 99.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৪২541584
  • ফেবু গ্রুপের একটু ভালো মত ধোয়ামোছার দরকার আছে। তাতে বেনোজল কতোটা সরবে জানিনা (প্রায় রোজই নতুন নতুন ফেক-এর আগমন হয়) তবুও এটা খুবই দরকার।
  • sda | 117.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৪২541573
  • ক্ক:। আমি নিশ্চিত যে বাংলাদেশের প্রচুর মানুষ আছেন যাঁরা এই দলাদলি আর নোংরামীকে সাপোর্ট করেননা। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে গত পাঁচ বছরের ফেসবুক জীবনে আমি সমস্ত ফোরামে বাংলাদেশের জনতাকে ঠিক এইরকম ভাবে বিহেভ করতে দেখেছি। মুক্তিযুদ্ধ, ভারতের আগ্রাসন, পাকিস্তানের শয়তানি আর কোন পলিটিশিয়ান ঈশ্বরের দূত আর কোন পলিটিশিয়ান হারামির হাতবাক্স এই নিয়ে সারাদিন জনতাকে ঘসতে দেখে বড্ড হেজে গেছি। এই পার্টিকুলার লোকগুলোকে (যারা বাংলাদেশের জনগনের র‌্যান্ডম স্যাম্পল কি না সেই নিয়ে আমার কোন মতামত নেই) গরু ছাগলের থেকে বেশী সম্মান দিতে পারলাম না।
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৪২541562
  • গ্রুপের ডেসক্রিপশন্টা পড়ে কি সিকি লিখলে ? :)

    সাইটের লিংক দেখতে পাও নাই ? :(

    প্রতিদিন আমি কতবার ক'রে নানা লেখা প্রসঙ্গে সাইটের লিং দিয়ে যাই, দেখতে পাও নাই ? :(

    আর, বইমেলায় যাঁরা এসেছিলেন, তাঁরা পার্সেণে্‌তজের হিসেবে কম, এমনই বা কীকরে বল্লে ? :)

    অন্য একটা টইতে ফেসবুকের অনেকেই এসে জানিয়েছেন, সাইটে লিখতে কী অসুবিধা হয়। সেগুলো আর কোট করতে পারছিনা।

    নতুন সাইট না হওয়া অব্দি সেই সমস্যা রয়ে যাচ্ছে, আর ততদিন তাঁরা লিখতে অসুবিধা বোধ করছেন, এও তো জানিয়েই দিয়েছেন।
  • SC | 96.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৪৪541606
  • অনেকে মোবাইল থেকে লেখেন হয়ত, গুরুতে মনেহয় লেখা যায় না, ফেসবুকে যায়। আর বাংলা হরফে লেখা সবসময়েই একটা বেরিয়ার থাকবে। আমার মতে অবশ্য বেরিয়ার থাকা ভালো।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৪৪541595
  • ঘৃণা। এবং তাই নিয়ে বেসাতি। রাজনীতি।

    এটা সবাই করে। আমাদের ভারতেই অনেক শিক্ষিত অ-মুসলমান লোক মুসলমানদের সম্পর্কে অনেক অনেক ডিরোগেটরি উক্তি করেন, যখন তখন। পাকিস্তানিদের নিয়ে ঘেন্না পোষণ করেন। হেয় করেন। বাংলাদেশীদের হেয় করেন।

    আর্থিক, সামাজিক, রাজনৈতিক কারণে দক্ষিণ এশিয়ার অনেকেই ভারতকে, তার বিদেশনীতিকে মনেপ্রাণে ঘেন্না করেন, হয় তো সেই ঘেন্না পূর্বজদের থেকে সংক্রামিত তাঁদের অনেকের মধ্যে, কিন্তু সেই ঘেন্নার বহি:প্রকাশ ঘটান হাতের কাছে কোনও ভারতীয় দেখতে পেলেই। ঠিক আমরা যেমন করে নর্থ ইস্টের লোকজনদের উত্যক্ত করি, চিঙ্কি বলে আওয়াজ দিই, নেটে কোথাও যদি টের পাই লোকটি পাকিস্তানি, তার মা-বোন তুলে খিস্তি মারি। পাকিস্তান, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের আয়তন বিশাল, তার বৈচিত্র্যও অনেক, ফলে আমাদের নিজেদের ঘেন্নাবোধগুলো তেমন হাইলাইটেড হয় না, হয় আকারে ছোট বাংলাদেশের মৌলবাদী সম্প্রদায়গুলোর বক্তব্য।

    এবং এটা শুধু আমরা করি, তাইই নয়, অনেকেই করে। আমেরিকায় করা হয়, ব্রিটেনে করা হয়। "পাকি' একটি পরিশীলিত পশ্চিমী গালাগাল।

    তো, এখন যখন বোঝা যাচ্ছে, ফেসবুক গুরুচন্ডালি গ্রুপ আমাদের অ্যাসেটের থেকে বেশি লায়াবিলিটি হয়ে দাঁড়াচ্ছে, পাঁচ হাজার লোকের মধ্যে মাত্র তিন চারজন লোক লেখেন এখানে, তখন, হয় গ্রুপের মডারেশন পলিসি ইত্যাদি সম্বন্ধে অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে, গ্রুপে নিজেদের কার্যকলাপের বিবরণী আরেকটু ভালোভাবে দিতে হবে (শুধুই কাগুজে গুরু নয়) নয় তো গ্রুপটাকে বন্ধ করে দিতে হবে। মডারেশনের নামে একজন চব্বিশ ঘন্টা নিজের সমস্ত কাজ শিকেয় তুলে রেখে কেবল ফেসবুকের মেসেজ স্ক্যান করে যাবে, এটা জাস্ট কোনও সল্যুশন নয়।

    ফেসবুকের এই গ্রুপ নিয়ে মডারেটররা কী ভাবছেন, তাঁরা ভাবুন। বাকি সবাই লিখুন।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৪৯541617
  • পাই, পার্সেন্টেজ মানেই স্ট্যাটিসটিক্স। আর স্ট্যাটিসটিক্সে দিনকে রাত করা যায়। :-)

    অনেক কম লোক এসেছেন ফেসবুক থেকে, গুরুর সাইটে, বইমেলায়, বাকি লেখক পাঠক এবং বইমেলার ভিজিটরদের তুলনায়। এটা জাস্ট আমার চোখে দেখা আন্দাজ। স্ট্যাট অন্যরকম হলে আমি অবশ্যই মেনে নেব।

    ফেসবুক পেজে আমি যা দেখেছি তাইই বললাম, বাড়ি গিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেব। আর তুমি যে চান্স পেলেই ডিসকাশনের মাঝে লিংক গুঁজে দাও, সেটা তো ওপরেই লিখলাম। বাট, টেল মি সামথিং, আর য়ু সাপোজড টু ডু দ্যাট সারাদিন ধরে? ফ্রি-সার্ভিস কতদিন চলতে পারে? এত লিংক পেয়েও যখন কেউই আসছে না, তখন আর ডিসকাশনের মঝে লিংক দেবার কি কোনও মানে থাকছে?

    ফেসবুক গুচ একটা প্যারালাল গুচ হয়ে গেছে, এটা তুমি মানো কি না?
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫০541628
  • গুরুতে মোবাইল থেকে লেখা যায়। অ্যানড্রয়েড থেকে লেখা যায়।
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫১541639
  • অনেক কথা লেখার আছে। গ্রুপে কারা লেখন, সেখান থেকে আর কী হয়, না হয়।
    কিন্তু সারাদিন ঐ সামলাতে সামলাতে আর এখন সময় এনার্জি কোনোটাই নেই লেখার। এনিয়ে লিখতে হলে সময় সুবিধা মতন লিখবো। এই নিয়ে গ্রুপের যারা মডারেটর, তাদের মধ্যে কথাবার্তা আলোচনাও হচ্ছে। অনেক ব্যবস্থা নেঊয়াও হয়েছে।
    কিন্তু ফেসবুক গ্রুপটা কার জন্য 'লায়াবিলিটি' হল, সেটা ঠিক বুঝলাম না। আর সাইটে ক'জন লিখলেন তাই দিয়ে অ্যাসেট নির্ধারিত হবে কেন, তাও বুঝলাম না।
  • sda | 117.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫২541651
  • আমার মনে হয় গ্রুপটা থাকুক কিন্তু স্ট্রিক্ট মডারেশন চালু হোক। বালছাল পোস্ট করলে পশ্চাদ্দেশে লাথি মেরে ভাগানো হোক দেন অ্যান্ড দেয়ার। পোস্ট ডিলিট করা পরিশ্রমসাধ্য কাজ, তার বদলে দু একজন ব্যান হলেই সবাই বাপ বাপ বলে নিয়ম মানবে। গুরুচন্ডালী সাইটের মত মডারেশন ফ্রি স্বাধীন পরিবেশ যে সবাই ডিজার্ভ করেনা তা তো দেখাই গেল।
  • Zzzz | 99.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫৫541662
  • মোবাইল থেকে বালেনক দিয়ে গুরুতে লেখ যায় কিন্তু ফেসবুকে ইউনিকোডে লেখা যায় না (অ্যানড্রয়েড থেকে)।
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫৬541684
  • সিকি, এ নিয়ে তো কিছু চিন্তাভাবনা আছেই। সে নিয়ে ডিসকাশন ও চলছে। মামু কাজও করছে।
    এই প্যারালাল ব্যাপারদুটিকে কীভাবে মেলানো যায় ইত্যাদি, তাই নিয়ে কথা, কাজ সবই চলছে।
    আলোচনাটা তদ্দিন অব্দি বরং মুলতুবি রাখা হউক :)

    আপাতত: গুরুর ক্ষতি বলতে তো কিছু হচ্ছে না। আমার সময়ের কথা যদি হয়, সে এখানে এনিয়ে লিখতে বসলে আরো যাবে :(
  • ttn | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫৬541673
  • আমার স্থির বিশ্বাস, এই ফেসবুক কমিউনিটি উপকারের থেকে অপকার করছে বেশি এবং গুরুর মূল যে পাঠকবেস, বা টার্গেটেড পাঠক, সেই কলকাতা ও সন্নিহিত অঞ্চল বেসড লোকজনকে ডিস্ট্র্যাক্ট করছে। অনেকের মতে এটা সচল বা সামুর মতন মূলত: বাংলাদেশি পেজ হয়ে গ্যাছে। অবিলম্বে, এই পেজটাকে কেঁচে গন্ডুষ করা দরকার। দরকার হলে, (আনফর্চুনেটলিও কিছু ভালো কন্ট্যাক্ট আসা কমে যাবে), গ্রুপটায় বাংলাদেশের রাজনৈতিক টপিকের আলোচনা নিয়ম করে বন্ধ করা হোক।
  • a | 65.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫৭541695
  • এ বিষয়ে আমার মতামত থাকবেই, সিকি নিশচয় জানে :)

    তো আমার ফেবু নিয়ে কোন বক্তব্য নেই। আমি ঐ গ্রুপের মেম্বার নই, হতেও চাই না। এমনিতেও নেটে গুরু বাদে অন্য কোন বাংলা সাইটেও পারপক্ষে যাই না (মানে জানি না বলে যাই না)।

    এই প্রেক্ষিতে আমার একমাত্র বক্তব্য হল কোন সাইটের নিজস্ব কিছু চরিত্র থাকে। সেই চরিত্রকে প্রোমোট করা উচিত, আর যাতে লোকে আসতে পারে সাইটে। লোককে সাইটে নিয়ে আসাটা উদ্দেশ্য হওয়া উচিত, না কি প্যারালাল সাইট তৈরী। লেখার অসুবিধাটা বেকার কথা, যে লোক সারাদিন ধরে নেটে ঘষছে তার কাছে ওটা শিখে নেওয়া কোন ব্যাপারই না।

    লাস্টলি, গুরুর সেরা ইউএসপি হল নো মডারেশন। সেইটা সবদিকেই মেন্টেন করা উচিত।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ০৯:৫৮541706
  • একটা ছোট উদাহরণ। গেলবছর, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হল বাংলাদেশে। সেখানে রুণা লায়লা গান গেয়েছিলেন দমাদ্দম মস্ত কলন্দর।

    তাই নিয়ে কী নোংরা সমালোচনা হল ফেসবুকে বাংলাদেশীদের মধ্যে। এমনিতে তাঁরা সর্বদাই ভালো ভালো পোস্ট করেন, কিন্তু এই কেসে দেখলাম, রুণা লায়লা জামাত কিনা, এরশাদের সঙ্গে এক বিছানায় শুয়েছিলেন কিনা, আরও কী সব। কেসটা কী? না, রুণা লায়লা কেন বাংলা গান গান নি।

    আমি প্রতিবাদ করেছিলাম। রুণা লায়লা আমারও প্রিয় শিল্পী, আমার নিজের দিদির নাম রুণা ঐ শিল্পীর নামেই, তাঁর অনেক গান শুনেছি ছোটবেলা থেকে, কিন্তু বৃহত্তর ভারত তথা পৃথিবীর লোক কিন্তু রুণাকে চেনেন ঐ গানটির মাধ্যমেই, যেটি আসলে একটি পাকিস্তানি লোকগীতি। সুপারহিট গান ছিল রুণার।

    কিন্তু দেখলাম, কেউই নিজেদের বক্তব্য উইথড্র করতে রাজি হলেন না, বা দু:খপ্রকাশও করলেন না। মোটামুটি রুণা লায়লার ভার্চুয়াল বলাৎকার করেই ছাড়লেন। বিশ্বকাপ ক্রিকেট একটা আন্তর্জাতিক ইভেন্ট, সেখানে অনেকেই বাংলা গান গেয়েছেন, একজন যদি একটা উর্দু গান করেন, তাও অত্যন্ত বিখ্যাত একটা গান, যে গান রুণাকে প্রায় লিজেন্ডে পরিণত করেছে, তাতে যে কী করে তিনি জামাত, রাজাকার, পাকিপন্থী এবং এরশাদের শয্যাসঙ্গিনী হয়ে গেলেন, আমি আজও বুঝে উঠতে পারি নি।

    এই হচ্ছে ফেসবুকে যাওয়া আসা করা অধিকাংশ বাংলাদেশীদের নেচার। আমার কীরকম অদ্ভুত লাগে। যাকে অপছন্দ হয়, তাকে ডিফেম করতে করতে একেবারে ডাস্টবিনের আবর্জনা বানিয়ে না ফেলা পর্যন্ত এঁরা ছাড়েন না।

    অবশ্যই সবাই নন, কিন্তু পার্সেন্টেজের হিসেবে, অধিকাংশই।

    আর আমাদের, অ-বাংলাদেশী বাঙালিদের, বাংলাদেশের বর্তমান সমাজের মানসিকতার প্রতিফলন দেখতে হয় এঁদের মাধ্যমেই। যে বাংলাদেশকে আমরা চিনে উঠি এঁদের দ্বারা, সেটা খুবই দুর্ভাগ্যজনক। ওঁদের জন্যেও, আমাদের জন্যেও।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:০০541728
  • a-র শেষ লাইনের সাথে একমত।

    পাই, লেখো। তোমার বক্তব্য পড়ব বলেই তো টই খুললাম। :-) আমি চাই, বাংলাদেশের লোকজনও লিখুন এখানে। তাঁদের কথাও জানতে চাই।

    আপাতত পালাই। চুরি করে ক্লায়েন মেশিনে গুরু খুলি। আবার বিকেলে আসব।
  • E | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:০০541717
  • mulalochhyobishoitaki ?

    kichhuGambatMontobyokarisongyechintasheelanshograhoneeechhukderdwando

    naaki

    FacebookerGurubanamGurursite/kagoj.

    eiteaagekeelierkoruntoapnera !
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:০৩541739
  • না:, সিকি লিখিয়েই চাড়বে।

    দু:খের সাথে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশীদের নিয়ে
    অতিসরলীকরণ হয়ে যাচ্ছে।
    এই রুনা লায়লা কি নানাবিধ পাকিস্তানী গায়ক গায়িকার গজল আবার এঁরাই লোককে ডেকে ডেকে শুনিয়ে থাকেন। ওখানে আপত্তিতে যদ্দুর মনে পড়ে অন্য আরো দিক ছিল। যাই হোক, এগুলো তো পার্সোন্যাল প্রোফাইলের তর্ক।

    বাংলাদেশ নিয়ে তোমার অনেক মন্তব্যও ওখানে অনেকে হেট স্পিচ বলে রিপোর্ট করেছেন কিন্তু :(
  • SC | 96.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:০৪541750
  • আনমডারেটেড কমিউনিটি ফেসবুকে চালানো প্রায় অসম্ভব বলেই মনে করি।
    বিশেষ করে সাধারণ কমিউনিটি, যেখানে সবরকমের বিষয় নিয়ে আলোচনা হয়।
    হ্যা, কিস্লেওয়োস্কির সিনেমা নিয়ে কমিউনিটি খুললাম, সেখানে মনেহয় খিস্তি মেরে ফালতু টপিক ঘোরাতে লোক আসবে না।
    কিন্তু অর্কুটের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কমিউনিটিতে মেম্বার খিস্তি মারলে বা ব্যাক্তিগত আক্রমণ করলে ব্যান, এবং এই ব্যাপারটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া একদম উপরে, এছাড়া কমিউনিটি চালানো প্রায় অসম্ভব।
    বাংলাদেশের রাজনীতির আলোচনা বন্ধ করা মনেহয় উচিত হবে না। এতে হিতে বিপরীত হবে, কেন সেই আলোচনা বন্ধ, সেই নিয়ে উত্তপ্ত আলোচনা ও চাপানউতোর হবে, এবং বাংলাদেশ বিরোধী কমিউনিটি বলে প্রচার হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা হোক, কিন্তু খিস্তি মারলেই আউট। আমার এইটাই মতামত।
  • Siddhartha | 131.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:১০541762
  • এখানে একটা হায়ারার্কির ব্যাপার আছে মনে হচ্ছে। ইন্টেলেকচুয়াল হায়ারার্কি। অনেকেই আছেন যারা গুরুর সাইটে নিয়মিত লেখাপত্তর পড়েন, কিন্তু নিজেরা লেখেন না দুখানা কারনে, ১। বাংলা লেখার চাপ। ২। গুরুর আলোচনা একতা মিনিমাম লেভেলের বৌদ্ধিকতা দাবী করে।

    ফেসবুকে এ দুখানার কোনো শর্ত পুরণ না করেও দিব্যি লেখা যায়।

    ফলে, ফেসবুকে লেখেন একটু হাল্কা সময় কাটানোর মানুষ, আর সাইটে লেখেন যাঁরা সিরিয়াস লেখালেখি করতে চান, ভাবনা চিন্তা করেন। ব্যাপারটা একটা জেনেরালাইজেশন হলেও সত্যি।

    আমি নিজেই বহুকাল গুরুতে লেখাপত্তর পড়তাম, কিন্তু সুমেরু সামরান শমীক রংগন বা রঞ্জন রায়দের সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করতে গেলেও অনেকটা পড়াশোনা করতে হয়, একটু সময় দিতে হয়। সেটা তখন পারব না বুঝেই বহুকাল নীরব পাঠক হয়ে থেকেছি। কিন্তু ফেসবুকে লিখেছি, কারণ সেখানে আমার ঐ এক্সারশনটা হয় না।

    দুখানা মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট হয়েই থাক না, ক্ষতি কি :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন