এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ২২৫৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১১ জুন ২০১৩ ০৮:৪৪614611
  • আইনি ব্যাপারগুলোর জন্য রঞ্জনদাকে ডাকা যেতে পারে।
  • Ekak | ১১ জুন ২০১৩ ০৮:৫৫614722
  • সোসেন কে ধন্যবাদ ইনিশিয়েটিভ এর জন্যে।

    একটু বলে নি, নইলে কেও সরাসরি তই তে এলে বুঝতে অসুবিধে হবে।

    মোদ্দা কথা এই যে : গুরু তে বসে সামাজিক ন্যায -অন্যায নিয়ে লিখিত প্রতিবাদ করা বা ধরুন এফবি তে প্রতিবাদ করা বা অনলাইন পিটিশন সাইন করা এগুলোর চে একটু বেশি কিছু করা যায় কি ?
    একটা লিগাল সেল ফর্ম করে এক্স্ত্রীম কেসগুলোতে পিআইএল লজ করা যায়। এতে সমাজের কোনো রাতারাতি উন্নতি না হলেও ঝোলা ধরে টানাটানি তো শুরু হবে। ডাস ইত সাউন্ড লিল বিট মোর কনক্লুসিভ দ্যন হোযদুইআর ডুইং নাও ?

    আপনারাই ভেবে দেখুন। ভাটিয়ালি তে ব্যাং এই প্রসঙ্গ তা তুলেছিলেন। মনে হলো এগিয়ে নিয়ে যাওয়া দরকার।
  • byaang | ১১ জুন ২০১৩ ০৯:০২614833
  • ওঃ ভাটে অন্য পোস্ট লিখতে গিয়ে এককের পোস্ট আর টই খোলাটা চোখ এড়িয়ে গেছিল। তা সোসেন কাজের কাজ করে দিয়েছে। আমি কী প্রসঙ্গে এই কথা তুলেছিলাম, সেটাও ধরা থাক এই টইয়ে।

    name: কে বলে আমি কোনো কাজের কাজ করি mail: country:

    IP Address : 118.85.89.109 (*) Date:11 Jun 2013 -- 06:38 AM

    http://www.epaper.eisamay.com/epaperimages/1162013/1162013-md-em-1/415
    27625.jpg

    IP Address : 127.195.181.161 (*) Date:11 Jun 2013 -- 07:10 AM

    এখনতো সুভাষ, কুজাত এদের কাজ এইসবই। বারাসত বা পঞ্চায়েতের ঘটনা নিয়ে এরা বা ন্যাকা সেন ইত্যাদিরা কোথায়?

    name: i mail: country:

    IP Address : 147.157.8.253 (*) Date:11 Jun 2013 -- 07:40 AM

    কিছু মনে করবেন না বিবি। আমারাই বা কোথায় আছি? কি করছি? ইন্টারনেটে দুটি গালি দেওয়া ভিন্ন?

    name: byaang mail: country:

    IP Address : 132.172.253.155 (*) Date:11 Jun 2013 -- 07:59 AM

    সুভাষ দত্ত তো পরিবেশরক্ষা নিয়ে কাজ করেন, ঠিক যেভাবে আমরা আমাদের নিজেদের জীবনে বিভিন্ন অন্য কাজে ব্যস্ত থাকি। ওনার একার কিসের দায়, বারাসতের ঘটনা নিয়ে ঝাঁপিয়ে পড়ার? আমার আপনার মত সাধারণ মানুষ, যারা অফিসের ওয়ার্কিং আওয়ারে পাতার পর পাতা আড্ডা দিই, তর্ক করি, চারিদিকে ঘটে যাওয়া অন্যায় নিয়ে ক্ষোভে ফেটে পড়ি, আমরা কেউ জনস্বার্থ মামলা করছি না কেন? সময়ের যে অভাব নেই আমাদের, গুরুর পাতাই তার সাক্ষ্য দেবে। আর সদিচ্ছা, সহানুভূতি সেও তো আমাদের খুব আছে। সুভাষ দত্তর থেকে বেশি তো আছেই, তাই না?
    তবু আমরা একটা অনলাইন পিটিশনে অনলাইন সই করে দিয়েই আমাদের দায় মেটাব।

    name: Ekak mail: country:

    IP Address : 24.99.157.111 (*) Date:11 Jun 2013 -- 08:36 AM

    ব্যাঙের ওই কথা টা আমার মনে হয়।
    এফবি বলুন বা অনলাইন পিটিশন কোকেই ছোট করছিনা, কিন্তু আমরা কি এর বেশি কিছুই করতে পারিনা ?
    গুরুর একটা লিগাল সেল ফর্ম করে পিআইএল লজ করতে পারি তো এক্সট্রিম কেস গুলোতে। সবাই হাত বাড়ালে আর একটু সেনসিটিভ এডভোকেট পরিচিতি পেলে ব্যাপারটা এগোনো সম্ভব। পাই কই গেলি ?

    আগে অবশ্য দেখুন লোকজনের "একটু বেশি কিছু " করার ইচ্ছে আছে কিনা। ব্যাং, একটা তই খুলবেন ?
  • sosen | ১১ জুন ২০১৩ ০৯:৩০614944
  • আমি আছি। কিন্তু কিভাবে এরকম সেল তৈরী করা যায় সে বিষয় কিছু জানিনা। গুরুচন্ডালির ছায়ায় এ ধরনের কিছু করতে গেলে কি বাধা বা অনুমতি প্রয়োজন সেটাও জানিনা। মামু বা পাই সেটা জানাক। অসুবিধা থাকতেও পারে। সে ক্ষেত্রে উত্সুক যাঁরা, তারা হাত তুলুন, আলাদা ভাবেও হতে পারে । এর আগে একটা সেন্ট্রাল ফান্ডএর কথাও হয়েছিল। কলকাতায় যাঁরা আছেন তাঁদের মধ্যে আমি এজন্য সময় দেব, জানিয়ে গেলাম। প্রয়োজনমত বসা-ও যেতে পারে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা জানান।
  • Ekak | ১১ জুন ২০১৩ ০৯:৪৮614955
  • ইন্দিভিযুআলি যে কেও করতে পারে। তবে আমরা চাইছি গুরু থেকে করতে। সেক্ষেত্রে যদ্দুর জানি একটা গোষ্ঠী করে ওই কলুতলা আপিস থেকে কাগজ বের করতে হবে।
    গুরু কতৃপক্ষ কিভাবে করতে চাইছেন, আদৌ চাইছেন কিনা সেটা বলুন। ইচ্ছে থাকলে রাস্তা ঠিক খুলে যাবে।
  • pi | ১১ জুন ২০১৩ ১০:৩৫614966
  • কাল লিখছি।
  • sch | ১১ জুন ২০১৩ ১২:৫২614977
  • কোনো বিষোয়ে PIL করতে গেলে কি কি করতে হয় আর কি খরচা হয় সেই গুলোর একটু লিঙ্ক দিলে ভালো হয়। এইটা দিয়ে শুরু করা যায় কি??
  • siki | ১১ জুন ২০১৩ ২০:০৫614988
  • আমি জানি না আমি কী করতে পারি। তবে সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই করব, এই অ্যাসিওরেন্সটুকু আমি দিলাম। কেউ পথ দেখান।

    লিগাল ব্যাপার মানেই দীর্ঘসূত্রিতা। সময় টাকা সবকিছুর অনর্থক অপচয়। জানি না গুরুর মধ্যে থেকে কজন এইসব অ্যাফর্ড করতে পারবেন।
  • aranya | ১১ জুন ২০১৩ ২০:৩১614999
  • আমিও সাথে আছি।
  • 4z | ১১ জুন ২০১৩ ২০:৩৪614612
  • সঙ্গে আছি
  • kumu | ১১ জুন ২০১৩ ২০:৪৭614623
  • সাধ্যের মধ্যে হলে অবশ্যই আছি।
  • pi | ১১ জুন ২০১৩ ২২:৪২614645
  • অলরেডি এক্সিস্টিং কিছু গ্রুপ আছে, যাঁরা এসব নিয়ে কাজ করেন। তাঁদের সাথে যুক্ত হলে, তাঁদেরকে সাপোর্ট দেবার কথাও ভাবা যেতে পারে।
  • ম্যাক্সিমিন | ১১ জুন ২০১৩ ২৩:১৪614656
  • Teenage girls are terrorized by the miscreants who under the effect of liquor, hooch and narcotic, not only pass lewd comments but also tease and molest women in the area.'

    কী ধরণের সাপোর্ট দেওয়ার কথা ভাবা হচ্ছে? পুলিস ভিজিল বাড়ানোর জন্য চাপ দেওয়া?
  • সন্মিত | ১২ জুন ২০১৩ ১৮:২১614678
  • বারাসতের ঘটনার প্রতিবাদে কাল(১৩ ই জুন),বৃহস্পতিবার দুপুর বারোটার সময়,কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে জমায়েত ও অবস্থান কর্মসূচী।

    ম।ফেবূক।োম/এভেন্ত্স/৪৬৯৩০২৬৮৬৪৭৮৭৬৫?রেফিদ=৪৮
  • a x | ১২ জুন ২০১৩ ১৮:৫৯614700
  • m.facebook কেন? লে-আউটটা পুরো ভজঘট।
  • pi | ১২ জুন ২০১৩ ১৯:২৭614711
  • হ্যাঁ, ওখানে পোস্ট করতে গেলেও বেশ ঝামেলা হচ্ছে।
    যাইহোক, ফেবু গ্রুপে সন্মিত এটা জানিয়েছিল, 'যদি কোনো কাজ থাকে,যদি আসতে দেরি হয়,তাহলে অবস্থান কতক্ষন চলবে,না চলবে,সেই বিষয়ে জানার জন্য ফোনে যোগাযোগ করতে পারেন।আমার নম্বর ৯০৫১৮৭৫৯১১'
  • aranya | ১২ জুন ২০১৩ ২০:২৮614734
  • একটা PIL অলরেডি ফাইলড হয়ে থাকলে তাতে অন্যরা যুক্ত হতে পারে কিনা, যেমন ধরুন আমি একজন ব্যক্তি হিসাবে তাতে যুক্ত হতে চাই বা গুরুচন্ডালি-র মত কোন সংস্থা (গুরু কি একটি সংস্থা ? কে জানে) যদি যোগ দিতে চায় - সেটা কি আইনত সম্ভব ?

    রঞ্জন-দা, আপনি কি জানেন?
  • pi | ১৩ জুন ২০১৩ ০০:২৭614745
  • JNU র অনির্বাণ একটা প্রস্তাব দিয়েছে। এখানে রাখলাম। এই নিয়ে বাকিদের মত জানতে চাই।
    'amra ekta ekta kore chhoto chhoto dol korte pari?dhor charjon kore. ekta dol ekta ghotona follow korbe ekdol park street rape case ekdol barasat
    ekdol nadia shudhu RTI korbo je todonto kotota egolo, ekdol Hariomohan college, ekdol saibari
    ekta talika kora jaak dhor ekshota ghotonar
    ekta dol charsho joner ekshota dol'
  • pi | ১৩ জুন ২০১৩ ০০:৪৬614756
  • যাচ্চলে, কারুর কোন বক্তব্য নাই !
  • Ishan | ১৩ জুন ২০১৩ ০১:৪৭614767
  • অন্য টইয়েও লিখেছি। এখানেও লিখি। PIL ই একমাত্র রাস্তা নয়। অনেককিছুই করা যেতে পারে। সাসটেনড যদি কিছু করতে চান, সেটা সিরিয়াসলি ভাবুন। তার জন্য ছোটো হলেও একটা অ্যাকটিভ গ্রুপ তৈরি করা সবার আগে দরকার। কেউ উদ্যোগী হয়ে প্রথমে সেটা বানান। তারপর খেলতে নামা যাবে। গুরুর ছাতায় হোক বা না হোক বড়ো কথা না, জিনিসটা দানা বাঁধা আগে দরকার। তাপ্পর যা করার সবই করা যাবে।
  • pi | ১৩ জুন ২০১৩ ০১:৫৫614778
  • RTI এর উদ্যোগটা নিয়ে কী মত ?
  • Ekak | ১৩ জুন ২০১৩ ০২:১৯614789
  • সহমত আছি। এসব ক্ষেত্রে বারবার লেগে থাকা তা ফ্যাক্টর। ধর শুধু একটা আর্তিআই করলে সেটা ফাইল চাপা পরে যাবে। জীবনেও শুনানি হবেনা।
    সেখানে এমন মেশিনারি চাই যা দিয়ে বাইরে থেকে খোঁচানো যায় । কেস এগোয়।
    গুরুর নাম ছাতা বানাতে হবে এরকম কোনো ব্যাপার আমারও নেই। কিন্তু একটা কাউন্তেব্ল ফোর্স কিছুই না করে চুপ করে সব দেখার চে কিছু করার চেষ্টা করেদেখিনা !
    লিগাল সেল এর কথা বারবার বলছি তার কারণ অনেক সময় কোনো সমসস্যা কে কিভাবে দেখা উচিত, তার পক্ষে বিপক্ষে দেশের এক্সিস্টিং আইন কি, আদালতে আগে এরকম কোন প্রিসিদেনস আছে এগুলো আমরা জানিনা বলে অনর্থক তর্ক করে নিজেদের মধ্যে অযথা কালক্ষেপ হয়। লিগাল সেল থাকলে সেই বেকার তর্কে এনার্জি নষ্ট না করে পরপর ডিরেকশনে এগোতে সুবিধেহবে। ইটা শুধু আবেগের জায়গা নয়তো। প্রতিটা কেস এর মেরিত্স আলাদা। আগে বুঝে কোমর বেঁধে এগোলে লাভ বেশি।
  • | ১৩ জুন ২০১৩ ০৮:০৬614800
  • এই অনির্বানবাবুর প্রস্তাবটা আমার বেশ ঠিকঠাক লাগল। এইটা, মানে এই কন?টিন্যুয়াস ফলো আপ খুবই দরকারি জিনিষ। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে থেকে সেটা কীভাবে করা সম্ভব? আমার কোনও আইডিয়া নেই। কারো যদি থাকে, একটু শেয়ার কর/করুন।
  • + | ১৩ জুন ২০১৩ ১০:৩৭614811
  • সঙ্গে থাকব।
  • san | ১৩ জুন ২০১৩ ১০:৫৫614822
  • এই লিগাল সেলের প্রস্তাবটা ভাল লাগছে, কিভাবে কাজে আসতে পারি?
  • Ishan | ১৪ জুন ২০১৩ ০০:৪০614834
  • এখানেও একই কথা। অন্য টইটায় যা লিখেছি। PIL হোক RTI হোক, দীর্ঘস্থায়ীভাবে কী করলে যথোপযুক্ত ব্যাপার হবে, সেটাই আমরা এখনও জানিনা। নিজেরা উদ্যোগ নেওয়া, নাকি অনেকে উদ্যোগ নিচ্ছেন, তাঁদের সঙ্গে কো-অর্ডিনেট করা, নাকি উদ্যোগ গুলোকে আরও চাট্টি লোককে জানানোর ব্যবস্থা করা? এর মধ্যে আমাদের নিজেদেরও লিমিটেশন আছে। সেটাও মাথায় রাখতে হবে।

    এইগুলো জানা-বোঝার জন্যই একটা গ্রুপ থাকা দরকার। ছোট্টো হলেও চলবে। কিন্তু এমন লোক দরকার, যে বা যারা এইটা মাঝে মাঝেই করে চলবেন। উদ্যোগী হয়ে একটা গ্রুপ বানান কেউ। নইলে টইয়েই শুরু টইয়েই শেষ হবার সম্ভাবনা প্রবল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন