এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাম- কংগ্রেস জোট ভালো না বাম-বিজেপি জোট ভালো ?

    সত্য সন্ধানী লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১৬ | ৫১৭১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সত্য সন্ধানী | ০৩ জানুয়ারি ২০১৬ ১২:৪৩689593
  • আমার মতে এই রাজ্যের যা অবস্থা তাতে বাম কংগ্রেস জোটে শুধু বাম হারবে কারণ তৃনমূল-বিজেপি জোট | বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখবে আর তৃনমূল দেদার রিগিং করে জিতে যাবে | যদি বাম-বিজেপি জোট হয় তাহলে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় রাখবে আর ত্তৃনমূল রিগিং করতে পারবে না |বাম আরামসে জিতে যাবে |
  • robu | ০৩ জানুয়ারি ২০১৬ ১২:৪৫689704
  • বাহ। খুবই ইনসাইটফুল।
  • SC | ০৩ জানুয়ারি ২০১৬ ১৩:৪৬689916
  • পব তে বিজেপি রাজ্য শাখা কে অনেক সুযোগ দিয়েছে, result জিরো, তাই মোদী শাহ গা ঘামিয়ে তিনু হারাবে বলে মনে হয় না। ওরা মূলত কিছু জায়গায় শক্তি বাড়াবে। কং সিপিএম জোট সোনিয়া করতে দেবে না। ওই ধ্যারশ ভুইঁয়ার থেকে মমতা অনেকবেশি গুরুত্বপূর্ণ সোনিয়ার কাছে। ভূইঁয়া সবং এ জিততে পারে কিনা দেখুক, এই তো স্ট্যান্ডার্ড।
  • সত্য সন্ধানী | ০৩ জানুয়ারি ২০১৬ ২০:০০689927
  • তৃনমূল কেন কংগ্রেসের সাথে জোট করবে ? মরতে ? বিজেপির সাথে জোট করলেই সকলের সুবিধে | বামেরও আর তিনুরও |
  • কল্লোল | ০৩ জানুয়ারি ২০১৬ ২০:৩৬689938
  • এটা বামেদের একটা ইচ্ছেস্বপ্ন - তোনোরা বিজেপির সাথে জোট করুক।
    কারন ১) তেনো-বিজেপি জোট হলে বামেরা বলতে পারবে - ঐ দ্যাখো সাম্প্রদায়িক জোট। তাতে মুসলমান ভোট বামেদের দিকে আসার সম্ভাবনা বাড়বে। আশায় আশায়..........................
    কারন ২) বামেরা হারবে, সে বামেরাও জানে, কিন্তু তেনোরা কেন্দ্রের সাহায্যে জিতেছে - এটা বলা যাবে ও মুখ বাঁচবে।
    কারন ৩) কংকে চুক্কি দেওয়া। বাম-কং জোট সোনিয়া চাইবে না, কিন্তু পব কং চাইবে। সোনিয়াকে ভজাতে গেলে বিজেপি জুজু দ্যাখাতে হবে। তাই - তেনো-বিজেপি জোটের স্বপ্ন দ্যাখা।
    কিন্তু কিন্তু কিন্তু
    তেনো-বিজেপি জোট হবে না।
    কারন ১) তাহলে মুসলমান ভোট তেনোর হাতছাড়া হবে। সেটা তেনো হতে দিতে চায় না। মুসলমান ভোট না পেলে পবতে জেতা মুস্কিল।
    কারন ২) বিজেপি তেনোর সাথে জোট চাইবে না। কারন বিজেপির লক্ষ্য পবতে প্রধান বিরোধী দল হওয়া। যাতে পরেরবার ক্ষমতা দখলের চেষ্টা করা যায়।
    আমি জানি এরপর কেউকেউ বলবে - এইত্তো তোনোর সমত্থন করছে/ছেন ইঃইঃইঃ।
    কিন্তু কিন্তু কিন্তু
    বামেরা সকলে বা বাম+কং লড়লে বিজেপি হালে পানি পাবে না।
    কারন ১) বাম-বিজেপি জোট সরকারীভাবে হবে না।
    কারন ২) শিলিগুড়ি মডেল হতে পারে। হলে বামেদের লাভ, বিজেপির ক্ষতি। সেটা বিজেপির কেন্দ্রীয় ন্যাতারা জানে। কিন্তু একেবারে নীচের তলে পব বিজেপিতে তেনো বিরোধী হাওয়া পোবোল। রূপা-লকেট তেনোদের সাথে যাবে না।
    কাজেই বামেরা লড়ে যাক। তেনোদের রাতের ঘুম কেড়ে নিক।
  • SC | ০৪ জানুয়ারি ২০১৬ ০২:৪৩689949
  • হ্যান, তিনু বিজেপি জোট হওয়া অসম্ভব। কারণ মুসলিম ভোট।
    আর বাম/কং জোট হলে তারা জিতবে এমন নয় তবে উত্তরবঙ্গে কিছু আসনে জিতে মুখরক্ষা করতে পারবে।
    জোট ছাড়া বামেরা এবারে মুখরক্ষা করতে পারবে বলে মনে হয় না। যদিও ব্রিগেডে শুনলাম ভিড় হয়েছে, বামেদের দিকে
    কিছুটা চাকা ঘুরছে তাহলে।
    বিজেপি চাইবে আসানসোলে, কলকাতা পার্শ্ববর্তী অবাঙালি এলাকায় কিছু সিট জিতে নিজেদের শক্তি বাড়াতে, সাথে সাথে
    ওদের তুরুপের তাস দার্জিলিং।
  • Manish | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩১689960
  • আচ্ছা, বাম কং জোট এই পঃবঃ তে হলে, কেরালায় কি হবে? ওখানেতো বামেদের লড়াই কং য়ের সাথে।
  • ranjan roy | ০৬ জানুয়ারি ২০১৬ ০০:১১689971
  • মনীশ,
    এটাই তো লাখটাকার প্রশ্ন।ঃ))
  • PT | ০৬ জানুয়ারি ২০১৬ ০৮:০৭689594
  • কেন্দ্রে যখন বাম সমর্থিত UPA ছিল তখনও তো কেরালায় কোন সমস্যা হয়নি। কেরালায় নাকি বিজেপির উত্থান হচ্ছে। ভবিষ্যতে বিজেপিকে আটকানোর দরকার হলে সেখানেও বাম-কং জোট হবে।
  • সুমন | ০৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩৩689605
  • কিন্তু ১২ জানুয়ারি গুলাম আলি কলকাতায়? মুসলিম ভোটে তো মমতা আবার বামকে পাঁচ গোল দিয়ে দিল PT দা!
  • PT | ০৬ জানুয়ারি ২০১৬ ০৯:২১689616
  • এখানে শিবসেনা নেই কাজেই গুলাম আলিকে এখানে নিয়ে আসার বিশেষ রাজনৈতি তাৎপর্য আছে বলে মনে হয়না। বিজেপির অন্ততঃ তাতে বিশেষ কিছু আসবে যাবে না -কেননা তারা বোধহয় গুলাম আলির ব্যাপারে কোন বিরোধীতা করেনি। অন্যদিকে বিজেপি সরকার আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দিয়ে খানিকটা নাম কুড়িয়েছে।

    যতদিন রাজনীতি বুঝছি ততদিন তো বামেদের তো সকলেই গোল দিচ্ছে দেখছি। কিন্তু যারা গোল দেওয়াটা বোঝে তারা কেউ প্রশ্ন করছে না যে তিনো সরকার তসলিমাকে কেন কলকাতায় এনে রাখছে না!!
  • ফেসবুক থেকে | ০৬ জানুয়ারি ২০১৬ ০৯:৩৩689627
  • ফেসবুকে রাণার লেখা -

    মাননীয়া মুখ্যমন্ত্রী,

    শুনলাম যে আপনি নাকি গুলাম আলি কে নিয়ে আসছেন পার্ক সার্কাস ময়দানে গাইবার জন্য। খুব ভালো খবর। গুলাম আলি'কে সরাসরি শোনার জন্য আমি বা আমার মতন অনেকেই এতদূর থেকেও যেতে চাইবো।

    তা, এবার কলকাতা বইমেলাতে তসলিমা নাসরিনকেও তো ডাকলে তো পারেন। তিনিও তো গুলাম আলি'র মতই একদল ধর্মান্ধের হুমকিতে ঘরছাড়া হয়েছেন।

    এখন অব্দি যা খবর তাতে আপনি তসলিমা নাসরিনকে ডাকছেন না।

    এই 'সিলেক্টিভ সেকুলারিজম' কি দেখানো খুব দরকার ছিল?

    আর দেখাচ্ছেন কাদের জন্য? মিডিয়া আপনাকে মুসলিম দের মসীহা বানিয়েছে। কিন্তু আদতে আপনি বা কোনো সরকারই যে এই রাজ্যের পিছিয়ে থাকা এই ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখ্য কিছু করেনি সেটা গুচ্ছের সরকারী আর্থ-সামাজিক রিপোর্ট দেখলেই বোঝা যায়।

    অতএব, এই ভন্ডামিটা বন্ধ করুন প্লিজ।

    আপনি 'ওয়াকফ' বোর্ডের ফান্ড ভেঙ্গে কতগুলো মোল্লাকে টাকা দিলেন। ভাব দেখালেন নিজের পকেট থেকে যে টাকা দিচ্ছেন এতেই মুসলমানেরা উন্নতির সাত আসমানে পৌঁছে যাবে। আর মাঝখান থেকে আপার হ্যান্ড পেলো বিজেপি।

    কালিয়াচকে প্রতিবাদ কর্মসূচীর নামে থানা চত্বরে ৩৫ টা গাড়ি পোড়ানো হয়েছে। যে মোল্লা বা পীরজাদা এটা করে থাকুন না ক্যানো, এটা নিশ্চিতভাবে ক্রিমিনাল অফেন্স। আর ক্রিমিনাল অফেন্সে সরকার স্টেপ নেবে না ক্যানো?কিন্তু আর আপনার সরকার চুপ করে বসে আছে।

    কালিয়াচক নিয়ে চারদিকে চাড্ডিদের দাপাদাপি চলছে। বিজেপি এটা ক্যাশ করবে নিশ্চিত। আপনি কি এটাই চান?

    আর যদি সত্যিই পিছিয়ে থাকা মুসলমানেদের জন্য কিছু করার ইচ্ছে থাকে তাহলে মাইনরিটি এরিয়াগুলোতে স্কুলগুলো আরো ভালো করুন। স্বাস্থ্যকেন্দ্রগুলো ঠিকঠাক চালান। ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো খাতায় কলমে না থেকে বাস্তবে চলুক। এই রাজ্যের মুসলিমরা তাদের প্রাপ্য নাগরিক অধিকার টুকুই প্রত্যাশা করে। আপনার 'দয়া' নয়।

    আর যদি না চান, তাহলে অমুক মসজিদের ইমাম বা তমুক পীরজাদা কে তোষণ করে নিজেকে 'মসীহা' ভেবে সন্তুষ্ট থাকুন। এবং সাহস থাকলে সামনের ভোট টা সন্ত্রাস ছাড়াই করতে দিন। আপনার চেয়ার উড়তে দেরী লাগবে না।

    পুনশ্চঃ দয়া করে মাইনরিটি ভোট ব্যাঙ্ক বলে মাথা খাবেন না। এই রাজ্যে এখনও প্রাতিষ্ঠানিক দলগুলোর বাইরে জামাত বা বিজেপি সেভাবে ভোট পায় না। কাজেই ভোটব্যাঙ্কের গপ্পো এখানে খাটেনা। কিছু পার্সেন্ট নিশ্চয়ই ধর্ম দেখে ভোট দেয়। সেটা বিজেপি এবং জামাত, উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
  • সুমন | ০৬ জানুয়ারি ২০১৬ ০৯:৪৫689638
  • আরে PTদা তসলিমাকে কেন দিদি ডাকতে যাবে? তসলিমাকে ডাকলে ভোট খোয়ানোর ভয় আছে, আর গুলাম আলিকে ডাকলে ভোট পাবে। তাহলে তো গুলাম আলিকেই ডাকবে! এ তো সহজ হিসেব। তবে হ্যাঁ, যতদিন রাজনীতি বুঝছি ততদিন তো বামেদের তো সকলেই গোল দিচ্ছে দেখছি - এইটা খাঁটি কথা কইসেন।
  • PT | ০৬ জানুয়ারি ২০১৬ ০৯:৫৩689649
  • "আর গুলাম আলিকে ডাকলে ভোট পাবে"-এই অবস্থানটাই সন্দেহজনক। ব্যাপারটা এত সোজা-সাপটা হলে সিদ্দিকুল্লার মত এক হাফ-প্যান্টুল ধর্মীয় নেতার মিটিনে কান বের করে মাথায় ঘোমটা দিয়ে হাজির হতে হত না।
  • সুমন | ০৬ জানুয়ারি ২০১৬ ১০:০৩689660
  • তবে পাবলিক পার্সেপসানে যে দিদি ভালো মাইলেজ খেলো তাতে সন্দেহ নেই।
  • lcm | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:০৮689671
  • ধুর্ধুর, আমি বসে আছি কবে সিপিএম-তিনোমুল জোট হবে।
  • কল্লোল | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:১৩689682
  • পবতে গুলাম আলি খাবে কিছু শহুরে মধ্যবিত্ত। গ্রামের ভোটে এসব ততো দাগ কাটে না।
    তসলিমার পাশে থাকলে মুসলমান ভোট বিগড়ে যাবে, সেটা মমতা বা বাম কেউই চায় না, তাই বামেরা তসলিমাকে তাড়ায় আর মমতা তসলিমা "খায় না মাথায় দেয়" মোডে থাকে।
    পবতে মুসলমান ভোট ব্যাঙ্ক বলে কিছু হয় কিনা সেটা তর্কযোগ্য। তবে যে ভাবে বাম ও মমতা ফুরফুরা সফর করে তাতে মনে হয় কিছু তো আছে।
    আজ্কে খবরে দেখলাম কোন এক মাদ্রাসা শিক্ষককে তিনোরা পিটিয়েছে, কারন উনি সিলেবাস আধুনিকিকরনের কথা বলেছিলেন। স্পষ্টতঃই মুসলমান তাস খেলা।
  • PT | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:২৯689693
  • "তসলিমার পাশে থাকলে মুসলমান ভোট বিগড়ে যাবে, সেটা মমতা বা বাম কেউই চায় না,"-এতো বহু চর্চিত আপাতঃ নিরপেক্ষ বক্তব্য। কিন্তু সেইকালে যে সকল বাম-বিরোধী পন্ডিতেরা তসলিমাকে রাখার পক্ষে সওয়াল করেছিল তারা এমন মিইয়ে গেল যে যে এইপ্রসঙ্গে তাদের মিঁয়াও শব্দটিও শোনা যাচ্ছে না।

    তবে "পবতে মুসলমান ভোট ব্যাঙ্ক বলে কিছু হয় কিনা সেটা তর্কযোগ্য"-এই বক্তব্যের সঙ্গে আমি অনেকটাই সহমত পোষণ করি। ৩৯ (বা ৩৫%)-এর মধ্যে ২৮% মুসলিম ভোটের কতটা আছে সেটার কোন সংখ্যাতত্ব আছে?
  • PM | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:৪৯689705
  • বিরোধী ভোট ভেঙ্গে বেশ কিছু ভোট বিজেপি কে পাইয়ে দেবার জন্য দিদির মরিয়া চেষ্টা চোখে প্ড়ার মতো।

    কালিয়াচকের দাঙ্গা এই রোডম্যাপের-ই অঙ্গ।

    মুস্লিম ভোট দিদির দিকে কনসোলিডেট হবে কারন তিনো নেতৃত্বেই দাঙ্গা হচ্ছে সংখ্যালঘু অধ্যুসিত এলাকায়।

    এর প্রতিক্রিয়ায় সংখ্যাগুরু ভোট যাবে বিজেপির দিকে।

    দাঙ্গার দুটো এফেক্ট-ই তিনোর ফেবারে। পুরো উইন উইন সিচুয়েসন।
  • cb | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:৫২689727
  • ঝানু রাজনীতিক, হুঁ হুঁ বাওয়া :)
  • কল্লোল | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:৫২689716
  • আমি তো চাইই তসলিমা ফিরে আসুক। আমি তো চাইই গুলাম আলি ভারতে গান গান।
    কিন্তু আমার সব চাওয়ার সাথে বাম-মমতার চাওয়া মিলবে এমন তো নাই হতে পারে।
    তসলিমা ও গুলাম আলির ক্ষেত্রে বাম-মমতা মিলে গেছে। আমার সাথে গুলাম আলির ক্ষেত্রে মিলেছে, তসলিমার ক্ষেত্রে মেলেনি।
  • কল্লোল | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:৫৫689738
  • পিএম। এটা আবার ইচ্ছে হিসেব হলো। বাম-কং বা তিনো-কং জোট হলেই বিজেপি হালে পানি পাবে না।
    বাম-বিজেপি বা তিনো-বিজেপি জোট (বলে না না বলে) হচ্ছে না।
  • কল্লোল | ০৬ জানুয়ারি ২০১৬ ১১:৫৬689749
  • * (বলে বা না বলে)
  • PT | ০৬ জানুয়ারি ২০১৬ ১৩:১৫689760
  • "বাম-বিরোধী পন্ডিতেরা "
    আ-হা-হা এটা তোমাকে বলিনি কল্লোলদা। বাম আমলের শেষের শেষের দিকে অনেক বাক্যবাগীশ বিপ্লবীদের চ্যনেলে বা খবরে দেখা যেত। তাদের কথা বলেছি!!

    তবে আবার বলি। তসলিমা সুইডিশ নাগরিক হওয়ায় পব-র পক্ষে তাকে নিরাপত্তা দিয়ে রাখা বেজায় সমস্যার ব্যাপার ছিল। যে কারণে ভারত সরকারও তাকে রাখতে সাহস পায়নি। সম্ভব্তঃ ব্যাপারাটা বুঝে পন্ডিত-বিপ্লবীরা চেপে গিয়েছে
  • কল্লোল | ০৬ জানুয়ারি ২০১৬ ১৩:২৫689771
  • তসলিমা সুইডিশ নাগরিক তো আর হঠাৎ করে হয়ে যায় নি। দ্বিখন্ডিত লেখার আগেও তাইই ছিলো। তার বাকস্বাধীনত রক্ষার দায় সরকারের (কেন্দ্রীয় ও রাজ্য)। আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের বিষয়, তাই রাজ্যের দায়টা বেশী। সেখানে রাজ্য সরকার সে দায় পালন তো করলো-ই না, উল্টে সুগা ও কসুর মতো "মহান" স্রষ্টাদের সুপারিশে দ্বিখন্ডিত নিষিদ্ধ করলো।
    এটা বামেদের লজ্জার ইতিহাস।
    আর - "যে কারণে ভারত সরকারও তাকে রাখতে সাহস পায়নি।"
    কং পরিচালিত সরকারের থেকে ভন্ডামীতে বামেদের সরকার যে আলাদা নয়, এই লাইনটি তার প্রমান।
    এই আর কি।
  • আলি | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:০৭689782
  • সে ভন্ডামির প্রমান তো আগেও মিলেছে যখন বাম নেতৃত্বে উচ্চবর্ণের ভিড় ডিফেন্ড করতে গিয়ে "এপিঠ-ওপিঠ" বা "ওরা আসলে উচ্চবর্ণের প্রতিনিধি না" টাইপের কুযুক্তিগুলো হাজির করা হয়েছে।
  • ? | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮689804
  • ওটা কি রকম কু-যুক্তি হল? ওসামা বিন লাদেন কি সমস্ত মুসলমানদের প্রতিনিধি - তা যদি না হয় তা হলে এরাই বা উচ্চ বর্ণের প্রতিনিধি কেন হবেন?
  • PT | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮689793
  • "তসলিমা সুইডিশ নাগরিক তো আর হঠাৎ করে হয়ে যায় নি।"
    তসলিমা সুইডিশ নাগরিক হয়ে যাওয়ার দায়িত্ব কার?
    Leaving Bangladesh towards the end of 1994, Nasrin lived in exile in Western Europe and North America for ten years. Her Bangladeshi passport had been revoked; she was granted citizenship by the Swedish government and took refuge in Germany. She allegedly had to wait for six years (1994–1999) to get a visa to visit India.
    এই তথ্যগুলো না মেনে বামেদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টাটাই আসল ভন্ডামি।
  • Ekak | ০৬ জানুয়ারি ২০১৬ ১৫:২২689816
  • বামেরা আবার কবে বাক স্বাধীনতার মত একটা দক্ষিনপন্থী ধারনায় বিশ্বাসী হলো ? ইতিহাস সেরকম কিছু বলে নাকি ? যৌথ ধারনায় ওরকম বাক স্বাধীনতা বলে কিস্যু হয়না। এই দুদিকের তমুক খাওয়া লিবারেল দের পাল্লায় পরেই বরং ইন্ডিয়ান বামেরা ওসব ব্যাপারে আমতা আমতা করতে শিখেছে। ব্যান ও করবে আবার নিজেদের থিওরিতে স্টিক করে থাকার দম ও নেই। সেইটা একটা বিচ্যুতি বলা যেতে পারে। ব্যান করা কখনই বাম বিচ্যুতি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন