এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৪২৬০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | ২১ নভেম্বর ২০০৯ ১১:৪৩428779
  • বাংলা এসো

    এখনো সারাগায়ে ঘুমহীন স্তব্ধতা, উল্লাসে ক্ষমা পায় বসন্ত দিন
    ভুল চোখ তোমার ঘাসহীন, তাও বছরখানেক আগে বিইয়েছে
    শেষ শাবক তার, বড় ভার শরীরের, কলমীর দামে আস্টেপিষ্টে
    বাঁধা থাকলেও সবার নিজের নিজের আকাশ আলপথে তালকানা
    রস জমা রাখার কলসী সবার গলাতেই, এমনি নিরুপায় হয়ে
    কার কাছে কোন ভয় আছে খুঁজে যাবো নাকি? বলো –
    সওয়াল হোক সোজাসাপটা, ঘোড়া আড়াইঘরের বাইরে এসে বলুক
    কেন প্রাত্যন্ত ইতিহাসে সেই বা কেন দায় নেবে সব ছোটাছুটির?
    এসো ঘুম স্খলিত পায়েই না হয়, মুখঝামটার মাঝখান চিড়ে
    কোন নিভৃত পাটালিগন্ধে আমোদিত হতে। চিরনীল ঘটনার
    পরম্পরা স্থায়ী তবু আলিখিত বাংলা এসে শেষ হেমন্ত অনন্য করে।
  • Tim | ২১ নভেম্বর ২০০৯ ১২:৩২428890
  • ভোরের দিকেই থামে সেই লোক, সারারাত
    পথ হেঁটে, কাঁধের ঝোলায় ভরা সুখ
    ঢালে ফুটপাথে। তৃপ্তি, অসুখ,
    আর ছোটোখাটো পুষে রাখা শোক, মন্দবরাত।
    পূর্ণিমা আসে যায়, থমকানো চোয়ালেরা
    ছড়া কাটে, শিকারীর ছুরি নিষ্পাপ।

    ফুটিফাটা টিনে গড়া, তলোয়ার নয়।
    অজুহাতে পুষ্টির হতকুচ্ছিত, বিলাসব্যসন;
    দড়িতে পাকানো তার শরীরের খাঁজে
    ঘুণপোকা বাসা বাঁধে। ঝুলকালি মাখা
    মুখে, চোখ জ্বলে, মাগনা ত্রিপল তার-
    স্যাঁতস্যাঁতে, শিকারের সন্ধানে পাতা।
  • pharida | ২১ নভেম্বর ২০০৯ ১২:৫৬429001
  • সমুদ্রদিন থাকছেই বেশ জানলা খুলে একা
    ওদিকে এক কৃষ্ণচুড়া আর বাকিটা ফাঁকা
    ধুলবালি থাকুক মেঝে মেঘ উঠলে ঘেমে
    সেই পরবাস ঘর ভেঙে দিক বৃষ্টি আসুক নেমে

    একটা দোকান থাকতে পারে পাউরুটি আর চা
    খেলনাপাতি গেরস্থালি অনেক দূরে যা
    আনতে গিয়ে ফুরিয়ে যাওয়া ডিমসেদ্ধ নুন

    অদৃশ্য সব সালতামামি দেখে হেসেই খুন।
  • pharida | ২১ নভেম্বর ২০০৯ ১৩:১০429112
  • মন্দবরাত সেই সারারাত হাতছানিটাই সত্যি হোক
    অলীক মানুষ রাত পোহালে বাজার করুক যাক অন্য লোক
    আরেকটা দিন চোরের মতো পুরোনো বই হাঁটকালে
    অন্য মানুষ চশমা আঁটা দেখেই তুমি ভেঙচালে?
    ভাবছে বুঝি আবছা আলোয়, সুর ভাঁজছে আরেকজন
    সবাই খুবই একলা বলে আড্ডাতে ঘর সরগরম।
  • tkn | ২২ নভেম্বর ২০০৯ ০১:০৮429223
  • আড্ডাঘেরা চারদেওয়ালের ফাঁকফোকরে চড়াইঝাঁক
    টুকলাফনে দিচ্ছে পাড়ি মেঘমাখানো ঘুঘুর ডাক
    কৃষ্ণচূড়া ফুল ঝরিয়ে গালচে বোনে উঠোনময়
    দস্যি যত গল্পগুলো, ভাবছে, এসব সত্যি হয়!!
  • Tim | ২২ নভেম্বর ২০০৯ ০২:৪৩429334
  • দস্যি যত গল্পগুলো, ভাবছে, এসব সত্যি হয়?
    আড্ডাভরা খামখেয়ালে, উল্টোপায়ে চলতে কয়
    রোদ উঠলেই বিষন্নমন, বিষ্টি হলেই মুক্তদ্বার
    শালিখ-চড়াই ঝগড়া করে, বাইরে তখন অন্ধকার।
  • Tim | ২২ নভেম্বর ২০০৯ ০২:৫৪429347
  • এদিকসেদিক হাঁটকে বেড়ায়, অন্যপথের বন্যলোক
    টুকলাফোনের শিকল কেটে হাতছানি তার ধন্য হোক
    কৃষ্ণচূড়ায় বেজায় বিষাদ, রঙ ঢেকেছে রঙকানায়
    গালচেরা সব গাল ফুলিয়ে আকাশমুখী রঙ শানায়।
  • Sayantan | ২২ নভেম্বর ২০০৯ ০৩:১২429358
  • বিষাদ যত বন্ধ রাখিস রোদ জানলার দোরগোড়ায়
    উল্টো দোয়াত, কলমদানি, বৃষ্টি থামা মেঘের ডাক
    মেঘের মত ডাক পাঠালে আসবি যদি এই ঠিকানায়
    কৃষ্ণচূড়া ফুলগুলো নয় ভ্রান্ত পাতায় লুকিয়ে থাক
  • tuli | ২২ নভেম্বর ২০০৯ ০৫:৪৫429369
  • আকাশবাড়ীর পোস্টাপিসে কৃষ্ণচূড়ার সীলমোহর
    আলোর চিঠি ভাবছে বসে কোথায় থাকে খোশখবর?
    মেঘজানালায় আয়না রেখে মুখে দেখেছে ফুলটুসি
    তুলোর শিথান ঘুমপাহাড়ে উঠছে জেগে মনখুশি।
  • d | ২২ নভেম্বর ২০০৯ ১০:১৮428780
  • ফরিদার 1.10 এর কবিতাটার দ্বিতীয় লাইনে "যাক" শব্দটা বাড়তি লাগছে না? ওটার কি খুব দরকার আছে?

    তুলির তৃতীয় লাইনে মনে হয় "মুখ' হবে, "মুখে' নয়।

    এই টইটা খুব রিফ্রেশিং হচ্ছে। চলুক জোরকদমে।
  • pharida | ২২ নভেম্বর ২০০৯ ১৩:৪৪428791
  • d,
    এক্কেরে মিসটেক মিসটেক :)
  • tkn | ২২ নভেম্বর ২০০৯ ১৭:৩৮428802
  • মনের ভেতর দখিন দুয়ার, দোরের পাশে বকুলবন
    কান পেতেছে ইন্দ্রধনু, ডাক পাঠাল ঈশানকোন
    কোনচ খুঁজে পেরজাপতি রং ঝরালো নৈঋতে
    আড্ডাঘরে খোশমেজাজে গপ্প জোড়ে দুই মিতে
    বুলবুলিরা চুলবুলিয়ে ভিজছে দেখ উমুরঝুম
    আলতো হাতে কপাট খুলে দিচ্ছে টোকা দুকুরঘুম
  • pharida | ২২ নভেম্বর ২০০৯ ১৮:০১428813
  • রাজকন্যের দু:খ হলে উলুখাগড়ার মাটির ঘর
    ভিতটা যখন উড়ছে তাতে নীল জামাতে পরস্পর
    ভাসছে যখন সমস্তদিন হাঁটকালে সব কোন আনাচ
    বৃষ্টি তখন বইপত্তর কলম নাচে ময়ুর নাচ।

    অনেক ঘুরে আনছে কিনে লাটাই ঘুড়ির নীল সুতো
    পেটাচ্ছে বল আঁকছেও সে দেওয়ালটা ময় খড়কুটো
    সবুজ ঘুড়ি অবুঝ বড় সাজলে ভীষণ মিষ্টি হয়
    উলুখাগড়ার নীল জামাতে লাটাই মানেই ঘুরতে হয়।
  • pharida | ২২ নভেম্বর ২০০৯ ১৯:০৮428824
  • ভুল করে সব লিখতে থাকা আঁকার ছবি ভুলপথে
    সাবধানে সব ঘর গুছনো ফুলকি ওড়ায় শেষরাতে
    ওসব আবার যায় বেড়াতে চোরকাঁটাতে ফুসলিয়ে
    যাক নিয়ে যাক গেরস্তকে ভুলগুলো যাক উথলিয়ে।

    আলপথে যাক সাইকেলে যাক ইস্টিশনের শেষ গাড়ি
    ভোঁ দিতে থাক শেষরাতে তার চৌকাঠে দেয় ঘুম পাড়ি
    পালাক নিয়ে জান পয়মাল খুচরোপাতির গরমিলে
    ভুলগুলো সব একলাটি থাক বিষমাখানো সেই নীলে।
  • tkn | ২২ নভেম্বর ২০০৯ ১৯:৫০428835
  • নীলচে রঙা বিষকুসুমে ঠোঁট ছোঁয়া
    আলগোছে চুল নিচ্ছে ছুঁয়ে ভোরধোঁয়া
    আলপথে মেয়ে হাঁটছে একা, লাগছে দোল
    ঘুমভাঙা রোদ থমকে দাঁড়ায়, কি হিল্লোল!!

    নরম ধানে দুধেল জোয়ার লজ্জারুণ
    সাজছে ঘুড়ি দেখছে লাটাই, খুব করুণ
    উড়তে যে সাধ তারও ভীষন, এই সকাল
    ডাকছে দেখ দুহাত মেলে, মন মাতাল।
  • tuli | ২৩ নভেম্বর ২০০৯ ০৩:৩৩428846
  • ফুলের ভিতর সাপ ছিলো কি লুকিয়ে?
    যখন কাছে ঠোঁট এনেছি মাথাটা খুব ঝুঁকিয়ে,
    চমকে ফণা উঠলো ছোবল-
    বিষমাখানো ঠান্ডা স্নোবল,
    আলতাপরী উড়ে গেল ভুলের বেভুল বুঝিয়ে।
    ফুলের ভিতর সাপ ছিলো কি লুকিয়ে?

    স্বপ্ন-আঙ্গুল খুঁজছে আমায় তাই শুনে
    গভীর করে কান পেতেছি গুণ্‌গুণে-
    অন্ধকারে বন্ধ ছিলো সব নদী
    পাথর দেখে পথহারা সে হয় যদি-
    নিশান তুলে যেই এসেছি মাঠপারে
    অমনি আগুন বনের থেকে লাফ মারে।

    আগুনখেলায় ভরে গেল জলের ঘর
    রাত ফুরিয়ে সে রাতজাগা হয় নি ভোর!
  • sautam mitra | ২৩ নভেম্বর ২০০৯ ২০:৫৪428857
  • বিষাক্ত বায়ু, শ্বাস প্রশ্বাস, গর্ত গহ্বর;
    কেউ ছুঁয়েছিল মন, কেউ শুধুই বিবর।
    অজানার চোখে অচেনা গন্ধে অচিনপুরী,
    গানের আড্ডায় পায়রা ওড়া-নিশ্চিন্তনগরী।
    জানালায় চাঁদের আলো, ফ্যাকাসে আকাশ,
    স্রোতহীন নদীজল - ঘাসের পাশে কাশ।
    নিশ্চিন্ত বন; নিমের পাতা - শৈবালের মাটি;
    দরজার পাশে গুড় ছোলা ; গঙ্গা জলের ঘটি
    পাঁচমহলা চোদ্দোপুরুষ; একাকী একজন,
    কাজের লোক চাষী মজুর - আত্মীয়স্বজন।
    বারান্দায় ফুলমাসী একাই কাঁদছিল,
    কাজের মেয়ে চন্দনে কপাল এঁকে দিল।
    কেউ ডাকেনি মা বোন;কেউ বলেনি মেয়ে,
    সবার কাছে দিদিমণি - জমিদারের ইয়ে।
    খৈ উড়লো পথের ধূলোয়,মধ্য শর্বরী;
    বহু পুরোনো বেনারসী,পায়ে আলতা কুমারী।
    তেঁতুল কাঠে জ্বললো আগুন মিষ্টি মুখে;
    যক্ষার যন্ত্রনা; দিদিমণি বাঁচলো সুখে।
    রাত্রি নিশি শেষের আগে দিদিমণি শেষ;
    ভোরের দিগন্তরেখায় আলোর আবেশ।
  • k | ২৫ নভেম্বর ২০০৯ ০০:৩৮428868
  • ফরিদার প্রথম কবিতার মানে টা জানতে ইচ্ছ করছে।
  • dd | ২৫ নভেম্বর ২০০৯ ২১:৩৯428879
  • ফরিদার প্রথম কবিতা? ও: ভাবলেও চোখ ছল ছল করে ওঠে।

    এইত্তো সেদিন। সত্তরের দশকের এক ভোরবেলা। আদুর গায়ে হাব প্যান্টুল পরে বসে ছিলো, ফরিদা। সামনেই কতকগুলান পায়রা ছোলো খাচ্ছিলো। তো, সে তখন ছেলে মানুষ, কোনটা পায়রা আর কোনটা মুগ্গী চেনে না। ছোলো ফোলাও না।

    তিনি, মানে সেই বালক ফরিদা মুগ্‌ধ দষ্টিতে চেয়ে থেকে অমোঘ সুললিত বাণী কইলেন
    "চিড়া চিড়া চিড়া
    মুগ্গীরা করে খ্যালা"

    এটা আবার বোঝাবার কি হোলো? মানে তো পরিষ্কার। এবং পুষ্টিকর।

    ও:। আপনেদের সেই কে য্যানো সমস্কিতে একটা ব্যাধেরে বকে দিয়েছিলেনার সেই নিয়ে খুব আদিখ্যেতা হয়, তাচ্চে ফরিদার প্রথম কবিতা অনেক ভালো।
  • k | ২৬ নভেম্বর ২০০৯ ১৯:০৭428891
  • dd তো আর ও ধোঁয়াসার সৃষ্টি করলেন ফরিদার কবিতার ব্যপারে।
    ফরিদার কবিতার মনে ফরিদাই ভলো বলতে পারবে। কারণ এক এক লেখকের ভাবভঙ্গি এক এক রকমের হয়।
  • Tim | ২৭ নভেম্বর ২০০৯ ০১:১৫428902
  • রাত্রী নেমে এলে প'রে, শব্দহীন,
    ওড়ে পাতা। অকুণ্ঠ পর্ণমোচী গাছ-
    আড়াল করে রাখে এক শ্বাপদের চোখ
    নক্ষত্রও চেয়ে থাকে, ভ্রুকুটিকূটিল।
  • vikram | ২৭ নভেম্বর ২০০৯ ০৩:২৫428913
  • তখন বাতাসে শুধু অ্যামোনিয়া ওড়ে
    পীতবর্ণে গন্ধে তার তরল মূর্চ্ছনা
    পরাবৃত্ত এঁকে পড়ে পাতার ওপরে
    ভ্রুকুটিকুটিল, বলে - সুলভ ছিলো না?
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১০:১৪428924
  • জাগতিক ধ্বনিমূলে অচেতন ঘোর
    জোয়ারে ভাসায় কোন চিরাগতরণী
    শীতল কুহকে ঢাকা পরাধীন ভোর
    গুন্ঠনে জাগে একা তন্দ্রাহরণী
  • . | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৩428935
  • ভিকির কবিতাটার মানে বুঝেছেন তো? ;-))
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৭428946
  • পরবাসে ঝরাপাতা আপন খেয়ালে
    উড়ে যায় নৈঋতে। ভুলে যায় দিক।
    বিহান পেতেছে মন ধানসিঁড়ি ঘাটে...
    কাঁচের দেওয়াল ঘেরা স্বপ্ন অলীক
  • aranya | ২৭ নভেম্বর ২০০৯ ১১:১৭428957
  • অলীক স্বপ্ন দেখে পরবাসী মন
    স্বপ্নেরা ঝরে যায়, ভিজে যায় মাটী
    তবুও স্বপ্ন দেখা, তবুও জীবন
    বন্ধুর হাতে হাত, তবু পথ হাঁটি।
  • aranya | ২৭ নভেম্বর ২০০৯ ১১:২৬428968
  • * মাটি
  • Tim | ২৭ নভেম্বর ২০০৯ ১৫:০৩428979
  • সুলভ সুলভ ছিলো, কিন্তু সেথায়
    প্যাঁচামুখী তিনঠ্যাঙে বেহালা বাজায়
    পাগল, প্রফেট, আর জ্ঞানের পিপাসী
    অ্যামোনিয়া পান করে, মদিরাবিলাসী।
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১৫:১৪428990
  • মদিরাতে অ্যামোনিয়া মিশাইলে এবে
    প্রফেটজী কেঁদে কয় 'স্ন্যাকসে কি দেবে!!'
    বেহালার সুরে বাজে খিলখিলে হাসি
    পাগলে প্যাঁচারে কয়, 'তোকে ভালোবাসি'
  • Tim | ২৭ নভেম্বর ২০০৯ ১৫:২৮429002
  • গুরুবর কহিলেন, শুন হোরেশিও
    খসা পাতা দেখিলেই পা তুলে দিও
    সেইদিন হতে তার লেখনী আঁচড়ে
    পীতাভ ইঙ্গিত যত কোলাকুলি করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন