এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ২৫৩৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৮629686
  • ফেবু গুপে দেবপ্রিয়দা লিখেছেন, ঃthis is not officially posted by any AAP page yet but tweeted ... a master stroke.. the bjp's vote bank gain in sc/st belt will disappear if this is true..

    "@ndtv : Tribal activist Soni Sori gets ticket from Aam Aadmi Party to contest Lok Sabha polls from Bastar in Chhattisgarh
  • রোবু | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৫629687
  • এটা যদি সত্যি হয় খুশি হব। গিমিক হলেও। কারণ গিমিক সবাই দেয়।
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৬629688
  • প্রোফাইলগুলো দেখছিলাম। বেশিরভাগই সোশ্যাল অ্যাক্টিভিস্ট।
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১629689
  • The political affairs committee of the Aam Aadmi Party (AAP) in its meeting held in Delhi on Sunday formally expressed its 'consensus' on the name of Chhattisgarh tribal teacher Soni Sori (37) as the party's candidate from Maoist-affected Bastar constituency.....

    Delhi-based activist Himanshu Kumar, mentor and associate of Soni Sori, confirmed about the decision of AAP taken in the political affairs committee.

    “AAP leader and eminent lawyer Prashant Bhushan informed me that Sori’s name figured during the meeting and the consensus was reached on her candidature for the upcoming Lok Sabha polls. Now the process of filling up the application form and collecting 100 signatures of supporters from the five assembly segments of Bastar seat remain. That will begin soon”, Kumar told HT....

    http://www.hindustantimes.com/specials/coverage/myindia-myvote/chunk-ht-ui-myindiamyvote-countdownto2014/aap-formally-agrees-on-soni-sori-s-candidature-for-ls-polls/sp-article10-1184660.aspx
  • কল্লোল | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৩629690
  • স্বরাষ্ট্রমন্ত্রক কোনকালেই অনুমতি দিতো না। নানান টেকনিকাল প্রশ্ন তুলে, অহেতুক দেরী করে, বিলটাকে কাটছাঁট করতে বলে একটা অচলাবস্থার সৃষ্টি করতো। ফলে বিলটা পেশ করাই যেতো না। আর পেশ না করা গেলে কং-বিজেপি ভাইভাই দেখানো যেতো না।
    এলিমেন্টারি.....................ওয়াটসন
  • ম্যামি | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৬629691
  • একদম। স্বরাষ্ট্রমন্ত্রক কোনকালেই অনুমতি দিতো না। সেজন্যেই বিনা অনুমতিতে। অনুমতি লাগবে কেন?
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২২629692
  • ভারতের রাজনীতিতে সত্যিকারের বিকল্প কিছু থাকে তো এরাই। আর এই থার্ড ফ্রন্ট ইত্যাদির জন্যে দুটো ইন্ডেক্স লাগা উচিত, মানে কত নম্বরের থার্ড (এই নিয়ে পাঁচবার হলে (থার্ড,ফিফ্থ) ফ্রন্ট, তেমনি (ফোর্থ, সেকেন্ড) ফ্রন্ট ইত্যাদি) :)
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৫২629693
  • উফ্‌ফ্‌, শঙ্খ ঘোষকে ঠেকিয়ে রাখা কি চাপ।

    কদিন আগে মহাশ্বেতা দেবীকে দেখলাম দাবী করতে মমতাই সত্যিকারের বিকল্প আর আদিবাসীরা দিদির রাজত্বে ভারী সুখে আছে। আজকে দেখছি কেজরিই সত্যিকারের বিকল্প। মেধা বা সোনি সোরি (যদি সত্যি হয়) সোমনাথ ভারতী বা খাপ পঞ্চায়েত ভুলে এমপি হতে আপে ভিড়ে যান। আবার শুনলাম ইরম শর্মিলা চানু নাকি আপের ক্যান্ডিডেট হবার অফার ফিরিয়ে দিয়েছেন।

    এ কালচার তো এককালে কংগ্রেসের ছিল। যেখানে যাকে ক্যান্ডিডেট করতে পারলে সুবিধা তাকে সেখানে ক্যান্ডিডেট করার টোপ, যে কজন গাঁথল তাই সই।

    আআপ দুর্নীতি দূর করতে পারলে খুব খুব ভাল। বিশ্বাস করুন আমি হেব্বি খুশী হব। বাট আই অ্যাম ইন নো হারি টু পুট মাই ফুট ইন মাউথ।
  • কল্লোল | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৩৩629696
  • আপ দুর্নীতি দূর করতে পারবে কি না, সে অনেক দূরের কথা। কুড়িটা প্রার্থী দিয়ে সংসদে সংখ্যালঘু হয়েই থাকবে আপ। ফলে দুর্নীতি বন্ধ করাটা অনেক দূরের ব্যাপার। কিন্তু সাহস করে আইনী পথে একটা অভিযোগ তো দয়ের করেছে। কেউ তো এতো দিনেও মুকেশ-টুকেশদের বিরুদ্ধে কোন কিছুই করতে পারে নি।
    শর্মিলা কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চান না। তাই ফিরিয়ে দিয়েছেন আপের প্রস্তাব। সোনি সোরিকে নির্বাচনে দাঁড় করানো অভিনন্দনযোগ্য বিষয়।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৯629698
  • আর যাই করুন অরবিন্দ কেজরীওয়ালের সাথে দিদির তুলনা করবেন না। আমার এই ইন্টারভিউটা দিব্য লাগল।
  • তাতিন | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৩629699
  • কেজরীবাল ও দিদির পার্থক্যটা ব্যাকগ্রাউন্ডের। আদারওয়াইজ দুজনেই একই ভাবধারার
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪১629700
  • "কেউ তো এতো দিনেও মুকেশ-টুকেশদের বিরুদ্ধে কোন কিছুই করতে পারে নি।"

    আআপ-ও পারবে না। একবার করতে গিয়ে অপসৃত হয়েছ। আবারও হবে। এই লড়াইয়ের পদ্ধতিটাই ভুলভাল। যেমন ধরুণ মেধা-আআপ না হয় নতুন-মেধা তো নতুন নন। তিনি কি কি চাননা সেটা আমরা সবাই জানি। কিন্তু কি করলে কি হতে পারে সেটা তিনি বিশেষ বলেন না। সুযোগ বুঝে সিঙ্গুরের পরে গোলে হরিবোল দিতে নেমে পড়েছেন।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫০629701
  • আমি তো খুব আশা করে আছি মেধা পরের বার এদিকে এলে কোন একটা চেনা অর্গানাইজেশনকে রাজি করাতে পারব ওকে বলার জন্য নেমন্তন্ন করতে। সেখানে সিঙুর, তেজপাল, সোমনাথ ভারতী, খাপ নিয়ে আআপর অবস্থান এসব নিয়ে সামনাসামনি কিছু প্রশ্ন করার ইচ্ছে আছে।
  • π | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৮629702
  • খাপ নিয়ে আপের স্ট্যাণ্ড নিয়ে অনেক সমালোচনা তো শুনলাম, কিন্তু আমি যে আবার এটা পড়েছিলাম !

    Clarifying its stand on khap panchayats, the Aam Aadmi Party on Saturday said any organisation that sought to use coercion, violated the law and defended murders was “absolutely unconstitutional.”

    “Khap panchayats have no legal sanctity and if they try to resolve disputes by listening to only one community or by coercion, then we as a party do not accept that,” chief spokesman Yogendra Yadav said here.

    Expressing “surprise” at the ‘spin’ in the media put on his remarks on khap panchayats in Haryana, Mr. Yadav said: “All castes and communities have social organisations for internal dispute resolution but no coercion can be permitted. The law of the land is supreme and a murder is a murder.”

    Mr. Yadav was answering questions on his party’s stand.

    “Rights include rights to equality. Gender equality is a fundamental constitutional right as also non-discrimination on the basis of castes.” Mr. Yadav, who is tipped to contest the Lok Sabha elections from Haryana, said most disputes before panchayats were not only inter-caste but also involved the young generation versus the old. “We believe nobody has any business to tell another person how to dress, who to talk to and who to marry.”
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৭629703
  • অর্ণব গোস্বামির সঙ্গে আলোচনাটি অন্তরজালে আছে। আআপের যিনি ছিলেন তাঁর কথা ভুল বোঝার বা মিসিন্টারপ্রেট করার কোন সুযোগই রাখেন নি তিনি।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৯629704
  • পিটি একটু লিংটি দেবেন? আমি মেধার জন্য একটি ফোল্ডার বানাচ্ছি।
  • a | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৬629706
  • সোনি সোরির খবরটা পড়ে মনে হলো এই ভারতকে নিয়ে এখনো, অল্প হলেও, আশা করা যায়।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩২629707
  • @Sibu:
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৯629708
  • থ্যাংকু পিটি
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪০629709
  • কল্লোলদা, বললাম তো ফাটকা খেলেছেন। যাতে কং বিজেপিক্ব সহোদর প্রমাণ করা যায়। সমস্যা হল দুটো - এক এই অস্ত্র বারবার প্রয়োগ করা যাবে না (পরের বারেও সংখ্যাগরিষ্ঠতা না পেলে) আর দুই, আল্টিমেটলি এটা ভোটারদের সাথে বিশ্বাসভঙ্গের রাজনীতিই হল।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪১629710
  • * বিজেপিকে
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৫629711


  • ১০ মিনিটের পরে কেজরি বলেছে যে আন্না আর ওনার রিলেশন নষ্ট করার জন্য অনেক টাকা নাকি খরচ করা হয়েছে!! যদি সত্যিও হয়ে থাকে, কোন প্রমান ছাড়া এরকম কথা বেশ ইমম্যাচিওরড। যত দেখছি ততই হতাশ হচ্ছি। এটা মার্কিণ সাম্রাজ্যবাদের ভূত দেখার চেয়েও খারাপ।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৫629712
  • সংখ্যাগরিষ্ঠতা পেলে কেজরির সমস্যা বাড়বে। আমি খুব ইগারলি অপেক্ষা করছি আম্বানিকে নিয়ে উনি কি করেন (মানে মেজরিটি পেলে) দেখার জন্য। দু-চাট্টি পলিটিশিয়ানকে কি আমলাকে জেলে পাঠানো, আর আসল প্রভুদের কাউকে কিছু করা, দুটো একেবারেই আলাদা জিনিষ। পলিটিশিয়ানেরা আফটার অল চাকর-বাকর। দে গেট পেইড টু বি দি ফল গাইজ। জ্যানাগ্যান খুব খেরে গেলে ঐ পলিটিশিয়ান কয়েকটাকে জেলে পাঠিয়ে রাগ ভুলবে। কিন্তু আসল প্রভুদের গায়ে হাত পড়লে সেটা খুবই অন্য ভাবে ট্রিটেড হবে।
  • নেতাই | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৭629713
  • ভোটারদের সাথে বিশ্বাসভঙ্গ বিষয়ে বিশদে ব্যাখ্যা চাই।
  • নেতাই | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩629714
  • আম্বানিদের বাঁশ দিতে গেলে দিল্লীর মুখ্যুমন্ত্রীত্বে থেকে পারবেন। কেশাগ্রও টাচ করতে পারবেন। বিএসইএস কেই বাঁশ দিতে গিয়ে তো অকুল পাথারে পড়ে গেছিলেন। পাওয়ার গ্রিড তো দিল্লীতে সাপ্লাই বন্ধ করে দেবে ঘোষনা করেছিল। এ যাত্রায় হাইকোর্ট ঠেকিয়েছিল। কিন্তু মার্চের পরে কি হত ভগাই জানে।

    জলের মাফিয়া রাজ বন্ধ করবেন বলে উঠে পড়ে লেগেছিলেন। তাতে আল্টিমেটলি জলের সাপ্লাই ই সেই সব এলাকায় বাধার মুখে পড়েছিল। ল এন্ড ওর্ডার ওনার হাতে নেই। পুলিশ কেজরীওয়াল কে পোঁছেও না। লোকপাল সব যায়গা থেকে পাশ হয়ে কবে আসতো, আদৌ আসতো কিনা সেই নিয়ে সন্দ ছিল। মহল্লা সভার ভবিষ্যৎও বিশ বাঁও জলে। তবে হ্যাঁ। স্কুল বানাতে পারতেন। ওখানে বিশেষ বাধা পেয়েছিলেন বলে শোনা যায় না।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৩629715
  • প্রধানমন্ত্রীত্বে থেকেও আম্বানিদের বাঁশ দেওয়া শক্ত ব্যাপার। কেজরি সেটা জানেন না এটা আমার মনে হয় না। সেক্ষেত্রে উনি ভোট চাওয়ার আগে তা পরিষ্কার করে ভোটারদের বলে দেওয়া উচিত ছিল। আমি এই করতে যাচ্ছি। অতএব বাকি যা কিছু আমি করব বলছি সেগুলো করার আমার সময়-সুযোগ নাও হতে পারে।

    লোকপাল নিয়েও এটা পরিষ্কার করে বলা উচিত ছিল। আমি লোকপাল বিল কোন প্রথা না মেনেই পেশ করব। আপনারা (মানে কং+বিজেপি) যদি তা সত্ত্বেও আমাকে সমর্থন করতে চান তবেই করুন। ডিলটা পোষ্কার করে না বলা এক অর্থে ইমম্যাচিওরিটি।

    কেজরি পার্সোন্যালি অনেক সফিস্টিকেটেড। কিন্তু শাসনধারার দিক দিয়ে প্যালিন, দিদি আর কেজরি মোটামুটি এক রকম বলেই মনে নিচ্ছে। অর্থাৎ ভয়ানক অ্যাডহক ও স্পয়েলড।
  • নেতাই | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৩629717
  • এগ্রিড। উনি এমন অনেক ব্যাপারে মুড়ি মুড়কির মত প্রতিশ্রুতি বিলিয়েছেন যা রক্ষা করা ওনার সাধ্যের বাইরে। যখন আশাবাদীই ছিলেন যে ভোটে জিতবেন তখন এইসব নিয়ে আরো প্রাকটিকাল হওয়াই কাম্য ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন