এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে

    kd
    নাটক | ২১ নভেম্বর ২০১০ | ২৫৫৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৩ নভেম্বর ২০১০ ২২:৩১467889
  • অ্যাঁ মানে অ্যাঁ।
  • sumeru | ২৩ নভেম্বর ২০১০ ২৩:২১467900
  • আমার হয়ত এই লিংকে কিছু লেখা উচিত ছিল না।

    সিরিয়ালটায় প্রচুর লস ও লেস পপুলারারিটির জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দয়া করে কেউ সোর্স জানতে চাইবেন না।
  • Paramita | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৪১467911
  • চাদ্দিকে তো এই সিরিয়ালের জয়জয়কার শুনছি। পুজোর সময় যখন কলকাতায় গিয়েছিলাম তখনও দেখলাম সাড়ে আটটা বাজলেই লোকজন কাজকম্ম বন্ধ করে টিভির সামনে, অনেকটা পুরোনো দিনের রামায়ণের মত। এই দর্শকরা তবে কারা? সংখ্যায় তো খুব কম নয়। এই যে আম্রিকা থেকে আকা ফাস্ট ফরোয়ার্ড করে হলেও রোজ ইউটিউবে বুম্ভলির আপডেট দেখছে - এও কি জনপ্রিয়তার একটা মাপকাঠি নয়?
  • pi | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৫২467922
  • যাদবপুরের ক্যাম্পাসিং করানোটা কর্তৃপক্ষের দাক্ষিণ্য, দায়োত্বের মধ্যে পড়ে না, করাচ্ছে বলে কৃতার্থ করে দিচ্ছে, এরকম টা তো জানা ছিল না। বরং, ইঞ্জিনীয়ারিং এর মত বিজ্ঞান ও অন্যান্য বিভাগেও কর্তৃপক্ষ দায়িত্ব ও উদ্যোগ নিয়ে এটা করাক, এটা দাবী করা হত। প্রাইভেট কলেজের ছাত্ররা এ নিয়ে দাবী তোলেনা ?
  • S | ২৪ নভেম্বর ২০১০ ০০:০৭467933
  • বাঁচিয়েছে!
  • pi | ২৪ নভেম্বর ২০১০ ০০:১০467944
  • ধুত্তেরি। সরি।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ০৯:০৬467955
  • খাই খাই-এর টি-শার্টটা আমার জাস্ট যা-তা লেগেছে। ওটা কি কলকাতায় পাওয়া যাচ্ছে?? একটা কেনার চেষ্টা করতাম।
  • aka | ২৪ নভেম্বর ২০১০ ১০:০৯467966
  • প্রেমটা নামার আগে বন্ধ হলে কেলিয়ে টেলিয়ে দিতে পারি।
  • dukhe | ২৪ নভেম্বর ২০১০ ১০:১৩467977
  • যাব্বাবা ! সিরিয়ালের টইয়ে প্রথমে যাদবপুর, তারপর টি-শার্ট, খাই খাই !
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১২:০০467989
  • দু সপ্তাহ বিছানায় পড়ে থাকার সময় একটাই ভাল কাজ হল- গানের ওপারের কয়েকটা এপিসোড দেখে ফেলা।
    ১।সোনার তরীর গৃহসজ্জা আমার ব্যাপক লাগল।
    ২।অন্য সিরিয়াল গুলোতে যা চলছে, তার তুলনায় এটা স্বর্গ।
    ৩।এই বিষয়টি নিয়ে আগে কোন সিরিয়াল হয়নি।পরিবারের বিভিন্ন সদস্যের সমস্যা ও মানসিক যন্ত্রণা চমৎকার ফুটেছে,বিশেষত: পুপের ও বুবাইএর মায়েদের চরিত্রদুটি।
    ৪।শমীকের ভবিষ্যদ্বাণী একদম ঠিক।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ১২:২৬468000
  • আমিই হয়ত রসগ্রহণে অক্ষম। কিন্তু কাল প্রথম একটা এপিসোড দেখতে বসেছিলাম। আদ্ধেক দেখে বন্ধ করে সুবর্ণলতা দেখলাম।
  • saikat | ২৪ নভেম্বর ২০১০ ১২:২৮468011
  • হ্যাঁ হ্যাঁ, আমিও। রসগ্রহণে অক্ষম। প্রভূত ন্যাকা ও পেলব লেগেছিল।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ১২:৩০468022
  • রাইট। ন্যাকা ও পেলব।
  • d | ২৪ নভেম্বর ২০১০ ১২:৩১468033
  • আমিও আমিও। খুবই নেকুপুষু টাইপ। গাছন্যাকা একেকটা লোক!! ওফ!!!
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ১২:৩৭468044
  • স্মার্ট ডায়ালগ? হা ভগবান। ডায়ালগের স্মার্টনেস দেখতে হলে দাবাং দেখুন।
  • kd | ২৪ নভেম্বর ২০১০ ১৩:৩১468055
  • ডায়ালগ? দাবাংএ? কোথায়? ওর থেকে বেশী ডায়ালগ তো 'পুস্পক'এ আছে। :-)
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৩:৫৫468066
  • সোনাত্তরীর লোকগুলোকে গাছন্যাকা হিসেবেই প্রজেক্ট করা হয়েছে। কিন্তু টিনটিন আর দিদিমণি মোট্টেই ন্যাকা নয়। :(
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ১৪:০৫468077
  • আমি এত আলোচনা দেখে ফাস্ট এপিসোড দেখতে গেলাম। টিনটিন তো অনিন্দ্যকে একটু একটু কপি করছে মনে হলো। আর দুটোই গুচ্ছ ন্যাকা। পুরোটা দেখার এন্থু পেলাম না।

    রিতুপন্নোর ডিরেকশনেও এত ডিটেলের গোলমাল ? এক মিনিট আগেই দিদিমণি বল্লো বাংলা জানেনা। আবার পরক্ষণেই স্মৃতির সরণীর মানে বোঝাচ্ছে। ধুস!

    আমার বরং অন্যরকম করে গাওয়া গানগুলো ইন্টেরেস্টিং লাগলো। ভাবছি গানকটাই বেছে বেছে শুনে নেবো। :-)
  • kanti | ২৪ নভেম্বর ২০১০ ১৪:১২468088
  • বা:, বা:। চমত্‌কার। চলুক, চলুক। নারদ, নারদ।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৪:২৪468100
  • পরিচালক হিসেবে এই সিরিয়ালে রিতুপন্নোর জাস্ট কোনও সিগনেচারই নেই। উনি একেবারে আর পাঁচটা সিরিয়ালের মতই চালিয়েছেন এই সিরিয়ালটাকে।

    তবে সামহাউ অন্যরকম লাগছে। পারিবারিক ব্যাপার স্যাপার আছে, রবীন্দ্রনাথ নিয়ে গাছন্যাকামিও আছে প্রচুর পরিমাণে, কিন্তু সেটাকে নিয়ে খিল্লিও করা আছে যথাস্থানে। খারাপ লাগছে না।

    সিরিয়াল দেখা আমার ওভ্যেস নেই। এর আগে সেই কলকাতা বা সলিউশন এক্স ছাড়া পরে সেইভাবে আর সিরিয়াল দেখি নি। অনেকদিন বাদে একটা সিরিয়াল দেখছি, ভালো লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৪:২৬468111
  • লোকগুলো, চরিত্রগুলো, আমার খুব চেনা। ওদের আমি অনেক দেখেছি।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ১৫:০৮468122
  • অ্যাঁ! পারিবারিক ব্যপার স্যাপার দেখানো কবে আবার অন্যরকম হল?
  • aka | ২৪ নভেম্বর ২০১০ ১৮:১৫468133
  • বোঝো! GNO নাকি জমল না। কবে শুনব জুনুন আর জননীও নাকি জমে নি, এরপরে শুনব সপ্তপদী জমে নি, তার পরে শুনব প্রথম কদম ফুল জমে নি। যান মশায় আগে সিভিতে কিছু সিরিয়াল/সিনিমা জমা করে তারপর কথা বলতে আসবেন। অলমোস্ট থার্টি ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন সিরিয়াল/মেগা সিরিয়াল, আমাকে শেখাতে আইসেন না।

    ২৫ তারিখেরটা কবে পাওয়া যাবে তার অপেক্ষায় বসে আছি।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৯:০০468144
  • আজ রাতেই তো হবে নাকি, রূপে তোমায় ভোলাবো না?
  • Paramita | ২৪ নভেম্বর ২০১০ ১৯:১১468155
  • সত্যি!
    তোমরা নিশ্চয়ই কোনদিন কিউ এস কিউ টির লাস্ট সিনে কাঁদো নি, কাবুলিওয়ালা দেখে ফোঁপাও নি, লগান দেখে কখনো তোমাদের রক্ত গরম হয় নি। থ্রি ইডিয়ট কি মুন্নাভাই নিশ্চয়ই তোমাদের ভাঁড়ামি লেগেছে। এসব না করে আধখানা সিরিয়াল দেখেই উঠে এসে গুরুতে সমালোচনা কত্তে বসেছো। যাআও সব গিয়ে কলকাতা একাত্তর দ্যাখোগে।
  • Paramita | ২৪ নভেম্বর ২০১০ ১৯:১৩468166
  • আমার আবার রাত সাড়ে আটটা থেকে কঙ্গল ফেলেছে। কি করি, কি করি?
  • I | ২৪ নভেম্বর ২০১০ ২০:৩৪468177
  • সুবন্নোলতা ও গানের ওপারে -দুইটাই খাজা লাগল।
  • I | ২৪ নভেম্বর ২০১০ ২০:৩৮468188
  • আমি লগান দেখি নাই, কিউ এস কিউ টি না,থ্রি ইডিয়ট বা মুন্নাভাইও না। মানে কোনোটাই পুরো দেখি নাই। উৎসাহ পাই নাই। কিন্তু কাবলেওলা দেখে মন খারাপ হয়েছেলো, ছোটবেলায় ফুঁপিয়েছিলাম কিনা মনে নাই। আর আমার কলকাতা ৭১ ভালো লাগে, কিন্তু গোদারের দুইটা ফিলিম অতি ট্র্যাশ।
    আমি এখন তাইলে কী করবো?
  • aka | ২৪ নভেম্বর ২০১০ ২০:৫৩468199
  • পড়ার বই যেমন পুরো পড়তে নেই, এগুলোও পুরো দেখতে নেই। হংস ন্যায় দুধ ও জল আলাদা করে নিতে হয়, মেধাবী ছাত্রের ন্যায় সেইটুকুই হৃদয়ঙ্গম করিতে হয় যাহাতে পরীক্ষায় সম্মানের সহিত উত্তীর্ণ হওয়া যায়।

    বাট হোয়াট ইজ দিজ কলকাতা ৭১ স্টাফ?
  • I | ২৪ নভেম্বর ২০১০ ২১:০৮468211
  • সিনিমা। মিরিণাল স্যান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন