এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিলপনীতি ইত্যাদি

    pi
    নাটক | ২৯ জুলাই ২০১১ | ২২৯৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ৩০ জুলাই ২০১১ ০২:৩৭482804
  • আমার মেয়ে 'সৌভাগ্যক্রমে' চান্স পেয়েছে চেন্নাই এর প্রথম ৫ টার একটা স্কুল - ডি এ ভি গোপালাপুরমে। তাদের স্কুল আওয়ার সকাল ৯ টা থেকে ১২ টা ১৫। প্রতিদিন তাদের স্কুল এরিয়ায় সকাল ১০ টা থেকে ১২ টা রুটিন মেনটেন্যন্সের জন্য কারেন্ট থাকে না। স্কুলের কোনো জেনারেটর ব্যাকাপ নেই। একটা ঘুপচি মত ঘরে ৪০ টা বাচ্চা একসাথে টেরিকটের শার্ট আর টিউনিক পরে চেন্নাই এর গাঁ* ফাটানো গরমে প্রতিদিন সকাল ১০ টা থেকে ১২ টা সেদ্ধ হয়। কারণ কি? এদের ফি প্রতি মাসে ২ হাজারের কাচ্ছাকাছি। জেনারেটর ব্যাকাপ অলা স্কুলের ফি প্রতিমাসে ৫০০০ এর উপরে। এই স্কুলে চান্স পাওয়ার জন্য আমায় ভোর সাড়ে চারটেয় গিয়ে ফর্মের লাইনে দাঁড়াতে হয়েছিল। তাও ৪০০ জনের পরে। ৪০০০ ফর্ম এরা বিলিয়েছিল। শেষ অব্দি ৪০০ জনকে LKG তে নিয়েছে। ১০ টা সেকশন। প্রতি সেকশন ৪০ টা বাচ্চা। আর ৪০ টা বাচ্চা পিছু ১ টা করে টীচার।

    এই হল চেন্নাই এর সবচেয়ে শস্তা এবং অন্যতম সেরা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের নমুনা। কাজেই তুলনাটা আমার কাছে অন্তত: অর্থহীন। :-) লুরুবাসী বা দিল্লীবাসীদের কথা জানি না। চেন্নাইতেও যে স্কুলে (ভবনস) ৪ লাখ টাক LKG তে ভর্তির সময় নিয়েছে - তারা কি ইনফ্রাস্ট্রাকচার দেয় - তাও ভালো বলতে পারব না।
  • pi | ৩০ জুলাই ২০১১ ০২:৪১482815
  • পড়ানো কেমন ?

    এই ৪০০০ থেকে ৪০০ এ আসার ক্রাইটেরিয়া কী কী ?

    সবচে শস্তা বলতে প্রাইভেট স্কুলের মধ্যে সবচে কম ?
    ওখানে সরকারি, আধা-সরকারি স্কুলের অবস্থাই বা কেমন ?
  • Abhyu | ৩০ জুলাই ২০১১ ০২:৪৪482826
  • রিমিদির লুচি আর আকাদার পাঁঠার মাংস। আমাকে কলম্বাস যেতেই হবে। এ একেবারে হবেই।
  • pinaki | ৩০ জুলাই ২০১১ ০২:৫০482837
  • সরকারি স্কুলগুলো তো স্টেট বোর্ড। সিবিএস ই সরকারি স্কুল বলতে কেভি - সেখানে সরকারি কর্মচারি ছাড়া চান্স পাওয়া খুব মুশকিল। আমি জানিনা সরকারি স্কুলের ফী কত? তবে স্টেট বোর্ডের কিছু ভালো স্কুল তো নিশ্চই আছে।

    আর ৪০০০ থেকে ৪০০ র অন্যতম ক্রাইটেরিয়া স্কুলের ৫ কিমির মধ্যে থাকা। বাকিটা জানা যায় না। তবে এরা বাবার মাইনে বা শিক্ষাগত যোগ্যতা দেখে না। এটা ভালো ব্যাপার। মিলিটারি বা নেভি, কেন্দ্রীয় সরকারি কর্মচারি, স্কুলের এক্স স্টুডেন্ত বাবা মা হলে, বা সিবলিং পড়লে, ট্রান্সফারেবল জব হলে প্রায়োরিটি পায় বলে শুনেছি। আমাদের ক্ষেত্রে মনে হয় ট্রান্সফারেবল জব বলে পেয়ে গেছে আমার মেয়ে। অনেকেই বিশ্বাস করতে চায় না যে এখানে আমদের কোনো ক্যাপিটেশন দিতে হয় নি। :-)
  • pinaki | ৩০ জুলাই ২০১১ ০২:৫৩482848
  • পড়ানো এখোনো অব্দি আহামরি কিছু নয়। তবে সবে তো LKG। এখন আর পড়ানো কি? শুনেছি তো উঁচু ক্লাসে ভালো। সেই জন্যেই তো এত ক্রেজ। তবে এই কেজি লেভেলে আমাদের খুব একটা ইনোভেটিভ কিছু লাগছে না। আমার মেয়ে প্রথম দু সপ্তাহ উৎসাহ পাচ্ছিল। এখন বলছে বোর হচ্ছে। এ নিয়ে অনেক কীর্তি হয়েছে। পরে বলব কোনো সময়।
  • pi | ৩০ জুলাই ২০১১ ০২:৫৫482859
  • এই কেভির মত স্কুল যে আরো কেন হয় না !
    cbse বোর্ডের আরো স্কুল চালু করা উচিত। কিম্বা, অন্য বোর্ডগুলোর সিলেবাস cnse র মত করা।
    দেদির মেয়ে কেভি তে না ? ওখানকার পড়ানো নিয়ে একটু লিখলে পারে।
  • byaang | ৩০ জুলাই ২০১১ ০৮:৪১482870
  • আমি পরে এসে শিক্ষার মতন ছোটখাটো ব্যাপারে লিখব, কিন্তু আপাতত, আকার রাত আড়াইটের পোস্টের উত্তর হল - ঐ লুচি বেলার বেলন দিয়ে আকার মুন্ডুতে এক মিনিটে তিরিশটা বাড়ি। রিমি, চটপট, হাত চালিয়ে।
  • siki | ৩০ জুলাই ২০১১ ০৯:২৬482881
  • পাইকে ক্যালানো হউক। পাই টইয়ের নামে কমা কেন দিয়েছে?
  • ppn | ৩০ জুলাই ২০১১ ১৩:২১482892
  • কম: সিকি, দিল্লি থেকে রিপোর্ট পেন্ডিং আছে। ঝটপট। :)
  • Suvajit | ৩০ জুলাই ২০১১ ১৪:১৯482904
  • অ কমরেড আকা তাহলে বলুন ইনফ্রাস্ট্রাক্‌চারের কথা বলছেন। সে নিয়ে তো মনে হয় কোন তর্ক নেই। কেউ কি দাবি করেছেন বা করবেন যে ভারতের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আমেরিকার থেকে ভালো? তাহলে এতক্ষণ ধরে সিলেবাস, পড়ানোর স্টাইল, পড়ানো নিয়ে রিসার্চ এসব নিয়ে ভাট দিচ্ছেন কেন? পয়েন্টে আসুন। কিভাবে ইনফ্রাস্ট্রাক্‌চার ভালো করা যাবে তা নিয়ে আলোচনা করুণ। সঙ্গে আছি।
    আমেরিকায় কজন ছাত্র বছরে টেন্থ গ্রেডের পরীক্ষা দেয় জানি না। এই সাইটটা বলছে http://nces.ed.gov/programs/projections/projections2017/tables/table_25.asp?referrer=list ৩০ লক্ষের কিছু বেশী। শুধু প:ব: থেকে বছরে ১০ লক্ষ ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেয়। স্কুলের সংখ্যা অপ্রতুল। শিক্ষকের সংখ্যা যথেষ্টই কম। তা সত্বেও নির্ধারিত সময়ে খাতা দেখা হচ্ছে, রেসাল্ট বেরোচ্ছে। আর ফাইনালি একটি অ্যাভারেজ আমেরিকান টেন্থ গ্রেড উত্তীর্ণ ছাত্রের সঙ্গে একটি ভারতের অ্যাভারেজ ১০ ক্লাস পাশ করা ছাত্রের পাতি জ্ঞানের নিরিখে তুলনা করে দেখুন। সাংঘাতিক বৈষম্য পাবেন কি?
    আর যখন হাতের কাছে কোন স্টাডি নেই আর আপনি ও অন্যান্যরা ব্যক্তি অভিজ্ঞতার নিক্তিতে মতামত দিচ্ছেন, তখন আমিও আমার অভিজ্ঞতা বললাম। আপনার অভিজ্ঞতা প্রদীপের নীচে অন্ধকার দেখেছে বলে একদম ঠিক আর আমার অভিজ্ঞতা শাইনিং ইন্ডিয়াকে দেখছে বলে ধর্ত্যব্যের মধ্যে না, এই মিথ থেকে আপনি বেরিয়ে আসুন কমরেড। আবাপতে অনেক খবর দেয় ঠিক। সেটাও বাস্তব এটাও বাস্তব। তেমনি আপনার আমেরিকান স্কুলে ১২ বছরের বাচ্চা স্কুলে বন্দুক নিয়ে এসে নির্বিচারে গুলি চালিয়ে সহপাঠীদের হত্যা করে, এটাও তো ঘটনা। মহান আমেরিকার শিক্ষাব্যবস্থার মহান ইনক্রস্ট্রাকচারের অবদান?
  • siki | ৩০ জুলাই ২০১১ ১৫:১৪482915
  • হ্যাঁ কমরেড র্পণ,

    ঠিক কী কী নিয়ে লিখতে হবে, একটু যদি জিস্ট বানিয়ে দেন আরেকবার, কমরেড সিকি দিল্লির নথিপত্র পেশ করতে পারে।
  • Suvajit | ৩০ জুলাই ২০১১ ১৬:১৫482926
  • কমরেড পিনাকি মুখে মুখে যোগ করাটা একটা উদাহরণ। এই উদাহরণটা আসছে কেননা হাই স্কুল পাসআউট ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহারিক জীবনে এই জায়গাতেই আমার এনকাউন্টার হচ্ছে। অংকের অন্যান্য জায়গায় অভিজ্ঞতার আদানপ্রদান হলে সে সব উদাহরণও দেওয়া যেত।
    আর সাল তারিখ, রাজার নাম মুখস্ত রাখার কোন প্রয়োজন নেই এই বক্তব্যে বেশ ঘেঁটে গেলাম। মুঘল সাম্রাজ্য সম্পর্কে বলতে বললে কি ভাবে বলবে? অনেক মুঘল বংশের সম্রাটরা রাজত্ব করেছেন। অনেক যুদ্ধ করেছেন। একজন খুব ভালো রাজা ছিলেন যিনি দিন-এ-ইলাহি নামে ধর্ম চালু করেছিলেন। পরে বৃটিশরা এসে এদের গদিচ্যুত করে। সম্রাটদের নাম, কবে থেকে কবে গদিতে ছিলেন, কবে ও কি কি যুদ্ধ করেছেন এসব ইন্টারনেট দেখে বলে দেব।
  • Ishan | ৩০ জুলাই ২০১১ ১৬:৪৭482937
  • তুলে দিলাম।
  • ppn | ৩০ জুলাই ২০১১ ১৭:১৩482948
  • কম: সিকি, আপনি কীসব লিখবেন বলেছিলেন। আগের টইটাতে আছে।
  • aka | ৩০ জুলাই ২০১১ ১৭:২৬482959
  • কমরেড শুভজিত বোধহয় না পড়েই কথা বলছেন। আগের টইতে আছে পড়ে আসুন, কথা হবে। আর এখন যে পোস্টটি নিয়ে কথা বলছেন সেখানে একটি সেন্টেন্স আছে, সেটাকে বলে লোডেড সেন্টেন্স। মানে একটি বাক্যে অনেক সমস্যা একসাথে বলা আছে। আর একটু ভাবলেই বুঝতে পারবেন। আর একটি বাক্যে কটা সমস্যা ধরা যায়। তবে প্রথম কাজ প্রথমে আমেরিকার সিস্টেমটি পড়ে আসুন আগের টই থেকে তারপর কথা হবে।
  • dukhe | ৩০ জুলাই ২০১১ ১৭:৩২482970
  • দেশে সব্জির দোকানে কে আর ক্যালকুলেটর নিয়ে বসে থাকে ? কাজেই মুখে মুখে যোগ শিখতে হয়, নামতাও। আম্রিগায় না শিখলেও চলে। যেখানে যেমন।
  • PT | ৩০ জুলাই ২০১১ ১৭:৩৮482981
  • এই টইটা ""নতুন সরকারের....."" নামে শুরু হয়েছিল। এখন এটা মমতার সরকার না ওবামার সরকার নিয়ে আলোচনা হচ্ছে ঠিক ঠিক বোঝা যাচ্ছে না। যদি মমতার সরকার হয় তাহলে স্কুল, শিক্ষক ইত্যাদি ব্যাপারে বিশেষ কিছু এগোনো যাবেনা কেননা পোনোবদা আলাদা করে প:বঙ্গকে টাকা দেবেন না বলে দিয়েছেন:
    Congress insiders said the Union finance minister made it clear that the Centre has to act from within the Constitutional framework and can't make an exception for West Bengal while announcing any special package. This would encourage all other state governments to make a similar demand, he said.
    http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=378104&catid=42
  • rimi | ৩০ জুলাই ২০১১ ১৯:৪৮482992
  • অভ্যু, বাড়ি মুভ হয়ে গেলে এসে থেকে যাবি আমাদের নতুন জায়গায়। লুচি পাঁঠার মাংস দই সন্দেশ রসগোল্লা খাওয়াবো - সব আমাদের নিজের হাতে তৈরী।

    সত্যি, প্রবাস আমাদের এমন মাল্টাইটাস্কিং বানিয়েছে, ভাবলে অবাক লাগে। দেশে থাকলে জীবনে কোনোদিন আকা রান্না শিখত? নাকি আমি ময়রার কাজ শিখতাম? এগুলো ও তো শিক্ষা!
  • pi | ৩০ জুলাই ২০১১ ২০:০২483003
  • দেশে থাকলেও হয় তো। প:বঙ্গের বাইরে থাকলেই। এখানে বরং এত বেশি সব কিছু রেডি মেড পাওয়া যায়, অনেক কিছু না শিখলেও চলে যায়।
  • ppn | ৩০ জুলাই ২০১১ ২০:০৭483015
  • কমরেড পাই, "দেশ' মানে শ্যামনগর আর খড়দহ। : P
  • pi | ৩০ জুলাই ২০১১ ২০:১০483026
  • :P
  • rimi | ৩০ জুলাই ২০১১ ২০:২০483037
  • শুভজিৎদা, শিক্ষা জিনিষটা ঠিক কি, বা কেন শিক্ষার দরকার এই ব্যপারটা আগে পরিষ্কার হওয়া দরকার।

    যদি শিক্ষা বলতে আমরা কিছু তথ্য জানা এবং কিছু "নির্দিষ্ট" ব্যবহারিক জ্ঞান বুঝি, তাহলে ভারতীয় ছাত্ররা হয়ত এগিয়ে থাকবে। কিন্তু নতুন কিছু চিন্তা করা, যাকে বলে "আউট অব বক্স" চিন্তা, তাতে অ্যাভারেজ আমেরিকান ছাত্র হয়ত এগিয়ে থাকবে। হয়ত বলছি, কারণ আমার কাছে ডেটা নেই। কিন্তু পাঁচ বছর ধরে পড়ানোর সূত্রে এটাই আমার মনে হয়েছে।

    আমার যারা ভালো ছাত্রছাত্রী তাদের মধ্যে আরো একটা জিনিষ আমি লক্ষ্য করি - ম্যাচিউরিটি, নিজের জীবনের সিদ্ধান্ত কনফিডেন্টলি নিজে নেবার ক্ষমতা। এইটা, আমার নিজের জীবনে মিসিং ছিল। সেইজন্যেই আমি তথাকথিত "ভালো ছাত্রী" হয়েও বেশ কিছু চরম ভুল ডিসিশন নিয়েছি। আর সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে আমার প্রবল অসুবিধাও হয়েছে।

    আমার ছেলের জন্যে আমি কি চাই, সে ব্যপারে আমি খুব ক্লিয়ার। সে পরীক্ষায় কেমন করল, সে মুখে মুখে যোগ বিয়োগ শিখল কি না, বা ইতিহাসের সাল তারিখ মনে রাখছে কি না, বা পরবর্তীকালে হার্ভার্ড বা এমাইটিতে চান্স পাবে কি, বা ডাক্তার ইঞ্জিনীয়ার বা প্রফেসর হবে কি না - এগুলো নিয়ে আমি একেবারেই ভাবি না। একেবারেই না। আমি চাই তার কিছু লাইফ স্কিল তৈরী হোক, যাতে সে নিজের জীবনের ডিসিশন নিজে নিতে পারে, ভুল করলে সেটা শোধরাতে পারে, কোনো ব্যপারে ফেলিওর এলে সেটা নিয়ে লজ্জায় না ভুগে সেটাকে সহজ ভাবে নিতে পারে, আর আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল একজন মানুষ হয়। সে যদি পড়াশুনো করতে ভালোবাসে, সেই ভালোবাসা যেন তার ভিতর থেকে আসে, আমি যেন সেটা কোনোমতে চাপিয়ে না দি। তার নিজের প্রফেশন সে যেন নিজে বেছে নিতে পারে, কোনোরকম পিয়ার বা সোশ্যাল প্রেশার ছাড়াই।

    স্কুলের ব্যপারটা তবু আমার কাছে ইমপর্ট্যান্ট। ওর স্কুল এমন হওয়া দরকার যাতে স্কুলেই ওর পুরো বেসিক এডুকেশনটা পায়। যাতে বাড়িতে আমি যেটুকু সময় পাই চাকরি ইত্যাদি করে, সে সময়টা অন্যান্য ক্রিয়েটিভ কাজে লাগাতে পারি। আমার যা গোল, তাতে আমেরিকার শিক্ষাব্যবস্থা অনেক বেশি হেল্পফুল আমার জন্যে।

    এবার কোনো বাবা মা যদি চান, ছেলেমেয়ে অনেক কিছু জানবে, কিম্বা খুব ভালো কলেজে পড়বে, বা কোনো চমকপ্রদ প্রফেশন বেছে নেবে, তাঁদের ছেলেমেয়ের শিক্ষাপদ্ধতি অবশ্যই আমার থেকে আলাদা হবে। আর সেক্ষেত্রে হয়ত ভারতীয় শিক্ষাপদ্ধতি আমেরিকার তুলনায় অনেক ভালো।
    তাই সেইভাবে কোনো একটা শিক্ষা ব্যবস্থা অন্যটার থেকে সর্বাংশে ভালো, এটা বলার কোনো মানে দেখি না। এটা অনেকটাই নির্ভর করে কে ঠিক কি চায় তার উপর।

    ও হ্যাঁ, এটা অবশ্যই আমাদের মতন প্রিভিলেজড ক্লাসের দৃষ্টিভঙ্গী থেকে বলা, যাদের কাছে অনেকরকম অপশন আছে।
  • rimi | ৩০ জুলাই ২০১১ ২০:২৬483048
  • পাই, সেটাই তো। নেসেসিটি ইজ দ্য মাদার অফ এভরিথিং। :-))

    হ্যাঁ, দেশ মানে অবশ্যই শ্যামনগর বা খড়দা, বা কোলকাতা - অর্থাৎ যেখানে আমাদের ওভারপ্রোটেক্টিভ বাবা মায়েরা বৃষ্টি দেখলেই মাথার উপরে ছাতা তুলে ধরবেন, আমাদের আর কষ্ট করতে হবে না :-))
  • aka | ৩০ জুলাই ২০১১ ২১:০২483059
  • কমরেড পপকর্ণ না না দেশ মানে লুরু, স্কুল মানে বাগবাজার মাল্টিপারপস, দেশ মানে শাইনিং ইণ্ডিয়া। :)
  • ppn | ৩০ জুলাই ২০১১ ২১:১৮483070
  • এতো আমার মুখে কথা বসাচ্ছেন কমরেড। কর্ণাটকের গ্রামও দেশের গ্রাম। সেখানে মিড-ডে প্রকল্পের সাফল্য মানে দেশেরই সাফল্য।
  • siki | ৩০ জুলাই ২০১১ ২১:৫৭483081
  • :)

    এত কিছু নিয়ে তক্ক হয়ে গেছে, কী নিয়ে লিখব বুইতে পারছি না। এখানকার স্কুলে কী শেখায়? নাকি এখানে ডে কেয়ার সিস্টেম কেমন? নাকি মুখস্থবিদ্যা কেমন?
  • pi | ৩০ জুলাই ২০১১ ২২:২০483092
  • র্মিদি, এগুলো দেখো কখনো।

    http://www.irissciencefair.com/pdf/IRIS%20Synopses%20Final.pdf

    http://www.csir.res.in/external/heads/aboutcsir/announcements/CIASC-2011_English.pdf


    অনেকদিন আগে csir এর এই award পাওয়া প্রজেক্টগুলো নিয়ে কোন ব্রশিওর বা ও জাতীয় কিছু দেখেছিলাম। বিস্তারিত মনে নেই। নন-শাইনিং ইণ্ডিয়ার নন-হাই-ফাই স্কুলের ছেলেপুলেদের আউট অব বক্স থিংকিং দেখে মুগ্‌ধতটুকু মনে আছে।

    আর, আরো কী একটা সরকারি প্রতিযোগিতা/প্রদর্শনী হয়। নাম মনে পড়ছে না।। সেখানে প্রত্যন্ত গ্রামের চাষী, কুমোর তাঁরাও তাঁদের 'ইনোভেশন' দেখাতে পারেন। সেগুলো দেখেও চমকে যেতে হয়। অনেকে পেটেন্ট ও ন্যান বলে শুনেছিলাম।
  • rimi | ৩০ জুলাই ২০১১ ২৩:২১483103
  • স্বাভাবিক। নন হাই ফাই স্কুলের ছেলেপুলে যাদের মাথার উপর নম্বর তোলার, ডাক্তার ইঞ্জিনীয়ার হবার জাঁতাকলের চাপ নেই, তাদের পক্ষে আউট অব বক্স চিন্তা করা অনেক সহজ।

    কিন্তু এরপরে কি? এই সব ছেলেপুলেরা এখন কোথায়? এরা এদের ক্ষমতার বিকাশের উপযুক্ত পরিবেশ পাচ্ছে কি? উপযুক্ত কেরিয়ার চয়েস পাচ্ছে কি? অর্থনৈতিক সুরক্ষা পাচ্ছে কি?
  • pi | ৩০ জুলাই ২০১১ ২৩:৩৩483114
  • দুটো লিংক দিয়েছিলাম।

    প্রথমটায় হাই-ফাই কম নাই। তারা বরং বেশি মনে হল।
    সব স্কুল এটার কথা জানে কিনাই জানিনা।
    সরকারির মধ্যেও সবচে হাই ফাই, মানে নবোদয় বিদ্যালয়ের এϾট্র সবচে বেশি।

    প্রজেক্টের পাশে পাশে স্কুলের নাম লেখা আছে।

    এই যে মূল সাইটটা : http://www.irissciencefair.com/iris_national_fair.php#

    যাই হোক, তোমার শেষ আর তার আগের পোস্ট মিলিয়ে কিন্তু দাঁড়াচ্ছে, দেশে নন হাই ফাই স্কুল হলে সেখানে ভালোই 'অন্যরকম' চিন্তাভাবনা করার সুযোগ থাকছে। কেরিয়ারমুখী চিন্তাভাবনা না করে এরকম চিন্তাভাবনা করার উপরেই তো তুমি জোর দিচ্ছিলে, যার সুযোগ কিনা আম্রিগাতে বেশি।

    এদিকে দেশে আবার নন হাই-ফাই স্কুল ই বেশি। তাহলে ? :)

  • dukhe | ৩০ জুলাই ২০১১ ২৩:৩৪483126
  • তবে কি পাখাহীন টিনের চালের তলায় আর ৫০ জনের সঙ্গে গাদাগাদি করে বসলে আউট অফ দ্য বক্স ভাবা সহজ হয় ?
    আমাদের কলেজের এক সিনিয়র পরবর্তীকালে ক্লাস নিতে গিয়ে বলেছিল - আমি সব নতুন জিনিস পড়াব। নিন্দুকে বলত সে পুরোনো জিনিস কিছুই জানে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন