এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৪৮৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:১৪541773
  • আমার বক্তব্য শুনতে চাইলে তো আমার সুবিধে মত খুল্লে ভাল হত :(

    যখন নানাবিধ ঝামেলা চলছে, আপাতত ঘাড়ে বাংলাদেশ অবমাননর জন্য, ISI এর এজেন্ট হবার জন্য, 'পর্ন পত্রিকা' হবার জন্য অভিযোগ ও নানাবিধ থ্রেট, মডারেশন নিয়ে একগাদা কাজ, তখন ওগুলো করা হবে, না এখানে লেখা ?

    সিকির উপর আমার হেব্বি রাগ হচ্ছে। প্রচুর বক্তব্য নিয়ে মতামত দেবার আছে। এদিকে গুছিয়ে লেখার মতন সময় সুযোগ, শরীর অবস্থা কোনোটাই নেই।

    না:, যতই যা মনে হোক না কেন, কিছুতেই লিখবো না।

    খালি একটা কথা জানিয়ে যাই। এখানে অনেক আলোচনাই হয় ( এই যেমন, আপাতত আপডেট হওয়া টইয়ের মধ্যেই বেশ কিছু আছে :)), গুরুতে অনেক লেখাই বের হয়, ফেসবুকের দৌলতে। বইমেলাতেও যেমনি অনেকে এসেছিলেন। শুধু ক্রেতা, পাঠক নয়, অনেক লেখক, স্বেচ্ছাসেবীও এসেছেন/আসেন।
  • E | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:১৮541784
  • koektakotha:

    1aytodineiGurursiteekonojhamelahoinikyano ? strictmoderationekhanenei, okhaneunei.taholekaronki ?

    aekhanebangladeshiraasenna
    bএলেউ tnaramulsrotersongyesomomotabolombee.

    dutoikintumaratmok.somomanosikataekjinisarsamomotarek.samomotkramashomanushkekuor-byangbanay.aargroupholeektabarokuo.tatebeshkoektabyang.taholebyapartakieijebirodhimowterjhor-jhaptaamraniteparchhina ?

    2ekhankartulonayFBrbeshkichhutechnicalsubidheachheetaghatona.ekhanekaronaamdekhajayna.eijeami "E" diyelikhecholechhiaamiketajanarupaynei(IPmuskkorajaay).jarapersonallychenetarajanbe,
    eibhabeeiGhettoformhoi.ekdollokjarasudhunijedermodhyeinteractkortepaare, FBteamraprofiletakechintepari.Fakebanaleuektubhalokoreprofiledekhlebujhenitepari.kajeiFBedikdiyebetter.

    3) jatodoshdekhchhiBangladeshider.ekjonbollentiniBangladeshidialectbujhteparennaeteasubidhehoi.etomohaachaap.kalaamijodipitribongshererPhoridpuribamatribongsherRarhbongyerDialectelikhitaholekiaareiGuru-tailikhteparbonah ?

    a) arthat:eigurutahoyejachheNagor-kendrikmustimeyosikkhitosomproday-eralochonakorarjayga.

    b)taholeaaramrabyapti-rkothabolikeno, bhabieebakeno ??? erokomnagorkendriksikkhitoderMagazinetoposchimbongyehajar-hajarachhe.Gurualadaholokise ??

    ....bhabnajaarithakuk.
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:২২541795
  • সিদ্ধার্থবাবু, এখানের ভাট টাও তো একরকম ক'রে তাই।
    ওখানে অনেক সিরিয়াস আলোচনাই চলে, কখনো কখবো সাইটের থেকে বেটার আলোচনাও। আর বাংলাদেশ, আসাম, হিন্দু, মুসলমান, আদিবাসী - এই সব মানুষ মিলিয়ে মিশিয়ে লেখেন বলে বৈচিত্র্য ও অনেক বেশি থাকে। ঝামেলাটাও বেশি হয় অবশ্য।
    তাঁদের বেশিরভাগ ই সাইটে লেখেন না, তার নানা কারণ আছে।
    এনিয়ে আগে বিস্তর আলোচনা হয়ে গেছে। লিংক খুঁজে পেলে দিচ্ছি।

    নতুন সাইট হলে এসব অনেক সমস্যাই কাটিয়ে ওঠা যাবে। আর দুটো নিয়ে একসাথে কীভাবে কী হয়, তাই নিয়ে কিছু চিন্তাভাবনা আছে, কাজ চলছে।
    এই আলোচনাটা কিছুদিনের জন্য মুলতুবি রাখা যায় ? মানে, চালাতে চাইলে চালানো জেতেই পারে। কিন্তু ক'দিন বাদে আরো ভালোভাবে করা যেত বলে মনে হয়। যে অসুবিধাগুলির কথা ইতিমধ্যেই জানা আছে, সেগুলো কিছুটা দূর করার পর কেমন কী হচ্ছে, দেখে নিয়ে।
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১০:২৬541806
  • Eর অনেক পয়েন্টেই সহমত। আপনি কি ফেসবুক গ্রুপেও লেখেন ? লেখা দেখে মনে হল, বেশ ভালোভাবেই ফলো করেন। চিনতে পারলাম না।

    যাই হোক, সিদ্ধার্থবাবু ও Eর জন্য, পুরানো একটা আলোচনা, যেখানে ফেসবুকের কেউ কেউ জানিয়েছিলেন, সাইটে লিখতে কী কেন অসুবিধা হয় ইত্যাদি। বা, কী কী করলে সাইটে নিয়মিত হতে সুবিধা হয়।
  • tatin | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১১:০০541817
  • SCকে, আমার মূল বক্তব্য হচ্ছে, গুরুর সাইট খলার একমাত্র উদ্দেশ্য বধহয় ভারত বাংলাদেশ যোগসূত্র স্থাপন নয়। কিন্তু পুর জিনিসটা এমনদিকে গ্যাছে যে গুরুর মূল টার্গেট যে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের পাঠকবেস (ভুল হলে পাই, ইশান, সিকি, বা অন্যান্য নীতিনির্ধারকেরা ঠিক সেটাই কিনা বলতে পারবেন) বা সেইখাঅকার মানুষজন যাঁরা বাইরে থাকছেন- এই কাগুজে গুরুর সম্ভাব্য ক্রেতা ও লেখক সম্প্রদায়টা গুরুকে বাংলাদেষি সাইট হিসেবে দেখছেন, বিভ্রান্ত ও বিচ্ছিন্ন হচ্ছেন।

    ফলে, আমার খুব স্ট্রং ধারণা, গুরুর পেজকে বেশি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক করে তুলতে হবে। সে জন্য, বাংলাদেশি পাঠককুলের সঙ্গে আপাত বিযুক্তিতে অসুবিধা নেই।
  • Bratin | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১১:১৮541828
  • গুরু তে যে কারনে আসা সেটা হল

    ১। বেশ কয়েক জন ভালো বন্ধু পেয়েছি
    ২। বেশ কিছু বিষয় যেগুলো আমি জানতাম না সেই সম্পর্কে আলোকিত হয়েছি।

    ৩।বেশ কিছু ভালো লেখা পড়ার সুযোগ হয়েছে।

    ৪।বেশ কিছু 'বাজে বন্ধু' লাভ করেছি যেটা আমাকে মানব-চরিত্র তথা জীবন সম্পর্কে আরো ওয়াকি বহাল করেছে।

    ৫। আর ঐ গুরু র ফেস বুক বা ওর্কুট ঐ সব কম্যুনিটি তে আমি কোন দিন যাই না / যাবো না। কারন আমার ওত সময় ও নেই ইচ্ছা ও নেই।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১২:২২541839
  • E কি মোবাইল থেকে টাইপ করছেন? না হলে বাংলায় লেখার একটু চেষ্টা করে দেখলে পারেন।

    "শহরকেন্দ্রিক' বা "গ্রামকেন্দ্রিক' কথা নয়। বাংলা ভাষার ইতিহাস পড়লে জানবেন, পশ্চিমবঙ্গেও অজস্র ডায়ালেক্ট চালু আছে। মেদিনীপুরের ডায়ালেক্ট, মুর্শিদাবাদের ডায়ালেক্ট, পুরুলিয়ার ডায়ালেক্ট, উত্তরবঙ্গের ডায়ালেক্ট। এখন আমি এর দু একটা ডায়ালেক্ট বুঝতে পারি, মেদিনীপুরে বা মুর্শিদাবাদে ছিলাম বলে। বৃহত্তর পাঠক বা শ্রোতার কাছে পৌঁছতে গেলে একটা স্ট্যান্ডার্ড ভাষার বা ডায়ালেক্টের সাহায্য নিতে হয়, যেটা সর্বজনস্বীকৃত হয়। পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা হল কলকাতা ও তদ্‌সন্নিহিত অঞ্চলের ডায়ালেক্টের বাংলা। এটাকে বাংলা ভাষার স্ট্যান্ডার্ড ধরা হয় এখানে। এবার মেদিনীপুর হোক বা পুরুলিয়া, জলপাইগুড়ি হোক কি সুন্দর বন, যে কোনও জায়গার লেখকই লেখেন এই ডায়ালেক্ট অনুসরণ করে। কেউ যদি পুরুলিয়ার ডায়ালেক্টে বই লেখেন, তিনি কেবল পুরুলিয়ার ভেতরেই তাঁর বই বিক্রি করতে পারবেন, কারণ পুরুলিয়ার বাইরে আর কেউই ঐ ডায়ালেক্টে সড়গড় নয়।

    আমি বাংলাদেশে কোনওদিন যাই নি, ফরিদপুরের কী ডায়ালেক্ট, পাবনার ডায়ালেক্ট তার থেকে কতটা আলাদা, এ বিষয়ে আমার জাস্ট কোনও আইডিয়াই নেই। কেবল লেখালেখির মাধ্যমে যে বাংলা পাই, সেটা আমার পরিচিত বাংলা ভাষার থেকে অনেক অনেক আলাদা। বাক্যগঠনের দিক দিয়ে, বানানের দিক দিয়ে, এবং শব্দচয়নের দিক দিয়ে। বাংলাদেশের বাংলা আমার প্রায় অচেনা লাগে। হয় তো আমার মত আরও অনেকেরই লাগে, কারণ আমার পরিবারে বা পরিচিতমহলে আমি কখনও কাউকে ঐ ডায়ালেক্টে কথা বলতে শুনি নি। তো, সেই ডায়ালেক্ট নিয়ে কেউ বই লিখলে কেবল তারাই ঐ বই কিনে রস গ্রহণ করতে পারবেন, যাঁরা ঐ ডায়ালেক্টে সড়গড়। এখানে কাউকে নিচু বা হেয় করার চেষ্টা নেই। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করলে বৃহত্তর পাঠক পাওয়া যায়, এই টুকুই। আমাদের ক্ষেত্রে সেই স্ট্যান্ডার্ডটা ধরা হয় কলকাতার ডায়ালেক্ট, যেটা আগেই লিখেছি। তো, সেটাকে যদি "শহুরে বাংলা' বলা হয়, আমি নাচার। আমি গ্রামেগঞ্জে বড় হয়েছি, শহর কলকাতায় আমি কোনওদিনও থাকি নি। দু চাট্টে জেলার ডায়ালেক্ট আমারও জানা আছে, কিন্তু লেখার সময়ে তার কোনওটাই ব্যবহার করা আমি পছন্দ করব না।

    দ্বিতীয়ত, বাংলাদেশীরা আসতেন না বলে গুরুতে শান্তি ছিল, বাংলাদেশীর এসেছেন বলে গুরুতে অশান্তি হয়েছে, এটা আমি বলি নি। বাংলাদেশী মানুষজন অনেক আগে থেকেই গুরুতে এসেছেন, এখনও আসেন। এইভাবে জাতি বা দেশ ধরে কাউকে দাগিয়ে দেওয়া আমার বিলকুল না-পসন্দ। হিন্দিভাষী অনেক ব্লগ সাইটে গেলে দেখা যায় কী পরিমাণ হেট স্পিচ চলে সেখানে। অত্যন্ত নোংরা ল্যাঙ্গুয়েজে। গুরু-তে কখনও সেই সিচুয়েশন আসে নি। এখানে সকলেই তর্কের খাতিরে তর্ক করেন। আপনি মশাই পাঁড় সিপিএম, আপনি মশাই আরএসএস, এর বেশি কখনও যায় নি।

    আর কী বলব, সবই পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। ব্যক্তিগত স্তরে গালাগালিগুলো ফেসবুকে বড্ড বেশি চলে। সেটা পোষায় না।
  • siki | 155.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১২:২৯541850
  • তাতিন।

    একমত নই।

    প্রথমত, আমি নীতিনির্ধারক নই, সেরকম কোনও কমিটিতেও নেই।

    বাংলা ভাষায় লেখালিখির একটা সাইটকে কোনও রকমের রাজনৈতিক গণ্ডীতে বেঁধে দেবার আমি বিরুদ্ধে। বাংলাদেশের লেখকদের সঙ্গে কোনও রকম বিযুক্তিতে যেতে আমি নারাজ। আমি বিপ্লব, কুলদা, মেঘ, এঁদের গুরু থেকে হারাতে চাই না। বরং আমি চাই, কেবল এঁরাই নন, আরও অনেকে আসুন। বাংলাদেশ থেকে, পশ্চিমবাংলা থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে।

    গুরুচন্ডালি কাগুজে পত্রিকা ছাপা হয় কেবলমাত্র কলকাতা থেকে। এর বাইরে কাগুজে বা অনলাইন গুরুকে কি কোনওভাবে পশ্চিমবঙ্গকেন্দ্রিক বলা যায়? এখানে যাঁরা লেখেন, তাঁদের অনেকেই বাংলার বাইরে থাকেন। এটা দুই বাংলার জন্যেই সত্যি।

    বিযুক্তি হোক সেই সব লোকগুলোর যারা নিয়মিত এসে গালাগাল করে যাচ্ছে এবং গুরুর নামে ভুলভাল প্রোপাগান্ডা করে যাচ্ছে চতুর্দিকে। গুরুর ক্ষতি করে তাদের ঠিক কী লাভ সেটা বোঝা যাচ্ছে না যদিও, তবে এটুকু বুঝতে পারছি তারা ভারতবিরোধী এবং গুরুকে তারা ভারতীয় একটি পত্রিকা হিসেবে দেখছেন।

    ভারতবিরোধী হোন, ক্ষতি নেই, রাজনৈতিকভাবে যে যেমন খুশি মতাদর্শে বিশ্বাস করে চলুন। কিন্তু সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। খামোকা গুরুচন্ডালিকে নন্দ ঘোষ ঠাউরে তার দিকে বন্দুক তাক করলে তো বাপু আমাকে মুখ খুলতেই হবে।
  • ranjan roy | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১২:৫৪541861
  • E, সিকি, সিদ্ধার্থের সঙ্গে একমত। মূলত: আমার অবস্থান কিন্তু ব্রতীনের মত।
    E কে অনুরোধ, আপনার মূল্যবান বক্তব্যগুলো ইংরেজিতে পড়তে বেশ কষ্ট হচ্ছে। দেখুন, প্লীজ, কিছু করতে পারেন না।
    আমি সিকি'র দ্বিতীয় প্যারার প্রবল সমর্থক। আমি চাই ""শক-হুণদল-পাঠান-মোগল একদেহে হল লীন''। কিন্তু, ওই, ব্যক্তিগত গালমন্দ আর অশ্লীল খিস্তি করার জন্যে অন্য সাইট খুঁজে নিন। আমি যেমন ঐ সব অবদমিত ইচ্ছে পূরণ করতে রেলের বাথরুমে গ্রাফিতি লিখি।:)))))
    আর পাই জানিয়েছেন যে কাজ চলছে আলাদা উন্নত সাইট করার, তাতে দুটো ফিচারকেই মেলাবার। আসুন, তাতে ভরসা রাখি। আর আপাতত: আলোচনা-সাজেশান জারী
    থাকুক, কিন্তু এক্ষুণি কোনটাই বন্ধ না করলেও চলবে।
  • Arin | 119.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৪:৩৩541873
  • গুরুচন্ডালীর ফেসবুক পেজ পড়লে কোনমতেই বোঝার উপায় নেই এখানে (টৈপত্তর-এ) আলোচনার জগতটা কি আশ্চর্য রকমের সুন্দর ও কতটা ভাল লাগার মতন | আমার সত্যি বলতে কি, টইপত্তর সম্বন্ধে কিছু জানাই ছিল না, গুরুচন্ডালীর ফেসবুকের লেখা পড়ে এত বিরক্ত লাগত যে, "unsubscribe" করতে বাধ্য হয়েছিলাম |

    প্রথমে যেমন টৈ পত্তর সম্বব্ধে কিছু জানতাম না | আর এখন টৈ পত্তরের লেখা পড়তে এত ভাল লাগে যে, এটা প্রায় নেশার মত দাড়িয়েছে, এখানে লিখতে পারি বা না পারি | আমার নিজের পছন্দের "socialmedium" "GooglePlus", সেখানেও আমি আপনাদের কয়েক্‌জনকে খুজে পেয়েছি, তঁআরা যদিও আমাকে কেউ "Follow" করেন না, (তবে ওটাতে এমনিতেও সবাই যে খুব লেখে বা শেয়ার করে তা নয়) |

    আমার যেহেতু গুরুচন্ডালীতে ইউনিকোড ছাড়া লেখার কোন উপায় নেই, বাংলায় লেখার ব্যাপারে আমার কিছু বলার ও নেই | এটা সত্যি যে বাংলায় লিখতে অনেকটা সময় লাগে, সেই খাটনিটা/সময় দেওয়াটা পুষিয়ে যেত যদি সহজে বোঝা যেত যে কে কে আমার লেখা পড়ল/poRlen ও আলোচনা করল/করলেন ; নিদেন পক্ষে একটা প্রতিযুক্তি বা তর্ক দিলেও মন্দ হত না, উপরি কমেন্ট করলে ত কথাই নেই | এই ব্যাপারটা ধরতেও অবশ্য সময় লাগে, অনেক সময় চেনা জানা বন্ধু বান্ধাব থাকলে লেখা লিখে আলোচনা জমাতে সুবিধে হয় অনেকটাই | এখানে আমার কেউ "চেনাও" নেই, এখানে আমার বেশীর ভাগ মন্তব্য মনে হয় উপেক্ষিত-ই থাকে, এক এক সময় মনে হয় একটি আড্ডাঘরে অনধিকার চর্চা করতে ঢুকে পড়েছি | এখানকার আলোচনাগুলো আরেকটু "inclusive" হলে বেশ হত, যাকগে :-)|

    চালিয়ে যান!
  • tatin | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৪:৫০541884
  • বিপ্লব আর কুলদা বাবু ফেসবুক পেজ-এর আগেই গুরুতে লিখছেন। আর, আমি কলকাতা সন্নিহিত বলতে যেটা মীন করেছি: কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের বাসিন্দা বা প্রাক্‌-বাসিন্দারাই গুরুর মূল পঠক-লেখক-গ্রাহককুল সমৃদ্ধ করেছেন। বিশেষত: ফেসবুক পেজটা কাগুজে গুরুর বিক্রিবাটা বাড়ানোর জন্যই বলে আমার মনে হয়েছিল। সেইখানে ভারত-বাং মৈত্রী বা বাংলাদেশের হাল-হকিকৎ জানানোর মতন ঝঞ্ঝাট নিয়ে আসল উদ্দেশ্য নষ্ট করার মানে হয় কী?
  • ranjan roy | 121.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৫:৩৭541895
  • অরিন,
    এখানে আবাহনও নেই, বিসর্জনও নেই,-- এটা কয়েকবছর আগে কেউ লিখেছিলেন। আমিও কাউকে চিনতাম না। লিখতে লিখতে অনেক বন্ধু পেয়েছি। আপনিও সংকোচ না করে লিখতে শুরু করুন। আস্তে আস্তে অনেক চেনাজানা হয়ে যাবে।
  • kanti | 125.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৫:৫৩541906
  • আমি এক জন বুড়ো চন্ডাল। আমি ব্রতীনের সংগে প্রায় সহ মত।কিন্তু তবু মনে হয় এতো খোলা হাওয়া হয়েও কিছু একটা আমারই দোষে হয়তো এমন প্রিয় অংগনেও মাঝে মাঝে বেতালা বাতাস বইতে শুরু করে। তবু বলি, অনেক গুলো বাংলা সাইট ঘেঁটে মনে হয়েছে গুরুচন্ডালী আমার প্রানের আরাম। আরো অনেক কথা বলা যায়। কিন্তু মায়া পাতায় যে মুখোমুখি হওয়া যায় না।

    আমি হয়তো নিজেরই মুদ্রাদোষে হতেছি আলাদা
  • r | 203.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৭:২২541917
  • @ siki 12.22 PM
    একটু ডিফার করছি। বাংলাদেশের ডায়লেক্ট অন্যরকম, কোলকাতার থেকে আলাদা এইসব ঠিক আছে, কিন্তু তাতে বাংলাদেশের বই এর রসগ্রহণ করা যায় না এটা বোধ হয় পুরোপুরি ঠিক নয়।
    আমার ধারণা, একজন বাঙালী যে কিনা ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়শুনা করে বড় হয়েছে, তার পক্ষে রসগ্রহণে অসুবিধা হবার কথা নয়।
    আরো বিদগ্‌ধ জনের মতামতের অপেক্ষায় রইলাম।
  • Biswa Jana | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৭:২৬541928
  • উরু ইস অ সিতে ওর অনি্‌য়্‌থঙ্গ অন্দ এএরি্‌য়্‌থঙ্গ।।।।। বুত ই থে ওন্‌ল্‌য় থিঙ্গ গেত্‌স দিসউসে্‌সদ ইস অন্‌গ্‌লদেশ পোলিতিস, থে সিতে বেওমেস স্তলে। অএবূক এ সরদিন ই অলোচোন হোছে কে রজকর কে অয়মি এত।।অন্যো অলোচোন হোয়্‌ন বোলি্‌ছন, কিন্তু এগুলৈ হোত দিসউসি্‌সওন তোপি। অর এগুলো নিয়েই মর্কতরি বোচোস। ওলিতিস এক্ত মুখোরোচোক সুব্জেত নিসৈ্‌চ।।।। কিন্তু পোলিতিঅল দেবতে (তও শুধুই বন্‌গ্‌লদেশ এর) এর ও এক্ত লিমিত আছে। ডোএস্‌ন্‌ত ঔর ব্রইন হএ ওথের অউলি্‌তএস? অনেক ভালো ভালো দিসউসি্‌সওন অএবূক এ চপ পোরে জয় (বন্‌গ্‌লদেশি) পোলিতিস নিয়ে ওত্যুত্‌সাহি জনোতর জোন্যে।
  • r | 203.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৭:২৮541950
  • হচ্ছে না।
  • r | 203.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৭:২৮541939
  • *বিদগ্‌ধ
  • Biswa Jana | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৭:৩০541972
  • রোমান বান্‌গ্‌লা তে লিখে্‌বা কি কোরে ? The site is not translating on the go, error in page
  • Anamitra Roy | 112.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৭:৩০541961
  • Amarmonehoyetopattadeoarkichhunei.Jerokomcholchhecholukna.Daittoseelmemberrabarongparobortiteareidharonerpostgulikeentertainkorbenna. "oire, abaresechhe" jatiomantobyokorejusteriejaben.Kaukeutsahoniekichhubaktobyorakhtedekhletnakeobokjhabenaladamessagekorejepropagandistraprayenijederswartheekhanejhamelakortease.

    Pattanapeleeranijethekeithemejabe.Basically, attentiontaitoerachay
  • Biswa Jana | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৭:৪৪541984
  • Guruchandali is a site for anything and everything. Unfortunately some people think facebook Guruchandali is a forum for discussing Bangladesh politics alone. A lot many interesting topics just get buried inder over- enthusiastic hot debate on bangladeshi politics. No doubt discussion of Bangladeshi politics is a part of everything, but discussing that subject alone makes other faculties of brain shut down in sheer frustration. Politics is always a big turn on for any discussion, be it for intellectuals or for common men. Unfortunately there is another group of people whose main objective is to promote their respective parties at all cost.. They dont need logic or reasonings and live on blame game....Now you people decide, how to control that very topic and give other topics some room. If we can identify all such idiotic morons who are brainwashed political cadres and throw them out of the community, forum will become normal again. But that's "undemocratic" again.
  • Shovon | 14.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৮:৫৭541995
  • ফেসবুকে গুরুতে আমাকে নিয়ে আসেন সুশান্তদা। অনেক ভালো লেখা বা আলোচনা ওখানে হচ্ছিলো। কিছু লোকের - কি বলবো এটাকে? অস্বাভাবিক আচরণ? বোকামি, নির্বুদ্ধিতা? স্বেচ্ছাচারিতা? - জন্য সব কেঁচে গণ্ডুষ হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই ওখানে অকাজের থ্রেড পড়ছে বেশী।
    আসলে গরু যদি হঠাৎ করে আবিষ্কার করে যে মাঠে পোঁতা খুঁটির দড়িটা তার গলায় বাঁধা নেই, তাহলে দিগ্বিদিক শূণ্য হয়ে ল্যাজ উঠিয়ে দৌড়নো শুরু করে দেয়। গুরুতে কোন সেন্সরশিপ না থাকায় এটাই হয়েছে। দুর্ভাগ্যবশত: অনেকেই অধিকারের সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্বটা সম্বন্ধে ওয়াকিবহাল নন।
    বর্তমান প্রবলেম নিয়ে বলতে পারি, এটাকে একটু সময় দিন, নিজে থেকে থিতিয়ে যেতে দিন, এমনিতেই সব ঠিকঠাক হয়ে যাবে। তবে মাথামোটাগুলোকে উসকে দেওয়া ঐ রাবড়ি খচ্চর টাইপগুলোকেও একই সঙ্গে টাটা-বাই-বাই বলে দেওয়া উচিত।
    আরেকটা কথা, ফেসবুক গ্রুপ এবং গুরুর সাইটটাকে আলাদা করে না দেখে, দুটোকে লিঙ্ক করে দেওয়া যায় না? তাহলে আপডেশনটা অটোমেটিক হত, আপনারাও আরেকটা রেভিনিউ স্ট্রিম পেতেন।
  • Somnath | 59.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৯:০৭542006
  • বিদগ্‌ধ মুগ্‌ধ এসব তো কোনোকালেই লেখা যেত না। তাওতো লোকে এটাকে পূর্ণাঙ্গ সাইট বলে দাবি করে থাকে। একটা বাংলা লেখার সাইটে ঠিকঠাক সব বাংলা শব্দ লেখা না গেলেও। তো, কী করা যাবে?
  • Kaju | 121.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৯:১৬542017
  • কোডে বাগ ফিক্স করতে হবে। আর কী। বহুদিন পেন্ডিং পড়ে আছে। আমি তো কতবার এম আর রেজ করলাম। অ্যাডমিন সব্বদা বলে, ক্রমে আসিতেছে। সেই ইয়ের মত।
  • kd | 59.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৯:৪৫542028
  • রেভিনিউ স্ট্রীম!!!!!
    গুরুতে!!!!!!
  • pi | 72.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৯:৪৯542034
  • হ্যাঁ, সমস্যাটা মাঝেমঝেই হয়, যখন কোনো না কোন দল বা ধর্মীয় গোষ্ঠী গ্রুপকে নিজেদের প্রোপাগান্ডা স্থল হিসেবে ব্যবহার করতে যায়। সে আওয়ামী হোক কি বি এন পি, কি জামাত কি আর এস এস। যেহেতু আমরা সচরাচর ব্যান বা পোস্ট রিমুভালের পক্ষে নই, তাই এদের প্রথমেই তো সরিয়ে দেওয়া যায়না। জাতি ধর্ম নিয়ে হেট স্পিচ এলে, তখন সেগুলো নিয়ে বলা হয়, মোছ হয়, আয়ত্তের বাইরে গেলে সরানো হয়। ( এ প্রসঙ্গে, রাজাকার শব্দকে কিন্তু হেট স্পিচের আওতায় আনা যায়না )।

    এখন সেই প্রোপাগাণ্ডাঅয় বাধা পড়লেই কিছু গ্রুপ ক্ষেপে ওঠেন। তখন নানা ফেক বানিয়ে, মিথয়চার করে নানাপ্রকারে জলঘোলা করে থাকেন মাঝেমধ্যে। আর তার ফলে অন্য আলোচনা চাপা পড়ে যায়।

    তবে, গ্রুপের ৫০% বা তার বেশি লোক যদি বাংলাদেশের হন, তাহলে বাংলাদেশের রাজনীতির আলোচনা তো বেশি হবেই। এখানে যেমন প:বংগের হয়। সেগুলো পড়লে তাঁদেরো অমনি অ্যালিয়েনেটেড লাগে।

    গুরুচণ্ডালি কেবল প:বংগের বাংআলীদের জন্য, বাংলাদেশের নয় .. এমন কোন ব্যাপার আছে কী ?
  • Biplob Rahman | 202.*.*.* | ২৩ মার্চ ২০১২ ১৯:৫৪542035
  • পাই, আপনি জানেন, এই চণ্ডাল গুরু ফেসবুক গ্রুপের একদম শুরু থেকে কঠোর অ্যাকশনের পক্ষপাতি। "শুভবুদ্ধি/সুবিবেচনা/দেশনা"র পক্ষপাতি নয়। এ নিয়ে মতের মিল না হওয়ায় চণ্ডাল সেচ্ছায় গ্রুপের অ্যাডমিন থেকে সরে গেছে। আর এখন দেখুন গুরু-র টইপত্রে চণ্ডালেরই কথা আরেকজন বলেছেন:

    "Name:sdaMail:Country:
    IPAddress:117.194.201.19Date:23Mar2012 -- 09:52AM
    আমার মনে হয় গ্রুপটা থাকুক কিন্তু স্ট্রিক্ট মডারেশন চালু হোক। বালছাল পোস্ট করলে পশ্চাদ্দেশে লাথি মেরে ভাগানো হোক দেন অ্যান্ড দেয়ার। পোস্ট ডিলিট করা পরিশ্রমসাধ্য কাজ, তার বদলে দু একজন ব্যান হলেই সবাই বাপ বাপ বলে নিয়ম মানবে। গুরুচন্ডালী সাইটের মত মডারেশন ফ্রি স্বাধীন পরিবেশ যে সবাই ডিজার্ভ করেনা তা তো দেখাই গেল।"

    সম্পূর্ণ এ ক ম ত। দৌড়াক!!
  • Nina | 12.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২০:২১542036
  • গুরু একটি সুন্দর বাংলা ভাষায় মতামত আদান-প্রদানের সাইট---সেখানে অযথা কিছু কুৎসিত ভাষায় গালাগালি করেন কিছু লোকে---সেটাকে আমি ব্যাক্তিগতভাবে হ্যান্ডেল করি--"না পড়ে" ! কারণ কারুর মুখ বন্ধ করা খুব মুস্কিল--কিন্তু নিজের চোখ ও কান নিজের এক্তিয়ারে---এছাড়া আমি তো কোনো রাস্তা খুঁ জে পাইনা !

    @ r আমি নিজে প্রচুর বই পড়ি ও ভিন্নতায় অভিন্ন থাকার চেষ্টা করি--তাই সবরকম বাংলা ডায়লেক্টই বোঝার চেষ্টা করি--ভাল লাগে!
    সিকি কি বলছে তাও বুঝতে পারছি--কারণ আমার বেটার হাফ ও এই অসুবিধেয় পড়েন--অন্যান্য ডায়লেক্ট পড়তে গেলে--তাকেও আমি বলি চেষ্টা কর--শেখার কি শেষ আছে!
    অজানা কে জানার ও অচেনাকে চেনার এক অন্য আনন্দ আছে--নিজেকে কেন বঞ্চিত করবে !
  • tatin | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২০:৩৪542037
  • এর পর আর এটা নিয়ে লিখব না।

    ঈপ্সিতদি, একটা প্রকাশনা চালানো হচ্ছে, অর্থ-বুদ্ধি-শ্রম-নান্দনিকতা সমস্ত লগ্নি করা হচ্ছে তাতে। গুরুর নিজস্ব সাইট ছিল, সেই সাইট যাঁরা অসেন এরকমের থেকে বেশি লোকের কাছে পৌঁছোনো না গেলে প্রকাশনা চালানো ফিসিবল বা সাস্টেনেবল না। আবার সাইটে অন্য যা যা লেখাপত্তর আসে সেগুলো আরও বেশি লোককে আমরা পড়াতে চাই। এবং আরও বেশি লোকও চাই, এই সব মিলিয়েই তো গুরুর ফেসবুক পেজ-এর দর্কার। এবার দ্যাখার, আমার টার্গেট অডিয়েন্স সেট কোথাকার।। কারা বেশি পরিওমাণে ৯এই মুহূর্তে) আঅমাদের লেখা পড়বে বা বই কিনবে। আমি নিশ্চয়ই এরকম পরিস্থিতি চাইবো না যাতে টার্গেট অডিয়েন্সের কাছে কম পৌঁছোনো যায় বা টার্গেট অডিয়েন্স ফেসবুক পেজ দেখেই সাইট বা চাপ ম্যাগ থেকে বিচ্ছিন্ন বোধ করেন।
    বাংলাদেশি রাজনীতির প্রবল আলোচনা এবং আলোচনার মান দুটো মিলিয়ে সেইটাই হচ্ছে বলে আমার ধারণা এবং ধারণাকে সমর্থন করার মতন কিছু ইডব্যাকও পেয়েছি।

    সেই হিসেবে আমার ধারণা সাইটে কিছু নিয়ন্ত্রণ আনা অবশ্যই দরকার।
  • Sriparna Dey | 117.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২০:৩৭542038
  • আমি ব্যক্তিগত ভাবে মনে করি সমস্যাটা কোনো দেশ নিয়ে নয়।। সমস্যা কিছু ওদ্ভুত লোক্‌জন দের নিয়ে।।যারা যেকোন আলোচনার মধ্যেই ঝমেলা খুঁজে বেরাতে ভালোবাসেন।তাদের মতের বিরুদ্ধ্যে কোন মন্তব্য হোলেই সেটি অপপ্রোচার হোয়ে যায়।
    আমার বিভিন্ন দেশে বিভিন্ন বন্ধু-বান্ধোব আছেন যাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হোয়ে থাকে,মতের ও অমিল হয়,,কিন্তু তাদের এরকম কর তে দেখিনি।আর তাই অমার মনে হয়েছে সমস্যাটা কিছু মানুষ নিয়ে যাদের মান টাই রয়ে গেল হুঁশ টি হলোনা।।

    কখন থেকে লেখাটা পোস্ট করার ট্রাই করছি,কিন্তু কিছুতেই পোস্ট হোচ্ছিলোনা।।বারবার সেন্ডিঙ্গ ফেইল্ড দেখাচ্ছে।। :(
  • ranjan roy | 122.*.*.* | ২৩ মার্চ ২০১২ ২১:০৯542040
  • আচ্ছা, আমার হটাৎ একটা কথা মাথায় এল, জানিনা কতদূর বাস্তবে প্রয়োগ সম্ভব।
    ধরুন, সেন্সর না করেও ফেসবুক এর লেখা কোন পোস্ট নিয়ে কেউ যদি পোস্ট করেন যে অমুক তারিখে অমুকের লেখা অমুক পোস্টটি আমার মতে হেট স্পীচের পর্যায়বাচী। অতএব, সবাইকে অনুরোধ এই পোস্টটিকে ইগনোর করুন, এর কোন উত্তর দেবেন না। তারপর যদি অনেকে এইপ্রস্তাবকে সেকন্ড করে "সহমত' লিখে পোস্ট করেন, তাহলে কি হবে? নোংরামি কমবে না বাড়বে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন