এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ১২৫৬৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০১531298
  • ঐ দ্যাকো। বলতে ভুলে গেছি। দিল্লীর গুরুদের হয়ে কুমু আমার হাতে এট্টা প্যাকেট তুলে দিলো। শ্রাবণী একবার ছবি তুলে বল্লে - কুমুদি ফ্রেমে আসে নি। আবার প্রেস টাইম দেওয়া হলো ও কুমু আর আমি একই ফ্রেমে এলাম।
    প্যাকেটে কি ছেলো। হুঁ হুঁ বাওয়া। গেস!!
  • ranjan roy | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩২531299
  • আমি লামা-হুতো-সূতো তিনজনকেই মিস করিঃ)))
  • sosen | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৩531300
  • সিকিকে। আজ আসার জন্য পুরো রেডি হয়েও শেষ রক্ষা হলনা।
    কাল কথা রাখব।
  • Rit | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৩531301
  • গুরুর স্টল খুঁজে পেয়ে পোচ্চুর বই নিয়ে ফেললাম। সিকিদা আর পাইদির সাথে আলাপ ও হয়ে গেল। দারুন লাগল। কাল আবার যাবো।
  • raatri | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৬531302
  • আজ সারাদিন মাথা ব্যাথা,গা বমি,আরো আরো কি সব যেন হল।প্লাস আমার পুত্তুর বাড়িতে।তাই যাবো বললাম বটে তাতিনকে,শেষমেশ যাওয়া হল না।ডাগদারকে কিচ্ছু জানাই নি।ওষুধ খেলাম ও ঘুম দিলাম।কিন্তু ডিডিদা কি সত্যি আর কাল পরশু আসবেন না??চলবে না!!চলবে না!!!
  • siki | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১৩531303
  • হুমম! আমার একটা ক্লোন হলে ক্ষী ভালোই না হত। দিল্লিভাটটাও মিস হত না! কল্লোল্লদা তিন্দিন পরে দিল্লি এলে কী ক্ষেতিটা হত?
  • pi | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২৪531304
  • কালকের অনেক পাওনার মধ্যে তাড়াতাড়িতে যেগুলো না লিখলেই নয়। কাব্লিদার মেলায় আসা আর ডিডিদার সাথে দেখা হওয়া। হুড়োতাড়ায় ঋতর সাথে ভাল ক'রে আড্ডা হল না, আশা করছি আজ হবে ঃ)

    এসেছিলেন আরো অনেক নীপা, প্রায় নীপা। ( এতদিন ধরে অনেকের কথাই সময়াভাবে লিখে উঠতে পারিনি, এই জেমন কদিন আগে কান্তিদার কথা)।
    এসেছিল তাতিন, রোকেয়া বেগম। শ্রীপর্ণারা তো ছিঅলই। অনেকের সাথেই একটু জমাটি একটু ছাড়া-ছাড়া মিনিভাট হয়ে গেল।
    ও, আজ স্টলে এক অতিক্ষুদি অতিমিষ্টি ভিসিটরও ছিলেন। ওমনাথের কুচি।

    বেরিয়ে দেখি ব্যাগে ক্যামেরা নাই, তাই ছবি তুলতে দেরি আছ্হে। পুরানো অনেক কিছি ছবি তোলাও পেন্ডিং, সময় পেলে তুলে দেবো খন।

    টিপটিপ বৃষ্টির মাঝে মামুর জমিয়ে দেওয়া গানের সাথে ধরতাই দিল সিকি আর আরো কেউ কেউ ( নাম জানিনা ঃ( )।
    শুভ্রদীপও কী ভাল গায় ! ভাগ্যে সাম্রুদি গিটার ও সব যোগাড়যন্তর করেছিল।

    হুতো নেই বটে, তবে হুতোর ফ্লেক্সেরা আছে, স্টলের দুই মাথা জ্বলজ্বল ক'রে। কত লোকজন যে পড়ছে, এবং প্রায় মুখস্থও ক'রে ফেলছে !

    আর বিক্রিবাটা ? হুল্লাট ! সাম্রুদি, স্যানের হাত ব্যথা আর সিকিদের গলাব্যথা হয়ে যাবার যোগাড়, সেকথা বলেছি কি ?

    আর, আর, হুমেরুদা স্টলে মেলার সব পুলিশ আর শ্রীপর্ণার জন্য রাজ্যের 'কবি' জুটিয়ে এনেছিল, সেকথাই বা বলেছি কি ?

    রাত্তিরদি, সোসেন, চটপট ভাল হয়ে যাও !
    রবিবার বারো ঘটিকায় স্টলের বাইরে মেগাভাট ! যে যেখানে আছো, চলে আসো/আসুন। খ্যাঁটন ইঃ নিয়ে সাম্রুদি বিস্তারিত দিবে ...
  • sosen | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫৯531305
  • আমি আজি আসছি- :) ভালো হই বা না হই !
  • বইমেলা মেগাভাট২০১৩ | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১০531306
  • সিকি টেরেন ধরবে আর ইপিস্তো পেলেন আবার ডিডিকেও পাওয়া যাবে না পরে তাই গুরু চত্বরেই বইমেলা ভাট হতে চলেছে। সৌজন্যে
    এই বছরে যাদের বই বই বেরিয়েছে। গত বছর য্যামন হাই টেনশনে ভুগে অ জয় করে এসে রঞ্জনদা ভাটের ব্যায়ভার স্কন্ধে নিয়াছিলেন।

    এই যে দিল্লিবাসিনী শ্রাবণী, বই তো তোমারও বেরিয়েছে কিন্তু তুমি যে এখন কলকাতাতেই নেই, খচ্চা দেবে ক্যাম্নে? শিজ্ঞির উপায় বাতলাও।

    আনোয়ার শাহাদাত ও কুলদাদুরও পকেটে হাত পড়বে নাঃ-(

    যাজ্ঞে। যারা আছেন তারা এক একজনই একশো...

    শুদ্ধ, ইন্দোদাদা, ডিডি, সঙ্গীতা, সোনালী, ওমনাথ, গান্ধী, দেবপ্রিয়া, দুখে, নীপা দীপ্ত, অনমিত্র, শ্রীপর্ণা, শ্রীসদা, কাজু, ও আর যারা যারা কলকাতায় আছ রবিবারে দুক্কুর দুক্কুর মেলায় চলিয়া আইস।

    আমার কাছে অনেকেরই ফোন্নং নেই তাই যোগাযোগা করতে পারব না। এখানেই সকলে এট্টু জানিয়ে দিও কারা কারা আসছো। সেই মত আরসালান থেকে খাদ্য আসিবে।
  • dd | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২০531308
  • নাঃ। রোব্বারে আমার দুকুরে খ্যাঁট আছে সেই বাঁশদ্রোনীতে। সে সব সেরে আমি একবার ঢুঁ মারবো সাঁঝের ব্যালায়।

    কি রকম মানে কদ্দুর পজ্জন্তো লিফট পাবো সেই বুঝে ততোক্ষন থাকবো।

    আর ল্লামাকে শুধু বইম্যালায় মিস কোরবো ক্যানো? সর্বত্রই মিস করি। লুরুতেও করি।

    ত্তো এই রোব্বারে চলে আসো না ক্যানো।
  • ইহাতেই শেষ নয় | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২২531309
  • ভাট মেলাতেই শেষ হইবে নাকো। কাবলিদা কাল মেলায় চলে এসেছিলেন বটে কিন্তু এই শরীরে তাঁর আবার আসা উচিত নয়। কাবলিদার জন্যে তাঁরই বাড়িতে মেলা শেষ একপিস ভাটাসর বসিবে।
    আগে থেকেই জানিয়ে রাখি, সেইখেনে সক্কলের আসা চাই।
    গানের ব্যবস্থাও করা হইবে।
    গুরু এবং চণ্ডাল বাদেও গুরুতে আছে রাঁধুনি, তারা সেই ভাটে রান্না করিবে।
  • শ্রাবণী | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৫531310
  • আমি নেই তো কী হয়েছে, দিল্লীর লোক তো আছে..........খাবেও সে দেবেও সে, ব্যবস্থা করে নাও!
    কিন্তু কাল কল্লোলদা একটা গল্প বলল ডিডি নাকি এখানে লিখেছে, সেটা খুঁজলাম পেলাম না, কোন টইয়ে কে জানে!

    বিশদ লেখার সময় নেই কিন্তু এটুকু না লিখে পারছিনা, আমাদের সব ভাটের মত কালকের নিউ ফ্রেন্ডস কলোনী ভাটও ছিল লাজবাব, সারাজীবনের স্মৃতির মণিকোঠার সংগ্রহে রাখার তরে এক দুস্প্রাপ্য সংগ্রহ, কারণ অবশ্যই কল্লোলদা ও তার গান।
    শুধু আমরা কজন না, নানা বেশের নানা বয়সের নানা ধরণের পথচারীরা পথ চলতে থেমে পড়ছিল বারবার সেই গানের টানে, দোকানদার, কর্মচারীরা বিক্রিবাটার ফাঁকে বেরিয়ে আসছিল। এক একটা গানের শেষে আমাদের সাথে হাত মিলিয়ে হাততালি দিচ্ছিল। শেষে হৃদমাঝারের সাথে পথশিশুরা উঠল নেচে, নানা অঙ্গভঙ্গীর নাচ, আমাদের চোখের অস্বস্তি খানিক, কিন্তু পরে মনে হল ওদের যা জানা আছে তাই তো নাচবে, এ গান অন্যরকম সে বোঝার দায় আমাদের, ওদের নয়। ওদের মনে খুশী, আর তা প্রকাশের ভঙ্গী ওই নাচ!
    সেটা ভেবে নিতেই আর খারাপ লাগল না।
    কদিন ধরেই কাজের চাপে কেমন যেন একটা বদ্ধ গুমোট লাগতে শুরু করেছিল, কালকে তাই জানালাটা খোলা দরকার মনে হল।
    খুললাম, এল এক রাশ খোলা হাওয়া, গানে গানে ভরা আকাশ, প্রিয়জনেদের সান্নিধ্যের সুমধুর সুগন্ধ.....প্রাণ ভরে অনেকটা অক্সিজেন নিয়ে নিলাম, আগামীর বদ্ধ গুমোট মুহূর্ত গুলোর জন্যে।
    কল্লোলদার গানের ফাঁকে ফাঁকে গল্প কথা সেগুলোও অসাধারণ, চিরদিনের জন্যে মনে লেখা হয়ে রইবে, বকেয়া পশুপতি, সতীশদারা (আমার জন নয়)।
    তবে বড় অল্প হইল, আমরা দিল্লীবাসীরা সবাই দিন গুনব কল্লোলদার আবার আসার প্রতীক্ষায়।
  • siki | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৬531311
  • থাকার জায়গা পেলে রোববার রাতে কাব্লিদার বাড়ির ভাটেও আমি আছি।

    মামুর গানের ভিডিও তুলেছি। দিল্লি ফিরে আপলোড করে দেব। এখানে নেট নেই।
  • siki | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৮531312
  • যাঃ খুব মিস করলাম তো!

    ও কল্লোলদা, আলুর গুদোম আবার কবে পুড়বে গো?
  • pi | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৯531313
  • তবে কি রোব্বার রাতে কাব্লিদার বাড়িই ভাট হবে ?
    তাতিন ও বলছিল, রোববার রাতে আছে।
  • তবে তাই হোক | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩০531314
  • ্তবে তাই হোক। মেলা শেষে কাবলিদার বাড়ি গিয়ে ভাট কত্তে যদি সুবিধে হয় তবে তাই হোক।

    বম্বেপির কাছে সক্কলের ফোন নম্বর আছে, কথা বলে নাও একটু জনতার সঙ্গে। আর কনফার্ম কোরো। কারন রোববার আসতে আর দেরী নেইকো। খাওন দাওনের ব্যবস্থা করন লাগব। মেলা শেষে ভাট হইলে আরসালান জিন্দাবাদ।
  • dd | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৩531315
  • হবে না। রোব্বারে ম্যালা চলবে রাত নটা পর্যন্ত্য। তারপর গোছগাছ আছে। আরো চল্লিশ মিনিট। তারপরে একত্তর হওয়া। অতোগুলো গাড়ীও নেই। আরো অ্যাড করো চল্লিশ মিনিট। অবশেষ কবলেগৃহে যাত্রা ও পৌঁছন। আরো চল্লিশ মিনিট।

    এতোক্ষনে এগারোটা বেজে গ্যাছে। সকলের গলা শুকিয়ে কাঠ। ছবি তোলাও বাকী। ঘন্টা দেড়েক। গলা ভেজানো তখনো চলছে। চলবে।

    সাড়ে বারোটা বাজলো। এবারে খাওয়া দাওয়া। তা এক ঘন্টা তো লাগবেই।

    দেড়টা থেকে সাশ্রু বিদায়।আদ ঘন্টা। ফের ছবি সেসন। আরো আদ ঘন্টা।

    এখন রাত আড়াইটা। বাড়ী ফিরতে ফিরতে আরো এক আদ ঘন্টা।

    এইসব খ্যাল আছে ?
  • শ্রী সদা | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৪531316
  • আজকে কটা অব্দি মেলা?
  • kumu | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৯531319
  • শ্রাবণী,কল্লোলদার বলা এটা কোন গল্প,যা ডিডিদা লিখেচেন?
    কল্লোলদা গো,ঐ গিফটের কথা শুনে অবধি আমার ঘরের লোক যে আমায় যাচ্ছেতাই কচ্চেন!
  • sosen | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৪531320
  • রোববার দুপুরে আছি। রাত্রে নাই।
  • ranjan roy | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৫531321
  • শ্রাবণীর পথশিশুদের নাচ নিয়ে দু'কথা পড়ে একদম হৃদমাঝারে লাগলো।

    আজ আসছি, রোববার আসছি না। মাতৃভক্ত বালক হয়ে মাকে দেখবো, বাড়িতে আর কেউ নেই।
    সোমবার বিকেল নাগাদ কাবলিদার বাড়িতে ঢুঁ মারতে পারি।
  • kd | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১২531322
  • রোব্বার রাত্তিরে ক'টা নাগাদ শঙ্কর যাবে গাড়ি নিয়ে? রফিক'কেও পাঠাবো ওর সঙ্গে। যত দেরী হয় ততই ভালো, তাহ'লে স্টলের সামনেই গাড়ি নিয়ে যেতে পারবে (তোমরা এটা একটু চেক করে নিও পুলিশের কাছ থেকে)।

    রোব্বার রাত্তির বা সোমবার দুপুর, দু'টোই ওকে উইথ মী। তবে ডিডির সঙ্গে আমি একমত - মানে টাইমিংএর ব্যাপারে - তবে একটা হোল-নাইটার হ'লেই বা ক্ষতি কী? ভোর থেকেই তো বাস-ট্রাম চলে। তবে রান্নার প্ল্যান না করাই ভালো - এ'বাড়ির রান্নাঘরের সেট-আপ আমার বয়সোপযোগী - না না, ঘুঁটের উনুন না, গ্যাস আছে, তবে কোন ইলেক্টিরি জিনিসপত্তোর নেই।

    সবশেষে বলি, শুক্কুরবার মেলায় গিয়ে খুব ভালো লাগলো। গুরুর স্টল হয়েছে, শুধু ছবিতেই দেখবো, মন মানতে চাইলো না। উপরি লাভ, ডিডির সঙ্গে মুখোমুখি দেখা হওয়া। - ওই ডার্ক হিউমারের পেছনের মানুষটাকেও দেখলুম। ফেরার সময় ডিডি আমায় সঙ্গে এ;লো স্টল থেকে পার্কিং লট অবধি, গাড়িতে তুলে দিয়ে তারপ্র ফিরে গেলো। এই হচ্ছে গুরু'র স্পিরিট - এমনিতে সম্পূর্ণ অজানা একজনের সঙ্গে এমন আত্মীয়তার সম্পর্ক। কি যে বলি!!
    ফেরার পথে এক নাতির বিয়ে অ্যাটেন্ড করার ছিলো, হ;লো না, শরীর আর টানলো না।
  • কল্লোল | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৩531323
  • কুমু। বয়সই বাড়লো, বড় আর হলি না।
    সব কথা সবাইকে বলতে আচে?
    আমার তো মজারই লেগেছে। আমার গিন্নি খুব খুশী। সে যখন আসে, ব্যাঙ্গালোরের বাসায় তার দরকারে সে একটাও পায় না।
    তুই কি করে জানলি আমি ইস্টবেঙ্গল ছাপোর্টার। সব লাল-হলুদ!!
    অন্যদের মন আনচান। লাল-হলুদ কি? হুঁ হুঁ বাওয়া - গেস!!!

    বইটা আমার নেই, অন্য কার থেকে নিয়ে পড়েছিলাম।

    হ্যাঁ হ্যাঁ, পথশিশুদের নাচ, আমারও খুব বড় পাওনা।
  • kumu | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৯531324
  • কল্লোলদার লেখাটা আরেকবার পড়লাম,মোটেই আমি সুমনকে শুভজিৎ ভাবিনি,ভাবতেই পারি না।
    শুভজিৎ ভেবেছিলাম আরেকজনকে,ভারী নিবিষ্ট মনে গান শুনছিল সে।
    রেশমী না এলে সুমন এট্টু চুপচাপ থাকে আর অর্ধেক সময় ফোনে কথা বলে কাটিয়ে দেয়।
  • কল্লোল | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২১531325
  • তাই হবে। আমিও বেশ অবাক হয়েছি নিজের লেখা পড়েই।
  • কান্তি | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৫531326
  • গুরুচণ্ডালীর ঠেক সন্ধান ঃ ২
    না, রবিবারে আর হয়ে উঠলা না। সোমবারের বারবেলায় আবার ঠেক অভিমুখে যাত্রা শুরু হোল। সটান ভেতরে ঢুকে চণ্ডাল দ্যাখে বাঁ দিক আলো করে গম্ভীর মুখে, টেবিল চেয়ার নিয়ে বসে আছেন দুই সুবেশা তরুনী। আহাম্মোক সটান তাদের জিগিয়ে বসলো, ছেলেরা কেউ আসেনি? দুজনেই সবিস্ময়ে পালটা জিগালেন, কোন ছেলেরা? আমতা আমতা কোরে ঘেবড়ে গিয়ে চণ্ডাল বল্ল, গুরুচণ্ডালীর ছেলেরা?
    তরুনীরা কঠিন সুরে বললেন, আসবে। চণ্ডাল বুঝলো, সে কেলিয়েছে। সুতরাং অবিলম্বে সবেগে প্রস্থান। কিছুক্ষণ এদিক সেদিক কোরে আবার গুটিগুটি প্রত্যাবর্তন। এবার প্রবেশপথে এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আমার যিশু সৈকত। আমাকে দেখে কি বিস্তার আর ঢেউ সে হাসিতে। ব্যাস, ভাব কোরে দিল রাত্রি,স্যান আর নিশঃব্দ চলনে সদা ব্যস্ত পাই দিদিমণির সংগে। পরম ঔদার্যে
    স্যান তার আসনটি ছেড়ে দিলেন আমার জন্য। যুত কোরে কিছুক্ষণ বসে এবার উঠে গিয়ে চণ্ডাল তার খুদে ক্যামেরার চোখ বুলিয়ে নিল গুরুর ঠেকের বাইরে, ভিতরে। উঠে গেল টেবিলের ওপারে বসা রাত্রি আর স্যানের ছবি।এবার চণ্ডালের সাধ হোল সকলের সংগে ছবি হবার। আবার স্যান দিদি উদার হোয়ে ক্যামেরা হাতে নিলেন। উঠে গেল পাই আর যিশুর মানে সৈকতের সংগে আমার ছবি। এখানে উল্লেখ থাকে যে এই ছবিতে সৈকত তার কোন প্রিয় নায়িকার মতো তার পার্শ-মুখ দেখিয়ে আমাদের সহায়তা কোরেছেন। ইতিমধ্যে পাই দিদি এক বার তার ঝুলি থেকে ক্যামেরা বার কোরে সামনে তুলে ধরেছিলেন ঠিকই। কিন্তু ছবি হয়েছি কিনা বুঝিনি। এর পর ভাল মানুষ রাত্রির সংগে বসে অনেকক্ষণ গল্প হোল। গম্ভীর মুখে স্যান কফিও খাওয়ালেন। হ্যাঁ, এর মধ্যেই বেশ সুচারু ভংগীতে
    রাত্রি খদ্দেরদের বেশ কিছু বই গছালেন। পাই স্বকীয় নিশঃব্দ ব্যস্ততায় অনেক কাজ কোরে গেলেন। বিকেল নামল। রাত্রি ব্যস্ত হলেন ঘরে ফেরার জন্য। তার সংগে আমিও উঠলাম। সবাইকে বিদায় জানিয়ে বাইরে এলাম। এক বুক সুখ নিয়ে এবার গুটি গুটি ফেরা। জানিনা, আবার কবে আরো অনেকের সংগে মায়া পাতার বাইরে কায়া হোয়ে এমন মিতালি হবে। গুরুর ঠেক জিন্দাবাদ।

    কেন জানিনা, খুব বাসনা হোয়েছিল ওখানে কেডি বাবু আর রঞ্জনের সঙ্গে দেখা
    হোয়ে যাক। হয়নি।
  • 4z | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৫531327
  • ভ্যাঁঅ্যাঅ্যাঅ্যাঅ্যা
  • siki | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৮531328
  • হেউউউউউ। মন ভরপুর, কাল পেটও ভরে যাবে। সত্যি, ভাগ্যিস এলাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন