এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে

    kd
    নাটক | ২১ নভেম্বর ২০১০ | ২৫৫৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | ২৪ নভেম্বর ২০১০ ২১:২৫468219
  • আমি নিশ্চিত ইন্দোডাক্তারের তাহলে 'নাগরিক' ভাল লাগে, 'নিম-অন্নপূর্ণা' ভাল লাগে, এমনকি 'একদিন অচানক'-ও ভাল লাগে।
  • aka | ২৪ নভেম্বর ২০১০ ২১:২৮468220
  • বোঝো। এমন ভাবে কইল মনে হয়েছিল নতুন কোন সিরিয়াল। নোলাটা কেমন করে উঠেছিল।

    কলকাতা ৭১ তো দিব্য ভালো। পামিতাদি হ্যাঠা দিলে কেন?
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ২১:৪৫468221
  • বোঝো। আমি তো জুনুনের একটা সিরিয়ালও মিস করতাম না। বহ্নিশিখাও না।

    এদিকে শেষের কবিতাও শেষ করতে পারিনি কখনো। আমারো যে কী হবে।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ২১:৪৬468222
  • দুচ্ছাই, একটা এপিসোডও মিস করতাম না।
  • pi | ২৪ নভেম্বর ২০১০ ২২:০৭468223
  • অনেক অসংগতি চোখে পড়ে বটে, আর সমালোচনার মত আরো অনেক কিছুই আছে ( এই যেমন অনেক কিছুই কিছু বড্ড বেশি সাজানো গোজানো কৃত্রিম মত লাগে ) কিন্তু কনসেপ্ট আর পরিবেশনা, ডায়লগ ( সব এবং সবার নয়), এ তো সত্যি অন্য সিরিয়ালের থেকে অনেক ভালো।
    ন্যাকামো যেমন হয়, তেমনি সেটাকে ন্যাকমো বলে দাগিয়েও দেওয়া হয়। এটার জন্য ই হয়তো সিরিয়ালটা সহ্য হয়ে যায়।
    এই যেমন, এক পর্বে নায়িকা চোখ মুখ হাত ঘুরিয়ে হেবি হেবি সব ডায়ালগ মারলেন, আবার পরের পর্বে নিজেই নিজের সেদিনের আচরণকে সুচিত্রা সেন মার্কা বলে দিলে্‌ন, এইরকম।

    টিম, ঝিনুক বাংলা জানেনা বলেনি তো একবার ও, বরং উল্টোটাই। তবে, ওর অ্যাক্সেন্ট টা আমার বড্ড ট্যাঁশ লেগেছে, এবং আরো অনেকের ই। কী প্রচণ্ড ইংলিশ মিডিয়াম অ্যাকসেন্ট আর ইঞ্জিরি শব্দ! কানে লাগে। অন্তত ঐ চরিত্রটার মুখে।

    তবে, এই টই আমি পড়বো না কিছুতে, কোথা থেকে লোকজন গোরা ফোরা এনে ফেল্লো, আর আমি কিনা এখনো প্রদীপ্তর সাথে পুপের বিয়ের আশায় বসে আছি, এখনো অগস্টে ই পড়ে আছি কিনা !
    গান নিয়ে এরকম এক্ষপেরিমেন্টের জায়গা অব্দি পোঁছাই নি। হিন্দুস্থানী ধ্রুপদী ও রবীন্দ্রসঙ্গীতের মেলামেশা শুনলাম কিছু। বেশ লাগলো। তবে, আবহ সঙ্গীত ভালো লাগছে না। হাসি, আনন্দ, শোক, দু:খ সবকিছুকে এমনি মিউজিক দিয়ে বোল্ড আন্ডারলাইন করে দিলে ভালো লাগে না, আমার।
  • Ishan | ২৪ নভেম্বর ২০১০ ২২:২০468224
  • আজকের আইটেম গান:

    আমি পুপে তোমায় ভোলাবোনা।

    কি গলা। কি দরদ। পাগলা ক্ষীর খা। :)
  • Ishan | ২৪ নভেম্বর ২০১০ ২২:২৬468225
  • ভাব্বেন্না খোরাক করছি। চান্স পেলেই দেখি। হেব্বি লাগে।
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ২৩:০৫468226
  • পাই,
    চম্মা পড়া দিদিমণিই ঝিনুক তো? মোট কথা পাইলট পর্বের শুরুতেই যার শ্রীমুখ দেখে শুরু হচ্ছে, সেই নিশ্চই। ঐখানেই দিদিমণি বলেছে, বাংলাটা তেমন ভালো না আমার। লখ্‌নৌতে বড়ো হয়েছি। তারপরেই স্মৃতির সরণী নিয়ে ডায়লগ... রীতিমত পোস্কার উচ্চারণে নেকচার দিলো। মাঝে মাঝেই বাংলায় একটা সচেতন টান আনার চেষ্টা, আবার পরক্ষণেই দিব্যি ঝরঝরে উচ্চারণ।

    তবে মেগাসোপে এসব চলে। সে আম্মো জানি। রিতুপন্নো বলেই বল্লাম।

    মামুর গানটা আমার হেবি লাগলো। মামু কি গাইবে? যদিও পুপে কে জানিনা। ;-)
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ২৩:০৮468227
  • পামিতাদি ক্ষি বাজে হ্যাটা কল্লো! আমি কাবলিওয়ালা, লগান, মুন্নাভাই ফার্স্ট পার্ট.... সব দেখেচি। ভালো লেগেছে। সেগুলোর সাথে এটার তুলনা?

    আমার ঝুলিতেও অনেক সিরিয়াল/সিনিমা আছে। নুক্কড় থেকে শুরু করে জোছন দস্তিদার।
  • pi | ২৪ নভেম্বর ২০১০ ২৩:১২468229
  • ওহ, তাহলে আমি প্রথম পর্ব দেখি নাই। আমি তো জুলাই থেকে দেখছি।

    তবে, একটা বাংলা নিউজ চ্যানেলের দুজন রিক্রুট, দুজনের ই বাংলা ভালো না ( একজন তো বাংলা সাহিত্য, সংস্কৃতি নিয়ে পুরো ক অক্ষর), এটা কেমন একটা লাগেনা ?আর, তাদের ই অ্যাসাইন করা হল, দাদুকে নিয়ে প্রোগ্রাম ?
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ২৩:১৫468231
  • :-)
    আমার তো আবার মনে হলো এইরকমটাই হয়ে থাকে আজকাল। মানে সিনিমাতেই যেরকম সব ডায়লগ/লিরিক শুনি তাতে এইরকম ধারণা হওয়াই স্বাভাবিক না?
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১০ ২৩:১৫468230
  • 'সে'-র পুপেদিদি কি না কে জানে?
  • Paramita | ২৪ নভেম্বর ২০১০ ২৩:১৭468232
  • কটা এপিসোড দেখেছো?
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ২৩:২১468233
  • একটা। অসম্পূর্ণ। মানে অর্ধেক। :-)
    ক্ষি করবো ভাল্লাগছিলো না যে। তুমিই বলো, শাশ্বত যে অভিনয়টা করছিলো, আর যা ডায়লগ, ওতে কারুর হাসি পায়? ওগুলো নাকি হাসির সিন। :-)
  • nyara | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৩০468234
  • টিম কি অ্যামেরিকার বাংলা নাটকের দর্শকের মতন নাকি? নাটক হচ্ছে শুনলেই প্রথম প্রশ্ন হবেই হবে, "হাসির নাটক?"
  • Paramita | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৩২468235
  • প্রথম দিনের ওয়ান ফোর্থ সিরিয়াল দেখেই এতো মতামত দিচ্ছ? গল্প বলা তো শুরুই হয় নি তখনো। খারাপ বলার জন্যও কয়েকটা পর্ব দেখা উচিত।
  • pi | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৩৩468236
  • শাশ্বতর অনেকগুলো এপিসোডের ডায়লগ ই ভালো লাগে নি। কাতুকুতু দেবার প্রাণপণ চেষ্টা মনে হয়েছে। কয়েকটা মন্দ না।
  • Paramita | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৩৫468237
  • আমি মাস দুয়েক হল দেখছি। শাশ্বতকে একদিনও দেখি নি।
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৩৬468238
  • সেটা অবশ্য ঠিক। মানে পরে অন্যরকম লাগবে বলছো? এই নিয়ে আমার একটা থিওরি আছে। সেটা একটু পরে এসে বলছি।

    ন্যাড়াদা,
    না হাসির নাটক কেন হবে? কিন্তু ব্যাক্‌গ্‌রাউন্ড মিউজিক বলছিলো ওগুলো নাকি হাসির কথা। দিদিমণি আর টিনটিন মুখ চেপে হাসছিলো। তাই জিগালাম।
  • nyara | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৪১468240
  • যারা 'গানের ওপারে' দুচ্ছাই করছে তাদের আমি নিম্নলিখিত সিরিয়াল-সকলের তিনটি করে এপিসোড দেখতে আমন্ত্রণ জানাচ্ছি -

    ১। অগ্নিপরীক্ষা
    ২। সাত পাকে বাঁধা
    ৩। বউ কথা কও

    ইত্যাদি।
  • pi | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৪২468241
  • আমি তো কেবল প্রথম দু মাস শেষ করলাম।
  • Paramita | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৪৫468242
  • ঋতুপর্ণর ডিরেকশন নয় বোধ হয়। স্ক্রিপ্ট ওনার। আমার তো মনে হয় আবহও দে. মিশ্র-র নয় - ঐ বোল্ড আর আন্ডারলাইন ব্যাপারটার জন্য।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৪৬468243
  • বোঝো! গল্পের ভেতর ঢুকতে হবে? কী আপদ। রবীন্দ্রগানের পরিবেশন বাদ দিলে বাকিটা তো তারজলসার আর পাঁচটা সিরিয়ালের শেষে আলাদা করা যায় না। সেই সাবেকি বনেদি বাড়ি, সেই যৌথপরিবারের কনসেপ্ট, সেই মধ্যবিত্ত ন্যাকামির পরত, সেই চড়া মাস্কারার প্রলেপ, প্রেমবিরহ স্বপ্নবিলাসে আবৃত নিস্তরঙ্গ জীবন - চাই এসবের থেকে মুক্তি চাই।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৪৭468244
  • * সিরিয়ালের থেকে
  • Blank | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৫২468246
  • এসব না দেখে মন দিয়ে বেন টেন আর রিচি রিচ দেখুন
  • pi | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৫২468245
  • অপ্পন, যেটুকু দেখেছি, মনে হয়েছে, ন্যাকামি টাকে ন্যাকামি বলে ট্যাগ করে দেওয়া হয়। তা নিয়ে খিল্লিও হয়। অন্যরকম টা এখানেই লাগে। ভালো লাগে। যদিও সেটা খুব কনসিস্টেন্টি হয়না। সেখানে আবার খারাপ লাগে। কিছু কিছু অভিনয় খুব চড়া দাগের ও লাগে। সেটাও ভালো লাগেনা। টুকটাক অসংগতির কথাও বলেছি। তবে সেটা অন্য সিরিয়ালপত্তরের থেকে অনেক কম। এইরকম আর কি।

    পামিতাদি, হ্যাঁ, এই আবদ সঙ্গীত দেবজ্যোতি মিশ্রের থেকে এলে খুব হতাশ হবো।
    আচ্ছা, গায়ক গায়িকা কারা ?
  • nyara | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৫৪468247
  • এইটা হক কথা বলেছে ব্ল্যাংক। আমি যে কোনদিন এসব ফেলে 'টম অ্যান্ড জেরি' দেখব।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৫৫468248
  • :)
  • Paramita | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৫৬468249
  • অর্পণকে : তাও যদি বহ্নিশিখা ভালো না লাগতো!
  • Arpan | ২৫ নভেম্বর ২০১০ ০০:০২468251
  • বোঝো! ঐটা তো থ্রিলার। কবে বলেছি সিডনি শেলডন ভালো লাগে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন