এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৪৯৬১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৭ জুলাই ২০১১ ১৩:৩৭478274
  • দিল্লিতে টোনড দুধ এখন ২৭ টাকা লিটার, ফুল ক্রিম ৩২ টাকা। ডাবল টোনড কত জানি না।

    মাদার ডেয়ারি, আমূল, সবারই এক দাম।
  • abastab | ০৭ জুলাই ২০১১ ১৩:৪০478275
  • পশ্চিমবঙ্গের জনসংখ্যা 91,347,736, http://en.wikipedia.org/wiki/West_Bengal আর আবাপ-র খবর বলছে রোজ ১২ লক্ষ লিটার দুধ বিক্রী হয়। তাহলে গড়ে রোজ রাজ্য বাসী ঐ ১৩ মিলি-র একটু বেশি দুধ খায় বটে। দুধ চা হবে, তবে দিনে দুকাপের বেশি না।
  • x | ০৭ জুলাই ২০১১ ১৩:৪৫478276
  • যাব্বাবা আগেরটা বন্ধ হয়ে গেলো?

    দুখেস্যার - হুটের সেকেন্ড লেখাটা পড়েও কি দাঁত বাঁধাতে লাগবে? মানে সিরিয়াসলি সিরিয়াস কিছু মনে হল না? নাকি মুন্ডু নাচাতে নাচাতে এগুলোকে (দুটো লেখাকেই) "হাঁড়িচাঁচার তান" বলে ইগ্নোর করলেন?

    ইগ্নোর করলে কি ভালো হবে স্যার? যা ছিলো তাই রয়ে যাবে, পকেট মেরে যাবে তানানানা তারানন্দ (আর equivalent) গ্রুপগুলো।
  • abastab | ০৭ জুলাই ২০১১ ১৩:৪৮478277
  • গরীবের কথা দেখি কেউ বোঝেনা। গরীবে ঝিঙের ঝোল দিয়ে ভাত মেখে খেতে পারে। সেটা দুধ দিয়েও সম্ভব তবে সেই আশায় গরীব এগোলে দুধের দাম-ও সে ভাবেই বাড়বে। দুধ খাদ্যশৃঙ্খলের ওপরের দিকের খাদ্য।
  • x | ০৭ জুলাই ২০১১ ১৩:৫৩478278
  • লিকার চা খাওয়া ভালো, তবে কিনা দুধের দামের জন্যে লিকার চা খেতে বল্লে গিলোটিনের দশা হতে পারে। মানে "রুটি পায় না তো কেক খায় না কেন" আর "দুধের দরকার নেই, লিকার চা ভালো" প্রায় একই :-)
  • x | ০৭ জুলাই ২০১১ ১৩:৫৬478279
  • নন্দিনীর প্যাঁড়া খেতে খুব ভালো। এক দাদা একটা প্যাকেট এনে দিয়েছিলো, একদিনও থাকলো না।
  • PT | ০৭ জুলাই ২০১১ ১৩:৫৮478280
  • ঝিঙে আর দুধ নিয়ে তাহলে আমরা কি ফরাসী বিপ্লবের দিকে এগোচ্ছি?
  • x | ০৭ জুলাই ২০১১ ১৪:০২478281
  • দোষ কি? কে যেন বলেছিলো না - পপুলেশন কমাতে হলে রাতে বেশি টিভি সিরিয়াল দেখুন?
  • PT | ০৭ জুলাই ২০১১ ১৪:৪৮478282
  • কেউ যদি হাসপাতালের "জবরদখল" করা ঘর এবং সিপিএম ও কম্প্যু নিয়ে সেলিমের বক্তব্য জানতে চান তাহলে মহুয়া খবর দেখতে পারেন। কাল রাতের একঘন্টার ইন্টারভিউএর রিপিট টেলিকাস্ট চলছে।
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ১৫:১০478284
  • না না ঐ সব বাজে প্রোগ্রাম দেখার সময় নেই। আপনি দেখে সামারি টা বলে দিন PT
  • fevi | ০৭ জুলাই ২০১১ ১৫:২০478285
  • বোতীন্দা, দিদির সিদু-কানু-ডহর নিয়ে বক্তিমেটা ভালো। শুনো, না শুনে থাকলে।
  • x | ০৭ জুলাই ২০১১ ১৫:৩৩478286
  • পু:সি: স্যার একটু সামারাইজ করেন -

    কাদের বাম সমর্থক বলা যায়?
    টিভি প্রোগ্রাম কখন ভালো/খারাপ হয়?
  • fevi | ০৭ জুলাই ২০১১ ১৫:৪৮478287
  • আমি বলি, আমি বলি !!

    যাহারা দিদির অ-সমর্থক, তাহারাই বাম সমর্থক। উল্টোটা কিন্তু সত্যি নয়। উল্টোদের ঈশান, কল্লোল, রনজ্‌ন ইত্যাদি বলে। কিম্বা, সুশীল।
  • PT | ০৭ জুলাই ২০১১ ১৬:১১478288
  • যাদের সম্পর্কে হাওয়ায় ভাসানো মন্তব্য কাগজ থেকে কোট করে সমালোচনায় নামা হয় তাদের বক্তব্যটাও বোধহয় শোনা দরকার। নাহলে নাকি "অসহিষ্ণুতা" বা "ঔদ্ধত্য" দেখানো হয় বলে শুনে এসেছি।
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ১৬:১৮478289
  • সেটা তো প্রায় মাস খানেক আগের ঘটনা ?? হঠাৎ এখন তিনি সময় করে বানী দিচ্ছেন কেন? গাঁথিয়ে নিচ্ছেলেন নাকি?

    আর হাওয়া ভাসিয়ে দেওয়া মানে? আমি আগজ থেকে কোট করেছিলাম!

    অসহিষ্ণুতা আর ঔদ্ধত্য দেখানো কি একা সিপিএম র একচেটিয়া নাকি?? :-))
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ১৬:২৩478290
  • x আমি আপনার সাথে কোন ব্যাপারে আলোচনা করতে চাই না। এটা একটা পাবলিক ফোরাম। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার। অতএব......

    Hope it is clear!!( in case you do not know Bengali!!)
  • fevi | ০৭ জুলাই ২০১১ ১৬:২৭478291
  • মাস খানেক কোথায়? চুরাশী সাল এর ঘটনা তো ! বোতীন্দা ও বোতীন্দার কাগজ কিসের জন্য ওয়েট করছিল?

    দিদি-র বোক্তিমেটা শুনলে বোতীন্দা?
  • Bratin | ০৭ জুলাই ২০১১ ১৬:২৮478292
  • আমি লিঙ্ক দেওয়ার কথা বলছিলাম!!
  • PT | ০৭ জুলাই ২০১১ ১৬:৩৬478293
  • সিধু-কানু-ডহরের লিংকটা "মমতাতন্ত্র" টইতে দিয়েছি। এখানে আরো দু-এক পিস মণিমুক্ত.....

    Questions are being raised over the presence of some people, who hold no official positions, at the Chief Minister’s Office at Writers’ Buildings or with the Chief Minister wherever she goes.

    One such person who is often noticed at Writers’ Buildings is a young entrepreneur dealing in electronics goods.

    This young man was always with Mamata Banerjee while she was campaigning for the elections. Now people are questioning his presence at the government’s decision-making hub.

    Questions are also being raised about the alleged free access given to a few journalists close to Banerjee into the CM’s chamber, something unheard of during the previous Left Front rule.

    These handful of journalists — working for a few newspapers, news agencies and news channels — reportedly enter the CM’s chamber without even knocking at the door and stay there for hours.
    http://www.indianexpress.com/news/kolkata-confidential/812384/
  • Ishan | ০৭ জুলাই ২০১১ ১৬:৩৭478295
  • না: ক্ষ এর নিগ্‌ঘাত দন্ত-ফেটিশ আছে। :)
  • Sibu | ০৭ জুলাই ২০১১ ১৭:৫৩478296
  • বোতীন আগজ থেকে কোট করেছে!! একটি প্রায় নিখুঁত ফ্রয়েডীয়ান স্লিপ :)।
  • h | ০৭ জুলাই ২০১১ ২০:২৭478297
  • ... যে কিনা কভি বহু থী। এটা কে বলা হয়ে গেছে?
  • prateek | ০৭ জুলাই ২০১১ ২২:১২478298
  • এই পুসি টা কে মাইরি-- ব্রতিন? কেন?????
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ২২:৩৫478299
  • প্রতীক ধূসর মস্তিষ্ক কাজে লাগাও। :)
  • aka | ০৭ জুলাই ২০১১ ২৩:৪০478300
  • ক্ষ শিক্ষা, শিল্প, স্বাস্থ্য নিয়ে মাথা ঘামায় না, এমনকি ভোটও দেয় নি, ওদিকে বাওয়াল বাজ কিন্তু বিপ্লবী - আমি নিশ্চিত ক্ষ সিপিএমকে সমর্থন করেন।
  • SC | ০৮ জুলাই ২০১১ ০৩:৩২478301
  • সত্যি বলতে কি বিরোধী দল সিপিএম নিরাশ করছে।
    সরকারের নীতি নিয়ে কোনো বক্তব্য চোখে পড়েনা, শুধু ব্যক্তি মমতাকে নিয়ে কিছু বোকা বোকা খিল্লি।
    সিপিএম মনেহয় আইদার ভুলে গেছে, কিংবা জানে না, কি করে বিরোধী দল হতে হয়।
    তাতে সিপিএমের ক্ষতি তো বটেই, বাকিদেরও ক্ষতি।

    পিটি, ব্যাক্তি মমতা নয়, রাজনীতিবিদ মমতাকে নিয়ে কথা হোক, কেমন। যেহেতু একেবারেই বলে ব্যাটে করতে পারছেন না, একটু ধরিয়ে দিয়ে যাই। এই যেমন, আজ নাকি মমতা বলেছেন যৌথবাহিনী থাকবে, নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পিছু হটলেন।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০৪:০১478302

  • http://www.guardian.co.uk/commentisfree/2011/jul/03/haitians-singing-president-democratic-legitimacy

    The basic assumption about electoral politics in a democracy is that the process connects popular will to political power. In the absence of that fundamental assurance, disaffection and the cynicism that comes with it are almost inevitable. Elections become discussions not about who or what will or could change, but just who will win, and politicians become performers, embraced for their ability to articulate the concerns of the electorate without any real sense that they might meaningfully address them. In the gap between democratic aspirations and the stasis of the political class, legitimate resentments fester.


    ঐ পলিটিক্যাল পারফরমার কথাটা খেয়াল করুন। আরো খেয়াল করুন - embraced for their ability to articulate the concerns of the electorate without any real sense that they might meaningfully address them.। বুঝবেন কেন মমতার পলিসি ম্যাটার করে না। এই সব খিল্লিতে এই কথাটাই বারবার উঠে আসছে (যেটা, টু দেয়ার ক্রেডিট আকা, সিকি ও অন্যান্যেরা খেয়াল করেছে) যে মমতা নাটক (পারফর্ম) করছেন, সমস্যা সমাধানের কোন ইচ্ছা/চেষ্টা ছাড়াই।
  • SC | ০৮ জুলাই ২০১১ ০৪:১৮478303
  • ব্যাক্তি মমতা ডহর বাবু বললেন না জহরবাবু বললেন, তাতে মমতার রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে না।
    প্রমাণ হয় যে ব্যাপারটা উনি ভালো জানেন না।
    মমতার যে শুধুই নাটক করছেন, সেটা প্রমাণের দায়িত্ব বিরোধীদের। সেই ভূমিকাই বিরোধীদের কাছ থেকে চাই।
    আর সেটাই পাওয়া যাচ্ছে না।

    মমতার রাজনীতি নাটকীয়, পপুলিষ্ট আমিও মানি। কিন্তু আমার মতে অনেক ক্ষেত্রেই বিরোধী নেত্রী হিসেবে সেটা তার সাফল্যের কারণ। জমি নিয়ে মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধেছিলো, সেই আন্দোলনকে দেশব্যাপী রাজনৈতিক লড়াইতে পরিণত করতে পেরেছেন মমতা। সেটা আজ তাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেখানেও ওনার রাজনীতির স্টাইল নাটকীয়। কিন্তু বিরোধী পক্ষ প্রমাণ করতে ব্যার্থ যে মমতার কোনো সদিচ্ছা নেই সমাধানের। কারুর রাজনীতির স্টাইল কে তার পলিটিকাল উইলের সাথে এক করে দেখা উচিৎ না।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০৪:৪২478304
  • ডহর-বাবু ম্যাটার করে, এবং তাতে তাঁর সদিচ্ছা নিয়ে প্রশ্নও ওঠে। ইট ডেমনস্ট্রেটস দ্যাট শি ডিড নট বদার টু লার্ন/বি ব্রীফড প্রপারলি। একই ব্যাপার কাউবয় স্টাইলে হাসপাতালে গিয়ে পড়ে সবাইকে ব্যাতিব্যস্ত করে তোলাতেও দেখা যায়। ওনার ফ্ল্যাগশিপ ইস্যু সিঙ্গুর নিয়ে এইভাবে ছড়ানো!! সেটা কি রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়? ব্যাপারটা একটু দেখে শুনে কয়েক সপ্তাহ সময় নিয়ে করলে কি ক্ষতি হত? সেই দেরী তো এমনিই কোর্টে হচ্ছে। সমস্যা স্টাডি না করে নাটক করা। এই সবই পলিটিক্যাল উইল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটির অভাব দেখিয়ে দেয়।

    আর খিল্লি করাটা পপুলিস্ট রাজনীতির একটা অঙ্গ। কমন পিপল কি পলিসি ওয়াংক? তারা চিরদিনই এইসব খিল্লির মধ্যে দিয়ে পলিটিকস বুঝে এসেছে। আলকাপের দল মনে করুন, কালিঘাটের সং মনে করুন, বুঝবেন।
  • pi | ০৮ জুলাই ২০১১ ০৫:০০478306
  • SC র সাথে অনেকটাই একমত।

    যাহোক, দেখলাম, যৌথ বাহিনী প্রত্যাহৃত হবেনা, এটা ঠিক বলেননি। এই মুহূর্তে হবে না। পরে হবে, সেটাও বলেছেন।

    she made it clear that the central forces would be withdrawn from Jungle Mahal only after all arms were surrendered and peace restored in the area.

    She suggested that this would include weapons held by CPM cadres. “After Jungle Mahal is made free of arms and peace is restored, the central forces will be withdrawn…. All sides should surrender their arms,” Mamata said.

    However, the government has not set any deadline for the surrender of arms. “As early as possible,” Mamata said, asked about the deadline

    http://www.telegraphindia.com/1110708/jsp/frontpage/story_14212254.jsp

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন