এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একটু বেশি কিছু করা যায় কি?

    sosen
    অন্যান্য | ১১ জুন ২০১৩ | ২২৫৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৪ জুন ২০১৩ ২০:০৭614968
  • তাতিন, গত তেরো ছোদ্দ বছর ধরে আমি বেশ কয়েকটা ইয়াহুগ্রুপের মেম্বার, কয়েকটার আমি মডারেটরও। আমাদের সোসাইটির ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের ইয়াহুগ্রুপের আমি ওনার এবং মডারেটর।

    ইয়াহুগ্রুপ অত্যন্ত রিলায়েবল, কখনও মেল ডেলিভারি ফেল করে না। হ্যাঁ, ইয়াহুর স্প্যামিং ফিল্টারটি অতি যাচ্ছেতাই, ওপেন গ্রুপ হবার ফলে কিছুদিনের মধ্যেই ওখানে বিজ্ঞাপন আসতে শুরু করবে, যে সে র‌্যান্ডমলি লগিন করে নিজের সাইটের প্রমোশন দিতে থাকবে।

    সো, কয়েকদিন বাদে এটাকে ইনভিটেশন বেসড গ্রুপ করে দিতে হবে, তার বেশি কিছু করার দরকার নেই। ইয়াহুগ্রুপ নিজের প্রতিভাতেই অত্যন্ত ঠিকঠাকভাবে চলে।
  • 4z | ১৪ জুন ২০১৩ ২০:০৮614969
  • জয়েন্ড
  • | ১৪ জুন ২০১৩ ২০:১১614970
  • হিন্দু সংহতি নামে একটি দলকে আজ কলেজ স্ট্রীট এলাকা মুখে কাপড় বেঁধে মিছিল করতে দেখা গেছে।
    এদের লিফলেটের মূল বক্তব্য, এই যে হিন্দু বোনের উপর নৃশংস অত্যাচার হচ্ছে,হয়েছে- এর প্রতিকারে চুড়ি ছেড়ে ভাইদের কি করা উচিত।
    লিফলেট টা জোগাড় করা গেলে হুবহু লেখাটা তুলে দেবো।
  • pi | ১৪ জুন ২০১৩ ২০:১৩614971
  • RSS বারাসাতেও মিছিল করছে, একই অ্যাজেণ্ডা নিয়ে।
  • siki | ১৪ জুন ২০১৩ ২০:১৭614972
  • ঘোলাজলে অনেকেই মাছ ধরবে। এই উইকেন্ডের পর আর এদের দেখা যাবে না।
  • | ১৪ জুন ২০১৩ ২০:৪১614973
  • আগামি বুধবার ১৯ শে জুন সন্ধ্যে ছটায় বারাসাতের ঘট্নার প্রতিবাদে একটা মিছিলের আয়োজন করা হয়েছে।
    বেলঘরিয়া স্টেশানের ৪নং টিকিট কাউন্টার থেকে রথতলা পর্যন্ত মিছিল যাবে।

    যারা আগ্রহী তারা যোগ দিতে পারেন।
  • bb | ১৪ জুন ২০১৩ ২১:০৬614974
  • এর মধ্যে আবার ধর্ম?
  • rounak ray | ১৪ জুন ২০১৩ ২১:২৫614975
  • কামদুনি কাণ্ডে অভিযুক্তদের মধ্যে মুসলিম থাকায় RSS সমর্থিত হিন্দু জাগরণ মন্চ বারাসাত-খরিবেরিয়া রুট এ মুসলিম বিদ্বেষী প্রচার চালাচ্ছে
  • bb | ১৪ জুন ২০১৩ ২১:৩৪614976
  • আর বাকিগুলি যে হিন্দুরা করল, তাহলে মুসলীম লীগ সেগুলি নিয়ে আন্দোলন করুক? অপরাধীর আবার ধর্ম বা রাজনীতি হয় নাকি?
  • 4z | ১৪ জুন ২০১৩ ২১:৪৫614978
  • ঘোলা জলকে আরো ঘোলা করে মাছ ধরার পাব্লিক সব জায়্গায়।
  • Ishan | ১৪ জুন ২০১৩ ২১:৪৭614979
  • ইয়াহু গ্রুপে আমার অসুবিধে হয়নি। গুগল গ্রুপ জনতার সুবিধেজনক মনে হলে খুলে ফেলা হোক। কিন্তু যাই হোক, আর বিলম্ব নয়।
  • a x | ১৪ জুন ২০১৩ ২১:৫১614980
  • কবে কারা কোথায় জমায়েত হচ্ছে এগুলো ঐ মেইলগ্রুপে একটু জানিয়ে দেবে? আর একটা চিঠি কেউ ড্রাফট কর/করেন। যাস্ট কাঠামো একটা হলে তারপর নাহয় সেটাকে মডিফাই করা যাবে।
  • Ishan | ১৪ জুন ২০১৩ ২১:৫৪614981
  • চিঠিটা আমি ড্রাফট করতে পারি।

    গ্রুপটা যাদ্দিন না ঠিকঠাক ফর্মেশনে আসছে, ওখানে এখানে দু জায়গাতেই লিখিঃ

    ১। চিঠি কাকে পাঠানো হবে?
    ২। চিঠির পয়েন্টগুলো কি?
    ৩। চিঠিতে সই করানোর উদ্যোগ সক্কলকে নিতে হবে। সেটা কি সত্যিকারের সই, নাকি পিটিশন ফ্লোট করা হবে?

    মতামত দিন। কুইক।
  • pi | ১৪ জুন ২০১৩ ২১:৫৫614982
  • চিঠি নিয়ে একটা মেইল করলাম।
  • pi | ১৪ জুন ২০১৩ ২১:৫৬614983
  • ৩। অনলাইন পিটিশন, সত্যিকারের সই করানো - দুটোই।
  • Ishan | ১৪ জুন ২০১৩ ২২:০০614984
  • অমার মতে তিনটে পয়েন্ট থাকা উচিত।

    ১। প্রশাসনের কাছে দাবী, মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাজনৈতিক-অরাজনৈতিক কোনোরকম দাদাগিরিকে প্রশ্রয় দেওয়া চলবেনা। প্রতিটি নাগরিকের নিজের শরীর এবং গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ অধিকার আছে। সেটা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

    ২। তদন্তে কোনোরকম ঢিলেমি, গা ছাড়া দেওয়া চলবেনা। রাজনৈতিক-অরাজনৈতিক যেকোনো রকম প্রভাবে এতটুকু ঢিলে দেওয়া চলবেনা।

    ৩। তদন্ত ও বিচারের দ্রুত নিষ্পত্তি করতে হবে। এবং পাবলিকলি জানাতে হবে। (এই ব্যাপারটায় আরটিআই কাজে লাগবে)

    এছাড়াও, প্রতিবাদ যারা করছেন, তাদের কাছে একটা আবেদন। রং, পতাকা, সব ভুলে স্রেফ গণতান্ত্রিক অধিকার রক্ষার পক্ষে সমবেত হোন। এর সঙ্গে রাজনীতি, ধর্ম কোনোকিছুই জড়িয়ে ফেলবেন না।
  • Ishan | ১৪ জুন ২০১৩ ২২:০৪614986
  • মতামত মতামত। আর ইংরিজিতে লিখতে হলে অন্য কাউকে লিখতে হবে। আমি ইংরিজিতে কাঁচা।

    আর এই মুহূর্তে কেউ যদি জানতে চান অ্যাকশন পয়েন্ট কিকি, তাহলে তারা এইঃ

    ১। চিঠি কাকে অ্যাড্রেস করা উচিত। মতামত দিন।
    ২। কি কি পয়েন্ট থাকা উচিত। মতামত দিন। যা মাথায় আসবে।
    ৩। লেখা হলে, লোককে দিয়ে সই করান। চেনা পরিচিত সক্কলকে।

    বাকি পরে একটু একটু করে হোক।
  • a x | ১৪ জুন ২০১৩ ২২:০৪614985
  • ১) চিঠি মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল?

    ২) আলদা করে লিখতে হবে

    ৩) আমারও মনে হয় অনলাইন আর সত্যিকারের দুটোই। অনলাইন পিটিশন একটু ঠিকঠাক জায়গা দেখে করা, যাতে স্প্যাম না হয় আর জেনুইন কিনা চেক করে।
  • a x | ১৪ জুন ২০১৩ ২২:০৫614987
  • ২) আপাতত যা যা মনে আসছে -
    ক) ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থা
    খ) পুলিশের ওপর নজরদারি - FIR নেওয়া হচ্ছে কিনা, আগে থেকে কোনো অভিযোগ দায়ের থাকলে কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, ঘটনা জানানো ও ঘটনাস্থলে পুলিশের যাওয়ার ন্যূনতম সময় নির্ধারণ ... ইত্যাদি
    গ) সামগ্রিক ল' অ্যান্ড অর্ডার, পঃবঙ্গ মহিলা নির্যাতনের পরিসংখ্যান অনুযায়ী এই জায়গায় গেল কেন এবং এই পরিপ্রেক্ষিতে ইমেডিয়েটলি সরকার কী কী বন্দোবস্ত নেবার কথা ভাবছে তা পাবলিকলি জানাক।
  • a x | ১৪ জুন ২০১৩ ২২:১৩614990
  • ট্রান্সক্রিপ্ট
  • a x | ১৪ জুন ২০১৩ ২২:১৩614989
  • তিনটে ব্রড পয়েন্টের মধ্যে এগুলো ঢোকালেও চলবে।

    আরেকটা - জানিনা এটা সম্ভব কিনা - হটলাইন। যেকোনো সময় কোনো মহিলা এরকম অবস্থার সম্ভাবনা দেখলেই ফোন করবে - জানি সেলফোন সবার নেই, এবং যাদের নেই তাদের জন্য কী করা দরকার সেটা ভাবতে হবে।
    এই কলগুলো রেকর্ডেড হবে, কোনো মামলা হলে উকিলরা ট্রান্স্ক্রিপ্ট চাইতে পারবে। কলের সময় ও পুলিশের রেস্পন্সের সময় এগুলো রেকর্ডেড হবে। অনেকটা ৯১১ ধাঁচের।
  • pi | ১৪ জুন ২০১৩ ২২:১৪614991
  • জয়া মিত্রর সাথে কথা হল। জয়াদির মতে, এই ধর্ষণ কাণ্ডকে স্রেফ নারী নির্যাতন হিসেবে দেখা ঠিক নয়, দিল্লি, পার্ক্স্ট্রীট কাণ্ডের থেকে এর তফাত রয়েছে। বারাসাতের ঐ অঞ্চলে পার্টিবাজি, গুণ্ডাগিরি প্রোমোট করা, জমি হস্তান্তর .... এই ইস্যুগুলো নিয়ে প্রশ্ন তোলা উচিত।
  • siki | ১৪ জুন ২০১৩ ২২:৩২614992
  • চিঠি বাংলাতেই হোক। ইংরেজিতে করে দেবার লোক পাওয়া যাবে। পাঠানো হোক দুই ভাষাতেই।

    এর সাথে কিছু নিউজপেপারে কি এই চিঠির বয়ান ছাপানো যায়?
  • a x | ১৪ জুন ২০১৩ ২২:৩৩614993
  • সই জোগাড় করার পর সই সহ নিউজপেপারগুলোতে পাঠানো উচিৎ।
  • Ishan | ১৪ জুন ২০১৩ ২২:৩৬614994
  • প্রথম খসড়াঃ

    -------------------
    সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনায় আমরা সাধারণ গণতন্ত্রপ্রেমী নাগরিক হিসেবে গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরণের ঘটনা পৌনপনিকভাবে চলতে থাকলে তা সকল সাধারণ নাগরিকের অধিকারের উপর আঘাত। আমরা অনেকেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বসবাস করিনা, কিন্তু রাজ্যের সামগ্রিক ভাবমূর্তির মক্ষেও এ ধরণের ঘটনা কলঙ্কজনক বলে মনে করি। সর্বোপরি, এ ধরণের নৃশংস ঘটনা শুধু নৃশংসতার কারণেই আমাদের বেদনাহত করেছে, যার দ্রুত সুরাহা প্রয়োজন বলে আমাদের মনে হয়।

    সামগ্রিক ভাবে সরকার ও প্রশাসনের কাছে আমরা নিম্নলিহিত দাবীগুলি পেশ করতে চাই।

    ১। ঘটনা ঘটলে এবং তা প্রচারের আলোয় এলে তবে তার প্রতিক্রিয়া না জানিয়ে, সরকার ও প্রশানকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে ঘটনাটি না ঘটার সম্ভাবনা কমে। প্রতিটি নাগরিকের নিজের শরীরের স্বাধীনতা ও গণ্নতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা একটি সুষ্ঠু প্রশাসনের অন্যতম মুখ্য কর্তব্য। রাজনৈতিক বা অরাজনৈতিক কোনোরকম কারণেই কোনোরকম গাফিলতি বা ঢিলেমি দেখানো চলবেনা।

    যেহেতু পুলিশের সমস্ত রাস্তা ও স্থানের উপর সর্বসময় নজরদারি সম্ভব নয়, তাই এর জন্য দ্রুত ও বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য পশ্চিমবঙ্গব্যাপী একটি কার্যকরী হটলাইনের ব্যবস্থা করা হোক। সেখানে প্রতিটি ফোন কলকে এবং তৎপরবর্তী পুলিশি ব্যবস্থাকে নথিভুক্ত করা হোক। যাতে করে পরবর্তীতে তথ্যের অধিকার সংক্রান্ত আইনানুনারে এই পুরো তথ্যটি জনতা জানতে পারে।

    ২। এই ধরণের প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও নিষ্পত্তি হোক। কোনোরকম রাজনৈতিক ছাড়া। এর জন্য
    ক) ফাস্ট ট্র্যাক কোর্টের বন্দোবস্তো করা হোক।
    খ) পুলিশ ও প্রশাসনের কাজের পদ্ধতি ও গতি মনিটার করা হোক। যাতে যেকোনো সময়ে তথ্য আইনের সহায়তায় প্রশাসনের প্রতিটি পদক্ষেপ জানা যায়।
    গ) পুলিশের উপর প্রশাসনের নজরদারি বাড়ানো হোক। যেকোনো ঘটনায় এফ আই আর নিতে অস্বীকার করলে কড়া বন্দোবস্তো নেওয়া হোক। সে অভিযোগও হটলাইনে নেবার বন্দোবস্তো করা হোক, এবং সেগুলো তথ্যের আইন অনুসারে জনতাকে জানানো হোক।
    ঘ) অভিযোগ পেলে পুলিশের ঘটনাস্থলে পৌঁছনোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হোক। এবং তার অন্যথা হলে একই ভাবে সেই অভিযোগও হটলাইনে নেওয়া হোক।

    ৩) রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের উপর নির্যাতনের পরিসংখ্যান, সরকার প্রকাশ্যে জানাক। একই সঙ্গে সামগ্রিকভাবে এগুলো রুখতে এবং অবস্থা উন্নত করতে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটিও পরিষ্কার করে জানানো হোক। এবং একটি নির্দিষ্ট সময় অন্তর বিষয়টির অগ্রগতি বা অবনতি বিষয়ে প্রকাশ্যে জনগণকে অবহিত করা হোক।

    এই দাবীগুলিকে আমি সমর্থন করে, সরকারকে এগুলি বিবেচনা করতে অনুরোধ জানাচ্ছি।

    ---------------
  • Ishan | ১৪ জুন ২০১৩ ২২:৪১614995
  • জলদি মতামত দিন।। ফেলে রেখে লাভ নেই। যারা মেলগ্রুপে আছেন, বা নেই, কিছু একটা করতে চান বলে জানিয়েছেন, একমত দ্বিমত বেঠিক ঠিক, চলবে, চলবেনা কিছু একটা মতামত দিন। সেই ভরসাতেই পরের ধাপ হবে কিন্তু।
  • siki | ১৪ জুন ২০১৩ ২২:৪২614996
  • দুচাট্টে টাইপো আছে। বাকি ঠিক আছে।

    পুলিশ ও প্রশাসনকে মানবিক হতে হবে ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে। ধর্ষণ এবং মলেস্টেশন। অধিকাংশ ক্ষেত্রেই এই কমন অভিযোগটা আসে যে পুলিশ ধর্ষিতাকে নিয়ে উপহাস করেছে, গুরুত্ব দেয় নি, এবং অস্বস্তিকর প্রশ্নের পর প্রশ্ন করে গেছে ডায়েরি নেবার বদলে। অনেকেই এসবের জন্য পুলিশের কাছে যেতে চান না।

    ধর্ষিতার রিহ্যাবিলিয়েশনের জন্য সরকারি উদ্যোগ একটা থাকা উচিত। যে কোনও জায়গায় ভিক্টিমকে সরকারি প্রটেকশনে চিকিৎসা, তথ্যপ্রমাণ সংগ্রহ এবং আইনি সাহায্য দেওয়া। এটুকু কি চাওয়া যায়?
  • pi | ১৪ জুন ২০১৩ ২২:৪৪614998
  • জয়াদির পয়েন্টটা আনা হোক।

    বাকি, বলছি।
  • siki | ১৪ জুন ২০১৩ ২২:৪৪614997
  • ২।ঘ) টা খুব ভাইটাল। দিল্লি পুলিশের এই রকমের এসএলএ আছে। টাইম কাউন্ট করে দেখা হয় অভিযোগ পাবার কতক্ষণের মধ্যে পুলিশ বা পিসিআর ঘটনাস্থলে পৌঁছয়।
  • a x | ১৪ জুন ২০১৩ ২২:৫৪615000
  • পাই, জয়া মিত্রকে বল গ্রুপটা জয়েন করতে আর ঈশানের ড্রাফটটা ওখানে পোস্ট করে দিচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন