এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৪৪৮৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৪:২৫463073
  • তাই তো। মনে ক্ষার থাকবে কেন, সে তো থাকবে সাবানে? মনে থাকবে ক্ষীর, তবে ফ্যাট ফ্রি, তাহলে খুব হালকা ফুরফুরে থাকবে মন।
  • Raj | ১০ আগস্ট ২০১০ ১৪:২৫463072
  • কেসি বুঝেসুঝেও এমন সব কোচ্চেন করে যে কি বলব :)

    তবে নামহীন পোষ্ট করে পিটি কে গাল দেওয়াটা গুচর কত্তাব্যাক্তিরা কি চোখে দেখছেন সেটা জানার ইচ্ছা রইল

    ডি: - অবশ্যই কেউ জানাতে ""বাধ্য"" নন
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৪:২৭463074
  • এই সেরেছে, এই রাজ আবার নামহীন পোস্টের কথা বলছে, কোনো টাইমস্ট্যাম্প দেয় নি।
  • de | ১০ আগস্ট ২০১০ ১৪:২৮463075
  • মনে ক্ষীর থাকলে এট্টু বেশী চটচটে হয়ে যাবে না তো!
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৪:৩১463076
  • হ্যাঁ, সেটা একটা সমস্যা। ক্ষীর ফীর চলবে না।
    মন একদম সাফ রাখতে হবে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। দিনে দুবার। সব ময়লা সাফ।
  • de | ১০ আগস্ট ২০১০ ১৪:৩৩463077
  • বা "মনের ইসবগুল" জাতীয় কিছু খুঁজে বার কত্তে হবে :)) -- একদম সাফ করার জন্য!
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৪:৩৮463078
  • হা হা, মনের ইসব্‌গুল।
    মনটাকে একেবারে বৃহদান্ত্র বানিয়ে দিলে!
  • de | ১০ আগস্ট ২০১০ ১৪:৪০463079
  • দুটোই সাফ না থাকলে খুব মুশকিল! তাই ---
  • nyara | ১০ আগস্ট ২০১০ ১৫:০৯463080
  • পিটিবাবু, 'গণনাট্য ছেড়ে দেন', নাকি 'গণনাট্য থেকে বিতাড়িত হন'?

    যে সময়ে উৎপল দত্ত গণনাট্যে ছিলেন, সে সময়ে সিপিয়েমের অস্তিত্বই ছিল না। কাজেই তাঁর গণনাট্যের সদস্যপদকে কী করে সিপিয়েমের সদস্যপদের সঙ্গে তুলনা করছেন ("ঘরে ফেরা" ইত্যাদি প্রসঙ্গে)।

    [ উত্তর আসবে না জানি, কিন্তু পিটিবাবু আসবেন। ]
  • kallol | ১০ আগস্ট ২০১০ ১৬:৩২462477
  • ইয়ে, একটা জিনিস কিলিয়ার হলো না। নকশাল থেকে সিপিএম = ঘরে ফেরা। সিপিএম থেকে সিপিআই = কি?
  • PT | ১০ আগস্ট ২০১০ ১৬:৩৮462478
  • nyara

    ১। আমি যে তথ্যসুত্র দিয়েছি সেটা উৎপল দত্তের সাক্ষাৎকারের থেকে উদ্ধৃত করেছেন লেখক। আপনি দয়া করে বই-পত্তর যোগাড় করে আসল সাক্ষাৎকারটি পড়ে নিন এবং নিজ সিদ্ধান্তে পৌঁছন। ছাড়া/বিতারণ নিয়ে আপনার সঙ্গে আমার কোন তক্ক নেই। আপনার তথ্যসূত্রটিও জানান -- আমি কিঞ্চিত জ্ঞানলাভ করি।

    ২। ""সদস্যপদ"" সংক্রান্ত কোন কথাই আমি বলিনি কখনো -- বলেছিলাম ""সমর্থন"" করার কথা। (07 Aug 2010 -- 09:15 AM)। কেননা অজিত বসুর লেখার তথ্যানুসারে উৎপল দত্ত কম্যুনিস্ট পার্টির কার্ডহোল্ডার মেম্বার ছিলেন না।

    উত্তর পেলেন?
  • pi | ১০ আগস্ট ২০১০ ১৯:১৮462479
  • এতো ভাল রঙ্গ জাদু ! এবার কি তাইলে বিজেপি-সিপিএম ভাই ভাই হবে ? :)

    http://news.rediff.com/report/2010/aug/10/how-can-a-union-minister-sup
    port-maoists-opposition.htm
  • kc | ১০ আগস্ট ২০১০ ২০:১২462480
  • শুনুন, শুনুন, শুনুন,
    লালকৃষ্ণ আডবানি যদি ভাত খেতে পছন্দ করেন, তাহলে বিমান বাবুর ভাত খাওয়া চলবেনা। তাহলে ওনারা ভাই ভাই হতে পারেন।
    লালকৃষ্ণ আডবানি যদি কোলাপুরি চপ্পল পড়েন, তাহলে বুদ্ধবাবু সেটা ব্যবহার করতে পারেন না। তাহলেই ওনারা ভাই ভাই।
    এটাকে পাই-স্বত:সিদ্ধ বলা যায় কিনা তা জানেন শ্যামরাই। :))))))
  • pi | ১০ আগস্ট ২০১০ ২০:২৮462481
  • হুম। গ্রীন হান্টের মত একটা অপারেশন চালানো হবে কি হবেনা সেই নিয়ে দুটো রাজনৈতিক দলের পলিসি গত মিল অমিল টা খানা পিনা ঘুমনার মত কাম ই বটেক। অ্যানালজিগুলো গুচ্ছ হয়েছে। :)
  • kc | ১০ আগস্ট ২০১০ ২০:৪১462482
  • দুটো কেন? কংগ্রেসও তো বলছে চালানো হবে। ম্মাম্মাম্মা ছাড়া সবাইএর মধ্যেই তো ব্যাপক মিল.....
    যাই হোক এসব বড়বড় ব্যাপার, চল গান শুনি
  • Arpan | ১০ আগস্ট ২০১০ ২০:৫৬462483
  • কেন এই যে বছর দুয়েক আগে অব্দিও শুনতাম "রাজনৈতিক' ভাবে মাওবাদীদের মোকাবিলা করা হবে। মানে সিপিয়েম করবে।

    শেষ পর্যন্ত কী করেছে আর কী হয়েছে সেইটা একটু বোঝাবেন কমরেড?
  • SC | ১০ আগস্ট ২০১০ ২১:২৩462484
  • প্রণম্য কমরেড বুদ্ধদেব ভট্টচার্য্য জানাচ্ছেন মাওবাদী দমনে কেন্দ্রীয় নীতি একেবারে ঠিক। উনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে যোগাযোগ রাখছেন।অওনারা নাকি অসহায়।

    আহারে,অসহায় রাষ্ট্র! অসহায় বিপ্লবী মনু চিদুকে সমস্তরকম সহযোগিতা করা উচিত, লালমোহন টুডুদের মতো কোটিপতি কর্পোরেট বুর্জোয়াকে মারতে। রাষ্ট্রীয় সন্ত্রাসের এই নির্লজ্জ দালালিগুলোকে একবার খারাপ বলার মতো মেরুদন্ড যাদের নেই, তারাও বামপন্থী?
    আর কতো নীচে নামবেন?
  • aka | ১০ আগস্ট ২০১০ ২১:৪৬462485
  • না এখানে একটু ভাবার অবকাশ আছে।

    দিদি বলেছেন মনু-চিদু অসহায়।

    কিন্তু বুদ্ধবাবু অসহায় নয়।

    অথচ বুদ্ধবাবু আবার মনু-চিদুর দলে।

    মানে মাওবাদী দমনে বুদ্ধবাবুর সাথে মনু-চিদুর নীতিগত কোন পার্থক্য তো নেই, তাহলে ওনারা অসহায় হলে বুদ্ধবাবু অসহায় নন কেন? ঠিক ভুল পরে, আগে দুই দুইয়ে চার হোক।
  • lcm | ১০ আগস্ট ২০১০ ২২:০১462486
  • আগেই বলেছিলুম, মনমোহন, চিদাম্বরম, বুদ্ধদেব, মমতা, মোদী... সবই মায়া। বিভেদের মাঝে দেখো মহান মিলন...
  • PT | ১০ আগস্ট ২০১০ ২২:০৭462488
  • ভারতের একটা বিরাট অংশ গরীব যারা শহরে থাকে, ধরে নেওয় যাক যে নিজেদের জীবন-জীবিকার স্বার্থে মাওবাদীদের সাহায্যে অস্ত্র তুলে নিচ্ছে। যৌথ বাহিনী প্রসঙ্গে যাঁরা মনু-চিদু-বুদ্ধর মুন্ডুপাত করছেন তাদেঁর মধ্যে যাঁরা নিজেদের বাড়ির সামনে মাওবাদীদের রাস্তা কেটে গাড়ি চলা বন্ধ করতে এবং তাঁদের ছেলেমেয়েদের ইস্কুলে যাওয়া বন্ধ করে দিতে রাজী আছেন হাত তুলুন।

    মমতা-মেধা-অগ্নিবেশের নিরাপত্তার জন্য একদিনে কত লক্ষ টাকা খরচ হয়েছে তার হিসেব কেউ দিতে পারেন -- একটু জ্ঞানার্জন হয়।
  • nyara | ১০ আগস্ট ২০১০ ২২:১৯462489
  • ফেয়ার এনাফ। আমার তথ্যসূত্র - ১৪০৬ সালের অনুষ্টুপ নাট্যবিষয়ক বিশেষ সংখ্যায় কমল সাহার প্রবন্ধ 'শম্ভু মিত্র প্রতিকল্পে উৎপল দত্ত'।

    একটু উদ্ধৃত করি?

    "... কম্যুনিস্ট হয়েও গণনাট্যে মাত্র ১০ মাস! পথনাটক করবার অপরাধে বহিষ্কৃত!"

    "... ইন্ডিয়ান পিপল্‌স থিয়েটার অ্যাসোসিয়েশনের সম্পাদক নিরঞ্জন সেন উৎপলদাকে গণনাট্যে আনলেন। এল-টি-জি থেকে ছুটি নিয়ে মধ্য কলকাতা শাখায় যোগদান করলেন। শম্ভুবাবুর মতোই তাঁর শ্বাসকষ্ট শুরু হলো।"

    "... পার্টি থেকে বহিষ্কৃত হলেন ঋত্বিক ঘটক। উৎপলদা গণনাট্য ছড়লেন। শম্ভুবাবু কোনদিন কম্যুনিস্ট না হলেও সদস্য হয়েছিলেন। পার্টি দপ্তরের বেপরোয়া নির্দেশ মানতে পারেননি গীতা সোম, হেমাঙ্গ বিশ্বাস, পানু পাল, সুধী প্রধান, অরুণ মিত্র এবং আরো অনেকেই।"
  • lcm | ১০ আগস্ট ২০১০ ২২:২১462490
  • গরীব লোক, কোনো কাজ নেই, এমনিই খানিকটা তাই রাস্তা কেটে দিচ্ছে - তাই কি?

    নাকি, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের গুন্ডারা এসে র‌্যান্ডমলি গ্রাম থেকে লোক তুলে নিয়ে যাচ্ছে, তাই লোকে পুলিশ(এবং রাজনৈতিক সাঙ্গপাঙ্গ) আসার রাস্তা বন্ধ করে দিচ্ছে। বাচ্চাদের স্কুল-কলেজ পরে হবে, আগে তো প্রান বাঁচাও।

    শহরে যদি পুলিশ এসে এখান সেখান থেকে কিছু লোক তুলে নিয়ে যায়, তখন পথ অবরোধ/জ্যাম এসব কি হয় না। তার অনেক চেয়েও তুচ্ছ কারণে হয়।

    আর শহরে রাস্তায় গর্ত খোঁড়ার জীবনযাত্রা ব্যহত করার জন্য হাত তুলতে হবে না। এমনিতেই দুমদাম গর্ত খোঁড়া হচ্ছে এদিকে ওদিকে।
  • kc | ১০ আগস্ট ২০১০ ২২:২৪462491
  • কমরেডগণ, "দালাল', 'দালালি' ইত্যাদি শব্দের ব্যবহার কিন্তু অবৈধ। ইহা গালাগালির পর্যায়ভুক্ত।
  • PT | ১০ আগস্ট ২০১০ ২২:৩১462492
  • nyara -- ধন্যবাদ!
  • SC | ১০ আগস্ট ২০১০ ২২:৫৫462493
  • কেসি, সরি। ঐ দালাল শব্দটা ফিরিয়ে নিলাম। বিবৃতিটা পড়ে তখন মাথা গরম হয়ে গেছিলো।
    মমতা-মেধা-অগ্নিবেশ কি করে হলো?
    মমতা কেন্দ্রীয় মন্ত্রী, তার জন্য নিরাপত্তার ব্যাবস্থা। মেধা বলেছেন আমি লালগড় যাবো, সরকার নিরাপত্তার ব্যাবস্থা করুন??
    লিঙ্ক দেখান তো?

    একটা কথা বোধহয় লিখে লিখে হাত ব্যাথা হয়ে গেছে। আবার লিখছি। মাওবাদীদের পক্ষ নিয়ে যে সমস্ত আদিবাসী লড়াই করছে,
    রাষ্ট্রের প্রতি এরা বীতশ্রদ্ধ, শেষ ষাট বছরে যেভাবে এদেরকে উপেক্ষা করা হয়েছে। এদেরকে গণতন্ত্রের পথে আনার রাজনৈতিক
    দায়বদ্ধতা রাষ্ট্রের রয়েছে। মাওবাদীদের সাথে রাজনৈতিক লড়াইএর প্রয়োজন, মাওবাদী নিঘনের নামে সাধারণ আদিবাসীদের
    নির্বিচারে হত্যা করার এই পরিকল্পনা বন্ধ হওয়া দরকার।

    রাজনৈতিক লড়ায়তে না গিয়ে চিদু ছত্তিশগড়ে, প:ব: তে যেভাবে আদিবাসীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দিচ্ছে, এ বোধহয় সিপিয়েমের
    অনেকেও মন থেকে মেনে নিতে পারেন না (সকলে আশা করি বুদ্ধবাবুর মতো নয়)।
  • lcm | ১০ আগস্ট ২০১০ ২৩:৩৫462494
  • রাষ্ট্রের উপেক্ষা, বঞ্চনার বিরুদ্ধে অদিবাসীদের সাপোর্ট দেবার যে পদ্ধতি মাওবাদীরা নিয়েছে বা যা প্রোমোট করছে, সেটাও তো ভুল। খুনোখুনি, সন্ত্রাস, রেল দুর্ঘটনা ঘটানো..... এগুলো কি কোনো সল্যুশন?
    অবশ্য সল্যুশন-টা যে কি... যাক গে....
  • ranjan roy | ১১ আগস্ট ২০১০ ০০:০৪462495
  • সরি, পিটি, একস্ট্রিমলি সরি!
    আপনাকে আঘাত দেয়ার কোন ইচ্ছে বা আলোচনা/বিতর্কের পরিবেশ খারাপ করার কোন ইচ্ছে আমার ছিল না। আমি সারাদিন বাংলা কথা বলতে না পেরে গুচ'র পাতায় আসি, আড্ডা দিতে, চেঁচামেচি করতে।আপনাকে উত্তেজিত ভাবে যে বলেছি সেটা মুখোমুখি আড্ডায় তর্কবিতর্কের সময় যেমন বলি না-- দূর মশায়!ফালতু কথা বলবেন না! বা, যেটা জানেন না সেটা নিয়েফান্ডা লড়াবেন না!--অমনি আর কি। তার চেয়ে একচুল বেশি নয়। তবু আপনার মনে আঘাত লেগেছে, তার জন্যে মাপ চাইছি।
    আর দাদা, আপনিও তো আমাকে প্রকারান্তরে মূর্খ বলে "" শোধবোধ'' করে নিয়েছেন। এবার হ্যান্ডশেক করে ফেলুন।( রাজ, প্লীজ টেক নোট্‌ অফ ইট)।
    এবার বলি-- আসলে উৎপল দত্ত আমার অবসেশন। যে সময় আমাদের প্রজন্ম সৌমিত্র/উত্তমের ফ্যান ছিল, আমি তখন উৎপল দত্তের ফ্যান ছিলাম। অবশ্যই সিনেমার নয়, থিয়েটারের। ( তখন উনি মাত্র একটাই সিনেমায় অভিনয় করেছিলেন--মাইকেল মধুসূদন)। অসাধারণ পান্ডিত্য। ফ্রেঞ্চ, জর্মন, রাশিয়ান ভালো জানতেন। একবার নাকতলায় মোমবাতির আলোয় গোপন বৈঠকে উনি আমাদের বোঝাচ্ছিলেন যে চে' গুয়েভারার " ফোকুই সিমোইস' বা বিকেন্দ্রীকৃত গেরিলা ব্যান্ডের থিওরি আর মাওয়ের ঘাঁটি এলাকা থেকে মুক্তাঞ্চলের থিওরি নাকি এক! আরও বল্লেন যে কাস্ত্রো মাওয়ের বিরোধী এটা ভুল কথা! "" আমার কাছে ১৯৬৬তে হাভানা থেকে প্রকাশিত মাও রচনাবলী আছে। কেউ চাইলে আমার মুর অ্যাভিনিউএর বাড়িতে এসে দেখতে পারেন। অবশ্যি ওটা স্প্যানিশ ভাষায়''। অর্থাৎ উনি স্প্যানিশও জানতেন।
    বয়সে সব থেকে ছোট অকালপক্ক আমি বলে ফেল্লাম-- ওসব তো হল কমরেড!কিন্তু আপনি যে মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এলেন সে ব্যাপারটা নিয়ে কিছু বলুন। স্বদেশ মিত্র( পুলিশ ইউনিয়ন), যিনি ওনাকে এনেছিলেন, আমতা আমতা করে বল্লেন- উনি শিগ্গিরই একটি বুকলেট এ এর খোলাসা করবেন।
    সে লেখা ওঁর জীবৎকালে বেরোয় নি।
    রূপা থেকে প্রকাশিত "" চায়ের ধোঁয়া'' বইটি আমার নাটক সম্বন্ধে ধারণা গড়ে তোলে। তাতে প্রমথ চৌধুরির চার-ইয়ারি কথা বা রবীন্দ্রনাথের পঞ্চভূতের স্টাইলে নাট্যকার, সংগীত পরিচালক, অভিনেতা, পরিচালক মিলে বিতর্কের মাধ্যমে অনেক গভীর কথা বলেন। অতীব স্বাদু লেখা। কারো সংগ্রহে আজ থাকলে জেরক্স করে নেব।
    ১৯৬৭তে যখন চীনের সাংস্কৃতিক বিপ্লব নিয়ে সিপিএম এর দোনোমোনো ভাব, কেউ কিছু বুঝতে পারছে না-- হচ্ছেটা কি, তখন সবচেয়ে বেশি স্পষ্ট করে বেরুলো উৎপলের প্রবন্ধ "" চীনের সাংস্কৃতিক বিপ্লব'' ওনার গণনাট্য সংঘের সমান্তরাল সংযুক্ত গণশিল্পী সংস্থার মুখপত্রে। তাতে "" হাই জুই সম্রাটকে তিরস্কার করলো'' নাটকের আড়ালে কি ভাবে কমিউনিস্ট শাসনকে আক্রমণ করা হয়েছে উনি ব্যাখ্যা করেছিলেন।
    ১৯৬৬তে সিপিএম এর নন্দন পত্রিকায় উনি একটি রাজনৈতিক নাটক লেখেন ---"" একটি তলোয়ারের কাহিনী'' আর পূজোসংখ্যায় লেখেন "" একই দেহে লীন''। আমার খুব ভালো লেগেছিল। এরপর ওনার নক্‌শল্পর্বে দেশব্রতী, কালপুরুষ এগুলোতে লিখতেন। সি পিএম এর পত্রিকায় লেখা ছেড়ে দিয়েছিলেন।
    আজ যখন ওনার রচনাবলী পড়ি তখন অধিকাংশ নাটক ফর্মূলাধর্মী বাজে মনে হয়। আমার চোখে উনি খুব বড় মাপের পরিচালক( কল্লোল তিন বার দেখেছিলাম)। স্টেজক্র্যাফট খুব ভালো বুঝতেন। ভালো অভিনেতা। ( সিনেমায় অত্যন্ত লাউড, ভুবন সোম ব্যতিক্রম।) আর ফর্মূলাধর্মী নাট্যকার।
    ওনার "" স্তানিস্লাভস্কির পথ'' বলে একটি চটি বই পড়ে চিঠি লিখেছিলাম যে ব্রেখট ও স্তানিস্লাভস্কির পদ্ধতি নিয়ে তুলনামূলক একটি লেখা লিখতে। জবাব দেন নি। কিন্তু একবছর বাদে দেখি উনি আগের বইটি বড় করে সঙ্গে ব্রেশে্‌টর পদ্ধতি নিয়ে কয়টি পরিচ্ছেদ জুড়ে দিয়েছেন।
    কিন্তু ""যুধ্‌হং দেহি"" নাটকের শেষে উনি বিদ্রোহী চরিত্র বেঙার মুখ দিয়ে বলিয়েছেন যে " গীতায় ভগবান বলেছেন- অন্নার্দ্যাদে:সংবিভাগো ভূতেভ্যশ্চ যথাইত:''। অর্থাৎ অন্ন সবই সমান ভাগ করে খাবে।
    আমি ওনাকে চিঠি লিখলাম -এটা তো গীতার পরিচিত সাতশ' শ্লোকের কোথাও নেই। আপনি কোথায় পেয়েছেন?
    উনি নিজে হাতে ওনার লেটার প্যাডে উত্তর দিলেন-- বিশ্বভারতী থেকে প্রকাশিত পন্ডিত ক্ষিতিমোহন সেনের ""বাংলার সাধনা'' গ্রন্থের ৪৩ নম্বর পাতায় আছে।
    আমি আগ্রহ নিয়ে বইটি কিনে আনলাম। ৪৩ কেন, কোন পাতয়ই পেলাম না। আপনারা কেউ দেখলে জানাবেন।
    এরপর "" শেস্কস্‌পীয়রের সমাজচেতনা'' বইটি পড়ে মুগ্‌ধ হলাম। অনেক কে পড়ালাম। দু'বার কিনলাম। ধর্ম, রাজা, যীশু- অধ্যায়গুলি বিশেষ ভালো লেগেছিল।
    কিন্তু আমার বন্ধু প্রণয় শর্মা ( আজ আউটলুক পত্রিকার ফরেন ডেস্ক এর বিশেষ সাংবাদিক) বই খুলে দেখালো ওই লেখগুলি কাউটস্কি ও বার্নস্টাইনের লেখা থেকে প্যারার পর প্যারা, পাতার পর পাতা, ঋণ স্বীকার না করে কপিপেস্ট করা। ভক্তি কমতে শুরু করলো। যাকগে, এসব "অথ নকশাল বধ কথা''য় লিখেছি।
    হুসেনের ছবি নিয়ে একবার এমনি গুরুর পাতায় সুভদ্র শান্তনুকে অশালীন ভাষায় যাতা বলেছিলাম। শান্তনু নিজগুণে মাফ করে দিয়েছেন। আশা করি আপনিও----।
    কিন্তু আমি মূল রজনৈতিক বক্তব্যের একটা কথাও উইথড্র করছি না। কেন? বলছি।
  • ranjan roy | ১১ আগস্ট ২০১০ ০০:৪০462496
  • পিতী, আপনি কনটেক্‌স্‌ট দেখুন। আপনার দেয়া তথ্‌য়্‌গুলো অবশ্যই জানি, কিন্তু তাতে আমার বক্তব্য খন্ডিত হচ্ছে না।
    কেন? আপনি তুলেছেন সি পিএম-নকশাল কনটেক্সটে উৎপলের রাজনৈতিক অবস্থানের প্রশ্ন।
    সি পিএম জন্ম নেয় ১৯৬৪তে, সম্ভবত: বেজওয়াড়া বা তেনালি কংগ্রেসে। মুম্বাই -দিল্লি-অন্ধ্রে গণনাট্য সংঘ সিপি আইয়ের নিয়ন্ত্রণে থাকে। কেরালা-বঙ্গে সিপিএম এর। সেই পিরিয়ডে উৎপল কোনমতেই গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন না। বড়া ধেমো কয়লা খনির ঘটনা নিয়ে"অঙ্গার'', চিত্রতারকাদের নিয়ে "ছায়ানট'', বা নৌবিদ্রোহ নিয়ে"কল্লোল'' কোনটাইগণনাট্য সংঘের ব্যানারে নয়, লিটল থিয়েটার গ্রুপের। এমনকি ৬৭র ইলেক্‌শানের সময় সি পিএম এর পক্ষে করা সাড়া জাগানো নাটক "" দিনবদলের পালা'' বা ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িকতা বিরোধী নাটক "" ইতিহাসের কাঠগড়ায়'' কোনটাই গণনাট্য সংঘের ব্যানারে নয়। ওনার নক্‌শাল পর্বে খোলাখুলি নক্‌শাল মঞ্চে বক্তৃতা ওনক্‌শাল পত্রিকায় নিয়মিত লেখা নিয়ে অনেক উদাহরণ বিগত পোসট গুলোতে দিয়েছি।
    বদলে আপনি দেখাচ্ছেন১৯৫২ সালে(!) দশমাসের সদস্যপদ! গোলপোস্টটা কোথায়? সেভাবে দেখলে শচীনকর্তা, রবিশংকর এরা সবাই একসময় আই পি টি এর সঙ্গে যুক্ত ছিলেন। তাই বলে রবিশংকরের ঘরানায় গণনাট্য সংঘের প্রভাব সত্যজিত রায়ের সিনেমায় ব্রেখটিয় প্রভাব নিয়ে কিছু বলবেন নাকি?
    ( সত্যজিৎ উৎপলের ব্রেখট সোসাইটির সদস্য ছিলেন, এপিক থিয়েটার পত্রিকার প্রথম বছরের কভারে ছবিও এঁকেছিলেন মাদার কারেজের গাড়ির।)
    আর উৎপল জেলে গেছলেন দুবার।আদৌ কোন নাটকের জন্যে নয়। অঙ্গারের জন্যে তো নয়ই, কল্লোলের জন্যেও নয়। আরে যে নাটক ব্যান হয় নি, তার জন্যে নট-নাট্যকার-পরিচালক কেন জেলে যবেন। ওনার জেলে থাকার সময়ও নাটক চলেছে। হয়েছিল গুন্ডার আক্রমণ আর সেন্সার। পত্রিকাগুলো বিজ্ঞাপন ছাপা বন্ধ করে দিল। অঙ্গার নিয়ে আরও কম ঝামেলা ছিল। বরং লোকে ভেড় করে তাপস সেনের আলোর খেলা দেখতে গিয়েছিল। উইকি যাই বলুক, উৎপল সিপিএম নেতাদের মতই গ্রেফতার হয়েছিলেন ভারত রক্ষা আইনে। ভারত-পাক যূদ্ধের সময় বিরোধিতা করে। ছাড়া পেলেন '৬৭র নির্বাচনের সময় জ্যোতিবাবুদের সাথে। প্রথম যুক্তফ্রন্ট বিজয় সভা হল ময়দানে কল্লোল নাটকের সাজানো জাহাজরূপী স্টেজের ওপর।

    দ্বিতীয় বার গ্রেফতার হলেন পিডি অ্যাক্টে, নক্‌শাল পর্বে, রাষ্ট্রপতি শাসনের সময়,১৯৬৮তে। ছাড়া পেলেন মুচলেকা দিয়ে, শোভা সেনের প্রচেষ্টায়। আর তখনই পর্দায় রিলিজ হল টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের ""দ্য গুরু'',-- উৎপল-অপর্ণাসেন।
    সিপিএম বন্ধুরা মুচকি হেসে নকশাল দের একহাত নিল--
    "" তীর'' ছুঁড়বে?সে মন্দ নয়, কোথায় তোমার তীরন্দাজ?
    তোমার নেতা উৎপল দত্ত আমেরিকার গোলন্দাজ''!
    আমার ইসে জ্বলে গেল। তাই মওকা পেয়ে ওনাকে প্রশ্নটি করেছিলাম।
    রাজনৈতিক সততার প্রশ্নে প্রমোদ দাশগুপ্ত উৎপলের চেয়ে অনেক বেটার।
    কল্লোলকে,
    অনেক গুলো গানেই কথা ও সুর অজিত পান্ডে চাপা হয়, কিন্তু সেসময়ের অধিকাংশ গান গুলোর লিরিক শান্তনু ঘোষের। উআর আমি যে গান গুলোর কথা বল্লাম সেগুলোর তো বটেই।
    কল্লোল এর বিশেষ ক্রোড়পত্রে কভারে যে কবিতা সেটাও ওনার।"" মেমারির প্রিয়নাথ ঘোষ, অগণিতের একজন।''

    এনিয়ে আমার আর বলার কিছুই নেই।
  • | ১১ আগস্ট ২০১০ ০২:০২462497
  • 'কল্লোল', 'অঙ্গার', ইত্যাদি নিয়ে এতগুলো কথা হোলো, উৎপলের এতো এতো নাটকের নাম এলো, তারপর এলো "উৎপল দত্ত স্টেজ্‌ক্র্যাফ্‌ট খুব ভালো বুঝতেন"

    অথচ তাপস সেনের নাম একবারই এলো, আর ওই অসামান্য সব স্টেজ্‌ক্র্যাফ্‌টের আসল স্রষ্টা বেচারা সুরেশ দত্তর নাম এলোই না। :-(
  • ranjan roy | ১১ আগস্ট ২০১০ ০৭:২৬462499
  • খালিস্তানী,
    তার কারণ এটা নাটকের টই নয়। সিপিএম-নকু-তিণো নিয়ে খেউড় করার।
    উৎপল দত্তের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে প্রথম জীবনের মুগ্‌ধতার কথায় বড় করে ছড়িয়েছি। প্রসঙ্গের বাইরে গিয়েছি।
    আপনার কথায় আসি। উৎপলের নাটকের মঞ্চসজ্জায় আসবে সুরেশ দত্ত/ মনু দত্তের কথা। কল্লোলের জাহাজের চেয়েও আমাকে মুগ্‌ধ করেছিল ওয়াটার ফ্রন্ট বস্তির জন্যে মঞ্চ সাজানো, স্পেসের ব্যবহার। জাহাজে বিদ্রোহীদের খাবার পৌঁছানো ইত্যাদি কথাবার্তার ফাঁকে
    শার্দুলের স্ত্রী ( মৃণাল সেনের স্ত্রী গীতা সেন, অসাধারণ অভিনেতা) এসে দড়িতে ভেজা শাড়ি মেলে দিচ্ছেন।
    কিন্তু এর পরে এলেন নির্মল গুহ রায়। থিয়েটার ক্যাম্পের " অগ্নিগর্ভ'' ( জর্মন নাটক Fires Underground এর বাংলা)তে জর্মন পাব এর স্টেজ দেখে মুগ্‌ধ উৎপল ওনাকে ডেকে "তীর' আর " মানুষের অধিকারে' তে দায়িত্ব দিলেন। ফলটা দারুণ।
    নক্‌শালপন্থীদের সমর্থনে উচ্চকিত "" তীর'' যতই খাজা হোক, তার দ্বি-স্তরীয় মঞ্চসজ্জা অসাধারণ। আর মানুষের অধিকারে নাটকে আমেরিকার তিরিশের দশকের ডিস্ট্রিক্ট কোর্ট ! একটি ছোট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম !!
    সঙ্গীতে অবশ্যই হেমাঙ্গ বিশ্বাস( তবে অঙ্গারে রবিশংকর)। কল্লোলে জর্মন নৌবিদ্রোহের গান ছাড়াও ছিল মহারাষ্ট্রের ফোক পোয়াডা ও লাওণির সুর। আর ছিলেন গানে আই পি টি এ'র দিলীপ সেন।
    আলোকসম্পাতে উৎপল যদ্দুর জানি তাপস সেন ছাড়া আরও কথা ভাবেন নি। আক্ষেপ করেছেন এই গুণী মানুষটিকে স্টেজ বা আম পাব্লিক ঠিকমত কদর করেনি বলে। বুঝিয়েছেন যে ওনার আসল কাজ অঙ্গারে জলের খেলা দেখানো নয়, ( যা দেখে ম্যাঙ্গো পাব্লিক মুগ্‌ধ)। উৎপলের মতে আসল লাইটিং হল যখন অন্ধকারের মধ্যে রেসকিউ পার্টির প্রচেষ্টা কে ফলো করে একটি হাল্কা গোলাপী আলো ইতস্তত: ঘুরে বেড়াচ্ছে এবং রবিশংকরের সেতারকে ফলো করে বন্ধ লোহার দরজার ওপর আছড়ে পড়ে স্থির হয়ে যাচ্ছে।
    আর উৎপল সম্বন্ধে তখন লেখা হত এইভাবে "" নট-নাট্যকার ও পরিচালক উৎপল দত্ত''। আমার মতে হবে পরিচালক-নট ও নাট্যকার।
    সরি! উৎপল-মুগ্‌ধতায় টইয়ের বারোটা বাজিয়ে দিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন