এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৪৯৬৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • prateek | ০৮ জুলাই ২০১১ ০৬:৩২478307
  • এ আর নতুন কি? শান্তি ফিরে এলে আর যৌথ বাহিনীর দরকার কি? চিদু ও বলে! আগে কেনো বলতেন এখুনি বাহিনী সরাও?

    আর রেলমন্ত্রি হয়ে বলেছিলেন যে লালুর হিসাব সব ঢপ! হোয়াইট পেপার পাব্লিশ করে সব প্রকাশ করে দেবেন। বেশ,মানছি ঢপ। তা দু বছর তো মন্ত্রি ছিলেন, কোথায় পেপার? প্রমান করুন,মেনে নিচ্ছি।

    তাতে অবশ্যই সিপিমের করা বাজে কাজ গুলো জাস্টিফায়েড হয় না।।
  • ranjan roy | ০৮ জুলাই ২০১১ ০৮:৪১478308
  • প্রতীককে ক।
    দেখুন না, এখনো হাওড়া-মুম্বাই রুটের ট্রেনগুলো ঝাড়খন্ড-মিদনাপুর বলয় রাত্তিরে পেরোয় না। আগে বুদ্ধকে বলতেন, আইন-শৃংখলা রাজ্যের দায়িত্ব, রেলের নয়।
    এখন কেন রাত্তিরে রেল ওখান দিয়ে যায় না?
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ০৮:৪৬478309
  • মমতার পপুলিস্ট রাজনীতি আছে। তার অনেকটাই ঢপেচ্চপ। খানিকটা কাজের হইলেও হইতে পারে।

    সিপিয়েমের কোনো রাজনীতিই নাই। রাজনৈতিক বক্তব্যই নাই। ইদানিং বক্তব্য শুনলে পুরাকালের তজ্জা-খেউড়ের নব সংস্করণের মতো লাগে। এবং এ ব্যাপারে ফে-বু বিপ্লবী, ভাটপাতার মহানায়ক আর আলিমুদ্দিনের প্রাণপুরুষদের কি অদ্ভুত মিল। মনে হয় একই ছাঁচে ঢালা।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০৯:২৭478310
  • মমতার খিস্তি-খেউড়ের তর্জা হল গিয়া রাজনীতি!! এসসি বাবু আবার এদের সাথে পলিসি ডিসকাস করতে কয়!!

    অবিশ্যি কোন আমলা যেন গুরুর পলিসি পেপার হাতে নিয়ে দু-চাট্টি মিঠে কথা কয়েচেন। সিটি তো রাজনীতি বটেক।
  • PT | ০৮ জুলাই ২০১১ ০৯:৩৪478311
  • @SC
    যিনি ডহর বাবুকে খোঁজেন তিনি ব্যক্তি মমতা নন - মুখ্যমন্ত্রী মমতা। আর যিনি বাছাই করা সাংবাদিকদের নিয়ে মহাকরণে মিটিং করেন তিনিও মুখ্যমন্ত্রী মমতা। কালীঘাটের বাড়িতে তিনি কার সঙ্গে গপ্প করেন তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই।

    আর পলিসি? তৃণমুলের রাজনৈতিক অভিমুখ বা পলিসি বলে কিছু আছে নাকি? তিনি যা বলেন বা ভাবেন তাই পলিসি। এখান থেকে অমিত মিত্র ওখান থেকে পুর্ণেন্দু বসু, বামফ্রন্টের দশ বছরের পুরনো ইস্তেহার থেকে বেছে নেওয়া কিছু তত্ব এইসব মিলিয়ে মিশিয়ে এখনও বেশীর ভাগই শুন্যগর্ভ ভাষণ চলছে। সিপিএমের খামতি তুলে ধরে সেই শুন্যস্থান ভরান যাবেনা।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০৯:৩৮478312
  • তজ্জা-খেউড় তো আবার ল্যালাদের ব্যাপার। তবে সেটি ল্যালা পলিটব্যুরোর চেয়ারম্যানের নেত্রীর বিরুদ্ধে গেলে সেটি অবিশ্যি খারাপ।
  • siki | ০৮ জুলাই ২০১১ ০৯:৪০478313
  • আসুন, আমরা দলে দলে এই পলিসিহীনতার বিরুদ্ধে দিকে দিকে গর্জে উঠি। মমতাকে আসন থেকে ধাক্কা মেরে ফেলে দি। স্বেচ্ছানির্বাসন থেকে তুলে আনি বুদ্ধ ও'ডায়ারকে। জনগণতান্ত্রিক বিপ্লব হবেই হবে। মা মাটি মানুষের সরকার চাই না, চাই মেহনতী মানুষের সরকার। ভাই হবে চাষী, শ্রমিক, ভাইপো হবে আইপ্যাড।
  • h | ০৮ জুলাই ২০১১ ০৯:৪৪478314
  • ফ্যাশনের জগতে মাঝে মাঝে এইরকম বক্তব্য শোনা যায়। orange is the new black. বা short is the new long. আমরা সোমবার মাল খেতে গেলে বলতাম, monday is the new friday.

    তো এইরকম, ওয়েবসাইট হল নতুন মাঠময়দান। এই খান থেকে উঠে আসা পলিসি হলো যাকে বলে ঘামে ভেজা শরীর জন্য দুশ্চিন্তাগ্রস্ত।

    আর কিছু ওয়েবসাইট বা সোশাল নেটওয়ার্কিং পেজ, বা ব্লগ অছে, সেগুলো হল the new alimuddin.

    এতো সহজ ব্যাপারটা খোলসা করে বার বার বুঝিয়ে বলা সঙ্কেÄও না বুঝে ফাল্‌তু বকাটা হল দ্য নিউ ছেঁদো কথা।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০৯:৪৬478315
  • সিকি,
    একদম না। মমতা না থাকলে খিল্লি হবে কি করে? গৌতম ইত্যাদি ওনার কাছে শিশু। আমি সামনের বার তো দিদিকে ভোট দেব, দেবই দেব। সে পিটিবাবু যতই রাগ করুক।

    তাপ্পর বোতীনের হাগজে পলিসি পেপার ছাপাব।
  • siki | ০৮ জুলাই ২০১১ ০৯:৪৯477714
  • এত তাড়াতাড়ি তুলনায় যাবেন্না কমরেড। খিল্লি মুখ্যমন্ত্রী হিসেবে মমতার টাফেস্ট কমপিটিটর হতে পারেন অরণ্যদেব। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে না দেখে আমি এখনই কোনও কমেন্ট করতে রাজি নই।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০৯:৫১477715
  • ঠিক কতা। মি: ওয়াকারের কাছে ল্যালা ডেপুটেশন পাঠানো হোক।
  • prateek | ০৮ জুলাই ২০১১ ০৯:৫৬477716
  • PT অমিত মিত্রর কথা তুলেছেন। এই Dr. Mitra ২০০৭-০৮ সালে ফোরামে ফোরামে মমতার গুস্টির তুস্টি করতেন সিঙ্গুর নিয়ে। তা ওনার এখন বক্তব্য কি ঐ একি ইস্যু নিয়ে?

    কর্পোরেট জগতের prominent lobbyist যার দর্শন হচ্ছে লেস সার্ভেল্যান্স ওন কর্পোরেট মুভস তিনি হঠাৎ জনদরদি হয়ে উঠলেন?

    তবে এবার যে হারতে হল মমতার কাছে তার দায় বামফ্রন্টের-ই, এগুলো নিয়ে পার্টি ভাবুক যদি ইচ্ছে থাকে। নাহলে সুধু খিল্লি করে কিছু হবেনা।
  • abastab | ০৮ জুলাই ২০১১ ০৯:৫৮477717
  • আপনারা কি সকলেই NDTV তে গৌতম দেবের সাক্ষাৎকার শুনেছিলেন? (এখন লিংক পাচ্ছিনা)। তাতে উনাকে মমতাদেবির চারিত্রিক বিশ্লেষণের জন্য বলা হয়েছিল, আমার কিন্তু সেটা
    যথার্থ মনে হয়েছিল।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ০৯:৫৯477718
  • পোতীক, এগ্রীড। হোলহার্টেডলি।

    কিন্তুক, প্রলেটারিয়েট দিনের শেষে মৌয়া খায়। আমরা বুদ্ধিদাসেরা খিল্লি করি। একদম না কত্তে পেলে বাঁচি কি করে?
  • abastab | ০৮ জুলাই ২০১১ ১০:০২477719
  • ৩৪ বছর রাজ্য চালাবার পরে একবার হারায় কী এমন হয়েছে? ওদের বুঝি ছুটি পেতে ইচ্ছে করে না। আমি হলে তো ওয়াকওভার দিয়ে দিতাম।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:০৫477720
  • ঠিক কতা। পোকাশ কারতকে একটা হাওয়াই যাবার টিকিট স্পনসর করে দাও।
  • abastab | ০৮ জুলাই ২০১১ ১০:১০477721
  • শিবুদার Date:08 Jul 2011 -- 09:59 AM সাথে পুরোপুরি একমত হওয়া গেল না। বুদ্ধিদাসেরা কেউ কেউ খিল্লি ছাড়াও কিছু করতে চায় কিন্তু সবার সব কিছু করার ক্ষমতা থাকেনা।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:১৪477722
  • :)))) তারা বুদ্ধিজীবি।
  • haha | ০৮ জুলাই ২০১১ ১০:১৯477723
  • SC বাবু,
    মমতা "দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিক" !! তাই বোধ হয় জামশেদপুর নির্বাচনে তৃণমূল প্রার্থীর ঐ দশা :-)
  • dukhe | ০৮ জুলাই ২০১১ ১০:৩২477725
  • মমতার চরিত্র কেমন ? আইটেম বয় কী বলেছেন ?
    ইস, আগে জানলে দেখা যেত। কতদিন ওনাকে দেখিনি। ফস্কে গেল।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:৩৫477726
  • এ:, মুক্যম্‌ন্‌ত্‌রী বিয়ে ক্রার প্রোপোজালটা দুখে ভোলেনি দেখছি :)।
  • dukhe | ০৮ জুলাই ২০১১ ১০:৩৭477727
  • শিবুদার জিভ এইবার নির্ঘাত খসে যাবে। সর্বজনীন দিদি সম্পর্কে এসব এয়ার্কি !
  • abastab | ০৮ জুলাই ২০১১ ১০:৪০477728
  • তাহলে কি দিদি থাকার জন্য একটা জনগণতান্ত্রিক চাপ আছে বলতে চান।
  • pi | ০৮ জুলাই ২০১১ ১০:৪৩477729
  • খেঁদী, বুঁচী ( চেড়ীও, নাকি ?) দিদিটাকে পার করানো নিয়ে শিবুদার হেব্বি চিন্তা :)

    যাই হোক, আইটেম বয় তো শুনেছিলাম কালিঘাটের মমতা নিয়ে অনেক ডায়লগ দ্যান। কেউ তো কিছু নমুনাও পেশ করলে পারে !
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১০:৫৪477730
  • তব্বে ??

    সারা রজ্যে জিতলে কী হবে জামশেদপুরের নির্বাচনে তৃণমূল হেরেছে। হাহা বাবু, লেট'স আস সেলিব্রেট।
    যত্তো সব!! :-))
  • prateek | ০৮ জুলাই ২০১১ ১১:১১477731
  • শিবু-দা, আমরা খিল্লি করতেই পারি এবং করব। সে রাজীব বাবার অম্রূত-বচনেও করব,মমতার ও,গৌতম দেবেরো। কিন্তু মমতা কে নিয়ে খিল্লি করলেই চারদিক থেকে এতজনে এসে ঝাঁপিয়ে পরেন :) থাক কথায় কথা বাড়ে।
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ১১:৩১477732
  • উফ একটা পোস্টেই কি অবস্তা। চিড়বিড়ানির চোটে অস্থির। চোখে দেখা যায়না গো। :)
  • x | ০৮ জুলাই ২০১১ ১৪:৫৮477733
  • ওরে বাবা কত জল্পনা।

    আকাস্যার - অ-মমতা হলেই সিপিএম সমর্থক এই equation-টা ব্যালেন্সড নয়:-)

    ঈশানস্যার - ফেটিশ নাই, তবে ঐ যদি সবাইকে অ্যাটলিস্ট একবার ইংরিজী না-জানা dentist-এর কাছে যেতে হত তাহলে আমার প্রতিশোধ পুরো হত আর কি:-)

    কিন্তু loin-দা যে কিছুতেই উত্তর দ্যান না;-)
  • haha | ০৮ জুলাই ২০১১ ১৫:১০477734
  • ব্রতীন বাবু,
    রাজ্যে সর্বত্র জিতলেই সে "দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিক" হয় না।
    যত্তো সব :-))
  • Arpan | ০৮ জুলাই ২০১১ ১৫:২৯477736
  • এই মুহূর্তে "গুরুত্বপূর্ণ রাজনীতিক' কেন্দ্রে এমপির সংখ্যার বিচারে। যেমনটি বামেরা ইউপিএ-১ সরকারে ছিলেন এবং যার জোরে পরমাণু চুক্তি প্রশ্নে করাতবাবু সমর্থন প্রত্যাহার করেছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন