এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৪৩৪১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajdeep | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৮:০৭424106
  • আশুতোষ কলেজে আজ কি হয়েছে?? তারানন্দ এসব বলেছে ? ঠিক দেখেছেন তো?
  • PT | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৮:২২424107
  • তৃ-ছাত্র পরিষদ কালকে দিদির পাড়ার কলেজের নির্বাচনে হেরে আজকে অধ্যক্ষের ঘর ভাঙচুড় করে, অশিক্ষক কর্মচারীদের প্যাঁদাচ্ছিল। আমি স্টার আনন্দের ঐসব মন্তব্য শুনে ভাবছিলাম যে মাছের ঝোলের বদলে ভাং দিয়ে ভাত খেয়েছি কিনা........
  • bb | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৮:৩১424108
  • @Bratin কিছু জিনিষ না অনুভব করেই বোঝা যায়, তাই এই যুক্তিটা খুব জোরালো নয় :)।
    বরং 'গর্ব সে কহিয়ে আমি পরিবর্তন্‌পন্থী'
  • Manish | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৮424109
  • কাতুদা তো ঐ কলেজের প্রাক্তন ছাত্রনেতা। উনি নিশ্চয় খুব খুশি হয়েছেন এই মদনালনে।
  • Manish | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৯:০১424110
  • *মদনানলে
  • Rajdeep | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৯:০৪424111
  • নেত্রীর পাড়ায় নির্বাচন জিতেছে বলে এত রাগ ! তমলুক কলেজের মত করতে পারে, বিনা রক্তপাতে এস এফ আইকে বন্দুকের ডগায় পদত্যাগ করিয়ে ইউনিয়ন দখল

    না সত্তর দশকে নয় - ২০০৯এই হয়েছে, লোকসভা ভোটে অধিকারীপুত্রের জয়ের পরেই
  • Manish | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৯:১২424112
  • তৃন দাদারা কোথায় ?
  • Manish | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৯:১৫424113
  • পরিবর্তনকামী ভাইয়েরা কোথায়?
  • Manish | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৬424114
  • কোলকাতায় কি খুব ঠান্ডা পরেছে ? কারো কোনো আওয়াজ নেই?
  • Bratin | ২৩ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮423676
  • বীতশোক, আমার রাজনৈতিক চেতনা বা ভাবনা আমার একান্ত ভাবে নিজের। আপনার সাথে না মিললে ক্ষতি কি? আর ৭০ দশকে পরিবর্তন আনার সময় ভাবা যায় নি ত্রিশ বছর পরে আবার একটা পরিবর্তন দরকার। তবে এই 'মায়াকান্না' কেন?
  • kd | ২৪ ডিসেম্বর ২০০৯ ০০:২৮423677
  • ব্রতীন, আমি আর এখানে সবচেয়ে বুড়ো রইলুম না :(
    এখন এইপাড়ায় সিনিয়রমোস্ট হ'লেন দিপ্তেন্দু মিত্র। না না, আমি ভাট বকছি না। উনি নিজে ব্রিটিশ শাসনের অত্যাচার দেখেছেন, শুধু দেখেননি তা নয় তুলনা করতে হ'লে যে বোধশক্তি থাকে ওনার তাই ছিলো (আমি ব্রিটিশ জমানায় নেহাৎই শিশু, যেখানে সেখানে হিসু করে ফেলতুম)। তুমি সত্তরের দশকের ঐ ভয়াবহ দিনগুলির মধ্যে না থেকেই কথা বলছো - উনি কী তোমার মতো উজবুক নাকি যে নিজেও তাই করবেন?
  • kd | ২৪ ডিসেম্বর ২০০৯ ০০:২৯423678
  • আশুতোষ কলেজে গোলমাল? বিকেল থেকে রাত দশটা অবধি বসন্ত বোস রোডে চায়ের দোকানে আড্ডা মেরে এলুম - কিছু কচি-কাচা আনন্দে উল্লাস করছিলো - এর থেকে বেশী গন্ডগোল তো চোখে পড়লো নি। এতদিন সিপিমের ছেলেপুলেরা চেয়ার-টেবিল-জানলা ভাঙা, বাস পোড়ানো যেরকম প্রফেশনাল লেভেলে নিয়ে গিয়েছিলো, তাতে অভ্যস্ত হয়ে গিয়ে তৃণমূলের অ্যামেচারি কাজকম্মো হয়তো ধরতেই পারিনি।
  • bitoshok | ২৪ ডিসেম্বর ২০০৯ ০২:১৪423679
  • @ ব্রতীন : আমি তো এই টই তে ১-১০২ কোথাও নেই -:)
  • Ishan | ২৪ ডিসেম্বর ২০০৯ ০২:২০423680
  • আশুতোষ আর সাউথ সিটি কলেজে আয়সার হয়ে লিফলেট করতে গিয়েছিলাম। সে বোধহয় ১৯৯৩ সালে। কিছু গাট্টাগোট্টা এসেফাই এর ছেলে এসে বলল যাও ফোটো। ন্যাজ গুটিয়ে পালিয়ে আসছি, কলেজ থেকে একটু দূরে, হঠাৎ দুই দিক থেকে দুই দল ছেলে দৌড়ে এসে, যাকে বলে আ-আ-ক্র-মন। আমি ক্রিকেট খেল্লে নির্ঘাত তেন্ডুলকর হতাম (বলের লেংথ নাকি অনেক আগেই বুঝতে পারেন ভদ্রলোক), আক্রমন করার দেড় সেকেন্ড আগেই দেদ্দৌড় দিলাম, তাতেও কিঞ্চিৎ এদিক-সেদিক পড়ল। আমি লাফ মেরে একটা মিনিবাসে। কেউ বাসে উঠে ক্যালাতে আসেনি আর।

    বাকিদের খবর পরে জানা গেল। সবাইই আমার পন্থা অবলম্বন করেছিল। সাকসেসফুলি। খালি বাপন বক্সী থেকে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ ফলাতে গিয়েছিল, বেচারি হেবি ক্যাল খেয়েছিল। :)

    যে যাই বলুক স্ট্র্যাটেজি কিন্তু হেব্বি। কলেজের ছেলেমেয়েরাও চোখের সামনে ক্যালাতে দেখলনা, ইমেজও খারাপ হলনা। আবার ভয় দেখিয়ে ফুটিয়েও দেওয়া হল। যেসব দাদাদের মাথা থেকে এমন বুদ্ধি বেরোয়, তারা যদি তৃণমূলের হাতে স্লাইট ক্যাল খায়, আমি পার্সোনালি খুশিই হব।

    খেয়েছে কি? একটু বিশদে জানান।
  • Mmu | ২৪ ডিসেম্বর ২০০৯ ০২:৫৩423681
  • এখানে এসে প্রথমে ই দেখলাম shreya Basur লেখা। সেই ঘিসা পিটা রেকর্ড। ৭২ থেকে ৭৭। ৭৭ থেকে ০৯ কম কোথায়? যারা এই কথা বলেন তাদের কজনের মাথা ফেটেছিল সে সময়। একজনেরও না বোধহয়। খালি পুরানো সব রেকর্ড। নতুন কিছু থাকলে বাজান। আর এখন যে বিক্ষিপ্ত গন্ডগোল হচ্ছে তাও cpm এর জন্য। ৩২ বছরের অপশাসনে যতো অস্ত্র জমা হয়ে আছে তারি রেসাল্ট। TMC কিছু করলে পুলিশ কি করছে? ক্ষমতায় থেকে যদি ত্রিনমুলের কাছে মার খেতে হয় তাহলে কি দরকার ক্ষমতায় থাকার। নিজেদের কর্মীদের যে দল (সরকারি দল) বাচাতে পারেনা তারা কোটি কোটি প: ব: বাশীকে কি বাচাবে।
  • Mmu | ২৪ ডিসেম্বর ২০০৯ ০২:৫৭423682
  • Manish রিমেক রিলিস কোনোটাই হবে না। যিনি আসছেন তিনি মমতা ব্যনার্জি। অন্য দের সাথে ফারাক আছে।
  • Mmu | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৩:০৯423683
  • Ishan এর কথা পরে এক্টা কথা মনে হল, বলি। ৩২ বছর যারা অত্যাচারের চুরান্ত করল। অত্যাচারিতরা ক্ষমতায় এসে একটা চিমটিও কাটবে না সেটা সম্ভব? নিউটনের 3rd law বলে তো একটা ব্যাপার আছে।
  • kd | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৩:১৩423684
  • সত্যি এদের জন্যে করুণা হয়। They can't even be a good loser. এইরকম জনতাই খেলার মাঠে নিজেদের টিম হেরে গেলে মাঠে ঢুকে অন্য টিমের প্লেয়ারদের প্যাঁদাতে আসে। নিজেদের দোষ দেখার spirit এদের মধ্যে নেই। Severe case of brainwashing। এই রকম সাপোর্টার যাদের, তাদের দল হারবে না তো কী?
  • S | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৩423685
  • একটা কথা পরিস্কার বোঝা যাচ্ছে। সিপিএম এসে অন্তত এমন কিছু কাজ করেছিল যে সমাজের উঁচুতলায় থাকা লোকেদের অনেক ক্ষতি হয়েছিল। এই সব বিদেশে বসে থাকা অতি-পক্ক ছেলেপুলেদের কিছু ক্ষতি নিশ্চয় করেছিল সাধারণ মানুষের পক্ষে। তাই এদের সিপিএমের ওপর এত রাগ। কেডিবাবু কালকের আশুতোষ কলেজের ঘটনাটাকেও লঘু করে দেখালেন। মমতা এসে যেদিন ওনার নিজের লুঙ্গি টেনে খুলে নিয়ে যাবে সেদিনও যেন উনি বলেন যে সিপিএমের আমলে এর চেয়ে বেশি অত্যাচার হয়েছিল।
    ম্মু তো মমতার স্পোকসপারসন মনে হচ্ছে। বেনামে মুকুল রায় নাকি? এমন আস্ফালন মুকুল রায়কে খুব করতে দেখি।
  • S | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৭423687
  • অত্যাচারিতরা ক্ষমতায় না এসেই চিমটি কাটা শুরু করেছে বলছেন? ক্ষমতায় এসে কি করবে তাইলে? টিভির লোকেদের ক্যামেরা ভেঙ্গে দেবে না তো আবার? তখন তো খবরগুলো পাওয়াও যাবে না। আপনিই ভরসা। সেদিন গুরুচ-র পাতায় এসে আপনার পরিবেশন করা খবর পড়ে যাব।
    ঘিসাপিটা রেকর্ড আপনাদের থাকলে বাজান না! শুনি। আমাদের তো বাজাবার মত রেকর্ড আছে কিছু। আপনাদের তো মানুষ খুন আর মাসতানি, অবরোধ আর ভাঙ্গচুর ছাড়া কোনো রেকর্ডও নাই।
  • S | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৯:০১423688
  • ব্রতীনবাবু চোখে না দেখে চেখে দেখতে চান। এখনো পাড়ার তৃনমুল দাদাদের মাস্তানির হাতে পড়েন নি? নাকি কেডিদাদার মতো সিপিএমের অত্যাচারের তুলনায় তাকে লঘু মনে হচ্ছে? তিরিশ বছরে আমরা এমন অশান্তিতে থাকি নি। বাড়ি থেকে বেরুলে ভালোয় ভালোয় বাড়ি ফেরা হবে কিনা আজকাল বুঝি না। সিপিএম রাজত্বে এমন ছিলাম না। আপনারা অবিশ্যি বিদেশে থাকেন, আপনাদের সে ভয় নাই। মমতা আপনাদের কিছু করতে পারবে না।
  • aka | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৯:১৬423689
  • S কোথায় থাকেন?
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৯:২৭423690
  • উপরের S আমি লই গো, আমি লই। :-)

    ডি: না, থাক্‌।
  • dukhe | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৬423691
  • ভাবলাম তারানন্দ বুঝি এবার জাতে উঠল। কিন্তু বাড়ি গিয়ে খুলে দেখি ভবানীপুর ক্লাবে শচিনের সংবর্ধনা নিয়ে পড়েছে। লজ্জার কথা আর কী বলব - ২৪ ঘণ্টাতেও সেই খবর। আশুতোষের নারকীয় পরিস্থিতি নিয়ে কারো গা নেই গা। আমরা কোথায় যাচ্ছি ? কার দিকে তাকাব ?
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৫423692
  • সে তো হাজরা মোড়ে আশুতোষ কলেজের এক "দাদা'-র দৌলতে আমার গলার নীচে এখনো একটা দাগ রয়ে গেছে (৯০-৯১ সালে) - সেই "দাদা' ওখানকার নামকরা কংগ্রেস ছাত্রনেতা ছিলো - তখন তিনোমূল জন্মায়নি - তার মনে হয় দাঁতটা পড়েই গেছিলো;-)
  • Zafar Iqbal | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:২১423693
  • এখনো মমতা তসলিমা তাসটা খেলে নাই। সংখ্যালঘু নিয়ে তামাশাটা জমবে পরে।
  • Zafar Iqbal | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:২৩423694
  • শচিনের সম্বর্ধনা নিয়ে কেন পড়েছে বোঝেন নাই? সেখেনে আঅপ্নাদের দিদি এসেছিলেন। তাই।
  • Zafar Iqbal | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:২৪423695
  • মমতা একজন দোগলা। উকে বিশ্বাস করবেন নাই।
  • Zafar Iqbal | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯423698
  • ঠিক বলছেন। প:ব:র বাইরে থেকে মমতাকে নিয়ে আহ্লাদ অনেক হবে। এখেনে থেকে সেটা বলা যাবে না। এত অশান্তি ৩২ বছরে দেখি নাই। মাওবাদী সাথে নিয়ে খেলায় নামছে। কত প্রান যে যাবে তার হিসাব নাই। নিজে তো সিকিউরিটি নিয়ে ঘুরছে। মরছে সাধারন মানুষ। ম্মু ঠিক বলছেন। সিপিএম নিজের লোকদের বাঁচাতে পারছে না। পারবে কোথা থেকে? বাঁচাতে গেলে তো আপ্নাদের মারতে হয়। সেইটা করে নাই। সেইটা করাই উচিত। এখন সিপিএমে অনিল বোসুই ঠিক নেতা। শয়তানকে শায়েস্তা করতে হলে ঐ খেলাতেই নামতে হয়। ভদ্দরলোক বুদ্ধবাবুকে দিয়ে হবে না। মমতা মেরে লাট করে দিচ্ছে। এখনো ভদ্রতা দেখাচ্ছেন তিনি।
    মারের বদলে মার। সেটাই ঠিক দাওয়াই।
  • Manish | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯423696
  • বেশীরভাগ দিদিপন্থিরা দেখছি মাঝ রাতে টই লেখা পছন্দ করেন।
    এটা কি ভৌগলিক সমস্যা না safe play
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন