এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৪২৫৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | ১৪ জানুয়ারি ২০১০ ১৭:৪২429371
  • এই যে সোসন ল্যাংটো পেছন
    ভক ভক ভক উঠছে ধোঁয়া
    টানলেই তোর জাত যাবে জাত
    ছেলের হাতের নয়কো মোয়া
    একটু তামাক একটু পাতা
    কচলে হাতে মুড়িয়ে খাবি
    ধুন ধুন ধুন ধুনকি জাগাও
    ঝুম বরাবর ঝুম শরাবী
  • sayan | ২০ জানুয়ারি ২০১০ ০৪:১১429372
  • অকালে ঝরে না যাওয়াই তো ফুল ও ফলের সার্থকতা
    অসময়ে শুকিয়ে না যাওয়া নদীর সার্থকতা
    মাঝপথে থেমে না যাওয়াই যেমন একটা গানের সার্থকতা
    সব খেলারও তো তাই
    তবু তো যখন তখন খেলা ভেঙে যায়
    আজ রাত্রির নির্জনতার সঙ্গে খেলাটা যদি হঠাৎ এখুনি শেষ হয় তো হোক
    মন্দ কাটল না তো এই পৃথিবীতে
    কে যেন এসেছে
    কে বলে যাও, যাও তোমার যাওয়া তো নয় যাওয়া ...
    ভুলে যাওয়া সব গানই এক সময়ে ফিরে আসে
    অন্য কেউ দেখার নেই
    শেষ মুহূর্ত পর্যন্ত তাল ঠিক রাখতে, সুর ঠিক রাখতে হবে
    যদি সুর ভুলি, সেই ভয় হয়, যদি শূণ্যতারই জয় হয়
  • sayan | ২০ জানুয়ারি ২০১০ ০৪:২৬429373
  • তোমার ওই মোহময় ঔঙ্কÄল্যে হয়ত
    অভিমান ঘনাত বুকে
    জিতে নিয়ে কোনও অনাস্বাদিত রাজ্য তুমি
    মেতে রয়েছ অনুভবময় সুখে
    জানতে না তুমি ঠান্ডা কেন এ হাত তোমার
    গোলাপী করতলে কারুকার্য
    হয়ত পথহারা বিভ্রমে দৃষ্টি বলত আমার
    অনাস্বাদিত চোখে প্রাক্‌কৈশোর ভীতি
  • sayan | ২০ জানুয়ারি ২০১০ ০৪:৩৩429374
  • ঝাঁকাও সজোরে যত বেঁচে না থাকাকে
    কবিতায়
    তোমাদের ঝুলবারান্দায়
    মনে পড়ানোর মেঘ যত
    ভীড় করে আসুক
    দমছুট চুম্বনের স্মৃতি
    আর তীব্র শরীরী তমসা
    ....
    তোমার আজ অভিমান
    তোমার আদর জিম্মায় রাখা আছে
    যে মেঘে, তাকেও
    কেউ ছুঁয়ে দিক
    এ তোমার অনিচ্ছে কুসুম
    তার জন্য বানভাসি স্রোত রাখো
    লাভানদী -
    কোনও এক দুরন্তের দিকে ...
    এর পরেও যে তোমাকে বুঝতে মরিয়া
  • tuli | ২০ জানুয়ারি ২০১০ ০৮:১৯429375
  • চিঠিতে কি হৃৎস্পন্দন লেখা যায়?
    পাঠানো যায় সেই স্পন্দন?
    স্পন্দনটুকু দুপদুপ করতে করতে চলে যাবে
    ঐ দূর নির্জন দ্বীপখানি পার হয়ে
    মস্ত নীল মহাসমুদ্র পার হয়ে,
    অনেক দূরের ভাসন্ত ঝিনুকনৌকায়!
    আহা, এমন যদি হয়-
    কেমন হয়, তবে কেমন হয়?

    সেরকম হয় না কখনো
    হয় না বলেই চুপ করে থাকে নদী-মাঠ-ভাঁটফুল
    চুপ করে দেখে বেহুলা ভেসে যায়
    জলে খসে পড়ে চন্দ্রহার,
    কৃষ্ণা ত্রয়োদাশীর ম্লান জ্যোৎস্নায়
    একাকী বেহুলাভেলা ভেসে যায়।
  • tuli | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৬:১৭429376
  • সায়নকবি আর সুমন ফরিদাবাদী কোথায় গেলেন?
  • tuli | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৬:৫১429377
  • পিঁপড়েপাতাগুলো ঝিঁঝিঁরা ধার নিলো সময় টেনে নিলো অসময়
    পুরানো বইগুলোর বেবাট চাপধুলো উড়িয়ে পাখা মেলে নয়ছয়-
    তবু তো পথ আছে তবু তো আছে ঘোড়া অন্ধরাতে নদী তবু বয়
    মেঘেরা ছেয়ে আছে চাতক পথ চেয়ে পাথর ফিসফিস কথা কয়!
  • pharida | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪১429378
  • “অন্তহীন শরীরে মাছের খেলা দেখেছি ঢের”-
    সাদা, রূপোলী মাছ নির্ঘুম চলাচল করে
    শিরা উপশিরা বেয়ে নদীনালা সম্পৃক্ত শরীরে-
    মাঝে মাঝে ঘাই মারে – টের পাই, স্থির চোখে
    আমাকে দেখে যায়, বলো, কোথায় রাখি ওকে
    আজ, কাল বা পরশুতে বড়শী চোবালে
    লকলকে চোখে খাবি খাওয়া কেঁচো দেখে
    অনিশ্চয় খিদে থেকে সাদা, রূপোলী মাছ
    আমাকে রেখে চলে যাবে, নিভে যাবে আঁচ।
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৯429379
  • খিদে পায়, পাবে তো বটেই
    নিশ্চিত ঘুমের মত, লুকিয়ে থাকা,
    ফণার মত, ছোঁবল মারা খিদে।

    মাংসপেশী কুঁচকে যেতে চায়
    চোরাই বাক্সে বন্ধ করে রাখা
    লেবেল সাঁটা, সাটিনপর্দা মোড়া
    টলটলে জল, কাঁসার গেলাস জোড়া-
    খিদের রকম, খিদের বিলাসিতা।

    সফেন, সতেজ, খিদে- বিক্রি আছে।
    কান্না চেপে চাবুক বওয়ার খিদে
    অন্যলোকের খাবার বেচে দেওয়ার
    খিদে নিয়ে শিল্প করার, বেইমানিতে
    আকাশ ছোঁয়ার খিদে-- বিক্রি আছে।
  • sayan | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:২৮428781
  • এ দু'চার লাইন শুধুই তোমার জন্য
    কেন না, পাওয়া না-পাওয়ার
    সীমিত গন্ডীর বাঁধাধরা ছকের বাইরে
    আমি পেয়েছি তোমাকে
    তোমার দু'কূল ছাপানো আবীরলাল বন্যা
    তাই
    এ শুধু তোমারই জন্য
    এই অনেক-কথা-না-বলতে-পারা লাইনগুলো শুধু তোমার
  • sayan | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:৩৬428782
  • কি যে এই খানিক বাঁচা, কি এত পরাগ মায়া
    আজ এমন ঘূর্ণিঝড়ে সারাদিন মেঘের ছায়া
    এতকাল যে ভুল বোধে ভেসেছি পাতার মত
    তাতে আজ দু:খ লাগুক উড়ে যাক বৃষ্টি যত
    সারাদিন এই যে বসে নিয়ত পুড়ছি জ্বরে
    কি ভীষণ মত্ত ধারায় জ্যোৎস্নার বর্শা ওড়ে
    এই সব নিশির ডাকে তবু যার কান্না থাকে
    সে শুধুই তোমার ছবি? সে কারও প্রেয়সী নয়?
    কেন তবে ক'দিন আগে আ বুঝেই অনন্ত কি
    যে দু-চোখ অন্ধ ছিল তাতে আজ তোমায় দেখি
  • sayan | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:৪৭428783
  • ধাবমান এই সময় আমাকে ছাড়িয়ে যাবে অনেক দূরে
    নৈ:শব্দে প্রদীপ জ্বলে -
    কীভাবে এই পথ তার চোখে পড়েছে
    যে আমার মধ্যে তাকে খুঁজে চলেছ অবিরত, প্রাণপন
    দৃষ্টির বিদ্যুতে
    ওর কাব্যরীতি ভেঙে গেছে কত
    আমার তো শ্রুতিমাত্র সার ... বারবার তুমি
    কুশপুতুলের মত দাহ করেছ হুতানলে
    এতসব সৌরবছরের দু-এক অনুপল
              বেছে নিয়ে শেষে
    এই মন জ্বেলে দিলে আজ
    তুচ্ছ এই সত্বাকে পোড়াতে
    সেই থেকে অঙ্গার
    লাল রঙে ডুবে আছি
    তাই তোমাকে বারবার বলেছি লাল কথা
    তোমার সাজানো টবের ফুটন্ত পীত ফুল
    গোলাপের তীক্ষ্ম কাঁটার জড়াজড়ি
    আর বর্ণাঢ্য ভালোবাসা
  • sayan | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:৫৪428784
  • প্রেমিকাকে দেখতে পাই অন্য কোনও অচেনার ঘরে
    যেখানে দুজন ওরা পরস্পর চিনে নিচ্ছে অচেনা শহর
    প্রেমিকাকে শুনতে পাই অন্য কোনও দূরভাষ আলাপে
    রেখে দিচ্ছে ভাঙা ঠোঁট বেঁকে চুরে আমার উপর
    প্রেমিকাকে আসতে বলি অন্য কোনও সমাধীর দেশে
    যেখানে দুজন মিলে খুব হাসিগল্প হবে মৃদু শিহরণ
    প্রেমিকাকে বলতে বলি অন্য সেই পুরুষের কথা
    সে কেন হাসতে থাকে আর ভেঙে যায় সমাধীর নীরবতা

    প্রেমিকাকে দেখতে পাই অন্য কোনও শঙ্খমায়াঘোরে
    আগুন জ্বালাচ্ছে ফের, লেলিহান - আরও এক ঝটিকাসফরে
  • sayan | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০৫:০০428785
  • তোমাকে ভাবি রোজ তীব্র তৃষ্ণার গা-ছুঁয়ে
    ভূবনজোড়া আলোর বৃত্ত থেকে
       অহরহ গুছিয়ে তুলি হলুদ উষ্ণতা
       বিশ্বাসের স্রোতে ভাসতে ভাসতে ছিঁড়ে যায় জামা ...
       আর বর্ণহীন সেলাইএর শব্দ
    এই অরণ্য ঘিরে মধ্যবর্তী আলো মূল্যবোধের মত
              দিন প্রতিদিন
       শিরায় শিরায় মোক্ষম কৌশল
       প্রীতিবন্ধনের চৌহদ্দি পেরিয়ে
       কখনও সমাজ ভেঙে চলে যাওয়া ... যাওয়া
    ফেলে যাওয়া অনিশ্চয়তায় শেষবার দু'হাতে জঙ্গল-জল সরাই
  • san | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫428786
  • অসাধারণ ....
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৭428787
  • দুর্ধর্ষ লিখছে সান্দা....
  • Shibanshu | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩১428788
  • হুসেন ও ভীমসেন

    হুসেন ও ভীমসেন ছবি আঁকে
    তেলরঙে গারায় পঞ্চমে

    সামনে অনেক গ্রাহী, অনেক
    ফরাসি স্বেদ, ঠোঁটের উঙ্কÄল লাল
    জরি, জড়িমায় ধৃত চিত্তকোষ
    ছবি চলে জ্বলন্ত স্ট্রোভ
    কোটালের স্রোত বেয়ে

    তারা তো ছবিই চেয়েছিলো
    শুদ্ধ, কোমল, মৌল রঙের দাপট
    সুরের লপক তুলি যেই ছন্দে
    ক্যানভাসে, কানে, কর্ণপটে
    চোখের অমলভ্রান্তি, জোড় থেকে সমে

    হুসেন ও ভীমসেন ছবি আঁকে
    তেলরঙে গারায়, পঞ্চমে....
  • ranjan roy | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১২428789
  • এই জনারণ্যের মধ্যবর্তী মায়াময় আলো মূল্যবোধ;
    আমার রক্তের মাঝে ঘাপটি মেরে বসে আছে, নিচ্ছে প্রতিশোধ।
    সুপ্রাচীন বটবৃক্ষ
    শিকড় চারিয়ে দিয়ে নিংড়ে নেয় রক্তমজ্জারস।
    মুখোমুখি ঘাতকেরা,কোষমুক্ত হাতিয়ার
    কিন্তু আমি হয়েছি অবশ।

    বেজে উঠছে জয়ঢাক, করতাল, তাসাপার্টি
    শুরু হবে নর্তনকোঁদন।
    আমি কোন দিকে যাব, কার হাতে বাঁধি রাখী? কে আমার আত্মপরিজন?
    প্রাণপণে ছুটতে থাকি কোথায় আশ্রয় পাব?
    কোন দ্বীপ, কোন শরবন!
    গিয়েছি লবণহ্রদে যেখানে লুকিয়ে আছে
    উরুভাঙা কোনো দুর্যোধন।

    ফুসফুসে হাওয়া নেই,চোখে জ্বলে নোনাঘাম
    কানে বাজছে এক মেঠোসুর,
    কোলকাতা ফেরায় মুখ --
    দুরারোগ্য এ অসুখ,
    আমাকে যে ডাকে ব্রহ্মপুর।।
  • vikram | ০৫ মার্চ ২০১০ ১৯:৫৮428790
  • সুড়ঙ্গপথে
    উড়ন্ত চুমু
    দুরন্ত গতি
    চূড়ান্ত অতি
    জীবন্ত আমি
    জ্বলন্ত ঠোঁটে
    গলন্ত সোনা
    পড়ন্ত রোদে
    বসন্ত আসে
    ঘুমন্ত যারা
    কি ক্লান্ত তারা
    কি শান্ত তারা
    সমস্ত দেহ
    সুগন্ধ নেশা
    বিভিন্ন বাঁকে
    হারাচ্ছি আমি
    সুড়ঙ্গে শুধু
    উড়ন্ত চুমু
    দুরন্ত চুমু
    উড়ন্ত চুমু
  • sayan | ০৫ মার্চ ২০১০ ২০:২৬428792
  • অসা! অসা! ল্লি:! ল্লি:!
  • san | ০৫ মার্চ ২০১০ ২০:৪৫428793
  • ক্ল্যাপ ক্ল্যাপ
  • Lama | ০৫ মার্চ ২০১০ ২১:০৫428794
  • দুরন্ত!!! দুরন্ত!!!
  • sayan | ০৫ মার্চ ২০১০ ২৩:১১428795
  • বিজন কোন ব্রিজের পরে ছোটে
    ত্রিকাল, ছোটে ত্রিকাল, লঘু গুরু
    ভেঙেছে বাঁধ, কেঁপেছে ঠোঁটের মাটি

    শানের গ্রহে প্রাণের সবে শুরু
    শিকড় বুঝি শব্দ করে ওঠে
    নিষেধে মাথা নেড়েছো নাকি, তরু?

    বুকের ভিতর টানেল ছিল খোঁড়া
    অন্ধকারে দেখা যায়নি শুধু
    চাঁদের ফাঁদে পড়েছে দিন ধরা

    "নাইট'স স্টিল ইয়াং'
    এ পরাজয় তবে থাক অজানা
  • tkn | ০৬ মার্চ ২০১০ ০০:৫৩428796
  • মুখর, বড় মুখর যৌবন
    সজল চোখে কাটালি তাই বেলা
    রাত চিরে যায় বিদ্যুৎ আন্‌মন
    প্রেমের নামে আলতো ছেলেখেলা

    অস্থির অই অস্তরাগের রং
    মাখিয়েছিলিস বসন্ত পথ চিনে
    এখন শুধু ক্লান্ত গাছের ছায়া
    স্বপ্নশিশির ছড়িয়ে আছে তৃণে

    এসব যখন পড়বে মনে তোর
    তখন আমি সাগরকূলে ঢেউ
    ঝিনুকগাঁথা ক্লান্ত পায়ের ছাপ
    চেনার তরে রইবে না আর কেউ
  • sayan | ০৬ মার্চ ২০১০ ০১:১০428797
  • দিক্‌চক্রবালে নৌকোটা চিকচিক করে
    শান্তির পৃথকতায় বসন্তবিলাপ বুনে ক্লান্ত মৌন দ্বিপ্রহর
    রক্তিম সূর্যাস্তে পথ চিনে আসে স্মৃতির কবরখানা
    ওরা সন্ধ্যার কালে ফিরে যায়, মদ খায়
    বেয়াদপ মুক্তাহার তবে থাক তোমারই নামে
    রঙ্গীলা বাঁশি আর ভাটিয়ালি ককটেলে ওরা ম'রে
    জন্ম নেয় সদ্যভাঙা ঢেউএর নীচে লুকানো আকাশে
  • sayan | ০৬ মার্চ ২০১০ ০১:৪০428798
  • মৃত্যু আর জীবনের মাঝখানটিতে
    ক্রমে ভেঙে আসে পথ
    ত্রাসের, ছায়ার, সেই দিকে যাবে বলে
    শরীর উপুড় করে কতদিন পিছল করেছে সে আঙিনা
    আর হেঁটেছে শিঞ্জনহীন পায়ে, একা একা
    পা দু'খানি চুপ, শুধু সুর বাজে বনে ও পথের আশেপাশে
    এখানে দিবস মৃত, রাত্রিও সুদূর
    কাঁটা বিঁধে থেমে আসে চলা,
    শুষে নেয় সব আলো মহানীল বসনগুলি ....
    আরও অন্ধকার হলে
    বিদ্যুৎ ঝলসাবে দাঁত শোণিতের উল্লাসে
  • kahiptaashaa | ১১ মার্চ ২০১০ ১৯:০৫428799
  • নিকনো হয়েছে স্মৃতি লতাগুল্ম আঁকড়িয়ে ধরা
    গোলাভরা ধান শুঁড়িপথ ঝুপ করে সন্ধ্যে সহসা
    পরের পাতায় ছাপ খুঁজে মনে হলো, দেরী হয়ে গেছে
    বাড়ি ফেরা বাকী, নিভন্ত জনপদ পার হলো এই শেষ ট্রেন
  • sana | ১২ মার্চ ২০১০ ১৪:৪৯428800
  • sayan, বড়ো ভালো লেখেন।
  • kahiptaashaa | ২৪ মার্চ ২০১০ ২০:৩৪428801
  • সূর্য গেল পাটে।
    সামনে অথই জল সামনে ভীষন মসৃন
    হাইওয়ে, বিষাদ, ঘুমন্ত চোখ।
    আসলে কিছুই নয়
    আসলে বিষের ভান্ড ধোয়া জল
    আসলে বদল হয় স্মৃতিকথা
    ফুলছাপ জ্যোৎস্নায়
    অহেতুক রাত্রির ছল।
    সামনে ঝাউয়ের বন সামনে মেঘের পর্বত
    সামনে ভীষন ঘুম সামনে মনোক্রোম রাত
    আসলে খেলার শেষে দলছুট হয়েছে বালক
    আসলে পথের ধারে ওঁৎ পেতে
    ঘুম আর রাত্রির ছল
  • I | ২৪ মার্চ ২০১০ ২২:০৪428803
  • কহিপ্তাশা বড্ড ভালো লেখেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন